Monday, September 3, 2012
একজন কর্নেল শাফায়াত জামিল by নাজমুল আহসান শেখ
একজন কর্নেল শাফায়াত জামিল by নাজমুল আহসান শেখ
সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিট, ১৫ আগস্ট ১৯৭৫ সাল; অন্য দিনের মতোই স্কুলে (ইউ ল্যাব) যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। আজ বঙ্গবন্ধুর ঢাকা ইউনিভার্সিটি পরিদর্শনের সময় আমাদের স্কুলও কয়েক মিনিটের জন্য পরিদর্শনের কথা (রাসেলের বাবা হিসেবে)।
বাসায় অন্যদিনের মতোই রেডিও চলছিল। সকাল ৭টার বাংলা খবর শোনা আব্বার অনেক দিনের পুরনো অভ্যাস।
হঠাৎ রেডিওতে শুনলাম মেজর ডালিমের সেই কুখ্যাত ঘোষণা। মেজর ডালিমের সেই প্রথম ঘোষণায় কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার কথা বলা হয়নি, শুধু সরকার উৎখাতের কথা বলা হয়েছিল। যদিও লে. কর্নেল এম. এ হামিদ তার বইয়ে এবং আরও কিছু লেখক, লিখেছেন মেজর ডালিমের হত্যার ঘোষণার কথা! আমার মতে এই সব ভুল তথ্যের কারণ, তারা কেউই নিজের কানে মেজর ডালিমের সেই কুখ্যাত ঘোষণা শোনেননি। সকাল ৭টার বাংলা খবরেই প্রথম আমরা শুনতে পেলাম ‘রাষ্ট্রপতি সপরিবারে নিহত হয়েছেন’। আমাদের বাসা (৩৩৯ এলিফ্যান্ট রোড) থেকে কয়েক বাসা দূরে (৩৩৬ এলিফ্যান্ট রোড) ছিল কর্নেল তাহেরের বাসা। কর্নেল তাহেরের বাসার সামনে দেখলাম অনেক লোকের আনাগোনা!
’৭৫-এর পরবর্তী কয়েক বছর বঙ্গবন্ধু হত্যা প্রসঙ্গে কিছু প্রকাশ করা তো দূরে থাক, আলোচনা করাও অনেকটা নিষিদ্ধ ছিল। ১৯৭৮ সালে আমার হাতে আসে ১৫ আগস্টের ওপর প্রকাশিত প্রথম বই, ‘মিড নাইট ম্যাসাকার ইন ঢাকা’, যা তখন আমাদের দেশে নিষিদ্ধ ছিল। এই বইটি ভারত থেকে প্রকাশিত হয়েছিল এবং বেশ কিছু তথ্য ছিল। এর পর পরই ভারত থেকে প্রকাশিত হয়েছিল আরও একটি বই ‘বিক্রমাদিত্যের ডায়েরি’Ñ যা আমার মতে স্রেফ কল্পনাপ্রসূত একটি রচনা। তারপর আশির দশকে প্রকাশিত হয় বিদেশীদের লেখা ‘বাংলাদেশ, আ লিগেসি অব ব্লাড’ আর ‘আনফিনিসড রেভল্যুশন’-এর মতো অনেক তথ্যসমৃদ্ধ বই, যা পরবর্তীকালে রেফারেন্স হিসেবে অনেক লেখকই ব্যবহার করেছেন।
নব্বই দশকে প্রকাশিত হয় ১৫ আগস্টে ঢাকা সেনানিবাসে গুরুত্বপূর্ণ পদে কর্মরত অনেক সেনা অফিসার রচিত তথ্যনির্ভর বিভিন্ন বই। এই বইগুলোতে ১৫ আগস্টের ঘটনাপ্রবাহের বর্ণনা দেয়া হয়েছে। এই বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলÑ
১। এক জেনারেলের নীরব সাক্ষ্য, স্বাধীনতার প্রথম দশক: মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী,
২। বাংলাদেশ : রক্তাক্ত অধ্যায় ১৯৭৫-৮১: ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন,
৩। একাত্তরের মুক্তিযুদ্ধ রক্তাক্ত মধ্য-আগস্ট ও ষড়যন্ত্রময় নবেম্বর, কর্নেল শাফায়াত জামিল,
৪। তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা: লে. কর্নেল এম. এ হামিদ।
এই চারটি বইয়ের লেখকই ’৭৫-এর ১৫ আগস্ট ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন এবং গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। আর একটা কারণ হচ্ছেÑ এই চারজন অফিসারের কেউই এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলে যোগ দেননি। তাই তাদের ভাষ্য মোটামুটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বলে ধরে নেয়া যেতে পারে শুধু কিছু ব্যতিক্রম ব্যতীত।
এই ব্যতিক্রমের মধ্যে লক্ষণীয় দিক হচ্ছে, লে. কর্নেল এম. এ হামিদ তার বইয়ে তদানীন্তন ৪৬ ইনফ্যান্ট্রি ব্রিগেড কমান্ডার কর্নেল শাফায়াত জামিল সম্পর্কে নিরবছিন্নভাবে বিষোদগারের চেষ্টা করেছেন। বিশেষত, বঙ্গবন্ধু হত্যাকা- সংঘটিত হওয়ার পর পরই (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) খুনীদের বিরুদ্ধে কেন প্রতিরোধ তৈরি করা গেল না, সেই প্রসঙ্গে। আমার মনে হয় ইতিহাসের স্বার্থে এই ব্যাপারে বিশদ আলোচনা হওয়া প্রয়োজন।
লে. কর্নেল এম. এ হামিদ অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে কর্নেল শাফায়াত জামিল সম্পর্কে সন্দেহ সৃষ্টির আপ্রাণ চেষ্টা চালিয়েছেন এবং তার এই চেষ্টার উদ্দেশ্য ছিল প্রধানত দু’টি। এক, কর্নেল শাফায়াত জামিল এই হত্যাকা-ের সময় রহস্যজনকভাবে (!) নিষ্ক্রিয় ছিলেন; দুই, ১৫ আগস্ট সকালে তিনি প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছিলেন, কারণ তিনি আপোসকামী ছিলেন!!
সত্যের সন্ধানে : এই প্রশ্নগুলো আমার মতো অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে বেশ কয়েক বছর ধরে। তাই ১৫ আগস্ট সকালে ৪৬ ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের সঙ্গে জড়িত সব তথ্য নিয়ে আমি আমার গবেষণা শুরু করি। লে. কর্নেল এম. এ হামিদের বক্তব্যের সমর্থনে কোন বক্তব্যই আমি অন্য কারও ভাষ্যে খুঁজে পাইনি। বরং তৎকালীন ব্রিগেড মেজর, পরবর্তীতে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বক্তব্যে এবং পরবর্তীতে কর্নেল শাফায়াত জামিলের কার্যকলাপেই আমরা দেখতে পাই তাঁর সত্যিকারের অবস্থান।
তাই লে. কর্নেল এম. এ হামিদের বক্তব্যের নির্ভরযোগ্যতা এবং তার সততা নিয়ে আমার মনে যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়। আমি আমার পরিচিত সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে বর্তমানে ও অতীতে কর্মরত অনেক সিনিয়র অফিসারের কাছে জানতে চেয়েছিলাম যে, ১৫ আগস্ট সকাল ৬টার সময় (আনুমানিক) ঘটনা জানার পর শাফায়াত জামিলের একার পক্ষে কিছু করা সম্ভব ছিল কি না?
সবারই অভিন্ন মতামত ছিল, যে কোন ইউনিটকে শান্ত অবস্থা থেকে যুদ্ধাবস্থায় প্রস্তুত করতে কমপক্ষে দু’ঘণ্টা সময়ের প্রয়োজন; এবং একই সঙ্গে সেই সকালে কর্নেল ফারুকের নেতৃত্বে বেশ কয়েকটি ট্যাঙ্ক ৪৬ ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের সামনে অবস্থান নিয়ে ফেলেছিল। যার ফলে সেই সকালে প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় কর্নেল শাফায়াত জামিল আর পাননি। রহস্যজনকভাবে নিষ্ক্রিয়তা নয়, সঙ্গতকারণেই তার একার পক্ষে সেই দিন সকালে কোন প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়ে ওঠেনি।
পাশাপাশি, সেই সকালে তদানীন্তন আর্মি চীফ জেনারেল সফিউল্লাহ ছিলেন বিভ্রান্ত এবং হতবুদ্ধি; তদানীন্তন আর্মি ডেপুটি চীফ জিয়ার অবস্থান ছিল, ‘ধরি মাছ, না ছুঁই পানি!’ একই সঙ্গে পাকিস্তান প্রত্যাগত অফিসার ও সৈনিকদের মধ্যে কয়েকজন বাদে প্রায় সকলেই এই অভ্যুত্থানের পক্ষে ছিলেন। সেই মুহূর্তে সেনাবাহিনীতে কে শত্রু, কে মিত্র তা বোঝার কোন উপায় ছিল না। ধীর-স্থির ও সবচেয়ে কুশলী বলে সমধিক পরিচিত সিজিএস, খালেদ মোশাররফের ভাষায়ও সেই দিনের পরিস্থিতি ছিল ‘সম্পূর্ণ ঘোলাটে’।
পরবর্তীতে ঘটনা প্রবাহে খালেদ মোশাররফের ধারণাই যে সঠিক, তা প্রমাণিত হয়েছিল; খালেদ-শাফায়েতের নিজস্ব ইউনিট বলে পরিচিত ৪ বেঙ্গলের কমান্ডিং অফিসার কর্নেল আমিনুল হক ছিলেন প্রকৃতপক্ষে জিয়ার প্রতি অনুগত। ৭ নবেম্বরের পর কর্নেল আমিনুল হক পদোন্নতি পেয়ে ৪৬ ইনফ্যান্ট্রি ব্রিগেড কমান্ডার হিসেবে নিযুক্ত হন। তাই সেই মুহূর্তে ব্রিগেড কমান্ডার শাফায়াত জামিলের একার পক্ষে, শুধু দুটি ইনফ্যান্ট্রি ইউনিট নিয়ে, এয়ার সাপোর্ট ছাড়া, ট্যাঙ্ক ও আর্টিলারির মুখোমুখিই হওয়াটা হতো চরম বোকামি ও আত্মহত্যারই শামিল।
জেনারেল সফিউল্লাহ এবং জেনারেল জিয়ার কোর্স মেইট, লে. কর্নেল এম. এ হামিদের এই রাগ বা বিদ্বেষ শুধু কর্নেল শাফায়াত জামিল সম্পর্কেই সীমাবদ্ধ নয়, তার সমসাময়িক সবার প্রতি রয়েছে তার এই রাগ বা বিদ্বেষ। ১৯৭৫ সালের পর যখন বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসারের চরম অভাব; কর্মরত সবাই কয়েক বছরের মধ্যে মেজর থেকে মেজর জেনারেলে উন্নীত হচ্ছিলেন, তখনও সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট জিয়ার ঘনিষ্ঠ বন্ধু (হামিদ সাহেবের ভাষায়, তুই তুই সম্পর্ক) হামিদ সাহেব, লে. কর্নেলের উপরে উঠতে পারেননি! পেশাগত ব্যর্থতার কারণেই কি সবার প্রতি তার এই বিদ্বেষ (এমনকি ঘনিষ্ঠ বন্ধু জিয়াউর রহমানসহ)? তার উত্তর একমাত্র তিনিই দিতে পারবেন।
কর্নেল শাফায়াত জামিল, বীর বিক্রম সম্পর্কে অন্যদের বক্তব্য : ৪৬ ইনফ্যান্ট্রি ব্রিগেডের তৎকালীন মেজর পদবির স্টাফ অফিসার (পরে ব্রিগেডিয়ার) সাখাওয়াত হোসেনের ভাষায়, ‘১৫ আগস্টের অভ্যুত্থানকে প্রথম থেকেই শাফায়াত জামিল মেনে নিতে পারেননি। শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। পরবর্তীতে ৩ নভেম্বরের পাল্টা অভ্যুত্থানের মূল চালিকাশক্তি হিসেবেই শাফায়াত জামিল তা প্রমাণ করে দেন। কিন্তু ঊর্ধ্বতন কমান্ডারের কোন দিকনির্দেশনা না থাকাতে তার চুপ করে হজম করা ছাড়া আর কিছুই করণীয় ছিল না। ১৫ আগস্টের ডালিমের রেডিও ঘোষণার পর কুমিল্লায় ৪৪ ব্রিগেড অধীনস্থ ১ম ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অনেক সৈনিক ঢাকার উদ্দেশে রওনা হয়ে পড়েÑযা পরে শাফায়াত জামিলের হস্তক্ষেপে থামানো হয়।’
১৭ আগস্ট আর্মি হেডকোয়ার্টারে রশীদ আর ফারুক সব সিনিয়র অফিসারকে ব্রিফিং শুরু করলে শাফায়াত জামিলের দৃঢ়তার জন্য ওই ব্রিফিং সেশন শেষ করতে পারেননি। অক্টোবরের মাঝামাঝি শাফায়াত জামিল নিশ্চিত হলেন যে, সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান ‘চেন অব কমান্ড’ ফিরিয়ে আনার ব্যাপারে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে চান না বা আরও সময় নিতে চান। ‘অক্টোবরের শেষের দিকে নিশ্চিত হলাম যে, শাফায়াত জামিল প্রয়োজন বোধে খালেদ মোশাররফকে নিয়েই কিছু একটা করতে যাচ্ছেন। তার লক্ষ্য ছিল সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।’
ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের (’৭৫-এ স্টাফ অফিসার, ৪৬ ইনফ্যান্ট্রি ব্রিগেড) বর্ণনা অনুযায়ী, ‘তাকে (কর্নেল শাফায়াত জামিল) আমি অত্যন্ত স্পষ্টবাদী ও নীতিবান ব্যক্তি হিসেবে আজ ও শ্রদ্ধা করি। তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল। তবে মাঝেমধ্যে তাকে বেশ আবেগপ্রবণ মনে হতো।’
ব্রিগেড কমান্ডার শাফায়াত জামিলের অবস্থান সম্পর্কে সাখাওয়াত হোসেনের এই বক্তব্য যে নিরপেক্ষ ও নির্ভুল ছিল তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, খুনী ফারুক, রশীদ, ডালিম গং এ পর্যন্ত প্রকাশিত প্রতিটি সাক্ষাতকার বা বক্তব্যে কর্নেল শাফায়াত জামিলকে অন্ধ মুজিবভক্ত, একরোখা, আনকম্প্রোমাইজিং বলে আখ্যায়িত করেছেন।
১৫ আগস্টে যখন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা খুনী মোশতাকের মন্ত্রিসভায় যোগ দেয় তখন খুনী ফারুক, রশীদ, ডালিম গংয়ের পক্ষে শাফায়াত জামিলকে অন্ধ মুজিবভক্ত, একরোখা বলে মনে করাটাই স্বাভাবিক।
মেজর জেনারেল আমীন আহম্মদ চৌধুরী বীর বিক্রমের মতে, ‘ঢাকার ব্রিগেড কমান্ডার কর্নেল শাফায়াত জামিল সরাসরি সেনাপ্রধান জেনারেল জিয়াকে প্রশ্ন করলেন, তিনি সেনাবাহিনী কমান্ড করছেন, নাকি ছয় মেজর বঙ্গভবন থেকে সেনাবাহিনী কমান্ড করছেন? কর্নেল শাফায়াত জামিল ১৫ আগস্ট ১৯৭৫ সালের ভোর থেকেই হত্যাসহ সেনা আইন ভঙ্গের অপরাধে ছয় মেজরকে অভিযুক্ত করে কাঠগড়ায় দাঁড় করাতে বদ্ধপরিকর ছিলেন।
ইতিহাস ও তৎকালীন পরিস্থিতি এবং সেনাবাহিনী সম্পর্কে অজ্ঞ, কিছু অন্ধ-আওয়ামী লীগ সমর্থক তদানীন্তন আর্মি চীফ জেনারেল সফিউল্লাহর উদ্ধৃতি দিয়ে থাকেন যে, ‘১৫ আগস্ট সকালে তদানীন্তন আর্মি চীফ জেনারেল সফিউল্লাহ ৪৬ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার কর্নেল শাফায়াত জামিলকে ‘এ্যাকশন’-এ যেতে বলেছিলেন, কিন্তু কর্নেল শাফায়াত জামিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি বা তার আদেশ কার্যকর করেননি!’
এই বক্তব্য যে সম্পূর্ণ বানোয়াট এবং জেনারেল সফিউল্লাহর নিজের ব্যর্থতা ঢাকার অপচেষ্টা, তা জেনারেল সফিউল্লাহর সেই দিনের পরবর্তী কার্যকলাপই প্রমাণ করে। সেই সকালে তদানীন্তন আর্মি চীফ জেনারেল সফিউল্লাহ ভীতু ও কাপুরুষের মতো মেজর ডালিমের কাছে সেনাসদরে আত্মসমর্পণ করেছিলেন। তদানীন্তন আর্মি চীফ জেনারেল সফিউল্লাহ আত্মসমর্পণ করেই থেমে থাকেননি; ডালিমের সঙ্গে রেডিও অফিসে গিয়ে, রেডিওর ভাষণে খুনী মোশতাকের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। এই সব অন্ধ সমর্থকের জানা উচিত যে, ১৫ আগস্ট থেকে ৩ নবেম্বর পর্যন্ত দিনগুলোতে আওয়ামী লীগের একজন নেতা, সমর্থক বা কর্মীও এই হত্যাকা-ের বিরুদ্ধে কার্যকর কোন প্রতিরোধ বা প্রতিবাদও করেননি!
মোদ্দাকথা, ১৫ আগস্ট সকালে সামরিক গোয়েন্দাদের (যার মূল দায়িত্বে ছিলেন পাকিস্তান প্রত্যাগত অফিসারগণ) ব্যর্থতার (!) পাশাপাশি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সিনিয়র অফিসারদের নিষ্ক্রিয়তার ফলে কর্নেল শাফায়াত জামিলের নেতৃত্বে ৪৬ ইনফ্যান্ট্রি ব্রিগেডের পক্ষ থেকে কোন প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি।
কর্নেল শাফায়াত জামিল, বীর বিক্রম কখনই এই অন্যায় মেনে নেননি, শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। পরবর্তীতে ৩ নবেম্বরের এই পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়েই খুনী মোশতাক ও তার সহযোগীদের অপসারণ করা হয় ক্ষমতা ও বঙ্গভবন থেকে এবং ১৫ আগস্টের খুনীদের দেশ ছাড়তে বাধ্য করা হয়। ৩ নবেম্বরের এই পাল্টা অভ্যুত্থানের নেপথ্যে মূল নায়ক ছিলেন এই কর্নেল শাফায়াত জামিল, বীর বিক্রম।
৩ নবেম্বরের এই পাল্টা অভ্যুত্থানের ফলে খুনী মোশতাক ও তার সহযোগীদের দীর্ঘদিনের জন্য ক্ষমতায় থাকার সাধ ধূলিসাত হয়ে যায়।
১৫ আগস্টে ৪৬ ইনফ্যান্ট্রি ব্রিগেডে কর্মরত ক্যাপ্টেন নজরুল, বীর প্রতীক (পরে কর্নেল নজরুল অবসরপ্রাপ্ত এবং বর্তমানে সংসদ সদস্য)-এর মতে, কর্নেল শাফায়াত জামিল চাইলে ৩ নবেম্বরই ক্ষমতা দখল করতে পারতেন, কিন্তু তিনি সংবিধান পুনর্প্রতিষ্ঠা করতেই আগ্রহী ছিলেন।
অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম, টেলিফোনে মুক্তিযোদ্ধা, ‘রেবেল’ কর্নেল শাফায়াত জামিল, বীর বিক্রমের সাক্ষাতকার নেব। অনেক চেষ্টা করেও (আর্মির বন্ধুরা আমার অনুরোধে রাওয়া ক্লাব পর্যন্ত গিয়েছিল তার ফোন নম্বর জোগাড় করতে) তার ফোন নম্বর যখন সংগ্রহ করতে পারলাম না, তখন ঠিক করেছিলাম, এবার ঢাকায় গেলে, যেভাবেই হোক, তার সঙ্গে দেখা করব। জিজ্ঞাসা করব, কেন ’৭৫-এর ৩ নবেম্বর আপনারা মোশতাক গংকে হত্যা করলেন না ইত্যাদি অনেক প্রশ্ন। কিন্তু বিধিবাম, নির্লোভ ও প্রচারবিমুখ এই বীর মুক্তিযোদ্ধা, সকলের অলক্ষ্যেই তার প্রিয় জন্মভূমি ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন।
পাদটীকা : বীর মুক্তিযোদ্ধা কর্নেল শাফায়াত জামিল বীর বিক্রম, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রাবস্থায় ছিলেন ছাত্র ইউনিয়নের সমর্থক এবং ফজলুল হক হলের সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, বীর উত্তম ছিলেন ঢাকা কলেজ ছাত্র সংসদে ছাত্রলীগের পক্ষে নির্বাচিত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। সেই সংসদে ভিপি ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন ও জিএস ছিলেন মওদুদ আহমদ! তাই বোধ হয় ১৫ আগস্ট সকালে খালেদ মোশাররফ বলেছিলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে, কে শত্রু কে মিত্র বলা মুশকিল!’
তথ্যসূত্র :
১। এক জেনারেলের নীরব সাক্ষ্য, স্বাধীনতার প্রথম দশক:মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী
২। বাংলাদেশ : রক্তাক্ত অধ্যায় ১৯৭৫-৮১: ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন
৩। একাত্তরের মুক্তিযুদ্ধ রক্তাক্ত মধ্য-আগস্ট ও ষড়যন্ত্রময় নবেম্বর : কর্নেল শাফায়াত জামিল
৪। তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা: লে. কর্নেল এম. এ হামিদ
৫। বাংলাদেশ : আ লিগেসি অব ব্লাড: এন্থনি ম্যাসকারেনহাস
৬। বাংলাদেশ : দ্য আনফিনিশড রেভল্যুশন: লরেন্স লিফসুল্যজ
৭। বঙ্গবন্ধু হত্যা : ফ্যাক্টস এ্যান্ড ডকুমেন্টস: অধ্যাপক আবু সাইয়িদ
লেখক : সিডনি প্রবাসী
victory1971@gmail.com

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1339)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
September
(2308)
-
▼
Sep 03
(96)
- হ্যারির ‘নগ্ন’ বিতর্কে মুখ খুললেন কেট
- ঈর্ষা নারীর আরেক নাম
- ইলিশের কয়েক পদ- ইলিশ পাতুরি
- পারফেক্ট পারফিউম
- হাত ও পা মানুষের রুচির আয়না
- ছেলেদের লম্বা চুলের স্টাইল
- স্বপ্নের ছোঁয়া রান্নাঘর
- কাঠের দরজার বিকল্প
- বিষণ্ণতা পেরিয়ে
- সম্পাদক সমীপে
- এখনও যেন মধ্যযুগ
- চিকিৎসা সেবার করুণ হাল
- বিতর্ক ॥ বাঙালীরা আদিবাসী কেন! by গৌরব জি পাথাং
- রাজধানীতে দুর্ঘটনা ও কিছু প্রশ্ন by নিয়ামত হোসেন
- আবিদুর রেজা খান- শ্রদ্ধাঞ্জলি
- একজন কর্নেল শাফায়াত জামিল by নাজমুল আহসান শেখ
- আলবদর ১৯৭১ by মুনতাসীর মামুন
- আদভানি ও সুষমার মধ্যে মতভিন্নতার আভাস- মনমোহনের পদ...
- ইরাকে হামলা- বুশ-ব্লেয়ারের বিচার চাইলেন ডেসমন্ড টুটু
- প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা- কর্মসংস্থান নিয়ে ...
- পাখি ও বেরি ফলের ওপর জরিপ
- ‘ইশকুল পালানো’ শিক্ষকেরা
- পর্যাপ্ত প্রচার না হওয়ার অভিযোগ প্রত্যাখ্যান জেলা ...
- সিলেটে ব্যবসায়ী হত্যার এক বছর- আসামিদের গ্রেপ্তারে...
- ১১ কিলোমিটারে ১৭টি গতিরোধক!
- নৌকাবাইচ দেখতে মানুষের ঢল
- গ্রামীণ ব্যাংক নিয়ে বিদেশিদের উদ্বেগ অমূলক: দীপু মনি
- ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে প্রাতরাশ বৈঠক- সংকট নিরস...
- বিএসআরএম আয়োজিত সেমিনার- বহুতল ভবন নির্মাণ এখন সময়...
- জবানবন্দিতে আসামিপক্ষের প্রথম সাক্ষী- সাঈদীর বিরুদ...
- পাঠকের মন্তব্য: অনলাইন থেকে- ওরা তরুণ, ওরা পারবে, ...
- শিক্ষা- ভর্তি পরীক্ষা বন্ধ করলেই কোচিং বন্ধ হবে না...
- অতিরিক্ত শিক্ষার্থীর ভারে ন্যুব্জ প্রতিষ্ঠানটি বাঁ...
- এই দুর্নীতির শেষ কোথায়?- প্লট বরাদ্দ, না ভাগ-বাঁটো...
- চারদিক- আলোর ঝরনাধারায় কুয়েট by মনোজ কুমার মজুমদার
- ডা. নিতাই হত্যাকাণ্ড-আদালতে জবানবন্দি দিল দুই আসাম...
- ওভারব্রিজের আশ্বাসে শাহবাগ অবরোধমুক্ত
- মানবতাবিরোধী অপরাধের বিচার-বাচ্চু রাজাকারের বিরুদ্...
- মানবাধিকার ও গ্রামীণ ব্যাংক ইস্যুতে চাপে থাকবে ঢাক...
- গুড লাক মিস্টার গ্রস্কি! by মো. সাইফুল্লাহ
- চাঁদের সঙ্গে আমার সম্পর্ক by মহিউদ্দিন কাউসার
- গুণীজন কহেন
- চাঁদে মানুষ লাফিয়ে চলে কেন? by আব্দুল কাইয়ুম
- কথোপকথন
- হলমার্ক কেলেঙ্কারি-সর্বশেষ অবস্থা জানিয়ে বাংলাদেশ ...
- হলমার্ক এমডিকে দুদকের জেরা-'ঋণের ২০ গুণ সম্পদ আছে,...
- মাগুরায় ফুটবল খেলা নিয়ে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ আ...
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী ন...
- বাড্ডার এ্যাথেনা গ্যালারিতে ২৪ শিল্পীর শিল্পকর্ম প...
- চ্যালেঞ্জিং সময়ে যোগাযোগ ও রেলের এক মন্ত্রী by ...
- তিন খুনীসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব, জিজ্ঞাসাব...
- দেশবিদেশে যুদ্ধাপরাধী বিচার দাবিতে সোচ্চার থাকার আ...
- ঋতু বৈচিত্র্যে শরতের সুর নিসর্গে ছন্দের দোলা আকাশে...
- অবরুদ্ধ সদরঘাট পোস্তগোলা সড়ক-বাকল্যান্ড বাঁধ দখল ক...
- মেডিক্যালে এবারের জন্য ভর্তি পরীক্ষা থাকছে
- বুয়েট পরিস্থিতি ঘোলাটে-* দিনভর শিক্ষার্থীদের আন্দো...
- কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবিতে রূপগঞ্জে শিবিরের ব...
- সিরাজগঞ্জে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে রগ কেটে হত্যা-...
- কর ফাঁকি দিচ্ছে গ্রামীণ ব্যাংকের ছয় সহযোগী প্রতিষ্...
- অস্ত্রের মুখে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান অপহর...
- মামলা প্রত্যাহার হলে পরীক্ষার মাধ্যমেই মেডিক্যালে ...
- ভিসি, প্রোভিসির পদত্যাগ দাবিতে আরেক দফা আল্টিমেটাম...
- হলমার্ক কেলেঙ্কারি ॥ সব সম্পত্তি জব্দ- ০ সোনালী ব্...
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- ইউপি চেয়ারম্যানকে অপহরণ, প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর
- ত্রিপলে ঢাকা রাস্তায় বন্ধ যাতায়াত- ডা. ইকবালের ভবন...
- মেলেসকে শেষ বিদায় জানাল ইথিওপিয়া
- 'ইরাক যুদ্ধের জন্য বুশ-ব্লেয়ারের বিচার হওয়া উচিত'
- জুলিয়ান অ্যাসাঞ্জ যদি বাংলাদেশে আশ্রয় চাইতেন by ...
- দুদকে হলমার্কের এমডি, মোদাচ্ছের আলীকেও জিজ্ঞাসাবাদ...
- বুয়েটে আন্দোলনকারীদের ওপর চড়াও ছাত্রলীগ
- কক্সবাজারে চারজন আটক- জামাআতুল আরাকান নামে সংগঠিত ...
- যশোরে ধান-চাল সংগ্রহে দুই কোটি টাকা ঘুষ আদায়! by ...
- আফগান পুলিশের প্রশিক্ষণ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
- তেহরান-পিয়ংইয়ং সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি-বিজ্ঞা...
- ইরাকে যুদ্ধাপরাধের অভিযোগ-সহস্রাধিক ব্রিটিশ সেনাকে...
- রেলমন্ত্রীর চপেটাঘাত-সংযত আচরণই কাম্য
- বুয়েট নিয়ে শঙ্কা-দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক
- পবিত্র কোরআনের আলো-মানবিক চৈতন্য ও দায়িত্ববোধ উন্ম...
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে অদৃশ্য লড়াই by ফ্রেড হিয়েট
- পানির দেশের হাতছানি by আসিফ আহমেদ
- সংবিধান-ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী by অভয় প্রকাশ...
- পশ্চিমবঙ্গ-ভোটের জটিল বীজগণিত by অমিত বসু
- টেলিফোনে নাগরিক মন্তব্য-ভাড়া কিছু বাড়ূক, তবে উন্নত...
- এক নির্লোভ রাজনীতিকের কথা by আলমগীর সাত্তার
- সমাজ-গণতন্ত্রে শিক্ষার ভূমিকা এবং আমাদের বিশ্ববিদ্...
- শিক্ষাঙ্গন-লেজুড়বৃত্তির রাজনীতি এবং রাজনীতিবিমুখতা...
- কলেজছাত্রী নির্যাতন-পুরুষতন্ত্র নয়, দুর্বৃত্তপনা
- ব্যাংকিং খাতে অরাজকতা-দ্য গ্রেট ব্যাংক রবারি!
- এরশাদের ভারত সফর : একটি নির্মোহ বিশ্লেষণ by কাজী স...
- চরাচর-সিডও সনদ : নারীর মুক্তি by তামান্না ইসলাম অলি
- বহে কাল নিরবধি-বগুড়ার কফিল ভাই ও একজন জেনারেল শওকত...
- নদ-নদীর নাব্যতা হ্রাস ও নদী খনন by ধরিত্রী সরকার সবুজ
- অন্ধকার দিয়ে অন্ধকার তাড়ানো! by মাহবুবুর রহমান ভূঁইয়া
- ভিন্নমত-কোনো প্রাইভেট ব্যাংকে এই ঘটনা ঘটলে কেমন হত...
- সোমার বোন শায়লার আকুতিঃ অপূরনীয় ক্ষতি করেছে লাক্স-...
-
▼
Sep 03
(96)
-
▼
September
(2308)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment