জামায়াতের হরতালে বিএনপির সমর্থন

জামায়াতে ইসলামীর ডাকা আজকের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধ ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে মঙ্গলবারের সমাবেশের অনুমতি না দেয়ায় বুধবার ঢাকা ও চট্টগ্রামে আধাবেলা ও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

গতকাল বুধবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দলের সমন্বয়ক তরিকুল ইসলামের পে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ খবর নিশ্চিত করেছেন।

রিজভী আহমেদ নয়া দিগন্তকে বলেন, প্রশাসন জামায়াতের পূর্বঘোষিত সমাবেশের অনুমতি দেয়নি। একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক কর্মসূচিতে এভাবে বাধা দেয়া স্বৈরাচারী ও অগণতান্ত্রিক।  যেহেতু একটি রাজনৈতিক দলের পূর্বঘোষিত কর্মসূচিতে বাধা দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে তাই রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর ডাকা আজকের হরতালে বিএনপি সমর্থন দিয়েছে।