Thursday, January 10, 2013
স্মৃতির পাতায় ঐতিহাসিক ১০ জানুয়ারি by তোফায়েল আহমেদ
স্মৃতির পাতায় ঐতিহাসিক ১০ জানুয়ারি by তোফায়েল আহমেদ
আজ থেকে ৪১ বছর আগে ১৯৭২-এর ১০ জানুয়ারি পাকিস্তানের লায়ালপুরের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ২৮৮ দিন কারারুদ্ধ থাকার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রিয় মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেন।
সেদিন থেকে জাতীয় জীবনে ‘জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ প্রতিবছর সগৌরবে পালিত হয়ে আসছে। আমাদের জাতীয় জীবনে মহিমাপূর্ণ এ দিবসটি বঙ্গবন্ধুর ভাষায়, ‘অন্ধকার থেকে আলোয়, বন্দীদশা থেকে স্বাধীনতায়, নিরাশা থেকে আশায়’ উত্তরণের বিজয়ের পরিপূর্ণ দীপ্তিতে ভাস্বর। জেলের মধ্যে কবর খুঁড়ে কবরের পাশে দাঁড় করিয়ে বঙ্গবন্ধুকে বলা হয়েছিল, ‘কবরে যেতে চান, না প্রধানমন্ত্রিত্ব চান।’ তিনি ঘৃণাভরে প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন, ‘কবরের ভয় আমাকে দেখায়ো না। আমি তো জানি, তোমরা আমাকে ফাঁসি দেবে। এবং আমি এও জানি, বাংলার দামাল ছেলেরা হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে। সেই বাঙালী জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।’ তিনি সেদিন মিনতি করে বলেছিলেন, ‘আমাকে হত্যা করে এই কবরে না, এই লাশটি আমার বাংলার মানুষের কাছে পৌঁছে দিও। যে বাংলার আলো-বাতাসে আমি বর্ধিত হয়েছি সেই বাংলার মাটিতে আমি চিরনিদ্রায় শায়িত থাকতে চাই।’যেদিন বিশ্ব জনমতের চাপে বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর নিরলস প্রচেষ্টায় পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন, সেদিনটি ছিল ৮ জানুয়ারি। পিআইএ’র একটি বিশেষ বিমানে বঙ্গবন্ধু লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পৌঁছান। পাকিস্তানের লায়ালপুরের মিয়ানওয়ালী কারাগারের বন্দীদশা থেকে মুক্তি লাভ করার আগে পাকিস্তানের প্রেসিডেন্ট কুচক্রী ভুট্টো বঙ্গবন্ধুর সঙ্গে নানারূপ ছলচাতুরি করেন। কিন্তু বাংলার মানুষের প্রতি বঙ্গবন্ধুর ছিল প্রগাঢ় ভালবাসা আর অসীম আস্থা। আর এই আস্থা ও আত্মবিশ্বাসের শক্তিতে বলীয়ান হয়ে মুক্তি পাওয়ার আগ মুহূর্তেও তিনি ভুট্টোর ষড়যন্ত্র ও ছলনায় ভুলেননি। শেষ মুহূর্তে ভুট্টো একব্যাগ দলিলপত্র নিয়ে বঙ্গবন্ধুর মুখোমুখি হয়ে বলেছিলেন, একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে। যাতে লেখা ছিল, ‘জনাব ভুট্টো ও জনাব শেখ মুজিবের মধ্যে পাকিস্তান ও বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক বিষয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’ বঙ্গবন্ধু চিরাচরিত প্রথায় নীরব থেকে এ ধরনের বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করেন। অসহিষ্ণু কণ্ঠে উত্তেজিত হয়ে ভুট্টো বঙ্গবন্ধুকে বলেন, ‘এ বিবৃতিতে স্বাক্ষর করবেন না কেন? এতে তো দোষের কিছু নেই।’ বঙ্গবন্ধুর একটিই উত্তর, ‘কারণ, মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমি কিছু স্বাক্ষর করব না।’ প্রত্যুত্তরে ভুট্টো তাঁকে আশ্বস্ত করে বলেছিলেন, ‘কিন্তু এখন তো আপনি মুক্ত। আমার বিমান অপেক্ষা করছে, আপনার যেখানে খুশি আপনাকে নিয়ে যাবে এখন এই মুহূর্তে!’ বঙ্গবন্ধু বলেছিলেন, ‘তাহলে কি আমি ঢাকা যেতে পারি?’ ভুট্টো বললেন, ‘না অন্য কোথাও।’ বঙ্গবন্ধু ভুট্টোকে উদ্দেশ করে বলেছিলেন, ‘জনাব ভুট্টো, না বলবার হৃদয়-বিদারক শক্তি নিঃসন্দেহে আপনার আছে।’ তখন ভুট্টো কারণ ব্যাখ্যা করে বলেন, ‘না বলার যথেষ্ট কারণ আছে। পাকিস্তানী বিমানের ভারতের উপর দিয়ে উড়বার অনুমতি নেই। ভারতের আকাশ সীমায় আপনার বিমানকে গুলি করে নামাতে পারে। সেটা নিশ্চয় খুব সাংঘাতিক ব্যাপার হবে। সে ক্ষেত্রে আমরা আমাদের বিমানটিকেও খোয়াব। সেটিও সাংঘাতিক ক্ষতির কারণ হবে আমাদের জন্য। আপনার নিরাপত্তার বিষয়ে আমার এতসব ভাবনার জন্য অন্তত কিছুটা কৃতিত্ব পেতে পারি। ঢাকা ছাড়া অন্য যেকোন জায়গায় আপনি যেতে পারেন।’ তখন বঙ্গবন্ধু বলেন, ‘তাহলে আমি লন্ডন যেতে চাই।’ এভাবেই মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধুর অভিপ্রায় অনুযায়ী লন্ডন যাত্রা স্থির হয়। বিমান হতে অবতরণের পর বঙ্গবন্ধুকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নিয়ে যাওয়া হয়। পরে লন্ডনে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা তাঁকে লন্ডনের হোটেল ক্লারিজেসে নিয়ে যান। লন্ডনে বঙ্গবন্ধুর আগমন সংবাদে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হীথ পূর্বনির্ধারিত কর্মসূচী ফেলে ১০ নং ডাউনিং স্ট্রিটে ছুটে এলে বঙ্গবন্ধু তাঁর সঙ্গে সাক্ষাত করেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কুশলাদি ও তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
লন্ডনে পৌঁছেই বঙ্গবন্ধু প্রিয় সহকর্মীদের ফোন করেছিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ মুজিবনগর সরকারের সকলের সঙ্গেই কথা বলেছেন। তাজউদ্দীন আহমদকে প্রথম প্রশ্নটি করেছিলেন, ‘হ্যালো তাজউদ্দীন, আমি এখন সাংবাদিকদের দ্বারা পরিবেষ্টিত, আমি তাদের কাছে কি বলব? আমার প্রিয় দেশবাসী কেমন আছে? পাকিস্তানী সামরিক জান্তা আমার দেশবাসীদের হত্যা করেছে।’ জবাবে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বলেন, ‘বর্বর পাকিস্তানী সামরিক জান্তা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং অসংখ্য লোককে দেশছাড়া করেছে। সব রকমের দুঃখ-কষ্ট সত্ত্বেও বাংলাদেশের জনসাধারণ আপনার নেতৃত্বে অবিচল আস্থা রেখে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে অস্ত্র ধারণ করে। নেতার প্রতি তাদের অগাধ ভালবাসা ও আস্থা রয়েছে। তারা আপনার আগমন প্রতীক্ষা করছে।’ সেদিন আমারও সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর সঙ্গে টেলিফোনে কথা বলার। দীর্ঘদিন পর প্রিয় নেতার সঙ্গে কথা বলার সেই ক্ষণটি আমার জীবনে স্মরণীয় হয়ে আছে। তারপর আমাদের সকলের শ্রদ্ধেয় ভাবি বেগম ফজিলাতুন্নেছা মুজিবের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করেন, ‘তোমরা সকলেই বেঁচে আছো তো?’ সকলের অতি আদরের ৭ বছরের ছোট্ট রাসেল তাঁর পিতাকে আবেগাপ্লুত স্বরে প্রশ্ন করেছিল, ‘তুমি কবে আসবে? ওরা আমাদের খুব কষ্ট দিয়েছে।’ সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলেন। বঙ্গবন্ধুর সঙ্গে কুশলাদি বিনিময়ের পর ভারতে সংক্ষিপ্ত যাত্রা বিরতির অনুরোধ জানান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রীর নিকট বঙ্গবন্ধু গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘আমি আপনার নিকট একান্ত কৃতজ্ঞ।’ প্রত্যুত্তরে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে আমরাই আপনার নিকট কৃতজ্ঞ। কারণ আপনিই আপনার দেশবাসীকে প্রেরণা যুগিয়েছেন।’ এরপর লন্ডন থেকে ঢাকা ফেরার পথে দিল্লীতে সাময়িক যাত্রা বিরতির জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর একান্ত অনুরোধে বঙ্গবন্ধু সম্মতি প্রদান করেন।
লন্ডনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বাংলার জনগণের কাছে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে বলেছিলেন, ‘আমি আর এক মুহূর্ত এখানে থাকতে রাজি নই। আমি আমার জনগণের কাছে ফিরে যেতে চাই।’ জনগণের জন্যই নিবেদিত ছিল তাঁর রাজনীতি ও কর্মসূচী। বাংলার মানুষের প্রতি ভালবাসা সম্পর্কে তিনি তাঁর বক্তৃতায় সবসময় বলতেন, ‘আমাকে মোনেম খান কাবু করতে পারেনি, এমনকি আইয়ুব খানও পারেনি কিন্তু আমাকে দুর্বল করে দিয়েছে আপনাদের এই অকুণ্ঠ ভালবাসা। আপনারা দোয়া করবেন যেন আপনাদের এই ভালবাসার মর্যাদা দিতে পারি।’ বাংলার মানুষের প্রতি ভালবাসার মর্যাদা তিনি রক্ত দিয়ে পরিশোধ করে গেছেন। কবিগুরুর ভাষায়, “আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।’
এরপর পালাম বিমান বন্দরে দিল্লীর জনসাধারণ বাংলাদেশের রাষ্ট্রপতিকে এক অভূতপূর্ব রাষ্ট্রীয় সংবর্ধনা জ্ঞাপন করে। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি শ্রী ভি ভি গিরি, প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী ও উর্ধতন কর্মকর্তাগণ। পালাম বিমানবন্দরে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর কমেট জেটটি বঙ্গবন্ধুকে নিয়ে অবতরণ করলে তাঁর সম্মানে ২১বার তোপধ্বনি করা হয়। ভারতীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর পূর্বেই উপস্থিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ তাঁকে অভ্যর্থনা জ্ঞাপন করেন। শ্রীমতি ইন্দিরা গান্ধী তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ‘আপনার জন্য আমি গর্বিত। ভারত ও বাংলাদেশের মানুষ আপনার জন্য গর্ব অনুভব করে। শেখ মুজিবকে আমাদের মাঝে পেয়ে ভারতের জনগণ আজ আনন্দে আত্মহারা। শেখ সাহেব তাঁর জনগণকে নতুন জীবন দান করেছেন। তাঁর স্বাধীনতার স্বপ্ন আজ সার্থক। শারীরিকভাবে তিনি বন্দী ছিলেন কিন্তু তাঁর স্বপ্ন ও সাধকে বাস্তবায়িত করতে বাংলার জনগণ তাঁরই অনুপ্রেরণায় স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছিলেন।’ ভারতীয় সেনাবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শনের আগে বঙ্গবন্ধু ভারতীয় মন্ত্রিসভার সকল সদস্য ও অন্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে করমর্দন করেন। এই সময় উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। সংক্ষিপ্ত যাত্রা বিরতিকালে লাখ লাখ মানুষের সমাবেশে আবেগাপ্লুত কণ্ঠে ভারতবাসীর উদ্দেশে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বঙ্গবন্ধু বক্তৃতায় বলেন, ‘আমার জন্য এটা পরম সন্তোষের মুহূর্ত। বাংলাদেশে যাবার পথে আমি আপনাদের মহতী দেশের ঐতিহাসিক রাজধানীতে যাত্রাবিরতির সিদ্ধান্ত নিয়েছি এ কারণে যে, আমাদের জনগণের সবচেয়ে বড় বন্ধু ভারতের জনগণ এবং আপনাদের মহীয়সী প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী যিনি কেবল মানুষের নন, মানবতারও নেতা। তাঁর নেতৃত্বাধীন ভারত সরকারের কাছে এর মাধ্যমে আমি আমার ন্যূনতম ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব।’
অবশেষে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লন্ডন থেকে দিল্লী হয়ে বঙ্গবন্ধুকে বহনকারী ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর কমেট বিমানটি ঢাকার আকাশ সীমায় দেখা দিতেই জনসমুদ্র উদ্বেলিত হয়ে ওঠে। দুপুর ১-৫১ মিনিটে বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। বিমানের সিঁড়ি বেয়ে জাতির জনক তাঁর স্বপ্নের সোনার বাংলায় পদার্পণের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনি করে রাষ্ট্রপ্রধানের প্রতি সম্মান জানানো হয়। এরপর বঙ্গবন্ধুকে মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়। চারদিক থেকে তাঁর উপর পুষ্পবৃষ্টি হতে থাকে। বাংলাদেশ সেনা, বিমান ও নৌবাহিনী রাষ্ট্রপ্রধানকে গার্ড অব অনার প্রদর্শন করে। মঞ্চ থেকে বঙ্গবন্ধু সালাম গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ বাহিনীর প্রধান সেনাপতি কর্নেল আতাউল গনি ওসমানী, লে. কর্নেল শফিউল্লাহ্ এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র সে. লেফটেন্যান্ট শেখ কামাল জাতির জনকের পাশে ছিলেন। মেজর মঈনুল হোসেন চৌধুরী গার্ড অব অনার পরিচালনা করেন। গার্ড অব অনার পরিদর্শনের পর বঙ্গবন্ধু বিমানবন্দরে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, ঢাকায় বিদেশী মিশনের সদস্যবৃন্দ ও অন্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে করমর্দন করেন। আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিমান বন্দরে উপস্থিত মিত্রবাহিনীর পদস্থ সামরিক অফিসার, বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তাগণ ছাড়াও বাংলাদেশে বিদেশী মিশনের রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সুদৃশ্য তোরণ, বাংলাদেশের পতাকা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে সজ্জিত রাজপথের দু’পাশে দাঁড়ানো জনসমুদ্র পেরিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে যখন সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছলাম তখন বিকাল সাড়ে ৪টা। অর্থাৎ কুর্মিটোলা বিমানবন্দর থেকে ময়দান পর্যন্ত আসতে সময় লেগেছে ২ ঘণ্টা ৩৯ মিনিট। নেতাকে নিয়ে যখন মঞ্চে আরোহণের আগ পর্যন্ত চতুর্দিকে করতালি আর জয়বাংলা সেøাগানে মুখরিত কানায়-কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যানের সেদিন কোন সীমানা ছিল না, ছিল না তিল ধারণের ঠাঁই। আমি মঞ্চের ‘পরে মাইকের সামনে দাঁড়িয়ে সেদিন গগনবিদারী সেøাগান তুলেছিলাম, ‘আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব।’ এই সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ’৭১-এর ৭ মার্চের মঞ্চে জাতির জনকের পাশে থেকে শুনেছিলাম তাঁর বজ্রকণ্ঠের ডাক, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ’৭১-এর ৩ জানুয়ারি এই পবিত্র উদ্যানে তিনি আমাদের শপথ বাক্য পাঠ করিয়ে বলেছিলেন, ‘৬ দফা ও ১১ দফা আজ আমার নয়, আমার দলেরও নয়। এ আজ বাংলার জনগণের সম্পত্তিতে পরিণত হয়েছে। কেউ যদি এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তবে বাংলার মানুষ তাঁকে জ্যান্ত সমাধিস্থ করবে। এমনকি আমি যদি করি আমাকেও। ’৭০-এর ৭ জুন, এই উদ্যানে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের প্রথম নির্বাচনী সমাবেশ। বঙ্গবন্ধুর উপস্থিতিতে এবং তাঁরই নির্দেশে আনুষ্ঠানিকভাবে সাধারণ এক কর্মী হিসেবে আওয়ামী লীগে যোগদান করি। আর ’৬৯-এর ২৩ ফেব্রুয়ারি, তথাকথিত লৌহমানব আইয়ুব খানের কারাগারে দীর্ঘ ৩৩ মাস আটক থাকা বঙ্গবন্ধু মুজিবকে কারামুক্ত করে ১০ লক্ষাধিক জনতার সম্মতি নিয়ে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেছিলাম। সেদিন সদ্য ‘বঙ্গবন্ধু’ উপাধি পাওয়া জাতির জনক বাংলার মানুষকে কথা দিয়ে বলেছিলেন, ‘আপনাদের অধিকার রক্ষায় প্রয়োজনে জীবন দিতে আমি প্রস্তুত’। সভামঞ্চ থেকে বঙ্গবন্ধু ধানম-ির ১৮ নং বাড়িতে গেলেন। যেখানে পরিবারের সদস্যবৃন্দ অবস্থান করছিলেন। সেই বাড়ির সামনে আর একটি বাড়ি তখন তাঁর জন্য রাখা হয়েছিল। কেননা ধানম-ির ৩২ নং বাসভবনটি শত্রুবাহিনী এমনভাবে তছনছ করে দিয়েছিল যে বসবাসের অনুপযুক্ত ছিল। ১১ জানুয়ারি প্রিয় সহকর্মীদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে ১২ জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন এবং আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি করলেন। ১৪ জানুয়ারি বঙ্গবন্ধু আমাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় তাঁর রাজনৈতিক সচিব করেন। দেশে প্রতিষ্ঠিত হয় সংসদীয় গণতন্ত্র।
এবারের ১০ জানুয়ারি এমন এক রাজনৈতিক প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে যখন স্বাধীন বাংলাদেশে ’৭১-এর মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ’৭২-এর ১০ জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনতার মহাসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচারে স্বীয় অঙ্গীকারের কথা ব্যক্ত করেছিলেন। বঙ্গবন্ধুর মুখের দিকে তাকিয়ে সর্বদা লক্ষ্য করেছি তাঁর মুখাবয়ব জুড়ে যে অভিব্যক্তি প্রকাশ পেত তা ছিল অকপট। কপটতা ছিল তাঁর স্বভাব বিরুদ্ধ। বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন, ‘গত পঁচিশে মার্চ থেকে এ পর্যন্ত দীর্ঘ নয় মাসে বর্বর পাকিস্তান সেনাবাহিনী এ দেশের প্রায় সব বুদ্ধিজীবীকে হত্যা করেছে। হাজার হাজার মা-বোনের সম্ভ্রম নষ্ট করেছে। বিশ্বকে মানব ইতিহাসের জঘন্যতম কুকীর্তির তদন্ত অবশ্যই করতে হবে। একটি নিরপেক্ষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে এসব কুকীর্তির বিচার করতে হবে।’ ১৫ আগস্টের ঘাতকের বুলেট সে কাজ সমাপ্ত করতে দেয়নি। বঙ্গবন্ধুকে হত্যা করার পর স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছিল। আমরা জাতির জনকের কাছ থেকে নিয়মতান্ত্রিক গণতন্ত্রের দীক্ষা পেয়েছি। সুষ্ঠু ও আইনানুগ প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীদের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে জাতীয় ইতিহাসকে কলঙ্কমুক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিগত সরকারের সময় তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন ছিল। আজ আমরা তাদের আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছি। বিরোধীদের সঙ্গে আমাদের প্রধান পার্থক্য আমরা ইতিহাসের নিকট অঙ্গীকারাবদ্ধ। আজ জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের স্মরণীয় এই ঐতিহাসিক দিনটিতে কেবলই মনে পড়ে ৭ মার্চের ভাষণের শেষাংশটি “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” রাজনৈতিক মুক্তি আমাদের অর্জিত হয়েছে। আমরা স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সংবিধান, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা পেয়েছি। বহু ত্যাগের বিনিময়ে পুনরায় সংসদীয় গণতন্ত্র পেয়েছি। কিন্তু জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে আর তাঁর ভালবাসার হতদরিদ্র দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে আমরা যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।
দীর্ঘ ২৬ বছরের নানা তাললয়ে চলে আসা স্বৈশাসনের অবসানে এবারের মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে যুদ্ধাপরাীধদের বিচার কার্য ত্বরান্বিত করতে সারা দেশে যে জনজোয়ার বিশেষ করে নবপ্রজন্মের চেতনায় যে উদ্দীপনা দেখেছি তা অভূতপূর্ব। সমগ্র জাতি যখন যুদ্ধাপরাধীদের বিচারের মহতী আকাক্সক্ষায় উজ্জীবিত ঠিক তখন এই বিচার প্রক্রিয়া বানচাল করতে শুরু হয়েছে ষড়যন্ত্র। সকলে মিলে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে ঐক্যবদ্ধ হয়ে এই ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিতে হবে।
লেখক : আওয়ামী লীগ নেতা, সংসদ সদস্য, সভাপতি, শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। tofailahmed69@gmail.com
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
January
(6492)
-
▼
Jan 10
(279)
- সার্ক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়িয়ে আগ্রাসন মোকাব...
- গুলশান থেকে পাঁচ ভুয়া টোল আদায়কারী গ্রেফতার
- সঙ্কট সত্ত্বেও গ্যাস ভিত্তিক বিদু্যতকেন্দ্র স্থাপন...
- আগামী সপ্তাহের মধ্যেই সব পাঠ্যবই পেঁৗছে দিতে চায় স...
- ১১ হাজার ৪৭০ কোটি ব্যয়ে ৫৩ নৌরম্নট খনন করা হবে- ভ...
- সন্ত্রাস দমনে টাস্কফোর্স গঠনের প্রসত্মাব দেবে বাংল...
- গার্ড ওয়ার্ল্ড নিশিবক জলমুরগি_ নাচ গান চিত্রাঙ্কন-...
- গ্রেফতারকৃত ১২ শিবির ক্যাডারের একজন জেলে, অন্যদের ...
- মধ্য ফেব্রম্নয়ারিতেই গরমের দাপট, ঝড়বৃষ্টির শঙ্কা- ...
- তৃতীয় জোট গঠন ছিল ভুল!- স্বীকার বি চৌধুরীর
- বিএনপি হাইকমান্ড রাজপথে সক্রিয় হতে চাইছে!- গঠনতন্ত...
- পাখির খাঁচায় আসছে পাকিসত্মানে তৈরি জাল বিদেশী মুদ্...
- ধরতে পারল না, মেরে ফেলা হলো- লোকালয়ে সুন্দরবনের বা...
- তিসত্মায় পানি বেড়েছে আরও এক হাজার কিউসেক- ধুধু বাল...
- ঢাবিতে প্রশ্নপত্র ফাঁস- দুই হোতা গ্রেফতার
- তুরাগ তীরে মানুষের ঢল, জুমার নামাজে লাখো মুসলিস্নত...
- চিহ্নিত ৫ হাজার- ভবনের অবৈধ অংশ ভাঙ্গা হবে- * ভূমি...
- ব্যতিক্রমী উদ্যোগ
- কৃষিতে নীরব বিপস্নব- বীজ বপন ও ফসল কাটার আধুনিক যা...
- সেচ সংযোগেও নতুন পদৰেপ- যাচাই বাছাই করছে উপজেলা কমিটি
- মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী সেতু
- নিজেকে বদলে দেয়ার চেষ্টা
- বরিশালের নাড়ি কীর্তনখোলা
- নীল আকাশে মিশেছে নীলগিরি by নাজনীন তৌহিদ
- স্বপ্নের দিলস্নী যাত্রা by রাজু মোসত্মাফিজ
- সিয়াম রিপে দুদিন by মিতালী হোসেন
- ফ্যাশন সংবাদ- রংধনু শীর্ষক প্রদর্শনী- 'রংধনু' শীর্...
- কার্ল লেজারফেল্ড
- এক্সিকিউটিভ ড্রেস by তৌফিক অপু
- খাবার টেবিলের অত্যাচার- আনোয়ারা সৈয়দ হকের কলাম
- নারী বলেই কি আমি বিচার পাব না- বলতে চাই
- কাকীর পাঠাগার by অননত্ম সুমন
- আমিও ভাইয়ের সমান- আফসা পারভীন
- সেতু হারাবার দিন হৃদয়ের কবিতা by ইয়াসির আজিজ
- পথচলা ও সখ্য চিত্রকলায় মেলবন্ধন- খুরশীদ পাটওয়ারী
- গাথা-কবির উত্তরপুরম্নষ by সরকার মাসুদ
- পাগলী মূল : আরমান শামসী অনুবাদ : by জাফর আলম
- মাদ্রিকে তিন বাঙাল by মুনতাসীর মামুন
- হোসে মার্তি অশানত্ম কাগজের সমুদ্র by মামুন রশীদ
- পোল্যান্ডের পাহাড়ে পুরনো পায়ের ছাপ by মামুন রশীদ
- ফনিক্সের খোঁজে নাসা
- সাগরতলে শব্দদূষণ- দিগ্ভ্রানত্ম তিমি
- বিশ্বের প্রাচীনতম মানচিত্র
- লবণ মেশালে পানি দ্রম্নত ফোটে
- সক্রিয় হার্শেল হার্শেল মহাকাশ টেলিস্কোপ আবার গা-ঝা...
- সক্রিয় হার্শেল হার্শেল মহাকাশ টেলিস্কোপ আবার গা-ঝা...
- কাস্টমারদের রেটিং ব্যাংক মালিকদেরও রেটিং হোক by ড...
- প্রসঙ্গ ইসলাম- ইসলাম-হিদায়াত-দাওয়াত- by অধ্যাপক হ...
- রিভিউয়ের শুনানি ২৪ জানুয়ারি- বঙ্গবন্ধু হত্যা মামলা
- নাশকতার উদ্দেশ্যেই শিবির চট্টগ্রামে অস্ত্র মজুদ কর...
- ধর্মঘট ডেকে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে পারেনি ছাত্রদল
- খাদ্য উৎপাদনে বিপস্নব আনতে কৃষি উপকরণে ২৫ শতাংশ ভত...
- অতি দরিদ্রের ৬শ' কোটি- ফেব্রম্নয়ারিতে শুরম্ন হচ্ছে...
- বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
- স্থানীয় সরকার শক্তিশালী না হলে দেশ পিছিয়ে যাবে আকব...
- �উড়াল সড়ক প্রকল্পের কাজে বাধা নেই�-মন্ত্রী বললেন এ...
- চিনির বাজার অস্থির তবু টিসিবির হেঁয়ালি by ফারজানা ...
- রুদ্ধশ্বাস টিকিটযুদ্ধ-ব্যাংকের সামনে মানুষের মিছিল...
- পাকিস্তান সরকার থেকে বেরিয়ে যাচ্ছে এমকিউএম
- 'ইউএন উইমেন'-এর যাত্রা শুরু
- রাশিয়া-চীন তেল পাইপলাইন চালু
- ইউক্রেনে বোমায় উড়ে গেছে স্তালিনের মূর্তি
- হংকংয়ে গণতন্ত্রের কণ্ঠস্বর সেজোতো ওয়াহর মৃত্যু
- 'শেষ বই' লিখছেন খুশবন্ত সিং
- ঝাড়খণ্ডে বাংলা প্রচারে 'ভাষা-রথ'
- ১২ বছরেই সম্পাদক
- আইনজীবীর অভিযোগ-ফিলিস্তিনি নারীর মৃত্যুর ঘটনা আড়াল...
- সাড়ে ছয় লাখ প্রাণী নিধনের আশঙ্কা-সিউলে খুরারোগের প...
- বন্ধুত্ব হোক মায়ের সঙ্গে by মেহেরুন নেছা রুমা
- এক বিশেষ প্রদর্শনী
- উদ্ভাবক শতবর্ষী চয়েন বানু by নাজমুল হক ইমন
- নারীনীতি-২০১১- প্রত্যাশা কতটা পূরণ হলো
- গণমাধ্যম- সংখ্যার সঙ্গে বেড়ে চলেছে আস্থাও by গোলাম...
- এ কেমন ধারাভাষ্য? by আসিফ আহমেদ
- শিক্ষা- সরকারি কলেজ না দরকারি কলেজ by মাহফুজুর রহম...
- উপমহাদেশ- বৈশাখে এসিড টেস্ট পশ্চিমবঙ্গে by অমিত বসু
- ক্রিকেটে আশার ফুল- বাঙালির ইংরেজ-বধের মহাকাব্য
- জাপানে ভূমিকম্প-আমরা শোকাহত, বেদনাবিদ্ধ
- দক্ষিণ আফ্রিকায় বর্ষবরণ উৎসবে পদদলন, নিহত ১০
- পাকিস্তানে ড্রোন হামলায় ১৫ জঙ্গি নিহত
- স্পেনে জনসমাগমের স্থানে ধূমপান নিষিদ্ধ
- অবশেষে পাকিস্তানের দিকে হাত বাড়াল আফগানিস্তান
- অবনতিশীল আইনশৃঙ্খলা
- পাঠ্যপুস্তক বিতরণ উৎসব
- তৃণমূল নেতার হুমকি- দল চাইলে পাঁচ মিনিটে শেষ হবে স...
- ম্যানিংয়ের সাজা কমতে পারে
- কিলোমিটারে সর্বোচ্চ ১০ পয়সা- ভারতে ১০ বছর পর রেলভা...
- বিবিসির বিশ্লেষণ- চীনে সাউদার্ন উইকলির নজিরবিহীন লড়াই
- দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ- অপরাধ স্বীকার করবেন ন...
- মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে জনতা- র্যাব পরিচয়ে ডাকাত...
- ঝিনাইদহের ১৩২টি ইটভাটাতেই পোড়ানো হচ্ছে কাঠ by আজ...
- ৩৫ বছরের সমস্যার সমাধান নিজেরাই করল এলাকাবাসী
- ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কা
- পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত
- প্রধানমন্ত্রী রাশিয়া যাচ্ছেন ১৪ জানুয়ারি
- নির্মল সেনের দেহ বঙ্গবন্ধু মেডিকেলে আজ হস্তান্তর
- শীতবস্ত্র পেলেন আরও ৭৭৫ জন
- শ্রদ্ধাঞ্জলি- বিপ্লবী বিনোদ বিহারী: শতবর্ষের অগ্নি...
- তাঁর অন্তিম স্বপ্ন পূর্ণ করা সবার দায়িত্ব- নির্মল ...
- সময় থাকতে কেন উদ্যোগ নেওয়া হলো না?- অচল বিমানবন্দর
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস- ঐ মহামানব আসে...
- বিশ্বায়নের কাল- নির্যাতন বিচারে ব্রিটিশ আদালতের এখ...
- সংস্কৃতি সংবাদ- সমগীতের ভিন্নধারার গানে উজ্জীবিত দ...
- চট্টগ্রাম-১২ উপনির্বাচন- হাওয়া লেগেছে নির্বাচনী পালে
- চবি শিক্ষক সমিতি- যুদ্ধাপরাধীদের বিচারে সই সংগ্রহে...
- চার অঞ্চলে ভাগ হচ্ছে কক্সবাজার সৈকত
- নগর আওয়ামী লীগ- বিরোধ মেটাতে তৎপর নেতারা by একরা...
- একাত্তরের এই দিনে
- পবিত্র কোরআনের আলো-সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্...
- মিয়ানমারে অনুদান বন্ধ প্রসঙ্গ by ফিলিপ বোরিং
- সেই ছাত্রলীগ এই ছাত্রলীগ by সৌমিত্র শেখর
- ভিন্নমত-শেয়ারবাজারে ভল্লুকের প্রবেশ ঘটবে! by আবু আ...
- চরাচর-একাত্তরে বাজিতপুরে গণহত্যা by গাজী এনায়েতুর ...
- কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়
- অল্প স্বল্প গল্প
- তিন খান আর হূতিক রোশন
- বিশ্ব সংগীত- অ্যাভেঞ্জড সেভেনফোল্ড
- হলিউডকিংস স্পিচের পর হুপারের- লা মিজারেবল
- বলিউড ২০১৩- নতুন ইতিহাস গড়বে
- আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
- আরপিও সংশোধনের প্রস্তাব নির্বাচন কমিশনের- নির্বাচন...
- হয় এখন, অথবা আর নয় by মহসীন হাবিব
- আমাদের সংস্কৃতি অঙ্গনে চড়াই-উতরাই by মুস্তাফা নূরউ...
- মালয়েশিয়ায় কর্মী প্রেরণ-কোনো তথ্যকেন্দ্র অচল হলে প...
- জিএসপি রক্ষায় সরকারের জোর তৎপরতা by আবুল কাশেম
- ভারপ্রাপ্ত এমডির মুচলেকা-বিমান পরিচালনা পর্ষদ দায় ...
- আরপিও সংস্কার প্রস্তাব-নিরঙ্কুশ ক্ষমতা চায় নির্বাচ...
- বিশেষ লেখা-মঙ্গল আলোয় উদ্ভাসিত বাংলাদেশ by ইমদাদুল...
-
▼
Jan 10
(279)
-
▼
January
(6492)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment