Monday, December 31, 2012
কর্মসংস্থান প্রকল্প-এ কেমন খাল খনন?
কর্মসংস্থান প্রকল্প-এ কেমন খাল খনন?
ঝালকাঠি জেলায় খাল খননের নামে চলছে পাড় ছাঁটাই_ এমন শিরোনামে সমকালের লোকালয় পাতায় খবর প্রকাশিত হয়েছে রোববার। খবরের সঙ্গে যে রঙিন ছবি রয়েছে তাতে দেখা যায়, শুষ্ক মৌসুমেও কেউড়া ইউনিয়নের খালে কিছুটা পানি রয়েছে।
এ অবস্থায় অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পের কাজ করাতে হলে পানি সেচে ফেলা আবশ্যক। কিন্তু সেটা করা হয়নি। এর পরিবর্তে শ্রমিকদের দিয়ে খালের পাড়ের মাটি ছেঁটে ফেলা হচ্ছে। কথায় বলে_ নাই কাজ তো ধান-চাল মিশিয়ে বাছ। ঝালকাঠির খাল খননের নামে যেন এটাই ঘটছে। খালপাড়ের ছেঁটে ফেলা মাটি এমনকি সড়কেও ফেলা হচ্ছে। অতিদরিদ্রদের ৪০ দিনের কাজের কর্মসূচি নিঃসন্দেহে ভালো। কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে কি যথাযথ কাজের অভাব পড়েছে? ঝালকাঠিরই কীর্তিপাশা ইউনিয়নের একটি সড়ক পুনর্নির্মাণ প্রকল্পে বরাদ্দ তেমন বেশি নয়_ মাত্র ৪ লাখ ৬ হাজার টাকা। কিন্তু শ্রমিকরা ব্যক্তিমালিকানাধীন একটি সুপারি বাগানের ভেতরে মাটি ফেলছে। এর সুফল কে ভোগ করবে? এলাকার যে ইউনিয়ন পরিষদ সদস্য কাজের তত্ত্বাবধান করছেন, তার যুক্তি অভিনব_ বাগানের গাছ কেটে ভবিষ্যতে সড়ক নির্মাণ করা হবে। তাই মাটি ফেলে রাস্তার নমুনা করা হচ্ছে। কথায় বলে_ দুর্জনের ছলের অভাব হয় না। এ ক্ষেত্রেও সেটাই যেন ঘটছে। প্রকল্প সম্পর্কে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুক্তি দিয়েছেন, কাজের বিনিময়ে গরিবদের প্রতিদিন মজুরি দেওয়াই এসব প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্প বড় কথা নয়।
কিন্তু সেটাও কি হচ্ছে? সমকালের প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের পারিশ্রমিক সময়মতো দেওয়া হয় না। দরিদ্রদের এ কর্মসূচিতে দিনের মজুরি দিনেই পরিশোধ করার নিয়ম। কিন্তু তিন সপ্তাহ কাজ করার পরও অনেক শ্রমিক মজুরি পাননি। ঝালকাঠির প্রকল্প নিয়ে সমস্যার কথা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বীকার করেছেন। সরেজমিন পরিদর্শনের পর তার মনে হয়েছে, কাজ সঠিকভাবে হচ্ছে না। তাহলে প্রতিকার করবে কে? অন্যায় যারা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দায়ই-বা কার? যেসব শ্রমিক কাজ করেও সময়মতো মজুরি পাচ্ছেন না, তাদের স্বার্থই-বা কে দেখবেন?
কিন্তু সেটাও কি হচ্ছে? সমকালের প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের পারিশ্রমিক সময়মতো দেওয়া হয় না। দরিদ্রদের এ কর্মসূচিতে দিনের মজুরি দিনেই পরিশোধ করার নিয়ম। কিন্তু তিন সপ্তাহ কাজ করার পরও অনেক শ্রমিক মজুরি পাননি। ঝালকাঠির প্রকল্প নিয়ে সমস্যার কথা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বীকার করেছেন। সরেজমিন পরিদর্শনের পর তার মনে হয়েছে, কাজ সঠিকভাবে হচ্ছে না। তাহলে প্রতিকার করবে কে? অন্যায় যারা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দায়ই-বা কার? যেসব শ্রমিক কাজ করেও সময়মতো মজুরি পাচ্ছেন না, তাদের স্বার্থই-বা কে দেখবেন?
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment