Saturday, May 19, 2012
সময়ের প্রতিধ্বনি-অনেক 'ফ্রন্ট' খুলে ফেলেছে সরকার by মোস্তফা কামাল
সময়ের প্রতিধ্বনি-অনেক 'ফ্রন্ট' খুলে ফেলেছে সরকার by মোস্তফা কামাল
দেশের সিভিল সোসাইটি, এমনকি সাধারণ মানুষের মধ্যেও একটা আলোচনা চালু আছে; আওয়ামী লীগ সরকার অনেক 'ফ্রট' খুলে ফেলেছে। এগুলো সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। এমনিতেই আওয়ামী লীগ সরকারকে ব্যর্থ করতে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, তার ওপর আওয়ামী লীগের নিজের সৃষ্ট সমস্যা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে ফেলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টারা তাঁকে ভুল পথে পরিচালনা করছেন। সরকার ক্রমেই আমলানির্ভর হয়ে পড়ছে। তাঁদের কারণে বর্তমান সরকার কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এতে সরকার অজনপ্রিয় হয়ে পড়ছে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের পরই সরকারের বোঝা উচিত ছিল, আওয়ামী লীগ স্বাচ্ছন্দ্যে দেশ পরিচালনা করতে পারবে না। নানা বাধা আর ষড়যন্ত্রের বেড়াজালে আওয়ামী লীগকে আটকানোর চেষ্টা চলবে। আওয়ামী লীগকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেশ পরিচালনা করতে হবে। কিন্তু সেই সতর্কতা সরকারের আছে কি না তা বোঝা যাচ্ছে না। কখনো কখনো মনে হয়, সরকার আজীবন ক্ষমতায় থাকবে এমনটাই তারা ধরে নিচ্ছে।
অথচ বিডিআর বিদ্রোহের ঘটনাটি বাদ দিলে আওয়ামী লীগের শুরুটা ভালোই ছিল। অপেক্ষাকৃত তরুণদের নিয়ে ছোট মন্ত্রিসভা গঠন করে তাক লাগিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁরা ছিলেন অপেক্ষাকৃত সৎ। ধারণা করা হয়েছিল, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতের ভুলগুলো সুধরে নেবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সরকারের ভূমিকা ছিল প্রশংসনীয়। আন্তর্জাতিক গণমাধ্যমে যে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক রিপোর্ট প্রকাশ করা হতো, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সে অবস্থার পরিবর্তন হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নালসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক নেতিবাচক রিপোর্ট প্রকাশ করেছিল। বাংলাদেশকে জঙ্গিবাদ, মৌলবাদের আখড়া হিসেবে চিহ্নিত করেছিল।
বর্তমান সরকার জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদীদের অপতৎপরতা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ায় বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারণা পাল্টাতে থাকে। একই সঙ্গে বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনা ও পুলিশ বাহিনী শান্তিরক্ষা মিশনে দায়িত্বশীল ভূমিকা পালন করে। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ শীর্ষ অবস্থানে চলে আসে। এতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে ভিন্ন দৃষ্টিতে দেখে। একটি সম্ভাবনার বাংলাদেশকে তুলে ধরা হয়। বলা হয়, অচিরেই বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসেবে আবির্ভূত হবে।
সীমান্তে শান্তি বজায় রাখতে ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকাজুড়ে বিচ্ছিন্নতাবাদীদের অপতৎপরতা বন্ধে ভারতকে সহায়তা করে সরকার। এতে ভারতের সরকার এবং জনগণের মধ্যে বাংলাদেশের ব্যাপারে খুবই ইতিবাচক মনোভাব তৈরি হয়। চীনের সঙ্গেও অনুরূপ সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে সক্ষম হয় সরকার। ফলে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে। অথচ ভারত ও চীনের সঙ্গে সুসম্পর্কের সুফল ঘরে তুলতে পারছে না সরকার। দুই বছর গত হলেও ভারতের সঙ্গে ঝুলে থাকা সীমানা চিহ্নিতকরণ, ছিটমহল বিনিময় ও অপদখলীয় জমি হস্তান্তর সমস্যার সমাধান হয়নি। সমুদ্রসীমা নিয়ে জটিলতা রয়েই গেছে। তিস্তার পানি বণ্টনে চুক্তি সইয়ের সব প্রক্রিয়া শেষ করেও শেষ পর্যন্ত ঝুলে গেছে। চীনের সহযোগিতা নিয়ে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সমস্যাটি মিটিয়ে ফেলা সম্ভব। অথচ এ ক্ষেত্রে কূটনৈতিক পর্যায়ে উদ্যোগের অভাব লক্ষ করা যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে ড. মুহাম্মদ ইউনূস ইস্যুকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কের টানাপড়েন চলছে। ইউনূসকে অপসারণের বিষয়টিকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান করা যেত। সরকারের অপসারণ প্রক্রিয়াটি শোভন হয়নি।
আমরা সবাই জানি, ড. ইউনূস ক্লিনটন-হিলারি পরিবারের ঘনিষ্ঠ বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং একাধিকবার হিলারি ক্লিনটন ফার্স্টলেডি হিসেবে বাংলাদেশ সফর করেন। এসব সফরের পেছনে ড. ইউনূসের বড় ভূমিকা ছিল। এবারও মার্কিন যুক্তরাষ্ট্র ড. ইউনূসের পাশে দাঁড়িয়েছে। পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমও। তারা ইউনূসের প্রতি সহানুভূতি জানিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। যদিও এ কারণে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে হয়তো কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে বিষয়টি যে যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি, তা নির্দ্বিধায় বলা যায়।
এ কথা ঠিক, সবার জন্য এক আইন, আর ড. ইউনূসের জন্য আলাদা আইন কেন হবে? তিনি কেন নির্ধারিত বয়সসীমার চেয়ে বেশি সময় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকবেন? রাষ্ট্রের চেয়ে অবশ্যই ব্যক্তি বড় নয়। তাঁর আরো অনেক দোষ থাকতে পারে। তাই বলে তিনি দেশের জন্য যে সম্মান বয়ে আনলেন সেটাকে কি খাটো করে দেখব? আমি তো মনে করি, কখনো কখনো ব্যক্তি তাঁর কর্ম দিয়ে অনেক বড় হয়ে ওঠেন। ড. ইউনূস এখন কেবল একজন ব্যক্তি নন, তিনি সাধারণের ঊধর্ে্ব। তিনি নোবেল বিজয় করে দেশের জন্য সম্মান এনেছেন। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি তাঁর কারণে অনেক উজ্জ্বল হয়েছে। তিনি দেশের ভাবমূর্তির প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সেই মানুষটির মান-মর্যাদা কি আমরা ধুলোয় মিশিয়ে দেব?
ড. ইউনূস ইস্যুটি অন্যভাবেও সমাধান করা যেত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ডেকে কথা বলতে পারতেন। একজন নোবেল বিজয়ীকে ডেকে কথা বললে প্রধানমন্ত্রী ছোট হতেন না। আর বড় হতে হলে অনেক সময় ছোট হতে হয়। প্রধানমন্ত্রী তাঁকে বলতে পারতেন, এখন আর গ্রামীণ ব্যাংকের এমডি নয়, দেশের জন্য আরো বড় কাজ করুন। আমাকে সহায়তা করুন। এতে দেশবাসীর বাহবা পাওয়া যেত। ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পদটিও দেওয়া যেত। তা ছাড়া দেশের উন্নয়নে তাঁকে কাজে লাগানো যেত। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি ভালো ভূমিকা রাখতে পারতেন।
এর আগে সরকার খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে প্রতিপক্ষকে ইস্যু তৈরির সুযোগ করে দিয়েছে। এখন বলা হচ্ছে, ক্যান্টনমেন্টে খালেদা জিয়া যে বাড়িতে থাকতেন সেখানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে বরাদ্দ দেওয়া হবে। যে কারণে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছে সেই একই কারণে পরবর্তীকালে সেনা কর্মকর্তাদের পরিবার উচ্ছেদ হতে পারে। সেনানিবাসে বেসামরিক লোকদের পুনর্বাসনের নামে নতুন করে সমস্যা সৃষ্টির কোনো মানে হয় না। এ ইস্যুতে খালেদা জিয়া সাধারণ মানুষের সহানুভূতি পেয়েছেন। যদিও খালেদা জিয়ারই উচিত ছিল, প্রথম দফায় প্রধানমন্ত্রী হওয়ার পরই সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়া। তা না করে তিনি ওই বাড়িতে থেকে রাজনীতি করেছেন, যা সেনানিবাসের নিরাপত্তার জন্যও হুমকি ছিল।
আমরা একটা কথা সব সময়ই বলি, এবার আওয়ামী লীগের কাঁধে বড় দুটি কাজ। আওয়ামী লীগ সরকার করতে না পারলে অন্য কোনো সরকারই কাজ দুটি করবে না। একটি ইতিমধ্যেই শেষ হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করে আওয়ামী লীগ জাতিকে কলঙ্কমুক্ত করেছে। অন্যটি হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার। এ বিচার এখন প্রক্রিয়াধীন আছে। এটা করতে পারলে আওয়ামী লীগের আর কিছুই করতে হবে না। তাই বলে কিছু নির্বাচনী প্রতিশ্রুতি তো পূরণ করবে!
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ সমস্যার সমাধানে আওয়ামী লীগকে সফল হতে হবে। এ তিনটি ইস্যুই দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। মানুষ এখনো ধৈর্য ধারণ করছে। মানুষকে শুধু আশা দিয়ে, কথা দিয়ে ভুলিয়ে রাখা যাবে না। এখন বিরোধী দলের ওপর দোষ চাপালেও মানুষ তা গ্রহণ করবে না। এখন আওয়ামী লীগের কাছ থেকে মানুষ কাজ দেখতে চায়। শেয়ারবাজার নিয়ে যা হচ্ছে তা রীতিমতো সরকারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। শেয়ারবাজার নিয়ে সরকারের নানা উদ্যোগ আছে। কিন্তু কোনোটাই কাজে আসছে না। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে। শেয়ারবাজার থেকে যারা টাকা তুলে নিয়েছে তারা সরকারের যত ঘনিষ্ঠই হোক, তাদের মুখোশ উন্মোচন করতে হবে।
এ ছাড়া বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের হুমকি-ধমকি দিয়ে সম্পর্ক খারাপ করে ফেলেছেন। ব্যবসায়ীদের আস্থায় নিতে না পারলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো কৌশলই কাজে আসবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে। বিদ্যমান সমস্যাগুলো সমাধান করতে না পারলে মানুষ বিকল্প খুঁজবে। পাশাপাশি আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমস্যাগুলোও সমাধান করতে হবে। দলীয় লোকদের খাঁই খাঁই মনোভাব দূর করতে হবে। ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতির মধ্যে রাখা যাবে না। গ্রামেগঞ্জে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। তারা নাকি কথায় কথায় ক্ষমতার দাপট দেখান।
চাঁদাবাজি, টেন্ডারবাজির অভিযোগ তো অনেক আগে থেকেই উঠেছে। এখন নিজেরাই টেন্ডার ডেকে কাজ বাগিয়ে নিচ্ছেন বলে অভিযোগ আছে। কোনো কোনো মন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠছে। মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রেও কারো কারো লেজেগোবরে অবস্থা। কোনো কোনো মন্ত্রীর লাগামছাড়া কথাবার্তায় সরকার বিভিন্ন সময় বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে। প্রধানমন্ত্রী একাধিকবার মন্ত্রীদের কম কথা বলার পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
সুষ্ঠুভাবে সরকার পরিচালনায় মন্ত্রিসভার পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। চার-পাঁচজন মন্ত্রী এতই দুর্বল যে তাঁরা মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজও পরিচালনা করতে পারেন না। কোনো কোনো মন্ত্রণালয়ের সচিবরা মন্ত্রীদের চেয়ে বেশি ক্ষমতাধর! তাদের ক্ষমতার দাপটে মন্ত্রীরা মোটামুটি কোণঠাসা। এ অবস্থার অবসান দরকার। অতি দ্রুত কয়েকজন সিনিয়র নেতাকে মন্ত্রিসভায় সম্পৃক্ত করা দরকার। এদিকে মহাজোট থাকবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিভিন্ন ইস্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সরাসরি সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। যেকোনো মূল্যে মহাজোট রাখা দরকার। মহাজোট ভেঙে গেলে তার সুফল ভোগ করবে আওয়ামী লীগের প্রতিপক্ষরা। বিদ্যমান পরিস্থিতিতে শেখ হাসিনা মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন। প্রয়োজনে মহাজোট নেতাদের কাউকে কাউকে মন্ত্রিসভায় স্থান দিয়ে দূরত্ব কমিয়ে আনতে পারেন। এখন সময় এসেছে আত্মশুদ্ধির। সরকারের উচিত, নিজেদের দোষত্রুটি শুধরে নিয়ে দেশের উন্নয়নে সর্বশক্তি নিয়োগ করা। এ জন্য সমঝোতার রাজনীতির কোনো বিকল্প নেই।
লেখক : কথাসাহিত্যিক ও সাংবাদিক
mkamalbd@hotmail.com

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
BNM Archive
- ► 2026 (1771)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 19
(24)
- শেয়ারবাজারে আশার আলো
- পবিত্র কোরআনের আলো-তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে...
- শেয়ারবাজার : যেসব দিকে দৃষ্টি দিতে হবে by সৈয়দ মাহ...
- আরেকটি যুদ্ধ কি অনিবার্য? by ড. তারেক শামসুর রেহমান
- চরাচর-সোনারঙের যমজ মঠ by আলম শাইন
- কাইয়ুম চৌধুরী বড় মাপের শিল্পী by বোরহানউদ্দিন খান...
- ইতি-নেতি-তিনি বিজয়িনী, যিনি অন্যকে পুরস্কৃত করেন b...
- পাকিস্তান-আইএসআই কেন মিথ্যা বলছে? by হামিদ হারুন
- বিএনপির বাজেট ভাবনা
- মুণ্ডা বিদ্রোহের মহানায়ক by মানিক সরেন
- শিক্ষা-সৃজনশীল পদ্ধতি বনাম নোটবই by মাহফুজুর রহমান...
- সমসময়-মোহাম্মদ কিবরিয়া_ কালোই যাঁর জন্য সেরা by আত...
- পণ্যভর্তি ট্রাক ছিনতাই-নিরাপদ মহাসড়ক কি অসম্ভব?
- বাংলাদেশ-ভারত সম্পর্ক-ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা
- সনদসর্বস্ব কারিগরি শিক্ষার দায় কার? by পাপন বড়ুয়া ...
- দক্ষিণের হাওয়া বদল by জেডএ মামুন ও ইমাদুল হক প্রিন্স
- শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি বনাম শিক্ষার মান by মোঃ...
- নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিশ্চিত করুন by ইকবাল...
- আমাদের ক্ষমা করবেন না, স্যার by মাহফুজুর রহমান মানিক
- স্মরণ-শহীদ মুক্তিযোদ্ধা এ কে শামসুদ্দিন by সৈয়দ মা...
- কালের আয়নায়-সরকার হার্ডলাইনে গিয়ে লাভবান হবে কি? b...
- আশুগঞ্জের স্মৃতিসৌধ-দক্ষতা ও দূরদর্শিতা কাম্য
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-নতুন উপাচার্যের কাছে প্...
- সময়ের প্রতিধ্বনি-অনেক 'ফ্রন্ট' খুলে ফেলেছে সরকার b...
-
▼
May 19
(24)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
যুক্তরাষ্ট্র
দেশে দেশে
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ইসরায়েল
ফুটবল খেলা
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
ফিলিস্তিন
Lead
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
কালবেলা
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
মুসলিম
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ইউরোপ
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
সৌদি আরব
অমানবিক
পশ্চিমবঙ্গ
আলোকিত চট্টগ্রাম
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
আফ্রিকা
মাদক
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
সংখ্যালঘু
প্রবাস
ছুটির দিনে
মুহাম্মদ আবদুল মুনিম খান
সৈয়দ আবুল মকসুদ
তুরস্ক
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
আফগানিস্তান
গোল্লাছুট
বইপত্র
অন্য আলো
ড. মুহাম্মদ ইউনূস
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
ইউক্রেন
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
হিন্দু
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
স্বাস্থ্য
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
নেপাল
আসিফ নজরুল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
কক্সবাজার
এ এম এম শওকত আলী
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
জাপান
রঙের মেলা
লেবানন
ঐতিহ্য
শিল্প
কুমিল্লা
জীবনযাপন
মুক্তমত
মাহমুদুর রহমান
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
Exclusive
আবুল মোমেন
চিকিৎসা
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
কলকাতা
মেহেদী হাসান
পরিবেশ-জীববৈচিত্র্য
রসালোচনা
কামরুজ্জামান মিলু
তথ্য প্রযুক্তি
বরগুনা
আনু মুহাম্মদ
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
ব্রাজিল
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
ইয়েমেন
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
তুহিন ওয়াদুদ
উত্তর কোরিয়া
জলবায়ু ও পরিবেশ
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
কালি ও কলম
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
কুষ্টিয়া
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
জাতীয় নাগরিক পার্টি
নিবন্ধ
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
উচ্চশিক্ষা
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
জনস্বাস্থ্য
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
প্রযুক্তি
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
কাতার
গল্পালোচনা
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
ঝড় ও দুর্যোগ
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
শিশির মোড়ল
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আরব আমিরাত বা দুবাই
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
লিবিয়া
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
আসজাদুল কিবরিয়া
ছিনতাই
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
ইসলাম
এম শাহজাহান
কাক ছোট গল্প
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
Fantastic
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
জোহরান মামদানি
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
যৌন অপরাধ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জলবায়ু পরিবর্তন
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইহুদি
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
স্পেন
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
গণমাধ্যম
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দুর্যোগ
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
সোমালিয়া
স্মৃতি
হংকং
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চুক্তি
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
ওমান
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
পোল্যান্ড
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment