Monday, December 31, 2012
শিক্ষক নিবন্ধন পরীক্ষা-যোগ্যরাই আসুক শিক্ষকতায়
শিক্ষক নিবন্ধন পরীক্ষা-যোগ্যরাই আসুক শিক্ষকতায়
বে সরকারি স্কুল-কলেজের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাসের হার ২০ শতাংশেরও কম_ এ তথ্য উদ্বেগজনক। গত ডিসেম্বরে অনুষ্ঠিত এ পরীক্ষায় ২ লাখ ২০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন প্রায় ৪৩ হাজার।
বুধবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের দেওয়া তথ্যের অবশ্য ভিন্ন ব্যাখ্যাও করা চলে_ শিক্ষা মন্ত্রণালয় যথাযথ বাছবিচার করেই শিক্ষক নিয়োগ করতে চায়। শিক্ষার মান বাড়ানোর যে প্রবল তাগিদ সে লক্ষ্য অর্জন করতে হলে এর বিকল্প নেই। শিক্ষক হতে আগ্রহীদের আশি শতাংশ পরীক্ষায় ফেল করেছেন। পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষক হতে ইচ্ছুকদের তালিকা প্রণয়ন যে কতটা বিবেচনাপ্রসূত, এ থেকে তার প্রমাণ পাওয়া যায়। পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়াতেও কিছু বাছবিচার থাকবে। এ কাজে স্বচ্ছতাও থাকা চাই। কিন্তু মুদ্রার অপর পিঠও রয়েছে। শিক্ষকতা পেশা হিসেবে সম্মানের হলেও এখন পর্যন্ত যে বেতন-ভাতা দেওয়া হয় তা মোটেই আকর্ষণীয় নয়। শুধু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনধারণ কঠিন হয়ে পড়ছে বলেই নয়, শিক্ষকদের নিজেদের মান ক্রমে বাড়িয়ে নেওয়ার জন্যও তাদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানো দরকার। কিন্তু সীমিত বেতন-ভাতার কারণে মেধাবীরা শিক্ষকতা পেশার প্রতি আদৌ আকৃষ্ট হয় না। বর্তমানে ১৫-২০ বছর চাকরি করার পরও একজন স্কুলশিক্ষক যে বেতন-ভাতা পান তা সরকারি অফিসের পিয়ন-দারোয়ানের তুলনায় বেশি নয়। শিক্ষামন্ত্রী এ সমস্যা উপলব্ধি করতে পারছেন বলেই আমাদের ধারণা। তিনি শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর যৌক্তিকতা মেনে নিয়েছেন এবং এজন্য সরকারের কাছে বাজেট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তেমন অবস্থায় শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখা ছাত্রছাত্রীরা শিক্ষকতা পেশায় আসতে উৎসাহবোধ করবেন। আমরা আশা করব, সরকার এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে। বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার। মেধাবীদের সবাই নিয়োগ করতে চায়। স্কুল-কলেজে পাঠদানের জন্য সেরা শিক্ষকদের পেতে হলে দুটি শর্ত অপরিহার্য : এক. পর্যাপ্ত আর্থিক ও অন্যান্য সুবিধা প্রদান এবং দুই. কাজের যথাযথ পরিবেশ ও শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করা। শিক্ষকতার পেশা মহান হিসেবে স্বীকৃত এবং অনেক তরুণ-তরুণীই এতে যোগদানে আগ্রহী হতে পারে। নতুন প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে তুলতে পারেন তারাই। এজন্য শর্ত পূরণের প্রধান দায় অবশ্যই সরকারের। তবে বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পরিষদের তরফেও শিক্ষকদের জন্য বাড়তি সুযোগ-সুবিধা সৃষ্টিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানেই রয়েছে নিজস্ব পরিচালনা পরিষদ। তাদের একটি অংশ নির্বাচিত এবং অন্যরা মনোনীত। পরিচালনা কমিটিগুলোর সদস্যের বিরুদ্ধে অনিয়ম এমনকি দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের অভিযোগ রয়েছে। এমনকি সরকার মনোনীত সদস্যরাও এতে জড়িয়ে পড়েন। সরকার শিক্ষকদের বেতন-ভাতা বাড়ালে ঘুষের রেটও বাড়বে, এমন অভিমত রয়েছে এবং তা অমূলক বলা যাবে না। গত দুই বছরে মহাজোট সরকারের শিক্ষা খাতে অর্জন প্রশংসিত হচ্ছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়ার পদক্ষেপ যুগান্তকারী হিসেবে প্রশংসিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সুবিধাও বেশিরভাগ ক্ষেত্রে তৈরি করে দিচ্ছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনার বিষয়টির প্রতি তারা মনোযোগ বাড়াবেন বলে আমরা আশা করব।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment