জাতীয় কবি by পৃথ্বিশ চক্রবর্ত্তী

তিথি, মিতি—বলত দেখি
‘প্রভাতী’ কার লেখা?
কার কবিতায় পেয়েছিস ওই
‘ঝিঙে ফুল’র দেখা?

‘ঝিলিমিলি’, পুতুল বিয়ে
‘গানের মালা’ আর
বাংলাদেশের রণসংগীত
রচনাটি কার?
একাত্তরের মুক্তিযুদ্ধে

স্বাধীন করতে দেশ
কার কবিতা, ছড়া ও গান
প্রেরণা দেয় বেশ?

কে জাতীয় কবি দেশের
কিংবা প্রিয় কবি?
তিনি নজরুল হূদয়ে যার
ধারণ করি ছবি।