Tuesday, March 13, 2012
অরণ্যে রোদন-তারপর থাকে শুধু অন্ধকার by আনিসুল হক
অরণ্যে রোদন-তারপর থাকে শুধু অন্ধকার by আনিসুল হক
মহাজোট সরকার তার ক্ষমতারোহণের মাত্র আড়াই বছরের মাথায় উপর্যুপরি হরতাল ডেকে আনল কেন? তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি, কাজেই সরকার চাইলেই সময় নিতে পারত, সংবিধানের যে সংশোধনী সরকার এখন করেছে, সেটা তারা আরও দুই বছর পরও করতে পারত।
সে ক্ষেত্রে আজকের এই হরতাল-আন্দোলনের মুগুরাঘাত থেকে জনগণ অন্তত দুটো বছরের জন্য মুক্ত থাকত। এখন বিরোধীরা যে আন্দোলন শুরু করেছে, তা আগামী আড়াই বছর ধরেই চলবে বলে ধরে নেওয়া যায়। সরকারের এই তাড়াহুড়োর কারণ কী? বিরোধী দলের সঙ্গে কোনো রকমের সমঝোতার চেষ্টা না করে, জনগণকেও প্রস্তুত না করে হঠাৎ সংসদের বাজেট অধিবেশনেই কেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়া হলো?
নীতিনির্ধারকদের মুখের কথা আমরা জানি, যেহেতু মহামান্য আদালত বলেই দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ, কাজেই অবৈধ জিনিসকে আর বয়ে বেড়ানো কেন? তত্ত্বাবধায়ক সরকারের সুযোগে সংবিধানবহির্ভূত শক্তি ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে, ১১ জানুয়ারির তত্ত্বাবধায়ক সরকার বেগম জিয়া ও শেখ হাসিনা দুজনকেই কারাবাসের অভিজ্ঞতা দিয়েছে এবং ব্যবসায়ীরাও ওই আমলে ভুগেছেন সবচেয়ে বেশি, কাজেই ওই ফাঁকটা যত তাড়াতাড়ি পারা যায়, পূরণ করে দেওয়াই মঙ্গলজনক। এসব কথা আমরা এরই মধ্যে শুনে ফেলেছি। কিন্তু এর বাইরে আর কী কারণ থাকতে পারে যে তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিনবদলের সরকার জনগণের দৈনন্দিন সুখ-দুঃখবিষয়ক সমস্যাগুলোর চেয়ে আড়াই বছর পরের বিষয়টাকে এই মুহূর্তের যন্ত্রণা হিসেবে দাঁড় করিয়ে দিল?
এর কারণ আমরা খুঁজে দেখতে পারি। সে জন্য আমাদের ঘটনাবলির বিশ্লেষণে যেতে হবে। ১. ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি-জামায়াত জোট সরকারের ও প্রশাসনের উচ্চমহলের কেউ কেউ জড়িত, সর্বশেষ অভিযোগপত্রে সেটা প্রতিফলিত। ফখরুদ্দীন আহমদ সরকারের আমলে দেওয়া চার্জশিটেও জজ মিয়া নাটককে একেবারেই প্রহসন হিসেবে উন্মোচিত করা হয় এবং বিএনপির উচ্চ পর্যায়ের কারও কারও যোগাযোগের কথা চলে আসে। এখন শেখ হাসিনা যদি বিশ্বাস করেন, বিএনপি কেবল তাঁর রাজনৈতিক প্রতিপক্ষই নয়, তারা এমনই শত্রু যে তাঁকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার জন্য বোমা হামলা পর্যন্ত করতে পারে, তাহলে শেখ হাসিনার পক্ষে কি সম্ভব বিএনপির সঙ্গে কোনো রকমের সমঝোতার চেষ্টা করা? ২. শেখ হাসিনা এ কথা একাধিকবার বলেছেন যে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন কেবল লুটপাট হয়; আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণ কিছু পায়। লক্ষণ দেখে মনে হয়, তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের ভালোর জন্য আওয়ামী লীগের ক্ষমতায় থাকা প্রয়োজন। এবং হয়তো তিনি এই রকমও ভেবে থাকতে পারেন, জনগণ সব সময় আওয়ামী লীগকেই ভোট দেয়, কিন্তু দেশি-বিদেশি চক্রান্তের কারণে সব সময় আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হতে পারে না। কাজেই তিনি সেই চক্রান্ত চিরকালের জন্য নস্যাৎ করতে চান।
২১ আগস্ট গ্রেনেড হামলা ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডের পরবর্তীকালে প্রকৃত অপরাধীকে আড়াল করতে নিরীহ মানুষকে স্কেপগোট করার যে কাহিনি এই প্রথম আলোতেই আমরা পড়েছি, তাতে বিএনপির নীতিনির্ধারকদের সঙ্গে একই টেবিলে বসার মতো পরিস্থিতি শেখ হাসিনার আছে বলে আর মনে হয় না। এ অবস্থায় বিএনপি নামের প্রতিষ্ঠানটিকে দুর্বল করা, অকার্যকর করা, প্রধান বিরোধী দল হিসেবে তৃতীয় কোনো শক্তিকে দাঁড় করানোর চিন্তা আওয়ামী লীগ বা সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে থাকতে পারে। সেই চিন্তা কার্যকর করার একটা উপায় হলো, বিএনপিকে আগামী সাধারণ নির্বাচন থেকে বাইরে রাখা। সেই লক্ষ্যেই সংবিধানের সর্বশেষ সংশোধনী। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে বিএনপি এবং সম্ভবত জামায়াতে ইসলামী নির্বাচনে যাবে না। আওয়ামী লীগ কি তা-ই চায় যে বিএনপি আগামী নির্বাচনের বাইরে থাকুক? প্রশ্ন হলো, তাহলে কি সেই নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে? বিএনপি ও তার মিত্ররা কি রাজপথে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলবে না? ১৯৯৬-এর ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের মতো সেটা একতরফা। সুতরাং অগ্রহণযোগ্য, ভঙ্গুর সরকারের জন্ম দেবে না? এই সওয়ালের মীমাংসার জন্যই সম্ভবত সরকার তাড়াহুড়ো করে এখনই তত্ত্বাবধায়ক সরকারের বিধান তুলে দিয়েছে। এখনকার সরকার তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বৈধ সরকার। তার কবজিতে জোর আছে, বুকে হিম্মত আছে। কাজেই এখন বিরোধী দলের আন্দোলনকে সে শক্তিমত্তার সঙ্গে দমন করতে পারবে। আগামী আড়াই বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যেতে পারবে বিএনপি, এই বিষয়ে নিশ্চয়ই সরকারি নীতিনির্ধারকদের সন্দেহ আছে। আন্দোলন যাতে দানা বাঁধতে না পারে, সে জন্য তারা কঠোর দমননীতির আশ্রয় যে নিয়েছে, টেলিভিশনের পর্দায় হরতালকারীদের ওপর পুলিশের লাঠ্যৌষধি প্রয়োগের নমুনা দেখেই তা প্রতীয়মান। বাংলাদেশে হরতাল করে কোনো বৈধ নির্বাচিত সরকারকে উৎখাত করা যায়নি, আওয়ামী লীগ পারেনি বিএনপি সরকারকে উৎখাত করতে, বিএনপিও পারবে না আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে। এই আড়াই বছরে তাদের আন্দোলন যদি ব্যর্থ হয়, পরবর্তীকালে নির্বাচন বর্জন করার পরে যখন সংসদেও তাদের কোনো আসন থাকবে না, তখন তারা আস্তে আস্তে বিলীন হয়ে পড়বে বলে হয়তো সরকারি নীতিনির্ধারকেরা আশা করছেন। এবং এর মধ্য দিয়ে হয়তো তাঁরা তৃতীয় কোনো রাজনৈতিক শক্তিকে দেশের দ্বিতীয় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার প্রয়াস পাবেন।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা না থাকায় মহাজোট সরকারকে ক্ষমতা ছাড়তে হবে না। ফলে ইয়াজউদ্দিন সরকারের মতো দুর্বল অন্তর্বর্তী সরকার আসবে না। ২০০৬ সালে লগি-বৈঠা আন্দোলনের সময় বিএনপির সামনে দিন কমে আসছিল, তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য দিন গুনছিল, কার হাতে ক্ষমতা দেবে, এটা ছিল তাদের মাথাব্যথা। ২০১৪ সালে মহাজোট সরকারের সামনে সেই দুশ্চিন্তা থাকবে না। তারা কঠোরভাবে আন্দোলন দমন করে বিএনপিকে বাইরে রেখে নির্বাচন সমাধা করে ফেলবে।
২০১৪ সালের নির্বাচনের আগে-পরে আন্দোলন সহ্য করার চেয়ে এ মুহূর্তে বৈধ ও শক্তিশালী মহাজোট সরকারের বিরুদ্ধে আপাতত দুর্বল হতশক্তি বিএনপিকে আন্দোলনে নামিয়ে দিয়ে তার শক্তিক্ষয় ও বিনাশই হয়তো আওয়ামী লীগের নীতিনির্ধারকদের লক্ষ্য।
এর বাইরে আর দুটো কারণ থাকতে পারে। সরকার যখন ভারতের সঙ্গে কোনো লেনদেন বা চুক্তিতে যায়, তখন বিএনপি তথা বিরোধী দলকে অন্য কোনো ইস্যুতে ব্যতিব্যস্ত রাখে। বেগম জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ কিংবা ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তনের পেছনেও উদ্দেশ্য ছিল কুমিরকে বোকা বানানো, কুমির যাতে পা বাদ দিয়ে শেয়ালের লাঠিটাকে কামড়ে ধরে। হয়তো সরকার শেষ পর্যন্ত বিরোধী দলের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো সমঝোতায় যাবে, কিন্তু তার আগে তাকে একটু ব্যস্ত রাখল। অন্তত তত্ত্বাবধায়ক সরকারপ্রধান কে হবেন, এ নিয়ে যেন বিরোধীরা কথা বলার সুযোগ না পায়, সেই পরিস্থিতি তৈরি করল।
এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, তার সবই অনুমান; এ মুহূর্তে আন্দোলন-হরতাল ডেকে আনার সরকারি উদ্যোগের কারণ বিশ্লেষণের চেষ্টা। আমাদের অনুমান সঠিক হতে পারে, নাও হতে পারে। কিন্তু যে বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই, তা হলো, আগামী আড়াইটা বছর আমাদের এই রকম হরতাল-আন্দোলন-বিক্ষোভ দেখে যেতে হবে। রাজপথে পুলিশের নির্মম নির্যাতনের শিকার হবেন বিরোধী দলের প্রধান হুইপ। হরতালের আগের দিন অনেক গাড়ি পোড়ানো হবে। ট্রাকে আগুন দেওয়া হবে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে, আর সর্বশরীরে পোড়া ক্ষত নিয়ে বার্ন ইউনিটে কাতরাবেন কোনো নিরীহ শ্রমিক। আম পচবে, তরিতরকারি পচবে ট্রাকে ট্রাকে। দোকানপাট বন্ধ থাকায় অপূরণীয় ক্ষতি হবে দোকানমালিকের, কর্মচারীর, অর্থনীতির। দেশে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে। গোলযোগের দেশ হিসেবে চিহ্নিত হবে বাংলাদেশ। আর সত্যি সত্যি যদি সরকার বিরোধী দলের সঙ্গে কোনো সমঝোতায় না আসে, এবং ২০১৪ সালের নির্বাচন যদি একপক্ষীয় হয়, তাহলে এক মাঘে শীত যাবে না। আন্দোলন, সংগ্রাম, হরতাল চলবেই। সেই ভবিষ্যৎটা ভাবতেই শরীর শিউরে উঠছে, চোখেমুখে অন্ধকার দেখছি।
অথচ সরকার কিন্তু সুশাসন দিয়ে দেশটাকে উন্নতির দিকে নিয়ে গিয়ে জনগণের মন জয় করেই মানুষের কাছে ভোটপ্রার্থী হতে পারত। বিদ্যুৎ সমস্যার সমাধান হতে চলেছে। যানজট সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাসক্ষেত্রের ব্যাপারে অন্তত একটা সিদ্ধান্ত পাওয়া গেছে। শুধু দলীয়করণ আর দুর্নীতি, ছাত্রলীগ, যুবলীগের কর্মীদের বাড়াবাড়ি নিয়ন্ত্রণ করা গেলে এই সরকার হতে পারত আমাদের ইতিহাসের সফলতম সরকার। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে রাজপথকে শান্ত রাখা গেলে অর্থনীতির চাকা সামনের দিকে এগোতে বাধ্য। শেয়ার মার্কেটের বিপর্যয় সামলে নিতে পদক্ষেপ জরুরি ছিল। কিন্তু সরকার সুশাসনের দিকে জোর না দিয়ে বিরোধী দলকে দমন করার পেছনে শক্তি ব্যয় করছে বেশি। এর পরিণতি কী হবে, তা আমরা কেউ জানি না। আমাদের দেশের নিয়ম হলো, রাজপথে প্রথম দিকে লোক থাকে না, আন্দোলন চলতে থাকলে আস্তে আস্তে লোকসমাগম বাড়তে থাকে। আর আন্দোলন দমানোর জন্য সরকার যত কঠোর হয়, তার জনপ্রিয়তা তত কমতে থাকে এবং সরকারও ক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সরকার একটার পর একটা দমনমূলক পদক্ষেপ নেয়, আর তার জনপ্রিয়তায় একটার পর একটা ধস নামে। তখন কেবল বিরোধী রাজনৈতিক দল নয়, মতপ্রকাশের স্বাধীনতা, পেশাজীবী সমাজের স্বাধীন মত ও সমাবেশের ওপরও সরকার চড়াও হয়। সেটা কেবল রুদ্ধশ্বাস অগণতান্ত্রিক পরিবেশই তৈরি করে। তা থেকে উত্তরণের জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষ তখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়।
আমরা ইতিহাসের এই পুনরাবৃত্তি চাই না। দিনবদলের কথা বলে সরকার ক্ষমতায় এসেছে। সত্যিকারের দিনবদল চাই। যেসব কথা রূপকল্প ২০২১-এ লেখা আছে, তার বাস্তবায়ন চাই। দলীয়করণ চাই না। নির্মম পুলিশি রাষ্ট্র চাই না। আমাদের নেতারা দলের ঊর্ধ্বে উঠে দেশের নেতা হয়ে উঠুন, হয়ে উঠুন রাষ্ট্রনায়ক, আমরা কায়মনোবাক্যে সেই প্রার্থনা করি সর্বদা। কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হয় না। আমাদের ভবিষ্যৎ হয়ে ওঠে অন্ধকার, নিকষ কালো নিশ্ছিদ্র অন্ধকার।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 13
(92)
- বুড়িগঙ্গার তীর দখলমুক্ত করে নাগরিক কল্যাণে লাগান-দ...
- ঢাকা সিটি করপোরেশনের বাজেট-ব্যর্থতার জবাব নেই
- চারদিক-‘আমি জানি সে আকাশ ছোঁবে by নিমাই সরকার
- সপ্তাহের হালচাল-হরতাল ও লজ্জা-শরমের সমীকরণ by আব্দ...
- বিলেতের স্ন্যাপশট-সংহতি কবিতা উৎসব: অনিবার্য অক্সি...
- দুর্ঘটনা-এই শিশুরা দায়ী করে গেল আমাদের by বিশ্বজিৎ...
- মত দ্বিমত-এখন হরতালের অপপ্রয়োগ হচ্ছে by এম এম আকাশ
- মত দ্বিমত-সরকারই হরতাল ডেকে এনেছে by মাহবুবউল্লাহ
- আর কত বিচারের নামে এই বর্বরতা?-রংপুরে গৃহবধূ নির্যাতন
- আমরা শোকাহত, আমরা সমব্যথী-মর্মান্তিক
- বোঝার ওপর শাকের আঁটি!
- অভিনন্দন
- স্মরণ-শওকত ওসমান : সার্থক কথাশিল্পী by মো. জাহাঙ্গ...
- পবিত্র কোরআনের আলো-পরিচ্ছন্নতা, পবিত্রতা, আত্মসচেত...
- মৃণাল দা, মনে পড়ে সেই ফ্রিজ শট? by মৃধা রেজাউল
- চারদিক-ছোটরাই অতিথি by কল্যাণ প্রসূন
- সংবিধান-পঞ্চদশ সংশোধনীর পরিণতি শুভ হবে না by বদিউল...
- প্রতিষ্ঠাবার্ষিকী-আটান্ন বছরে রাজশাহী বিশ্ববিদ্যাল...
- নারী নির্যাতন-ফিসফিসানি নয়, এটা লড়াইয়ের জায়গা by জ...
- বাঘা তেঁতুল-সহ-অবস্থান by সৈয়দ আবুল মকসুদ
- অরণ্যে রোদন-তারপর থাকে শুধু অন্ধকার by আনিসুল হক
- দায়ী ব্যক্তিদের শাস্তি হোক-অচল ভলভো বাস
- মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ করুন-সবজিবাজারে আগুন
- সদরে অন্দরে-গোলায় উঠছে সোনার ফসল by মোস্তফা হোসেইন
- ইতিউতি-পানি রে পানি by আতাউস সামাদ
- জন্মদিন-স্মৃতি ও আনন্দের কাব্য by আসাদ চৌধুরী
- সরল গরল-তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এখনো বহাল! by ম...
- বিশ্ব জনসংখ্যা দিবস-জনঘনত্ব ও খাদ্যনিরাপত্তা by জি...
- নিউজ অব দ্য ওয়ার্ল্ড-একটি জনপ্রিয় পত্রিকার হত্যারহ...
- বিক্ষোভ দমন-তখনো পুলিশ এখনো পুলিশ by এ কে এম জাকারিয়া
- গতকাল সমকাল-দক্ষিণ সুদান—পৃথিবীর নব্যতম স্বাধীন রা...
- পুলিশ ও প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ কাম্য নয়-রাজনৈতি...
- সুষ্ঠু নির্বাচনের অন্যতম শর্ত-নির্বাচন কমিশনের ক্ষ...
- রিকশা উচ্ছেদ ও নাগরিক ভোগান্তি by এম শওকত আলী
- রাজনীতি-ধর্মনিরপেক্ষতা যেদিন কর্তন হলো by মমতাজ লতিফ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক-যুগান্তকারী পরিবর্তনের মুখে ...
- মানুষই ভিনগ্রহী! by একরামুল হক শামীম
- জনপ্রতিনিধির ভাবনা-সমাজের অন্ধকারে বিপন্ন মানুষ by...
- সময়ের কথা-পায়ের কোথায় যেন জুতার পেরেক খোঁচাচ্ছে......
- ইউনিয়ন তথ্যকেন্দ্র-শুভ উদ্যোগে অনাকাঙ্ক্ষিত বিঘ্ন
- তারেক মাসুদ-মিশুক মুনীর-আর হলো না 'কাগজের ফুল'
- শৈশবে সাইকেল by আবদুল্লাহ আল রাশেদ
- ভ্রমণসঙ্গী ব্যাগ by নাঈমা আমিন
- সাধ্যের মধ্যেই কাঠের আসবাব by নাদিয়া মাহমুদ
- স্ট্রবেরি স্ট্রবেরি
- মহাসমাবেশের টুকিটাকি-পতাকা গুটিয়ে নিলেন মন্ত্রী
- অবরুদ্ধ ঢাকায় হরতালের আবহ অন্তহীন দুর্ভোগ
- সশস্ত্র মহড়ায় ছাত্রলীগ
- স্মরণ-রাজুর পায়ের ছাপ পথ দেখায় সূর্যের দিকে
- ভারত-সবখানে নাক গলাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় by...
- অপরাধ-প্রযুক্তিনির্ভর প্রতারণা by আমিনুল ইসলাম
- প্রতিরোধের মার্চ-মুজিবের সমান্তরাল সরকার ও বহির্বি...
- অবিলম্বে নির্বাচনের উদ্যোগ নিন-ডাকসু ও অন্যান্য ছা...
- সংঘাত নয়, আলোচনায় বসুন-অচল ঢাকা, অচল দেশ
- কোনো 'অঘটন' ঘটেনি
- ২৯ মার্চ হরতাল-এপ্রিল-মে জুড়ে নানা কর্মসূচি
- হরতালের চেয়েও বেশি ক্ষতি-আড়ত বাজার হোটেল-রেস্তোরাঁ...
- মহাসমাবেশের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী
- মহাসমাবেশে খালেদা জিয়ার আলটিমেটাম-১০ জুনের মধ্যে ত...
- আটার বাজার জিম্মি-দ্রুত মূল্য কমানো দরকার
- জনদুর্ভোগ-জনগণের কল্যাণের দায় সবার
- পবিত্র কোরআনের আলো-আল্লাহর একত্ববাদের মূল কথা সত্য...
- বিবাদ সূত্র ব্রহ্মপুত্র by অমিত বসু
- বাংলাদেশ কি ইমেজ সংকটের মুখে পড়েছে by তারেক শামসুর...
- সহজ-সরল-পৃথিবী যতই বদলে যাক আমি এমনই থাকতে চাই! by...
- বিচ্ছিন্ন অঞ্চল-বাঞ্ছারামপুরবাসীর বঞ্চনা by মোঃ সি...
- একাত্তরে যদি হেরে যেতাম? by মামুন রশীদ
- পাকিস্তানের আফগান গেরো by এম আবদুল হাফিজ
- নিখিল ফিরে আসছে by মাহবুবুল হক রিপন
- প্রাথমিক শিক্ষক-পাঠদানই মুখ্য কাজ হোক by মোঃ সিদ্দ...
- সমকালীন প্রসঙ্গ-সিরিয়া দখলের জন্য মার্কিন সাম্রাজ্...
- কম্পিউটার শিক্ষা-সখীপুরে প্রতারণার ফাঁদ
- অর্থনীতি নিয়ে উদ্বেগ-আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা চাই
- চরাচর-কটকা ট্র্যাজেডি by গৌরাঙ্গ নন্দী
- কল্পকথার গল্প-আমরা আছি সুখে হাস্যমুখে... by আলী হাবিব
- কালান্তরের কড়চা-বিএনপির কর্মসূচি আওয়ামী লীগ সরকারই...
- ফেনীতে যুবলীগের নেতা, নোয়াখালীতে যুবদলের কর্মী খুন
- মানবতাবিরোধী অপরাধের বিচার-গোলাম আযমের পক্ষের আইনজ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- সুন্দরবনের গাছ, কপোতাক্ষের মাটি কেটে তৈরি হচ্ছে ইট...
- মেক্সিকান চিংড়ি ফুল by মোকারম হোসেন
- এই ঋতুতে ত্বকের যত্ন by শারমিন নাহার
- এই ঋতুতে ত্বকের যত্ন by শারমিন নাহার
- সঙ্গী সাদা by রয়া মুনতাসীর
- বাঘা তেঁতুল-ঘোড়াবন্ধন ও বিমান ভাঙচুর by সৈয়দ আবুল ...
- দেখে এসে লেখা-‘ম্যাডাম হুকুম দিলে রাজপথ ছাড়ব না’ b...
- অরণ্যে রোদন-এমনি সব গাধা... by আনিসুল হক
- বিভিন্ন স্থানে ধাওয়া, হামলা-পুলিশের ভূমিকায় যেন ছা...
- ‘সরকার রাষ্ট্রের চারটি স্তম্ভ ভেঙে দিয়েছে’
- তত্ত্বাবধায়ক পুনর্বহালের দাবি, বাধা উপেক্ষা, চারদল...
- পথে পথে মানুষের দুর্ভোগ
- বঙ্গোপসাগর পাড়ি দিয়েও ঢাকার পথে নেতা-কর্মীরা
-
▼
Mar 13
(92)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment