Monday, December 31, 2012
থার্টি ফাস্ট নাইটঃ রাজধানীর শতাধিক হোটেল ও বাড়িতে ডিজে পার্টির আয়োজন
থার্টি ফাস্ট নাইটঃ রাজধানীর শতাধিক হোটেল ও বাড়িতে ডিজে পার্টির আয়োজন
থার্টি ফাস্ট নাইটকে ঘিরে রাজধানী জুড়ে চলছে রেড নাইট ডিজে পার্টির আয়োজন। এসব পার্টিতে এসএমএস ও ফেসবুকের মাধ্যমে আমন্ত্রণ জানানো হচ্ছে তরুণ-তরুণীদের। বিশেষ করে কলেজ-ভার্সিটির ছাত্র-ছাত্রীদের।
পার্টির আয়োজকরা কমপক্ষে ১কোটি টাকার
বাণিজ্যের টার্গেট নিয়ে নেমে পড়েছেন মাঠে। ইতোমধ্যেই ৩০ লাখ টাকায় বুকিং
দেয়া হয়েছে হোটেল রেডিসন ব্লু’র উৎসব হল।
সারাবছর ধরে শুধুমাত্র প্রোগ্রামের নাম
বদল করে চলবে ডিজে পার্টি। এসব পার্টিতে বিদেশি মদ, বিয়ার ও শ্যাম্পেনের
নেশায় ডুবে যাবে তরুণ সমাজ।
সেই সাথে ডিজে গার্লদের সাথে পাশ্চাত্য কায়দায় রাতের উষ্ণতা উপভোগ করবে তারা।
এজন্য রাজধানীর শতাধিক ডিজে গার্লদের বুকিং করা হয়েছে।
থার্টি ফাস্ট নাইটে কেবল মদ, বিয়ার আর
শ্যাম্পেইন নয়, রেডিসন ব্লু হোটেলে রিজার্ভ করে রাখা ৫০টি সিংগেল কক্ষে
থাকবে বিশেষ বিনোদনের ব্যবস্থা।
এসব কক্ষে সারারাত ধরে চলবে ডিজে গার্লদের শরীর বেচাকেনা।
একাধিক সূত্রে জানা গেছে, কেবল রেডিসন ও
ওয়াটার গার্ডেন হোটেলই নয়, রাজধানীর প্রায় সবগুলো ফাইভস্টার, থ্রিস্টার,
টুস্টার হোটেল, ফুয়াং ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব ও গুলশান, বারিধারা
বনানী ও ধানমন্ডির কয়েকটি সুটিং স্পট তথা বাড়িতেও আয়োজন করা হয়েছে থার্টি
ফাস্ট নাইট বা রেড নাইট পার্টির।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, হোটেল রেডিসন ব্লুর উৎসব হলে থার্টি ফাস্ট
নাইটের রেড নাইট পার্টির আয়োজন করেছে, নোমান, ফয়সাল ও ডিজে সফিক।
তারা ইতোমদ্যেই উৎসব হল বুকিং দিয়েছে। টিকিটও ছেড়ে দিয়েছে।
এদিকে পুলিশ হেডকোয়াটার্স সূত্রে জানা
গছে, হোটেল রেডিসন ব্লুতে এ ধরনের পার্টি আয়োজন করার ক্ষেত্রে মহাপুলিশ
পরিদর্শকের নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে রেডিসন কর্তৃপক্ষ
থার্টি ফাস্ট নাইটে ডিজে পার্টির কাছে উৎসব হল ভাড়া দিয়েছে।
সূত্রগুলো আরো জানায়, থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে ডিজে পার্টির আয়োজকরা প্রশাসন ম্যানেজ করতে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন।
তারা টাকার বান্ডিল নিয়ে ডিবি, এসবি,
পুলিশ, মাদকদ্রব্য ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কাছে ধর্না দিচ্ছেন।
ইতোমধ্যেই কেউ কেউ সরকারী অনুমোদন পেয়েও গেছেন।
প্রশ্ন হলো সরকারি একাধিক সংস্থা কিভাবে এইসব ডিজে পার্টির অনুমোদন দিচ্ছে?
দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত
হানতে পারে এমন অনুষ্ঠান করার অনুমোদন দিয়ে সরকার কি পবিত্র ইসলাম ধর্মকে
অবমাননা করছেন? এমন প্রশ্ন সাধারণ লোকজনের মাঝে।
থার্টি ফাস্ট নাইটে রাজধানী জুড়ে নিউ ইয়ারে সেলিব্রেসনের নামে যা হতে যাচ্ছে তা কোনোভাবেই আইন সিদ্ধ নয়।
এসব বিজাতীয় সংস্কৃতির উন্মুক্ত না করে বন্ধ করা অত্যন্ত জরুরি।
রাজধানীবাসী এক্ষেত্রে সরকারের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment