Monday, April 9, 2012
শাসনতন্ত্র-সংবিধান সংশোধন নিয়ে সংশয় by বদিউল আলম মজুমদার
শাসনতন্ত্র-সংবিধান সংশোধন নিয়ে সংশয় by বদিউল আলম মজুমদার
সংবিধান সংশোধনের লক্ষ্যে সরকার গত জুলাই মাসে ১৫ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করেছে। কমিটির ১২ জন সদস্যই সরকারদলীয়। অন্য সদস্যরাও মহাজোটের অংশীদার। বিরোধী দল বিএনপিকে কমিটির একটি সদস্যপদ দেওয়া হলেও তারা তা গ্রহণ করেনি। কমিটি এখন তার সুপারিশ চূড়ান্ত করছে এবং মাননীয়
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সম্ভবত আগামী মে মাসে সংসদের একটি বিশেষ অধিবেশনে এগুলো উত্থাপন ও পাস করা হবে। গণমাধ্যমে প্রকাশিত কমিটির সুপারিশগুলো নিয়ে অনেক নাগরিকের মনে বহু গুরুতর সংশয় সৃষ্টি হয়েছে; প্রশ্ন সৃষ্টি হয়েছে কমিটির কার্যক্রম ও এখতিয়ার তথা সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে।
সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: কেন এই কমিটি? কী এর উদ্দেশ্য ও কার্যপরিধি? শুধু ক্ষমতাসীন মহাজোট সরকারের প্রতিনিধিদের নিয়ে সংবিধানে মৌলিক পরিবর্তন আনা কি যৌক্তিক? মহাজোট সরকার কি মৌলিক পরিবর্তনের জন্য ম্যান্ডেটপ্রাপ্ত? এ ব্যাপারে এত তাড়াহুড়োই বা কেন?
আমাদের জানামতে, কমিটির জন্য কোনো কার্যপরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়নি। তবে সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেন—সামরিক ফরমান জারি করে অতীতে সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছে; আর সে জন্যই সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের মানুষের বুকে যাতে সামরিক শাসনের জগদ্দল পাথর আর চেপে বসতে না পারে, সে ব্যবস্থা নিতেই এই কমিটি। উচ্চ আদালতের নির্দেশনার অনুসরণে সংবিধান সংশোধনের লক্ষ্যে এটি গঠন করা হচ্ছে। কমিটি প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এ বিষয়ে তাদের সুপারিশ চূড়ান্ত করবে। (প্রথম আলো, ২১ জুলাই ২০১০)। অর্থাৎ প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কমিটির উদ্দেশ্য মূলত আদালতের রায় বাস্তবায়ন এবং অবৈধ ক্ষমতা দখল রোধ করা।
পরবর্তী সময়ে কমিটির সভাপতি এক সংবাদ ব্রিফিংয়ে সংবিধান সংশোধনের কয়েকটি সুনির্দিষ্ট উদ্দেশ্যের কথা বলেন: অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল বন্ধ করা; জনগণের স্বাধীন-সার্বভৌম ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করা; মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত ও সংরক্ষণ করা; আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের নির্বাচনী অঙ্গীকার পূরণ ও জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়ন এবং সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করা। (যুগান্তর, ২৩ জুলাই ২০১০)।
এখানে জনগণের স্বাধীন-সার্বভৌম ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত ও সংরক্ষণ করা দ্বারা সুস্পষ্টভাবে কী বোঝানো হয়েছে, তা আমাদের কাছে পরিষ্কার নয়। এ ছাড়া এ দুটি লক্ষ্য বাস্তবায়নই ছিল ১৯৭২-এর সংবিধানের অন্যতম উদ্দেশ্য, যা বাস্তবে রূপায়িত হয়নি। এমন ব্যর্থতার আলোকে আমাদের কর্তব্য হওয়া উচিত সংশোধনের আগে বিশেষজ্ঞদের দিয়ে বিদ্যমান সংবিধানের কার্যকারিতা গভীরভাবে মূল্যায়ন করা। কেন বর্তমান সংবিধান লক্ষ্য দুটি বাস্তবায়নে সফল হয়নি, তা নিরূপণ করা।
মাননীয় প্রধানমন্ত্রী সীমিত উদ্দেশ্য নিয়ে কমিটি গঠনের কথা বললেও গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী কমিটি যেন সংবিধানের অনেক কিছুরই আমূল পরিবর্তনের সুপারিশ করার প্রস্তুতি নিচ্ছে। যেমন, তারা বিচার বিভাগকে সংসদের কাছে দায়বদ্ধ করার কথা বলছে। বলছে, সংবিধানে যুগপৎভাবে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মনিরপেক্ষতার বিধান রাখার এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা। সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার, তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করার, সংরক্ষিত নারী আসনসংখ্যা বাড়ানোর লক্ষ্যে সংসদের আসনসংখ্যা ৪০০-তে বৃদ্ধি করারও ইঙ্গিত দিচ্ছে। অবৈধভাবে ক্ষমতা দখল রোধের লক্ষ্যে কমিটির সুপারিশে মৃত্যুদণ্ডের বিধান থাকছে। কোনো সুনির্দিষ্ট কার্যপরিধি ছাড়াই কমিটি এতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ তৈরি করছে।
সুপারিশগুলো সংসদে অনুমোদিত হলে সংবিধানের মৌলিক পরিবর্তন সূচিত হবে। কিন্তু এসব পরিবর্তনের জন্য কি মহাজোট সরকার ম্যান্ডেটপ্রাপ্ত? বর্তমান সংসদ সংবিধানের মৌলিক পরিবর্তনের লক্ষ্যে ‘গণপরিষদ’ হিসেবে নির্বাচিত হয়নি। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, সংবিধানে সংশোধন আনার এখতিয়ার অবশ্যই সরকারের রয়েছে।
উপরন্তু, বিচার বিভাগকে সংসদের কাছে দায়বদ্ধ করা হলে ক্ষমতার পৃথক্করণের নীতি লঙ্ঘন করা হবে। এতে রাষ্ট্রের তিনটি বিভাগের—নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ—একে অপরের ওপর নজরদারিত্বের কাঠামো ভেঙে পড়বে। বিচার বিভাগ ধ্বংসের মুখোমুখি হবে এবং নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। আর নিরঙ্কুশ ক্ষমতা স্বৈরতন্ত্র সৃষ্টি করবে, যার পরিণতি অমঙ্গলকর হতে বাধ্য।
সংবিধান গণতন্ত্রের রক্ষাকবচ। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা আমাদের সাংবিধানিক অঙ্গীকার। তাই সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন গণতান্ত্রিক পদ্ধতিতেই হতে হবে। সুতরাং অন্যান্য দলের, বিশেষত প্রধান বিরোধী দল বিএনপির, যারা গত সাধারণ নির্বাচনে এক-তৃতীয়াংশেরও বেশি ভোট পেয়েছে, যথার্থ সম্পৃক্ততা ছাড়া সংবিধানে মৌলিক পরিবর্তন আনা কোনোভাবেই যুক্তিযুক্ত হবে না। এ ব্যাপারে শুধু বিরোধী দলের নেত্রীকে কমিটির সভায় ডাকলেই হবে না। আর উদ্দেশ্য যত মহৎই হোক, পদ্ধতি সঠিক না হলে তার পরিণতি শুভ হয় না। তাই একদলীয়, এমনকি জোটগতভাবেও সংবিধানে মৌলিক পরিবর্তন আনা সমীচীন হবে না। এ ছাড়া পঞ্চম সংশোধনী মামলার রায় সত্ত্বেও জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তির বহিঃপ্রকাশ এবং দেশের সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য গণভোটের আয়োজনও যৌক্তিক হবে।
উপরন্তু, সংবিধানে মৌলিক পরিবর্তন আনতে হলে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি হওয়া আবশ্যক। যেমন জাতীয় ঐকমত্য ছাড়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাদ দিলে কিংবা এতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলে আরও জটিলতার সৃষ্টি হতে পারে। এতে আগামী নির্বাচনই অনিশ্চিত হয়ে পড়তে পারে। এর মাধ্যমে পাল্টাপাল্টি সংবিধান সংশোধনের এক অশুভ প্রতিযোগিতারও সূচনা হতে পারে। সংসদীয় বিশেষ কমিটিতে বিরোধী দলের যথার্থ প্রতিনিধিত্বের পাশাপাশি সংবিধান সংশোধনের বিষয়ে সমাজের সব স্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করাও জরুরি।
বৃহত্তর জনগোষ্ঠীর সুপারিশ গ্রহণের লক্ষ্যে সবচেয়ে উত্তম পন্থা হতো সংসদের বাইরে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠন, যেমন প্রতিবেশী ভারতে অতীতে করা হয়েছে। যেমন, ২০০০ সালে ভারতের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এম এন ভেনকাটাচালিয়ার নেতৃত্বে ১১ সদস্য নিয়ে সংবিধানের কার্যকারিতা পর্যালোচনার জন্য একটি কমিশন গঠন করা হয়, যাতে কোনো সাংসদ ছিলেন না। কমিশনের নির্ধারিত কার্যপরিধি ছিল, ‘সংসদীয় গণতান্ত্রিক কাঠামোর মধ্যে একটি দক্ষ, নির্ঝঞ্ঝাট ও কার্যকর শাসনব্যবস্থা গড়ার এবং আর্থসামাজিক উন্নয়নের প্রয়োজনীয়তা পূরণে সংবিধান কতটুকু ভূমিকা পালন করে, গত ৫০ বছরের অভিজ্ঞতার আলোকে তা পর্যালোচনা করা। একই সঙ্গে সংবিধানের মৌলিক কাঠামো বা বৈশিষ্ট্য ঠিক রেখে, প্রয়োজন মনে করলে এর বিধানে পরিবর্তনের সুপারিশ করা।’ ব্যাপক আলাপ-আলোচনার ভিত্তিতে কমিশন দুই বছরে তাদের সুপারিশমালা প্রস্তুত করে। সংসদীয় কমিটি গঠনের আগে আমাদেরও এমন একটি কমিশন গঠন যুক্তিযুক্ত হতো।
সাংবিধানিক বিধানের মাধ্যমে অবৈধ ক্ষমতা দখল রোধের বিষয়ে আসা যাক। ১৯৭৩ সালে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে প্রণীত পাকিস্তানের সংবিধানে অবৈধ ক্ষমতা দখলকে ‘হাই ট্রিজন’ বা চরম দেশদ্রোহিতা বলে চিহ্নিত করে এর জন্য মৃত্যুদণ্ডের বিধান করা হয়। কিন্তু নিয়তির এমন পরিহাস যে অবৈধ ক্ষমতা দখলকারী জেনারেল জিয়াউল হক ফাঁসির কাষ্ঠে জুলফিকার আলী ভুট্টোকেই ঝোলান এবং তিনি নিজে আমৃত্যু পাকিস্তানের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থেকে যান। পরে অবৈধ ক্ষমতা দখলকারী জেনারেল পারভেজ মোশাররফের ‘হাই ট্রিজনের’ দায়ে কিছুই হয়নি।
আমাদের দণ্ডবিধির ১২৪ ধারায় রাষ্ট্রপতিকে আইনানুগ ক্ষমতা প্রয়োগে বাধা দানের শাস্তির বিধান রয়েছে। কিন্তু সে বিধান কখনো প্রয়োগ করা হয়নি; বরং ক্ষেত্রবিশেষে অবৈধ দখলকারী পুরস্কৃত হয়েছেন। এর প্রকৃষ্ট উদাহরণ জেনারেল এরশাদ, যিনি বর্তমান মহাজোট সরকারের অংশীদার। তাই নির্বাচিত সরকারকে উৎখাতের অভিযোগে এরশাদের বিচার না করে অবৈধ ক্ষমতা দখলের জন্য মৃত্যুদণ্ডের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে একধরনের পক্ষপাতদুষ্ট ও নৈতিকতাবিবর্জিত পদক্ষেপ।
অভিজ্ঞতার আলোকে এটি সুস্পষ্ট যে, সংবিধানে কঠোর বিধান করে অবৈধ ক্ষমতা দখল রোধ করা যায় না। নির্বাচিত সরকার যখন জনস্বার্থ বিসর্জন দেয় এবং অগণতান্ত্রিক আচরণ করে, তখনই অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতা দখলের সুযোগ সৃষ্টি হয়। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা স্বাধীনতার ৪০ বছর পরও কার্যকর হয়নি, প্রাতিষ্ঠানিক রূপ নেয়নি। নির্বাচিত সরকারগুলো জনকল্যাণের পরিবর্তে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে শাসনকার্য পরিচালনা করেছে, সংবিধান অমান্য করেছে, আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। শাসকশ্রেণীর স্বার্থ রক্ষা করতে গিয়ে তারা সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। এসব অপারগতার কারণেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ভেঙে পড়েছে এবং অগণতান্ত্রিক সরকার ক্ষমতা দখলের সুযোগ পেয়েছে। এ ছাড়া আমাদের প্রধান দুটি রাজনৈতিক দলই পালাক্রমে অগণতান্ত্রিক সরকারের জন্য হয় লালগালিচা বিছিয়ে দিয়েছে, না হয় স্বাগত জানানোর জন্য ফুলের তোড়া হাতে নিয়ে অপেক্ষা করেছে।
মনে হয় যেন সংবিধান সংশোধনের, বিশেষত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সংস্কার ও অবৈধ ক্ষমতা দখলের জন্য মৃত্যুদণ্ডের বিধান এতে অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে মূলত গত তত্ত্বাবধায়ক সরকারের আমলের ঘটনাবলির প্রেক্ষাপটে এবং এগুলোর প্রতিক্রিয়ায়। গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করা কিংবা জনস্বার্থকে সমুন্নত রাখার পরিবর্তে দ্রুত ক্ষমতায় যাওয়া এবং অগণতান্ত্রিক ও জনস্বার্থ পরিপন্থী আচরণ সত্ত্বেও ক্ষমতায় টিকে থাকাই যেন এর মূল উদ্দেশ্য। আমাদের আশঙ্কা, এ ধরনের স্বার্থ-প্রণোদিত সিদ্ধান্ত জনগণের কোনো কল্যাণ বয়ে আনবে না।
তাই আমরা মনে করি, নতুন বিতর্ক এড়ানো ও আদালতের নির্দেশনার আলোকে সংবিধানে যতটুকু পরিবর্তন আনা যৌক্তিক, তা-ই বর্তমান সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। একই সঙ্গে সরকারের অগ্রাধিকার হওয়া উচিত, জনকল্যাণে নিবেদিত হয়ে মানুষের হূদয়-মন জয় করা এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকীকরণের লক্ষ্যে উদ্যোগী হওয়া। তা হলেই ক্ষমতার জবরদখলকারীদের ভবিষ্যতে রোধ করা যাবে; যা করাও অতি গুরুত্বপূর্ণ।
ড. বদিউল আলম মজুমদার: সম্পাদক, সুজন—সুশাসনের জন্য নাগরিক।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
April
(3078)
-
▼
Apr 09
(83)
- রাস্তায় নামলে হাত পা ভাইঙ্গা যাইবো by তানভীর হোসেন
- চারদিক-ছয়ছিরির চড়ক মেলা by আকমল হোসেন
- দুর্যোগ-ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা মহানগর
- সপ্তাহের হালচাল-যাহারা তোমার বিষাইছে বায়ু by আব্দু...
- গোধূলির ছায়াপথে-কলকাতা আছে কলকাতাতেই by মুস্তাফা জ...
- ঢাকার নিম্নবর্গ-এই রাষ্ট্রের নৈ-নাগরিকেরা by ফারুক...
- জীবনের সাইকেল-মলয় ভৌমিকের পদত্যাগ by মামুনুর রশীদ
- শাসনতন্ত্র-সংবিধান সংশোধন নিয়ে সংশয় by বদিউল আলম ম...
- সারা দেশেই অভিযান চালান, ফসল বাঁচান-সার ও কীটনাশকে...
- রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি-নির্বাচন কমিশনের কর্...
- চারদিক-বাংলা বিভাগে বর্ষবরণ by শারমিন নাহার
- বিদ্যুৎ উৎপাদন-বহুমাত্রিক জ্বালানি ব্যবহারের বিকল্...
- দিল্লির চিঠি-দ্বিতীয় মেয়াদে হেরে গেলেন মনমোহন? by ...
- উচ্চশিক্ষা-রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা by...
- বাঘা তেঁতুল-গোঁফ by সৈয়দ আবুল মকসুদ
- অরণ্যে রোদন-নেতা-নেত্রীগণ, প্লিজ, ছাতাটা সরান... b...
- অসাধু ডিলারদের কঠোর শাস্তি দিতে হবে-ওএমএসের চাল কা...
- পাহাড়ে শান্তি ও স্থিতি ফিরিয়ে আনুন-রামগড়ে উদ্বেগজন...
- শিক্ষা-পরীক্ষায় ভালো ফল ও মূল্যবোধ by শেখ শাহবাজ র...
- স্মৃতিস্তম্ভের কবি by অধ্যাপক জমিলা আল আজাদ
- থাইল্যান্ড-ইংলাকের প্রধানমন্ত্রী হয়ে ওঠা by সুভাষ ...
- প্রতিবেশীর বচন by মু আ রাজ্জাক
- পরিবেশ-বন বিভাগের দক্ষতা বাড়বে কবে? by মো. কামাল হ...
- সময়ের কথা-আশির দশকের 'সাউন্ড এফেক্ট' ও বর্তমান বাস...
- স্বেচ্ছাশ্রমে ৪০০ সাঁকো-দশের তরে আপনারে....
- ২১ আগস্ট গ্রেনেড হামলা-কলঙ্ক থেকে মুক্তি পাক জাতি
- অবিশ্বাস্য! ‘তোরা আঁরে হড়ে নদ্দে?’ by মাহাবুবুর রহমান
- অবিশ্বাস্য! ‘অকস্মাৎ মৃত ব্যক্তি চেপে বসে আমার বুক...
- মুক্তিযুদ্ধের শহীদ চিকিৎসক ডা. শামসুদ্দিন by সাব্ব...
- বিআরটিসির বাস-যাত্রীসেবা নিশ্চিত করতে হবে
- সরকারের নীরবতা পীড়াদায়ক-শেয়ারবাজার কেলেঙ্কারির হোত...
- রাষ্ট্রপতি জিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যম by সৈয়দ মেজ...
- জিয়াকে মনে পড়ে by লে. জেনারেল মাহবুবুর রহমান (অব.)
- তিনি ছিলেন মনেপ্রাণে গণতান্ত্রিক ব্যক্তিত্ব by এমা...
- জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী-তাঁর অর্জন অনেক by ...
- পবিত্র কোরআনের আলো-মুনাফিকদের চরিত্রের স্বরূপ উন্ম...
- কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়
- ক্যারেন ডি ইয়াং-হিলারির পাকিস্তান সফর এবং কিছু কথা
- ছবি যেন শুধু ছবি নয় by মহসীন হাবিব
- বহে কাল নিরবধি-জীবনে-মরণে বিতর্কিতই থাকলেন প্রথাবি...
- শ্রদ্ধাঞ্জলি-শিক্ষক যেখানে ডিরোজিও by সুরঞ্জিত বৈদ্য
- সরল গরল-বিচারিক জবাবদিহি ধরাছোঁয়ার বাইরেই? by মিজা...
- কলকাতার চিঠি-বামফ্রন্টের ভাগ্যাকাশে অশনিসংকেত? by ...
- দাহকালের কথা-ক্রাচ by মাহমুদুজ্জামান বাবু
- উৎসব-শিশুদের নববর্ষ যখন বড়দের লজ্জা দেয় by এম এম আকাশ
- গতকাল সমকাল-বিহঙ্গদৃষ্টিতে মধ্যপ্রাচ্যের বিবর্তন b...
- রক্ষা করার নামে নদী হত্যার আয়োজন বন্ধ হোক-তুরাগ উদ...
- তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করুন-শেয়ার...
- ভূমি ব্যবস্থা-মহামান্য সরকার, খাজনা কবুল করুন by প...
- ভাষা প্রসঙ্গ-জনগণের বোধগম্য ভাষাতেই আদালত চলুক by ...
- পাঠকের মন্তব্য-এমন অপরিপক্বতা দেশবাসী প্রত্যাশা কর...
- টাঙ্গুয়ার হাওর-সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা উদ্যো...
- কৃষকের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে-হাইব্রিড বীজে চিটা
- শুধু বিরোধিতার জন্য বিরোধিতা?-বিএনপির ‘ধন্যবাদ’ প্...
- স্মরণ-বাবার জন্য শ্রদ্ধাঞ্জলি
- বিপন্ন নদনদী-লিজ প্রদান, দখল ঠেকাতে হবে
- অচল ঢাকা সচল করো by রুহিন হোসেন প্রিন্স
- নির্বাচন কমিশনের প্রথম চ্যালেঞ্জ
- ম্যালেরিয়ার ওষুধ-চাই আরও গবেষণা ও সতর্কতা
- ছিনতাই ঠেকাতে গিয়ে মৃত্যু-এ সাহসিকতার মূল্যায়ন হতে...
- শিল্প-কারখানা বাঁচাতে হবে-গ্যাস-বিদ্যুৎ খাতে নৈরাজ...
- পবিত্র কোরআনের আলো-তাবুকের যুদ্ধাভিযানে যেতে যারা ...
- কুড়িয়ে পাওয়া সংলাপ-আমার দেশের আলো, আমার দেশের কালো...
- বিশেষ সাক্ষাৎকার : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া-আন্...
- চরাচর-মুড়াপাড়া জমিদারবাড়ি by আলম শাইন
- বাংলাদেশের অনন্য দায়মুক্তি by হারুন হাবীব
- নিত্যজাতম্-চার ঘণ্টার মহাখালী দখল by মহসীন হাবিব
- ভিন্নমত-এসইসির (SEC) কখন হুঁশ হবে! by আবু আহমেদ
- আশুলিয়া থেকে নিখোঁজ শ্রমিক নেতার লাশ মিলল ঘাটাইলে
- ভাষা প্রতিযোগ-সবার মুখে ভাষার গান by শেখ আবু হাসান
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- হাইকোর্টের রুল-অবিলম্বে ডাকসু নির্বাচন কেন নয়
- জুবায়ের হত্যাকাণ্ড-১৩ ছাত্রলীগকর্মী অভিযুক্ত
- পয়লা বৈশাখ স্পেশাল কম্পিটিশন
- আবহাওয়ার পূর্ণাঙ্গ অভিধান by ফিউশন রহমান
- বাণী চিরন্তনী
- রসকারণ-এক রাতে চুল পাকে কীভাবে? by আব্দুল কাইয়ুম
- দ্য লোডশেডিং রিটার্নস by আসিফ মেহ্দী
- সরল গরল-সৌদি কর্মকর্তা খালাফের খুনি কে? by মিজানুর...
- আগের অবস্থানে অনড় আ.লীগ
- দাবি না মানলে এক দফার আন্দোলন: খালেদা
- আরও ৬ ‘রাজনৈতিক’ ব্যাংক
- কার্টনে ভরা লাশটি ঢাকার স্কুলছাত্রীর by মোস্তফা মন্জু
-
▼
Apr 09
(83)
-
▼
April
(3078)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment