Monday, January 28, 2013
এ নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনে সক্ষম হব- সংসদে রাষ্ট্রপতি
এ নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনে সক্ষম হব- সংসদে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান বয়কট ও জ্বালাও-পোড়াও-সংঘাত-নৈরাজ্যের পথ পরিহার করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনাদের যাবতীয় অভিযোগ, প্রস্তাব, সুপারিশ ও মতামত সংসদের ভেতরে এসে বলুন এবং গণতন্ত্রকে বিকশিত হতে সহায়তা করুন।
আমি দৃঢ়ভাবে আশাবাদী, বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে একটি অবাধ ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদীয় নির্বাচন দিতে সক্ষম হব।’তিনি বলেন, নিজেদের জনগণের প্রতিনিধি ও সেবক হিসেবে গ্রহণ করলে বিরোধী দলের কর্তব্য ছিল জাতীয় সংসদে এসে তাদের দায়িত্ব পালন করা এবং সংসদের ভেতরে ও বাইরে সংবিধান সংশোধনসহ প্রতিটি ক্ষেত্রে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করে স্বীয় মতামত ব্যক্ত করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রধান বিরোধী দল গত চার বছর ধরে সংসদীয় কর্মকা-ে নিয়মিতভাবে অংশগ্রহণ থেকে বিরত থেকে তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, কোন বিশেষ অবস্থানে আকড়ে থেকে রাজনৈতিক দ্বন্দ্ব ও সংঘাত জিইয়ে রাখা কিংবা সংসদ বয়কটের ব্যাপারে অনমনীয় থেকে জনগণের অর্পিত দায়িত্ব পালন না করা গণতান্ত্রিক আচরণের পরিপন্থী।
নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশনের সূচনা দিন রবিবার ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের কঠোর সমালোচনা করে বলেন, অতীত থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। ২০০১-০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসেই শুরু করেছিল প্রতিহিংসার রাজনীতি। কিন্তু বিশ্বের ইতিহাস বার বার প্রমাণ দিয়েছে, সন্ত্রাস ও ঘৃণার রাজনীতি কখনও সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না।
তিনি বলেন, জোট সরকারের ধ্বংসাত্মক রাজনীতি জন্ম দিয়েছিল একটি ভবনকেন্দ্রিক গণবিরোধী তৎপরতার। এতে সক্রিয় হয়েছিল বিভিন্ন ধরনের সিন্ডিকেট; মাথাচাড়া দিয়ে উঠেছিল মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদ। গড়ে উঠেছিল মূলধারার অর্থনীতির মধ্যে আরেকটি অর্থনীতি, সরকারের মধ্যে সরকার এবং রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র। এভাবে বিকৃত হয়েছিল পুরো সমাজ-কাঠামো। কিন্তু এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ, কৃষক-শ্রমিক, নারী-পুরুষ-তরুণ-যুবকরা এই বিকৃতি ও বিপথগামিতা সহ্য করেনি। সে কারণেই ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারা সৃষ্টি করেছিল আরেকটি ইতিহাস।
১৬তম অধিবেশন শুরুর মাধ্যমে নবম জাতীয় সংসদের মেয়াদও চার বছর পেরিয়ে মেয়াদের শেষ বছরে পদার্পণ করল। স্পীকার এ্যাডভোকেট আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরুর পর সংবিধানের ৭৩ (২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী নতুন বছরের শুরুর দিনে রাষ্ট্রপতি ১৪৮ পৃষ্ঠাব্যাপী লিখিত ভাষণ দেন। রাষ্ট্রপতি তাঁর ভাষণে বর্তমান মহাজোট সরকারের গত চার বছরের সফলতা ও উন্নয়ন কর্মকা-ের বিশদ বিবরণ দেশবাসীর সামনে তুলে ধরেন।
বিকেল সাড়ে তিনটায় সংসদ অধিবেশন শুরু হয়। শুধু বিরোধী দলের ৩৭টি আসন ছাড়া বাকি সকল আসনই ছিল পরিপূর্ণ। বিকেল ৩টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতির আগমনী বার্তা জানিয়ে বিউগল বাজানো হয়। এরপর সাদা পাঞ্জাবি-পায়জামার ওপর সাদাকোট পরিহিত রাষ্ট্রপতি সংসদ অধিবেশনে প্রবেশ করলে সবাই দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়। অসুস্থতার কারণে রাষ্ট্রপতি তাঁর আসনে বসেই ভাষণ দেন। ভাষণ চলাকালে মহাজোটের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
অসুস্থতার কারণে রাষ্ট্রপতি তাঁর ভাষণের সংক্ষিপ্ত সার মাত্র ১০ মিনিটে উত্থাপন করেন। রাষ্ট্রপতির অভিপ্রায় হিসেবে তাঁর পূর্ণাঙ্গ ভাষণটি পঠিত বলে ঘোষণা দেন স্পীকার। এরপর সংসদের অধিবেশন আগামী বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। চারটা ৭মিনিটে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ত্যাগ করেন। উদ্বোধনী অধিবেশনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সংসদ সদস্যরা ছিল যথারীতি অনুপস্থিত। ১৬তম অধিবেশনের প্রথম দিনে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সচিববৃন্দ, তিন বাহিনীর প্রধানসহ গণ্যমান্যরা ভিভিআইপি গ্যালারি থেকে সবকিছু প্রত্যক্ষ করেন।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, জনগণের এক বিশাল ম্যান্ডেট নিয়ে বর্তমান মহাজোট সরকার ২০০৯ সালের সূচনালগ্নে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এই অভূতপূর্ব গণরায়ের ভিত্তি ছিল রূপকল্প-২০২১, দিনবদলের সদন এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ের প্রতি সকল শ্রেণীর মানুষের অকুণ্ঠ সমর্থন। এর মাধ্যমে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম-আয়ের জ্ঞান-ভিত্তিক, শান্তিময়, সমৃদ্ধশালী ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পক্ষে জনগণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত হয়েছিল। এসব লক্ষ্য পূরণে গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গত চার বছর যাবত কঠোর ও নিরলস পরিশ্রম করেছে। অনেক ক্ষেত্রেই অর্জন করেছে অভূতপূর্ব সাফল্য। আমি দৃঢ়ভাবে আশাবাদী, এই সমাপনী বছরে সরকারের অবশিষ্ট অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হবে।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, উন্মুক্ত ও পরমতসহিষ্ণু আচরণ, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সকল পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা, সমস্যা নিরসনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন এবং জাতির অগ্রযাত্রার স্বপ্নকে, আকাক্সক্ষাকে বাস্তব রূপ দিতে সর্বাত্মক উদ্যোগ নিয়েছে।
বর্তমান ইসি’র অধীনেই নির্বাচন ॥ রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, প্রধান বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আলোচনার প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন গঠনে সংলাপে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রাজ্ঞ নেতৃত্ব ও আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগামীতে একটি অবাধ ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হব।
এ সরকারের সময়ে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন নির্ভরযোগ্য নির্বাচন ব্যবস্থা, নিয়মিত নির্বাচন পরিচালনা, স্বচ্ছতা ও জবাবদিহতিা নিশ্চিত করতে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করছে। অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার মাধ্যমে গণতন্ত্রকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে সমাজে সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন নির্বাচন কমিশন অবদান রাখছে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন অভূতপূর্ব সাফল্যের সঙ্গে শেষ করার ফলে দেশে গণতন্ত্র আরও সুসংহত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের সুষ্ঠু নির্বাচন একটি যুগান্তকারী ঘটনা। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সংসদীয় শূন্য আসনের ১৪টি নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন সময়ের নির্বাচন মিলিয়ে এ সংখ্যা ৫ হাজার ৫১০টি। এ নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। নির্বাচনী ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে পরীক্ষামূলকভাবে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সফলভাবে ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রপতি জানান, দেশে সাড়ে ৮ কোটি ভোটারের এ তথ্যভা-ার প্রতিবছর হালনাগাদ করা হচ্ছে। যেখানে আরও প্রায় ৭০ লাখ ভোটার বৃদ্ধি পেয়েছে। প্রায় ৭ লাখ প্রয়াত ভোটারকে বাদ দিয়ে ভোটারতালিকা হালনাগাদ হচ্ছে।
যুদ্ধাপরাধীদের বিচার অচিরেই শেষ হওয়ার আশাবাদ ॥ রাষ্ট্রপতি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণের লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সরকার দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, যা যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এ দু’টি ট্রাইব্যুনালে বর্তমানে ১২টি মামলা বিচারাধীন রয়েছে। একটি মামলায় দীর্ঘ প্রতীক্ষিত রায় ইতোমধ্যে ঘোষিত হয়েছে।
রাষ্ট্রপতি আশা করেন, বর্তমান সরকারের মেয়াদকালে এই মামলাগুলোর বিচার কাজ সম্পন্ন হবে। এছাড়া ঢাকার পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের অভিযোগে আনীত মামলা, জাতীয় চার নেতা হত্যার পুনর্বিচার, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলার মতো গুরুত্বপূর্ণ মামলাগুলো নিষ্পন্ন হলে দেশের আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে।
তিনি বলেন, দায়িত্বগ্রহণের পর থেকেই বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক উদ্যোগ ও সুদৃঢ় পদক্ষেপ নিয়েছে। জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার বিচার সম্পন্ন ও রায় কার্যকর করার মাধ্যমে জাতি তার কলঙ্কের দায় লাঘব করতে সমর্থ হয়েছে। তবে পলাতক খুনীদের আইনের আওতায় আনতে পারলেই এই প্রয়াস পূর্ণতা পাবে। তিনি বলেন, দেশের মাটি থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের ক্ষেত্রেও সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ ॥ রাষ্ট্রপতি তাঁর ভাষণে দেশের শক্তিশালী অর্থনীতির ভিত্তি তুলে ধরে বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পূর্ববর্তী সরকারের চার বছরের তুলনায় গত চার বছরে আর্থ-সামাজিক সকল সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, চারদলীয় জোট সরকারের দুর্নীতি ও স্বৈরশাসন এবং অনির্বাচিত সরকারের অব্যবস্থাপনার ফলে বিপর্যস্ত ও ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করে। সরকারের যথাযথ পরিচালনায় দেশ আজ সারা বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।
তিনি বলেন, বর্তমান সরকারের গত চার অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল গড়ে ৬ দশমিক ৫৭ শতাংশ। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের একই মেয়াদে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৩২ শতাংশ। বর্তমান সরকারের চার বছরে গড় রফতানি আয় ছিল ২৩ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার, বিগত সরকারের একই সময়ে যা ছিল ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। এছাড়া এই চার বছরে রেমিটেন্সের বার্ষিক গড় প্রবাহ ছিল ১২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, যা বিগত সরকারের একই মেয়াদে ছিল মাত্র ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান সরকারের চার অর্থবছরে মাথাপিছু গড় আয় হয়েছে ৬১ হাজার ১৩৫ টাকা, যা বিগত সরকারের একই মেয়াদে ছিলো মাত্র ৩০ হাজার ৬শ’ টাকা। বর্তমান সরকারের চার অর্থ বছরের গড় রাজস্ব আয় ১ লাখ ১ হাজার ৫৯৫ কোটি টাকার বিপরীতে বিগত সরকারের একই মেয়াদে গড় রাজস্ব আয় ছিল ৪২ হাজার ২৩৫ কোটি টাকা।
রাষ্ট্রপতি বলেন, বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট মোকাবেলা করে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চহার বজায় রাখতে সক্ষম হয়েছে। একইসঙ্গে মূল্যস্ফীতির হার ক্রমেই হ্রাস পাচ্ছে। তিনি বলেন, গত তিন বছরে অর্থনীতিতে গড় প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। এই সময়ে সর্বক্ষেত্রে প্রবৃদ্ধির হার হয়েছে উর্ধগামী। কৃষিখাতের ধারাবাহিক প্রবৃদ্ধি, শিল্পখাতের উচ্চতর প্রবৃদ্ধি এবং সেবা খাতের সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময়ে রাজস্ব আদায়ে কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং সুষ্ঠু বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে সমষ্টিগত অর্থনীতির স্থিতিশীলতা ও রাজস্ব খাতের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের চার বছর মেয়াদে বিগত সরকারসমূহের একই সময়সীমার তুলনায় মোট ৬ হাজার ৭৮৬ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার বা ৮৩ দশমিক ৭৮ শতাংশ বেশি বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি অর্জিত হয়েছে। বিগত সরকারসমূহের একই সময়সীমার তুলনায় মোট ৭৯৬ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার বা ১২ দশমিক ৮৮ শতাংশ বেশি বৈদেশিক সাহায্য ছাড় হয়েছে।
রাষ্ট্রপতি বিদ্যুত প্রসঙ্গে বলেন, ২০০৭-০৮ অর্থবছরে বিদ্যুত উৎপাদন ক্ষমতা ছিল মাত্র ৪ হাজার ৭৯১ মেগাওয়াট, যা ২০১১-১২ অর্থবছরে বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৪৭৫ মেগাওয়াটে উন্নীত হয়েছে। সর্বোচ্চ উৎপাদন ৩ হাজার ২৬৮ মেগাওয়াট থেকে বেড়ে ৬ হাজার ৩৫০ মেগাওয়াট হয়েছে। গ্রাহকসংখ্যা এক কোটি ৭ লাখ ৯০ হাজার থেকে বেড়ে এক কোটি ৩৫ লাখ ৪২ হাজারে উন্নীত হয়েছে। বিদ্যুত বিতরণ লস ১৪ দশমিক ৭২ শতাংশ থেকে হ্রাস পেয়ে ১২ দশমিক ১০ শতাংশে দাঁড়িয়েছে।
চলতি বছরেই খাদ্যে স্বয়ংসর্ম্পূণতা ॥ রাষ্ট্রপতি তাঁর ভাষণে উল্লেখ করেন, ২০১৩ সালের মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। ২০১১-১২ অর্থবছরে চাল উৎপাদন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পূর্বের অর্থ বছরের তুলনায় (২০০৭-০৮) ১৯ দশমিক ৩৯ লাখ মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তিন দফায় সারের মূল্য কমিয়ে টিএসপি, এমওপি ও ডিএপি সারের কেজি প্রতি মূল্যে যথাক্রমে ২২, ১৫ এবং ২৭ টাকা নির্ধারণ করেছে। দেশে প্রথমবারের মতো এক কোটি ৪৩ লাখ ৭৫ হাজার ৯০৯টি কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে। জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটের জীবনরহস্য উন্মোচন করা হয়েছে। এছাড়া ৫ শতাধিক উদ্ভিদের বিধ্বংসী রোগের জন্য দায়ী ছত্রাকের জীবনরহস্যও উন্মোচন করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও রফতানি বাণিজ্যে কৃষির ভূমিকা অতিব গুরুত্বপূর্ণ। দেশের ক্রমহ্রাসমান কৃষি জমি দিয়ে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা গড়ে তুলতে প্রয়োজন কৃষির দ্রুত উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি। এ লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকার কাজ করে চলেছে।
রাষ্ট্রপতি জনশক্তি রফতানি প্রসঙ্গে বলেন, বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বায়নের এ যুগে বিদেশে আমাদের শ্রম বাজার সংরক্ষণ ও সম্প্রসারণের প্রয়োজন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, বিগত জোট সরকারের আমলে ৭৫টি দেশে বাংলাদেশ হতে কর্মী প্রেরণ করা যেত। বর্তমান সরকারের বাস্তবসম্মত শ্রম-কূটনীতির সাফল্যের কারণে বর্তমানে বিশ্বের ১৫৫ দেশে বাংলাদেশ থেকে কর্মী প্রেরিত হচ্ছে। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১২ পর্যন্ত মেয়াদে বর্তমান সরকারের আমলে ২০ লাখ ৪০ হাজার বাংলাদেশী কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেছে। বিগত জোট সরকারের একই সময়ে জনশক্তি প্রেরণের সংখ্যা ছিল ১০ লাখ। তিনি বলেন, ২০০৮ সালে প্রবাসী কর্মীদের প্রেরিত বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ৮ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার। ২০১২ সারে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার।
শিক্ষাখাতে ব্যাপক সাফল্য ॥ শিক্ষাখাতে গত চার বছরের উন্নয়ন-সাফল্যের বিবরণ তুলে ধরে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, শিক্ষাখাতে বর্তমান সরকারের সবচাইতে উল্লেখযোগ্য অবদান হচ্ছে ‘জাতীয় শিক্ষানীতি’ প্রণয়ন। বর্তমান শিক্ষানীতি বাস্তবায়নের কাজ চলছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর শিক্ষা মন্ত্রণালয়ের যুগান্তকারী কার্যক্রমের মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে উপবৃত্তি প্রদান, বিনামূল্যে বই বিতরণ, স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার কার্যক্রম গ্রহণ, শিক্ষার সকল স্তরে সুযোগ সৃষ্টি, শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি ব্যবস্থা চালু, নতুন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন ইত্যাদি। তিনি বলেন, পঞ্চম শ্রেণীর পাঠ সমাপনান্তে দেশব্যাপী সকল প্রাথমিক বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ ও ছাত্র-ছাত্রীদের সুষম মূল্যয়নের ভিত্তিতে বৃত্তি প্রদান বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি বলেন, বিগত চার বছরে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে প্রায় ৯২ কোটি বই বিতরণ করা হয়েছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রের ১৫ হাজার ৪৯টি কপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এক হাজার কোটি টাকা সিড মানি রেখে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। কোচিং বাণিজ্য বন্ধ করতে কোচিং নীতিমালা-২০১২ প্রণয়ন করা হয়েছে। ২০১২ শিক্ষাবর্ষে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত দেশের প্রায় আড়াই কোটি শিক্ষার্থীর মধ্যে ২২ কোটি ১৩ লাখ বই সরবরাহ করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষেও ৩ কোটি ৬৮ লাখের অধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দেয়া হয়েছে।
ঢাকা শহরের যানজট নিরসনে ব্যাপক পদক্ষেপ ॥ ঢাকা শহরের যানজট নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ঢাকা শহরের যানজট সমস্যা নিরসনে প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে চূক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা-আশুলিয়া এলিভেটের এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রাক-সম্ভাবতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, রেলওয়ে খাতে বর্তমান সরকার এ পর্যন্ত মোট প্রায় ১৮ হাজার ৩১০ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ৩৮টি নতুন প্রকল্প এবং ৫ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১১টি সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত ৪৫টি নতুন রুটে ট্রেন চালু এবং বিভিন্ন রুটে ১০ জোড়া ট্রেনের সার্ভিস সম্প্রসারণ করেছে।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে ডিজিটাল বন্দরে পরিণত করতে উন্নয়ন সহযোগীদের সহায়তায় কন্টেনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়েছে। বছরে এক মিলিয়ন কন্টেনার টার্মিনাল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।
দুর্নীতি দমনে কঠোর অবস্থান ॥ বর্তমান সরকারের মেয়াদে দুর্নীতি দমন ও প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে সততা ও সুনীতিকে সমুন্নত ও কার্যকর রাখা এবং এর মাধ্যমে দুর্নীতি প্রতিরোধের একটি সুসমন্বিত কর্মকৌশল হিসেবে প্রণীত ‘সোনার বাংলা গড়ার প্রত্যয় : জাতীয় শুদ্ধাচার কৌশল’ গত বছরের ১৮ অক্টোবর মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল যথাযথভাবে বাস্তবায়িত হলে তা সরকারের প্রতিশ্রুত দুর্নীতিমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রমে গুণগত ইতিবাচক পরিবর্তন এসেছে। দুর্নীতি দমন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে ও সরকারের নিয়ন্ত্রণমুক্ত থেকে এ পর্যন্ত ৫ হাজার ৩৩৫টি অভিযোগ সুষ্ঠুভাবে অনুসন্ধানের মাধ্যমে দুর্নীতিবাজ ব্যক্তিবর্গকে শনাক্ত করে এক হাজার ৩৯৪টি মামলা রুজু করেছে। এছাড়া কমিশন দক্ষতার সঙ্গে ২ হাজার ২১৫টি মামলার চার্জশীট দাখিল করেছে।
বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনা হবে ॥ রাষ্ট্রপতি তাঁর ভাষণে আরও বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ সম্প্রীতিকে ক্ষুণœ করে এমন কোন কাজ বা উদ্যোগকে বর্তমান সরকার কোনভাবে বরদাস্ত করবে না। জাতির পিতা বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনার জন্য গঠিত টাস্কফোর্স তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। যুদ্ধাপরাধীদের বিচারকাজ নিশ্চিত করতে তদন্ত সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। ২১ আগস্টের গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলার বিচার শুরু করা হয়েছে। সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধের লক্ষ্যে প্রতিবেশী দেশের সঙ্গে সব ধরনের কৌশলগত যোগাযোগ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে সংশ্লিষ্ট ভূখন্ডের সীমানা জরিপ ও মানচিত্র প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে।
সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল ॥ সরকারের কূটনৈতিক সাফল্যে তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে একটি অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিচয় ও ভাবমূর্তি পুনরুদ্ধারে বর্তমান সরকার প্রথম থেকে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মূলে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং উদ্যোগ সারাবিশ্বেই দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। তিনি বলেন, সরকারের গতিশীল কূটনৈতিক কর্মকা-ের সবচাইতে দৃশ্যমান অর্জন সমুদ্রসীমা নির্ধারণে সাফল্য। মায়ানমারের সঙ্গে মামলা করে বাংলাদেশ সমুদ্রসীমায় বিশাল ভূখ-ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে প্রধানমন্ত্রীর নেতৃত্বমূলক ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দৃশ্যমানতা বৃদ্ধি করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কে তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলার জন্য বর্তমান সরকার কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে এবং সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন ও বিবিধ কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে প্রণীত ১৯৭৪ সালের প্রতিরক্ষা নীতির প্রেক্ষাপটে ‘ফোর্সেস গোল- ২০৩০’-এর আওতায় তিন বাহিনী পুনর্গঠন ও আধুনিকীকরণের পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ মিশনে বিশ্বের বৃহত্তম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে। বর্তমানে সশস্ত্র বাহিনীর সর্বমোট ১১ হাজার ৯৮৫ জন জনবল ১০ দেশে কর্মরত রয়েছে।
গণতান্ত্রিক অভিযাত্রায় শামিল হোন ॥ রাষ্ট্রপতি তাঁর সুদীর্ঘ ভাষণের শেষাংশে গণতান্ত্রিক অভিযাত্রায় দলমত নির্বিশেষে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান মহাজোট সরকার অতীতের অনিয়ম, দুর্নীতি ও অদক্ষতা কাটিয়ে উঠে দেশকে ক্ষুধা, দারিদ্র্য, শোষণ থেকে মুক্ত করতে নিরন্তর প্রয়াস চালিয়ে এসেছে। দেশে সুশাসন প্রতিষ্ঠা, জাতীয় ও স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চায় উৎসাহ ও সহায়তা প্রদান এবং আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে বর্তমান সরকার অব্যাহতভাবে উদ্যোগ নিয়েছে।
জিল্লুর রহমান বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা সমুন্নত রাখতে, গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করতে এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাঙালী জাতিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। সকল ধর্ম-বর্ণ-গোত্র মিলে এবং দল-মত-পথের পার্থক্য ভুলে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করার মাধ্যমেই আমরা লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে পারব। এই সুমহান প্রয়াসে আমাদের অবশ্যই সফল হতে হবে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1432)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
January
(6492)
-
▼
Jan 28
(343)
- জাতীয় সঙ্গীতে বিকৃতি! ‘ক্ষ’র স্পর্ধা প্রতিহত এখনই ...
- ছাত্রীধর্ষক তারক মন্ডল সপরিবারে পালিয়েছে by জাহাঙ্...
- রাইফেল কেড়ে নিয়ে পুলিশকে পেটালো শিবির by মোস্তাফিজ...
- আবারও রগরগে দৃশ্যে জ্যাকুলিন
- বাবা মা হচ্ছেন তাহসান-মিথিলা
- বিমানের শিডিউল লণ্ডভণ্ড- হ্যাংগারে পড়ে আছে বোয়িং...
- হাতিরঝিল প্রকল্প উন্মুক্ত করলেন প্রধানমন্ত্রী
- বিমানের শিডিউল লণ্ডভণ্ড- হ্যাংগারে পড়ে আছে বোয়িং...
- আ’লীগের নতুন কমিটি ঘোষণা- প্রেসিডিয়ামে এবারো রাখা...
- ‘অসত্য’ বক্তব্য প্রত্যাহারের আহ্বান- প্রধানমন্ত্রী...
- জামায়াতের মিছিলে পুলিশের গুলি-বুলবুলসহ আহত অর্ধশতঃ...
- বিচারক নিয়োগ নীতিমালা থেকে সরকারের পিছুটান by খোক...
- ডিজিটাল চ্যালেঞ্জের সামনে অর্থনীতি by রুহুল আমিন
- নতুন সূচক দিয়ে ভূল শুদ্ধ করছে ডিএসই by হামিদ সরকার
- রেমিট্যান্স আহরণে ব্যাংক খাত by আশরাফুল ইসলাম
- কেনিয়ায় ফেরি দুর্ঘটনায় নিহত ১১
- আমেরিকায় কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে হাজা...
- কমিউনিস্ট বিদ্রোহীদের হামলায় ফিলিপাইনে নিহত ৯
- সামরিক বাহিনীকে এখনো পছন্দ করেন সু কি
- সরাসরি ভোটে প্রথম চেক প্রেসিডেন্ট হলেন জেম্যান by ...
- ইউরোপীয় মানবাধিকার আদালত- কর্মক্ষেত্রে ধর্মীয় পো...
- মিসরে বিক্ষোভ চলছে মৃতের সংখ্যা বেড়ে ৩২
- ব্রাজিলে নাইট কাবে আগুনে নিহত ২৫০
- সিরিয়ায় ১০০ কারাবন্দীকে মুক্ত করল বিদ্রোহীরা
- পাকিস্তানে তালেবান-মিলিশিয়া লড়াইঃ নিহত ৩১
- ভারতে তেলেঙ্গানা রাজ্যের দাবিতে বিক্ষোভে পুলিশের হ...
- মেধাবী মুখ
- বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত
- একটি গণতান্ত্রিক রাষ্ট্র এভাবে চলতে পারে নাঃ জাপা ...
- আইসিইউ-সিসিইউ চালু হচ্ছে চসিক জেনারেল হাসপাতালে
- আগ্রাবাদে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
- জলবায়ু সম্পর্কে সচেতনতা বাড়াতে- সাইকেলে বিশ্ব ভ্...
- যশোরের সাগরদাঁড়ীতে শেষ হলো সপ্তাহব্যাপী ‘মধুমেলা’
- ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- লাবলু সভাপতি সাল...
- রূপসী বাংলা পুরস্কার পেলেন তিন ফটোসাংবাদিক
- সমস্যার আবর্তেই বছর পার করল বরিশাল বিশ্ববিদ্যালয় ...
- বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত- মার্চে কাউন...
- গ্রামীণ ব্যাংকের সব সহযোগী প্রতিষ্ঠানের নাম গেজেট ...
- গার্মেন্ট কারখানায় আগুন- নিরাপত্তা নিশ্চিত করতে শ...
- ফখরুলকে হয়রানি ও গ্রেফতার না করার নির্দেশ
- মাওলানা সাঈদী তিনবার অবিচারের শিকার হয়েছেনঃ ব্যার...
- পদ্মা সেতুর নতুন নকশা তৈরির নির্দেশ- সরকারের শেষ ব...
- রাষ্ট্রপতিকে ফারুক-বিরোধী দলের আসন কেন ফাঁকা থাকে ...
- ঠিকাদারের স্বার্থে প্রকল্প ব্যয় বাড়ল ১২০০ কোটি ট...
- ঢাকা কলেজে ছাত্রলীগের সংঘর্ষ
- স্মার্ট ফ্যাশন গার্মেন্টে অগ্নিকাণ্ড- অবহেলার কারণ...
- বুয়েট শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন- শিক্ষার সুষ্ঠু ...
- হেলথ টিপস
- চিত্র বিচিত্র
- প্রবাসের খবরঃ নিউ ইয়র্কে ফিমেল ইন ইনফরমেশন টেকনোল...
- শাবি ক্যাম্পাসে মূর্তি নির্মাণ বন্ধে আজ সিটি পয়েন...
- মেয়র কাউন্সিলরদের শপথের দাবিতে কক্সবাজার শহরে স্ব...
- কক্সবাজারে চলছে ই-গভর্ন্যান্স সম্মেলন by নাজমুল হ...
- যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের ষড়যন্ত্র রাজনৈতিকভাবে...
- চাইলে ২০১৬ সালে হিলারিই হবেন মার্কিন প্রেসিডেন্ট?
- বিরোধী দল ছাড়াই বর্তমান সংসদের শেষ বছরের প্রথম অধ...
- ব্রাজিলে নাইট ক্লাবে ভয়াবহ আগুন, ২৫০ জনের মৃত্যু
- মিসরজুড়ে বিক্ষোভ- চরম অস্বস্তিতে মুরসি
- সংসদীয় কমিটিতে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে দুই মন্ত্র...
- চাভেজ এখন শ্বাসতন্ত্রের সংক্রমণমুক্ত: তথ্যমন্ত্রী
- বাংলাদেশ ব্যাংকের কথা শুনছে না বাণিজ্যিক ব্যাংক
- ওয়াশিংটনে অস্ত্র নিয়ন্ত্রণের সমর্থনে বিক্ষোভ
- পানির ট্যাংক নির্মাণে অনিয়মের অভিযোগ
- বরগুনার ৮ হাজার পানের বরজে ছত্রাক
- উচ্চ আদালতে পাঁচ শতাধিক ডেথ রেফারেন্স মামলা বিচারা...
- খননযন্ত্র জব্দ, আটক ৪
- মালিঝির বুকে বাঁধ চলছে চাষবাসও by আবদুল মান্নান
- জিরো লাইনে ভারতের কাঁটাতারের বেড়া তৈরির খবরে উদ্ব...
- ‘কম্বলটা পাইছি, রাইতে কষ্ট কমবে’
- যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া ফখরুলকে গ্রেপ্তার না করত...
- লক্ষ্মীপুরে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- বাসে তরুণী ধর্ষণের বিচার দাবিতে উত্তাল মানিকগঞ্জ
- সরকারকে নতুন আলটিমেটাম শিক্ষকদের
- অর্থনীতি- মুদ্রানীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি by মা...
- কালের পুরাণ- বিরোধী দল কেন সংসদে যায় না? by সোহর...
- আওয়ামী লীগের ২ গুণ লুটতরাজ ও মানুষ খুনঃ মির্জা আব...
- কবে পাওয়া যাবে পুলিশের প্রতিবেদন?- বিশ্বজিৎ হত্যাক...
- তদারকব্যবস্থা জোরদার করতে হবে- আবারও গার্মেন্টস দু...
- বিরোধী দলের উদ্দেশে রাষ্ট্রপতি- কোনো অভিযোগ বা প্র...
- রূপের রানী জাফলং পর্যটনের সেরা আকর্ষণ by এ টি এম ত...
- পাঠকের মন্তব্য- ‘ছাত্রলীগের গায়ে সরকারি তেল মাখানো’
- সমুদ্রগামী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না...
- গোলটেবিল বৈঠক- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন: বর্ত...
- বহমান এ নষ্ট সময়ে- কবে ঘটবে সরকারের বোধোদয়? by গ...
- গণ-আন্দোলনের বিকল্প নেই by মোহাম্মদ বেলায়েত হোসেন
- হাজী শরীয়তুল্লাহ- বহুমাত্রিক সংস্কারের জনক by মাস...
- রস+আলোর অ্যানটেনায় এবার ধরা পড়েছেন- ছড়াক্যাচার by ...
- বিচিন্তা- ভূ-রাজনৈতিক বলয়ে ঢাকা-মস্কো অস্ত্রচুক্ত...
- ফেনী নদী থেকে ভারতের পানি প্রত্যাহার- বেপরোয়া মনো...
- আবার গার্মেন্টে অগ্নিকাণ্ড- তাজরিন ট্র্যাজেডি থেকে...
- ফেবু রস
- গুণীজন কহেন
- অহেতুক কৌতুক
- ছিন্নমূল জীবনে শিশু মনিরের ভবিষ্যৎ কী? by জাহিদউদ্...
- হাউ কাম? ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষকেই- তেলের দেশ...
- মেয়েদের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে “র্...
- ছাত্রীর সঙ্গে ‘অশোভন আচরণ’, শিক্ষক বরখাস্ত
- ব্যবস্থাপত্র ছাড়া মিলছে ভায়াগ্রা জাতীয় ওষুধ, স্বাস...
- এবার যাত্রাবাড়িতে ধর্ষিত হলো আট বছরের শিশুকন্যা
- দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনুমোদনের প্রক্রিয়া তদ...
- বিসিবির সংশোধিত গঠনতন্ত্র- হাইকোর্টের রায়ের স্থগি...
- সচিবালয়ের আশেপাশে শিবিরের হামলা
- পুলিশের সঙ্গে সংঘর্ষ: ৫৩ শিবিরকর্মী আটক
- সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী- হোসেনকে ধরতে হলে ...
- তাজরীন অগ্নিকাণ্ডের দুই মাস- বিজিএমইএর লোক দেখানো ...
- দুটি চুক্তি সইয়ে ঢাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
- শিবিরের ঝটিকা মিছিল, সংঘর্ষ-ভাঙচুর
- স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক চাকরিচ্যুত
- বিএনপির জাতীয় সম্মেলন মার্চে, কাল ঢাকায় বিক্ষোভ-রা...
- ফখরুলকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ
- জিএসপি সুবিধা-লবিস্ট নিয়োগের পরামর্শ কংগ্রেস প্রতি...
- শরণখোলার মেয়েটির অবস্থা ভালো নয়
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ-গণতান্ত্রিক দায়িত্ব পালনে ব...
- রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের নতুন বেতন কাঠামো অ...
- আদিবা হত্যা মামলার রায় আজ-প্রথম দায় স্বীকারকারী আস...
- ছয় মাসের মধ্যে পদ্মা সেতুর নতুন নকশা-'হোসেন অপরাধী...
- তদারকহীন হাজারো কারখানার দায় কার by রাজীব আহমেদ
- জাপানের আরেকটি উপগ্রহ উৎক্ষেপণ
- ধাপে ধাপে শিক্ষকদের দাবি পূরণ হোক-টেলিফোনে নাগরিক ...
- জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম স্মরণে by আবুল মাল আবদু...
- কামাল চৌধুরীর কবিতা নিয়ে by বিশ্বজিৎ ঘোষ
- ব্যক্তিত্ব-'রহস্যময়' বাংলাদেশে এক ভিনদেশি by শেখ আ...
- পরিবেশ-পাখিরা আবার ফিরে এসেছে by মো. আনোয়ার হোসেন
- পদ্মশ্রী ঝর্ণাধারা চৌধুরী- অভিনন্দন ও শুভকামনা
- চলন্ত বাসে ধর্ষণ- আমরা ক্ষুব্ধ, লজ্জিত, বেদনাহত
- কাচিন বিদ্রোহীদের ঘাঁটির দখল নিয়েছে সেনাবাহিনী
- আফগানিস্তানে ২৪ ঘণ্টায় ২৩ পুলিশ নিহত
- যে কারণে উল্টে যায় পূর্বাভাস
-
▼
Jan 28
(343)
-
▼
January
(6492)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment