Monday, September 3, 2012
এরশাদের ভারত সফর : একটি নির্মোহ বিশ্লেষণ by কাজী সিরাজ
এরশাদের ভারত সফর : একটি নির্মোহ বিশ্লেষণ by কাজী সিরাজ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অতিসাম্প্রতিক ভারত সফর নিয়ে রাজনৈতিক মহলে নানা ধরনের আলাপ-আলোচনা চলছে। তাঁকে আমন্ত্রণ জানানোয় অনেকে ভারতের সমালোচনাও করছেন। আমাদের রাজনীতিবিদরা পবিত্র ওমরাহ পালনের নামে রাজনৈতিক মিশন নিয়ে 'বারো মাসে প্রায় তেরো বার' সৌদি আরব যান,
একই উদ্দেশ্যে বারবার যুক্তরাষ্ট্রে যান এবং তদবির করে মার্কিন প্রেসিডেন্ট, নিদেনপক্ষে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসের বারান্দায় বা এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়ার চলতি পথে করিডরে 'টুথপেস্ট হাসির' ছবি তুলে নিজেদের ধন্য মনে করেন, তাঁরা চীন যান, রাশিয়া যান; তাতে দোষের কিছু না হলে বাংলাদেশের কোনো নেতানেত্রীর রাজনৈতিক মিশন নিয়ে ভারত সফর দোষের হবে কেন? সেদিক থেকে এরশাদ সাহেবের ভারত সফরে দোষ খোঁজার কোনো কারণ নেই। বিশ্বকে এখন বলা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ। পারস্পরিক সমস্যা থাকলেও তা মীমাংসার চেষ্টা না করে নিজের ঘরের দরজা-জানালা বন্ধ করে পড়ে থাকলে 'বিশ্বগ্রামের' অন্যদের সঙ্গে তাল মিলিয়ে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া অসম্ভব।
ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, মুক্তিযুদ্ধকালের প্রয়োজনীয় ঘনিষ্ঠ মিত্র এবং অন্যতম উন্নয়ন সহযোগীও। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশ-ভারত সম্পর্কে যেমন উষ্ণতা থাকার কথা, সম্পর্কটা সব সময় সে পর্যায়ে থাকছে না। এ দেশের জনগণের একটা বিরাট অংশের মধ্যে (এমনকি অনেক আওয়ামী লীগারের মধ্যেও) নানা কারণে ভারত-ভীতির একটা মনোভাব কাজ করে। এই ভীতি কখনো কখনো বিদ্বেষের স্তরে উন্নীত হয়। মুক্তিযুদ্ধকালে যারা আমাদের দেশের প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও প্রশিক্ষণ দিয়ে সর্বতোভাবে সহযোগিতা করেছিল এবং যাদের বেশ কিছু সেনাসদস্য আমাদের স্বাধীনতার লড়াইয়ে অংশ নিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন, সেই বন্ধুরাষ্ট্রকে অনেকে এখন আর তেমন নির্ভরযোগ্য বন্ধু ভাবেন না। এটা বাংলাদেশ-ভারত কারো জন্য শুভ নয়, সুখকরও নয়। এর পেছনে কারণ যে নেই তা নয়। ভারতকে তাদের ভূখণ্ডগত প্রয়োজনে আমরা বেরুবাড়ি উপহার দিয়েছি সেই কবে বঙ্গবন্ধুর আমলে। কিন্তু আমাদের তিনবিঘা করিডর, দহগ্রাম-আঙ্গরপোতাসহ বিভিন্ন ছিটমহল সমস্যা ঝুলে থাকল কয়েক দশক। দু-একটি ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও এসব বিষয়ে চূড়ান্ত মীমাংসা ৪০ বছরেও হলো না। সীমান্তে অনেকটা পাখি শিকার করার মতো বাংলাদেশি নাগরিক হত্যা করা হয় ঠুনকো অজুহাতে; পতাকা বৈঠক হয় উভয় দেশের সীমান্তরক্ষী পর্যায়ে, বৈঠক হয় রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়েও। প্রতিশ্রুতি দেওয়া হয় সীমান্তে হত্যা বন্ধে। কিন্তু সে প্রতিশ্রুতি-সিদ্ধান্ত কাগজে-ফাইলেই বন্দি থাকে, কার্যকর হয় না। ফারাক্কা, তিস্তাসহ ভারতের ওপর দিয়ে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীর পানিতে বাংলাদেশের প্রাপ্যতার আন্তর্জাতিক মানদণ্ড অবহেলিত, বাণিজ্যিক ঘাটতির ফারাক আকাশ-পাতাল। দুই দেশের সম্পর্ক সুদৃঢ়করণ ও তা সম্প্রসারণে এসব বিষয়ের ইতিবাচক ফয়সালা হওয়া দরকার। এসব ফয়সালার জন্যই তো দুই দেশের মধ্যে আলোচনা ও সমঝোতার ক্ষেত্র আরো উন্নত করা জরুরি। এ ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি-বিরোধীদলীয় নেতৃত্ব পর্যায়ে এমনকি জনগণের পর্যায়েও আসা-যাওয়া, আলাপ-আলোচনা এবং সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক লেনদেন বাড়ানো উচিত; উচিত রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়ের। সেরকম সৎ উদ্দেশ্য নিয়ে বিএনপি নেতা খালেদা জিয়া বা অন্য দলের নেতা-নেত্রীরাও ভারত সফরে যেতে পারেন এবং সে দেশের শীর্ষস্থানীয় নেতানেত্রী ও সরকারি কর্তাব্যক্তিদের সঙ্গে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক আলোচনাও করতে পারেন। কিন্তু কোনো সফর যদি সমমর্যাদাভিত্তিক না হয়ে প্রভুর দরবারে ভৃত্যের ধরনার মতো হয়, তা গোটা জাতির মাথাটাই লজ্জায়-অপমানে হেঁট করে দেয়। এরশাদের ভারত সফরকালে সে দেশের নেতা ও সরকারি কর্তাদের সঙ্গে কী আলোচনা হয়েছে তার সব কিছু কখনোই জানা যাবে না। দিল্লি থেকে ঢাকায় ফিরে এরশাদ সাংবাদিকদের কাছে যা বলেছেন তা একটা স্বাধীন জাতির আত্মসম্মানে আঘাত হানার মতো। নির্বাচন হবে বাংলাদেশে। এখানে কোন দল কত আসনে নির্বাচন করবে না করবে সে ব্যাপারে অন্য দেশের কোনো দল বা নেতৃত্বের ছাড়পত্রের কী প্রয়োজন? এরশাদ বলেছেন, 'ওনাদের আমি ৩০০ আসনে নির্বাচন করার ব্যাপারে রাজি করাতে পেরেছি।' প্রশ্ন উঠেছে, আমাদের দেশের রাজনীতি ও নির্বাচন 'ঘুড়ি'র নাটাই কি তবে ভারতের হাতে? এরশাদ তাঁর বক্তব্যের মাধ্যমে মিন করতে চেয়েছেন, ভারত তাঁকে বাংলাদেশের খলিফাগিরি দিয়ে দিয়েছে- তা বিশ্বাস করা কঠিন। কেননা বাংলাদেশের কোনো কিছুই তাদের কাছে গোপন নেই। অন্য কোনো দেশের কোনো দল বা নেতানেত্রীকে 'খলিফাগিরি' দিয়ে দেওয়ার মতো কাঁচা রাজনীতি ভারতের ঝানু রাজনীতিকরা করেন বলে মনে হয় না। এরশাদ রাজনৈতিক ফায়দা তোলার আশায়ই এমন কথা বলেছেন বলে মনে হয়।
পতিত স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের ভারত সফর নিয়ে প্রতিক্রিয়া মিশ্র। এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিব্রত ও বিপদগ্রস্ত না করে মহাজোটে থেকে একযোগে কাজ করার জন্য বোঝানোর উদ্দেশ্যেই তাঁকে ভারতে ডেকে নেওয়া হয়েছে এবং এর পেছনে প্রধানমন্ত্রীর হাত আছে। উল্লেখ্য, এক বছর ধরে হু. মু. এরশাদ মহাজোট ছেড়ে ৩০০ আসনে একক নির্বাচনের 'হুঙ্কার' দিয়ে আসছেন। তাঁর দলের ভেতর থেকেও এ ব্যাপারে প্রচণ্ড চাপ আছে। এরশাদের দলে এখন এক আনিসুল ইসলাম মাহমুদ আর সাবেক জাসদ ছাত্রলীগের জিয়াউদ্দিন বাবলু ছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত ওকালতি করার উল্লেখযোগ্য কেউ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম-হত্যা-সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিদ্যুৎ, পানি ও গ্যাস সংকটের তীব্রতা, শাসক দলের সঙ্গে সম্পৃক্তদের দুর্নীতি মহাজোট সরকারকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। সরকারের বিরুদ্ধে ক্রোধে ফুঁসছে জনগণ। এ অবস্থায় গোঁদের ওপর বিষফোঁড়ার মতো চেপে বসেছে ব্রুট মেজরিটির জোরে সংবিধান পাল্টে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সরকারি বালখিল্য সিদ্ধান্ত। বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে জানিয়ে দিয়েছে। এই ইস্যুতে তারা শিগগিরই আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে। একই ইস্যুতে ১৯৯৪ থেকে '৯৬ দুই বছর তুমুল, রক্তক্ষয়ী আন্দোলন করেছিল আওয়ামী লীগ, জামায়াত ও জাপা এবং তৎকালীন বিএনপি সরকারকে তাদের দাবি মানতে বাধ্য করেছিল। সেই অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী ও তাঁর উপদেষ্টারা এটা ভাবতেই পারেন, তাঁদেরও আবার সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারব্যবস্থায় যেতে হতে পারে। নির্দলীয় সরকারের অধীনে এককভাবে নির্বাচন করলে আওয়ামী লীগের দশা বড়ই করুণ হবে, সে কথা তাঁদের মিত্ররাও বলছেন। এরশাদকে সঙ্গে রাখা তাই তাঁদের খুবই দরকার। তাই তাঁর এই ভারত সফরকে অনেক কিছু না পাওয়ার 'অভিমানে' ক্ষুব্ধ এরশাদকে ভারতের বর্তমান ক্ষমতাসীন নেতাদের মাধ্যমে বশে আনার বা বশে রাখার একটা চেষ্টা হিসেবে দেখছেন অনেকে।
আবার উল্টো ভাবনাও আছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান লীগ সরকার বাতিল করে দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ধরে রাখা অনিশ্চিত হয়ে পড়ায় আতঙ্কিত হয়েই প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ সংসদীয় কমিটির সুপারিশে সংসদ (সরকার) কাজটি করেছে বলে সাধারণ মানুষও মনে করে। সরকার এ ব্যাপারে সিদ্ধান্তে অটল থাকলে বিএনপিকে ছাড়াই নির্বাচন করতে হবে। এরশাদ সাহেব হয়তো ভাবছেন, এ অবস্থায় লীগ সরকারের জনবিচ্ছিন্নতা ও অজনপ্রিয় হয়ে পড়ার সুযোগে ৩০০ আসনে নির্বাচন করে জাতীয় পার্টি ক্ষমতায় চলে যাবে। এ কথাটাই তিনি ভারতীয় নেতাদের বুঝিয়ে এসেছেন। ঢাকায় ফিরে এমন কথাই তো বললেন তিনি।
ভারতীয় নেতারা কি এতই কাঁচা যে, এরশাদ যা বললেন তাই তাঁরা বিশ্বাস করবেন? তাঁরা কি জানেন না যে, মহাজোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ভোটসহ এরশাদের জাতীয় পার্টি গত নির্বাচনে পেয়েছে ২৫ আসন? প্রাপ্ত ভোটের হার ৭.৪ শতাংশ। ৮৬.৭ শতাংশ প্রদত্ত ভোটের ৪৮.৪ শতাংশ আওয়ামী লীগের বাক্সে পড়েছে। বিএনপির বাক্সে পড়েছে ৩২.৫ শতাংশ ভোট। এরশাদের ভোট কিন্তু ক্রমেই কমছে। '৯১ সালের তুলনায় ২০০৮ সালে তা কমেছে ৪ শতাংশ। কী করে এরশাদ বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগকে হারিয়ে ক্ষমতায় যাওয়া কিংবা বিএনপির বিকল্প হওয়ায় চিন্তা করেন তা উনিই বলতে পারেন। এর পরও ভারত তাঁকে এত গুরুত্ব দিল কেন, সেটা একটা প্রশ্ন বটে। শুধু জন্মসূত্রেই নয়, প্রশিক্ষণরত অবস্থায় দীর্ঘদিন ভারতে থাকার কারণে এই সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে ভারতের কোনো কোনো মহলের মধুর একটা সম্পর্ক থাকা স্বাভাবিক বলেই মনে করে মানুষ। সেই সূত্রে এবং বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নির্বাচিত নেতা হিসেবে তাঁর ভারত সফরে যাওয়া অত্যাশ্চর্য কোনো ঘটনা নয়। কিন্তু বাজারে ছড়ানোর চেষ্টা হচ্ছে যে, ভারত তাঁকে ছাড়পত্র দিয়েছে- এর কোনো যৌক্তিক কারণ ও ভিত্তি নেই। কথাটা বলে বেড়াচ্ছেন এরশাদ নিজে, নিজের ঢোল নিজে বাজানোর মতো। তবে এটা মনে হচ্ছে, মহাজোটের সঙ্গে এরশাদের মধু চন্দ্রিমার যবনিকাপাত ঘটতে যাচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, জাতীয় পার্টি চেয়ারম্যানের ভারত সফরে একটা তাৎপর্য অবশ্যই আছে। এত দিন ভারত সফর আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও সিপিবির কোনো নেতা বা প্রতিনিধি দল, লীগপন্থী শিক্ষক বুদ্ধিজীবীরা তথা যাঁরা নিজেদের ভারতপন্থী বলতে গর্ববোধ করেন, তাঁদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অন্যদের ব্যাপারে, অন্যদের মধ্যে ছিল মনোজাগতিক এক অদৃশ্য দেয়াল। সে দেয়ালটা ভেঙে দেওয়া হলো। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। শিগগিরই হয়তো তিনি দিল্লির মেহমান হবেন। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে এই গুরুত্বপূর্ণ সফর হতে পারে। সেই সফর বিএনপি ভারত সম্পর্ককে অনেক উন্নত স্তরে নিয়ে যেতে পারে। বিএনপির মতো একটা মডারেট ডানপন্থী দলের যদি চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক থাকতে পারে এবং চীনের পার্টি কংগ্রেসে যদি বিএনপি প্রতিনিধি দল পাঠাতে পারে, তাহলে ভারতের জাতীয় কংগ্রেস, সিপিএমসহ অন্যান্য কমিউনিস্ট পার্টি এমনকি বিজেপির সঙ্গেও সখ্য না হোক, সম্পর্ক হতে অসুবিধা কোথায়? কারো কারো সঙ্গে সখ্যও হতে পারে। সে রকম একটা সম্পর্ক গড়ার পরিস্থিতি এবার হয়তো সৃষ্টি হয়েছে। বাস্তবে যদি তা হয়, তা বাংলাদেশের ভোটের রাজনীতিতেও পরিবর্তন আনবে। ভেঙে যাবে আওয়ামী লীগের ভোটব্যাংক। এ অবস্থায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ক্ষমতাসীনদের জন্য তা কাল হবে। এ আন্দাজ লীগ মহলেও আছে। তাই দলীয় সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা শেষ পর্যন্ত চালাবে সরকার পক্ষ। তখনই রাজনীতি হয়ে উঠবে '৯৪-৯৬ এবং ওয়ান ইলেভেনপূর্ব পরিস্থিতির মতো সাংঘর্ষিক। উদ্ভূত পরিস্থিতিতে বেনিফিশিয়ারিরা ছাড়া দেশ-বিদেশে আওয়ামী লীগ কোনো মিত্র খুঁজে পাবে বলে মনে হয় না। তখন সমগ্র উপমহাদেশে আন্তদলীয় ও আন্তরাষ্ট্রীয় রাজনীতির চেহারাও হয়তো পাল্টে যাবে। এরশাদের ভারত সফর এর সূচনা মাত্র।
লেখক : সাংবাদিক, কলামিস্ট
kazi.shiraz@yahoo.com

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1339)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
September
(2308)
-
▼
Sep 03
(96)
- হ্যারির ‘নগ্ন’ বিতর্কে মুখ খুললেন কেট
- ঈর্ষা নারীর আরেক নাম
- ইলিশের কয়েক পদ- ইলিশ পাতুরি
- পারফেক্ট পারফিউম
- হাত ও পা মানুষের রুচির আয়না
- ছেলেদের লম্বা চুলের স্টাইল
- স্বপ্নের ছোঁয়া রান্নাঘর
- কাঠের দরজার বিকল্প
- বিষণ্ণতা পেরিয়ে
- সম্পাদক সমীপে
- এখনও যেন মধ্যযুগ
- চিকিৎসা সেবার করুণ হাল
- বিতর্ক ॥ বাঙালীরা আদিবাসী কেন! by গৌরব জি পাথাং
- রাজধানীতে দুর্ঘটনা ও কিছু প্রশ্ন by নিয়ামত হোসেন
- আবিদুর রেজা খান- শ্রদ্ধাঞ্জলি
- একজন কর্নেল শাফায়াত জামিল by নাজমুল আহসান শেখ
- আলবদর ১৯৭১ by মুনতাসীর মামুন
- আদভানি ও সুষমার মধ্যে মতভিন্নতার আভাস- মনমোহনের পদ...
- ইরাকে হামলা- বুশ-ব্লেয়ারের বিচার চাইলেন ডেসমন্ড টুটু
- প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা- কর্মসংস্থান নিয়ে ...
- পাখি ও বেরি ফলের ওপর জরিপ
- ‘ইশকুল পালানো’ শিক্ষকেরা
- পর্যাপ্ত প্রচার না হওয়ার অভিযোগ প্রত্যাখ্যান জেলা ...
- সিলেটে ব্যবসায়ী হত্যার এক বছর- আসামিদের গ্রেপ্তারে...
- ১১ কিলোমিটারে ১৭টি গতিরোধক!
- নৌকাবাইচ দেখতে মানুষের ঢল
- গ্রামীণ ব্যাংক নিয়ে বিদেশিদের উদ্বেগ অমূলক: দীপু মনি
- ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে প্রাতরাশ বৈঠক- সংকট নিরস...
- বিএসআরএম আয়োজিত সেমিনার- বহুতল ভবন নির্মাণ এখন সময়...
- জবানবন্দিতে আসামিপক্ষের প্রথম সাক্ষী- সাঈদীর বিরুদ...
- পাঠকের মন্তব্য: অনলাইন থেকে- ওরা তরুণ, ওরা পারবে, ...
- শিক্ষা- ভর্তি পরীক্ষা বন্ধ করলেই কোচিং বন্ধ হবে না...
- অতিরিক্ত শিক্ষার্থীর ভারে ন্যুব্জ প্রতিষ্ঠানটি বাঁ...
- এই দুর্নীতির শেষ কোথায়?- প্লট বরাদ্দ, না ভাগ-বাঁটো...
- চারদিক- আলোর ঝরনাধারায় কুয়েট by মনোজ কুমার মজুমদার
- ডা. নিতাই হত্যাকাণ্ড-আদালতে জবানবন্দি দিল দুই আসাম...
- ওভারব্রিজের আশ্বাসে শাহবাগ অবরোধমুক্ত
- মানবতাবিরোধী অপরাধের বিচার-বাচ্চু রাজাকারের বিরুদ্...
- মানবাধিকার ও গ্রামীণ ব্যাংক ইস্যুতে চাপে থাকবে ঢাক...
- গুড লাক মিস্টার গ্রস্কি! by মো. সাইফুল্লাহ
- চাঁদের সঙ্গে আমার সম্পর্ক by মহিউদ্দিন কাউসার
- গুণীজন কহেন
- চাঁদে মানুষ লাফিয়ে চলে কেন? by আব্দুল কাইয়ুম
- কথোপকথন
- হলমার্ক কেলেঙ্কারি-সর্বশেষ অবস্থা জানিয়ে বাংলাদেশ ...
- হলমার্ক এমডিকে দুদকের জেরা-'ঋণের ২০ গুণ সম্পদ আছে,...
- মাগুরায় ফুটবল খেলা নিয়ে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ আ...
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী ন...
- বাড্ডার এ্যাথেনা গ্যালারিতে ২৪ শিল্পীর শিল্পকর্ম প...
- চ্যালেঞ্জিং সময়ে যোগাযোগ ও রেলের এক মন্ত্রী by ...
- তিন খুনীসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব, জিজ্ঞাসাব...
- দেশবিদেশে যুদ্ধাপরাধী বিচার দাবিতে সোচ্চার থাকার আ...
- ঋতু বৈচিত্র্যে শরতের সুর নিসর্গে ছন্দের দোলা আকাশে...
- অবরুদ্ধ সদরঘাট পোস্তগোলা সড়ক-বাকল্যান্ড বাঁধ দখল ক...
- মেডিক্যালে এবারের জন্য ভর্তি পরীক্ষা থাকছে
- বুয়েট পরিস্থিতি ঘোলাটে-* দিনভর শিক্ষার্থীদের আন্দো...
- কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবিতে রূপগঞ্জে শিবিরের ব...
- সিরাজগঞ্জে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে রগ কেটে হত্যা-...
- কর ফাঁকি দিচ্ছে গ্রামীণ ব্যাংকের ছয় সহযোগী প্রতিষ্...
- অস্ত্রের মুখে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান অপহর...
- মামলা প্রত্যাহার হলে পরীক্ষার মাধ্যমেই মেডিক্যালে ...
- ভিসি, প্রোভিসির পদত্যাগ দাবিতে আরেক দফা আল্টিমেটাম...
- হলমার্ক কেলেঙ্কারি ॥ সব সম্পত্তি জব্দ- ০ সোনালী ব্...
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- ইউপি চেয়ারম্যানকে অপহরণ, প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর
- ত্রিপলে ঢাকা রাস্তায় বন্ধ যাতায়াত- ডা. ইকবালের ভবন...
- মেলেসকে শেষ বিদায় জানাল ইথিওপিয়া
- 'ইরাক যুদ্ধের জন্য বুশ-ব্লেয়ারের বিচার হওয়া উচিত'
- জুলিয়ান অ্যাসাঞ্জ যদি বাংলাদেশে আশ্রয় চাইতেন by ...
- দুদকে হলমার্কের এমডি, মোদাচ্ছের আলীকেও জিজ্ঞাসাবাদ...
- বুয়েটে আন্দোলনকারীদের ওপর চড়াও ছাত্রলীগ
- কক্সবাজারে চারজন আটক- জামাআতুল আরাকান নামে সংগঠিত ...
- যশোরে ধান-চাল সংগ্রহে দুই কোটি টাকা ঘুষ আদায়! by ...
- আফগান পুলিশের প্রশিক্ষণ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
- তেহরান-পিয়ংইয়ং সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি-বিজ্ঞা...
- ইরাকে যুদ্ধাপরাধের অভিযোগ-সহস্রাধিক ব্রিটিশ সেনাকে...
- রেলমন্ত্রীর চপেটাঘাত-সংযত আচরণই কাম্য
- বুয়েট নিয়ে শঙ্কা-দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক
- পবিত্র কোরআনের আলো-মানবিক চৈতন্য ও দায়িত্ববোধ উন্ম...
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে অদৃশ্য লড়াই by ফ্রেড হিয়েট
- পানির দেশের হাতছানি by আসিফ আহমেদ
- সংবিধান-ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী by অভয় প্রকাশ...
- পশ্চিমবঙ্গ-ভোটের জটিল বীজগণিত by অমিত বসু
- টেলিফোনে নাগরিক মন্তব্য-ভাড়া কিছু বাড়ূক, তবে উন্নত...
- এক নির্লোভ রাজনীতিকের কথা by আলমগীর সাত্তার
- সমাজ-গণতন্ত্রে শিক্ষার ভূমিকা এবং আমাদের বিশ্ববিদ্...
- শিক্ষাঙ্গন-লেজুড়বৃত্তির রাজনীতি এবং রাজনীতিবিমুখতা...
- কলেজছাত্রী নির্যাতন-পুরুষতন্ত্র নয়, দুর্বৃত্তপনা
- ব্যাংকিং খাতে অরাজকতা-দ্য গ্রেট ব্যাংক রবারি!
- এরশাদের ভারত সফর : একটি নির্মোহ বিশ্লেষণ by কাজী স...
- চরাচর-সিডও সনদ : নারীর মুক্তি by তামান্না ইসলাম অলি
- বহে কাল নিরবধি-বগুড়ার কফিল ভাই ও একজন জেনারেল শওকত...
- নদ-নদীর নাব্যতা হ্রাস ও নদী খনন by ধরিত্রী সরকার সবুজ
- অন্ধকার দিয়ে অন্ধকার তাড়ানো! by মাহবুবুর রহমান ভূঁইয়া
- ভিন্নমত-কোনো প্রাইভেট ব্যাংকে এই ঘটনা ঘটলে কেমন হত...
- সোমার বোন শায়লার আকুতিঃ অপূরনীয় ক্ষতি করেছে লাক্স-...
-
▼
Sep 03
(96)
-
▼
September
(2308)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment