Thursday, March 8, 2012
অর্থনীতি-‘সিন্দুকতত্ত্ব’ ও কালো টাকার ‘বর্তমান বাস্তবতা’ by জায়েদ বখ্ত
অর্থনীতি-‘সিন্দুকতত্ত্ব’ ও কালো টাকার ‘বর্তমান বাস্তবতা’ by জায়েদ বখ্ত
২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার আগে বাংলাদেশ অর্থনীতি সমিতি ৪৮টি বাজেট প্রস্তাব জনসমক্ষে উপস্থাপন করে। এগুলোর একটিতে বাজেটে কালো টাকা সাদা করার বিধান না রাখার প্রস্তাবও ছিল। অতীতেও অর্থনীতি সমিতি কালো টাকা সাদা করার বিধানের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল।
কিন্তু গত ২৬ জুন অর্থনীতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এক অনুষ্ঠানে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ১০ শতাংশ হারে কর দিয়ে অবকাঠামো তহবিল ও ট্রেজারি বন্ডে কালো টাকা বিনিয়োগের যে সুযোগ বাজেটে রাখা হয়েছে, তা সমর্থন করেন। তাঁরা যুক্তি হিসেবে বলেন যে যদিও অর্থনীতি সমিতি কালো টাকা বৈধ করাকে কখনোই নীতিগতভাবে সমর্থন করে না, কিন্তু বিষয়টি ‘বর্তমান বাস্তবতা’ বিবেচনায় নিয়ে দেখতে হবে। বর্তমান বাস্তবতার বিষয়টি ব্যাখ্যার আগে কালো টাকা নিয়ে সরকারি পর্যায়ে বিভ্রান্তির দিকটি আগে একটু উল্লেখ করা যাক।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি সমীক্ষা প্রতিবেদনে দেখানো হয়েছে, বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড বা কালো অর্থনীতির ব্যাপ্তি জিডিপির সর্বনিম্ন ৪৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৮১ শতাংশ পর্যন্ত। অর্থমন্ত্রী তাঁর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনেও এ পরিসংখ্যান উল্লেখ করেছেন। এই প্রতিবেদন বিবেচনায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার জন্য সুপারিশ করেছে বলে পত্রিকান্তরে খবর বেরিয়েছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সমর্থনের ভিত্তিতে অর্থমন্ত্রী বাজেটে এ সুযোগ অন্তর্ভুক্ত করার কথা সংসদে জানিয়েছেন। অর্থনীতি সমিতির ‘বাস্তবতা’ বিবেচনায় এই বিষয়টিও এসেছে বলে প্রতীয়মান হয়।
যেকোনো দেশের মতো বাংলাদেশের জাতীয় আয়ের হিসাবেও অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। ‘নিজস্ব ভোগের জন্য উৎপাদন’ ও ‘অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড’ অন্য দেশের মতো আমাদের দেশেও জাতীয় আয়ের হিসাবের বাইরে রাখা হয়। তা ছাড়া ইনফরমাল বা অপ্রাতিষ্ঠানিক খাত ও সেবা খাতের কর্মকাণ্ডের একটা বড় অংশ পরিসংখ্যানব্যবস্থার দুর্বলতায় হিসাবের বাইরে থেকে যায়। কর প্রশাসনের দুর্বলতা ও দুর্নীতির সুযোগে করযোগ্য আয় আছে, এমন বহু লোক কর-জালের আওতার বাইরে থাকেন। অর্থাৎ, বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত আছেন, এমন অনেকে জাতীয় আয়ের হিসাব ও কর-জাল উভয়ের বাইরে অবস্থান করেন। এতে জাতীয় আয়, ভোগ ও সঞ্চয়ের যে হিসাব সরকারি সূত্রে পাওয়া যায়, প্রকৃত আয়, ভোগ ও সঞ্চয় তার চেয়ে নিশ্চিতভাবে অনেক বেশি। কিন্তু অর্থ বিভাগের সমীক্ষায় কালো অর্থনীতির যে ব্যাপ্তির কথা উল্লেখ করা হয়েছে, তা আঁতকে ওঠার মতো। আমাদের দেশে অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত দুই ধরনের হয়ে থাকে—সীমান্ত চোরাচালান ও দেশি-বিদেশি পণ্যের নকল উৎপাদনের কার্যক্রম। এগুলোর ওপর নির্ভরযোগ্য তথ্য খুব একটা নেই। তবে বিআইডিএস ও অন্যান্য যে গবেষণা হয়েছে, তাতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের পরিমাণ বেশ বড় হলেও জাতীয় আয়ের শতকরা ৪৫ থেকে ৮১ ভাগ, এমন পরিসংখ্যান বাংলাদেশের অর্থনীতির সঙ্গে পরিচিত যে-কারোর জন্য মেনে নেওয়া কঠিন। স্পষ্টত, এখানে আন্ডারগ্রাউন্ড বা অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পুঞ্জীভূত কালো টাকার পরিমাণ—এই দুটি ভিন্ন বিষয়কে একসঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে।
কালো টাকার উৎস মূলত তিনটি—অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতির মাধ্যমে পাওয়া অর্থ এবং কর দেওয়া হয়নি, এমন বৈধ উপায়ে অর্জিত অর্থ বা অপ্রদর্শিত বৈধ আয়। কালো টাকা সাদা করার অর্থ হচ্ছে, এ ধরনের টাকার মালিককে অর্থসংক্রান্ত আইনি দায়দেনা থেকে অব্যাহতি দেওয়া।
অতীতে একসময় কালো টাকার ব্যাপ্তি সীমিত ছিল। কালো টাকার হাতে গোনা মালিকদের সমাজে কিছুটা হেয় চোখে দেখা হতো। এখন কালো টাকার ব্যাপ্তি অনেক বেড়ে যাওয়ায় সামাজিক অগ্রহণযোগ্যতা অনেক কমে এসেছে। কালো টাকার মালিকেরা অসংকোচে এ টাকা ভোগে ব্যবহার করেন। কালো টাকার একটা বড় অংশ এভাবে ভোগে ব্যবহূত হওয়ায় তা অর্থনীতির নিয়মিত অংশে পরিণত হয়ে যায়। তাই কালো টাকার বিশালত্বসংক্রান্ত ‘বাস্তবতা’র যুক্তিও প্রশ্নবিদ্ধ হয়।
ভোগের পর যে টাকা অবশিষ্ট থাকে, তা হচ্ছে সঞ্চয়। কালো টাকার মালিকেরা এর একটা অংশ বিদেশে পাচার করেন বিদেশভ্রমণ, কেনাকাটা, বিনোদন, চিকিৎসা, ছেলেমেয়েদের লেখাপড়া ও কালো টাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এ ধরনের অর্থ পাচার ব্যাংকের মাধ্যমে ছাড়া বড়ভাবে করার সুযোগ নেই। এই অবৈধ অর্থ পাচারের বিষয়টিও অর্থনীতি সমিতির সভাপতির ‘বাস্তবতা’ বিবেচনায় এসেছে। কিন্তু একটি অবৈধ কার্যক্রমকে সীমিত করার জন্য আরেকটি অবৈধ কাজ মেনে নেওয়ার যুক্তি গ্রহণযোগ্য হতে পারে না। তা ছাড়া বড় পরিমাণের অর্থ পাচার যেহেতু ব্যাংকের মাধ্যমেই সম্ভব, তাই এটি ব্যাংক-নজরদারিরই সমস্যা। ব্যাংক-নজরদারি শক্তিশালী করেই এ সমস্যা সামাল দিতে হবে।
সঞ্চিত কালো টাকার বড় অংশই ব্যাংকে নামে ও বেনামে স্থায়ী আমানত হিসেবে থাকে। আর ব্যাংকে গচ্ছিত সব টাকাই অর্থনীতির মূল ধারায় থাকে। কেননা, ব্যাংক থেকে এই টাকা ঋণ নিয়েই বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন। অনেক ক্ষেত্রে কালো টাকার মালিকেরা স্থায়ী ভোগ্যপণ্য যেমন স্বর্ণালংকার, হীরা ইত্যাদি ও স্থায়ী সম্পদ যেমন জমিজমা, ফ্ল্যাট ও বাড়ি নামে-বেনামে কেনেন। এই বাড়তি চাহিদার কারণে স্বাভাবিকভাবেই বাজারে এসব সম্পদের মূল্য বেড়ে যায়। এই ‘বাস্তবতা’কে বিবেচনায় নিয়েও কালো টাকা সাদা করার পক্ষে এখন যুক্তি দেখানো হচ্ছে।
সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে নতুন বাড়ি বা ফ্ল্যাট নির্মাণ বা ক্রয় বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। কেননা, এটা অর্থনীতিতে আবাসনক্ষমতা বাড়ায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করে। অন্যদিকে জমিজমা কিংবা পুরোনো বাড়ি ক্রয়ে শুধু মালিকানার পরিবর্তন হয় কিন্তু উৎপাদনক্ষমতা অপরিবর্তিত থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখে না। আবার প্রাথমিক পুঁজিবাজারের (আইপিও) ক্ষেত্রেও প্রায় সব সময়ই পুঁজি সরবরাহের আধিক্য দেখা যায়। তাই কালো টাকা পুঁজিবাজারে আকৃষ্ট করার পদক্ষেপ মূলত সেকেন্ডারি বা দ্বিতীয় স্তরের বাজারকে চাঙা করার জন্য। কিন্তু জমিজমা ও পুরোনো বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের মতো সেকেন্ডারি পুঁজিবাজার থেকে শেয়ার কেনা অর্থনীতির উৎপাদনক্ষমতায় কোনো অবদান রাখে না।
কোনো কোনো ক্ষেত্রে কালো টাকার মালিকেরা নিজেরাই শিল্প বা অন্য উৎপাদনশীল খাতে কালো টাকা বিনিয়োগ করেন। যেমন কয়েক বছর আগে পত্রিকায় দেখা গিয়েছিল, তিতাস গ্যাসের একজন মিটার রিডার ঘুষের টাকায় একাধিক টেক্সটাইল মিল স্থাপন করেছেন। কিন্তু কালো টাকা অর্থনীতির মূল ধারায় রাখার জন্য কালো টাকার মালিকদের নিজের বিনিয়োগকারী হওয়ার প্রয়োজন নেই। অর্থনীতিতে সঞ্চয় করেন অনেকে। কিন্তু বিনিয়োগ করেন গুটি কয়েক লোক। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যা দরকার, তা হচ্ছে সব সঞ্চয়—সেটা কালো বা সাদা যা-ই হোক—তা যেন বিনিয়োগকারীর প্রয়োজনে ব্যবহার করা যায়।
এটা আগেই বলা হয়েছে, বর্ধিত ভোগ, স্থায়ী ভোগ্যপণ্য ও অন্যান্য সম্পদ ক্রয় ও ব্যাংকে স্থায়ী আমানতে রাখার মাধ্যমে কালো টাকা ইতিমধ্যেই অর্থনীতির মূল ধারায় রয়েছে। তাই কালো টাকাকে সাদা করার সুযোগ দিয়ে কালো টাকার মালিককে দায়মুক্ত করা ছাড়া ও সরকারের কিছু রাজস্ব পাওয়া ছাড়া অর্থনীতিতে আর বেশি সুফল পাওয়ার খুব একটা সুযোগ নেই। বরং অনৈতিকতাকে সমর্থনের মাধ্যমে ভবিষ্যতে অর্থনীতিতে আরও কালো টাকা সৃষ্টির প্রচেষ্টাকেই এটা উৎসাহিত করবে।
অর্থনীতি সমিতির সভাপতি আরেকটি ‘বাস্তবতা’কে বিবেচনায় নিতে বলেছেন। সেটি হলো ব্যাংকে তারল্য-সংকট। তাঁর মতে, এর জন্য মূলত কালো টাকার মালিকেরাই দায়ী। তাঁর ব্যাখ্যাটি এ রকম, কালো টাকার মালিকেরা গত ছয় মাসে আগের তুলনায় তিন গুণ বেশি সিন্দুক বাজার থেকে কিনে সেগুলোয় কালো টাকা বোঝাই করে রাখছেন। আর এ জন্যই ব্যাংকে তারল্য-সংকট দেখা দিয়েছে। অর্থমন্ত্রীর বক্তব্য মেনে ধরে নেওয়া যায়, ২০১০ সালে জিডিপির সর্বোচ্চ ৮১ শতাংশ কালো টাকা; অর্থাৎ প্রায় পাঁচ লাখ ৫০ হাজার কোটি টাকা। এর এক-চতুর্থাংশও যদি নগদ অবস্থায় থাকে, তা হলে প্রায় এক লাখ ৩৭ হাজার কোটি টাকা অর্থনীতি সমিতির সভাপতির বক্তব্য অনুসারে সিন্দুকে বোঝাই করা হয়েছে। তিনি অবশ্য বলেননি, তিন গুণ সিন্দুক বিক্রির তথ্য কটি প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে বা এই প্রতিষ্ঠান সব ঢাকায় অবস্থিত কি না এবং বিক্রীত সিন্দুকের মাপ কী। তাই এই এক লাখ ৩৭ হাজার কোটি টাকা নতুন কেনা সিন্দুকে রাখার জন্য স্থানের সংকুলান হবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না!
তবে বাংলাদেশ ব্যাংকের উপাত্ত থেকে এই ‘সিন্দুকতত্ত্বের’র সমর্থনে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। রিজার্ভ মুদ্রা মূলত তিনটি জায়গায় অবস্থান করে: ১. ব্যাংকের ভল্টে ২. ব্যাংকের আমানত হিসেবে বাংলাদেশ ব্যাংকে এবং ৩. ব্যাংকের বাইরে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে। বাংলাদেশ ব্যাংকের উপাত্ত অনুসারে, ডিসেম্বর ২০১০ থেকে ফেব্রুয়ারি ২০১১—এই তিন মাসে ব্যাংকের ভল্টে রক্ষিত অর্থ চার হাজার ৯৬৪ কোটি থেকে বেড়ে পাঁচ হাজার ৪২৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে ব্যাংকের বাইরে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে থাকা টাকার পরিমাণ ৫২ হাজার ৯১৮ কোটি থেকে কমে ৫১ হাজার ৯১৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।
ব্যাংকের বর্তমান তারল্য-সংকটের প্রধান কারণ হচ্ছে, ঋণ-আমানতের অনুপাত ঠিক করার জন্য বাংলাদেশ ব্যাংকের চাপ। যেহেতু অনেক ব্যাংকই অনুমোদিত অনুপাতের চেয়ে বেশি ঋণ ইতিপূর্বেই দিয়ে ফেলেছে, তাই এখন তারা বাংলাদেশ ব্যাংকে অতিরিক্ত ডিপোজিট রাখা সত্ত্বেও ঋণযোগ্য তহবিল না থাকায় তারল্য-সংকটে ভুগছে। বাংলাদেশ ব্যাংকের উপাত্ত অনুসারে, আলোচ্য তিন মাসে ব্যাংকের অতিরিক্ত আমানত হিসেবে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত অর্থের পরিমাণ সাত হাজার ১৮৩ কোটি থেকে বেড়ে আট হাজার ২২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।
সুতরাং, কালো টাকা সাদা করার ব্যাপারে অর্থনীতি সমিতির এই অবস্থান পরিবর্তনের পেছনে ‘সিন্দুকতত্ত্বের’ ব্যাখ্যা সঠিক বলে মনে হয় না। একইভাবে, বিপুল পরিমাণে কালো টাকা অর্থনীতির মূল ধারার বাইরে আছে এবং সাদা করার সুযোগ দিয়ে এই টাকা উৎপাদনশীল খাতে নিয়ে আসতে হবে—এ যুক্তিও ‘বাস্তবতার’ বিচারে সঠিক প্রতীয়মান হয় না।
জায়েদ বখ্ত: গবেষণা পরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।
rzbakht@yahoo.com

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 08
(74)
- জামায়াতকে নিয়েই ভয়, ঢাকায় জড়ো হচ্ছেন নেতারা-মতিঝিল...
- শোভাযাত্রায় যোগ দিলেন সরকারি কর্মচারীরা-এটা রাষ্ট্...
- ভোগান্তির এক দিন
- দুর্নীতি নিয়ে সচিব সভায় তর্ক-বিতর্ক
- সৌদি দূতাবাসের কর্মকর্তা খুন-দৃষ্টান্তমূলক শাস্তি...
- চারদিক-শরফুল আলম অনুজপ্রতিম by দ্বিজেন শর্মা
- পঞ্চদশ সংশোধনী-জনগণের অধিকার ও ক্ষমতা উপেক্ষিত by ...
- কলকাতার চিঠি-পশ্চিমবঙ্গে দ্বিকক্ষ আইনসভা হচ্ছে? by...
- সংবিধান-সামাজিক শক্তি ও ধর্মনিরপেক্ষতা by শান্তনু ...
- গতকাল সমকাল-বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও বহির্ব...
- ব্যয়ের স্বচ্ছতা ও যৌক্তিকতা থাকতে হবে-জাতীয় বাজেটে...
- নিয়মতান্ত্রিক রাজনীতিতেই সমাধান খুঁজতে হবে-সংবিধান...
- ওষুধের মূল্যবৃদ্ধি-অতি মুনাফার গ্রাসে সেবাবাণিজ্য
- একাত্তরের এই দিনে
- পবিত্র কোরআনের আলো-পার্থিব জীবনের দৃষ্টান্ত মূলত অ...
- চারদিক-মেঘে ঢাকা তারা by আসিফ সালেহ
- সিঙ্গাপুরের হোটেল কক্ষে বাংলাদেশী যুবক ও ফিলিপিনি ...
- পানিসম্পদ-পানি নিয়ে ভাবনা, দুর্ভাবনা by এ কে এম জা...
- ধর্ম-ইসলাম নারী নির্যাতন সমর্থন করে না by মুহাম্মদ...
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-জাতীয় উন্নয়নে উচ্চশিক্ষা ও...
- অর্থনীতি-‘সিন্দুকতত্ত্ব’ ও কালো টাকার ‘বর্তমান বাস...
- ছবি কথা বলে, বলে কেবলই ব্যর্থতার কথা-শুভাঢ্যা খালে...
- রাজনৈতিক উদ্দেশ্যে অনুমোদন কাম্য নয়-নতুন ব্যাংকের ...
- স্মরণ-সোমেন চন্দ : তাঁর চেতনার মশাল অনির্বাণ by কা...
- নারী দিবসের ভাবনা by প্রফেসর ড. দিলারা হাফিজ
- নারী দিবস এবং বাংলাদেশের চিত্র by ড. নিয়াজ আহম্মেদ
- সাদাকালো-জাতিসংঘে ব্যবহারিক ভাষা বাংলার দাবি নিয়ে ...
- ফিরিয়ে দিয়েছে দুই হাসপাতাল-সড়ক দুর্ঘটনার পর চিকিৎস...
- দাবি পূরণের আশ্বাস কর্তৃপক্ষের-ইউএসটিসিতে শিক্ষার্...
- বীরকন্যা প্রীতিলতার পথ ধরে... by আবুল মোমেন
- মিরসরাইয়ে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল by শারফুদ্দী...
- রাজনীতিতে চট্টগ্রামের নারীরা by একরামুল হক
- মুক্তি মিলছে না জলাবদ্ধতা থেকে! by হামিদ উল্লাহ
- ‘আ সেপারেশন’-বিচ্ছেদ ভাবিয়া... by ইকবাল হোসাইন চৌধুরী
- বলিউড-ওজন কমানোর দাওয়াই
- মৌ যখন শ্যামা by জাহীদ রেজা নূর
- মৈত্রীবন্ধন-গানে গানে বন্ধন by মেহেদী মাসুদ
- আইনে শাস্তি আছে তবু বাল্যবিবাহ থেমে নেই
- নারীবান্ধব স্বাস্থ্যসেবা নেই-* রোগীদের মধ্যে পুরুষ...
- আন্তর্জাতিক নারী দিবস ২০১২-নারীনীতি বাস্তবায়ন আর ক...
- এই দিনে-ক্ষমতা ও নারীর ভাষা by গুলশান আরা
- বদলে দাও বদলে যাও মিছিল-ব্লগ থেকে...
- সেবক বনাম ঘাতক বিতর্ক
- অর্থনীতি-ক্রমহ্রাসমান বৈদেশিক ঋণ ও খয়রাত-নির্ভরতা ...
- অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার করুন-সৌদি কর্মকর্তা হত্যা
- নারীর টেকসই শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে-আন্তর্জ...
- কবি, কিংবদন্তি by পুলক চ্যাটার্জি
- কিডনি সংযোজনে আইনি জটিলতা দূর হোক by এমএ সামাদ
- জাতির মনোজগতে ঐকতান দরকার by সেজান মাহমুদ
- নগর পরিকল্পনা-ঢাকাকে বদলে দেওয়া সম্ভব by মাহমুদুর ...
- সৌদি দূতাবাস কর্মকর্তা খুন-অপরাধীদের কঠোর দণ্ড চাই
- আন্তর্জাতিক নারী দিবস-দারিদ্র্য ও ক্ষুধা নিরসনে ক্...
- সৌদি দূতাবাস কর্মকর্তা খুন-গুলিবিদ্ধ অবস্থায় প্রা...
- মহাসমাবেশ থেকে জোট সম্প্রসারণের ঘোষণা দেবেন খালেদা...
- আইএসআইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলেন কেন?
- সন্ত্রাসীর গায়ে যখন পুলিশের পোশাক by পারভেজ খান
- হোসনে আরার অব্যাহতি-পরিমল অভিযুক্ত
- নারী পুলিশ সম্মেলন-নেতৃত্ব চায় নারী পুলিশ
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- দুই নেতার স্বপ্ন পূরণে কাজ করব: পঙ্কজ
- নকিয়া মুঠোফোনে প্রথম আলো
- ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের অভিযোগ উপস্থাপন-কাদের ...
- ক্ষমতাসীন দলের শোভাযাত্রায় সচিবালয়ের কর্মচারীরা
- ‘ব্যক্তিগত নয় এটা পুরো জাতির ব্যাপার’
- বাউল-সংস্কৃতি-লালন আমাদের কে হন by ফারুক ওয়াসিফ
- কে এফ রুস্তামজির চোখে ১৯৭১-মুজিব ভাই বলেছেন, ‘ভারত...
- পদত্যাগ করে আকরামের প্রতিবাদ
- শাবাশ আকরাম! by উৎপল শুভ্র
- আজ আন্তর্জাতিক নারী দিবস-চার বছরে ৪৯ লাখ নারী কর্ম...
- ৭ মার্চ উপলক্ষে ঢাকায় বিশাল শোভাযাত্রা-শক্তি দেখাল...
- নারী দিবস এবং মিডিয়ায় নারী by সঞ্জীব রায়
- কৃষিতে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নেই by আদি...
- প্রযুক্তি দুনিয়ার সেরা ৫ নারী by হাবিবুর রহমান তারেক
- নিজেকে সম্মান করা শিখতে হবে by লতিফা নিলুফার পাপড়ি
-
▼
Mar 08
(74)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment