Friday, March 23, 2012
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে by হায়দার আকবর খান রনো
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে by হায়দার আকবর খান রনো
এক-এগারোর নায়করা দুই বছর ধরে সংবিধান লঙ্ঘন থেকে শুরু করে হেন অপকর্ম নেই যা করেননি। গণতন্ত্র অপহরণ, দৈহিক নির্যাতন, প্রহসনের বিচার করে বহু মানুষকে কারারুদ্ধ করা, রিমান্ডে নিয়ে বর্বর নির্যাতন, শ্রমজীবী মানুষের ওপর অত্যাচার—আরও কত যে অপকর্ম করেছেন, তার পুরো ফিরিস্তি দিলে তা এতই দীর্ঘ হবে যে, সংবাদপত্রের পাতায় জায়গা হবে না।
দুষ্কর্মের নায়কদের বিচার ও শাস্তি হওয়া দরকার। গত ১২ জানুয়ারির আমার দেশ’র সম্পাদকীয় পাতায় এই দাবি করেছেন জনাব মাহফুজউল্লাহ। বস্তুত, এটা তার একার দাবি নয়। মানবাধিকারে বিশ্বাসী ও গণতান্ত্রিক সব মানুষের, এক কথায় সমগ্র জনগণের দাবিরই তিনি প্রতিধ্বনি করেছেন মাত্র।
জনাব মাহফুজ উল্লাহ আরও বলেছেন, এই দুই বছরের (২০০৭-২০০৮) বর্বর শাসনের ফলে দেশ, রাষ্ট্র ও সমাজের যে ক্ষতি হয়েছে, তা খুবই বড় মাপের। তিনি বলেছেন, ‘এ ক্ষত যদি শুকানোর ব্যবস্থা না করা হয় তাহলে তা সমাজ প্রগতির পক্ষে প্রতিবন্ধক হিসেবে কাজ করবে এবং সেনাবাহিনীর মতো মর্যাদাবান প্রতিষ্ঠানের মর্যাদাকে পুনরুজ্জীবিত করতে পারবে না।’ তারপর তিনি দুঃখ করে বলেছেন, ‘কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দেশের একটি প্রভাবশালী মহল এ অপকর্মের হোতাদের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারে নিশ্চুপ। জাতীয় সংসদেও মাত্র দু’ একজন এ অপকর্মের বিরুদ্ধে কথা বলেছেন।’ এরপর তিনি মন্তব্য করেছেন, ‘যদি সেই দুষ্কর্মের হোতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না যায় তাহলে দেশের রাজনৈতিক ভবিষ্যত্ সঙ্কটমুক্ত হবে না।’ বলাই বাহুল্য, মাহফুজ উল্লাহর এই অভিমতের সঙ্গে দ্বিমত করার সামান্যতম অবকাশ নেই।
এই একই সংখ্যায় সম্পাদকীয়তে বলা হয়েছে, ২০০৭ সালের ১১ জানুয়ারি ‘সেনাবাহিনী প্রধানসহ শীর্ষ ব্যক্তিরা রাষ্ট্রক্ষমতা করায়ত্ত করেছিলেন। বন্দুকের জোরে রাষ্ট্রপতিকে জিম্মি করে সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ ও জরুরি অবস্থা জারির ঘোষণায় স্বাক্ষর করিয়ে নেয়।’ পরবর্তী সময়ে আমরা দেখেছি, ফখরুদ্দীনের সরকারকে সেনাসমর্থিত সরকার বলে আখ্যায়িত করা হতো। সেই আমলেই সব পত্রপত্রিকায় এভাবেই লেখা হয়েছিল। সেনাবাহিনী বা সরকার তাতে আপত্তি জানায়নি। তার মানে আসলেই ওই সরকারটি ছিল এক ধরনের সামরিক সরকার। আমার দেশ’র সম্পাদকীয়তে অবশ্য এটিকে ‘সামরিক অভ্যুত্থান ছিল না’ বলে মন্তব্য করা হলেও বাস্তবে যেখানে বন্দুকের জোরে সরকার বসানো হয় এবং সেনা কর্মকর্তাদের বিশেষ করে সেনা গোয়েন্দা সংস্থার নির্দেশে (হতে পারে মৌখিক) সরকার পরিচালিত হয়, সেখানে এটাকে সেনা অভ্যুত্থান ও সেনা শাসন ছাড়া আর কিছুই বলা চলে না। হতে পারে সেনাবাহিনীর সব সদস্য বা সব অফিসার এর সঙ্গে জড়িত ছিলেন না। ১৫ আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডেও সব সেনা কর্মকর্তা জড়িত ছিলেন না। তবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর তাত্ক্ষণিকভাবেই তদানীন্তন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ এবং বিমান ও নৌবাহিনীর প্রধানরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে রেডিও স্টেশনে গিয়ে মোশতাক সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। যে কোনো হিসাবেই মোশতাক সরকার ছিল অবৈধ সরকার। তিনি উপরাষ্ট্রপতি ছিলেন না যে, রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের অবর্তমানে তাকেই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে হয়েছিল। আসলে কয়েকজন বন্দুকধারী অফিসার হুকুম দিল আর প্রধান বিচারপতি সায়েম সাহেব শপথ পাঠ করালেন। এমন অবৈধ কাজের জন্য সেদিনের প্রধান বিচারপতিকেও কাঠগড়ায় দাঁড় করানো যায়। শুধু কি তাই? বঙ্গবন্ধু হত্যার একঘণ্টার মধ্যেই দেখলাম সেদিনের সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ্ এবং তদানীন্তন বিমানবাহিনী প্রধান ও নৌপ্রধানরাও রেডিও স্টেশনে এসে অবৈধ মোশতাক সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করলেন। তারা তো ক্যান্টনমেন্টে নিরাপদে ছিলেন। সেখানে তো রশিদ-ফারুকের ট্যাংকবাহিনী বা আর্টিলারি বাহিনী ছিল না। প্রধান বিচারপতি না হয় বন্দুকের ভয়ের অজুহাত দেখাতে পারেন, কিন্তু জেনারেল শফিউল্লাহ বিমানবাহিনী প্রধান তোয়াব সাহেব এবং নৌবাহিনী প্রধান (তার নামটা এখন মনে আসছে না) যেখানে নিরাপদ দূরত্বে এরা নিজস্ব অনুগত বাহিনী দ্বারা পরিবেষ্টিত ছিলেন, তারা কেন দৌড়ে গেলেন রেডিও স্টেশনে? এক অর্থে সেদিনের সেনাবাহিনী বা অন্ততপক্ষে উপরতলার সেনা আমলারা জড়িত ছিলেন এবং এভাবে সদ্য মুক্তিযুদ্ধ করা এই বিজয়ী সেনাবাহিনীর মর্যাদা সেদিন ক্ষুণ্ন করা হয়েছিল। রশিদ-ফারুক-ডালিম প্রমুখ ছাড়াও শফিউল্লাহসহ আরও যারা অপ্রত্যক্ষ হলেও জড়িত ছিলেন তাদের কিন্তু এখনও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি।
এরপর এলো আরেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচার অবশ্য হয়েছিল এবং কয়েকজন সেনা কর্মকর্তার ফাঁসিও হয়েছিল। কিন্তু বিচারটি হয়েছিল সামরিক আদালতে, যাকে কোনো সভ্যদেশ ন্যায়সঙ্গত বিচার ব্যবস্থা বলে মেনে নিতে পারে না। সেদিন অবশ্য তদানীন্তন সেনাপ্রধান জেনারেল এরশাদ সাংবিধানিকভাবে বৈধ আবদুস সাত্তারের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে ভালো কাজটি করেছিলেন। চট্টগ্রামের বিদ্রোহী সরকারের সহজ পতন ঘটেছিল। ঘটনাটি কয়েকজন সেনা কর্মকর্তা ঘটালেও, এটিও সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করেছিল।
অভিযোগ আছে যে, জেনারেল মঞ্জুর কর্তৃক সেনাবিদ্রোহের পেছনে নাকি জেনারেল এরশাদেরও হাত ছিল। তিনি নাকি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। এ নিয়ে মামলা পর্যন্ত হয়েছিল, যে মামলার বর্তমান অবস্থান কোথায় দাঁড়িয়ে আছে আমরা জানি না। তবে ভাইস প্রেসিডেন্ট সাত্তারের প্রতি আনুগত্য প্রকাশ এবং পরবর্তী সময়ে নির্বাচিত রাষ্ট্রপতি সাত্তার সাহেবের প্রতি আগ বাড়িয়ে আনুগত্য প্রকাশের ঘটনাটি আন্তরিক ছিল কিনা, এ নিয়ে সন্দেহ আছে। কারণ, তার মাত্র কয়েক মাসের মধ্যেই এরশাদ সামরিক ক্যুদেতা করেছিলেন। সেদিন বাংলার বাণী পত্রিকা এটিকে সমর্থন জানালেও এটা যে কত বড় সর্বনাশ করে গেছে, তা ব্যাখ্যার প্রয়োজন রাখে না। এরশাদের সেনা অভ্যুত্থানের সঙ্গে উপরতলার সব অফিসার জড়িত ছিলেন। এক অর্থে তিনি বেশ ‘গণতান্ত্রিক পদ্ধতিতে’ সেনা অফিসারদের সম্মতি নিয়ে ক্যুদেতা করেছিলেন। ফলে এবার কিন্তু গোটা সেনাবাহিনীই অভিযুক্ত হয়ে পড়ে। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর পাঁচ বাম দলের পক্ষ থেকে সংবিধান লঙ্ঘন করে অবৈধ ক্ষমতা দখলের জন্য এরশাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। রমনা থানায় হাসানুল হক ইনু মামলাটি করেছিলেন, যিনি এখন এরশাদের দলের সঙ্গে হাত মিলিয়ে মহাজোটের অংশীদার হয়েছেন। যা হোক সেটি স্বতন্ত্র প্রশ্ন। সেই মামলা কিন্তু চলতে দেয়া হয়নি। এরশাদের বিচার হয়েছে দুর্নীতির অভিযোগে এবং জেলও হয়েছে। কিন্তু অবৈধ ক্ষমতা দখলের বিষয়টিকে ধামাচাপা দেয়া হয়েছে। খালেদা জিয়া ও শেখ হাসিনার সরকার উভয়ই বিষয়টি এড়িয়ে গেছেন। শেখ হাসিনা না হয় দুই বারই এরশাদকে সঙ্গে নিয়েই নির্বাচনে জিতেছেন। ফলে তিনি যে সত্যটাকে এড়িয়ে যাবেন তা বোধগম্য। কিন্তু খালেদা জিয়া কেন অবৈধ ক্ষমতা দখলের জন্য বিচারের ব্যবস্থা করলেন না? সেনা আমলাদের ঘাঁটাতে চান না, তাই তো? ঠিক একই কারণে কি শেখ হাসিনা এখন এক এগারোর সেনা নায়কদের নিরাপদে আশ্রয় দিচ্ছেন এবং সত্যকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন?
শেখ হাসিনার বর্তমানের মহাজোটের সরকার প্রথম থেকেই একাধিক মামলা নিয়ে লড়ছেন। দীর্ঘদিন ঝুলে থাকার পর বঙ্গবন্ধু হত্যার মামলার চূড়ান্ত রায় ঘোষিত হয়েছে এবং খুব শিগগিরই তা কার্যকর হতে যাচ্ছে। নতুন করে তদন্ত শুরু হয়েছে দশ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার। যুদ্ধাপরাধীদের বিচারও শুরু হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। এসব বিচার হওয়া দরকার এবং দ্রুতই হওয়া বাঞ্ছনীয়। খালেদা জিয়ার আমলে সন্ত্রাসী মৌলবাদীদের দ্বারা সংঘটিত জঘন্য হত্যাকাণ্ডের বিচার হয়েছিল এবং দোষীদের ফাঁসি দেয়া হয়েছিল। তেমনি ২১ আগস্ট হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল (যাদের টার্গেট ছিল শেখ হাসিনাকে হত্যা করা) তাদের অবশ্যই বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমরা এসব বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য সরকারকে স্বাগত জানাচ্ছি।
কিন্তু বিচার কি কেবল বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানের হত্যাকারীদের বা শেখ হাসিনার হত্যা প্রচেষ্টাকারীদেরই (২১ আগস্ট) হবে? যারা রাষ্ট্রনায়ক ছিলেন না, কিন্তু সাধারণ মানুষ অথবা রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শী ছিলেন তাদের হত্যার ব্যাপারটি কি একেবারেই আলোচনায় আসবে না? রক্ষীবাহিনী কয়েক হাজার বাম কর্মীকে হত্যা করেছিল। সিরাজ শিকদারও পুলিশ হেফাজতে নিহত হয়েছিলেন। জিয়াউর রহমানের আমলে কয়েকশ’ সেনা সদস্যকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। ৭ নভেম্বর অভ্যুত্থানের মহানায়ক কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। এছাড়াও পরবর্তী সময়ে র্যাব যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে অথবা রিমান্ডে নিয়ে নির্যাতনের দ্বারা হত্যা করা হয়েছিল সেসব কি বিচারের বাইরে থেকে যাবে? ছোট-বড় সবার মৃত্যুই বেদনাদায়ক এবং সব হত্যাকাণ্ডই সমভাবে অপরাধ। সবারই বিচার আমরা দাবি করব।
এসব তো গেল পুরনো কথা। তবে বাসি হলেও তামাদি হয়নি। মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনে আমরা সব হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও বিচার চাই। তবে বিচার যেন জরুরি তত্ত্বাবধায়ক আমলের মতো না হয়, যেখানে রিমোট কন্ট্রোল থেকে বিচারের রায় ঘোষিত হতো।
আমরা এক-এগারোর নায়কদের বিশেষ করে তিন নায়কের ইয়াজউদ্দিন, ফখরুদ্দীন ও মইনউদ্দিনের বিচার দাবি করি। অথর্ব ইয়াজউদ্দিন কেন বন্দুকের সামনে অবৈধ ঘোষণায় সই করলেন? ততটুকু বুকের পাটা না থাকলে তিনি রাষ্ট্রপতি হওয়ার খায়েশ দেখিয়েছিলেন কেন? ফখরুদ্দীনের মার্কিন নাগরিকত্ব এবং বিশ্ব ব্যাংকের আমলার চরিত্র নিয়ে সন্দেহ থাকা তো স্বাভাবিক। তিনি যদি মার্কিন নাগিরকত্বের বিষয়টি অথবা মার্কিন দেশে তার সম্পত্তি আছে এই বিষয়টি গোপন করে থাকেন, তাহলে সে জন্যও বিচার ও শাস্তি হওয়া খুবই জরুরি। তাছাড়া ওই আমলের সব দুঃশাসনের জন্য তো ফখরুদ্দীনই প্রধানত দায়ী। আর মইনউদ্দিন তো হলেন আসল নায়ক বা খলনায়ক। বন্দুকের জোরে সরকার পরিবর্তনের জন্য তার তো চরম শাস্তি হওয়া উচিত।
নির্যাতিত সংসদ সদস্যরা পর্যন্ত বিচারের দাবি তুলেছেন। সরকার দলীয় প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বা শেখ সেলিম তাদের ওপর নির্যাতনের কথা প্রকাশ্যে বলেছিলেন। কিন্তু সরকার এত বিচার নিয়ে তত্পর হয়ে উঠলেও এ ব্যাপারে নিশ্চুপ। তাহলে কি সেই অভিযোগটাই, যেটা বাজারে গুজব আকারে আছে? সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করেই তাকে ক্ষমতায় আসতে হয়েছিল? বেনজির ভুট্টোও পাকিস্তানে পিতৃহত্যাকারী সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করেছিলেন। না হলে তিনিও প্রধানমন্ত্রী (প্রথমবার) হতে পারতেন না।
এক-এগারোর গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে যে বিদেশি শক্তিগুলো জড়িত ছিল এটা এখন সবারই জানা। আমার দেশ’র সম্পাদকীয়তে সঠিকভাবেই বলা হয়েছে যে ব্রিটিশ, মার্কিন প্রভৃতি দেশের কূটনীতিকরা এর সঙ্গে জড়িত ছিলেন। আমরা তো দেখেছি তখন বিভিন্ন দেশের কূটনীতিকরা কূটনৈতিক শিষ্টাচারের সবকিছু লঙ্ঘন করে কীভাবে তারা নগ্ন ভূমিকা রেখেছিলেন। এমনকি জাতিসংঘের মহাসচিবের নামে যে ভুয়া চিঠির ব্যবস্থা করা হয়েছিল তাও ছিল মহা ষড়যন্ত্রের অংশ। এসব বিষয়ে সরকারের পক্ষ থেকেও কথা বলা উচিত ছিল। বিরোধী দলকেও মুখ খুলতে হবে। এ ব্যাপারে নীরবতা থেকে এমন সন্দেহ হয় যে, বিদেশি প্রভুদের সঙ্গে সমঝোতা করেই বর্তমান সরকারকে ক্ষমতায় আসতে হয়েছে। আর প্রধান বিরোধীদল ভারতের নাম উচ্চারণ করলেও মূল প্রভু ও মানবতার দুশমন এবং এক এগারোর মূল হোতা মার্কিন সাম্রাজ্যবাদ প্রসঙ্গে একেবারেই নীরব। হয়তো ভয় আছে, মার্কিন প্রভুরা অসন্তুষ্ট হলে তারা আর কখনই ক্ষমতায় আসতে পারবেন না। দেশকে প্রকৃত অর্থেই স্বাধীন ও সার্বভৌম করতে হলে দেশি বা বিদেশি সব অশুভ শক্তির সঙ্গে সমঝোতার রাজনীতি ও কৌশল পরিত্যাগ করতে হবে। আমরা আশা করব শিগগিরই সংবিধান লঙ্ঘনকারী, গণতন্ত্র হত্যাকারী ও নির্যাতনকারী মইনউদ্দিন-ফখরুদ্দীনের বিচার করতে হবে। তা আদৌ হবে কি? না হলে তা হবে ভবিষ্যতের জন্য বড় ভয়াবহ। কারণ, ভবিষ্যতে আবারও এক-এগারোর জন্ম হতে পারে এবং তখনও ইয়াজউদ্দিন, ফখরুদ্দীন, মইনউদ্দিনের মতো লোকের অভাব হবে না।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 23
(100)
- কাক ডাকে কা কা by এবনে গোলাম সামাদ
- সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান নিয়ে সংশয়ঃ খাদ্য নি...
- ভারতে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত বাজারঃ আশ্বাস আর...
- স্মরণ- জাতীয় শিক্ষক দিবস ও শহীদ জিয়া by অধ্যাপক ...
- তাদের হাসি বাসি পোলাওয়ের মতো by আল মাহমুদ
- ‘... নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই’ by মাহবুব তালু...
- ফিরে দেখা ঊনসত্তরের অভ্যুত্থান by মাহফুজ উল্লাহ
- উত্পাদনমূলক কর্মকাণ্ডে বিনিয়োগ দরকারঃ টাকার প্রবা...
- প্রকৃতির পাঁজর খুবলে নিচ্ছে দস্যুরাঃ পাহাড় কাটা ব...
- বিস্মৃত নাম গোলাম রহমান by ফখরুজ্জামান চৌধুরী
- চালের বাজারে পাক-ভারতের দাপটঃ আমরা অসহায় by নোমান...
- বাংলাদেশের অভ্যুদয় ভারতকে এনে দিয়েছে শান্তি by আ...
- আলুচাষীরা বিপাকেঃ কৃষি বিভাগ সজাগ না হলে বিপদ
- ভারতের বাম রাজনীতির শেষ সূর্য অস্তমিতঃ চলে গেলেন ...
- বইমেলা, মেধাস্বত্ব ও লেখক-প্রকাশক সম্পর্ক by মুহম্...
- প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে দুটি কথা by ড. তা...
- বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে by হায়দার আকবর খা...
- দ্রব্যমূল্য বাড়ছেইঃ সরকারের কি কিছুই করার নেই?
- বুড়িগঙ্গার বর্জ্য অপসারণঃ সার্বিক সমন্বয়ের অভাব
- চলতি পথে-মথুরাপুর দেউলের ইতিবৃত্ত by দীপংকর চন্দ
- গণপরিবহন-উড়ালসড়কে কি সবাই ‘উড়তে’ পারবেন? by এ কে এ...
- ওসামা হত্যা-আরব ও পাশ্চাত্যের সম্পর্কের হেমন্তকাল ...
- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-মমতা-ঝড়ের আড়ালে বুদ্ধ...
- সময়ের প্রতিবিম্ব-যাহারা তোমার বিষাইছে বায়ু by এবিএ...
- দুই দেশের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে পারে-ভুটান...
- রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি-ত্রয়োদশ সংশোধনী বাতিল
- জন্মাষ্টমী-শুভবোধের উন্মেষ ঘটুক by সুব্রত ঘোষ
- মান্ধাতা ব্যবস্থাপনার গ্রন্থাগার by এম জিয়াউল হক স...
- ভারত-জনমত শাসন করছেন আন্না হাজারে by পার্থ চট্টোপা...
- ছুটি by মাহবুব মোর্শেদ
- পরিবেশ-বন্যপ্রাণী, বাণিজ্য-বাহাদুরি ও বিপন্নতা by ...
- দুর্ঘটনা-তারেক মাসুদের অসমাপ্ত জীবন, অপূর্ণ স্বপ্ন...
- রফতানি বাণিজ্য সম্প্রসারণ-মিশন হোক চৌকস ও দায়িত্বশীল
- দুর্ভোগের কপোতাক্ষ নদ-জরুরি ভিত্তিতে ড্রেজিং চাই
- চারদিক-হালুয়াঘাটের ফুল মিয়া by ইয়াসমীন রীমা
- দূরদেশ-‘সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো’ by আলী র...
- কলকাতার চিঠি-যুদ্ধশেষে ফলের অপেক্ষা by অমর সাহা
- উচ্ছেদ ও উন্নয়ন-কক্সবাজারে আরেকটি আড়িয়ল বিল? by বি...
- খোলা হাওয়া-রাষ্ট্র বনাম লিমন হোসেন by সৈয়দ মনজুরুল...
- এই আত্মঘাতী উদাসীনতার অবসান হোক-ঐতিহাসিক স্থাপনা ধ...
- প্রশাসনিক অদক্ষতা ও দীর্ঘসূত্রতা দূর করতে হবে-এডিপ...
- চারদিক-‘এইবার বাড়িত গেলে খালি খেলমু’ by শামসুজ্জাম...
- ভূ-রাজনীতি-কেমন হবে ওসামা-উত্তর দুনিয়া by পেপে এসক...
- গদ্যকার্টুন-আমরা কাটিব রগ... by আনিসুল হক
- মা দিবস-‘ভালো’ মা হতে কি অধিকার হারাতে হয়? by নাসর...
- অল্পবিদ্যা-আমিনীর জয় (!) হোক by আসিফ নজরুল
- দীনেশ ত্রিবেদি: মমতার রোষের শিকার?
- নারীর জন্য বিশ্বের সেরা এবং...নিকৃষ্ট স্থান
- স্যান্টোরামের কৌশল
- চীনে রদবদল-বো শিলাইয়ের বিদায়ের নেপথ্যে ব্য by শরি...
- সারাইখানা
- আসছে উইন্ডোজ-৮ by নুরুন্নবী চৌধুরী
- যা কিছু প্রথম
- বাজারে নতুন
- সেই সাইক্লোস্টাইল মেশিন by মোহাম্মদ মোরশেদ হোসেন
- বঙ্গবন্ধু ও ওরিয়ানা ফালাচি by হাসান ফেরদৌস
- যা নিয়ে আছি-পড়তে ভীষণ ভালো লাগে
- বঙ্গবন্ধু ও ওরিয়ানা ফালাচি by হাসান ফেরদৌস
- একাত্তরের নিশান by খালেক বিন জয়েনউদদীন
- সালাম জানাই by সারওয়ার-উল-ইসলাম
- এমন মজার দেশটি by শিরিন সুলতানা
- সকালবেলার পাখি by আলম তালুকদার
- স্বাধীনতা by দীপংকর চক্রবর্তী
- শহীদুল জহির-জীবন, বাস্তব ও ঘোরের কারবারি by মাহবুব...
- ৫ থেকে ২০ এপ্রিল ২০১২গ্যালারি: জলরঙ-দেশজ স্পন্দন b...
- চারুশিল্প-নীলিমা ও নৈরাজ্যের ছোটগল্প by জাফরিন গুলশান
- ব্যালের নাম রবিঠাকুর by গোলাম মুরশিদ
- মুক্তির গান by আবদুশ শাকুর
- ধর্ম-স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলাম by মুহাম...
- প্রতিরোধের মার্চ-ঘরে ঘরে উড়ছে বাংলাদেশের পতাকা by ...
- সংঘবদ্ধ সহিংসতার ব্যাধির প্রতিকার প্রয়োজন-ছাত্রলীগ...
- মুরগির খামারগুলো রক্ষা করুন-আকাশচুম্বী ডিমের দাম
- আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস-বিলুপ্তি রোধে সচেতনত...
- নিরাপদ আবাস, না নিরাপত্তাহীন আবাস by এ এম এম শওকত আলী
- অপচয় সম্পদের বরকত নষ্ট করে by শাহীন হাসনাত
- মাদকদ্রব্য প্রসঙ্গে ইসলাম by মুফতি মাহফূযুল হক
- পরিশুদ্ধ জীবনের জন্য তওবা by মুফতি এনায়েতুল্লাহ
- ডিমের দাম চড়া-সময় থাকতেই ব্যবস্থা নেওয়া দরকার
- রাজনীতিতে অ্যাসাঞ্জ by একরামুল হক শামীম
- ইয়াহিয়া খানরা নিজেদের ছাঁচে ইতিহাস গড়তে ব্যর্থ হয়ে...
- ধর নির্ভয় গান-দিনে দিনে বড় জমিয়াছে দেনা... by আলী ...
- ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষ-জুলুম চলতেই থাকবে?
- বাংলাদেশ বিমান-স্বচ্ছতা-দক্ষতাতেই নিশ্চিত বাণিজ্য
- নোনা পানির গ্রাস-পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থ...
- চরাচর-বিশ্ব আবহাওয়া দিবস by বিশ্বজিৎ পাল বাবু
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৬৮)-শরণার্থী জীবন by আলী...
- শেকড়ের ডাক-রাজনীতি চাই, কুরাজনীতি নয় by ফরহাদ মাহমুদ
- চৈতন্যের মুক্ত বাতায়ন-পুলিশের সদাচরণ : মুক্তিযুদ্ধ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- ঢাকা অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ
- চারদিক-আমি শহীদ পরিবারের সন্তান
- জাতীয় সংসদ-নারী সাংসদদের হাতাহাতি এবং পুরুষের চোখ ...
- খোলা হাওয়া-ভরসার স্থান একটাই by সৈয়দ মনজুরুল ইসলাম
- গরিবের সহায় সাথী আপা by এম আর আলম
- মুক্তিযুদ্ধের ৫ ওয়েবসাইট by মোহাম্মদ গোলাম নবী
- ফুর্তিবাজ এক গায়ক পাখি by শরীফ খান
- আইনজীবীর দাবি-‘পাকিস্তানের অখণ্ডতা চেয়ে অপরাধ করেন...
- একাত্তরের মুক্তিযুদ্ধ-একদল কিশোরের বিমান ছিনতাই প্...
- নিম্নমানের ওষুধ প্রস্তুত-২৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ...
- পাকিস্তান ২ রানে জয়ী-এত কাছে তবু এত দূর! by উৎপল শ...
-
▼
Mar 23
(100)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment