Monday, December 31, 2012
বৈঠকে ভূমিকা এড়ানোর সুযোগ নেই- সংসদীয় কমিটিগুলোতে উপস্থিতির সংকট
বৈঠকে ভূমিকা এড়ানোর সুযোগ নেই- সংসদীয় কমিটিগুলোতে উপস্থিতির সংকট
প্রধান বিরোধী দল বিএনপির সাংসদেরা সংসদের অধিবেশনে যোগ দেন না, তাঁরা অবিরাম সংসদ বর্জন করে চলেছেন—এটি এখন আর কোনো খবর নয়। খবর হলো, সংসদীয় স্থায়ী কমিটিগুলোও এখন উপস্থিতির সংকটে পড়েছে।
এবং এ ব্যাপারে কেবল বিরোধীদলীয় সাংসদেরা নন, ক্ষমতাসীন দলের সাংসদেরাও সমান অনাগ্রহী।
কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদের মূল অধিবেশন যখন তেমন ফলপ্রসূ হয় না, তখন সংসদীয় স্থায়ী কমিটিগুলোর নিয়মিত বৈঠকের মাধ্যমে সেই ঘাটতি কিছুটা পূরণ হয়। অর্থাৎ এসব কমিটির সদস্যদের সভায় উপস্থিতির হার হ্রাস পাওয়ার অর্থ খোদ সংসদের কার্যকারিতা আরও কমে যাওয়া। সরকারের মেয়াদের শেষ দিকে এই প্রবণতা দেশের জন্য বিশেষভাবে ক্ষতিকর।
গত রোববার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে পরিসংখ্যানসহ বর্ণনা করা হয়েছে, সংসদীয় কমিটিগুলোতে গত কয়েক মাসে সদস্যদের উপস্থিতি ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। এমনকি কোরাম পূরণের অভাবে বৈঠক বাতিল করতে হয়েছে—এমন ঘটনাও ঘটেছে। আট থেকে ১৫ সদস্যবিশিষ্ট কমিটিগুলোতে সদস্যদের উপস্থিতির হার কমতে কমতে এখন দাঁড়িয়েছে তিন থেকে চারজন। সরকারি হিসাব কমিটির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটির ১৫ জন সদস্যের মধ্যে মাত্র পাঁচজন উপস্থিত ছিলেন ২৩ ডিসেম্বরের বৈঠকে। এটি অত্যন্ত দুঃখজনক। সরকারি হিসাব কমিটির দায়িত্ব, সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয় জনগণের টাকা কীভাবে ব্যয় করছে সেদিকে নজর রাখা; প্রয়োজনীয় ক্ষেত্রে অডিট আপত্তির মাধ্যমে অর্থের অপব্যবহারের প্রতিবাদ জানানো এবং তার প্রতিকারের সুপারিশ করা। এই বিভাগ বিভিন্ন মন্ত্রণালয়ের হিসাব তলব করারও অধিকার রাখে।
বলা হচ্ছে, নির্বাচন এগিয়ে আসছে বলে সাংসদেরা এখন নিজ নিজ নির্বাচনী এলাকায় বেশি সময় ব্যয় করছেন। কিন্তু এটি কোনো যুক্তি হতে পারে না। কারণ, সংসদীয় কমিটিগুলোর সদস্য সাংসদদের প্রধান দায়িত্ব বৈঠকে উপস্থিত থাকা, কমিটির জন্য কাজ করা। এ দায়িত্বে অবহেলা করার সুযোগ নেই।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment