Saturday, October 29, 2011
পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন by ড.তারেক শামসুর রেহমান
পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন by ড.তারেক শামসুর রেহমান
একজন সিআইপি ব্যবসায়ী আবুল কালাম আজাদের গ্রেফতার, রিমান্ড ও জেলের রেশ শেষ হতে না হতেই পুলিশ আরও একটি 'কান্ড' ঘটিয়ে বসেছে গত ২ সেপ্টেম্বর। তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির একটি মিছিলে বেধড়ক লাঠিচার্জ করে আহত করেছে অধ্যাপক আনু মুহাম্মদকে। আনু মুহাম্মদের আহত হয়ে রাস্তায় পড়ে থাকার ছবি ছাপা হয়েছে প্রায় প্রতিটি সংবাদপত্রে। আনু আমার সহকর্মী, একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি।
এ দেশের সংবাদপত্র জগত কেন, এ দশের শিক্ষিত সমাজের কাছে তিনি একটি পরিচিত নাম। তার অধ্যাপনার বয়সও প্রায় ২৫ বছরের কাছাকাছি। আমার মতোই তার অনেক ছাত্রও এখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিবালয়ে থাকা তার ছাত্রছাত্রীদের সংখ্যাও একেবারে কম নয়। সেই আনু মুহাম্মদ (যার আসল নাম মোহম্মদ আনিসুর রহমান) যখন পুলিশের পিটুনি খেয়ে রাস্তায় পড়ে থাকেন, তখন এর চাইতে আর দুঃখজনক কী থাকতে পারে? একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জাতীয় পর্যায়ে যার যথেষ্ট সুখ্যাতি রয়েছে তাঁকে কেন পুলিশ পেটাবে? কেন তাঁকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হবে? এ প্রশ্ন আজ উঠেছে সঙ্গত কারণেই। আনু বাম রাজনীতি ঘরানার লোক। ছাত্রাবস্থা থেকেই তিনি বাম রাজনীতির সঙ্গে জড়িত। তার এই বাম দর্শন ও রাজনীতি নিয়ে প্রশ্ন থাকতে পারে। বিতর্ক থাকতে পারে। কিন্তু তিনি যখন তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষার কথা বলেন, সেখানে তার বাম রাজনীতির দর্শন থাকে না। সেখানে থাকে জাতীয় স্বার্থের প্রশ্নটি। তিনি ও তার বন্ধুরা মিলে এসব প্রশ্নে একটি জাতীয় কমিটি গঠন করেছেন। তাদের কতগুলো দাবি অত্যন্ত সুসপষ্ট। তারা বিদেশিদের কাছে সমুদ্রের গ্যাস সম্পদ ছেড়ে দিতে চান না। তারা চান না সমুদ্রের গ্যাসসম্পদ বিদেশে রফতানি করার সুযোগ দেয়া হোক। দেশের উত্তরাঞ্চলের কয়লা উত্তোলন নিয়েও তাদের ভূমিকা সপষ্ট। তারা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিপক্ষে। কারণ তাতে করে অনেক কৃষি জমি নষ্ট হবে। অনেক লোক তাদের বসতভিটা ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হবে। মাত্র পাঁচ ভাগ রয়েলটিতে কয়লা বিদেশিদের হাতে তুলে দেয়ারও বিপক্ষে তারা। প্রশ্ন হচ্ছে, তারা যেসব কথা বলেন তা কি জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করে না? অবশ্যই করে। এর মধ্যে কোনো 'রাজনীতি' আছে বলে আমার কাছে মনে হয়নি। তবে তাদের এই 'আন্দোলন' নিয়েও আমার কিছু মৌলিক প্রশ্ন রয়েছে। মূল প্রশ্নে তাদের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই; কিন্তু কতগুলো প্রশ্নে তাদের ব্যাখ্যা আমার কাছে সপষ্ট নয়। বিশেষ করে সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধানের কাজটি আমরা যদি বিদেশি কোম্পানিকে না দেই (তিনটি ব্লককে সম্প্রতি তিনটি বিদেশি কোম্পানিকে দেয়া হয়েছে), তাহলে আমাদের এই সম্পদ আমরা আহরণ করব কীভাবে? আমাদের সে মেধা ও প্রযুক্তি কি আছে? যেখানে কথা হচ্ছে ২০১২ সালের মধ্যেই আমাদের যে গ্যাস সম্পদ রয়েছে, তা ফুরিয়ে যাবে, তখন আমাদের জ্বালানি চাহিদা আমরা মেটাব কীভাবে? আমরা তো বড় ধরনের 'এনার্জি ট্রাপ'-এর মুখোমুখি হতে যাচ্ছি। কয়লা আমাদের জন্য বিকল্প হতে পারে। বলা হচ্ছে, আমাদের আগামী ৫০ বছরের যে জ্বালানি চাহিদা, তা মেটাতে যে কয়লা সম্পদের প্রয়োজন, তা আমাদের দেশে রয়েছে। 'কূপ পদ্ধতিতে' কয়লা তোলা হলে, মাত্র ২১ ভাগ (মোট প্রাপ্ত কয়লার) তোলা সম্ভব। আর 'উন্মুক্ত পদ্ধতিতে' তুললে তোলা সম্ভব প্রায় একশ' ভাগ। বিশেষজ্ঞরা তো তাই বলছেন। এতে জমি নষ্ট হবে। মানুষ স্থানান্তরিত হবে। পানি সমস্যা দেখা দেবে। এসব সত্য। তাহলে পুরো কয়লা উত্তোলনের বিকল্প কি? এখানেই আনুদের সঙ্গে আমার চিন্তার অমিল। তারপরও বিরোধী দল যখন এসব বিষয়কে 'ইস্যু' করতে পারেনি, আনুরা তা পেরেছেন। মানুষকে সচেতন করেছেন। মানুষকে শিক্ষিত করেছেন। 'নব্য সাম্রাজ্যবাদীদের' চক্রান্ত সম্পর্কে মানুষকে সচেতন করেছেন। এসব বিষয় নিয়ে তিনি রাজপথে নেমেছেন। পুলিশের কর্তাব্যক্তিরা তো তাকে চেনেন। তাই বলে তাঁকে পেটাতে হবে? হেনস্থা করতে হবে? পুলিশ তো চাইলেই ওই বিক্ষোভ মিছিল এমনিতেই ভেঙে দিতে পারত। কেননা এ মিছিল তো বিএনপি কিংবা আওয়ামী লীগের মতো বড় মিছিল ছিল না। খুব সহজেই মিছিলটি ভেঙে দিতে পারত পুলিশ; কিন্তু পুলিশ লাঠিচার্জ করল। আহত করল একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে। পুলিশের এ কাজটি বাড়াবাড়ি হয়েছে। অতি উৎসাহী পুলিশ অফিসাররা তাদের ক্ষমতার অপব্যবহার করেছেন। ইতোমধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন, 'বাড়াবাড়ি' হয়ে থাকলে তার 'বিচার' তারা করবেন। আমরা অপেক্ষায় থাকলাম সেই 'বিচারটি' দেখার জন্য। অধ্যাপক আনু মুহাম্মদের আহত হওয়ার ঘটনার সঙ্গে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবুল কালাম আজাদের গ্রেফতার ও রিমান্ডের ঘটনারও অনেক মিল রয়েছে। আজাদের ঘটনায়ও পুলিশ বাড়াবাড়ি করেছে। পল্টনের আজাদ প্রোডাক্টস-এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ একটি পরিচিত নাম। নিজের চেষ্টায় একজন সাধারণ পোষ্টার বিক্রেতা থেকে তিনি বিশাল সম্পদের মালিক হয়েছেন। পেয়েছেন সম্মান। তিনি নিজে তার অতীতকে কখনও লুকাননি। বিজ্ঞাপনে মডেলও হয়েছিলেন, যেখানে তিনি তার 'উঠে আসার' কথা বলেছিলেন। সেই সিআইপি আবুল কালাম আজাদকে গ্রেফতার, রিমান্ড, অতঃপর জেল। তিনি জামিন পেয়েছেন বটে; কিন্তু এই ঘটনা কী এখানেই শেষ হয়ে যাবে? পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার একজন লোক কী পারে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে এভাবে আচরণ করতে? এ প্রশ্ন আজ বিবেকমান মানুষের। ইন্সপেক্টর গোলাম সরোয়ার তার ভাইয়ের চাকরির জন্য গিয়েছিলেন। অনুমতি ছাড়াই তিনি আজাদের ব্যক্তিগত রুমে ঢুকে ছিলেন। এতে আজাদ সাহেবতো বিব্রত হতেই পারেন। গোলাম সরোয়ার যে মামলা করেছেন, তাতে বলা হয়েছে তার গলায় থাকা ৫০ হাজার টাকার চেইন, ৫০ হাজার টাকার আংটি, ৫০ হাজার টাকার ঘড়ি ও পকেটে থাকা ৩৫ হাজার টাকা ব্যবসায়ী আজাদ ছিনিয়ে নেন। এই বক্তব্য কি বিশ্বাসযোগ্য? যিনি কোটি কোটি টাকার মালিক, তিনি ছিনিয়ে নেবেন গলার চেইন? উপরন্তু গোলাম সরোয়ার কোন্ পর্যায়ের কর্মকর্তা, কত টাকা তিনি বেতন পান যে তার গলায় ও হাতে এক লাখ টাকার স্বর্ণালঙ্কার থাকবে? এগুলো কি বৈধভাবে কেনা? তার এই স্বর্ণের উৎস কি-এটা বোধ হয় বিবেচনায় নেয়া প্রয়োজন। সরকার ইতোমধ্যে এ ঘটনা তদন্ত করে দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। এতে করে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আমার মনে হয় না। কেননা ইন্সপেক্টর গোলাম সরোয়ার তার 'অপকর্মের' জন্য সাসপেন্ড হননি। তিনি চাকরিতে থেকে তদন্ত কমিটিকে প্রভাবান্বিত করতে পারেন। এ ক্ষেত্রে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা উচিত ছিল। এফবিসিসিআই তাই চেয়েছে। নিছক একটি ছোট্ট ঘটনায় একজন সিআইপি ব্যবসায়ীকে রিমান্ডে নিতে হবে-এর চাইতে আর দুঃখজনক কিছু হতে পারে না। তাহলে তো কোনো ব্যক্তিই পুলিশের হাত থেকে নিষ্কৃতি পাবে না? একজন সিআইপিকে যদি রিমান্ডে নেয়া হয়, তাহলে সাধারণ মানুষের জায়গাটা কোথায়? তাহলে কি যে কাউকে পুলিশ 'ফাঁসিয়ে' দিয়ে রিমান্ড চাইবে আর আমাদের বিচারকরা সেই রিমান্ড মঞ্জুর করবেন? আমি এই বিষয়টিকে নিছক একটি তুচ্ছ বিষয় হিসেবে দেখতে চাচ্ছি না। এটা ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘনের শামিল। এতে করে পুলিশের ভাবমূর্তি যথেষ্ট নষ্ট হয়েছে। আমি বুঝতে অক্ষম, ব্যবসায়ী আবুল কালাম আজাদের ঘটনায় যে মামলা হয়েছে তাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সম্মতি দিলেন কিভাবে? গোলাম সরোয়ার কীভাবে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সম্মতি আদায় করলেন? নাকি আদৌ কোনো সম্মতি নেয়া হয়নি? তদন্ত কমিটি বিষয়টা দেখবেন-আশা করি। এভাবে পুলিশ যদি 'রিমান্ড'-এর অপব্যবহার করে, তাহলে তা পুলিশের ভাবমূর্তিকে শুধু নষ্টই করবে না, বরং মানুষ ভাবতে শুরু করবে, এ রাষ্ট্রটি পুলিশি রাষ্ট্র হয়ে গেছে (?)। একজন গোলাম সরোয়ারের জন্য সমগ্র পুলিশ বিভাগকে আমি কাঠগড়ায় দাঁড় করাতে চাই না। আমার অনেক ছাত্র এখন পুলিশের কর্মকর্তা, মধ্যম সারির অফিসার। এদের কেউ একজন ভবিষ্যতে আইজি হলে আমি অবাক হব না। এদের সবার কর্মকান্ডে আমি মুগ্ধ ও গর্বিত। দু'একজন বিদেশেও 'মিশন' করে এসেছে। একজন পিএইচডি পর্যন্ত করছে। সুতরাং একজন গোলাম সরোয়ারের জন্য আমি আমার ছাত্রদের দোষ দিতে চাই না। ওদের ভাবমূর্তি নষ্ট হলে, আমি কষ্ট পাব বেশি। পুলিশের ভাবমূর্তি নিয়ে যখন আলোচনা করছি, তখন আমার দেশ-এর একটি পুরনো সংখ্যার (২৮ আগষ্ট) দিকে চোখ পড়ল। সংবাদটিতে বলা হয়েছে, ঢাকামুখী ট্রাকে ২০টি সপটে চাঁদা নেয় পুলিশ। পুলিশের আইজি এক সংবাদ সম্মেলনে পরোক্ষভাবে পুলিশের চাঁদাবাজির কথা স্বীকার করেছিলেন। ঈদের মৌসুমে ঢাকায় কোন কোন সপট থেকে পুলিশ চাঁদা ওঠায়, সে কথাও ছাপা হয়েছে সংবাদপত্রে। এসব ঘটনা পুলিশের ভাবমূর্তিকে নষ্ট করে। আমরা পুলিশকে দেখতে চাই জনগণের সেবক হিসেবে। আইনতো তাই বলছে; কিন্তু পুলিশ যখন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে লাঠিপেটা করে রাস্তায় শুইয়ে দেয়, যখন সিআইপি ব্যবসায়ীদের বিনা দোষে রিমান্ডে নিয়ে অত্যাচার করে, তখন কি মনে হয় পুলিশ জনগণের সেবক? পুলিশ নিয়ে আমি আর লিখতে চাই না; কিন্তু চাই পুলিশ নেতৃত্বে শুভবুদ্ধির উদয় হবে। ইন্সপেক্টর গোলাম সরোয়ার যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। একই কথা প্রযোজ্য যারা আনু মুহাম্মদকে পেটাল, তাদের ক্ষেত্রেও। এ দুটো ঘটনা ধামাচাপা দেয়া হলে, তাতে করে পুলিশ বিভাগেরই ক্ষতি হবে বেশি। একজনের 'অপকর্মের' দায়িত্ব পুলিশ বিভাগ নেবে কনে? আনু মুহাম্মদ সুস্থ হয়ে উঠুন আর ব্যবসায়ী আবুল কালাম আজাদ সবকিছু ভুলে যাবেন-এ প্রত্যাশা রইল।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1424)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
October
(2362)
-
▼
Oct 29
(78)
- ফিরে দেখা by ফ্রেডরিক মিষ্ট্রাল
- যায় দিন ভালো যায় by আল মাহমুদ
- আলো-হাতে চলিয়াছে আঁধারের যাত্রী' by মাহবুব তালুকদার
- সাইফুর রহমান একশ বছরের গর্ব by ফেরদৌস সালাম
- বাংলাদেশ কি পুলিশি রাষ্ট্র হয়ে যাবে? by মাহফুজ উল্লাহ
- এখনই পরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন
- ঈদে ঘরমুখো যাত্রীদের এবারও ভোগান্তির আশঙ্কাঃ এ নৈর...
- রিয়াল-বার্সা ছাপিয়ে লেভান্তেই
- সানায় বোরকা পুড়িয়ে নারীদের বিক্ষোভ
- কলকাতার হাসপাতালে ১২ শিশুর মৃত্যু
- কেনিয়ার বিরুদ্ধে আল-শাবাবের ‘যুদ্ধ ঘোষণা’
- পুরস্কৃত হলেন ‘আরব বসন্ত’ অভ্যুত্থানের পাঁচ কর্মী
- গাদ্দাফির লেখানো গান কর্কশ ছিল না: রাইস
- ঋণ-সংকট মোকাবিলায় ইইউ নেতাদের মতৈক্য
- আফগানিস্তানে তালেবান জঙ্গিদের এখনো সহায়তা দিচ্ছে প...
- দ্রব্যমূল্যের সাতকাহন! by ফখরুজ্জামান চৌধুরী
- উইঘুরের মুসলমান এবং চীনা উপনিবেশ by ফাহমিদ উর রহমান
- সোয়াইন ফ্লু ভাইরাস-পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা চাই ...
- মূলধারা বেগবান হয় শাখার ধারায় by আতাউস সামাদ
- ভেজাল খাদ্যপণ্যে বাজার সয়লাবঃ স্বাস্থ্যঝুঁকি বাড়ছে
- সড়ক দুর্ঘটনা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছেঃ এর কি কোনো প...
- স্মরণ অধ্যাপক নোমান স্মরণে by অধ্যাপক মোহাম্মদ মনি...
- রাজধানীতে যানজট, পুরনো গাড়ি ইত্যাদি by মুহম্মদ নূর...
- পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন by ড.তারেক শামসুর ...
- মুখোশ উন্মোচিত হলো by হায়দার আকবর খান রনো
- মেঘবালক by জয়ন্ত বর্মণ
- আজ রাতে আমি ভয় পাব by মো. জাহিদ উস-সালেহীন
- কফিন by ইনফিতার আল সাবা
- ভূমিকম্পের আশঙ্কা বাড়ছেঃ নিবিড় প্রস্তুতি প্রয়োজন
- বাণিজ্যিক চাষে বাড়ছে ফুলের উৎপাদন by শুভংকর কর্মকা...
- জাতি হারাল এক কৃতী সন্তানকে
- একজন বারিছন বেগম by মনিরুল ইসলাম
- জার্মান ট্রেড শোর বক্তৃতায় ইউনূসঃ মানুষ কেবল টাকা ...
- শিক্ষার্থীরা এখন অংকে কাঁচা
- দুই নেত্রীর পরস্পর দোষারোপ নয়, জনগণ চায় পদ্মা সে...
- ধূমপান ছেড়ে স্বপ্নের দেশ গড়ার সংগ্রামে ১৩ বন্ধু ...
- কাউন্সিলর মুন্নিকে 'অস্বাভাবিক জামিন' দিয়ে বিপদে ...
- এই বাংলাদেশ অনেক বেশি আত্মবিশ্বাসী by মাসুদ পারভেজ
- জনগণ সরকারের ব্যর্থতার জবাব দেবে ব্যালটেঃ তৈমূর by...
- জনতাই আমার শক্তি, মাঠ ছাড়ব নাঃ আইভী by পার্থ প্রত...
- বিশ্বাসীরা হয় শহীদ, না হয় গাজীঃ শামীম by অমিতোষ পাল
- সেনা মোতায়েন না হওয়ায় উত্তপ্ত নারায়ণগঞ্জ
- সৌদি আরবে ক্ষমতার চাবিকাঠি যাঁদের হাতে
- নির্বাচন কমিশনের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ by হারুন আল...
- ক্যুইবেকের স্বাধীনতা দাবিঃ মুছে যায়নি ৩০ অক্টোবরের...
- সুষুম নির্বাচন ক্ষমতায়িত স্থানীয় সরকারের শর্ত by ম...
- সরল গরল- নির্বাচনের আগেই নানা অঘটন by মিজানুর রহমা...
- কিছুই বদলাতে পারব না by মুস্তাফা জামান আব্বাসী
- জয় হোক সৎ ও যোগ্য প্রার্থীর by সুলতানা কামাল
- কালোটাকামুক্ত নির্বাচন হওয়া জরুরি by ইফতেখারুজ্জামান
- দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বুনিয়াদ গড়ে তোলেন সাইফু...
- জাতীয় সংসদের কাছে জবাবদিহির নমুনাঃ প্রধানমন্ত্রী ন...
- আমরা মাগুরার পুনরাবৃত্তি চাই নাঃ তবু নির্বাচন সুষ্...
- রাজশাহী ধর্মসভার সেকাল-একাল by আবুল কালাম মুহম্মদ ...
- বাংলাদেশের অর্থনীতির কিংবদন্তি সাইফুর রহমান by সাই...
- বর্ণাঢ্য জীবনঃ তৃতীয় বিশ্বের কোনো উন্নয়নশীল দেশের ...
- সংবিধান ও আইনের লঙ্ঘনঃ নারায়ণগঞ্জে সেনা দেয়নি সরকার
- দিনভর উৎকণ্ঠা রাতে বিক্ষোভ by শরিফুল হাসান
- সিরিজ নির্ধারণী টেস্টে আলোচনায় উইকেট by তারেক মাহমুদ
- আত্মজীবনী থেকে কিছু কথা কিছু স্মৃতি by সৈয়দ আবদাল ...
- গোলযোগ হলে দায় নেবে না ইসিঃ সিইসি
- রাজধানীতে কোরবানির পশুর হাটঃ ইজারা হওয়া ১৩টিই পেয়ে...
- সফল একাউনট্যান্ট থেকে বর্ণাঢ্য পলিটিশিয়ান by শফিক ...
- বিদেশে উচ্চশিক্ষার নামে প্রতারণা by রিয়াদুল করিম
- তবু স্বপ্ন দেখছে মেয়েটি by রমেশ কুমার
- সংবাদ সম্মেলনে রজিত মিত্তারঃ ট্রানজিটে বেশি লাভবান...
- জনতাই আমার সেনাবাহিনীঃ আইভী
- সেনা মোতায়েন না হলে সুষ্ঠু নির্বাচন হবে নাঃ তৈমুর
- ফিরে দেখা by ক্যাসপার ডেভিড ফ্রেডরিখ
- ইসি পক্ষপাতিত্ব করছেঃ শামীম
- জ্ঞানই শক্তি by আতাউর রহমান
- মাদার তেরেসার সেবার আদর্শই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়...
- বিরাজনীতিকরণের অন্য মাত্রা by ড. মাহ্বুব উল্লাহ্
- গার্মেন্ট শিল্পে সঙ্কটঃ শ্রমিকদের স্বার্থরক্ষাও গু...
- ভূমি জরিপের কাজ চলে যাচ্ছে এনজিওদের হাতেঃ তুঘলকের ...
- রোবট মাছ ঘুরে বেড়াবে সাগরতলে
- সার্কাস দলপতির মহাকাশ যাত্রা
- শিশুদের স্থূলতা ঠেকাতে...
-
▼
Oct 29
(78)
-
▼
October
(2362)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment