Monday, December 31, 2012
সাম্প্রদায়িকতা বঙ্গবন্ধুকে স্পর্শ করতে পারেনি ॥ by আনিসুজ্জামান
সাম্প্রদায়িকতা বঙ্গবন্ধুকে স্পর্শ করতে পারেনি ॥ by আনিসুজ্জামান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাম্প্রদায়িকতা কখনও স্পর্শ করতে পারেনি। তাঁর জীবদ্দশায় তিনি ধর্ম দেখে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন না। তিনি ব্যক্তিগত জীবনে একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। ধর্মের ভিত্তিতে দেশ বিভাগের সময় তিনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন।
রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ সব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত ‘অসমাপ্ত আত্মজীবনী : বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু তাঁর জীবনের প্রথম ৩৫ বছরের আত্মজীবনী এই বইটিতে লিখে গেছেন। আমাদের দেশে হিন্দু- মুসলমানের মধ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা ছিল তিনি তাঁর বইতে তা তুলে এনেছেন। কলেজে পড়া অবস্থায় অনেক হিন্দু ছাত্রকে তিনি রায়টের সময় তাদের বাসায় এগিয়ে দিয়ে আসতেন।
বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিকাশের জন্য এটি একটি অনন্য গ্রন্থ।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য বেবী মওদুদ বলেন, ‘বেগম বুজিবের উৎসাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর আত্মজীবনী লিখেছেন। বেগম মুজিব বিভিন্ন সময়ে জেলে গিয়ে তাঁকে খাতা কলম দিয়ে আসতে কিছু লেখার জন্য। তিনি তাঁকে উৎসাহ দিয়ে প্রায় সময়ই বলতেন, বসেই তো আছ কিছু লেখ। ১৯৭৫ পরবর্তী সময়ে তাঁর বাড়ি বেশ কয়েকবার লুট হয়েছে কিন্তু তাঁর এ বইগুলো খুঁজে পায়নি কেউ। বেগম মুজিব তাঁর আলমারির গোপন স্থানে তালাবদ্ধ করে এ বইগুলো রেখেছেন। প্রধান মন্ত্রী দেশে আসার পর এ বই গুলো তার হাতে আসে এবং তিনি খুব যতœ সহকারে বইগুলো আগলে রেখেছেন। বইটির কিছু তথ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতি থেকে নেয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু তাঁর পিতার ইচ্ছানুযায়ী যদি বিলেতে ব্যারিস্টারি পড়তেন, তাহলে বাঙালী জাতি এমন পরম বন্ধু পেত না। বঙ্গবন্ধু নিজের জীবনের উন্নতির কথা বিবেচনা না করে দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন।’
বাংলা একাডেমীর মহা-পরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘১৯৫৬ সালে আমি তৎকালীন জগন্নাথ কলেজের ছাত্র থাকাকালীন ভুখা মিছিল হয়েছিল এবং জগন্নাথ কলেজের ছাত্র ইকবাল গুলিবিদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধু তখন তাকে দেখতে আসেন। ১৯৬৭ সালে পকিস্তান সরকার রবীন্দ্র সঙ্গীত নিষেধ করা সত্ত্বেও জগন্নাথ কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করা হয়েছিল। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমি লিখতে জানি না।’ কিন্তু তিনি একজন খ্যাতনামা সাহিত্যিকের মতোই লিখেছিলেন। সাধারণ এক পরিবারের সন্তান হয়েও দেশপ্রেমের টানে বাঙালীকে একত্রিত করে আন্দোলন চালিয়ে ছিলেন।’
অধ্যাপক ড. মোহাম্মাদ সেলিমের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, ড. ফিরোজ আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এফএম শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment