Monday, December 31, 2012
জ্বেলে গেলেন অনির্বাণ শিখা
জ্বেলে গেলেন অনির্বাণ শিখা
ঘরের সবাইকে হাসি-খুশিতে ভরিয়ে রাখতেন। ১২ মাস রাতে খাবার টেবিলে ছোট দুই ভাইয়ের সঙ্গে তাঁর খুনসুটি ছিল বাঁধা। মেধাবী ছাত্রী ছিলেন। দিল্লির উপকণ্ঠে তাঁদের এক কামরার ফ্ল্যাটেই খুদে পড়ুয়াদের পড়াতেন।
মাত্র ১৪ বছর বয়স থেকে নিজের নিম্নমধ্যবিত্ত পরিবারের সাহায্যে হাত বাড়িয়ে দেন তিনি এভাবে, হাসি মুখে।
তাঁর সেই হাসিমুখ চিরদুঃখের স্মৃতি হয়ে গেল পরিচিতজনদের কাছে গত শনিবার; নিভে গেল তাঁর মেধার আলো।
গণধর্ষণের শিকার ২৩ বছরের এই তরুণী পুরো জাতির প্রার্থনা নিষ্ফল করে বেঁচে থাকার কঠিন লড়াইয়ে হেরে গেলেন। বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। এর আগে দিল্লির সফদরজং হাসপাতালে টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন তিনি। তাঁর মনোবলে বিস্মিত হন চিকিৎসকরা।
ছোট্ট জীবনে তাঁর যা কিছু ছিল_সবই ছিল সেরা।
ক্লাসের সেরা ছাত্রীদের একজন হওয়ায় বাবা পৈতৃক জমি বিক্রি করে তাঁর পড়ার খরচ জোগান। তাঁর সংকল্প ছিল, বাবার ঋণ তিনি শোধ করবেন। বাবা একটি বেসরকারি বিমান সংস্থার ছোট চাকুরে।
সাধারণ চমৎকারিত্ব, আকাঙ্ক্ষা ও কঠোর পরিশ্রমের গল্পে ভরা ছিল তাঁর জীবন। ছোট ছোট আনন্দের সম্মিলন ছিল তাঁর বেঁচে থাকায়।
নামি-দামি রেস্তোরাঁয় যাওয়ার সামর্থ্য ছিল না; মায়ের হাতের সাধারণ রান্নাই ছিল তাঁর পছন্দ। পোশাক কিনতে ভালোবাসতেন। কোনো উপলক্ষে বাবা-মা তাঁকে কখনো উপহার দিলে, তা অবশ্যই ছিল জামা-কাপড়। গত মে মাসে তাঁর জন্মদিনেও দেওয়া হয় নতুন পোশাক। এ জন্য আগে থেকেই অর্থ জমায় তাঁর পরিবার। ছয় মাস টানা কাজ করে একটি নতুন মুঠোফোন কেনার পরিকল্পনা ছিল তাঁর। পুরনোটি চার বছরের।
তাঁর শেষের দিনগুলো ছিল বেঁচে থাকার অসাধারণ মনোবলে উদ্দীপিত। তিনি যখন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ছিলেন, তখনো পোশাক পাল্টানোর কথা বলেন। চুল পরিপাটি করতে চান। মুখ থেকে নল খুলে দিতে জোরাজুরি করেন, যাতে তাঁর ওপর হামলাকারীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন তিনি।
শেষ পর্যন্ত হার মানলেও তিনি জ্বেলে দিয়ে গেলেন এক অনির্বাণ শিখা, যা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার লড়াইয়ের প্রেরণা জোগাবে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment