নিরাপদ পথচলায় চাই মসজিদে মসজিদে মোনাজাত

সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা এত অধিকহারে বেড়ে গেছে, যা প্রায় প্রতিটি টিভি-পত্রিকান্তরে যানবাহনের মর্মান্তিক, হৃদয়বিদারক চিত্র দেখে প্রাণ কেঁদে ওঠে। এমন মানুষের জানমালের প্রভূত ক্ষতিতে আমরা শোকাহত ও শঙ্কিত। এটি যেন প্রাকৃতিক দুর্যোগের মতো দেখা দিয়েছে।


এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বালা-মুসিবত ছাড়া কিছু নয়। প্রসঙ্গত বলতে হয়, সড়ক ও জনপথে বাস, ট্রাক, ট্যাক্সি, লরি, রিকশা-ভ্যান ইত্যাদি চলাচল করছে। এসব গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্নভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সরকারও দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভালো কথা।
আসুন নিজ নিজ সতর্কতার পাশাপাশি এই আপদ-বালা থেকে মুক্তি, সড়ক দুর্ঘটনা থেকে পরিত্রাণ, ছাত্রছাত্রী, শিশু-বৃদ্ধ ও সাধারণ মানুষের নিরাপদ পথচলায় সর্বশক্তিমান আল্লাহর রহমত ও মদদ কামনা করে দেশের লাখ লাখ মসজিদে ওয়াক্তিয় নামাজের মোনাজাতে অব্যাহত রাখার জন্য সম্মানিত খতিব, ইমাম ও মুসলি্লদের কাছে আকুল অনুরোধ করছি। সঙ্গে সঙ্গে আমি ধর্ম মন্ত্রণলায় কর্তৃপক্ষের কাছে সড়কপথে জানমালের হেফাজতে জাতীয়ভাবে মোনাজাত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি।

মাওলানা শাহ আবদুস আক্তার