Monday, December 31, 2012
টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়া- শ্রম অভিবাসন খাতে দুর্নীতির অভিযোগ অস্বীকার
টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়া- শ্রম অভিবাসন খাতে দুর্নীতির অভিযোগ অস্বীকার
দুর্নীতি বিষয়ে নজরদারিমূলক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তবে শ্রম ও অভিবাসন খাতে দুর্নীতির অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘বিদেশগামী কর্মীরা বেসরকারি খাতের মাধ্যমে বিদেশে গিয়ে আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। একে দুর্নীতি বলা যাবে না। কারণ, এতে সরকার জড়িত নয়।’
গতকাল রোববার দুপুরে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এসব কথা বলেন। টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, কিছু বেসরকারি এজেন্ট বিদেশে লোক পাঠায়। যাঁরা ওইসব এজেন্টের মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য ভিসা সংগ্রহ করেছেন, তাঁরাই প্রতারিত হয়েছেন। মন্ত্রী বলেন, ‘বেসরকারি খাতের ব্যবসায়ীদের ক্ষেত্রে সরকারের কিছু করার নেই। কারণ, সরকার শুধু ভিসা ঠিক আছে কি না, সেটা পরীক্ষা করে। কে কত টাকা নিচ্ছে, সেটা জানার কোনো ব্যবস্থা সরকারের নেই।’
খন্দকার মোশাররফ হোসেন বলেন, কেউ যদি অভিযোগ করেন যে বিদেশে যাওয়ার সময় তাঁদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হয়েছে, সেটি তদন্ত করার নিয়ম আছে। এসব অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত ৬৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।
প্রবাসীকল্যাণমন্ত্রী আরও বলেন, ‘অভিবাসন খরচ কমাতে এখন আমরা সরকারিভাবে লোক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। সরকারি খরচে মালয়েশিয়া যেতে ৪০ হাজার টাকা লাগবে। কিন্তু অভিযোগ এসেছে, দালালেরা ৮০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নিচ্ছে।’ এ ব্যাপারে বিদেশগামী ব্যক্তিদের সচেতন হতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
জাতীয় খানা জরিপ ২০১২-এর ফলাফল বিশ্লেষণ করে গত শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জরিপের ফল উপস্থাপন করা হয়। সেখানে টিআইবি বলেছে, দেশের ৬৩ দশমিক ৭ শতাংশ সেবা গ্রহণকারী কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হচ্ছে। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত শ্রম অভিবাসন। তবে তাদের আগের খানা জরিপের তুলনায় ২০১২ সালে প্রায় প্রতিটি খাতেই দুর্নীতি ও হয়রানি কমেছে।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment