Wednesday, May 2, 2012
খোলা চোখে-বছর শেষ, বছর শুরু by হাসান ফেরদৌস
খোলা চোখে-বছর শেষ, বছর শুরু by হাসান ফেরদৌস
ইংরেজিতে বলা হয়, ‘অন দি ওয়ান হ্যান্ড’ এবং ‘অন দি আদার হ্যান্ড’। একই কথার দুই পিঠ। আমেরিকায় টক শোগুলোয় এই ‘দুই হাত’ ব্যবহার না করে কথা বলার জো নেই। সেখানে সবকিছুই ‘একদিকে’ এই তো ‘অন্যদিকে’ ওই। সমসাময়িক বিষয়ের ভাষ্যকারেরা, যাঁরা কথা বেঁচে খান, তাঁরা কখনোই কোনো একটা বিষয়ে পরস্পরের সঙ্গে একমত হন না।
একজন যদি ‘অন দি ওয়ান হ্যান্ড’-এর কথা বলেন, তো অন্যজন বলেন ‘অন দি আদার হ্যান্ড’-এর কথা। অথচ অবাক ব্যাপার হলো, গত দশকের শেষে ও নতুন দশকের শুরুতে দেখা যাচ্ছে সব ভাষ্যকারই অন্তত একটা বিষয়ে একমত। তাঁরা সবাই বলছেন, নতুন সহস্রাব্দের প্রথম দশক আমেরিকার জন্য ছিল মহাদুর্যোগের। এই দশকের নানা নামও দিয়েছেন তাঁরা—নষ্ট দশক, সংকটের দশক, অর্থনৈতিক মন্দার দশক। এই নষ্ট দশকের প্রভাব কাটিয়ে ওঠা খুব সহজ হবে না, এ কথাতেও কাগুজে পণ্ডিতেরা একমত।
একমত হওয়ার কারণও আছে। গত ১০ বছর আমেরিকার ওপর দিয়ে যে ঝড়ঝাপটা গেল, এমন ঝক্কি আমেরিকাকে বহুদিন পোহাতে হয়নি। জর্জ বুশের নির্বাচন দিয়ে দশকের শুরু। সেই থেকেই শনির দশা চলছে। নাইন-ইলেভেন, আফগানিস্তান, ইরাক ইত্যাদি পেরোতে না পেরোতেই এক মহামন্দার গাড্ডায় পড়ে গেল আমেরিকা। তারপর হঠাত্ আলোর ঝলকানির মতো বারাক ওবামার উত্থান। তো সে আলো জ্বলতে না জ্বলতেই সলতের ফিতে নিভতে শুরু করেছে। ওবামার সাফল্য-ব্যর্থতা হিসাবের সময় এখনো আসেনি, কিন্তু এরই মধ্যে একটা জিনিস স্পষ্ট, আর তা হলো বিশ্বজুড়ে আমেরিকার আধিপত্যের দিন শেষ। প্রকৃতপক্ষে এ কথা বলা অত্যুক্তি হবে না যে, ওবামার বিজয়ের ভেতর দিয়েই মার্কিন আধিপত্যের অবসান ঘোষিত হয়। জর্জ বুশের সময় আমেরিকার রক্ষণশীলেরা এক ‘আমেরিকান শতাব্দীর’ কথা বলা শুরু করেছিলেন। তাঁরা এমন কথাও বলছিলেন, আমেরিকার জন্য যা ভালো, পৃথিবীর জন্যই তা ভালো; আমেরিকার জন্য যা মন্দ, পৃথিবীর জন্য তা মন্দ হতে বাধ্য। গায়ের জোরে, অস্ত্রের গুঁতোয়, ডলারের উেকাচে যা খুশি তাই করতে চেয়েছিল ওয়াশিংটন। বারাক ওবামার বিজয়ের ভেতর দিয়ে সেই ‘ইম্পেরিয়াল’ আমেরিকার পতন হলো, আর তা সম্ভব হলো খোদ আমেরিকানদের হাতেই।
অথচ এখন (এখানে ‘অন দি আদার হ্যান্ড’ কথাটা যোগ করুন) ওবামার এক বছর যেতে না যেতেই বলা শুরু হয়েছে, ওবামার প্রেসিডেন্সি আসলে জর্জ বুশের তৃতীয় দফা, তাঁর ‘থার্ড টার্ম’। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ থেকে নিয়ে লবিস্টদের সঙ্গে ঘরসংসার, আগের অবস্থার কোনো কিছুই তাঁর সময়ে বদলায়নি। বদলানোর কোনো স্পষ্ট চেষ্টাও নেই, আর সে কারণেই হতাশা ও ক্ষোভ দানা বাঁধছে। এক বছরেই দেশের মানুষ ওবামাকে নিয়ে হাঁপিয়ে উঠেছে।
নতুন বছরে তিনটি সমস্যা ওবামাকে ভোগাবে সবচেয়ে বেশি—সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, অব্যাহত মন্দাবস্থা ও ডেমোক্রেটিক পার্টির বেসামাল অবস্থা। যুদ্ধের বিরুদ্ধে শক্ত কথা বলে নির্বাচনে জিতেছিলেন ওবামা। কিন্তু এখন তিনি নিজেই আমেরিকার নতুন ‘ওয়ার প্রেসিডেন্ট’ বনে গেছেন। ইরাক ও আফগানিস্তানের দুটি যুদ্ধই এখন তাঁর ঘাড়ে। তার ওপর রয়েছে পাকিস্তান ও সদ্য যুক্ত হওয়া ইয়েমেন। এই শেষের দুটি দেশে আমেরিকার সামরিক ভূমিকা নিয়ে কথা এখনো তেমন তেতে ওঠেনি। কারণ, দুই দেশেই যুদ্ধ চলছে দূরপাল্লায়। সরাসরি সেনা না পাঠিয়ে চালকবিহীন বিমান থেকে বোমা ফেলে চলছে এই দুই যুদ্ধ। আর উভয় যুদ্ধই পরিচালিত হচ্ছে সিআইএর নেতৃত্বে অতি গোপনে। কী হচ্ছে, কাক-পক্ষীকেও সে কথা জানানো যাবে না। দেশের নিরাপত্তা নিয়ে কথা, তার ওপর আবার এর সঙ্গে সিআইএ জড়িত! ফলে কোনো পক্ষ থেকেই এ নিয়ে রা নেই। এই তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ওবামা জিতবেন, এ কথা কেউই বিশ্বাস করে না। খোদ ওবামাও নন। কিন্তু যুদ্ধ না করে আল-কায়েদার হুমকি মোকাবিলায় তিনি অন্য আর কী করতে পারেন, সে ছবিটাও পরিষ্কার নয়।
ওবামা ও ডেমোক্র্যাটদের জন্য একটা অব্যাহত সমস্যা হলো, ‘নিরাপত্তা’ প্রশ্নে তাঁরা ‘অধিক নমনীয়’—এমন একটা ধারণা। রিপাবলিকানরা কনুই এগিয়ে গুঁতোগুঁতির জন্য সদা প্রস্তুত। আমেরিকার বিরুদ্ধে সরাসরি হুমকি থাকুক বা না থাকুক, বিপদের আশঙ্কা মনে হলেই আঘাত হানার পুরো অধিকার আমেরিকার আছে—জর্জ বুশের এই ‘প্রি-এম্পটিভ স্টাইক’-তত্ত্বে তারা এখনো আমুণ্ডু বিশ্বাস করে। নির্বাচনী প্রচারণার সময় ওবামা এই তত্ত্বের বিরুদ্ধে যুক্তি দেখিয়েছেন, সামরিক হামলার বদলে কূটনীতিকে অগ্রাধিকার দিয়েছিলেন। কিন্তু এখন ক্ষমতায় বসে দেখছেন, কনুই এগিয়ে না ধরলে ওই ‘অধিক নমনীয়’ তকমাটা তাঁর কপালে স্থায়ী হয়ে চেপে বসতে পারে। আর সত্যি সত্যি যদি নাইন-ইলেভেনের মতো কোনো মহাদুর্যোগ আবারও ঘটে, প্রতিপক্ষ থেকে বলা হবে—কী, বলেছিলাম না ওবামা নিরাপত্তার ব্যাপারে ‘নমনীয়’। শুধু ওবামার জন্য নয়, পুরো ডেমোক্রেটিক পার্টির জন্য সেটা হবে নিশ্চিত রাজনৈতিক মৃত্যুর পরোয়ানা।
সবাই এ কথা মানেন, আফগানিস্তানে সফল হতে হলে ওবামার দরকার পাকিস্তানের সাহায্য। আল-কায়েদা ও তালেবানের সেটাই সদর দপ্তর। কিন্তু সে দেশের উর্দিওয়ালারা আমেরিকার দেওয়া মাখনটা-ঘিটা চাটবে, কিন্তু তালেবানের ওপর চাপ বাড়ানোর কথা বললেই তাদের মুখ তালব্য-শ হয়ে ওঠে। কারণ, পাকিস্তানের কাছে আসল শত্রু তালেবান নয়, ভারত। ইসলামাবাদ হিসাব করে দেখেছে, আমেরিকা আজ হোক কাল হোক, আফগানিস্তান ছাড়বেই। তখন যাতে কাবুলে পাকিস্তানের প্রতি নরম এবং ভারতের প্রতি গরম—এমন এক সরকার ক্ষমতায় থাকে, সে জন্য তালেবানদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চায় পাকিস্তান। পাকিস্তানি কর্তাদের হিসাবের এই সমীকরণটা যত দিন না বদলানো যাচ্ছে, যুদ্ধের চেহারা তত দিন খুব একটা বদলাবে না।
আফগানিস্তানে আমেরিকা যদি ব্যর্থ হয়, আর তেমন ব্যর্থতার আশঙ্কা একদম উড়িয়েও দেওয়া যায় না, তার ফলে এক আমেরিকাই ভুগবে না, আমরা যারা দক্ষিণ এশিয়ায় থাকি, তারা সবাই ভুগব। এই সহজ কথাটা আমাদের মাথায় পুরোপুরি ঢুকেছে বলে মনে হয় না। আমরা জানি, আমেরিকানরা আফগানিস্তানের পাহাড়ি ফাঁদ থেকে পালানোর জন্য একটা পথ ইতিমধ্যেই খোঁজা শুরু করেছে। কিছুদিন আগ পর্যন্ত ঢালাওভাবে সব তালেবানকে তারা সন্ত্রাসী বলে খরচার খাতায় নাম লিখে রেখেছিল। কিন্তু এখন বিপদ আঁচ করতে পেরে তারা ‘ভালো তালেবান’ আর ‘মন্দ তালেবান’—শত্রুদের এই দুই ভাগে ভাগ করা শুরু করেছে। ‘মন্দ তালেবান’ মানে সেসব জেহাদি, যারা আল-কায়েদার সঙ্গে জড়িত; যাদের লক্ষ্য বিশ্বজুড়ে ইসলামি জিহাদ, যাদের কাছে আমেরিকা হচ্ছে ‘দি গ্রেট স্যাটান’। অন্যদিকে ‘ভালো তালেবান’ শুধু আফগানিস্তান নিয়ে সন্তুষ্ট, সেখানে ইসলামি হুকুমত হলেই তারা খুশি। পাকিস্তানের পরামর্শে ওবামা সাহেবরা এখন এই ‘ভালো’ তালেবানদের বাছাই করা শুরু করেছেন। আমরা যারা আমাদের নিজেদের তালেবানদের কথা জানি, তাদের ভেতর ভালো খুঁজতে গেলে যে কম্বল সাফ হবে, তাতে সন্দেহ নেই। ভয়ের কথা হলো, আমেরিকা ও পাকিস্তানের স্বীকৃতি নিয়ে এই তথাকথিত ‘ভালো তালেবানরা’ যদি সত্যি সত্যি কাবুলে কোনো সরকার গঠনে সক্ষম হয়, তার প্রভাব যে আরব সাগর ডিঙিয়ে ভারত ও বাংলাদেশেও পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।
তালেবানদের কারণে কেবল কাবুল পুড়বে না, আমরাও পুড়ব। এমন ভয়ানক শত্রুকে রুখতে হলে একজোট হয়ে এগোতে হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সলাপরামর্শ নেই। পাকিস্তান ও ভারত এ নিয়ে সহযোগিতার কথা বিবেচনায় পর্যন্ত আনেনি। আমরাও এ নিয়ে টুঁ শব্দটি তুলিনি। একটি তালেবানবিরোধী দক্ষিণ এশীয় সামরিক মোর্চা গঠন সম্ভব হলে একদিকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা যেমন কমবে, তালেবান রোখাও সহজতর হবে।
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের বাইরেও নানা গ্যাঁড়াকলে আটকে আছে ওবামা সরকার। ইরান নিয়ে কী করা যায়, সেটা এখনো স্পষ্ট হয়নি। প্রথম প্রথম কূটনীতির কথা বললেও ইরানি অনমনীয়তার মুখে তিনি এখন শক্ত কথা বলা শুরু করেছেন। নিজের সামরিক ‘ক্রেডেনশিয়াল’ পোক্ত করতে এই শক্ত ভাবটা খুব জরুরি। অন্যদিকে মস্ত ঢাকঢোল পিটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তির যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তাতেও বিন্দুমাত্র অগ্রগতি হয়নি। ওবামা দাবি করেছিলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ বন্ধ করতে হবে। ইসরায়েল বলে দিয়েছে, তারা বসতি নির্মাণ বন্ধ করবে না। ব্যস, বারাক ওবামার মুখে আর কথা নেই।
যুদ্ধ ছাড়া ওবামার জন্য অন্য বড় চ্যালেঞ্জ দেশের অর্থনীতি। সেখানেও পণ্ডিতেরা ‘এদিক’ ও ‘সেদিকের’ কথা বলছেন। ‘একদিকে’ দেখা যাচ্ছে অর্থনীতির বেহাল অবস্থা কিছুটা হলেও সামাল দিতে পেরেছে ওবামা সরকার। ফেডারেল পর্যায়ে বিস্তর টাকা ঢালা হয়েছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোটর কোম্পানিগুলোকে বাঁচাতে। আবাসিক ঋণ খাতকে সাহায্য করতেও বিস্তর অর্থ এসেছে। এসব সরকারি হস্তক্ষেপের ফলে আমেরিকায় মন্দাবস্থা শেষ হয়েছে—এ কথা বিশ্বাস করে এমন পণ্ডিতের অভাব নেই এ দেশে। এ কথা বলার পক্ষে তাঁদের যুক্তি হলো, শেয়ারবাজারের তেজি ভাব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আপাত সচ্ছলতা এবং বেকার ভাতার জন্য আবেদনকারীর সংখ্যার ক্রমাবনতি। ক্রিসমাস মৌসুমে খুচরো ব্যবসায়ীরা খদ্দেরের মুখ দেখেছেন, সেটাও খুশির খবর। নতুন মাল স্টকে তুলতে হলে উত্পাদন খাত আবার সচল হয়ে উঠবে, লোকজন চাকরি পাওয়া শুরু করবে। কিন্তু ‘অন্যদিকের’ কথাও একদম ফেলনা নয়; তা হলো, ব্যাংকগুলো লাভের মুখ দেখলেও তারা এখনো পর্যাপ্ত পরিমাণে অর্থঋণ বাজারে ছাড়ছে না। আর ঋণবাজারে প্রাণ না এলে অর্থনীতিও গড়গড়িয়ে চলা শুরু করবে না। সবচেয়ে বড় কথা, এত করেও চাকরির বাজার চাঙা করা যাচ্ছে না। সম্প্রতি আইএমএফ যে ভবিষ্যতের বু্ল-প্রিন্ট তুলে ধরেছে তাতে বলা হচ্ছে, ২০১০-এ আমেরিকার প্রবৃদ্ধি শূন্য শতাংশে রয়ে যাবে এবং বেকারত্বের হার ১০ শতাংশ ছাড়িয়ে যাবে। যে হারে টাকা ধার করে আমেরিকাকে টিকে থাকতে হচ্ছে, তাতে আইএমএফের হিসাবে, এই দেশের মোট বৈদেশিক ঋণ বিশ্বের মোট জিডিপির ৯ শতাংশ ছাড়িয়ে যাবে। এ ধারা না বদলালে মার্কিন ডলারের পতন প্রায় অনিবার্য।
ওবামার তিন নম্বর যে সমস্যার কথা বললাম ডেমোক্রেটিক পার্টিতে স্থবিরতা, সেটা আরও গোলমেলে ব্যাপার। ওবামার ও তাঁর ডেমোক্রেটিক পার্টির ২০০৮ সালের বিজয়ের পেছনে প্রধান সমর্থন জুটেছিল স্বতন্ত্র ভোটারদের কাছ থেকে। এরা এরই মধ্যে মুখ ঘুরিয়ে নিয়েছে। দলের উদারনৈতিক ও বামপন্থী অংশ ওবামার ব্যাপারে খুবই আশান্বিত ছিল। তারা ভেবেছিল, ওবামা আসা মাত্র সব একেবারে উল্টে যাবে। ইরাক থেকে সেনা ফেরত আসবে, গুয়ানতানামো বের কয়েদখানা বন্ধ হবে, জিজ্ঞাসাবাদের নামে দৈহিক নির্যাতন থামবে, ‘নির্বাহী ক্ষমতা’র নাম দিয়ে রাষ্ট্রীয় গোপনীয়তার বুশ ডকট্রিন বাতিল হবে, সমকামীদের সমানাধিকার আসবে ইত্যাদি। এর কোনোটাই হয়নি, হবে বলেও মনে হয় না।
খুব মুখ বড় করে ওবামা বলেছিলেন তাঁর দুই প্রধান অগ্রাধিকার হলো স্বাস্থ্য-বিমা ও জলবায়ু পরিবর্তন প্রশ্নে নতুন আইন প্রণয়ন। জলবায়ু পরিবর্তন প্রশ্নে লোকদেখানো উদ্যোগের বাইরে ওবামা প্রশাসন কিছুই করবে না, কোপেনহেগেন সম্মেলনে সে কথা পরিষ্কার হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য-বিমা প্রশ্নে একটা আইন হয়তো হবে, কিন্তু দলের বামপন্থীরা বলছেন, এমন আইন হওয়ার চেয়ে না হওয়াই ভালো। বিমা কোম্পানিগুলোর একচেটিয়া রাজত্ব কমাতে সরকারি ব্যবস্থাপনায় বিমা সরবরাহের কথা ওবামা বলেছিলেন। কিন্তু বিমা কোম্পানিগুলোর লবিংয়ের মুখে এবং রিপাবলিকানদের ‘না না’ চিত্কারের সামনে তিনি মুখে কুলুপটি এঁটে বসে থাকলেন। এমনকি স্বাস্থ্য-বিমা আইনে ‘পাবলিক অপশন’ না থাকলে ক্ষতি নেই—এমন কথাও তিনি বললেন। ওবামার এই আগে থেকে দুই হাত তুলে ধরার প্রবণতার কারণে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশ দারুণ হতাশ। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এরা চাঙা না হলে দলের ভরাডুবি ঠেকানো কঠিন হবে। এ কথা ঠিক যে, বিরোধী রিপাবলিকানদের শক্ত প্রতিরোধের মুখে ওবামা পড়েছিলেন। কিন্তু সে প্রতিরোধ তো অস্বাভাবিক কিছু নয়। বিমা কোম্পানি ও রিপাবলিকানদের প্রতিবাদের কারণেই তো গত ৬০ বছরে স্বাস্থ্য-বিমা এগোয়নি। ওবামা সে প্রতিরোধকে চ্যালেঞ্জ করে চলতি ব্যবস্থা ঢেলে সাজানোর ম্যান্ডেটই পেয়েছিলেন। কিন্তু সেই ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য দরকার শক্ত নেতৃত্বের। ওবামা সে পথে না গিয়ে আপসের পথ বেছে নিলেন। কোনো রকম একটা আইন পাস হলেই তিনি খুশি, এ কথা ফাঁস হয়ে গেলে খোদ ডেমোক্র্যাটদের ভেতরেই স্বাস্থ্য-বিমা প্রশ্নে সমর্থন নেতিয়ে পড়ে।
প্রতিপক্ষ রিপাবলিকানরা এখন সুতোয় মাঞ্জা দিয়ে অপেক্ষা করছেন আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের। তাঁরা হিসাব কষে বসে আছেন, সে নির্বাচনে কংগ্রেসের উভয় পরিষদেই ডেমোক্র্যাটদের চলতি নিয়ন্ত্রণ শেষ হবে, রিপাবলিকানরা ফের ক্ষমতার কেন্দ্রে ফিরে আসবেন। ঠিক যেভাবে ১৯৯৪-তে বিল ক্লিনটনের সময় হয়েছিল। তবে (অর্থাত্ ‘অন্যদিকে’) ডেমোক্র্যাট এবং ওবামার জন্য একটা ভালো খবর হলো, বিপক্ষ রিপাবলিকানদের ছ্যাড়াব্যাড়া অবস্থা। এই দল এখন একদমই নেতৃত্বহীন। দলের সবচেয়ে কট্টর রক্ষণশীল অংশ—যাঁরা ওবামাকে একজন কমিউনিস্ট চর বলে মনে করেন এবং দরকার হলে শ্বেতপ্রধান রাজ্যগুলো আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও যাঁদের কোনো আপত্তি নেই, তাঁরা এখন এই দলের গাড়ির চালক হয়ে বসেছেন। নভেম্বরে যদি তাঁদের হাতে বৈঠা রেখে বৈতরণী পেরোতে চায় রিপাবলিকান পার্টি, তা হলে খুব বেশি দূর এগোনো সম্ভব হবে বলে মনে হয় না।
ওবামা হয়তো সে আশায় এখন সকাল-বিকেল মোমবাতি জ্বালছেন।
৫ জানুয়ারি, ২০১০; নিউইয়র্ক
হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1332)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 02
(84)
- সন্ত্রাসবিরোধী যুদ্ধ-আমেরিকার নতুন নিশানায় ইয়েমেন ...
- অভিনন্দন-জয়তু ফজলে হাসান আবেদ by ফাউজিয়া আলী
- বাঘা তেঁতুল-পিতৃভিটায় পেয়ারাদা প্রণাম পেলেন by সৈয়...
- অরণ্যে রোদন-আসুন, সবুজ হই by আনিসুল হক
- নিয়ন্ত্রক সংস্থার যোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে বাধ্য-শে...
- কোনো মহলের চাপে নতিস্বীকার নয়-সিটি করপোরেশন নির্বা...
- স্মরণ-জীবন্ত সন্তোষদা by মামুনুর রশীদ
- সরকারের প্রথম বছর-নারীর সন্তুষ্টি অর্জিত হতে আরও স...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-শিক্ষাপ্রতিষ্ঠানকে...
- ভূমি সমস্যা-জোর আর জবরদখলের কাছে অসহায় পাহাড়িরা by...
- সরল গরল-ইতিমনি খুন ও আগাম জামিন by মিজানুর রহমান খান
- চোর চক্রকে কঠোর শাস্তি দিতে হবে-জাতীয় গ্রিড লাইনে ...
- বুড়িগঙ্গা ধোলাই প্রকল্পটি আগে ধোলাই করুন-গোড়ায় গলদ
- শ্রদ্ধাঞ্জলি-আপনাকে অভিবাদন, হে বটবৃক্ষ by বিশ্বজি...
- সময়ের প্রতিবিম্ব-বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন ও গণতন্ত্...
- মিসর-গাজা অবরোধের নেপথ্যে by ইউরি আভনেরি
- তথ্যপ্রযুক্তি-রাজশাহী হতে পারে আমাদের তথ্যপ্রযুক্ত...
- বিশেষ সাক্ষাত্কার-খোলামেলা আলোচনার ভিত্তিতেই আমরা ...
- অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক-পীরগাছায় এসিড-স...
- জ্যেষ্ঠ আইনজীবীদের সহায়ক ভূমিকা কাম্য-প্রধান বিচার...
- চলতি পথে-বিরাজমান নির্বাণের নিশ্চয়তাও by দীপংকর চন্দ
- নগর দর্পণ: চট্টগ্রাম-সততার এই মূল্য? by বিশ্বজিত্ ...
- বনসম্পদ-আমরা কী করছি আর আসলে কী করা উচিত by খসরু ...
- প্রতিক্রিয়া-আওয়ামী লীগ ও বিএনপি দ্বন্দ্ব বনাম জাতী...
- ভারত-আসামসহ উত্তর-পূর্বাঞ্চলের অসন্তোষ by কুলদীপ ন...
- চিত্র-বিচিত্র by আশীষ-উর-রহমান
- শিক্ষার্থীদের ওপর জুলুমের এই ব্যবস্থা বন্ধ হোক-ভর্...
- সরকার ও রাজনৈতিক নেতৃত্বের টনক নড়ছে কি?-রক্তপাতের ...
- পবিত্র কোরআনের আলো-ফারায়েযের আরো কিছু বিধি বিধান ও...
- অফিসে 'কেউকেটা'দের ভিড়
- নামেই স্বাধীন দেশ!
- গন্তব্য ঢাকা-ঢাকা তাঁকে টানে না by সিদরাতুল সিনড্রেলা
- খোলা চোখে-বছর শেষ, বছর শুরু by হাসান ফেরদৌস
- ধর্ম-দেনমোহর স্ত্রীর প্রাপ্য অধিকার by মুহাম্মদ আব...
- উন্নয়ন ভাবনা-এগিয়ে যাওয়ার অর্থনীতি by মামুন রশীদ
- গতকাল সমকাল-প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের তাত্পর...
- তৈরি পোশাকশিল্পে শ্রমিক-অসন্তোষ কাম্য নয়-ওয়াদা রক্...
- সাংসদ ও ইউএনওদের কর্তৃত্ব সংবিধান পরিপন্থী-উপজেলা ...
- ব্রিটেনে অল্টারনেটিভ ভোট : হ্যাঁ, না এবং অভিবাসী ভ...
- রাজনীতিতে মননশীলতার পরাজয় by এ কে এম শাহনাওয়াজ
- স্মরণ-সমর দাশ : পূর্ব দিগন্তে সূর্য তুলেছিলেন by স...
- কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়
- রুপা সুব্রামানিয়া দেহেলজিয়া-মমতা ব্যানার্জির পশ্চি...
- নৃশংসতার ব্যারোমিটার by মহসীন হাবিব
- উত্সব-খুলনা বিশ্ববিদ্যালয়ে পৌষপার্বণ উদ্যাপন by উম...
- যুক্তি তর্ক গল্প-এক বিপ্লবীকে শতবার্ষিক শ্রদ্ধাঞ্জ...
- জলবায়ু সংলাপ-দীর্ঘ পথের যাত্রা by মুশফিকুর রহমান
- মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র-ভালোবাসা ও ভয় সৃষ্টির ব...
- রাজনীতি-আ.লীগ-বিএনপি দ্বন্দ্বের অবসান জরুরি by বদি...
- নারী-জনপ্রতিনিধিরা উপেক্ষা বা উপহাসের কেউ নন-কোণঠা...
- মন্ত্রীর কথায় আশ্বাস আছে, প্রয়োজন প্রতিকার-ভূমিদস্...
- ভিন্নমত-তারল্য সংকট, সুদের হার এবং বিনিয়োগ প্রসঙ্গ...
- তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাবাহক by আ ফ ম খালিদ হোসেন
- উম্মাহর প্রতি রমজানের আহ্বান by জহির উদ্দিন বাবর
- নিরাপদ পথচলায় চাই মসজিদে মসজিদে মোনাজাত
- রমজানের বরকত লাভের উপায় by মুফতি এনায়েতুল্লাহ
- জন্মবিভ্রাট by জাহিরুল ইসলাম
- সম্পর্কের কালো মেঘ কাটার আশা by বি. রমণ
- নগর ব্যবস্থাপনা-ঢাকা শহরের পরিকল্পিত সম্প্রসারণ by...
- ধর নির্ভয় গান-দেবে আর নেবে মেলাবে, মিলিবে by আলী য...
- চালকের মোবাইল ফোনালাপ-আর কত মৃত্যু হলে থামবে এ চক্র?
- উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল-কৃতকার্যদের প্রতি অভিনন্দন
- সিঙ্গাপুরে প্রতারণার শিকার শ্রমিক
- মূল্যবোধের অবক্ষয় এবং...
- পবিত্র কোরআনের আলো-সম্পত্তির ওয়ারিশ ও উত্তরাধিকার-...
- আচরণের মনস্তাত্তি্বকতা ও গণতান্ত্রিক শাসনের মধ্যে ...
- জাবি গ্রন্থাগার :এখনও পেল না পূর্ণতা by ইমদাদ হক
- ভারত-পাকিস্তান-শান্তি স্থাপনই শেষ কথা নয় by গওসল আযম
- সাময়িক প্রসঙ্গ-জাতিকে উদ্ধারের দায়িত্ব by তারেক শা...
- সত্য যে কঠিন by আনোয়ার হোসেন
- শ্রম-জাতীয় প্রবৃদ্ধি বনাম রামভজন কৈরী by আলতাফ পারভেজ
- স্মৃতিচারণ-শাটল কর্মসূচির পরিসমাপ্তি ও কিছু স্মৃতি...
- খরমা খালের বাঁধ-অন্যায়ে উদাসীন প্রশাসন
- আন্তর্জাতিক অটিজম সম্মেলন-প্রতিটি শিশুই সম্ভাবনাময়
- লাল-সবুজের আন্তর্জাতিক মর্যাদা by অজয় দাশগুপ্ত
- রাজাপাকসের বাংলাদেশ সফর by তারেক শামসুর রেহমান
- চরাচর-বাংলার নকশিকাঁথা by ফখরে আলম
- রেভারেন্ড এডওয়ার্ড আইয়ুব-ইস্টার সানডে
- বৃত্তের ভেতর বৃ্ত্ত-নিষ্ঠুরতা-বর্বরতার সূচক এবং জন...
- বাজার ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা by এ এম...
- শুধু ইলিয়াস আলীর পরিবার কেন? by ফজলুল বারী
- কি দারুণ সাজা! হারুন এখন রাজা! by মাহবুব মিঠু
- দেশের অর্থনীতি এখন গতিময়ঃ ড. আতিউর রহমান by সাইদ আ...
- শহীদ ও জনকে বিদ্যার ‘না’ by অনন্যা আশরাফ
-
▼
May 02
(84)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment