Friday, October 4, 2024
ডিসি পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ: তদন্তের দায়িত্বে ৩ উপদেষ্টা
ডিসি পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ: তদন্তের দায়িত্বে ৩ উপদেষ্টা
এ বিষয়ে উপদেষ্টাদের দায়িত্ব দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, একটি কমিটি করে তারা এটা দেখবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব দেয়া হয়েছে। এই তিনজনের কথা বলা হয়েছে, এর মানে এই নয় যে অন্যরা এতে যুক্ত হতে পারবেন না। একটি কমিটি করে এটা তদন্ত করা হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এ রকম কথা। এটি নিয়ে অবশ্যই আমরা উদ্বিগ্ন। ঘুষ লেনদেনের অভিযোগ কেন উঠলো, এটার সূত্র কী, এটার কারণ কী- সেটা খতিয়ে দেখতে হবে। আমরা তো এখন এনালগ যুগে নেই। এজন্য আমাদের বাড়তি কষ্টটা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যেটাই আসছে আমরা লাফ দিয়ে ধরে নিতে পারছি না- এটাই সত্য। আমাদের এটাকে যাচাই করতে হয়। এদিকে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে ডিসি নিয়োগকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। সেখানে সিনিয়র সচিবের হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশটও প্রকাশ করা হয়। তবে ডিসি নিয়োগকে কেন্দ্র করে অর্থের লেনদেনের অভিযোগ নিয়ে ‘ইটস এ ফেইক নিউজ’ বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। একইসঙ্গে যে অভিযোগ উঠেছে তা মূল্যহীন বলে মন্তব্য করেন তিনি। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদকে ‘ফেইক’ বলে দাবি করেছেন সিনিয়র সচিব মোখলেস উর রহমান। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইটস এ ফেক নিউজ’। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমাকে সরকার যে টেলিফোন দিয়েছে সেটা আমি ব্যবহার করি না। আমি আগের নম্বরই ব্যবহার করছি। নিয়োগ সংক্রান্ত আলোচনা নিয়ে প্রকাশিত স্ক্রিনশট নিয়ে তিনি বলেন, আমার মোবাইল হলো স্যামসাং। তারা যেটা শো করেছে সেটি হলো আইফোন। আইফোন কী আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। উনারা কে কি দেখালো ওনাদের জিজ্ঞেস করবেন। আমি এটার বিষয়ে কিছুই জানি না। এ বিষয়ে মানহানির মামলা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমে বলবো-যারা এই নিউজ করেছেন তাদেরকে আমরা কতোটুকু গুরুত্ব দেই। রাস্তার লোক অনেক কথা বলতে পারে, তাই বলে আমি কি তার পেছনে দৌড়াবো? কখনই না। উল্লেখ্য, জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম সরাসরি জড়িত থাকার অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে হোয়াটসঅ্যাপে ডিসি নিয়োগ নিয়ে কথোপকথন ও বড় ধরনের আর্থিক লেনদেনের বিষয়ে তথ্যও প্রকাশিত হয়।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1329)
- ► 2025 (3280)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 04
(23)
- দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয়
- বাংলাদেশিদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- মুসলিম বিশ্বের সবার শত্রু এক : খামেনি
- জাতিসংঘে আমাদের ৫০ বছরে অধ্যাপক মুহাম্মদ ইউনূস by ...
- রাজধানীর ৩ স্পটে ৪ দিনে ৫২৩৫ প্রাণঘাতী গুলি by শরি...
- ইরানের এবারের হামলায় সামনে এল ইসরায়েলের নিরাপত্তা ...
- গাজার সরকারপ্রধান নিহত, লেবাননে হামলা চলছে: শিগগির...
- ইরান-ইসরাইল যুদ্ধ হলে জিতবে কে!
- শ্রমিক অসন্তোষের নেপথ্যে
- ২ বিচারপতি পদের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছেন পদত্য...
- টাইম ম্যাগাজিনের প্রভাবশালীর তালিকায় নাহিদ
- প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র সচ...
- আশুলিয়ায় কঠোর নিরাপত্তায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
- বিরল মামলায় কারাগারে সিঙ্গাপুরের সাবেক মন্ত্রী
- বিশ্বব্যাপী বাড়ছে অদূরদর্শিতা, ২০৫০ সালের মধ্যে ক্...
- কেয়ার ভিসায় জালিয়াতি: লন্ডনে কর্মহীন ছেলে সিলেটের ...
- সাকিবের জন্য ‘দুই’ চমকের অপেক্ষা by ইশতিয়াক পারভেজ
- গোপনে যে কাজ করে যাচ্ছেন তারেক রহমান by কিরণ শেখ
- জামিনে মুক্ত মাহমুদুর রহমান
- সরকার পতনের পর পালিয়েছেন সেই সাংবাদিক: বইয়ের রয়্যা...
- সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে
- ডিসি পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ: তদন্তের দায়িত্বে ...
- সংলাপে সুনির্দিষ্ট পরামর্শ দেবে বিএনপি, সংস্কার বি...
-
▼
Oct 04
(23)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment