Wednesday, May 2, 2012
বিশেষ সাক্ষাত্কার-খোলামেলা আলোচনার ভিত্তিতেই আমরা এগিয়ে যাব by ডা. দীপু মনি
বিশেষ সাক্ষাত্কার-খোলামেলা আলোচনার ভিত্তিতেই আমরা এগিয়ে যাব by ডা. দীপু মনি
জন্ম ঢাকায়, বড়ও হয়েছেন ঢাকায়। পৈতৃক নিবাস চাঁদপুরে। রাজনৈতিক পরিবারের সন্তান। হলিক্রস স্কুল ও কলেজ থেকে ১৯৮০ সালে এসএসসি ও পরে এইচএসসি পাস করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স স্কুল অব পাবলিক হেলথ থেকে জনস্বাস্থ্য বিষয়ে মাস্টার্স।
তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলএম করেছেন। জন্স হপকিন্স ও হার্ভার্ডে বিশেষ পাঠক্রম ‘নেগোশিয়েশন অ্যান্ড কনফ্লিক্ট রেজুলেশন’ বিষয়েও তিনি অধ্যয়ন করেন। একাধারে চিকিত্সক, জনস্বাস্থ্য পেশাজীবী, আইনজীবী ও রাজনীতিবিদ। ছোটবেলা থেকে জনসেবা তাঁর জীবনের ব্রত। সেই সূত্রে পেশাগত আদর্শ হিসেবে রাজনীতির অঙ্গনে প্রবেশ। বিগত নির্বাচনে তিনি চাঁদপুর সদর ও হাইমচর নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনিই দেশের প্রথম নারী, যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন।
সাক্ষাত্কার নিয়েছেন আব্দুল কাইয়ুম
প্রথম আলো প্রধানমন্ত্রীর দিল্লি সফরে প্রাপ্তির আশা কতটা? বাংলাদেশের অগ্রাধিকারগুলো কী?
ডা. দীপু মনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকে শুধু প্রাপ্তি-অপ্রাপ্তির বিবেচনায় সীমিত রাখা যায় না, আরও বড় পরিসরে বিষয়টিকে দেখতে হবে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের পর্যায়ে বন্ধুত্ব ও সহযোগিতার পরিবেশে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়গুলোতে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়াই মূল বিষয়। অন্যতম অগ্রাধিকার হলো ৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টন। এর মধ্যে প্রথমে আসবে তিস্তার পানি। গঙ্গার পানিবণ্টনের চুক্তি আছে। সেই সঙ্গে অন্যান্য নদীর পানিবণ্টনের বিষয়েও আলোচনা এগিয়ে নিতে চাই। তা ছাড়া আমাদের ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক সম্প্রসারণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বাণিজ্যের ক্ষেত্রে শুল্কবহির্ভূত বাধাগুলো দূর করা। দুই দেশের পণ্যের মান নির্ধারণী-প্রক্রিয়ার সমন্বয় সাধনের ব্যাপারটিও রয়েছে। আমরা চাচ্ছি, দুই দেশ শুধু নয়, পুরো অঞ্চলের মধ্যে যোগাযোগ (কানেকটিভিটি) এগিয়ে নিয়ে যাওয়া। তার সঙ্গে আমাদের কিছু অমীমাংসিত বিষয় আছে, সেগুলো আলোচনায় আসবে। যেমন—আমাদের সীমানা নির্ধারণ, নিরাপত্তার দিক থেকে আমাদের সহযোগিতা প্রভৃতি।
প্রথম আলো আপনি নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের সহযোগিতার কথা বললেন। ভারত তাদের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সম্প্রতি কিছু বিচ্ছিন্নতাবাদী নেতা গ্রেপ্তারের পর ভারত কি বাংলাদেশের সহযোগিতার ব্যাপারে আস্থাশীল হয়েছে?
ডা. দীপু মনি দেখুন, দুটি দেশের সম্পর্কের ক্ষেত্রে আস্থা ও বিশ্বাসের ভিত্তি তৈরি খুব জরুরি। মানুষে মানুষে সম্পর্ক যেমন বিশ্বাস ও আস্থার ওপর নির্ভর করে, দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রেও সে রকম। আমাদের বর্তমান অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সরকার, তার নির্বাচনী ইশতেহারে যে কথা বলেছে, সে অনুযায়ী অগ্রসর হচ্ছি। আমরা কথায় ও কাজে প্রমাণ করেছি যে অন্য কোনো দেশের ওপর আক্রমণ করা, তাদের ক্ষতি করা বা তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এ রকম কিছু করার জন্য বাংলাদেশের কোনো ভূমিকে আমরা ব্যবহার করতে দেব না। এবং আমার মনে হয়, এই বিষয়গুলো নিশ্চয়ই আস্থার সম্পর্ক তৈরিতে সাহায্য করে।
প্রথম আলো নেপাল ভুটানের সঙ্গে বাণিজ্যে ভারতের ট্রানজিট দেওয়ার কথা। প্রশ্ন হচ্ছে, এ বাণিজ্য কি শুধু দুই দেশের মধ্যেই? তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্যের জন্য নেপাল-ভুটানকে কি এই ট্রানজিট ব্যবহার করতে দেওয়া হবে?
ডা. দীপু মনি এখন শুধু দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য নেপাল-ভুটানের সঙ্গে ভারতের মধ্য দিয়ে যোগাযোগের ব্যবস্থা আছে। তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্যের ব্যবস্থাটি নেই। সেটি আমাদের আলোচনার মধ্যে থাকবে; যেন নেপাল-ভুটান তৃতীয় দেশে বাণিজ্যের জন্য আমাদের মংলা বন্দর ব্যবহার করতে পারে।
প্রথম আলো ভারত তো ট্রানজিট দেবে, বিনিময়ে আমরা কী দিচ্ছি?
ডা. দীপু মনি দেখুন, এটি তো কানেকটিভিটির একটি সামগ্রিক প্রশ্ন। আমরা যেমন নেপাল-ভুটানের সঙ্গে যোগাযোগের সুবিধা পাব, তেমনি ভারতেরও অন্যান্য দেশের সঙ্গে বা নিজের দেশেরই একটি অংশ, উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের প্রশ্ন রয়েছে। এটা আলোচনায় আসবে। এতে তো শুধু বাংলাদেশ বা শুধু ভারত নয়, পুরো অঞ্চলই উপকৃত হবে। আমরা কী দিচ্ছি, তারা কী দিচ্ছে—এভাবে বিষয়টি দেখা ঠিক হবে না। এর মাধ্যমে এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্য, মানুষে মানুষে যোগাযোগ বাড়বে, পুরো অঞ্চলে সমৃদ্ধি আসবে এবং আমাদের মধ্যে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হবে।
প্রথম আলো তার মানে, এ সফরের মধ্য দিয়ে শুধু দু-একটি চুক্তিই নয়, একটি বড় আঙ্গিকে সহযোগিতার ভিত্তি রচিত হতে যাচ্ছে?
ডা. দীপু মনি নিশ্চয়ই। গত এক বছরে পররাষ্ট্রনীতির বাস্তবায়ন লক্ষ করুন। আমরা যে একটি শান্তির দেশ হিসেবে এবং বিশেষভাবে প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব ও সৌহার্দ্যের দেশ হিসেবে নিজেদের গড়ে তুলতে চাই, তার প্রমাণ কিন্তু বাংলাদেশ গত এক বছরে রেখেছে। পুরো এলাকায় যোগাযোগ বাড়ানোর ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। সড়ক, রেল ও নদীপথ, যোগাযোগের সব মাধ্যম আমরা স্থাপন করতে চাই এই পুরো অঞ্চলে।
প্রথম আলো সীমানা চিহ্নিতকরণের কথা আপনি বলেছেন। কিন্তু সীমানা নিয়ে তো আরও অনেক সমস্যা। ছিটমহল, অপদখলীয় এলাকার বিষয়গুলো নিয়ে কি আলোচনা হবে?
ডা. দীপু মনি হবে, নিশ্চয়ই হবে। দেখুন, সরকার গঠনের পর এটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। দুই দেশের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ ও ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে, সেসব কিছু বিবেচনায় এ সফরটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে, দুটি সীমান্তসংলগ্ন পাশাপাশি দেশের মধ্যে যত সমস্যা আছে, তার সবকিছু এক সফরেই সমাধান হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। আমাদের মধ্যে সব বিষয় নিয়েই খোলামেলা আলোচনা হবে এবং তার ভিত্তিতেই আমরা এগিয়ে যাব।
প্রথম আলো আমাদের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে প্রায়ই বাংলাদেশি নাগরিক মারা যায়। সম্প্রতি সীমান্তে এক বাংলাদেশি কিশোরীকে মেরে ফেলা হয়েছে। এর প্রতিকার কী?
ডা. দীপু মনি এটা খুবই দুঃখজনক। আপনারা জানেন, এসব বিষয় নিয়ে সব সময় দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। একটি সমাধানের দিকে যাওয়ার জন্য দুই দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের মধ্যে আরও সংযম প্রদর্শন, আরও আলোচনা ও দুই পক্ষের মধ্যে তথ্যের আদান-প্রদান আরও নিয়মিত করা দরকার। আলোচনায় সব বিষয়ই আসবে।
প্রথম আলো টিপাইমুখ বাঁধের ব্যাপারে ভারত বলছে, বাংলাদেশের সঙ্গে আলোচনা ছাড়া ওরা কিছু করবে না। তাদের এই আশ্বাসের ওপর আমরা কতটা ভরসা রাখতে পারি?
ডা. দীপু মনি আন্তর্জাতিক আইনে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে যখন বলে, তোমাদের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না, সেটি কিন্তু তখন অন্য রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হয়। কারণ, এটি আন্তর্জাতিক আইনে প্রতিষ্ঠিত একটি নীতি, যাকে বলা হয় ‘নো হার্ম প্রিন্সিপল’ (ক্ষতি না করার নীতি)। এবং সেটির ভিত্তিতে যখন একটি রাষ্ট্র আশ্বাস দেয়, আমরা সেটি বিশ্বাস করি। তবে বিষয়টি আবারও আমরা উত্থাপন করব, আলোচনা করব। আমরা বিশ্বাস করি, ভারত বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু করবে না।
প্রথম আলো আচ্ছা, বলুন তো, সমুদ্রসীমা নিয়ে আমরা যে সালিসিতে গেলাম, এরপর কি আর এ বিষয়ে আলোচনার সুযোগ আছে?
ডা. দীপু মনি হ্যাঁ, নিশ্চয়ই আছে। আমরা বলেছি, শুধু একটি নয়, দুটি দেশের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। একটি দেশের সঙ্গে ২২ বছর, আরেকটি দেশের সঙ্গে ২৬ বছর কিন্তু এ বিষয়টি নিয়ে আলোচনা বন্ধ ছিল। ২০০৮ সালে সে আলোচনা আবার শুরু হয়। এবং এই আলোচনার মধ্যেই মিয়ানমার ও ভারত বঙ্গোপসাগর উপকূলে তাদের মহীসোপানের দাবি উত্থাপন করেছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে যে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হবে, সেই মতামত আমরা জানিয়েছি। এবং একই সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের বিষয়ে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমাধানে যাওয়ার লক্ষ্যে একদিকে আলোচনা যেমন চালিয়ে যাব, আরেকদিকে দ্বিতীয় উপায় হিসেবে আমরা সালিসির ব্যাপারে তাদের নোটিশ দিয়েছি। ইতিমধ্যে মিয়ানমারের ব্যাপারে আমরা সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিষয়টি পাঠিয়েছি। আর ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। আমরা কিন্তু আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চাই। সমুদ্রের তলদেশে তিন দেশের প্রাপ্য যে সম্পদ রয়েছে, তার ওপর বাংলাদেশের সঠিক ও ন্যায্য পাওনার দাবি প্রতিষ্ঠা করাই উদ্দেশ্য। এ জন্য একদিকে যেমন আলোচনা চালিয়ে যাব, অন্যদিকে আলোচনার মাধ্যমে আমরা যদি লক্ষ্যে পৌঁছাতে না পারি, তাহলে যেন আরেকটি পথ খোলা থাকে, সে ব্যবস্থাও করেছি।
প্রথম আলো কিন্তু সালিসিতে যাওয়ায় কি আলোচনার পথে বাধা সৃষ্টি হলো না?
ডা. দীপু মনি না, তা কেন হবে। এ ধরনের সমুদ্রসীমা নিয়ে আপত্তি বা মতভেদের ক্ষেত্রে, আলাপ-আলোচনার পথে সমাধান না হলে বিকল্প হিসেবে সালিসিতে যাওয়ার বিধান সমুদ্র আইনের কনভেনশনেই আছে। আমরা বিশ্বাস করি, সালিসিতে যাওয়া সত্ত্বেও পাশাপাশি আলাপ-আলোচনা চলবে। শুধু সমুদ্রসীমাই নয়, এই দুটি দেশের সঙ্গে আরও অনেক বিষয়ে আমাদের যে যোগাযোগ, আলাপ-আলোচনা ও সহযোগিতা, সেগুলো নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি, সেসব ক্ষেত্রে এ বিষয়টি কোনোভাবেই কোনো বিরূপ প্রভাব ফেলবে না।
প্রথম আলো আমরা দেখছি, মালয়েশিয়া, সৌদি আরব থেকে আমাদের শ্রমিক ফেরত আসছেন। এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে?
ডা. দীপু মনি স্বাভাবিক ধারাতেই কিছু শ্রমিক ফিরে আসেন। কারণ, কাজের মেয়াদ শেষ হলে তাঁদের ফিরে আসতে হয়। অবশ্য কারও কাগজপত্র ঠিক থাকে না বা প্রতারিত হন বলে ফিরে আসেন। এই ফিরে আসা শ্রমিকের সংখ্যা কিন্তু কোনো অস্বাভাবিক সংখ্যা নয়। শ্রমিক যেমন ফেরত আসছেন, তেমনি আবার যাচ্ছেনও। আপনি যদি আসা-যাওয়া মিলিয়ে হিসাব করেন, তাহলে কিন্তু দেখবেন, অন্যান্য সময়ের মতোই প্রায় স্বাভাবিক অবস্থায় আছে আমাদের শ্রমবাজারে অংশগ্রহণ। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাবও কিছুটা পড়েছে। কারণ, আমাদের প্রবাসী শ্রমিকেরা প্রধানত নির্মাণশিল্পেই কাজ করেন। আর এই খাতটিই বিশ্বমন্দায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু প্রতিষ্ঠান বিদেশে শ্রমিক পাঠানো নিয়ে প্রতারণাও করে। ফলে প্রবাসে শ্রমিকদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। অভিবাসী শ্রমিকদের অধিকার সংরক্ষণ, তাঁদের প্রশিক্ষণ প্রদান, অভিবাসন-ব্যয় কমানো, শ্রমবাজার ধরে রাখা ও সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
প্রথম আলো আর কোনো সমস্যা আছে কি না? যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে কোনো দেশ কি অসন্তুষ্ট?
ডা. দীপু মনি আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে কোনো দেশের পক্ষ থেকে কোনো আপত্তি উত্থাপিত হয়নি। বর্তমান বিশ্বে কোনো দেশেই মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের মতো গুরুতর অপরাধকে সমর্থন করতে পারে না।
প্রথম আলো আপনি খুব ঘন ঘন বিদেশ সফরে যান বলে অভিযোগ রয়েছে।
ডা. দীপু মনি দেখুন, আমি তো পররাষ্ট্রমন্ত্রী। আমার কাজ হলো, বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করা এবং সেসব দেশে আমাদের স্বার্থ তুলে ধরা। অনেক কাজ আছে—আমাদের শ্রমবাজার সম্প্রসারণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, এমনকি মানুষে মানুষে যোগাযোগ; সাংস্কৃতিক আদান-প্রদান বাড়ানোর কাজও কম নয়। এতগুলো কাজ করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেতে হয়, সম্মেলনে অংশগ্রহণ করতে হয়। এ জন্য অন্য মন্ত্রীদের চেয়ে পররাষ্ট্রমন্ত্রীকে অনেক অনেক বেশি বিদেশ সফর করতে হয়। এটি কিন্তু যেকোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর জন্যই প্রযোজ্য। আর আমি বলব যে বিশেষভাবে গত এক বছরে আমাদের হয়তো একটু বেশি বিদেশ সফরে যেতে হয়েছে। কারণ, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছরে বহির্বিশ্বে বাংলাদেশ সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, দুঃশাসন, মানবাধিকার লঙ্ঘন, নারী নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং লুটপাটের দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল। পরের দুই বছরে, তত্ত্বাবধায়ক সরকারের সময়, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা এসেছিল। এ অবস্থায় এই স্থবিরতা কাটিয়ে ওঠার যেমন প্রয়োজন ছিল তেমনি আবার নেতিবাচক পরিচয়ের বিপরীতে বাংলাদেশের সঠিক পরিচয় বিশ্বের কাছে তুলে ধরার প্রয়োজন ছিল।
বাংলাদেশ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক দেশ। এখানে জঙ্গিবাদের স্থান নেই, সাম্প্রদায়িকতার স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে মানুষের অবস্থান। মানবাধিকারের পক্ষে, নারীর অধিকারের পক্ষে মানুষের অবস্থান। এসব বিশ্বের কাছে আমরা তুলে ধরতে পেরেছি। এবং এ জন্য বিদেশ সফর করতে হয়েছে। তা ছাড়া এ বছর কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। যেমন: কমনওয়েলথ, ন্যাম, খাদ্যনিরাপত্তা বিষয়ে এফএও সম্মেলন—সব কটি এই একই বছর ২০০৯-এ এসে পড়েছে। তারপর ছিল কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলন। এ সম্মেলনের পটভূমিতে বিভিন্ন দেশে অনেকগুলো সম্মেলন বা আলোচনা-সমাবেশ হয়েছে। সেগুলোতে অংশগ্রহণ না করলে বাংলাদেশের স্বার্থ রক্ষায় কী করে দায়িত্ব পালন করতাম, বলুন তো? এই সার্বিক বিবেচনায় বলা চলে, বিদেশ সফর অযৌক্তিক তো নয়ই, অস্বাভাবিকও নয়; বরং অত্যন্ত প্রয়োজন ছিল।
প্রথম আলো আচ্ছা, দেখুন, রাষ্ট্রদূতের ক্ষেত্রে ৩০ শতাংশ চুক্তিভিত্তিক নিয়োগের বিধান থাকলেও এবার তা ছাড়িয়ে প্রায় ৪০ শতাংশ হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। এটা কি ঠিক হলো?
ডা. দীপু মনি চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়; বিশেষভাবে রাষ্ট্রদূতের ক্ষেত্রে এ রকম সব দেশেই ঘটে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনবল নিয়োগ কয়েক বছর ধরে কম হয়েছে। এমনিতেই আমাদের জনবলকাঠামো খুবই অপ্রতুল, তার ওপর কিছু শূন্য পদ রয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের চুক্তিভিত্তিক নিয়োগে যেতে হয়েছে।
প্রথম আলো আরেকটি বিষয় লক্ষ করার মতো। ওয়াশিংটন, লন্ডন ও দিল্লিতে নিয়োজিত রাষ্ট্রদূতদের প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। আগে এ রকম দু-একটি ক্ষেত্রে হয়েছে বটে, কিন্তু এত বেশি ছিল না। বিষয়টি আপনি কীভাবে দেখেন?
ডা. দীপু মনি মরহুম আবু সায়ীদ চৌধুরী, ড. এ আর মল্লিক, এম আর সিদ্দিকীর মতো ব্যক্তিরা রাষ্ট্রদূত হিসেবে গিয়েছেন। বর্তমানের এই কয়েকজনের ব্যাপারে বলা যায়, তাঁদের যে দেশগুলোতে দায়িত্ব দেওয়া হয়েছে, সেসব দেশের সঙ্গে আমাদের দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের গুরুত্ব এবং নিয়োজিত ব্যক্তির অভিজ্ঞতা—এই উভয় বিবেচনায় তাঁদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তাঁরা অত্যন্ত অভিজ্ঞ। দুজন তো ফরেন সার্ভিসেরই (কূটনৈতিক পেশা), অপরজনও তাঁর নিজের ক্ষেত্রে অভিজ্ঞ ও বরেণ্য।
প্রথম আলো যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি কতটা?
ডা. দীপু মনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তো সম্পর্ক অত্যন্ত ভালো। দুটি ছোট্ট উদাহরণ দিই। এই যে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামা আমাদের প্রধানমন্ত্রীকে ফোন করে কথা বলছেন, হিলারি ক্লিনটন যে আমাকে ফোন করছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে যে দীর্ঘ আলোচনা হলো, যৌথ সংবাদ সম্মেলন হলো—এ সব কটি মিলিয়ে আমরা বলতে পারি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে গুণগত উন্নয়ন ঘটেছে। চীনের সঙ্গে সম্পর্কও ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর ইতিমধ্যেই বেশ কবার আলোচনা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে। আমরা এ দেশ দুটির সঙ্গে সম্পর্ক নতুন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওদের দিক থেকেও আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি।
প্রথম আলো ভারত বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়ন কি চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে?
ডা. দীপু মনি আমি সে রকম মনে করি না। কারণ, বর্তমান বিশ্বে যে রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, তাতে এ দেশগুলোর সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক গড়ে তোলার পথেই আমরা যাচ্ছি। আমি মনে করি, এক দেশের সঙ্গে সম্পর্কের কারণে আরেক দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টির কোনো কারণ নেই। এখন কিন্তু বিশ্ব আর অতীতের সেই ভাগাভাগির মধ্যে নেই। এই শিবির না ওই শিবির—এসব কিন্তু এখন অর্থনৈতিক কারণেই বলেন বা বিশ্ব জলবায়ুর চ্যালেঞ্জের কারণেই বলেন, আগের মতো করে আর বিবেচিত হয় না। এখন বহু দেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক একই সঙ্গে চলে। আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চাই এবং সবার কাছ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া পাচ্ছি। তা ছাড়া ভারত ও যুক্তরাষ্ট্র নিজেরাই চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে। চীনও ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে। বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক স্বার্থেই এ দেশগুলো তা করছে। বাংলাদেশের জন্যও সেই একই বৈশ্বিক প্রেক্ষাপটে এই সহযোগিতার সম্পর্কগুলো অপরিহার্য।
প্রথম আলো আপনাকে ধন্যবাদ।
ডা. দীপু মনি ধন্যবাদ।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1332)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 02
(84)
- সন্ত্রাসবিরোধী যুদ্ধ-আমেরিকার নতুন নিশানায় ইয়েমেন ...
- অভিনন্দন-জয়তু ফজলে হাসান আবেদ by ফাউজিয়া আলী
- বাঘা তেঁতুল-পিতৃভিটায় পেয়ারাদা প্রণাম পেলেন by সৈয়...
- অরণ্যে রোদন-আসুন, সবুজ হই by আনিসুল হক
- নিয়ন্ত্রক সংস্থার যোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে বাধ্য-শে...
- কোনো মহলের চাপে নতিস্বীকার নয়-সিটি করপোরেশন নির্বা...
- স্মরণ-জীবন্ত সন্তোষদা by মামুনুর রশীদ
- সরকারের প্রথম বছর-নারীর সন্তুষ্টি অর্জিত হতে আরও স...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-শিক্ষাপ্রতিষ্ঠানকে...
- ভূমি সমস্যা-জোর আর জবরদখলের কাছে অসহায় পাহাড়িরা by...
- সরল গরল-ইতিমনি খুন ও আগাম জামিন by মিজানুর রহমান খান
- চোর চক্রকে কঠোর শাস্তি দিতে হবে-জাতীয় গ্রিড লাইনে ...
- বুড়িগঙ্গা ধোলাই প্রকল্পটি আগে ধোলাই করুন-গোড়ায় গলদ
- শ্রদ্ধাঞ্জলি-আপনাকে অভিবাদন, হে বটবৃক্ষ by বিশ্বজি...
- সময়ের প্রতিবিম্ব-বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন ও গণতন্ত্...
- মিসর-গাজা অবরোধের নেপথ্যে by ইউরি আভনেরি
- তথ্যপ্রযুক্তি-রাজশাহী হতে পারে আমাদের তথ্যপ্রযুক্ত...
- বিশেষ সাক্ষাত্কার-খোলামেলা আলোচনার ভিত্তিতেই আমরা ...
- অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক-পীরগাছায় এসিড-স...
- জ্যেষ্ঠ আইনজীবীদের সহায়ক ভূমিকা কাম্য-প্রধান বিচার...
- চলতি পথে-বিরাজমান নির্বাণের নিশ্চয়তাও by দীপংকর চন্দ
- নগর দর্পণ: চট্টগ্রাম-সততার এই মূল্য? by বিশ্বজিত্ ...
- বনসম্পদ-আমরা কী করছি আর আসলে কী করা উচিত by খসরু ...
- প্রতিক্রিয়া-আওয়ামী লীগ ও বিএনপি দ্বন্দ্ব বনাম জাতী...
- ভারত-আসামসহ উত্তর-পূর্বাঞ্চলের অসন্তোষ by কুলদীপ ন...
- চিত্র-বিচিত্র by আশীষ-উর-রহমান
- শিক্ষার্থীদের ওপর জুলুমের এই ব্যবস্থা বন্ধ হোক-ভর্...
- সরকার ও রাজনৈতিক নেতৃত্বের টনক নড়ছে কি?-রক্তপাতের ...
- পবিত্র কোরআনের আলো-ফারায়েযের আরো কিছু বিধি বিধান ও...
- অফিসে 'কেউকেটা'দের ভিড়
- নামেই স্বাধীন দেশ!
- গন্তব্য ঢাকা-ঢাকা তাঁকে টানে না by সিদরাতুল সিনড্রেলা
- খোলা চোখে-বছর শেষ, বছর শুরু by হাসান ফেরদৌস
- ধর্ম-দেনমোহর স্ত্রীর প্রাপ্য অধিকার by মুহাম্মদ আব...
- উন্নয়ন ভাবনা-এগিয়ে যাওয়ার অর্থনীতি by মামুন রশীদ
- গতকাল সমকাল-প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের তাত্পর...
- তৈরি পোশাকশিল্পে শ্রমিক-অসন্তোষ কাম্য নয়-ওয়াদা রক্...
- সাংসদ ও ইউএনওদের কর্তৃত্ব সংবিধান পরিপন্থী-উপজেলা ...
- ব্রিটেনে অল্টারনেটিভ ভোট : হ্যাঁ, না এবং অভিবাসী ভ...
- রাজনীতিতে মননশীলতার পরাজয় by এ কে এম শাহনাওয়াজ
- স্মরণ-সমর দাশ : পূর্ব দিগন্তে সূর্য তুলেছিলেন by স...
- কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়
- রুপা সুব্রামানিয়া দেহেলজিয়া-মমতা ব্যানার্জির পশ্চি...
- নৃশংসতার ব্যারোমিটার by মহসীন হাবিব
- উত্সব-খুলনা বিশ্ববিদ্যালয়ে পৌষপার্বণ উদ্যাপন by উম...
- যুক্তি তর্ক গল্প-এক বিপ্লবীকে শতবার্ষিক শ্রদ্ধাঞ্জ...
- জলবায়ু সংলাপ-দীর্ঘ পথের যাত্রা by মুশফিকুর রহমান
- মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র-ভালোবাসা ও ভয় সৃষ্টির ব...
- রাজনীতি-আ.লীগ-বিএনপি দ্বন্দ্বের অবসান জরুরি by বদি...
- নারী-জনপ্রতিনিধিরা উপেক্ষা বা উপহাসের কেউ নন-কোণঠা...
- মন্ত্রীর কথায় আশ্বাস আছে, প্রয়োজন প্রতিকার-ভূমিদস্...
- ভিন্নমত-তারল্য সংকট, সুদের হার এবং বিনিয়োগ প্রসঙ্গ...
- তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাবাহক by আ ফ ম খালিদ হোসেন
- উম্মাহর প্রতি রমজানের আহ্বান by জহির উদ্দিন বাবর
- নিরাপদ পথচলায় চাই মসজিদে মসজিদে মোনাজাত
- রমজানের বরকত লাভের উপায় by মুফতি এনায়েতুল্লাহ
- জন্মবিভ্রাট by জাহিরুল ইসলাম
- সম্পর্কের কালো মেঘ কাটার আশা by বি. রমণ
- নগর ব্যবস্থাপনা-ঢাকা শহরের পরিকল্পিত সম্প্রসারণ by...
- ধর নির্ভয় গান-দেবে আর নেবে মেলাবে, মিলিবে by আলী য...
- চালকের মোবাইল ফোনালাপ-আর কত মৃত্যু হলে থামবে এ চক্র?
- উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল-কৃতকার্যদের প্রতি অভিনন্দন
- সিঙ্গাপুরে প্রতারণার শিকার শ্রমিক
- মূল্যবোধের অবক্ষয় এবং...
- পবিত্র কোরআনের আলো-সম্পত্তির ওয়ারিশ ও উত্তরাধিকার-...
- আচরণের মনস্তাত্তি্বকতা ও গণতান্ত্রিক শাসনের মধ্যে ...
- জাবি গ্রন্থাগার :এখনও পেল না পূর্ণতা by ইমদাদ হক
- ভারত-পাকিস্তান-শান্তি স্থাপনই শেষ কথা নয় by গওসল আযম
- সাময়িক প্রসঙ্গ-জাতিকে উদ্ধারের দায়িত্ব by তারেক শা...
- সত্য যে কঠিন by আনোয়ার হোসেন
- শ্রম-জাতীয় প্রবৃদ্ধি বনাম রামভজন কৈরী by আলতাফ পারভেজ
- স্মৃতিচারণ-শাটল কর্মসূচির পরিসমাপ্তি ও কিছু স্মৃতি...
- খরমা খালের বাঁধ-অন্যায়ে উদাসীন প্রশাসন
- আন্তর্জাতিক অটিজম সম্মেলন-প্রতিটি শিশুই সম্ভাবনাময়
- লাল-সবুজের আন্তর্জাতিক মর্যাদা by অজয় দাশগুপ্ত
- রাজাপাকসের বাংলাদেশ সফর by তারেক শামসুর রেহমান
- চরাচর-বাংলার নকশিকাঁথা by ফখরে আলম
- রেভারেন্ড এডওয়ার্ড আইয়ুব-ইস্টার সানডে
- বৃত্তের ভেতর বৃ্ত্ত-নিষ্ঠুরতা-বর্বরতার সূচক এবং জন...
- বাজার ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা by এ এম...
- শুধু ইলিয়াস আলীর পরিবার কেন? by ফজলুল বারী
- কি দারুণ সাজা! হারুন এখন রাজা! by মাহবুব মিঠু
- দেশের অর্থনীতি এখন গতিময়ঃ ড. আতিউর রহমান by সাইদ আ...
- শহীদ ও জনকে বিদ্যার ‘না’ by অনন্যা আশরাফ
-
▼
May 02
(84)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment