Friday, March 23, 2012
খোলা হাওয়া-ভরসার স্থান একটাই by সৈয়দ মনজুরুল ইসলাম
খোলা হাওয়া-ভরসার স্থান একটাই by সৈয়দ মনজুরুল ইসলাম
মার্চের ২০ তারিখের দুটি খণ্ড চিত্র। প্রথম চিত্র: আমাদের মহান জাতীয় সংসদের অধিবেশন চলছে। বিরোধীদলীয় নেতা দীর্ঘ ভাষণ দিলেন। তারপর চলে গেলেন। প্রধানমন্ত্রী দীর্ঘ ভাষণ দিলেন। তাঁদের ভাষণ শুনে মনে হলো: ১. গণতন্ত্রের অর্থ হচ্ছে নিরন্তর বিবাদ-বিসংবাদ, ২. দেশ থেকে দল বড় এবং দল থেকে ব্যক্তি বড় এবং ৩. দেশের উন্নতির চেয়ে দলীয়
কর্মসূচি ও দেশের স্বার্থে আলাপ-আলোচনার চেয়ে নিজ নিজ অবস্থানে অনড় থেকে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
দ্বিতীয় চিত্র: মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলছে। বাংলাদেশ দল খেলছে শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে। বৃষ্টি-আইনের যুক্তিহীনতায় সহজ একটি লক্ষ্য মোটামুটি কঠিন হয়ে যাওয়ার পরও আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ১৩৫ রানে পাঁচটি উইকেট পড়ে যাওয়ার পর ধৈর্যের প্রতিমূর্তি হয়ে খেলছে দুটি ছেলে। জয়ের যে সম্ভাবনাটা তাদের দুই সহযোদ্ধা তৈরি করে দিয়েছিল, সেটি অর্জনে তারা তাদের দক্ষতা আর সক্ষমতার সবটাই যেন ঢেলে দিল। বাংলাদেশের সেদিনের খেলা দেখে মনে হলো: ১. খেলার অর্থ যেন হচ্ছে, নিরন্তর নিজেকে ছাপিয়ে যাওয়া, ২. খেলার মাঠের একটা জয় যেন সারা দেশের সব মানুষের জয় এবং ৩. সবাই মিলে, সবার সবটুকু সামর্থ্য দিয়ে একটা দল হয়ে খেলতে পারলে কোনো প্রতিপক্ষই শক্তিশালী নয়।
প্রথম চিত্রটি যাঁরা টেলিভিশনে দেখেছেন, তাঁরা শুধু হতাশ হয়ে ভেবেছেন, স্বাধীনতার ৪১ বছর পরও আমাদের এসব দেখতে হবে? তাঁরা আক্ষেপের সঙ্গে প্রশ্ন করেছেন, আমাদের গণতন্ত্রের জিম্মাদারদের চিন্তা-চেতনায় দেশটা কোথায়? কবে তাঁরা আত্মাদরের আর আত্মগরিমার আবরণ সরিয়ে বাস্তবে নেমে আসবেন, মানুষের কথা ভাববেন, দেশের কথা ভাববেন? পাশাপাশি দ্বিতীয় চিত্রটি যাঁরা দেখেছেন এবং তাঁদের সংখ্যা অগুনতি—তাঁরা শুধু উচ্ছ্বসিত হয়েছেন ছেলেগুলোর আত্মবিশ্বাস দেখে, দেশের জন্য তাদের সব সামর্থ্যের সমাবেশ ঘটানোর চেষ্টা দেখে। প্রথম চিত্রটি দেখে কিছু মানষ নিশ্চয় পুলকিত হয়েছে—কিন্তু তারা অন্ধ দলীয় সমর্থক, মতলবি দলবাজ। দ্বিতীয় চিত্রটি দেখে পুলকিত হয়েছে সারা বাংলাদেশ। আমি খেলা দেখছিলাম আর শুনছিলাম বিশ্ববিদ্যালয়-পাড়া কাঁপানো ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ গর্জন। দ্বিতীয় চিত্রের সমাপ্তিতে একটা জোয়ারের মতো তরুণেরা ছুটল টিএসসির মোড়ে, বাংলাদেশের পতাকা মাথায় জড়িয়ে। জয়টা তাদের মধ্যে সব বিভেদ ঘুচিয়ে দিল। প্রথম চিত্র শেষ হলে মানুষ তা দ্রুত ভুলে যেতে চাইল, শুধু সারা দেশে কিছু যুবক হয়তো ছুরিতে শাণ দিয়ে রাখল, দলের প্রয়োজনে ব্যবহার করার জন্য। প্রথম চিত্রের সামান্য পেছনে গিয়ে সেই সাংসদের কথা স্মরণ করা যায়, যিনি অত্যন্ত অমার্জিত ভাষায় ব্যক্তিগত আক্রমণ করছিলেন এবং কুৎসা রটাচ্ছিলেন। দু-একজন সাংসদ তাঁর দিকে তেড়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল একটা হাতাহাতি হয়েই যাবে। তাঁর ভাষা শুনে টেলিভিশনের শ্রোতারা নিশ্চয় কানে আঙুল দিয়েছিলেন। তাঁর একটা প্রমোশন, আমি আন্দাজ করি, সেদিনই হয়ে গেছে। তাঁর দল আগামীতে সরকার গঠন করলে তিনি নিশ্চয় সংস্কৃতি প্রতিমন্ত্রী হবেন এবং একুশের কোনো অনুষ্ঠানে ‘ভাষাচর্চায় শালীনতা’ বিষয়ে মূল্যবান বক্তব্য দেবেন। প্রথম চিত্রেরও একটু পেছনে যাওয়া যেতে পারে এবং একটি ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা দেওয়া যেতে পারে। বাংলাদেশ যেদিন ভারতকে হারাল, লক্ষৌর একটি হোটেলে বসে তিন বাংলাদেশি তরুণের সঙ্গে আমিও খেলাটা দেখেছিলাম। খেলা শেষে আমাদের প্রত্যেকের মনে হয়েছিল, যেন আমরা ঘাড়ে মাথায় অনেক উঁচু হয়ে গেছি। হোটেলে সেদিন আরও বাংলাদেশি ছিলেন। আমরা সবাই হইচই করে জয়টি উদ্যাপন করেছিলাম। আমাদের এ রকম ধারণা হয়েছিল যেন ভারতীয়রা আমাদের সমীহের চোখে দেখছে।
রাজনীতি এবং ক্রিকেট দুই জিনিস। তাদের এক করে ফেলা উচিত নয়। কিন্তু আমার বিবেচনা এ মুহূর্তে খেলা বা রাজনীতি নয়, বিবেচনা হচ্ছে দেশ। কেমন হতো, জাতীয় সংসদের অধিবেশন টেলিভিশনে দেখে দলবাজ যুবক বাংলাদেশের পতাকা হাতে ছুটত টিএসসির দিকে? টিএসসির দিকে না হলেও নিজ দলের কার্যালয়ের দিকে? এবং গিয়ে বলত, এখন বাংলাদেশকে ঠেকাবে কে? কেমন হতো যদি সাংসদের ভাষা শুনে কোনো অভিভাবক সন্তানদের ডেকে বলতেন, ‘শোনো, কীভাবে কথা বলতে হয়’ অথবা ‘একটু বসে শোনো, কত সুন্দরভাবে বিতর্ক করা যায়।’ কেমন হতো, জাতীয় সংসদের প্রতিটি অধিবেশন দেশের জন্য সুসংবাদ বয়ে আনত? কেমন হতো, আমাদের রাজনীতির খেলোয়াড়দের দেখে যদি আমাদের এ রকম প্রত্যয় জন্মাত, রাজনীতি হচ্ছে দেশের জন্য নিরন্তর নিজেকে ছাপিয়ে যাওয়া এবং আরও মনে হতো, সবাই মিলে তাঁরা সব সামর্থ্য এক করে বাংলাদেশের মানুষের বড় বড় প্রতিপক্ষকে যেমন দারিদ্র্য, অশিক্ষা, কর্মহীনতাকে জয় করার জন্য মাঠে নেমেছেন?
ক্রিকেট আর রাজনীতি অবশ্যই দুটি জিনিস। কিন্তু এই অল্প কয়েক বছরে ক্রিকেট আমাদের জন্য উদ্যাপনের যে কটা সুযোগ করে দিয়েছে, রাজনীতি কেন তা পারেনি? অথচ রাজনীতিই তো পাকিস্তানের ২৪ বছর আমাদের অনুপ্রাণিত করেছে মাথা উঁচু করে দাঁড়াতে, দাবি আদায়ের জন্য পথে নামতে এবং একাত্তরে অস্ত্র হাতে দেশমুক্তির জন্য যুদ্ধে যেতে। যে রাজনীতি করেছেন ভাসানী-বঙ্গবন্ধু, মণিসিংহ, সেই রাজনীতি তাহলে কোথায় গেল? সে রাজনীতির পুনরুত্থান কি সম্ভব নয়? আমার প্রজন্মের স্মৃতিতে জ্বলজ্বল করে যে একাত্তরের মার্চ—সেই মার্চের রাজনীতি আমরা একটি জাতি হিসেবে একত্রে চর্চা করেছি এবং একটি স্বাধীন দেশ আদায় করেছি। এত শক্তি আর শুদ্ধতা ছিল যে রাজনীতির, সেটি কোথায় হারিয়ে গেল? যদি থাকত সেই রাজনীতি, বাংলাদেশ আজ কোথায় যেতে পারে!
স্বাধীনতার ৪১ বছর পর সেই রাজনীতি হারিয়ে যাওয়ার পেছনের কারণগুলো অনুসন্ধান করা যায়। আর কিছু না হলেও কারণগুলো আমাদের সামনে এগোনোর একটা পথ বাতলে দিতে পারে। প্রধান কারণ বোধ করি আমাদের কিছু মানুষের পাকিস্তানের ভাবাদর্শ থেকে বেরিয়ে আসতে না পারার অক্ষমতা অথবা তার প্রতি আনুগত্য পুষে রাখা সেই একাত্তরেই বঙ্গবন্ধুর এক সহযোগী পাকিস্তানি ভাবাদর্শকে তাঁর মুজিব কোটের পেছনে লুকিয়ে রেখেছিলেন, পঁচাত্তরের পর মুজিব কোটের বদলে তা গায়ে চাপাতে শুরু করলেন। তিনি অবশ্য একা ছিলেন না, তাঁর ছিল আরও অনেক অনুসারী, সহযোগী। পঁচাত্তরের ১৫ আগস্ট যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল ধানমন্ডির ৩২ নম্বরে, তা ওই ভাবাদর্শের অনুসারীদের দ্বারাই। তারা সামরিক বাহিনীতে ছিল, সরকারে ছিল। তারা সুশীল সমাজে ছিল, শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল। এখনো আছে, অথবা বলা যায়, তারা সব সময়ই থেকে গেছে। এদের সঙ্গে ছিল এবং আছে, একাত্তরে যারা নিজেদের মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়েছিল। পঁচাত্তরের পর এই এতগুলো বছর তারা সমর্থন পেয়েছে, প্রশ্রয় পেয়েছে দেশের বড় একটি রাজনৈতিক দল থেকে। এটিই আশ্চর্য। কেমন হতো যদি ১৯৯১ সালে ক্ষমতায় যাওয়া বিএনপি নতুন করে যাত্রা শুরু করত। মুক্তিযুদ্ধকে আদর্শ মেনে, বিতর্কের ঊর্ধ্বে রেখে নিজেদের দূরে সরিয়ে নিত প্রতিক্রিয়াশীলদের থেকে এবং একটি প্রাগ্রসর, উদারমনা, শিক্ষিত এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার জন্য কাজে নেমে পড়ত? আওয়ামী লীগ তখন জিয়াউর রহমানকে নিয়ে কোনো প্রশ্ন তুলত না এবং বিএনপিকে সহায়তা দিতে পিছিয়ে থাকতে পারত না। জনগণ সেটি হতে দিত না। মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা স্থাপনকারী দুটি দলের মধ্যে তখন রাজনৈতিক ভিন্নতা থাকত, দ্বন্দ্ব-বিবাদ কিছুটা অবশ্য থাকত, কিন্তু তা দুটি দলকে দুই মেরুতে ঠেলে দেওয়ার মতো তীব্র হতো না। হারানো রাজনীতি তাহলে হয়তো ফিরে আসত।
কেমন হতো যদি আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় গিয়ে বিএনপির দিকে একটা হাত বাড়িয়ে দিত এবং অতীতে যা হয়েছে, তা থেকে বেরিয়ে এসে সহযোগিতার একটা নতুন অধ্যায় শুরু করার আহ্বান জানাত। তখনো একটা সুযোগ ছিল। সুযোগটা আওয়ামী লীগ গ্রহণ করলে হারানো রাজনীতিটা হয়তো আবার ফিরে আসত। তা হয়নি। তার পরও শেষ একটা সুযোগ ছিল ১/১১-এর পটপরিবর্তনের পর। দুটি দলেরই প্রতিপক্ষ ছিল অভিন্ন, দুটি দলকেই দিতে হয়েছে অনেক মাশুল। কিন্তু অভিন্ন একটি লড়াইয়ে—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে—দল দুটি কাছাকাছি আসার পরিবর্তে আরও দূরে সরে গেল। এখন তাদের মধ্যে মতাদর্শগত দূরত্বটা বিস্তর, মিল শুধু ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় টিকে থাকার তাদের প্রবল আকাঙ্ক্ষায়।
দুটি দল এখন যুদ্ধক্ষেত্রের দুদিকে অবস্থান নিয়ে দাঁড়িয়ে। তবে, আমাদের দুর্ভাগ্য, গেরিলা যুদ্ধের মতো এই যুদ্ধের কোনো আলাদা মাঠ নেই, এই যুদ্ধ চলছে এবং চলবে বাংলাদেশের সব লোকালয়ে। তাতে কলাটেরাল ড্যামেজ হবে জনগণ। অথচ এখন বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা তথ্যপ্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য, সমাজসহ সর্বত্র যে বিশাল কর্মযজ্ঞের প্রয়োজন, যেখানে দলমত-নির্বিশেষে সব সক্ষম নাগরিকের সানন্দ অংশগ্রহণ একটি আবশ্যকতা, সেখানে আমরা তাকিয়ে আছি আগামী জুন থেকে নিয়ে অনির্দিষ্টকালের জন্য এক চরম অরাজকতা, ধ্বংস আর সন্ত্রাসের সম্ভাবনার দিকে। মানুষের পিঠ এখন প্রায় দেয়ালে ঠেকেছে, কিন্তু এ অবস্থা থেকে নিষ্কৃতি দেওয়ার পরিবর্তে দেয়ালে তার মাথাটা ঠুকে তাকে মেরে ফেলার আয়োজন চলছে।
দুটি দলের মধ্যে সদ্ভাবের সম্ভাবনাটা উবে গেছে। দিনে দিনে বরং বৈরিতা বাড়ছে। এখন দল দুটির নেতা-নেত্রী মুখ খুললেই একে অপরের বিরুদ্ধে হুঙ্কার ছাড়া আর কিছু শোনা যায় না। অথচ মানুষ একেবারেই ভিন্ন কিছু চায়। মানুষ চায় উন্নতি, অগ্রগতি একের পর এক ঈর্ষণীয় অর্জন। মানুষ চায় দল দুটি একটু আত্মশুদ্ধির পথে যাক। স্বাধীনতার ৪১ বছর পরও কেন বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক থাকবে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক থাকবে, মুক্তিযুদ্ধের শত্রুপক্ষ, মিত্রপক্ষ নিয়ে এমন বিভ্রান্তি থাকবে? আত্মশুদ্ধির ভিত্তি কি হতে পারে না মুক্তিযুদ্ধের উদ্দীপনাময় দিনগুলো? লাখো শহীদের স্বপ্ন? তাঁদের রক্তের শপথ?
মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে আমরা প্রতারণা করেছি, মুক্তিযোদ্ধাদের আমরা বঞ্চিত করেছি, একাত্তরের বাংলাদেশ নিয়ে আমরা শঠতা করেছি, এখনো করছি। সে জন্য আমাদের আরও হয়তো অনেক মূল্য দিতে হবে। এত মূল্য দেওয়ার পর যদি আমাদের আত্মোপলব্ধি জাগে, যদি সবাই মিলে দেশের জন্য একযোগে কিছু করার একটা উদ্যোগ নিতে পারি, তাহলে হয়তো হারানো রাজনীতিটি ফিরে আসবে।
২.
তবে আমার ভরসার স্থান একটাই। এবং এই ভরসার কথায় ক্রিকেটের প্রসঙ্গটা এসে পড়ে। ক্রিকেটের মাঠে যখন বাংলাদেশ খেলে এবং প্রতিপক্ষ হয় প্রবল, একটু ভালো করলেই উচ্ছ্বাসে ভাসতে থাকে সমর্থকেরা, যাদের সিংহভাগ তরুণ।
এই তরুণেরা এখন পক্ষ চেনে, প্রতিপক্ষ চেনে। এরা বর্তমানের প্রতিক্রিয়াশীলদের চেয়ে অনেক অনেক বছর বেশি পৃথিবীতে থাকবে। তারা এক দিন নিশ্চিত করবে বাংলাদেশের মাটিতেই বাংলাদেশের ভবিষ্যৎ মূর্ত হবে, এর সম্ভাবনাগুলো বিকশিত হবে। বাংলাদেশের সামান্য অর্জনেই যারা ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ গর্জনে আকাশ কাঁপায়, তারা নিশ্চয় বাংলাদেশের অনিষ্টকারীদের বিরুদ্ধে দাঁড়াবে। তারা যখন বাংলাদেশের ক্রমাগত উন্নতি কামনা করতে থাকবে, খেলার মাঠে যেমন কামনা করে একটি উইকেট অথবা একটি চার অথবা ছয়ের, তখন ভালো না খেলে বাংলাদেশের কি উপায় থাকবে?
যারা খারাপ খেলে, তাদের তারা বদলাতে বাধ্য করবে। আর যারা নিজের দেশকে ঠকাবে অন্য কোনো দেশের পক্ষ নিয়ে, তাদের রেহাই দেবে না।
আমার আয়ুষ্কালে এ চিত্রটি দেখে যেতে না পারলেও আক্ষেপ থাকবে না। এই মার্চে আমার আবার মনে হয়েছে বাংলার তরুণেরা একটা নতুন বাংলাদেশ চাইছে, যে বাংলাদেশ দয়া চায় না, সমীহ চায়; যে বাংলাদেশ আত্মবিশ্বাসী এবং অপ্রতিরোধ্য। এই বাংলাদেশ গড়তে যে দল মাঠে নামবে, সে দল তাদের সমর্থন পাবে। তবে এটিও আমার মনে হয়েছে, প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে দাঁড়াচ্ছে তরুণেরা। প্রতিক্রিয়াশীলতার বিদায় এই তরুণেরাই নিশ্চিত করবে।
হয়তো একদিন হারানো রাজনীতি এই তরুণদের হাত ধরেই ফিরে আসবে।
সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 23
(100)
- কাক ডাকে কা কা by এবনে গোলাম সামাদ
- সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান নিয়ে সংশয়ঃ খাদ্য নি...
- ভারতে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত বাজারঃ আশ্বাস আর...
- স্মরণ- জাতীয় শিক্ষক দিবস ও শহীদ জিয়া by অধ্যাপক ...
- তাদের হাসি বাসি পোলাওয়ের মতো by আল মাহমুদ
- ‘... নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই’ by মাহবুব তালু...
- ফিরে দেখা ঊনসত্তরের অভ্যুত্থান by মাহফুজ উল্লাহ
- উত্পাদনমূলক কর্মকাণ্ডে বিনিয়োগ দরকারঃ টাকার প্রবা...
- প্রকৃতির পাঁজর খুবলে নিচ্ছে দস্যুরাঃ পাহাড় কাটা ব...
- বিস্মৃত নাম গোলাম রহমান by ফখরুজ্জামান চৌধুরী
- চালের বাজারে পাক-ভারতের দাপটঃ আমরা অসহায় by নোমান...
- বাংলাদেশের অভ্যুদয় ভারতকে এনে দিয়েছে শান্তি by আ...
- আলুচাষীরা বিপাকেঃ কৃষি বিভাগ সজাগ না হলে বিপদ
- ভারতের বাম রাজনীতির শেষ সূর্য অস্তমিতঃ চলে গেলেন ...
- বইমেলা, মেধাস্বত্ব ও লেখক-প্রকাশক সম্পর্ক by মুহম্...
- প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে দুটি কথা by ড. তা...
- বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে by হায়দার আকবর খা...
- দ্রব্যমূল্য বাড়ছেইঃ সরকারের কি কিছুই করার নেই?
- বুড়িগঙ্গার বর্জ্য অপসারণঃ সার্বিক সমন্বয়ের অভাব
- চলতি পথে-মথুরাপুর দেউলের ইতিবৃত্ত by দীপংকর চন্দ
- গণপরিবহন-উড়ালসড়কে কি সবাই ‘উড়তে’ পারবেন? by এ কে এ...
- ওসামা হত্যা-আরব ও পাশ্চাত্যের সম্পর্কের হেমন্তকাল ...
- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-মমতা-ঝড়ের আড়ালে বুদ্ধ...
- সময়ের প্রতিবিম্ব-যাহারা তোমার বিষাইছে বায়ু by এবিএ...
- দুই দেশের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে পারে-ভুটান...
- রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি-ত্রয়োদশ সংশোধনী বাতিল
- জন্মাষ্টমী-শুভবোধের উন্মেষ ঘটুক by সুব্রত ঘোষ
- মান্ধাতা ব্যবস্থাপনার গ্রন্থাগার by এম জিয়াউল হক স...
- ভারত-জনমত শাসন করছেন আন্না হাজারে by পার্থ চট্টোপা...
- ছুটি by মাহবুব মোর্শেদ
- পরিবেশ-বন্যপ্রাণী, বাণিজ্য-বাহাদুরি ও বিপন্নতা by ...
- দুর্ঘটনা-তারেক মাসুদের অসমাপ্ত জীবন, অপূর্ণ স্বপ্ন...
- রফতানি বাণিজ্য সম্প্রসারণ-মিশন হোক চৌকস ও দায়িত্বশীল
- দুর্ভোগের কপোতাক্ষ নদ-জরুরি ভিত্তিতে ড্রেজিং চাই
- চারদিক-হালুয়াঘাটের ফুল মিয়া by ইয়াসমীন রীমা
- দূরদেশ-‘সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো’ by আলী র...
- কলকাতার চিঠি-যুদ্ধশেষে ফলের অপেক্ষা by অমর সাহা
- উচ্ছেদ ও উন্নয়ন-কক্সবাজারে আরেকটি আড়িয়ল বিল? by বি...
- খোলা হাওয়া-রাষ্ট্র বনাম লিমন হোসেন by সৈয়দ মনজুরুল...
- এই আত্মঘাতী উদাসীনতার অবসান হোক-ঐতিহাসিক স্থাপনা ধ...
- প্রশাসনিক অদক্ষতা ও দীর্ঘসূত্রতা দূর করতে হবে-এডিপ...
- চারদিক-‘এইবার বাড়িত গেলে খালি খেলমু’ by শামসুজ্জাম...
- ভূ-রাজনীতি-কেমন হবে ওসামা-উত্তর দুনিয়া by পেপে এসক...
- গদ্যকার্টুন-আমরা কাটিব রগ... by আনিসুল হক
- মা দিবস-‘ভালো’ মা হতে কি অধিকার হারাতে হয়? by নাসর...
- অল্পবিদ্যা-আমিনীর জয় (!) হোক by আসিফ নজরুল
- দীনেশ ত্রিবেদি: মমতার রোষের শিকার?
- নারীর জন্য বিশ্বের সেরা এবং...নিকৃষ্ট স্থান
- স্যান্টোরামের কৌশল
- চীনে রদবদল-বো শিলাইয়ের বিদায়ের নেপথ্যে ব্য by শরি...
- সারাইখানা
- আসছে উইন্ডোজ-৮ by নুরুন্নবী চৌধুরী
- যা কিছু প্রথম
- বাজারে নতুন
- সেই সাইক্লোস্টাইল মেশিন by মোহাম্মদ মোরশেদ হোসেন
- বঙ্গবন্ধু ও ওরিয়ানা ফালাচি by হাসান ফেরদৌস
- যা নিয়ে আছি-পড়তে ভীষণ ভালো লাগে
- বঙ্গবন্ধু ও ওরিয়ানা ফালাচি by হাসান ফেরদৌস
- একাত্তরের নিশান by খালেক বিন জয়েনউদদীন
- সালাম জানাই by সারওয়ার-উল-ইসলাম
- এমন মজার দেশটি by শিরিন সুলতানা
- সকালবেলার পাখি by আলম তালুকদার
- স্বাধীনতা by দীপংকর চক্রবর্তী
- শহীদুল জহির-জীবন, বাস্তব ও ঘোরের কারবারি by মাহবুব...
- ৫ থেকে ২০ এপ্রিল ২০১২গ্যালারি: জলরঙ-দেশজ স্পন্দন b...
- চারুশিল্প-নীলিমা ও নৈরাজ্যের ছোটগল্প by জাফরিন গুলশান
- ব্যালের নাম রবিঠাকুর by গোলাম মুরশিদ
- মুক্তির গান by আবদুশ শাকুর
- ধর্ম-স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলাম by মুহাম...
- প্রতিরোধের মার্চ-ঘরে ঘরে উড়ছে বাংলাদেশের পতাকা by ...
- সংঘবদ্ধ সহিংসতার ব্যাধির প্রতিকার প্রয়োজন-ছাত্রলীগ...
- মুরগির খামারগুলো রক্ষা করুন-আকাশচুম্বী ডিমের দাম
- আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস-বিলুপ্তি রোধে সচেতনত...
- নিরাপদ আবাস, না নিরাপত্তাহীন আবাস by এ এম এম শওকত আলী
- অপচয় সম্পদের বরকত নষ্ট করে by শাহীন হাসনাত
- মাদকদ্রব্য প্রসঙ্গে ইসলাম by মুফতি মাহফূযুল হক
- পরিশুদ্ধ জীবনের জন্য তওবা by মুফতি এনায়েতুল্লাহ
- ডিমের দাম চড়া-সময় থাকতেই ব্যবস্থা নেওয়া দরকার
- রাজনীতিতে অ্যাসাঞ্জ by একরামুল হক শামীম
- ইয়াহিয়া খানরা নিজেদের ছাঁচে ইতিহাস গড়তে ব্যর্থ হয়ে...
- ধর নির্ভয় গান-দিনে দিনে বড় জমিয়াছে দেনা... by আলী ...
- ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষ-জুলুম চলতেই থাকবে?
- বাংলাদেশ বিমান-স্বচ্ছতা-দক্ষতাতেই নিশ্চিত বাণিজ্য
- নোনা পানির গ্রাস-পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থ...
- চরাচর-বিশ্ব আবহাওয়া দিবস by বিশ্বজিৎ পাল বাবু
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৬৮)-শরণার্থী জীবন by আলী...
- শেকড়ের ডাক-রাজনীতি চাই, কুরাজনীতি নয় by ফরহাদ মাহমুদ
- চৈতন্যের মুক্ত বাতায়ন-পুলিশের সদাচরণ : মুক্তিযুদ্ধ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- ঢাকা অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ
- চারদিক-আমি শহীদ পরিবারের সন্তান
- জাতীয় সংসদ-নারী সাংসদদের হাতাহাতি এবং পুরুষের চোখ ...
- খোলা হাওয়া-ভরসার স্থান একটাই by সৈয়দ মনজুরুল ইসলাম
- গরিবের সহায় সাথী আপা by এম আর আলম
- মুক্তিযুদ্ধের ৫ ওয়েবসাইট by মোহাম্মদ গোলাম নবী
- ফুর্তিবাজ এক গায়ক পাখি by শরীফ খান
- আইনজীবীর দাবি-‘পাকিস্তানের অখণ্ডতা চেয়ে অপরাধ করেন...
- একাত্তরের মুক্তিযুদ্ধ-একদল কিশোরের বিমান ছিনতাই প্...
- নিম্নমানের ওষুধ প্রস্তুত-২৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ...
- পাকিস্তান ২ রানে জয়ী-এত কাছে তবু এত দূর! by উৎপল শ...
-
▼
Mar 23
(100)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment