Sunday, November 13, 2011
পৌনে তিন বছরে সৌদি আরবে গেছেন মাত্র ৩০ হাজার বাংলাদেশি, আর ফিরেছেন ৫০ হাজারঃ পুরোনো শ্রমবাজার বন্ধ, নতুন খোঁজ মেলেনি by আশিস সৈকত ও শরিফুল হাসান
পৌনে তিন বছরে সৌদি আরবে গেছেন মাত্র ৩০ হাজার বাংলাদেশি, আর ফিরেছেন ৫০ হাজারঃ পুরোনো শ্রমবাজার বন্ধ, নতুন খোঁজ মেলেনি by আশিস সৈকত ও শরিফুল হাসান
বাংলাদেশের
জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার সৌদি আরব। ১৯৯৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত
প্রতিবছর গড়ে দেড় থেকে দুই লাখ লোক দেশটিতে গেছেন। কিন্তু গত পৌনে তিন বছরে
সেখানে গেছেন মাত্র ৩০ হাজার বাংলাদেশি; আর একই সময়ে ফিরেছেন ৫০ হাজার। এই
হিসাব প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে পাওয়া। জনশক্তি রপ্তানির সঙ্গে
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জনশক্তি রপ্তানি খাতে গত তিন দশকের মধ্যে এমন
বিপর্যয় আর হয়নি।
বাংলাদেশের
দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়াতেও একই অবস্থা। দুই বছর ধরে দেশটিতে
জনশক্তি রপ্তানি বন্ধ। একই অবস্থা কুয়েতেও। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই
দেশটিও এখন বাংলাদেশ থেকে লোক নিচ্ছে না। অথচ আগে গড়ে প্রতিবছর ৩০ হাজার
থেকে ৪০ হাজার বাংলাদেশি সেখানে যেতেন।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই তিন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে সব ধরনের উদ্যোগই নেওয়া হয়েছে। তবে জনশক্তি রপ্তানিকারকদের দাবি, বাংলাদেশের সবচেয়ে বড় এই তিনটি শ্রমবাজার ধরে রাখতে সরকারের চেষ্টার পরও কোনো সফলতা আসেনি।
শুধু সৌদি আরব, মালয়েশিয়া ও কুয়েতই নয়; লিবিয়ায়ও লোক পাঠানো বন্ধ। ইরাকে অনেক সম্ভাবনার কথা শোনা গেলেও বাস্তবতা উল্টো।
আর নতুন শ্রমবাজার খোঁজার চেষ্টায়ও সফলতা নেই। এ ব্যাপারে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে সরকার পাঁচটি কমিটি করে। কমিটি নতুন বাজারের খোঁজে বিভিন্ন দেশ সফরও করে, কিন্তু নতুন কোনো শ্রমবাজার খুঁজে পাওয়া যায়নি। এখন পর্যন্ত শুধু সংযুক্ত আরব আমিরাতকে কেন্দ্র করেই টিকে আছে বাংলাদেশের শ্রমবাজার।
জনশক্তি রপ্তানির এমন চিত্র হতাশাজনক উল্লেখ করে এ খাতের ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) এক অনুষ্ঠানে ব্যবসায়ীরা এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগও দাবি করে। বায়রার সভাপতি আবুল বাশার গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। ক্ষুব্ধ সদস্যরা নানা ধরনের প্রশ্ন করেন, জবাব দিতে পারি না।’
সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিও এ বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন চেয়ে পাঠায়। কমিটি গত ১০ বছরে বাংলাদেশের জনশক্তি রপ্তানির পরিসংখ্যান, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে মন্ত্রণালয়ের কাছে জানতে চায়। এরপর মন্ত্রণালয় থেকে ২১ পৃষ্ঠার একটি প্রতিবেদন দেওয়া হয়েছে সংসদীয় কমিটির কাছে।
সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়া ছিল বাংলাদেশের মূল বাজার। কিন্তু এই বাজারগুলোতে জনশক্তি রপ্তানি কেন কমে গেছে, তা মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল। মন্ত্রণালয় প্রতিবেদন দিয়েছে। কমিটি এ প্রতিবেদন পর্যালোচনা করেছে। এখন একটি সুপারিশমালা তৈরি করে মন্ত্রণালয়কে দেওয়া হবে।
বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শ্রমবাজারগুলো চালু করতে কূটনৈতিক কোনো উদ্যোগই কাজে আসছে না। সংসদীয় কমিটি যদি নতুন কিছু করতে পারে, তাহলে আমরা স্বাগত জানাব।’
জনশক্তি রপ্তানির এমন দুরবস্থা কেন, জানতে চাইলে আলী হায়দার চৌধুরী বলেন, ‘এটি গড়ে উঠেছে বেসরকারি খাতের ব্যবসায়ীদের মাধ্যমে। কিন্তু এখন বেসরকারি খাতের ব্যবসায়ীদের পাশ কাটিয়ে সরকার সবকিছু করার চেষ্টা করছে। এটি একটি বড় সমস্যা। আর মধ্যপ্রাচ্যসহ অনেক জায়গায় আমাদের ভাবমূর্তির সংকট আছে। এই সংকট কাটাতে সরকারি ও বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ নিতে হবে।’
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর হার অর্ধেকে নেমে এসেছে। ২০০৭ সালে আট লাখ ৩২ হাজার ৬০৯ জন এবং ২০০৮ সালে আট লাখ ৭৫ হাজার ৫৫ জন কর্মী বিদেশে গিয়েছিলেন। ২০০৯ সালে যান চার লাখ ৭৫ হাজার ২৭৮ জন। ২০১০ সালে এ সংখ্যা আরেক দফা কমে দাঁড়ায় তিন লাখ ৯০ হাজার ৭০২ জনে। তবে এ বছর কিছুটা বাড়তির দিকে।
আশঙ্কাজনক পরিস্থিতি সৌদি আরবে: সরকারি তথ্য অনুযায়ী, ২০০৮ সালে এক লাখ ৩২ হাজার ১২৪ জন কর্মী, ২০০৭ সালে দুই লাখ চার হাজার ১১২ এবং ২০০৬ সালে এক লাখ নয় হাজার ৫১৩ জন কর্মী সৌদি আরবে গেছেন। কিন্তু ২০০৯ সালে মাত্র ১৪ হাজার এবং গত বছর মাত্র সাত হাজার কর্মী সেখানে গেছেন।
সৌদি আরব এখন লোক নিচ্ছে নেপাল ও ভারত থেকে। শুধু জনশক্তি রপ্তানি কমানো নয়, সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের কাজের অনুমতিপত্রও (আকামা) বদল করতে দিচ্ছে না। তাই দুর্ভোগে পড়তে হচ্ছে ছয় থেকে সাত লাখ কর্মীকে।
সংসদীয় কমিটিকে দেওয়া মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে বেশির ভাগ সরকারি ও ব্যবসাপ্রতিষ্ঠানে সৌদিকরণ কর্মসূচি এবং ভিসার ক্ষেত্রে কোটাব্যবস্থা চালুর কারণে সেখানে জনশক্তি রপ্তানি কমে গেছে। এ ছাড়া সৌদি আরবে বর্তমানে প্রায় ২০ লাখ কর্মী কর্মরত থাকায় বাংলাদেশ কোটার সমস্যায় পড়েছে। এর বাইরে দক্ষ জনশক্তির বিপরীতে অদক্ষ জনশক্তি পাঠানো এবং কারিগরি জ্ঞানহীন স্বল্প শিক্ষিত শ্রমিকদের পাঠানোর কারণেও সৌদি আরবের শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
মালয়েশিয়া: এ দেশে ২০০৯ সাল থেকে জনশক্তি রপ্তানি বন্ধ। ২০০৮ সালে এক লাখ ৩১ হাজার ৭৬২ জন, ২০০৭ সালে দুই লাখ ৭৩ হাজার ২০১ এবং ২০০৬ সালে ২০ হাজার ৪৬৯ জন বাংলাদেশি কাজ করতে যায় সেখানে।
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধের কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে মালয়েশিয়া বাংলাদেশ থেকে লোক নেওয়ার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়া সফরের সময় এ ব্যাপারে ওই দেশের সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
দরজা বন্ধ কুয়েতে: ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত গড়ে ২৫ হাজার লোক কুয়েতে গেছেন। ২০০১ সালের পর তা ক্রমশ বাড়তে থাকে এবং প্রতিবছর ৩০ হাজার থেকে ৪০ হাজার লোক কুয়েতে যেতে থাকেন। ২০০৯ সালে এসে তা একরকম বন্ধই হয়ে যায়। ২০০৯ সালে মাত্র ১০ জন লোক কুয়েতে গেছেন। ২০১০ সালে গেছেন ৪৮ জন।
কুয়েতের জনশক্তি সমস্যা সমাধানে গত বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েত সফর করেন। এ সময় প্রধানমন্ত্রী কুয়েতের আমিরের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে শ্রমিক আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানান। তবে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কাজ করছেন। কিন্তু সেখানকার শ্রমবাজারে বর্তমানে প্রভাব বিস্তারকারী মিসর, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কর্মীদের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশিরা টিকতে পারছেন না। বাংলাদেশি কর্মীদের জন্য বড় সমস্যা ভাষা না জানা। কুয়েতে বেশির ভাগ সরকারি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ‘কুয়েতাইজেশন’ কর্মসূচিও একটি বড় সমস্যা।
বন্ধ লিবিয়ার বাজার: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্যের শ্রমবাজার যখন বন্ধ ছিল, তখন জনশক্তি রপ্তানিকারকদের আশার আলো ছিল লিবিয়া। কিন্তু প্রায় দুই বছর ধরে এই দেশটিতেও লোক পাঠানো বন্ধ। এ বছরের মার্চে যুদ্ধাবস্থা শুরুর পর দেশটি থেকে প্রায় ৪০ হাজার লোককে ফিরে আসতে হয়।
আরব আমিরাতকেন্দ্রিক বাজার: তিন বছর ধরে বাংলাদেশের শ্রমবাজার একেবারেই আরব আমিরাতকেন্দ্রিক। ২০০৮ সালে চার লাখ ১৯ হাজার ৩৫৫ জন কর্মী সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ২০০৯ সালে এই সংখ্যা কিছুটা কমে হয় দুই লাখ ৫৮ হাজার ৩৪৮ এবং ২০১০ সালে দুই লাখ তিন হাজার ৩০৮ জন কর্মী সেখানে কাজ নিয়ে গেছেন। এ বছরও দুই লাখ লোকের সেখানে কর্মসংস্থান হয়েছে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করা হয়েছে।
নতুন বাজার নেই: সরকারের পক্ষ থেকে বারবার নতুন বাজারের কথা বলা হচ্ছে। প্রচলিত শ্রমবাজারের বাইরে গত বছর নতুন ১৬টি দেশের তালিকা করে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। দেশগুলো হলো: জাপান, হংকং, তাইওয়ান, ইতালি, বেলজিয়াম, জার্মানি, স্পেন, রোমানিয়া, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা ও জিম্বাবুয়ে। এই দেশগুলোর পরিস্থিতি দেখতে প্রবাসী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে পাঁচটি দলও গঠন করা হয়। কমিটির সদস্যরা অনেক দেশ সফর করলেও নতুন বাজার খুঁজে পাননি।
কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি: জনশক্তি রপ্তানিকারকদের দাবি, মধ্যপ্রাচ্যে বর্তমান সরকারের কূটনীতি পুরোপুরি ব্যর্থ। এ কারণেই বাংলাদেশিদের জন্য মধ্যপ্রাচ্যের বাজার যেমন বন্ধ হয়ে যাচ্ছে, তেমনি সেখানে থাকা বাংলাদেশিদেরও নানা দুর্ভোগে পড়তে হচ্ছে। তাই কূটনৈতিক উদ্যোগ দ্রুত বাড়ানো দরকার।
তবে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘২০০৯ ও ২০১০ সালের চেয়ে জনশক্তি রপ্তানির পরিস্থিতি এখন অনেক ভালো। এ বছর পাঁচ লাখ লোক বিদেশে যাবেন বলে আমরা আশা করছি। আর বন্ধ বাজারগুলো চালু করতে সব ধরনের চেষ্টাই চলছে। মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধকরণ চলছে। সেটি শেষ হলে আবার শ্রমবাজার চালু হতে পারে। সৌদি আরবের একটি প্রতিনিধিদল এ বছর বাংলাদেশ ঘুরে গেছে। এই বাজারটিও চালু হয়ে যাবে। অন্য বাজারগুলোও চালুর চেষ্টা চলছে।’

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1395)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
November
(3116)
-
▼
Nov 13
(131)
- কলকাতা by শুভ্র সাহা
- জিমেইল হটমেইলে নতুন আয়োজন
- স্মার্টফোনে আসছে উবুন্টু
- শিশুর ডায়াবেটিসে করণীয়
- দেশের মোট ডায়াবেটিক রোগীর মাত্র ২০ ভাগ চিকিৎসা পায়
- ডায়াবেটিস থেকে কিডনি রোগ
- ডায়াবেটিসকে জানুন
- চবিতে কোরবানি হয়নি ফায়দা নিয়েছে শিবির by ফরহান অভি,
- জাপানে জমকালো নৃত্যানুষ্ঠান by হানিফ খন্দকার
- রাউজানে ধান কাটার ধুম by শফিউল আলম,
- জীবনযাত্রার ব্যায় বাড়ছে by সারোয়ার সুমন
- উইকেটের পেছনে নায়ক বাউচার by হাসনাত মুনীর
- বার্সায় মেসির ডাবল সেঞ্চুরি by আতিক হাসান
- লস্ট ইন ট্রান্সলেশনঃ ফলোআপ, সামান্য জিজ্ঞাসা by আব...
- হুমায়ূন আহমেদ সুইট সিক্সটি থ্রি by হাসান হাফিজ
- প্রত্যাশা আর প্রাপ্তির অমিল by রথীন্দ্র নাথ রায়
- আমার কাছে যদি একটা টাইমমেশিন থাকত!: হুমায়ূন আহমেদ ...
- প্রমীলাদের ক্রিকেট লড়াই
- মালিবাগে বাসস্ট্যান্ড নেই
- রিমান্ডে প্রেমিক রেহান-আদৃতা হত্যার দায় থেকে বাঁচত...
- ছিনতাই আতঙ্কে ঢাকায় ফেরা মানুষ
- লাভ ৫ কোটি টাকা-ফুলবাড়িয়ার সন্তোষপুর
- যশোরের চামড়া হাটে ১০ কোটি টাকার বিকিকিনি
- কোচাশহরের হোসিয়ারি শিল্প-বছরে ২০০ কোটি টাকার শীতবস...
- সবজি বিপ্লবে গৃহবধূরা by ভবতোষ রায় মনা
- ফলোআপ-ডায়েরির পাতা থেকে by কেএম আজাদ রহমান,
- রেকর্ড গড়লেন নাবিলা by ইমদাদ হক
- কবে জাগবে মানবিক বোধ! by সাকিলা মতিন মৃদুলা
- ত থ্য বি চি ত্র-তোতলামিতে পুরুষই এগিয়ে
- র ঙ বে র ঙ-ত্বক ফেরাবে বুলেট!
- আগামী বছর দুবাইয়ে নৃত্য করব
- বাংলাদেশে 'দোহার'-এর নতুন অ্যালবাম by ওয়ালিউল মুক্তা
- ঐতিহ্য রক্ষায় নবউদ্যোগ by গৌতম লাহিড়ী
- জন্মদিন-বারবার আসুক ফিরে এই দিন আরও অনেক বছর by আল...
- চিঠিপত্র-দিবা কোচ সার্ভিস পুনরায় চালু করুন
- ক্ষমতার দাপট by আনোয়ার হোসেন
- রাজনীতি-এবারের রোডমার্চ হোক সংসদ অভিমুখে by শওগাত ...
- স্বাস্থ্য খাত-চিকিৎসাও একটি সেবা by বদিউল আলম মজুমদার
- উদ্ধারকৃত চার শিশু-কোথায় মিলবে ঠাঁই?
- আদ্দু ঘোষণা-এখনও অনেক পথ বাকি
- বিএনপি : তাহিরপুর-ভেতরে বিভক্তিরেখা, বাইরে ঐক্য
- প্রতিশ্রুতি : হবে হচ্ছে বক্তব্য
- আওয়ামী লীগ : নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ -ধরমপাশা...
- একাত্তরের এই দিনে
- কোনও নদী দেখিনি, দেখিনি জোনাকপোকা by মাহবুব মিঠু
- পবিত্র কোরআনের আলো-নবী লুত (আ.) ও তাঁর সীমা লঙ্ঘনক...
- মমতার 'পেট্রল বোমা' এবং জোট রাজনীতির বাধ্যবাধকতা b...
- সিরিয়ায় বাশার আল-আসাদের শেষরক্ষা হবে কি? by গাজী...
- স্মরণ-(রাধারমণ দত্ত : ধামাইল গীত রচয়িতা)
- রঙ্গব্যঙ্গ-গোলাম আযমের কাল্পনিক সাক্ষাৎকার by মোস্...
- বৃত্তের ভেতরে বৃত্ত-বিষাক্রান্ত মানবদেহ : মনুষ্যসৃ...
- উন্নয়ন-সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্র...
- নবজাতকের চিকিৎসা-নিশ্চিত করতে হবে দ্রুততম সময়ে
- সার্ক শীর্ষ সম্মেলন-আদ্দু ঘোষণার পরিপূর্ণ বাস্তবায...
- ৯ দিন পর আজ লেনদেন শুরু
- বিচ হ্যাচারির দুই কর্মকর্তাকে ২০ লাখ টাকা জরিমানা-...
- বিচ হ্যাচারির দুই কর্মকর্তাকে ২০ লাখ টাকা জরিমানা-...
- চামড়া ব্যবসায়ীদের আন্দোলনের হুমকি-ট্যানারি মালিকরা...
- আর্জেন্টিনার হতাশা
- ব্রাজিলের টিকিট পেল না উত্তর কোরিয়া
- বাংলাদেশ চ্যালেঞ্জ নিয়েছে
- মিতব্যয়ী জীবনযাপনে অভ্যস্ত হোন by ড. মুহাম্মদ আবদু...
- ঐশ্বরিয়ার কন্যা সন্তান চান তসলিমা
- এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন
- পাকিস্তানে সহিংসতায় ছয়জন নিহত
- শাস্তির বিপক্ষে বাটের আপিল
- সাদি গাদ্দাফিকে আশ্রয় দিয়েছে নাইজার
- অস্ট্রেলিয়ার ব্যাটিং লজ্জাজনক: ক্লার্ক
- ভেস্তে যেতে পারে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদন
- গ্রিসের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন ল...
- পাকিস্তানে সহিংসতায় ছয়জন নিহত
- কংগ্রেস-তৃণমূল কংগ্রেস জোটে দেখা দিয়েছে দ্বন্দ্ব
- নিউইয়র্ক থেকে ওয়াশিংটন পদযাত্রা শুরু
- নেপালে লরি খাদে পড়ে ১৮ তীর্থযাত্রী নিহত
- ইসরায়েলের সাবেক প্রেসিডেন্টের আপিল খারিজ
- কাসাবের মৃত্যুদণ্ড চায় পাকিস্তান
- তুরস্কে আবারও ভূমিকম্প, সাতজন নিহত
- ইরানের পারমাণবিক বোমা তৈরি বন্ধে বিশ্বকে কাজ করতে হবে
- সবচেয়ে বেশি ব্যবহূত নাম স্টিভ জবস
- ভবিষ্যতে দ্বিপক্ষীয় আলোচনায় ‘নতুন অধ্যায়ের’ সূচনা হবে
- স্পট ফিক্সিং থেকে সবার শিক্ষা নেওয়া উচিত-বললেন আকরাম
- সেরা চারে থাকলেই দেশে আরেকটি বিশ্বকাপ!
- আসাদের পতন ‘অনিবার্য’: যুক্তরাষ্ট্র
- পাত্রপাত্রীর পেছনে গোয়েন্দাগিরি!
- মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত স্বরাষ্ট্রমন্ত্রীসহ...
- চীনকে চোখ রাঙাতে অস্ট্রেলিয়ায় সামরিক ঘাঁটি গাড়ছে য...
- নাইজারের আশ্রয়ে সাদি গাদ্দাফি-ত্রিপোলিতে মিলিশিয়...
- আরব লিগে সিরিয়ার সদস্যপদ স্থগিত-১৬ নভেম্বর থেকে স...
- কলকাতায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব by সুব্রত আচা...
- পাখি-গানের পাখি এশীয় তেলশালিক by সীমান্ত দীপু
- ইভা হত্যাকাণ্ড : জাকির পাঁচ দিনের রিমান্ডে-খুনির ফ...
- প্রাথমিক ও এবতেদায়ির ফলও গ্রেডিং পদ্ধতিতে-পরীক্ষা...
- দাবায় মকাদ্দেসের আরেকটি তামাশা by শাহজাহান কবির
- নাটোরে চামড়া কিনে ব্যবসায়ীরা বিপাকে by রেজাউল করিম...
- চামড়া পাচারের আশঙ্কা গৌরনদীতে by মো. গিয়াস উদ্দিন...
- লোকসান দিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা-যশোরের রাজারহা...
- মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশা by রাশেদুল তুষার
- আইনে আছে, প্রয়োগ নেই-'মার্কেট মেকার' হতে পারে শেয...
- টিসিবির তিন হাজার টন চিনি নিয়ে বন্দরে ভিড়েছে জাহ...
- সিডিএর ডিটি বায়েজীদ সংযোগ সড়ক-১৪ বছরেও নির্মাণকা...
- লোকমানের শোকসভায় বক্তারা-আসামিদের ধরা না হলে নরসিং...
- মহিলা বিশ্বকাপ ক্রিকেট-আয়োজনে প্রস্তুত বাংলাদেশ by...
- ঢাকামুখী মানুষের পথে পথে ভোগান্তি :গলাকাটা ভাড়া by...
- সন্ত্রাসীদের ঈদ সফর পুলিশে তোলপাড় by সাহাদাত হোসেন...
- দুর্নীতি বাড়ছে নিষ্ক্রিয় দুদক by হকিকত জাহান হকি
- শিশু ফকিরের থেরাপি প্রাণ গেল গৃহবধূর-জ্বলন্ত মোমবা...
- ৮০ হাজার বাংলাদেশির নীরব কান্না মালদ্বীপে-শেখ হাসি...
- প্রথমবার এমপি হয়েই 'ধরাকে সরা জ্ঞান' by পাভেল হায়দ...
- অনুসন্ধান-কেনাকাটায় চুরির ধুম by শফিকুল ইসলাম জুয়েল
- নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদঃ বন্ধুবিদায় by হুমায়...
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরঃ বেড়ে যাচ্ছে পণ্য ...
- বাসভাড়া নিয়ে মালিকদের সেই পুরোনো খেলা! by আনোয়ার হ...
- হিলিতে চোরাচালানিতে শিশুদের ব্যবহার বাড়ছে by আবুল ...
- সামাজিক ব্যবসা অন্তর্ভুক্ত হলো ইইউতেও by শওকত হোসেন
- বিডি ফুডসের হেরোইন পাচার মামলার তদন্তের আট বছরঃ প্...
- রাজনৈতিক ‘সমাজসেবক’ এবং খ্রিষ্টানদের জমি দখল by মা...
- বহুদিন বাদে জলঢুপি কমলা by আবদুল ওয়াদুদ
- পৌনে তিন বছরে সৌদি আরবে গেছেন মাত্র ৩০ হাজার বাংলা...
- আইনস্টাইন, আপ সাইড ডাউন by হুমায়ূন আহমেদ
- নোবেল ফর হুমায়ূনঃ ক্যাম্পেইন by শাখাওয়াৎ নয়ন
- মেসির দুঃখ, সুয়ারেজের উল্লাস
- সেই সাংসদের দাবিঃ জাল বিছানো হয়ে গেছে, রুই-কাতলা চ...
- যেভাবে পারমাণবিক বোমার অতীত ঝেড়ে ফেলছে কাজাখস্তান
- ফিরে দেখাঃ ওয়াল্টার র্যালে by ইমরান রহমান
- ৩৬(!)তম জন্মদিনঃ হ্যাপি বার্থ ডে টু হুমায়ূন ভাই by...
- আমেরিকার বন্দুক-সংস্কৃতি by মাহমুদ শামসুল হক
- দারিদ্র্যমোচনে চাই নির্দিষ্ট নীতিমালা by মোহাম্মদ ...
- একটি আসনের সদস্যপদ বাতিল এবং নির্বাচন কমিশনের ভূমি...
-
▼
Nov 13
(131)
-
▼
November
(3116)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment