Friday, March 27, 2026
বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের মাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, কারণ কী
বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের মাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, কারণ কী
ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের নানা ধরনের কার্যকলাপের কারণে কার্বন ডাই–অক্সাইডের ক্রমাগত নির্গমন ঘটছে। দাবানলের মতো ঘটনা এই রেকর্ড বৃদ্ধির জন্য দায়ী। পৃথিবীর মহাসাগর ও ভূখণ্ডও এখন কম কার্বন–ডাই অক্সাইড শোষণ করেছে। কার্বন ডাই–অক্সাইডের বৃদ্ধি খারাপ জলবায়ুচক্রের ইঙ্গিত দিচ্ছে। ক্রমবর্ধমান তাপমাত্রার সঙ্গে সঙ্গে মহাসাগর ও ভূখণ্ডে গ্রিনহাউস গ্যাস শোষণ ও সঞ্চয় করার ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। অন্য দুটি প্রধান গ্রিনহাউস গ্যাস মিথেন ও নাইট্রাস অক্সাইডও ২০২৪ সালে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে কার্বন ডাই–অক্সাইডের মাত্রা ৪২৩ পিপিএমে পৌঁছেছে। এই মাত্রা প্রাক্-শিল্প স্তরের ২৭৮ পিপিএমের চেয়ে ৫২ শতাংশ বেশি। বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের পরিমাণ দ্রুত হারে বাড়ছে। এই মাত্রা ১৯৬০ দশকের বার্ষিক গড় শূন্য দশমিক ৮ পিপিএম থেকে বেড়েছে। ২০১১-২০ দশকে বছরে ২ দশমিক ৪ পিপিএম মাত্রা বৃদ্ধি পেয়েছে।
ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের তথ্যমতে, প্রতিবছর নির্গত কার্বন ডাই–অক্সাইডের প্রায় অর্ধেক বন ও অন্যান্য স্থলজ বাস্তুতন্ত্র ও মহাসাগর শোষণ করে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে মহাসাগর কার্বন ডাই–অক্সাইড কম শোষণ করছে। শক্তিশালী এল নিনো আবহাওয়ার ধরন ও রেকর্ড উষ্ণতম বছর হওয়ার কারণে ২০২৪ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের রেকর্ড বৃদ্ধি হয়েছে বেশি। স্থলভাগ ও সমুদ্র সে বছর কার্বন ডাই–অক্সাইড কম শোষণ করেছে। এল নিনোর বছরে শুষ্ক গাছপালা ও বন্যায় কার্বন সঞ্চয় হ্রাস পেয়েছে। ২০২৪ সালে অ্যামাজন ও দক্ষিণ আফ্রিকায় খরা ও আগুনের প্রভাব ছিল বেশ।
ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের ডেপুটি সেক্রেটারি-জেনারেল কো ব্যারেট জানান, কার্বন ডাই–অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস আবদ্ধ তাপ আমাদের জলবায়ুকে টার্বো চার্জ করছে। আরও চরম আবহাওয়ার দিকে চলে যাচ্ছে পৃথিবী। নির্গমন হার হ্রাস করতে না পারলে অর্থনৈতিক নিরাপত্তা ও মানুষের ঝুঁকি বাড়বে।
সূত্র: ডেইলি মেইল
![]() |
| বিশ্বে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ বেড়েছে। ফাইল ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1426)
-
▼
March
(202)
-
▼
Mar 27
(8)
- মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় প্রথম দুই সপ্তাহেই ৮...
- চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই ...
- জুলাই হত্যাকাণ্ড ও আওয়ামী এমপি: কাঠগড়ায় কি ভুল মান...
- ভিন গ্রহে কার্বন ডাই–অক্সাইড থেকে অক্সিজেন তৈরির উ...
- ২০০ বছরের পুরোনো কারাগারের একমাত্র রাজনৈতিক বন্দী ...
- গালওয়ান নিয়েই কি ভয়, কেন সাবেক সেনাপ্রধানের বই প্র...
- সিসিলি থেকে ইন্দোনেশিয়া: একই দিনে মুসলিম বিশ্বের ...
- বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের মাত্রা রেকর্ড উচ্...
-
▼
Mar 27
(8)
-
▼
March
(202)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment