Monday, December 31, 2012
ফেব্রুয়ারিতে বিয়ের কথা ছিল
ফেব্রুয়ারিতে বিয়ের কথা ছিল
আগামী ফেব্রুয়ারিতেই সাতে পাকে বাধা পড়ার কথা ছিল। বিয়ের সময় যাতে বেশি চাপ না পড়ে তাই আগেভাগেই বিয়ের কেনাকাটা করছিলেন তিনি। ঘটনার দিনও বিয়ের কেনাকাটাই করতে বেরিয়েছিলেন।
যে ছেলেটির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তিনিও সঙ্গেই ছিলেন। গণধর্ষণের শিকার তরুণীর অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত প্রতিবেশী মিনা রাই গতকাল রবিবার এসব কথা জানান।
মিনা বলেন, 'ফেব্রুয়ারিতে বিয়ে করার কথা ছিল তাঁর (ওই তরুণীর)। বিয়ের সব প্রস্তুতিই প্রায় শেষ করে ফেলেছিল পরিবার। দিল্লিতেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।' মিনার ভাষ্যমতে, ১৬ ডিসেম্বর ওই তরুণী বিয়ের কেনাকাটা করতেই বেরিয়েছিলেন। বিয়েতে প্রয়োজনীয় জিনিসপত্রই কিনতে ওই বিপণিবিতানে গিয়েছিলেন তাঁরা। কেনাকাটা শেষে ফেরার পথেই গাড়িতে গণধর্ষণের শিকার হন তিনি। সঙ্গে থাকা বন্ধু তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন। ঊষা রাই নামে আরেক প্রতিবেশীও বলেন, 'যতদূর জানি ফেব্রুয়ারিতেই বিয়ের কথা ছিল ওর। আমরা সবাই ওর বিয়ে নিয়ে আনন্দিত ছিলাম।'
কেন দামিনী : মৃত্যুর পর ভারতীয় গণমাধ্যম তরুণীটিকে দামিনী (ছদ্মনাম) নামে অভিহিত করে। ধর্ষণের শিকার এক নারীর সংগ্রামের কাহিনী নিয়ে ১৯৯৩ সালে ভারতে নির্মিত 'দামিনী' নামক চলচ্চিত্র থেকেই এ নাম নেওয়া হয়েছে। দিল্লির সফদরজং হাসপাতালে যখন তাঁর চিকিৎসা চলছিল বাইরে তখন বিক্ষোভকারীদের স্লোগান ছিল 'দামিনী তুমি সংগ্রাম চালিয়ে যাও, আমরা আছি তোমার সাথে।' দামিনী শব্দের আভিধানিক অর্থ বিদ্যুৎ। তরুণীটির প্রতি শ্রদ্ধা জানাতেই এ নাম বেছে নেওয়া হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment