Monday, December 31, 2012
ফিলিপাইনে নতুন আইন-গুম অপরাধের সাজা যাবজ্জীবন কারাদণ্ড
ফিলিপাইনে নতুন আইন-গুম অপরাধের সাজা যাবজ্জীবন কারাদণ্ড
ফিলিপাইনে সরকারি বাহিনীর সদস্যদের হাতে সাধারণ মানুষের নিখোঁজ হওয়ার ঘটনাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ-সংক্রান্ত একটি আইনে সম্প্রতি সই করেছেন প্রেসিডেন্ট বেনিনো অ্যাকুইনো। এশিয়ার দেশগুলোর মধ্যে মানবাধিকারের পক্ষে এ ধরনের আইন এটাই প্রথম।
মানবাধিকার সংস্থাগুলো সরকারের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে।
প্রেসিডেন্টের মুখপাত্র এদুইন লাসিরদা জানান, নিখোঁজ হওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে আইনে। দুই মাস আগে আইনটি কংগ্রেসে পাস হয়।
ফিলিপাইন-ভিত্তিক মানবাধিকার সংস্থা কারাপাতানের (অধিকার) দাবি, স্বৈরাচারী শাসক ফারদিনান্দ মার্কোসের শাসনামল (১৯৭২-১৯৮৬ সাল) থেকে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি রাজনৈতিক নেতা-কর্মী নিখোঁজ হন। এর মধ্যে অ্যাকুইনোর পূর্বসূরি গ্লোরিয়া ম্যাকাপাগাল অরোয়োর শাসনামলে নিখোঁজ হওয়ার সংখ্যা দুই শতাধিক। ২০১০ সাল থেকে এ-সংক্রান্ত ১২টি মামলা করা হয়েছে। সংস্থাটির মতে, অ্যাকুইনোর প্রায় তিন বছরের শাসনামলে মানবাধিকারের পক্ষে এটিই সবচেয়ে বড় ধরনের আইন প্রণয়নের ঘটনা। যুক্তরাষ্ট্র-ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ অ্যাকুইনো সরকারের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে আইনটি দ্রুত কার্যকরের আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, ১৯৬৯ সাল থেকে কমিউনিস্ট গেরিলারা দেশটিতে সশস্ত্র আন্দোলন শুরু করে। ১৯৭২ সালের মার্কোসের সামরিক আইন জারির পর থেকে নিখোঁজ হওয়ার ঘটনা বাড়তে থাকে। সরকারি হিসাবে, এখন পর্যন্ত সরকারি বাহিনীর সঙ্গে গেরিলাদের সংঘাতে ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। এখনো প্রায় চার হাজার কমিউনিস্ট যোদ্ধা লড়াই চালিয়ে যাচ্ছে। আশির দশকে এ সংখ্যা ছিল ২৬ হাজার। সূত্র : এপি, এএফপি।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment