Thursday, December 27, 2012
কোর্টের তত্ত্বাবধায়ক বাতিল প্রসঙ্গে খালেদা ॥ টাকার বিনিময়ে রায়- ০ যুদ্ধাপরাধের বিচার ঠিকমতো হচ্ছে না- ০ প্রধানমন্ত্রী চোরের মা- ০ মানুষ বিদ্যুত পাচ্ছে না
কোর্টের তত্ত্বাবধায়ক বাতিল প্রসঙ্গে খালেদা ॥ টাকার বিনিময়ে রায়- ০ যুদ্ধাপরাধের বিচার ঠিকমতো হচ্ছে না- ০ প্রধানমন্ত্রী চোরের মা- ০ মানুষ বিদ্যুত পাচ্ছে না
যুদ্ধাপরাধের বিচার ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, শুধু জামায়াত-বিএনপির নয়, আপনার দল ও পরিবারের মধ্যেও যুদ্ধাপরাধী রয়েছে।
তাদেরও বিচার আগে করুন তাহলে যুদ্ধাপরাধের বিচার নিয়ে আমাদের আপত্তি থাকবে না। আপনারা যুদ্ধাপরাধের বিচার করতে পারবেন না। তবে আমরা ক্ষমতায় গেলে প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রাজাকার বলে অভিযোগ করে তিনি বলেন, এক রাজাকারকে স্বরাষ্ট্রমন্ত্রী করে সরকার কিভাবে রাজাকারদের বিচার করবে। তিনি বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো চলবে না। এসবের দাম বাড়লে সব কিছুর দাম বাড়বে। জীবনযাত্রার খরচ বাড়বে। তাই সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে হরতাল-অবরোধ কর্মসূচী পালন করে এর প্রতিবাদ জানানো হবে। দেশে এখন এখন জংলী শাসন চলছে বলে অভিযোগ তিনি বলেন, আমরা যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য নয়, দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছি। তত্ত্বাবধায়ক বাতিল প্রসঙ্গে কোর্টের রায় সম্পর্কে তিনি বলেন অবসরপ্রাপ্ত বিচারপতিকে এনে রায় দেয়া হয়েছে। শোনা যায় টাকার বিনিময়ে রায় দেয়া হয়েছে। বুধবার রাজধানীতে গণসংযোগ কর্মসূচী পালনকালে বিভিন্ন পথসভায় তিনি এ কথা বলেন। নির্দলীয় সরকারের দাবিতে বুধবার সারাদেশের সব মহানগরে গণসংযোগ কর্মসূচী পালন করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।র্যাব-পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানীতে খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচী শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেন যাত্রবাড়ীতে স্থানীয় বিএনপি নেতা নবীউল্লাহ নবী ও সালাউদ্দিন আহমেদের গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ছিল ব্যতিক্রমী ঘটনা। খালেদা জিয়া যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের পথসভা মঞ্চে আগমনের আগেই দুই গ্রুপের পাল্টাপাল্টি শোডাউন করাকে নিয়ে এ ঘটনা ঘটে।
সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, আপনারা নির্ধারিত ৫ বছর সময় পার করুন। এতে আমাদের আপত্তি নেই। কিন্তু তার আগে সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল আপনাদেরই পাস করতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকার বিল আনলে আমরা সংসদে গিয়ে সরকারকে সহযোগিতা করতে রাজি আছি। তাই এ বিল এনে একটি ভাল কাজ করুন। তত্ত্বাবধায়ক বিল না আসা পর্যন্ত আন্দোলন চলবে। সংসদে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার ঠিকমতো হচ্ছে না মাহমুদুর রহমান সেটাই প্রকাশ করেছেন। তাই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। তিনি বলেন, বিরোধী দলকে হয়রানি করার জন্য একদিন দুদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
খালেদা জিয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা ও গান পাউডার দিয়ে গাড়ি পোড়ানের দায়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হবে। আদালতের এক মন্তব্য ধরে প্রধানমন্ত্রীর মাথা খারাপ বলে মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সকালে ঘুম থেকে উঠে সারাদিন মিথ্যা কথা বলেন। আমাদের বিরুদ্ধে সারাক্ষণ গালিগালাজ করেন। এরকম অবস্থার জন্য একদিন সুপ্রীমকোর্ট তাকে রং হেডেড বলেছিল। এমন মাথা খারাপ মানুষকে রাষ্ট্রের চেয়ারে রাখা যায় না।
জামায়াতের সঙ্গে জোট বাঁধা নিয়ে সরকারী দলের সমালোচনার জবাবে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এ দলটির নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, দলের নেতা শেখ ফজলুল করিম সেলিম এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ছবি পথসভায় জনতার সামনে তুলে ধরেন খালেদা জিয়া। তিনি বলেন, ৯৫ সালে এই জামাতকে নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করেছে। ’৮৬ সালে এ জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল। তখন জামায়াতী যুদ্ধাপরাধী না হলে এখন কেন যুদ্ধাপরাধী হলো জামায়াত। জামায়াত যুদ্ধাপরাধী হলে শেখ মুজিবুর রহমান কেন তাদের মাফ করে দিলেন। আর ’৯৬ তে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বা কেন তাদের বিচার করল না। আসলে জামায়াত যখন তাদের সঙ্গে থাকে তখন যুদ্ধাপরাধী থাকে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর ছেলে, জামাইসহ আত্মীয়স্বজনরা দুর্নীতি করছে। তিনিই হচ্ছেন চোরের মা। আজ তার বড় গলা। আপনি নিজেই দুর্নীতি করছেন। এখন ভয় দেখানোর জন্য বড় গলায় কথা বলছেন। এ যেন চোরের মায়ের বড় গলা। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলেকে নিয়ে খালেদা জিয়া বলেন, অর্থ পাচার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ডলারসহ ধরা পড়েছেন প্রধানমন্ত্রীর ছেলে। এই টাকা সে বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যাচ্ছিল। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে আছেন বলে তাকে সম্মান করে ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু এত অর্থ কোথা থেকে প্রধানমন্ত্রীর ছেলে পেয়েছে, তার তদন্ত করছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী ও তার আত্মীয় স্বজনের দুর্নীতি তদন্ত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করা হবে। অর্থ পাচারের সঙ্গে একদিন প্রধানমন্ত্রী ও তার ছেলেকে বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। কারণ, প্রধানমন্ত্রী তাঁর পরিবার কীভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আমাদের কাছে তাদের দুর্নীতির অনেক তথ্যপ্রমাণ আছে।
আরাফাত রহমান ও তারেক রহমানের দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনার জবাবে খালেদা জিয়া বলেন, তাঁর মুখে দুর্নীতির কথা জনগণ বিশ্বাস করে না। আমাদের অর্থ পাচারের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারবেন, কিন্তু তা প্রমাণ করতে পারবেন না।
পদ্মা সেতুর দুর্নীতি প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, দুর্নীতির টাকা শুধু দুই আবুল নেননি। তারা ওপর মহলেও ভাগ দিয়েছে। এ কারণে তাদের ধরা হচ্ছে না। কারণ আবুলদের ধরলে সব তথ্য বেরিয়ে আসবে। তিনি বলেন, সাংবাদিকরা সত্য প্রকাশ করে। এ কারণে এ সরকার ক্ষমতায় এসে ১৬ জন সাংবাদিককে হত্যা করেছে। সাগর-রুনি সরকারের দুর্নীতির কথা জানতেন এবং তারা তা প্রকাশ করতে চেয়ছিলেন। তাই তাদের হত্যা করা হয়েছে।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ দেশ বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চায়। আর ক্ষমতার জন্য তারা যা খুশি তাই করছে। দেশবাসীকে উদ্দেশ করে তিনি বলেন, আগেও আপনাদের মিথ্যা আশ্বাস দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে। এবারও নির্বাচনের আগে নতুন নতুন আশ্বাস দিচ্ছে। কিন্তু সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। তিনি বলেন, আমরা আন্দোলন কর্মসূচী পালন করছি। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না এ সরকারকে না হটিয়ে আমরা ঘরে ফিরে যাব না। মিথ্যে অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার ও ২৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
বিরোধী দলের নেতা বলেন, প্রধানমন্ত্রী একজন নারী হওয়া সত্ত্বেও দেশে নারীদের ওপর নির্যাতন চলছে। কয়েক দিন আগে কয়েকজন পর্দানশীল নারীকে পুলিশ ধরে রিমান্ডে নিয়েছে। তাদের নির্যাতন করেছে। এর নাম কি গণতন্ত্র? আসলে দেশে কোন গণতন্ত্র নেই। তাই সরকারী দলের লোকদের সব মামলা প্রত্যাহার করে নিয়ে বিরোধী দলকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রধানমন্ত্রীসহ সরকারী দলের নেতাদের ৭ হাজার মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যতই মামলা প্রত্যাহার করেন তাতে কাজ হবে না। বিএনপি ক্ষমতায় গেলে এ মামলা আবার চালু হবে।
বিএনপি চেয়ারপার্সন বলেন, দেশের মানুষ ভাল নেই। দ্রব্যমূল্যের উর্ধগতি, সরকারের টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে মানুষ অতিষ্ঠ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশে গুম-খুন বেড়ে গেছে। ৬ মাস হলো বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে এখনও তার খবর নেই। স্বাধীনতার পর রক্ষী বাহিনী দিয়ে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সিরাজ সিকদার ও জলিলসহ অনেক মুক্তিযোদ্ধা হত্যা করেছে। তখন আওয়ামী লীগ ৪০ হাজার মানুষ হত্যা করেছে। তাই এ সরকারের কাছ থেকে বাঁচতে এখন আর বসে থাকার সময় নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে উদ্দেশ করে তিনি বলেন, আর ঘুমিয়ে থাকার সময় নেই ঘরে ঘরে চাকরি চাইলে, দেশের উন্নয়ন চাইলে এখন এ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়। মুক্তিযুদ্ধের পক্ষের কোন দল থাকলে তা আমাদের দল বিএনপিই।
খালেদা জিয়া বলেন, দেশে এখন গণতন্ত্র নেই, মানুষের গণতান্ত্রিক কোন অধিকার নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন করছি। এজন্য দরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। নির্দলীয় সরকার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ আওয়ামী লীগ কী জিনিস তা এদেশের মানুষ জানেন। তাদের অধীনে ’৭৩ সালে কেমন নির্বাচন হয়েছে তাও জানেন। তিনি বলেন, এই সরকার কথায় কথায় কোর্টের দোহাই দেয়। কিন্তু কোর্টতো রায় দিয়েছেন আরও দুই বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে।
বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবি করে খালেদা জিয়া বলেন, এখনও সময় আছে ইলিয়াস আলীকে ফিরিয়ে দিন। তা না হলে এর জন্য একদিন আপনাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি বলেন, বিশ্বজিৎ হত্যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীই দায়ী। তিনিই দলীয় ক্যাডারদের এ অপকর্মের নির্দেশ দিয়েছেন। বিশ্বজিৎ কোন দল করে না। তাঁকে ছাত্রলীগের ক্যাডারবাহিনী কী ভাবে কুপিয়ে হত্যা করেছে, তা আপনারা দেখেছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলেন।
নির্দলীয় সরকারের দাবিতে গণসংযোগ কর্মসূচীতে অংশ নিতে সকাল ১০টা ৩৩ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বেলা ১১টায় তিনি গাবতলী বাসস্টেশনে গিয়ে পৌঁছেন। তবে সেখানে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মীকে পাশ কাটিয়ে গাবতলীর হানিফ পরিবহন বাস ডিপো (পুরনো বিউটি সিনেমা হল) প্রাঙ্গণের মঞ্চে পৌঁছতে আরও ১০ মিনিট সময় লাগে। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। হাল্কা ঘিয়ে রঙের শাড়ির ওপর শাল পরিহিত খালেদা জিয়া হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন। এই পথসভাকে কেন্দ্র করে গাবতলী থেকে কল্যাণপুর পর্যন্ত এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে র্যাব-পুলিশ। খালেদা জিয়া সোয়া ১১টা থেকে শুরু করে প্রায় আধঘণ্টা এই পথসভায় বক্তব্য রাখেন। এর পর তিনি সেখান থেকে কল্যাণপুর, আগারগাঁও সড়ক ও ফার্মগেট হয়ে কারওয়ান বাজারের কাঁচাবাজারে যান ১২টা ৩৩ মিনিটে। সেখানে পথসভা শেষে এফডিসি সড়ক হয়ে মগবাজার রেলক্রসিং, মগবাজার মোড়, রমনা থানা সড়ক, বেইলি রোড সড়ক, কাকরাইল মসজিদ, মৎস্যভবন, হাইকোর্ট হয়ে কার্জন হল সড়ক, নগরভবন, গুলিস্তানে গোলাপ শাহ মাজার সড়ক, নর্থ সাউথ সড়ক, রায়সাবাজার সড়ক হয়ে ধোলাইখালে যান বিকেল ৩টায়। অন্য পথসভায় মঞ্চে উঠে বক্তব্য দিলেও ধোলাইখালে হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য রাখেন তিনি। এরপর দয়াগঞ্জ সড়ক হয়ে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের পথসভা মঞ্চে ওঠেন বিকেল ৪টায়। সেখান থেকে সায়েদাবাদ, মানিকনগর, বৌদ্ধ মন্দির হয়ে সবুজবাগের বাসাবো বালুর মাঠে পথসভা করেন পৌনে ৫টায়। এরপর খালেদা জিয়ার গাড়িবহর বাসাবো হয়ে খিলগাঁও ফ্লাইওভারের নিচ দিয়ে মালিবাগ মোড়, মৌচাক, রামপুরা সড়ক দিয়ে বারিধারা মার্কিন দূতাবাস অতিক্রম করে বাড্ডার ভাটারা মাঠে গিয়ে পৌঁছে সন্ধ্যা ৬টায়। সেখানে সর্বশেষ পথসভায় বক্তব্য রাখেন খালেদা জিয়া। এভাবে ৬টি পথসভায় বক্তব্য রাখার পর তিনি তার গুলশানের বাসায় চলে যান। গণসংযোগ কর্মসূচীতে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্য সচিব আবদুস সালামসহ অন্য কেন্দ্রীয় নেতারা।
গণসংযোগ কর্মসূচী চলাকালে খালেদা জিয়া যখন যে এলাকা অতিক্রম করেছেন তখন সে এলাকার নেতাকর্মীরা রাস্তার দু’ধারে দাঁড়িয়ে করতালি ও স্লোগানের মধ্য দিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তবে জামায়াতের নেতাকর্মীরা যুদ্ধাপরাধী দলীয় নেতাদের ছবি প্রদর্শন করে তাদের মুক্তি ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বাতিল চেয়ে স্লোগান দিয়েছেন। এমন কর্মসূচীতে দীর্ঘদিন দেখা যায়নি বিএনপি চেয়ারপার্সনকে। বিগত নির্বাচনের সময় সর্বশেষ তিনি এ ধরনের কর্মসূচী পালন করেন। বুধবারের গণসংযোগ চলাকালেও নির্বাচনের আমেজ ফুটে ওঠে। আর খালেদা যে ৬টি পথসভায় বক্তব্য রাখেন তার প্রতিটিতেই আগামীতে ক্ষমতায় গেলে কী কী করবেন তা বলেন।
গণসংযোগ কর্মসূচী চলাকালে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্য নেতারা গণসংযোগ করেন ঢাকা ছাড়া ৬ বিভাগীয় শহরে। এর মধ্যে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সিলেটে এমকে আনোয়ার, রাজশাহীতে নজরুল ইসলাম খান, রংপুরে লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, খুলনায় আবদুল মঈন খান ও বরিশালে গয়েশ্বর চন্দ্র রায় গণসংযোগ কর্মসূচীর নেতৃত্ব দেন। কর্মসূচী পালনের মূল দাবি নির্দলীয় সরকার হলেও এর সঙ্গে দ্রব্যমূল্যের উর্ধগতি, আইনশৃঙ্খলার অবনতি, বিচার বিভাগের দলীয়করণের প্রতিবাদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাকর্মীদের মুক্তি ও তাদের মামলা প্রত্যাহারের দাবিও যোগ করে ১৮ দলীয় জোট।
খালেদা জিয়া বলেন, সরকার হটাতে গণঅভ্যুত্থানই একমাত্র পথ। আর কোন পথ নেই। আজ আমি সেই ডাক দিতে এসেছি। দেশের অবস্থা খুবই খারাপ। এভাবে দেশ চলতে দেয়া যায় না। আমরা গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি। কিন্তু এ সরকারের হাতে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার আজ বিঘ্নিত। কোন ধর্মের মানুষ নিরাপদ নয়। এ সরকার হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টানদের ওপরও অত্যাচার চালাচ্ছে। তাই পরিবার-পরিজন নিয়ে নিরাপদে থাকতে হলে আন্দোলন কর্মসূচীতে শরিক হতে হবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিষয়ে খালেদা জিয়া বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতিকে এনে নিজেদের সুবিধামতো রায় দেয়া হয়েছে। এখন এ নিয়ে নানা কথা শোনা যায়। টাকা নিয়ে রায় দেয়া হয়েছে বলেও কথা উঠেছে। এই সরকারের মুখেই শুধু সংবিধানের কথা। কার্যত সংবিধানকে তারাই গুরুত্বহীন করেছে এ সরকার।
খালেদা জিয়া বলেন, দেশ আজ দুর্নীতিবাজ, দখলবাজের হাতে পড়েছে। শিক্ষাঙ্গনকে অস্ত্রাগার বানানো হয়েছে। সরকারদলীয় লোকদের হাতে অস্ত্র দিয়ে রাস্তায় ছেড়ে দেয়ায় সারাদেশই যেন আজ অস্ত্রাগারে পরিণত হয়েছে। ব্যবসায়ীরা ব্যবসা হারাচ্ছেন। তারা চাঁদাবাজিতে অতিষ্ঠ। শিল্প কারখানায় অস্থিরতা চলছে, কৃষিখাতে পিছিয়ে পড়ছে দেশ, প্রশাসনে অস্থিরতা সৃষ্টি হয়েছে, দেশে প্রশাসন বলতে কিছু নেই। সার্বিকভাগে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে। পুরো দেশই ধ্বংস করে দিচ্ছে এ সরকার। বিশ্বজিৎ দাশ হত্যার প্রসঙ্গে তিনি বলেন, সংবাদপত্রে ছবি ছাপা হওয়ার পরেও সরকার তার দায় এড়াতে চায়। প্রথমে বলেছে, তাদের ছাত্রলীগ জড়িত নয়। এখন প্রকাশিত হচ্ছে সরকারের হুকুমেই ওই সন্ত্রাসীরা রাস্তায় নেমে বিশ্বজিৎকে হত্যা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুমেই ছাত্রলীগ মাঠে নামে বলে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নয়, আসলে হুকুমের আসামি প্রধানমন্ত্রী নিজেই। তিনিই বলেছেন, প্রতিবাদ করতে প্রয়োজনে মাঠে নামতে। আর তার সঙ্গে তাল মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন। তিনি বলেন, সরকার পতনের মধ্য দিয়েই বিশ্বজিৎ হত্যার প্রতিশোধ নেয়া হবে।
ক্ষমতায় গেলে শেয়ারবাজারে লুটপাটকারীদের টাকা ফিরিয়ে এনে বিনিয়োগকারীদের হাতে ফিরিয়ে দেয়া হবে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, এ সরকার এবারই নয়, আগের বারও শেয়ারবাজারের টাকা লুটপাট করেছিল। তিনি বলেন, কুইক রেন্টালের নামে বিদ্যুত খাতে লুটপাট চালিয়েছে প্রধানমন্ত্রীর পরিবার। মানুষ বিদ্যুত না পেলেও ৬ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে এ সরকার। অনেকবার জ্বলানি তেলের দাম বাগড়ানো হয়েছে। সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছে। এ অবস্থা থেকে দেশের মানুষ ও দেশকে বাঁচাতে যুব সমাজকে রাজপথে নেমে আসতে হবে। একবার মুক্তিযুদ্ধ করেছি, প্রয়োজনে দেশ রক্ষার জন্য আরেকবার যুদ্ধ করব।
খালেদা জিয়া বলেন, আমরা জনগণের জন্য, দেশের উন্নয়নের জন্য, বিরোধী দলের নেতাকর্মীদের নামে নির্যাতন-মিথ্যা মামলা প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের দাবিতে কর্মসূচী দিচ্ছি। আর সরকার বলছে, যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে আন্দোলন করছি। কিন্তু আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই। তবে তা হতে হবে আন্তর্জাতিক মানের। প্রধানমন্ত্রীর ঘরে ও দলে যুদ্ধাপরাধী আছে। তাদের আগে ধরুক, আন্তর্জাতিক মানের বিচার করুক। তা না করে জনগণকে ধোঁকা দেয়ার চেষ্টা করবেন না। তিনি বলেন, কান টানলে মাথা আসবে। তাই পদ্মা সেতু কেলেঙ্কারিতে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে ধরা হচ্ছে না। তিনি বলেন, দুদক সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান। তারা চোর ধরার নামে টাকা হাতিয়ে নিতে চাচ্ছে। আবুলকে ধরা হলে আসল ঘটনা ফাঁস হয়ে যাবে। এজন্য তাঁকে ধরা হচ্ছে না। কারণ কান টানলে মাথা আসবে।
খালেদা জিয়া বলেন, সরকার তাদের নেতাকর্মীদের সাত হাজার মামলা প্রত্যাহার ও ২১ জনের ফাঁসি মওকুফ করেছে, শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছে। শীর্ষ সন্ত্রাসী বিকাশকে ৫ কোটি টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে। পিলখানা হত্যার লোক দেখানো বিচার করেছে। বিএনপি ক্ষমতায় গেলে এই মামলার আসল আসামিদেরও বিচার হবে। আর সরকারী দলের নেতাদের প্রত্যাহার করে নেয়া মামলা আবার চালু করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমা করার অধিকার নেই। পিলখানার ঘটনায় প্রধানমন্ত্রী তা না করে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিলে এতগুলো অফিসার মারা যেত না।
পুলিশকে হুঁশিয়ার করে খালেদা জিয়া বলেন, বিশ্বজিৎকে হত্যার সময় পুলিশ ঠেকায়নি, অথচ আমাদের লোকজন রাস্তায় নামলে অত্যাচার করে। এজন্যই কি পুলিশকে জনগণের ট্যাক্স দিয়ে বেতন দেয়া হয়। অপরাধীরা দায়িত্বশীল জায়গায় থাকতে পারে না। আপনাদের এই জায়গা আগামীতে অন্যরা পূরণ করবে। কারণ দেশের অন্য যুবকদেরও চাকরি দিতে হবে। তিনি বলেন, সরকার বলে তারা দেশকে সোনার বাংলা করছে কিন্তু বিশ্বজিৎকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, পথে-ঘাটে যেভাবে লুটপাট করা হচ্ছে, এরই নাম কি সোনার বাংলা? তারা দেশকে শ্মশানের বাংলায় পরিণত করেছে। আওয়ামী লীগের আমলে সংঘটিত সব গুম, খুন, হত্যার বিচার হবে বলে মন্তব্য করেন তিনি।
খালেদ জিয়া বলেন, এ সরকারের পাচার করা সব টাকা একদিন দেশে ফেরত আসবে। জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সজাগ করার জন্য আমরা বেরিয়েছি। সময়মতো নির্বাচন হতে হবে। উপ-নির্বাচন দেখেছি। ’৭৩ সালেও আওয়ামী লীগের নির্বাচন দেখেছি। তারা দলের বাইরে কাউকে চেনে না। তাই তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এখন মানুষ খুন করে রাস্তায়, জলা-জঙ্গলে লাশ ফেলে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য লুটপাট করেছে বলেও অভিযোগ করে তিনি বলেন, আপনাদের আর কত টাকা দরকার। যত টাকা আপনারা বানিয়েছেন তা ভোগ করার সময় পাবেন না।
নির্মল সেনের লেখার উদ্ধৃতি দিয়ে খালেদা জিয়া বলেন, সত্যিই আজ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। তিনি বলেন, নির্মলসেন গুরুতর অসুস্থ। তিনি তার গ্রামে শিক্ষাঙ্গনসহ যা যা করতে চেয়েছিলেন বিএনপি ক্ষমতায় গেলে তা তা করে তার স্বপ্ন বাস্তবায়ন করা হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
December
(2623)
-
▼
Dec 27
(187)
- আগামী বছরের সম্ভাব্য প্রযুক্তি-পণ্যগুলো
- পাল্টে যাচ্ছে বিজ্ঞান-বিশ্ব by হারুন-অর-রশীদ
- বিজ্ঞানে পৃথিবীর সেরা ২৫ দেশ by জাহিদ আবদুল্লাহ
- জাল ভিসাসহ দুজন আটক
- বামপন্থী সাতটি দলের বিক্ষোভ ৩১ ডিসেম্বর
- জাসদ ছাত্রলীগের সমাবেশ- জামায়াত-শিবিরের রাজনীতি নি...
- ছিনতাইয়ের অভিযোগে দরপত্র প্রক্রিয়া বাতিল করেছে রাজউক
- বিমানবন্দর সড়ক এক ঘণ্টা বন্ধ থাকবে- বনানী রেলক্রসি...
- ইয়ুথ ফোরামের অনুষ্ঠানে ফারুক খান- সরকার শতভাগ সফল ...
- ঢাকা মহানগর আওয়ামী লীগ- নয় বছর পর আজ কাউন্সিল
- কাঁচির আঘাতে আহত ঝাড়ুদার মারা গেছেন
- ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
- গৃহবন্দী মানুষ, অচল ঢাকা by রাজীব নূর
- অন্য কলাম
- বিচিত্রিতা ভুবন-কীর্তি
- রেকর্ড কর্নার কঞ্জুস
- ছোট পর্দায়
- বিজয় দিবস হকি
- সোনালী অতীতের টুর্নামেন্ট বরিশালে
- অনেক সম্ভাবনার বিসিএল
- যুদ্ধের ময়দান ছেড়ে আবার খেলায়
- টি-টোয়েন্টি- ভারতে জয়ে শুরু পাকিস্তানের
- মেলবোর্ন টেস্ট- অস্ট্রেলিয়ার দিনে সাঙ্গাকারার রেকর্ড
- সৌহার্দ্যের সিরিজে অন্য ঝাঁজ
- বিসিএল- বগুড়ায় উত্তরের আধিপত্য
- মিরপুরে ঝড় তুললেন জিয়া
- সাঙ্গাকারাকে নিয়ে ১১
- ফিরে দেখা ২০১২: আন্তর্জাতিক ফুটবল মেসি ও স্পেনের বছর
- দ্বৈত ভূমিকার ভালোটাও দেখছেন মাহমুদ
- বিশ্ব সিটি দাবা- ঢাকার বিদায়
- সাইক্লিংয়ে বিজেএমসি-ই সেরা
- টি-টোয়েন্টি- সিরিজ দক্ষিণ আফ্রিকার
- তামিম ২০ বলে ৩৫
- ইউনাইটেডের রোমাঞ্চকর জয়
- বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ
- শ্যুটারদের স্কোর তলানিতে
- অল্পস্বল্প ‘রুশ জিএমের প্রশংসা পেয়েছি’
- টিভির পর্দায়
- গান, নাটক, প্রদর্শনী, চলচ্চিত্র আজ সারা দিন
- কথোপকথন নয় বছর পর উৎসব করছি
- আব্বাস উদ্দিনের গান
- নজরুলের গানের ভাণ্ডারী এবং কান্ডারি by মনজুর জিয়া
- আজকের ছবি
- abc আজকের আয়োজন
- পানির জন্য শিল্পকর্ম
- সালমানের নতুন ছবি
- সবচেয়ে কেতাদুরস্ত ড্যানিয়েল ক্রেইগ
- গোপনে বিয়ে করলেন কেট উইন্সলেট
- ক্যাটরিনার মুখের ওপরে দরজা বন্ধ করলেন সালমান!
- কক্সবাজারে তিন নাটক নিয়ে ঢাকা থিয়েটার
- নাম পরিবর্তন করে সেন্সরে ‘৬৯ by পাতলা খান লেন’
- দাবাং টু এর বাজিমাত by নাজমুল আহমেদ তন্ময়
- খবর পাঠক সাঈদুল হাসান
- নির্মিত হলো নাটক ‘সব চরিত্র কাল্পনিক নয়’
- একজন ড্যানিয়েল ক্রেগ by ইমরান হোসেন
- ঢাকায় ফিরছেন তারিন
- তুষ্টির পথচলা
- সম্পাদক সমীপে- স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য
- রেলে ছিনতাইকারী
- ই-টেন্ডারিং
- আমেরিকাসহ পশ্চিমা বিশ্বকে জামায়াত যা বোঝাতে চায় সে...
- সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক- জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
- আমার দল আওয়ামী লীগ- সুভাষ সিংহ রায়
- যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে-বিপক্ষে দলের রাজনীতি ...
- জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল আজ প্রকাশ
- বনানী রেলক্রসিং ওভারপাস আজ উদ্বোধন
- নবীনগরে আধিপত্য বিস্তার নিয়ে ব্যাপক সংঘর্ষ, হত ২ আ...
- দুই নেত্রীর ওপর ভরসা করে লাভ নেই ॥ by এবিএম মূসা
- আত্মহত্যা করলে দাফন না করার ফতোয়া চলছে বছরের পর বছ...
- খালেদার মাথা নষ্ট হয়ে গেছে, উল্টাপাল্টা বকছেন ॥ সা...
- স্কাইপে সংলাপ হ্যাকিং, রি-ট্রায়ালের আবেদন পরিকল্পি...
- ফুলে ফুলে ছেয়ে গেছে, নীল আকাশ আর সবুজের হাতছানি- ন...
- জেনারেল জানজুয়ার হেফাজতেই ছিলেন খালেদা ॥ স্বরাষ্ট্...
- রিজভীর চমক সৃষ্টির নাটক by শংকর কুমার দে
- যানজটে স্থবির রাজধানী
- খালেদার গাড়ির চারপাশে স্লোগান ছিল ‘ট্রাইব্যুনাল ঘে...
- ট্রাইব্যুনাল স্বাধীন, বিচার বিলম্বিত হওয়ার কারণ নে...
- পদ্মা সেতু ॥ দুই আসামি গ্রেফতার, কোর্টে আজ রিমান্ড...
- স্বাধীনতাবিরোধীদের সম্পর্কে সজাগ থাকুন- সশস্ত্রবাহ...
- কোর্টের তত্ত্বাবধায়ক বাতিল প্রসঙ্গে খালেদা ॥ টাকার...
- এএফপির বিশ্লেষণ- কূটনীতির পরীক্ষায় সফল হবেন শিনজো...
- দ্রুত বিচার নিশ্চিত করতে তদন্ত কমিশন গঠন
- দীর্ঘতম পথে দ্রুতগামী ট্রেন
- মানুষ খুন তাঁর পছন্দের কাজ!
- মাদারীপুর- মুক্তিযোদ্ধা সঞ্চৃতিফলকের কাজ ঝুলে আছে ...
- রূপসার শাঁখাশিল্পপল্লি বন্ধ হওয়ার পথে by কাজী আব...
- দেশের মানচিত্রের বিকৃত উপস্থাপন
- রাজশাহীতে আগেভাগেই কোটি টাকার বালাইনাশক-বাণিজ্য by...
- বদলের নায়কদের সম্মাননা জানাবে বিকাশ ও প্রথম আলো
- সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, শীতে বেড়েছে রোগব্যাধি
- স্বাধীনতাবিরোধীদের ব্যাপারে সজাগ থাকুন: প্রধানমন্ত্রী
- বিলেতের স্ন্যাপশট- বিলেতের আদমসুরত by শামীম আজাদ
- রাজনীতি তাহলে কার জন্য?- জনদুর্ভোগ
- অপরাধ- বিচারহীনতার এই সংস্কৃতি আর কত দিন? by আলী...
- গোলটেবিল বৈঠক- প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি...
- আজ-কাল-পরশু- পাদপ্রদীপের আলোয় উচ্চাঙ্গসংগীত by ম...
- সম্মেলন- আওয়ামী লীগের কাছে দেশের মানুষের প্রত্যাশা...
- চারদিক- যুদ্ধ আবার শীতের সঙ্গে... by রাকিব কিশোর
- মুক্তিযোদ্ধার বাঁচার লড়াই -দেশমাতৃকার জন্য যাঁরা য...
- ইসলামী বিশ্ববিদ্যালয়-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হচ্...
- ছোটদের চার পরীক্ষার ফল প্রকাশ আজ
- প্রাক-জাহাজীকরণ মূল্যায়ন-৩০০০ কোটি টাকা গেছে চার ব...
- ক্যাডেটদের প্রতি প্রধানমন্ত্রী-মুক্তিযুদ্ধের চেতনা...
- সোনালী ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ-না.গঞ্জে দুদক...
- মানবতাবিরোধী অপরাধের বিচার-বাচ্চু রাজাকার : রায় যে...
- মোশাররফ ও ফেরদৌস গ্রেপ্তার-ওপরের নির্দেশেই সব হয়ে...
- রাজধানীর পাঁচ স্থানে খালেদা জিয়ার পথসভা-নির্দলীয় স...
- অর্থনৈতিক সংকট-বড়দিনের ছুটি বাতিল করে ওয়াশিংটনে ওবামা
- আফগানিস্তানে সেনাঘাঁটির সামনে গাড়িবোমা হামলা
- দক্ষিণ কোরিয়ার কাছে ড্রোন বেচবে যুক্তরাষ্ট্র
- নাইজেরিয়ায় গির্জায় হামলা, নিহত ৬
- লাদেনও ঘুষ দিতে বাধ্য হয়েছিলেন
- ভারতের রাষ্ট্রপতির এক ঘণ্টার সফরে ব্যয় দুই কোটি রুপি!
- উইলিয়ামের প্রিয় কাজ ছিল মানুষ হত্যা!
- বিশ্ব মন্দার কারণেই এই 'রদবদল'-জাতিসংঘে অনুদান বাড়...
- চট্টগ্রাম-১২ উপনির্বাচন- জাবেদের মোকাবিলায় উজ্জ্বল...
- ম্যালেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ- অসচেতনতা ম্লান করে দিত...
- কক্সবাজারে থার্টিফার্স্ট নাইট- খালি নেই হোটেল-মোটে...
- বোয়ালখালী বিএনপিতে তিন উপদল- হামলা-মামলার ঘটনায় হত...
- চট্টগ্রাম সিটি করপোরেশন- রুটিন কাজেই ব্যয় ৫০ কোটি ...
- শিনজো আবে প্রধানমন্ত্রী নির্বাচিত-জাপানে নতুন মন্ত...
- সরকার চাইলে রোহিঙ্গাদের নিয়ে কাজ করবেন সু চি
- আফ্রিকার ৩৫ দেশে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র-পাঠানো...
- এসওএইচআরের দাবি-সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়ি...
- ভারতে পাঁচ মহানগরীতে সমীক্ষা-কর্মসংস্থান সৃষ্টিতে ...
- কালাশনিকভ হাসপাতালে
- 'ম্যান্ডেলা আগের চেয়ে সুস্থ আছেন'
- রাজনীতির ময়দানে বিলাওয়ালের 'অভিষেক' আজ
-
▼
Dec 27
(187)
-
▼
December
(2623)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment