Friday, June 7, 2013
অসময়ে বর্ষাকাল, হরিণী চাটে বাঘের গাল by মোফাজ্জল করিম
অসময়ে বর্ষাকাল, হরিণী চাটে বাঘের গাল by মোফাজ্জল করিম
সিভিল সার্ভিসের দুরবস্থার কথা প্রায়ই
শুনি, দেখিও কিছু কিছু। যদিও আজ থেকে প্রায় দেড় দশক আগে সারা জনমের মত খোদা
হাফিয হয়ে গেছে সিভিল সার্ভিসের সঙ্গে, তবুও নিজের ঘরানা বলে কথা।
এখন যারা সার্ভিসের কেষ্ট-বিষ্টু, আমাদের সময়ে তারা ছিল নিতান্তই বালক।
কথাটা কিন্তু তুচ্ছার্থে নয় মোটেই। এই আমরা যারা এখন বৃদ্ধ, তারাও একদিন
বালক ছিলাম। আমাদের মুরব্বিরা তখন আমাদের বালকই মনে করতেন। এটাই স্বাভাবিক,
এটাই প্রকৃতির নিয়ম। ইংরেজ কবি টেনিসনের কথায় : দ্য ওল্ড অর্ডার চেঞ্জেথ
ইল্ডিং প্লেস টু নিউ।
চাকরি থেকে অবসর নেয়ার পর দেখতে দেখতে প্রায় পনেরটি বছর পার হয়ে গেল। আমাদের প্রজন্মের সবাই আমরা কেউ বত্রিশ, কেউ পঁয়ত্রিশ, কেউ চল্লিশ বছর চাকরির জোয়াল বয়েছি কাঁধে। কেউ আরো বেশি। তারপর যখন একদিন বাড়ি যাওয়ার সময় হল, তখন আল্লাহপাককে লাখ লাখ শুকরিয়া জানিয়েছি মান-ইজ্জত নিয়ে যেতে পেরেছি বলে। আমি আরেকটু বাড়তি কৃতজ্ঞতা জানিয়েছি রাব্বুল আলামিনকে এই জন্য যে চাকরিতে সারাজীবন ঢুঁশ খেয়েছি অনেক, তবু আল্লাহর মেহেরবানিতে হুঁশ হারাইনি কখনো। আর, সে কী ঢুঁশ একেকটা! মারনেওয়ালাদের চেহারা-সুরৎ দেখে আটপাড়া-বারহাট্টা এলাকার ষাঁড়ের লড়াইয়ের উন্মত্ত বলীবর্দরাও লজ্জা পাবে। সেই জন্যই ছিল আমার এডিশনাল শুকরিয়া আদায়।
কিন্তু সেদিন অনুজপ্রতিম দু'জন 'এডিশনাল' সহকর্মীর খুবই মর্যাদাপূর্ণ পদপ্রাপ্তির সংবাদ শুনে এডিশনাল তো দূরের কথা, আবশ্যিক ধন্যবাদটাও দিতে পারলাম না কাউকে। তবে, সরকারি চাকরির এই পৌনঃপুনিক ডিভ্যালুয়েশনের জমানায় চাকরি করতে হচ্ছে না বলে মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিলাম। হুঁ, বুঝতে পারছি আরেকটু ঝেড়ে না কাশলে আপনারা বিষয়টা ধরতে পারছেন না। শুনুন তা হলে।
তবে, আগে এই 'এডিশনাল'-এর মাজেজাটা খোলাসা করি। ইংরেজি 'এডিশনাল' কথার অর্থ যে অতিরিক্ত, তা আমরা সবাই জানি। জানত না শুধু আদালতপাড়ার এক 'স্টক উইটনেস'। 'স্টক উইটনেস' আবার কী বস্তু জানতে চান, না? বলছি। বাজার, মাজার আর সাজার জায়গা আদালতে টাউট-বাটপাড়রা সবসময় গিসগিস্ করে, এটা তো নিশ্চয়ই জানেন। আদালত চত্বরে আবার এক শ্রেণীর ধুরন্ধর কিসিমের মানুষ আছে, যারা আপনার সবরকমের মুশকিল আসানের জন্য এক পায়ে খাড়া। এরা সারাক্ষণ আদালতপাড়ায় ঘুরঘুর করে। যে কোন মামলায়- তা খুনের মামলা, গুমের মামলা, চুরি-ডাকাতি যাই হোক না কেন- সাক্ষ্য দেয়ার জন্য এদের বললেই হল। কিছুটা মামলার বিষয়ে শুনে নিয়ে, বাকিটা পুরোপুরি বানিয়ে বানিয়ে তোফা সাক্ষ্য দিয়ে দেবে এরা। এরা আদালতের চেনামুখ। আদালতের ভাষায়, আগে এদের বলত স্টক উইটনেস। এখন কী বলে জানি না। এদের বাড়াবাড়ি রকম উপস্থিতি বন্ধ করার জন্য বেঙ্গল টাউট এ্যাক্ট বলে একটা আইন ছিল, যার আওতায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টাউটদের তালিকা বানিয়ে আদালত চত্বরে লটকিয়ে দিতেন আদালতের ত্রিসীমানায় এদের উপস্থিতি নিষিদ্ধ করে। অনেক ভাল জিনিসের মত এই আইনটির প্রয়োগও সেই ব্রিটিশ আমলেই ধীরে ধীরে উঠে গিয়েছিল।
যা হোক, পুরানো আমলের এসব টাউটকে নিয়ে অনেক গল্প-কাহিনী আছে। তবে, নারায়ণ গঙ্গোপাধ্যায়, না অচিন্তকুমার সেনগুপ্ত, কার যেন একটা দারুণ জম-জমাট গল্প আছে, নাম বোধ হয় সাক্ষী, এসব চিড়িয়াকে নিয়ে। এ বিষয়ে ওই গল্পটাই বোধ করি বাংলা সাহিত্যের মাস্টারপিস।
তা এমনি এক স্টক উইটনেস গেছে এক গরুচুরির মামলায় সাক্ষ্য দিতে। এক লোকের হালচাষের দু'টি বলদ চুরি করতে গিয়ে ধরা পড়েছে এক চোর। সেই চোরের পক্ষে সাফাই সাক্ষী দিতে গেছে সে। মাত্র পাঁচ মিনিট আগে পাঁচটি টাকা পকেটে গুঁজে দিয়ে মোখতার বাবু তাকে তুলে দিয়েছেন সাক্ষীর কাঠগড়ায়। তার আগে সে শুনেছে বিচারক একজন এডিশনাল বিচারক, যিনি ওই শহরে নতুন এসেছেন। এর আগে কোন এডিশনাল বিচারকের পদ ছিল না ওই জেলায়। 'মোখতার বাবু, এডিশনাল মানে কী,' সাক্ষী তার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য জানতে চাইল। 'এডিশনাল মানে অতিরিক্ত। তা ওসব জানার দরকার কী তোর। যা দুগ্গা বলে উঠে পড়। ঠিকমত বলবি কিন্তু সব কিছু।' 'ও নিয়ে আপনি ভাববেন না। আমি সব গুছিয়ে-গাছিয়ে ঠিক মেরে দেব দেখবেন,' সে বলল।
এদিকে হয়েছে কি, ওই সাক্ষী থাকত শহরের এক বস্তিতে। ওখানেই জন্ম, ওখানেই বেড়ে ওঠা। জীবনে কোনদিন শহরের বাইরে যায়নি, চাষবাসের চ-ও জানে না। দু'এক কথার পর প্রাজ্ঞ বিচারক বুঝলেন, সে মামলা সম্বন্ধে কিছু তো জানেই না, এমন কি সম্ভবত হালচাষের বিষয়েও বিশেষজ্ঞ, অর্থাৎ বিশেষভাবে অজ্ঞ। তিনি তাকে দু'একটি চোখা চোখা প্রশ্ন করে নাস্তানাবুদ করে ফেললেন। সাক্ষী দেখল এই নতুন বিচারকের হাতে আজ সে ঠিকই ধরা খেয়ে গেছে। আজ কপালে নির্ঘাত জেল-জরিমানা আছে। তবু ভাব দেখাল যেন সব ঠিক আছে। বিচারকের সওয়ালে কাত হয়েছে তো কী হয়েছে, সুযোগ পেলে সেও দেখিয়ে দেবে কত বড় ঘাগু সাক্ষী সে।
বিচারক বললেন, বুঝেছি, তুমি চাষবাসের কিছুই জান না। আচ্ছা, বল তো, জমি চাষ করতে কয়টি বলদ লাগে? সাক্ষী আসলে কোনদিন কাউকে হালচাষ করতে দেখেনি। এ ব্যাপারে তার কোন ধারণাই নেই। সে অন্ধকারে ঢিল ছোঁড়ার মত করে বলল, হুজুর, তিনটা। জবাব শুনে আদালতসুদ্ধ সবাই হেসে উঠল। বিচারক মহোদয় বললেন, শুনলেন তো আপনারা, হালচাষ করতে যে দু'টো বলদ লাগে, এই লোকটা তাও জানে না। সাক্ষী তৎক্ষণাৎ জবাব দিল, হুজুর, দুইটা যে লাগে তা আমি জানি। তিন নম্বরটা এডিশনাল, মানে অতিরিক্ত।
আমি এই এডিশনাল শব্দযুক্ত পদবী পেয়েছিলাম চাকরি জীবনের প্রথমদিকে, যখন পাকিস্তান আমলে কুমিল্লায় এডিশনাল ডেপুটি কমিশনার হয়ে বদলি হলাম তখন। কুমিল্লা শহর শত্রুমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে (৮ ডিসেম্বর ১৯৭১) আমার অফিস চেম্বারের দরজার ওপর বাংলায় নামফলক লাগালাম : অমুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বিষয়টি স্বভাবতই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করল। বন্ধুবান্ধব ও সহকর্মীদের কাছে অতিরিক্ত শব্দটির একটি অভিনব ব্যাখ্যাও দিলাম আমি। 'অতিরিক্ত অর্থ হচ্ছে অতিশয় রিক্ত। যে জেলা প্রশাসকের বস্তুত কোন ক্ষমতাই নেই, যিনি একেবারেই শূন্যহস্ত, তাঁকে বলা হয় অতিরিক্ত জেলা প্রশাসক। যেমন আমি। আমার কোন ক্ষমতা নেই, ক্ষমতা সব জেলা প্রশাসকের হাতে। আমার পদবী তাই অতিশয় রিক্ত বা অতিরিক্ত জেলা প্রশাসক। সোজা বাংলায় বলতে পারেন ফালতু। ব্যাখ্যাটি সবার মনঃপূত না হলেও তা বোধ হয় একেবারে উড়িয়ে দেয়ার উপায় ছিল না।
তারপর পদ্মা-মেঘনা-যমুনা-বুড়িগঙ্গার জল অনেক শুকিয়েছে। (বহুকাল ধরে আর গড়িয়েছে বলি না, বলতে পারি না। বাস্তব অবস্থার প্রেক্ষিতে শুকিয়েছে বা দূষিত হয়েছে বলাটাই অধিক যুক্তিসঙ্গত মনে করি)। ততদিনে অতিরিক্ত শব্দটি প্রশাসনিক পরিভাষায় ভালভাবেই ঢুকে পড়েছে। এটি নিয়ে আমি আর ঠাট্টা-মস্করাও করি না। কিন্তু আমি না করলে কী হল, বিজ্ঞজনদের কাছে এই শব্দযুক্ত পদবীর যে কানাকড়ির মূল্যও নেই, তা বুঝতে পারলাম সেদিন পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ পাঠ করে।
দ্বিখণ্ডিত ঢাকা সিটি কর্পোরেশনে সরকার সম্প্রতি দু'জন নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন। পদগুলির গুরুত্ব বিবেচনা করে সিভিল সার্ভিসের দু'জন সিনিয়র কর্মকর্তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে। এরা দু'জনই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে কর্মরত অতিরিক্ত সচিব। সচিবের পরেই জনপ্রশাসনের সর্বোচ্চ পদ অতিরিক্ত সচিব। নীতিনির্ধারক পর্যায়ে এই পদধারীদের কিছুতেই 'অতিশয় রিক্ত' বা 'ফালতু' বলা যায় না। সারাজীবন সরকারি চাকরিতে অনেক ঘাম ঝরিয়ে, রক্ত পানি করে, বহু কাঠ-খড় পুড়িয়ে এখানে পৌঁছাতে হয়। অবসরগ্রহণের বয়সসীমা পেরিয়ে না গেলে এখান থেকে পরবর্তী ধাপে যাওয়া অনেকটা রুটিন ব্যাপার। কাজেই এই পর্যায়ের সিনিয়র দুইজন কর্মকর্তাকে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া যথার্থ হয়েছে মনে করা যায়। কিন্তু পত্রিকার রিপোর্ট পড়ে খটকা লাগল যখন দেখলাম অতিরিক্ত সচিবদ্বয়ের এই নিয়োগে আরেকটি 'অতিরিক্ত' যুক্ত হয়েছে : এই দুই কর্মকর্তা তাঁদের বর্তমান দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিটি কর্পোরেশনের ভার বহন করবেন। তার মানে? তা হলে কি কর্পোরেশনের দায়িত্ব কোন ব্যাপারই নয়, যে কাউকে ওখানে বসিয়ে দিলেই হল? করদাতা নাগরিকদের প্রতি কোন দায়িত্বই নেই কর্পোরেশন প্রধানের? মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সময় পেলে ওখানে তশরিফ নেবেন, না হলে না। এমনিতেই পুরো শহরের পৌর সুবিধাদির যে ছ্যাড়াবেড়া অবস্থা, তাতে দুইজন খণ্ডকালীন সিটি ফাদার (নাকি স্টেপ ফাদার?) নিয়োগ দিয়ে সরকার কি এই শহরের সোয়া কোটি নাগরিকের সঙ্গে রসিকতা করলেন? সেই সঙ্গে প্রশ্ন জাগে, যে-মন্ত্রণালয়ের মগডালে এই দুই কর্মকর্তার অধিষ্ঠান, সেই মন্ত্রণালয়ে তা হলে কি এঁদের তেমন কাজকর্ম নেই, যে কারণে তাঁদের ওপর অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপানো হয়েছে?
একসঙ্গে দুই দপ্তরে বা পদে দায়িত্ব পালন করার একটা পুরানো ব্যাধি আছে। কোন একটি অফিসে গিয়ে তাঁকে না পাওয়া গেলে রেডিমেড জবাব পাওয়া যায়, স্যার অন্য অফিসে আছেন। এবং ভাইস ভার্সা। গণপূর্ত, সড়ক ও জনপথ, স্থানীয় সরকার প্রকৌশল প্রভৃতি বিভাগের নির্বাহী এবং অপেক্ষাকৃত নিম্নপর্যায়ের কর্মচারীদের অফিসে গেলে শোনা যায়, স্যার 'সাইটে' গেছেন, আর, 'সাইটে' গেলে শুনতে হয়, স্যার তাঁর দপ্তরে আছেন। তবে, সবাই যে এভাবে কাজে ফাঁকি দেন, তা বলা যাবে না, যদিও ফাঁকিবাজদের জন্য অবশ্যই এটা একটা ভাল ব্যবস্থা। হোক না স্বল্পসময়ের জন্য দায়িত্বপালন, তবুও পদের গুরুত্ব বিবেচনা করে, উন্নততর ব্যবস্থাপনার স্বার্থে সিটি কর্পোরেশনের প্রশাসক পদে দু'জন দক্ষ কর্মকর্তাকে পূর্ণকালীন নিয়োগ দেয়া যেত। অবশ্য, দক্ষতা নয়, সরকারের আনুগত্য এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে খেদমত প্রদানই যদি প্রধান মাপকাঠি হয় যোগ্যতা বিচারের, তা হলে সরকার তাদের হাতের কাছের আস্থাভাজন কাউকে বেছে নেবেন, বাংলাদেশে এটাই স্বাভাবিক।
কিন্তু তাই বলে নিজের একান্ত সচিবের মত এত কাছের কেউ হতে হবে নাকি? এই নিয়োগসংক্রান্ত সংবাদটি পড়তে পড়তে বড়রকমের ধাক্কাটি খেলাম, যখন দেখলাম নিয়োগকৃত দুই অতিরিক্ত সচিবের মধ্যে একজন ইতিমধ্যেই আরও একটি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সেটা কী? পাঠক, এবার একটা হাই ভোল্টেজ 'শক'-এর জন্য তৈয়ার হোন। নির্বাচিত প্রশাসকদের মধ্যে একজন অতিরিক্ত সচিব আবার মাননীয় স্থানীয় সরকারমন্ত্রীর একান্ত সচিবও বটেন। অর্থাৎ, সেই অতিরিক্ত সচিব সাহেবকে সিটি কর্পোরেশনের প্রশাসকের অতিরিক্ত দায়িত্বই শুধু দেয়া হয়নি, তিনি আরেকটি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। ফলে, তাঁর পদবীতে এখন তিনটি 'অতিরিক্ত' বা 'এডিশনাল'-এর তারকা শোভা পাচ্ছে। আমাদের প্রাগুক্ত 'স্টক উইটনেস' এখন সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে হলফ নিয়ে হয়ত বলবে, থুক্কু হুজুর, হালচাষ করতে তিনটা নয়, চারটা বলদ লাগে, যার তিনটাই এডিশনাল !
বাংলাদেশে যে এমন বিরল প্রতিভাধর দুর্লভ প্রজাতির কর্মকর্তা আছেন, জানতাম না। ভাগ্যিস, এঁরা ছিলেন, তাই আজও দেশের প্রশাসনের আকাশে চন্দ-সূর্য ওঠে, নির্মিত হবার আগেই পদ্মা সেতু ডোবে, হলমার্কের খলনায়করা ছলচাতুরীর বিশ্বরেকর্ড গড়ার সুযোগ পায়, রানা প্লাজার রানা প্রতাপরা বুড়ো আঙুল দেখায় সব আইন-কানুনকে।
তবে, আমার কাছে সবচেয়ে বড় বিস্ময় মনে হয়েছে- এবং আমি নিশ্চিত, আমার মত আরো অনেক 'ওল্ড হ্যাগার্ড' আমলারও চোখ কপালে উঠেছে- একজন অতিরিক্ত সচিব মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারির চাকরি করেন কী করে? তাঁকে এই পদে নিয়োগই বা দেয় কে আর তিনি কবুলই বা করেন কী করে। আপনাদের অনেকের হয়ত জানা নেই, মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি (পি.এস.) হিসেবে ডেপুটি সেক্রেটারিদের মধ্য হতে কাউকে নিয়োগ দেওয়া হয়। এর ওপরের স্তর বা মর্যাদার কেউ নয়। অবশ্য, মন্ত্রী ইচ্ছা করলে এর নিচের স্তরের কাউকে তাঁর পি.এস. হিসেবে নিতে পারেন। ১৯৭২-এর এপ্রিলে আমার ওই সময়ের মাননীয় মন্ত্রী, 'লেইট লেমেন্টেড' জেনারেল ওসমানী আমার সুপারিশক্রমে (আমি ছিলাম তখন তাঁর মন্ত্রণালয়ে ডেপুটি সেক্রেটারি) প্রাক্তন সি এস পি অফিসার, সহকারী সচিব ইফতেখার আহমদ চৌধুরী (গত তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা)-কে তাঁর পি.এস. পদে নিয়েছিলেন। ইফতেখার প্রায় তিন বছর জেনারেল সাহেবের পি.এস. ছিল এবং আগাগোড়া সে ছিল একজন সহকারী সচিব।
কিন্তু যখন শুনি অতিরিক্ত সচিব পি.এস.-এর দায়িত্ব পালন করছেন, তখন ইচ্ছা হয় আমার অনুজপ্রতিম জুনিয়র সহকর্মীদের উদ্দেশে বলি : হে ভ্রাতাগণ, তোমাদের অবক্ষয়ের আর দেখলে কী। এ তো কেবল শুরু। সেই যে চাকরির ইন্টারভিউতে এক ছ্যামড়া বলেছিল ...। গল্পটা মনে নেই? আচ্ছা, মনে করিয়ে দিচ্ছি। ইন্টারভিউ বোর্ডের সামনে চেয়ারে বসেই এক প্রার্থী এমন নার্ভাস হয়ে পড়ল যে, দৃশ্যতই তার হাঁটু কাঁপছিল। তাই দেখে বোর্ডের চেয়ারম্যান তাকে সাহস দিয়ে বললেন, তুমি ভয় পেয়েছ নাকি? তোমার হাঁটু কাঁপছে কেন? রিল্যাঙ্ ইয়াংম্যান। ইয়াংম্যানটি চিঁ চিঁ করে কোনমতে বলল, হাঁটু কাঁপার আর কী দেখলেন, স্যার, আগে দু'একটা প্রশ্ন জিজ্ঞেস করুন, তখন দেখবেন হাঁটু কাঁপা কাকে বলে। ... তোমাদের মধ্যে হাত কচলানোর যে অপসংস্কৃতি শুরু হয়েছে, দলবাজি, ল্যাং মারামারি, তেলাতেলির যে নোংরা খেলা চলছে, তাতে অনেকেরই হাতের তালুর রেখা অচিরেই যাবে মিশে, ল্যাং খেয়ে অনেকেই পড়ে থাকবে হাঁটুভাঙা দ হয়ে।
২
আর এই অপকালচার যেসব ভালচার (উইথ এপোলজি) প্রায় সিকি শতাব্দী আগে শুরু করেছিল, সেই সব 'মেন অব অল সিজনস্' নিজেদের আখের ঠিকই গুছিয়ে নিয়ে কেউ কেউ এখন বিরাট মনসবদার, কেউ দেশপ্রেমের ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। তারাই চালু করেছে সরকারি চাকরিতে দলীয়করণ নামক এক আচানক ডি এন এ টেস্ট পদ্ধতি। তোমার মজহাব কী? খালি মুমিন মুসলমান হলে চলবে না, মজহাব মিলতে হবে। কী বললে, তোমার প্রমোশন হচ্ছে না, তোমার কপালে খাগড়াছড়ি? হবেই তো। তোমার ডি এন এ টেস্টে ধরা পড়েছে বিজাতীয় ভাইরাস। তুমি কী করে আশা কর, তোমাকে পার করে দেয়ার মত এতবড় একটা অন্যায় কাজ আমি করব।
হায়, শুধু নিজেদের ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য এই তো সেদিন আমাদের কিছু তথাকথিত ব্রিলিয়ান্ট সহকর্মী জনপ্রশাসনের আবহমানকাল ধরে সযত্নে লালিত নিয়মকানুন-শৃঙ্খলা ও নিরপেক্ষতার নীতি ভেঙে চুরমার করে কারখানার শ্রমিকদের মত ট্রেড ইউনিয়নিজম শুরু করে দেয় সরকারি চাকরিতে। মঞ্চ বানিয়ে নেতা হওয়ার সখ মেটায় তারা, লেজুড়বৃত্তি শেখায় অপেক্ষাকৃত তরুণতরদের। আর, আজ 'সেই পথ লক্ষ্য করে/স্বীয় কীর্তিধ্বজা ধরে' তাদের হাতে গড়া কিছু কিছু তরুণ মেধা দিয়ে, সততা দিয়ে, দক্ষতা দিয়ে নয়, হাত কচলিয়ে, তেল মেরে, দলবাজি করে প্রশাসনের শীর্ষপদে থেকে সেবাদাসের ভূমিকা পালন করতে কুণ্ঠাবোধ করে না। আর, করে না বলেই অতিরিক্ত সচিবকে বানানো হয় একান্ত সচিব। ...ধরণী দ্বিধা হও, আমরা মুখ লুকাই।
৩
চাকরিতে থাকতে মাঝে মাঝে বোরিং মিটিংয়ে বসে আপন মনে চুপচাপ 'মিটিং-কাব্য' রচনা করতাম। আমার সহকর্মী সচিব কাজী রকিবুদ্দিন আহমেদ (বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার) ও আরো দু'একজন পাশে থেকে আস্তে করে কাগজ ধরিয়ে দিত। রকিব ছিল ওইসব 'মিটিং-কাব্যের' বড় সমঝদার। এমনি একটি অণুকাব্য ছিল এ রকম : হ্যালো, হ্যালো,/ শুনছ ও ভাই টি এন ও/ ঢাকা এলে স্যারের জন্য এক টিন ঘি এনো। ... ওই ছড়া এখন লিখলে হয়ত আরেকটি লাইন জুড়ে দিতাম : সেই সঙ্গে খামে পুরে/ মোটা অঙ্কের ফী এনো।
উপসংহার : যখন কলিকাল আর দুষ্কাল সমার্থক হয়ে যায়, তখন সবই সম্ভব। পশ্চিমবঙ্গের মানুষের মুখে সুন্দর একটা লোকজ ছড়া শোনা যায় যার ভেতর দিয়ে, আমার মনে হয়, বর্তমান সময়ের উল্টা-পাল্টা অসঙ্গতি-বিসঙ্গতির চিত্রটি চমৎকারভাবে ফুটে উঠেছে : অসময়ে বর্ষাকাল/ হরিণী চাটে বাঘের গাল। ...
কিন্তু এই সিডর-সুনামি সৃষ্টিকারী অকাল বর্ষা কি শেষ হবে না? হবে। নিশ্চয়ই হবে। নইলে যে ইংরেজ কবি শেলীর অমর পংক্তি মিথ্যা হয়ে যাবে : ও উইন্ড, ইফ উইন্টার কামস্, ক্যান স্প্রিং বি ফার বাহাইন্ড?।
লেখক : সাবেক সচিব, কবি ও কলামিস্ট
mkarim06@yahoo.com

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1390)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
June
(1507)
-
▼
Jun 07
(99)
- ‘অশোভনীয় আশাবাদের’ বাজেট
- দাম কমতে পারে
- বাস্তবায়নের দক্ষতা সরকারের নেই
- দাম বাড়তে পারে
- আমেরিকায় বাড়ছে মসজিদ by জহির উদ্দিন বাবর
- কন্যাশিশুর ভ্রূণ হত্যা করবেন না by মুফতি এনায়েতুল্লাহ
- সাভারের বার্তা ভারতে by গৌতম লাহিড়ী
- এখনও মেলেনি হিসাব! by তন্ময় হক
- জবাবদিহি-কার্যকর সংসদের প্রত্যাশা by হারুন হাবীব
- যক্ষ্মার পুনরাবির্ভাব রাজরোগ নিয়ে নতুন উদ্বেগ
- যক্ষ্মার পুনরাবির্ভাব রাজরোগ নিয়ে নতুন উদ্বেগ
- বাজেট অধিবেশনে উত্তাপ তবু আশা বেঁধে রাখি
- সংবিধান সংশোধনের দাবি প্রেসিডেন্ট পদে লড়তে চান অং ...
- ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদন পুষ্টির বিষয়টি...
- অগপ নিয়ে মন্তব্য রাহুল গান্ধীকে ৫০০ কোটি রুপির আইন...
- লাখো নাগরিকের ফোন রেকর্ড সংগ্রহ করছে মার্কিন সরকার
- নওয়াজের বহর থামিয়ে গাড়ি চলল সেনাপ্রধানের
- নওয়াজের বহর থামিয়ে গাড়ি চলল সেনাপ্রধানের
- নওয়াজের বহর থামিয়ে গাড়ি চলল সেনাপ্রধানের
- সহিংসতায় জড়িতদের শনাক্ত না করায় হেফাজতের ক্ষোভ
- হরতালে ময়মনসিংহে বিক্ষিপ্ত ভাঙচুর-আগুন, আটক ১৩
- রেইনকোট পেলেন আরও ১৭৫ জন
- ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা শুরু হচ্ছে
- ইটভাটায় ফসল ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি
- দিনাজপুরে জাল সনদধারী শিক্ষকের ছড়াছড়ি by এ এস এম...
- যমুনার ভাঙনের মুখে চৌহালী উপজেলা পরিষদ স্থানান্তর
- দুর্নীতি না করার শপথ
- জলকপাট উঠিয়ে নদীটির পুনর্জীবন ঘটান করতোয়া হত্যা
- হেফাজতের অবরোধ নিয়ে বিভ্রান্তির অবসান হোক অবশ্যই ত...
- ধর্ম শবে মিরাজের প্রকৃতি ও অনুপম শিক্ষা by মুহাম...
- নগর দর্পণ: চট্টগ্রাম আপনারা আইনের ঊর্ধ্বে? by বি...
- তুরস্কের যুববিক্ষোভ তরুণ তুর্কি ও নতুন নায়কের আবির...
- ৭ দিন
- সাক্ষাৎকার নকশালবাদকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত ...
- নওয়াজের উপস্থিত সমস্যাগুলো
- এই মুহূর্তে আলোচিত
- সিরিয়ার গৃহযুদ্ধ শেষ পর্যন্ত বাশারই জিতবেন? by শ...
- সারাইখানা
- গেমস বন্দুকের খেলা by সুমন পাটওয়ারী
- উইকিমিডিয়া কমন্স
- তিনি আগেই জানতেন!
- একা কিন্তু একা নন
- অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের একটি রচনা by রায়হান রাইন
- চারুশিল্প প্রকৃতির গানে মা-ছেলের যুগলবন্দী by সৈ...
- টিপ by পরাগ রিছিল
- মৃত্যুর পরে by সিদ্ধার্থ হক
- মৃত্যুদণ্ডের ক্লান্তি by শাহ্নাজ মুন্নী
- অন্য দুনিয়া প্রতীকের জগ
- কীভাবে এল এলপি রেকর্ড
- আমার প্রিয় গান গান শুনতে ভালোবাসি by আহমদ কবির
- অন্য ভাবনা ভার্চুয়াল বনাম বাস্তব জীবন
- সপ্তাহের নায়ক সুজন সরওয়ার, সংগঠক
- চোখ কীভাবে কাজ করে? by আহমেদ জাবির
- নাদুস by খসরু চৌধুরী
- শিশু-কিশোরদের বিজ্ঞান কংগ্রেস by নুরুন্নবী চৌধুরী
- মিমি হচ্ছে বড় by ফারুক হোসেন
- ফলের রাজা আম by আনজীর লিটন
- ফলের রাজা আম by আনজীর লিটন
- আদালত অবমাননা-ওয়াসার এমডিসহ ১০ জনের বিরুদ্ধে হাইকো...
- এমপিওভুক্তি নিয়ে উত্তপ্ত সংসদ-শিক্ষামন্ত্রী নাহিদে...
- আলোচনায় ড. আকবর আলি-মোগল সম্রাট ও জারদের চেয়েও ক্ষ...
- দাম কমতে পারে
- দাম বাড়তে পারে
- সংসদ ভেঙে যাবে ২৫ অক্টোবর'খালেদাও আইভির খুনি হিসেব...
- দেশীয় কাগজশিল্প বাঁচাতে প্রস্তাব-সংবাদপত্র শিল্পে ...
- প্লট-ফ্ল্যাটের জন্য এলাকাভিত্তিক কর নির্ধারণ
- প্লট-ফ্ল্যাটের জন্য এলাকাভিত্তিক কর নির্ধারণ
- প্রশাসনিক সংস্কারের জন্য তিন মাসের মধ্যে শ্বেতপত্র...
- ব্যবসায়ীদের প্রতিক্রিয়া-বাজেট বিনিয়োগ ও ব্যবসাবান্ধব
- সংবাদ সম্মেলনে বিএনপি-এই বাজেট উচ্চাভিলাষী মানুষের...
- বিদ্যুতের ভর্তুকি রেন্টালেই যাবে by আরিফুজ্জামান ত...
- বাজেট বিশ্লেষণ-জনগণকে খুশি করার বাজেট তবে বাস্তবায়...
- খোলা চোখে রোহিঙ্গা: কারও কোনো মাথাব্যথা নেই by হ...
- সাধারণ মানুষের প্রতিক্রিয়া ‘বাজেট হইছেনি, কিসের দা...
- স্থানীয় শিল্প সুরক্ষায় নানা ছাড়
- ফ্ল্যাট-প্লটে কালোটাকা সাদা
- আয় ১,৭৪,১২৯ কোটি টাকা ব্যয় ২,২২,৪৯১ কোটি টাকা ...
- আয় ১,৭৪,১২৯ কোটি টাকা ব্যয় ২,২২,৪৯১ কোটি টাকা ...
- এবারও কালো টাকা সাদা করার সুযোগ
- নির্বাচনী রাজনীতির বাজেট by আবুল কাশেম ও রাজীব আহমেদ
- ১৬ আফগান হত্যা-দোষ স্বীকার করে মৃত্যুদণ্ড এড়ালেন বেলস
- আসাদ বাহিনীর দখলে গোলান ক্রসিং
- যুক্তরাষ্ট্রে ভবন ধসে নিহত ৬
- যে থানায় সব পুলিশই নারী!
- লাদেন হত্যা মিশনের তথ্য ফাঁস করেছেন প্যানেটা?
- লাদেন হত্যা মিশনের তথ্য ফাঁস করেছেন প্যানেটা?
- ভারতে মার্কিন নারী গণধর্ষণ-তিন নেপালি আটক
- জ্যাকসনের মেয়ের আত্মহত্যার চেষ্টা
- যুক্তরাষ্ট্রে গোপনে টেলিফোন কথোপকথনের তথ্য সংগ্রহ
- পিয়ংইয়ংয়ের সংলাপের প্রস্তাবে সিউলের সম্মতি
- প্রতিবেশীদের প্রতিই বেশি মনোযোগ দেবেন নওয়াজ
- মাও মাও বিদ্রোহীদের মামলা-দুই কোটি পাউন্ড ক্ষতিপূর...
- মিশেলের সঙ্গে দেখা হচ্ছে না লিউয়ানের-আজ যুক্তরাষ্ট...
- প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন সু চি
- মুক্তিপণের বিনিময়ে মুক্তি-আইনশৃঙ্খলা পরিস্থিতি তলা...
- ড্যাপ সংশোধন-কোনো অনমনীয়তাই কাম্য নয়
- অনলাইন থেকে-উত্তর কোরিয়াকে থামানোর সুযোগ
- রক্তঝরা ঐতিহাসিক ৭ জুন by মমতাজউদ্দীন পাটোয়ারী
- অসময়ে বর্ষাকাল, হরিণী চাটে বাঘের গাল by মোফাজ্জল করিম
-
▼
Jun 07
(99)
-
▼
June
(1507)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment