Friday, January 25, 2013
একান্ত সাক্ষাতকারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ॥ গতিশীল অর্থনীতি দেশকে অগ্রগতির দৃঢ় সড়কে পৌঁছে দিয়েছে- সাক্ষাতকার গ্রহণে ॥ স্বদেশ রায়
একান্ত সাক্ষাতকারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ॥ গতিশীল অর্থনীতি দেশকে অগ্রগতির দৃঢ় সড়কে পৌঁছে দিয়েছে- সাক্ষাতকার গ্রহণে ॥ স্বদেশ রায়
আজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আশিতম জন্মদিন। বাংলাদেশের কেবিনেটের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি ৮০ বছর বয়সে অর্থমন্ত্রীর মতো গুরুদায়িত্ব পালন করছেন।
তাঁর এই আশিতম জন্মদিনের দুই দিন আগে তিনি বেশ কিছু খোলামেলা কথা বলেন। গত চার বছর ধরে বিশ্বমন্দা মোকাবেলা করে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে বিশ্বে যে পঞ্চম স্থানে আছে তাতে তিনি জাতি ও দেশের জন্য জোরেশোরে তাঁর গর্ব প্রকাশ করেন। নির্বাচনের বছর তাকে মনে হলো চিন্তিত হওয়ার পরিবর্তে অতিশয় তৃপ্ত এবং নিঃশঙ্ক। তিনি বার বার বললেন, অর্থনীতি যে রকম গতিশীল তাতে অর্থনৈতিক বিবেচনাই এখন থেকে হতে যাচ্ছে দেশের মূল নিয়ামক শক্তি।যেহেতু তিনি অর্থমন্ত্রী, রাজনৈতিক সরকারের মন্ত্রী, তাই তাঁর এ সাক্ষাৎকারে এসেছে দেশের রাজনীতি, অর্থনীতি নিয়ে নানান কথা। এসেছে তাঁর নিজের কিছু অনুভূতি ও উপলব্ধির কথা। এবং তাঁর নিজের ইচ্ছাতেই এই আলাপচারিতা শুরু হয় একজন যুদ্ধাপরাধীর বিচারের রায়ের প্রসঙ্গ দিয়েই। যদিও বাদ যায়নি বহুল আলোচিত পদ্মা সেতু প্রসঙ্গ। এই প্রথমবারের মতো তিনি বিশ্বব্যাংককে সময় বেঁধে দিয়েছেন, বলেছেন ভিন্ন খাতের কথা পদ্মা সেতু তৈরি প্রসঙ্গে। তাই সে বিষয়েও তিনি বলেছেন বিস্তারিত।
স্বদেশ রায় : আপনি মুক্তিযোদ্ধা, কেবিনেটে সব থেকে সিনিয়র, আপনার আশিতম জন্মদিনের মাত্র কয়েকদিন আগে দেশের বিচার বিভাগ সর্বপ্রথম একজন যুদ্ধাপরাধীর বিচারের রায় ঘোষণা করলÑএ অনুভূতিটি প্রকাশ করবেন কি?
আবুল মাল আবদুল মুহিত : এটা আমার সৌভাগ্য, আমার আশিতম জন্মদিনের মাত্র কয়েক দিন আগে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বড় মাপের কাজ হয়েছে। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা সৌভাগ্যবান। আমাদের ক্ষোভ ছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের শাস্তি দিতে পারিনি। বরং তারা গাড়িতে রাষ্ট্রীয় পতাকা পর্যন্ত উড়িয়েছে। তাদের শাস্তির কথা আমরা শুরু থেকেই জোরেশোরে বলছি। তারা দেশবিরোধী কাজ করেছে। তারা মানবতার বিরুদ্ধে কাজ করেছে। তাছাড়া গত নির্বাচনে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব।
আমাদের কথার বিপরীতে একটা মহল বলার চেষ্টা করছে বঙ্গবন্ধু তাদের মাফ করে দিয়েছিলেন। আমরা এর উত্তরে সব সময়েই বলে আসছি, বঙ্গবন্ধু সেটা করেননি। তিনি যে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সেখানে তিনি মানবতাবিরোধী অপরাধীদের কোন ছাড় দেননি। নির্দিষ্ট অপরাধের অভিযোগে ১১ হাজার আটক মানবতাবিরোধী অপরাধী ছাড়া পায়নি জেল থেকে। হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাটের সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তাদেরকে মাফ করা হয়নি। তাদেরকে মাফ করেন জিয়াউর রহমান, যখন তিনি যোগসাজশ আইন বাতিল করেন। কিন্তু তিনি বাতিল করতে পারেননি আমরা ১৯৭৩ সালে একটা আইন পাস করেছিলাম সেটা।
১৯৭৩ সালে অনেক চিন্তা-ভাবনা করে এ আইন পাস করা হয়েছিল। এজন্য আন্তর্জাতিক সম্মেলন হয় ঢাকায়। নোবেল-বিজয়ী নিল কিনকসহ অনেকেই এই সম্মেলনে ছিলেন। এই আইনটা সামরিক সরকাররা বাতিল করেনি। এই আইনের কিছু সংশোধন করে আমরা বিচার শুরু করলাম। তখন অনেক প্রশ্ন উঠেছিল, আমরা শেষ অবধি বিচার করতে পারব কিনা? অনেকেই এই নিয়ে নানান সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু এই বিচারের রায় ঘোষণার ভিতর দিয়ে ওই সব প্রশ্ন শেষ হয়ে গেছে। আজ সারাদেশ উল্লাসিত। শুধুমাত্র দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার দল এই নিয়ে খুশি নয়। বরং তারা কূট প্রশ্ন তুলছে। তারা মুক্তিযোদ্ধা হত্যার কথা বলছে। আসলে বাংলাদেশে এখন খালেদা জিয়াই রাজাকারদের সব থেকে বড় রক্ষক। আর বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সব থেকে বড় হন্তারক ছিলেন জেনারেল জিয়াউর রহমান। তাই মুক্তিযোদ্ধা হত্যাকারী ও রাজাকার রক্ষকদের কথার কোন মূল্য নেই। বরং বলব আমি অত্যন্ত খুশি, আমরা যুদ্ধাপরাধীদের শাস্তি দিতে পেরেছি। আর আমাদের আশা হলো এই বিচার যেন আরও এগিয়ে নিতে পারি। কারণ যুদ্ধাপরাধ এমন একটা অপরাধ যার তথ্য-উপাত্ত ৬০-৭০ বছর পরও পাওয়া যায়। তাই এই বিচারের ধারা অব্যাহত থাকবে। এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার।
আমি এখন জীবনের প্রান্ত সীমায় আছি। সাধারণত আমাদের দেশের মানুষ ৬০ থেকে ৭০ বছর বাঁচে। সে ক্ষেত্রে আমি আশিতে পা রাখলাম। তাই আমার অনুভূতি খুবই মধুর।
স্বদেশ রায় : যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে কি কোন পরিবর্তন হবে?
আবুল মাল আবদুল মুহিত : অবশ্যই বড় পরিবর্তন হবে। ধর্ম ব্যবসার রাজনীতি শেষ হয়ে যাবে। আজ দেশে জামায়াত নিষিদ্ধ করার দাবি আছে। আমার মনে হয় জামায়াত নিষিদ্ধ করার দরকার হবে না। এমনিতে জামায়াত বিলুপ্ত হয়ে যাবে। একাত্তরের ১৬ ডিসেম্বরের পর এ দেশে জামায়াত ছিল না। আমার তখন মনে হয়নি এ দেশে আবার জামায়াত ফিরে আসবে। প্রতিবিপ্লবীদের ক্ষমতায় আসার পরে এ দেশে পুনরায় জামায়াতের জন্ম দেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর বুঝে হোক না বুঝে হোক এ দেশে প্রতিবিপ্লবীদের সংগঠিত হতে একটি বড় ভূমিকা পালন করে জাসদ। তখন প্রতি বিপ্লবীরা অনেকেই জাসদে অবস্থান নেয়। যেমন আমার সিলেটের বর্তমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যৌবনে জাসদ কর্মী ছিলেন। এই রকম অনেকেই সেদিন জাসদে ছিল।
স্বদেশ রায় : এই রাজনৈতিক প্রভাব কি আগামী নির্বাচনে পড়বে?
আবুল মাল আবদুল মুহিত : নিশ্চয়ই পড়বে। এর প্রভাব অবশ্যই আমাদের নির্বাচনে পড়বে। কারণ এর মাধ্যমে তো আমরা আইনের শাসন প্রতিষ্ঠার পথে এগিয়েছি। এটা আইনের শাসন প্রতিষ্ঠার একটা উপায় বটে। ওই রকম অন্যায় করে পার পেয়ে যাবে, গাড়িতে রাষ্ট্রীয় পতাকা ওড়াবে এটা সহ্য করার জন্য আইনের শাসন নয়। তাই আইনের রাজত্ব প্রতিষ্ঠা করায় এটা একটি বড় পদক্ষেপ।
স্বদেশ রায় : আপনার সরকারের আর মাত্র নয় মাস আছে। এখন আপনার কী মনে হচ্ছে-যে অর্থনৈতিক কর্মসূচী নিয়ে আপনারা যাত্রা শুরু করেছিলেন তার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন?
আবুল মাল আবদুল মুহিত : আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে প্রায় সবগুলো কাজ করতে সমর্থ হয়েছি। যেমন আমাদের অগ্রাধিকার ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ ও বিশ্বমন্দা মোকাবেলা। এটা আমাদের নির্বাচনী ইশতেহারে এক নম্বর অগ্রাধিকারে ছিল। আমরা ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য অনেক কমে। এর আগের বছর মূল্যস্ফীতি প্রায় দুই অঙ্কে চলে গিয়েছিল। কিন্তু আমরা ক্ষমতায় এসেই সেটা নিয়ন্ত্রণ করি। প্রথম বছর ও দ্বিতীয় বছর দ্রব্যমূল্য ভাল ছিল। তৃতীয় বছর বিশ্বব্যাপী তাড়াতাড়ি মন্দা মোকাবেলা করার ফলে দ্রব্যমূল্য একটু বাড়ে। আরও একটি কারণ ছিল যে, আমরা অর্থনীতিতে সম্প্রসারণ নীতি অবলম্বন করি। যার ফলে সামগ্রিক একটু অসুবিধা হয়। তবে আমরা শক্ত হাতে অবস্থার মোকাবেলা করি। এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সব থেকে বেশি সাহায্য করেছে খাদ্য উৎপাদন। ১০-১১ সালে শিল্প উৎপাদনও ভাল হয়েছে। আমদানি নীতি ভাল কাজ করেছে। বাংলাদেশ ব্যাংক যে সঙ্কোচনশীল নীতি নিয়েছে সেটাও ভাল কাজ করেছে। অবশ্য সম্প্রসারণ নীতির পরপরই সঙ্কোচনশীল নীতি চললে একটু অসুবিধা হয়, তবে তার আমরা উত্তম সমন্বয় করেছি। খাদ্য উৎপাদনে তাড়াতাড়ি ফল পাওয়া যায়। এর ফলে আমরা গ্রামীণ অর্থনীতি সুস্থ ও সবল রাখতে পেরেছি। দরিদ্র ও দুস্থদের আমরা নানান পথে খাদ্য দিয়েছি। বিভিন্ন কর্মসূচী ও কাজের বিনিময়ে খাদ্য দিয়েছি। বিনা পয়সায় খাদ্য দিয়েছি।
ক্ষমতা গ্রহণের পর আমাদের প্রধান লক্ষ্য ছিল যোগাযোগ ও জ্বালানি খাতে উন্নয়ন। যোগাযোগ ও জ্বালানি ছাড়া সার্বিক উন্নয়ন হয় না। আমরা যে অবস্থায় দেশ বা অর্থনীতি পেয়েছিলাম সেটা ছিল একটা বিধ্বস্ত অবস্থা। বিএনপি বিদ্যুত উৎপাদন করেনি একটুও তাদের আমলে। গ্যাসের উত্তোলন বাড়ানোর চেষ্টা করেনি। তাই তাৎক্ষণিক সমাধানের জন্য আমরা দামী বিদ্যুত উৎপাদন করলাম। সহজ রাস্তা নিলাম। সেটা খুবই সফল হয়েছে। এখন ৫৪টি নতুন বিদ্যুতকেন্দ্র বিদ্যুত উৎপাদন করছে। সেখান থেকে আমরা পাচ্ছি ৩৮৪৫ মেগাওয়াট বিদ্যুত। এছাড়া আরও ২৭টি কেন্দ্র নির্মাণাধীন। এগুলো এ বছর থেকে ক্রমান্বয়ে উৎপাদনে যাবে। এগুলো দীর্ঘ মেয়াদী বড় মাপের কেন্দ্র ও কম দামে বিদ্যুত উৎপাদন করবে। এই ২৭টি থেকে ২০১৬-এর ভিতর আমরা পাব ৫৪৩৭ মেগাওয়াট বিদ্যুত। এর ভিতর আগামী মাসে একটি বিদ্যুতকেন্দ্র উৎপাদনে যাচ্ছে। সেখান থেকে প্রথম পর্যায়ে আমরা প্রায় ২৫০ মেগাওয়াট বিদ্যুত পাব, পরে আরও ৭৫ মেগাওয়াট যোগ হবে।
স্বদেশ রায় : ছোট ছোট যে বিদ্যুতকেন্দ্রগুলো করেছেন, এগুলো স্বল্প মেয়াদী। কিন্তু এই বিদ্যুতের ওপর নির্ভর করে অনেক কলকারখানা গড়ে উঠেছে। অনেক গৃহস্থালিতে বিদ্যুত কানেকশন দেয়া হয়েছে। এ অবস্থায় বড় বিদ্যুতকেন্দ্রগুলো চালু হবার আগেই তো এদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সে ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত কি?
আবুল মাল আবদুল মুহিত : ছোট বিদ্যুতকেন্দ্র কিছু কিছু এক্সটেনশন দিচ্ছি। এখন এক্সটেনশন দেয়া সহজ। তুমি আমাকে বিদ্যুত দেবে আমি তোমাকে পয়সা দেব। এই ভিত্তিতে এটা হবে। কয়েক দিন আগেও একটিকে এক্সটেনশন দিয়েছি। আমাদের চিন্তা আরও দু’বছর এই মেয়াদ বাড়ানো। আর এই ফাঁকে আমরা পুরনো প্লান্টগুলো সংস্কার করছি।
স্বদেশ রায় : আপনারা এই যে বড় বড় প্রকল্প হাতে নিয়েছেন। এখন তো বিএনপি বলছে তারা এসে এগুলো বন্ধ করে দেবে।
আবুল মাল আবদুল মুহিত : প্রথমত বিএনপি ক্ষমতায় আসবে না। আমরাই আবার আসব। তারপরও বিএনপি বুঝতে পারছে না গত চার বছরে দেশের কী পরিবর্তন হয়েছে। এই চার বছরে অর্থনীতি মোট এক-চতুর্থাংশ বৃদ্ধি পেয়েছে। এক নাগাদ উচ্চ প্রবৃদ্ধির হার বজায় রাখতে আমার এখন পৃথিবীতে ৫ম দেশ। গত চার বছরে চায়নার অর্থনীতি বৃদ্ধি পেয়েছে ৪০%, ভারতের ৩৫%-এর মতো, তুরস্কের ৩০ থেকে ৩১%, নাইজেরিয়া ২৯% আর বাংলাদেশ ২৫.৫০%। এটা সম্ভব হয়েছে এই কারণে যে, আমাদের প্রবৃদ্ধির ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখতে পেরেছি। অন্য অনেক দেশ আছে যারা এক বছর ভাল করেছে তো পরের বছর অনেক খারাপ করেছে। কিন্তু আমাদের প্রবৃদ্ধি ছিল গত অর্থবছরের আগের বছর ৬.৭%, গত অর্থবছরে ৬৩%। এ বছর ৭-এর কাছাকাছি থাকবে। এই ধারাবাহিকতা আমাদের অর্থনীতি বদলে দিয়েছে। অর্থনীতির বর্তমান অবস্থায় এখন যা ইচ্ছে তাই করা সম্ভব নয়।
স্বদেশ রায় : আমার জানা মতে, বিএনপি ২০০১-এ ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের জনগুরুত্বপূর্ণ প্রকল্প ৯৯টি ও ৫৪টি বন্ধ করে দেয়। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী নয়, একজন অর্থনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের কাছে আমার প্রশ্নÑএর ফলে দেশের সার্বিক অর্থনীতিতে কী ক্ষতি হয়েছে ?
আবুল মাল আবদুল মুহিত : এর ফলে কমপক্ষে বার্ষিক ২ বা ১.৫% প্রবৃদ্ধি কম হয়েছে দেশের। আজকের এই জ্বালানি ক্রাইসিস দেশে হতো না। বাস্তবে তারা নির্বোধের মতো কাজ করেছিল। সরকার বদলাল বলে তুমি ওই সরকারের নেয়া প্রকল্প বন্ধ করে দিতে পার না। প্রয়োজনে কিছু মোডিফাই করতে পার। কিন্তু বাতিল করতে পার না। যেমনÑ তত্ত্বাবধায়ক সরকার যেসব কার্যক্রম বা প্রকল্প শুরু করে আমরা সেগুলো বজায় রেখেছি। কিছু মোডিফাই করেছি। সরকার পরিচালনা একটি ধারাবাহিক কাজ। আগের সরকারের প্রকল্প বন্ধ করা একেবারে বোকামি।
স্বদেশ রায় : এবার পদ্মা সেতু প্রসঙ্গে আসি। আপনি এই প্রথম বলেছেন, বিশ্বব্যাংক এক মাসের মধ্যে অর্থছাড় করতে রাজি না হলে আপনারা অন্য উৎস থেকে এ সেতু করবেন? আপনার পরিকল্পনাটা দেশের মানুষের কাছে পরিষ্কার করবেন কি?
আবুল মাল আবদুল মুহিত : আমি সব সময়ে বলেছি, বিশ্বব্যাংকের বাতিল করার সিদ্ধান্তটি ঠিক ছিল না। তারা তখন বলেছিল দুর্নীতির ষড়যন্ত্র চলছে। তারা নির্ভরযোগ্য তথ্য দিতে পারল না। তারা যা বলল সেটা ক্রেডিবেল এভিডেন্স না। পরে এক্সটারনাল প্যানেল এসে অতিরিক্ত অভিযোগের তথ্য দিল। কিছু ব্যক্তির বিরুদ্ধে চিঠিপত্র লেনদেনের বিষয়টি পাওয়া গেল। সেটা পাবার পর দুদক চার্জশিট দিতে পারল। কিন্তু এ সবের সঙ্গে আমরা চেয়েছি সেতুর কাজটি শুরু হোক। টোকিওতে আমি তাদেরকে বলি, তোমাদের কথা মতো যারা সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি। এখন তোমরা দ্রুত কাজ কর। আমার আশা ছিল তারা তাড়াতাড়ি এগোবে এবং রিপোর্ট দেবে। আমরা শুষ্ক মৌসুমে কাজটি শুরু করতে পারব। কিন্তু সেখানে তারা দেরি করল। তাছাড়া চিঠি লেখালেখিতে দেরি হচ্ছে। এই মাসের মধ্যে আমি বলেছি এ জন্য যে, সেতুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কাজ শুরু করতে হবে। অন্য উপায় বলতে আমি বলেছি আমাদের আরও তিনজন দাতা আছে। তাদের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে কথা বলছি। তারা বলছে, সেতুটা হচ্ছে এই সিদ্ধান্ত হলেই তারা কাজ শুরু করতে পারে। যেমন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক লিঙ্ক রোড তৈরি করবে। যে মূল সেতু হচ্ছে এটা নিশ্চিত হলেই এখনই কাজ শুরু করতে পারে। সে কারণে আমি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে একটা সাক্ষাত চেয়েছি। তিনি নতুন। তাই আমি মনে করি তাকে সব বিষয় বলা উচিত। আমাদের জন্য বিষয়টি দেরি হয়ে যাচ্ছে সেটা বলা দরকার। আগামী মাসে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাব বলে একটা প্রস্তুতি আছে। আমাদের কান্ট্রি ডিরেক্টর, আমাদের প্রতিনিধি, কথা বলছেন। অর্থাৎ ডায়ালগ চলছে।
তাছাড়া আমি মনে করি টেন্ডার প্রক্রিয়া যেখানে থেমে আছে সেখান থেকেই কাজ শুরু করা যায়। কারণ এই ধরনের সেতু বানানোর দক্ষতা পৃথিবীতে নির্দিষ্ট কয়েকটি কোম্পানির আছে। নতুন করে টেন্ডার করলেও তারাই নির্বাচিত হবে। তার শর্ট লিস্ট আমাদের আছে। তাই সেখান থেকেই শুরু করা যায়। নতুন টেন্ডারের প্রয়োজন নেই।
এছাড়া আমি তখনও বলেছি এখনও বলছি পদ্মা সেতুতে কোন দুর্নীতি হবার সুযোগ নেই। বিশ্বব্যাংক যখন প্রথম ২০১১ সালের সেপ্টেম্বর মাসে বলল, পদ্মা সেতুতে দুর্নীতি হচ্ছে, তারা কানাডার কোম্পানির কথা বলল। আমরা তখনই বলেছিলাম কানাডিয়ান কোম্পানিকে ব্লাক লিস্টেড করে দিচ্ছি। তাই এখনও বলছি পদ্মা সেতুতে দুর্নীতি হবার কোন সুযোগ নেই।
স্বদেশ রায় : আপনি দীর্ঘদিন সরকারের কর্মকর্তা হিসেবে, দুই বার মন্ত্রী হিসেবে এবং বর্তমান কেবিনেটের অনেক দায়িত্ব পালন করার ফলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তাছাড়া আপনার জীবন দীর্ঘ। আপনি এবার ৮০ বছরে পা দিচ্ছেন। আপনার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে বলবেন কি এই সরকার কতটা স্বচ্ছ?
আবুল মাল আবদুল মুহিত : আমি যেহেতু সরকারে আছি তাই আমার মূল্যায়নে কিছুটা পক্ষপাত থাকবে। তবে এটা সত্য, উচ্চ পর্যায়ে বা বড় বড় যে দুর্নীতি হয় সেটা সম্ভব নয়। আমরা দুর্নীতির সামান্য গন্ধ পেলেই কাজ বন্ধ করে দেই। কক্সবাজার এয়ারপোর্ট নির্মাণ আমরা বন্ধ করে দিয়েছি। তুরস্কের একটা কোম্পানিকে কাজ দেবার প্রস্তাব হয়েছিল, দুর্নীতির গন্ধ পেয়ে আমরা সেটা বন্ধ করে দিয়েছি।
যেটা সচরাচর হতো যে আগে কমিশন ঠিক না হলে কোন টেন্ডার হবে না; এখন এগুলো নেই। এখন স্বাভাবিক টেন্ডার হচ্ছে। যার ফলে জেনারেল ইলেকট্রিক বাংলাদেশে ফিরে এসেছে।
আমাদের দেশে নিচের দিকে অনেক দুর্নীতি হয়। যেমন একটা সার্টিফিকেট নিতে গেলে দুর্নীতি হয়। এগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে অনেক দূর করেছি। আদালত ও পুলিশের ডিজিটালাইজেশনের কাজ হচ্ছে। প্রধান বিচারপতি থাকাকালে বিচারপতি খায়রুল হক এজন্য একটা বড় পরিকল্পনা দিয়েছিলেন। আমি তার পুরো অর্থ বরাদ্দ দিই। তবে সম্ভব হয়নি ভূমি ডিজিটালাইজেশন। যা হলে ৭০ শতাংশ দুর্নীতি বন্ধ হয়ে যাবে।
স্বদেশ রায় : এ বছর রাজনৈতিক অস্থিতিশীলতা খুব বেশি হবেÑযা অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলবে বলে বলা হচ্ছে?
আবুল মাল আবদুল মুহিত : অস্থিতিশীলতা সৃষ্টির কোন সুযোগ নেই, হবে না। যাদের জনসমর্থন নেই তারা হরতাল ডাকতে পারে। কিন্তু এখন দেশের মানুষ হরতাল চায় না। তাই মানুষের বিরুদ্ধে গিয়ে হরতাল করা, অস্থিতিশীলতা সৃষ্টি করা সম্ভব নয়।
স্বদেশ রায় : আপনার ৮০তম জন্মদিন। এই জন্মদিনে আপনার অনুভূতি?
আবুল মাল আবদুল মুহিত : খুবই স্বস্তিতে আছি। আমার সন্তুষ্টি অনেক। স্বাস্থ্য ভাল আছে। তাছাড়া জীবন সায়াহ্নে এসে এমন একটা কাজের সুযোগ পাওয়া অনেক বড় বিষয়। আমি সিভিল সার্ভিস থেকে, মন্ত্রিত্ব থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেকবার পদত্যাগ করেছি। এবার চার বছর ধরে মন্ত্রিত্বে আছি। মহা আনন্দের বিষয়। আমি জানি, আমি যা চাই তার সব হবে না। তবে ডেমোক্র্যাসিতে অনেক আনন্দ। যেসব আশা নিয়ে ক্ষমতায় এসেছি সেটা ভালভাবে অর্জন করেছি। তাছাড়া আরও বড় বিষয় হলো ১৯৭২ সালের জানুয়ারি মাসে আমি দিল্লীতে এক সেমিনারে সাউথ এশিয়ান কমনওয়েলথের কথা বলেছিলাম। মাননীয় মনমোহন সিং ও আমার নেত্রীর যৌথ ইশতেহার সাউথ এশিয়াকে সেই দিকে এগিয়ে দিচ্ছে। বদলে দিচ্ছে। তাছাড়া ট্রানজিট হবে। ট্রানজিটের ফলে বাংলাদেশ বড় ইকোনমিক হাব হবে। অর্থনৈতিক বিবেচনায় এটা অনেক বড় বিষয়।
তাছাড়া দেশে গত চার বছরে দারিদ্র্যসীমার নিচের মানুষের সংখ্যা ২৫%-এরও কম হয়েছে বলে আমি মনে করি। বস্ত্র ও অন্ন সমস্যা মোটামুটি সমাধান হয়েছে। শিক্ষাও এগিয়েছে। মেয়েদের স্বাধীনতা অনেক এগিয়েছে। তবে গৃহায়ণ সমস্যা আছে। এটা সমাধানে আরও সময় লাগবে। সত্যি কথা বলতে কি, যে অর্থনৈতিক মুক্তি এ দেশের দরকার এই সরকার তার সূচনা করেছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1390)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
January
(6492)
-
▼
Jan 25
(263)
- ইয়াহহিয়ার সন্ধান না দিলে রোববার হরতাল দেবে শিবির b...
- অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংসে বাঁধন by কামরুজ্জামান ...
- এবিএম মূসা মানসিক ভারসাম্যহীনঃ আ’লীগ
- কুষ্টিয়ায় ধর্ষণের পর শিশু হত্যা by জুলফিকার আরী কানন
- এতিম বাচ্চাদের সঙ্গে সিনেমা হলে ক্যাটরিনা!
- জামিন আবেদন নাকচ করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠান...
- কৃষি- পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে চা চাষ বাড়ছে by মোহা:...
- বিএসএফের আগ্রাসী তৎপরতায় মুহুরী চরে চাষাবাদ করতে ...
- ফতেনগর শরীফুন্নেছা নজিরউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়...
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার চার্জ গঠনের শুনানি ৩ ...
- রাজশাহী ইউআইটিএস ক্যাম্পাসে শিার্থীদের হামলা-ভাঙচুর
- কুমিল্লায় বিএনপির মিছিলে হামলাকারীদের গ্রেফতার দা...
- সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী
- গ্র্যাজুয়েট প্রাথমিক শিকদের ১২ দফা দাবিতে কর্মসূচ...
- দেশের ইতিহাসে কোনো সরকার নিয়মমাফিক নির্বাচন করতে ...
- সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে সঙ্ঘাত হবেঃ এরশাদ
- বরিশালে আনন্দমেলার নামে হাউজিসহ অশ্লীল অনৈতিক কার্...
- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি-মূল্যায়ন কমিটির ৪ সদ...
- বিকেন্দ্রীকরণ হচ্ছে জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প
- যশোরের পর সিলেট রুটেও বন্ধ হয়ে গেছে রিজেন্ট এয়ার...
- ছাত্রলীগের সন্ত্রাস ও শিবিরের প্রচার সম্পাদককে গ্র...
- বিরুলিয়া সেতু প্রকল্পে বরাদ্দ নেই দীর্ঘ দিন কবে শ...
- হাসিনার নব্য বাকশাল বেশি বিপজ্জনক
- ডাঃ নূরুল ইসলাম আর নেই
- বিশ্বজিৎ হত্যাঃ ভিডিও ফুটেজের সাথে ময়নাতদন্ত প্রত...
- বিপিএলে স্থানীয় ক্রিকেটারের মধ্যে শাহরিয়ারের প্র...
- রাশিয়ার সাথে অস্ত্রচুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর ব্...
- মুন্সীগঞ্জে একই দিনে ৭টি লাশ উদ্ধার
- সরকার আন্তর্জাতিক মিডিয়ার অপতৎপরতা খতিয়ে দেখবেঃ ...
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: by ফয়েজ ঊল্লাহ ভূঁইয়া
- জিয়ার অধ্যাদেশকে বৈধতা দিলো মহাজোট সরকার-নানা প্র...
- নিষ্ক্রিয় বিএনপিঃ রাজনৈতিক বিতর্কে সেনাবাহিনী by ...
- এলডিসির কলঙ্ক মোচন ও অর্থনীতির ঝুঁকি-অবলোকন by মাস...
- বাতাসে লাশের গন্ধ by হিজার আল হেজাজী
- প্রফেসর অ্যানেমারি শিমেল by মীযানুল করীম
- রাজনীতিবিদ খান এ সবুর by এস এইচ খান আসাদ
- স্মরণঃ মাওলানা মুহাম্মদ শামসুদ্দিন
- ভারতের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ জরুরি
- রাসূল সা:-এর জন্ম ও ওফাত দিবস আজ- শান্তি-স্বস্তি আ...
- ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নয় যাবজ্জীবন কর...
- আবার পারমাণবিক পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া
- ভেনেজুয়েলার বিরোধীদের দাবি- দেশবাসীর উদ্দেশে কিছু...
- কংগ্রেসে হিলারির শেষ উপস্থিতি- বেনগাজির ঘটনায় ব্য...
- ইসরায়েল নতুন বসতি করলে আইসিসিতে যাবে ফিলিস্তিন
- ভোলা সদরের ওয়ার্ডে ওয়ার্ডে আ.লীগের পাল্টাপাল্টি কমিটি
- ইসলামী বিশ্ববিদ্যালয়- ছাত্রলীগের নেতা নিখোঁজ সড়ক অ...
- মাদারীপুরে নৌপরিবহনমন্ত্রী- তেলের দামের সঙ্গে সামঞ...
- সরকারি জমিতে যুবলীগ নেতার বিপণিবিতান
- সাগর-রুনির হত্যাকারীরা ধরা পড়েনি প্রশাসনের ব্যর্থত...
- চলন্ত বাসে ধর্ষণঃ থানায় রাত কাটলো তরুণীর
- শিশুসন্তানের সামনে মাকে হত্যা
- শীতবস্ত্র পেলেন আরও ৪৭০ জন
- যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত শেষ করার দাবি
- ধর্ম- আদর্শ সমাজ গঠনে মহানবী (সা.) by মুহাম্মদ আ...
- সরকারের সঙ্গে আলোচনায় বসুন- শিক্ষকদের আন্দোলন
- মহানবী (সা.)-এর জীবনাদর্শ শান্তি ও ন্যায়ের দিশারি ...
- শতবর্ষের বেদে ঐতিহ্য, নৌকা ছেড়ে শহরে by হাসান শাহর...
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা
- সময়ের প্রেক্ষিত- জাপানে জাতীয়তাবাদী চেতনার পুনরু...
- যুক্তরাষ্ট্রে ন্যায়বিচার পাওয়ার সুযোগ নেই: স্নোডেন
- ৭ দিন
- সন্ত্রাসবাদীর সঙ্গেও কথা বলতে হবে by কফি আনান
- এখন সময় রাহুলের by সুমন কায়সার
- যুক্তরাষ্ট্রে অস্ত্র-সহিংসতা- ওবামার পরিকল্পনায় কা...
- রাজপথে ফাঁসি
- অ্যাপস কর্নার- ভিমিও
- মমতা আমার দেখা নিকৃষ্টতম রাজনীতিকঃ কবীর সুমন by হা...
- স্মার্টফোন কিনতে যাচ্ছেন?
- দারুণ ভাবনা- আমাকে একটা চাকরি দেবেন? by রাজীব হাসান
- অন্য খবর
- কীভাবে এল- ক্লিপের নাম জেম
- প্রিয় গান- ‘সময় গেলে সাধন হবে না’ by আবদুল্লাহ আ...
- যা চলছে
- ইডেন ছাত্রীকে এসিড নিক্ষেপকারী মনির রাঙামাটিতে গ্র...
- না জানলেও ক্ষতি নেই
- সত্যিকারের রিও by মাহফুজ রহমান
- শিশুরাই পরিচালক-বিচারক by পাভেল মহিতুল আলম
- গোলটেবিল বৈঠক- নারীর প্রতি সহিংসতা এখনই প্রতিরোধ করুন
- শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে মাকে খুন
- মির্জা ফখরুলের জামিন ও রিমান্ড আবেদন নাকচ
- প্রেমের গল্প by রকিব হাসান
- মোহাম্মদ রফিকের কবিতা
- প্রথম আলো বর্ষসেরা বই-১৪১৮ পুরস্কার পেয়েছে দুটি বই...
- মননশীল শাখা- গুরুত্বপূর্ণ প্রত্নরত্ন by সিরাজুল ...
- প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৮ নিয়ে বিশেষ আয়োজনসৃজনশীল...
- পদ্মা সেতু প্রকল্পে আগ্রহী আরো দুই সংস্থা : অর্থমন...
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- নারী নির্যাতন-মানিকগঞ্জে চলন্ত বাসে তরুণী ধর্ষিত
- বাড়ল জামিনের মেয়াদ- মোবারকের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ার...
- গোল্ডস্টেইনকে অর্থমন্ত্রী- এত জনপ্রিয় হলে চাকরি ছে...
- খুলনায় জনসভায় প্রধানমন্ত্রী- উন্নয়ন অব্যাহত রাখতে ...
- খুলনায় প্রধানমন্ত্রী-যা চেয়েছিলেন তার চেয়েও বেশি প...
- হাইড্রোগ্রাফিক কমিটির চিঠি সরকারকে-সাগরে বিদেশি জর...
- মানবতাবিরোধী অপরাধ-'এ দেশের মানুষের মনোভাবের প্রতি...
- সারা দেশে আবারও শিবিরের তাণ্ডব-ঢাকা, রাজশাহী, গাইব...
- মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ ৩ রহস্যময় লাশ by মাসুদ খান ও...
- দেশে তৈরি বিষে মৃত্যুদণ্ড কার্যকর করবে ভিয়েতনাম
- মামলার পরবর্তী শুনানি সোমবার
- লাপিদের সঙ্গেই জোট গড়ছেন নেতানিয়াহু
- পাকিস্তানে সন্ত্রাসী সন্দেহে বিনা বিচারে আটক ৭০০
- জেরুজালেমে ইহুদি বসতি-ইসরায়েলকে কাঠগড়ায় তোলার হুমক...
- যুদ্ধাপরাধের বিচার- একুশ বছরের অপেক্ষার অবসান by ...
- আমিই বাংলাদেশবাংলাদেশ এগিয়ে চলেছে মানুষের সম্মিলিত...
- মানিকগঞ্জে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ
- খাদ্য তথ্যবিভ্রাট-১- চাল উৎপাদন ও ভোগের তথ্যে গোলম...
- রাস্তার ঢালে গুলিবিদ্ধ চোখ বাঁধা তিন লাশ
- মরক্কোয় ধর্ষণ-বিয়ের আইন পরিবর্তন হচ্ছে
- মেয়ের সাফল্যে শোকাতুর বাবা-মা
- নারীদের জন্য প্রথম আদালতের যাত্রা
- ধর্ষণের সর্বোচ্চ সাজা-মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু জে...
- যুক্তরাষ্ট্রের নারী সেনারাও সম্মুখযুদ্ধে অংশ নেবেন
- ফৌজার এটিই শেষ ম্যারাথন!
- নির্বাচনে অংশ নেবেন না কাদরি
- মালির সেনাদের বিরুদ্ধে 'গণহত্যা'র অভিযোগ
- ১৫ হাজার কুমির লাপাত্তা
- ধূমপায়ী নারীর মৃত্যুর ঝুঁকি আগের চেয়ে বেশি
- দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির পথ by মুফতি এনায়ে...
- রাসূলের আদর্শ সব যুগের অনুসরণীয় by সালমা সেতারা
- নবীর (সা.) আলোচনায় ইমান তাজা হয় by ওয়ালী উল্লাহ আরমান
- সিরাতুন্নবী প্রশিক্ষণ মাধ্যম by মাওলানা শাহ্ আবদুস...
- মিলনমেলা বসবে যখন by মাহফুজুর রহমান মানিক
- মধ্যপ্রাচ্য-মুসলিম বিশ্বের অনৈক্যই ইসরায়েলের শক্তি...
- সুশাসন-নবম জাতীয় সংসদের কার্যকারিতা এবং নাগরিক অধি...
- প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন- গণতন্ত্রের পথেই অগ্র...
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)- শিক্ষা নিতে হবে মহান...
- বেনগাজি নিয়ে শুনানিতে হিলারি-দায় আমার, পদ্ধতিগত ব্...
- পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নতুন মামলার নি...
- ক্ষুধা দূর করতে জোট বেঁধেছে শতাধিক সংস্থা
-
▼
Jan 25
(263)
-
▼
January
(6492)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment