Friday, March 23, 2012
ফিরে দেখা ঊনসত্তরের অভ্যুত্থান by মাহফুজ উল্লাহ
ফিরে দেখা ঊনসত্তরের অভ্যুত্থান by মাহফুজ উল্লাহ
সময়ের পরিক্রমায় চার দশক পেরিয়ে গেলেও ১৯৬৯ সালের ১১ দফা আন্দোলনের স্মৃতি এখনও সে সময়ের তরুণ রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষের মনে চিরজাগরূক। ১৯৫৮ সালে তত্কালীন ঐক্যবদ্ধ পাকিস্তানে সামরিক শাসন জারির পর সারাদেশে যে দুঃসহ অবস্থার সৃষ্টি হয়েছিল, তাতে তত্কালীন পূর্ব পাকিস্তান এবং বর্তমানের বাংলাদেশের মানুষের মনে ক্ষোভ ও উষ্মার কমতি ছিল না।
১৯৫৯ সালে যে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তাকে ঠেকানোর জন্যই ঘটেছিল এই সামরিক হস্তক্ষেপের ঘটনা। সেদিন সামরিক শাসন জারি না হয়ে নির্বাচন হলে দেশের অবস্থা ভিন্ন হতো।
ঊনসত্তরের অভ্যুত্থান ঐক্যবদ্ধ পাকিস্তানের ইতিহাসে এক অভাবিত ঘটনা। পাকিস্তানের দীর্ঘ একুশ বছরের ইতিহাসে এই প্রথম একটি আন্দোলন উভয় প্রদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এবং আন্দোলনের ফলে ক্ষমতার শীর্ষে অবস্থিত ব্যক্তির পরিবর্তন ঘটে। ঐক্যবদ্ধ পাকিস্তানের ইতিহাসে জনগণের পক্ষে এতবড় সফল আন্দোলন আর কখনও হয়নি। ঊনসত্তরের আন্দোলনের বিস্তৃতি ঠেকাতে দ্বিতীয়বারের জন্য যে সামরিক শাসন জারি হয়, আটান্ন সালের সামরিক শাসনের সঙ্গে তার একটা অদ্ভুত সাদৃশ্য রয়েছে। ১৯৬৯ সালে ক্ষমতা গ্রহণের পর ইয়াহিয়া খান দ্রুত ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচনের অঙ্গীকার করেন। আটান্ন সালে আইয়ুব খান একই অঙ্গীকার করেছিলেন। সে সময় জনসংখ্যার একাংশ আইয়ুব খানের ক্ষমতা দখলকে স্বাগত জানালেও ঊনসত্তরে অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। আইয়ুব খানের দীর্ঘ দশ বছরের শাসন পাকিস্তানকে যা দিয়েছে তার পরিসমাপ্তি ঘটেছে গণঅভ্যুত্থানে। আটষট্টির শেষ দিনগুলোতে আত্মতৃপ্ত শাসকশ্রেণী যখন উন্নয়ন দশকের উত্সবে ব্যস্ত, তখনই দুষ্কৃতকারী হিসেবে অভিহিত ছাত্ররা তাদের শাসনের কবর তৈরি করে।
সেদিনের সেই আন্দোলন শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ ছিল না, এর আগেই গোটা পৃথিবীতে রাস্তায় নেমে এসেছিল তরুণরা। আটষট্টি সালের মে মাসে ফ্রান্সে এবং পরবর্তীকালে ইউরোপে তারুণ্যের বিদ্রোহের যে প্রকাশ, নিঃসন্দেহে তার প্রভাব ছিল বিশ্বব্যাপী। অক্টোবরের শেষদিকে মনে হয়েছিল বিশ্বব্যাপী তরুণদের বিক্ষোভ প্রশমিত এবং আন্দোলন পতনমুখী। কারণগুলো ছিল মেক্সিকোর ছাত্র ও শ্রমিকদের সাময়িক পরাজয়, ইতালি এবং পশ্চিম জার্মানিতে ব্যাপক গণঅভ্যুত্থান সৃষ্টিতে ব্যর্থতা, চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত হস্তক্ষেপ প্রভৃতি।
ততদিনে অবশ্য দক্ষিণ এশিয়ার রঙ্গমঞ্চে বিদ্রোহী হয়ে উঠেছে পাকিস্তানের জনগণ। সনাতনী পন্থায় আন্দোলন দমনের জন্য সরকার প্রথম থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করতে শুরু করলেও আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়নি। আটষট্টি সালের মে মাসে ফ্রান্সে এবং নভেম্বরে পাকিস্তানে যে ঘটনা ঘটে, তার মধ্যে কতগুলো সাদৃশ্য ছিল। উভয় দেশে দশ বছর ধরে ক্ষমতাসীন ছিলেন দুই সেনানায়ক—চার্লস দ্য গল ও আইয়ুব খান। উভয়ে ছিলেন চীনের বন্ধু এবং ভিয়েতনাম যুদ্ধের ‘অসমর্থক’। উভয় দেশের প্রগতিশীল মহলে ছিল বিভ্রান্তি এবং ক্ষমতাসীন ব্যক্তির প্রতি নমনীয় মনোভাব। কিন্তু ফ্রান্সে শ্রমিক শ্রেণী যত শক্তিশালী ছিল, পাকিস্তানে ততটা ছিল না। অপরদিকে শুরুতে ফ্রান্সে ছাত্রছাত্রীদের প্রথম দাবি ছিল, ছাত্রাবাসের একই কামরায় একসঙ্গে থাকার অধিকার, পাকিস্তানে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল বেআইনি পণ্য আটকের কারণে।
পাকিস্তানে এককভাবে সংখ্যাগরিষ্ঠ সামাজিক শ্রেণী ছিল কৃষক সমাজ। তাই দীর্ঘ দশ বছর ধরে সেনাবাহিনী, আমলাতন্ত্র, পুঁজিবাদী ও সামন্ত স্বার্থের প্রত্যক্ষ সমর্থনে দেশ শাসন করেন আইয়ুব খান। এই শাসনের প্রয়োজনে ছাত্র ও রাজনৈতিক দলগুলোর আন্দোলনকে চরম নিষ্ঠুরতার সঙ্গে দমন করা হয়। সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হয় ভূলুণ্ঠিত। দলীয় ঠ্যাঙাড়ে বাহিনী লাভ করে প্রশাসনিক আনুকূল্য। সরকারি প্রচারণা এত উলঙ্গ ছিল যে, প্রথম ক’বছরের আইয়ুবি চমক তাতে উবে যায়। এই প্রচারণার চূড়ান্ত পরিণতি ছিল চেয়ারম্যান মাওয়ের উদ্ধৃতির অনুকরণে আইয়ুবের চিন্তা সংবলিত ‘সবুজ বই’। শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতি শাসক শ্রেণীকে এক ধরনের আত্মসন্তুষ্টি এনে দিয়েছিল। কিন্তু পাকিস্তানের জনগণের জন্য দশ বছরের শাসন ছিল অন্ধকার, নির্যাতন এবং ক্রমবর্ধমান দারিদ্র্যের শাসন, বুদ্ধিবৃত্তির নৈরাজ্য এবং নেতৃত্বহীনতার শাসন।
পাকিস্তানের ছাত্রসমাজ সবসময় একটি সচেতন রাজনৈতিক শক্তি হিসেবে আচরণ করেছে। এর একটি কারণ ছিল, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম কোনো রাজনৈতিক দল গড়ে উঠতে দেয়া হয়নি এবং রাজনৈতিক দলগুলো লাগাতারভাবে মৌলিক অধিকারের জন্যও আন্দোলন চালিয়ে যেতে পারেনি। অবশ্য ১৯৫৮ সালে সামরিক শাসন জারির পর একটা পর্যায় পর্যন্ত রাজনৈতিক দলগুলো ছিল নিষিদ্ধ এবং ছাত্র আন্দোলন ছিল গোটা দেশে একমাত্র সংগঠিত শক্তি। ছাত্রদের কর্মসূচিতে শিক্ষা সমস্যা গুরুত্ব লাভ করলেও দেশের রাজনৈতিক অবস্থা থেকে তা বিচ্ছিন্ন ছিল না। শিক্ষাঙ্গনে নির্যাতন যুক্ত ছিল আইয়ুবি নির্যাতনের সঙ্গে।
ঊনসত্তরের একুশে ফেব্রুয়ারি আইয়ুব খান রাজনৈতিক মঞ্চ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেও তার প্রচলিত শাসনের অবসান ঘটেনি। কিন্তু এটা ছিল এক অভাবিত রাজনৈতিক বিজয় এবং পাকিস্তানের জনগণকে তা এক অকল্পনীয় মানসিক শক্তি জুগিয়েছিল। পাকিস্তানের সামরিক রাজনৈতিক রাজধানী রাওয়ালপিন্ডিতে যখন প্রথম ঘটনা ঘটে, তখন সরকারি মনোভাব ছিল নির্লিপ্ত। কিন্তু পরিস্থিতি যেভাবে মোড় নেয় তাতে সুবিধাভোগীদের সামনে একমাত্র রাস্তা ছিল দশ বছর ধরে ক্ষমতাসীন প্রভুকে বিসর্জন দেয়া।
পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে পূর্ব পাকিস্তানে যে উলঙ্গ শোষণ চলেছে, তার কারণে এখানে অভ্যুত্থানের মাত্রা ছিল ব্যাপক, প্রতিশোধের স্পৃহা ছিল তীব্র। আন্দোলনের তীব্রতা ও গতি সত্ত্বেও তা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। পরবর্তী ঘটনাপ্রবাহে প্রমাণিত হয়, ঊনসত্তরে দ্বিতীয়বার সামরিক শাসনের কথা তত্কালীন রাজনৈতিক নেতারা আগেই জানতেন। লুই বোনাপার্টের অষ্টাদশ ব্রুমেয়ার সম্পর্কে মার্কস যে মন্তব্য করেছেন, এক্ষেত্রে তা প্রযোজ্য : ‘সমাজ নিজের জন্য নতুন উপাদান বিজয়ের পরিবর্তে দেখা যাচ্ছে রাষ্ট্র তার প্রাচীনতম কাঠামোয় ফিরে গেছে, ফিরে গেছে তলোয়ার এবং আলখেল্লার নির্লজ্জ নিয়ন্ত্রণে।’
ঊনসত্তর সালে সামরিক শাসন জারি হওয়ার পরদিনই পূর্ব পাকিস্তানের শ্রমিকরা তা অমান্য করে। চট্টগ্রামে শ্রমিক ধর্মঘটের ফলে অচলাবস্থার সৃষ্টি হয়। সেনাবাহিনী কিছু কিছু ক্ষেত্রে দমননীতি চালালেও, কিছু কিছু ক্ষেতে নতি স্বীকারে বাধ্য হয়। পশ্চিম পাকিস্তানের করাচি, কোয়েটা প্রভৃতি স্থানেও একই ঘটনা ঘটে। সামরিক শাসন জারির পরপরই প্রচারিত এক প্রচারপত্রে ছাত্রনেতা তারিক আলী মন্তব্য করেছিলেন : ‘যে শান্তি ফিরে এসেছে মনে হয় তা প্রতারণামূলক হতে বাধ্য। দশ বছর পরে এক জোয়াল থেকে মুক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তানিরা এক বছরের বেশি আরেকজন পশ্চিম পাকিস্তানি একনায়ককে মেনে নেবেন বলে মনে হয় না। সামান্যতম ঘটনাও আরেকটি অভ্যুত্থানের জন্ম দিতে পারে, যার পরিণতি হবে স্বাধীন এবং সার্বভৌম পূর্ব পাকিস্তান।’ এবং বাস্তবে তা-ই ঘটেছে।
১৯৬৯-এর গণঅভ্যুত্থানের শিক্ষা কী? এর প্রধান মর্মকথা হচ্ছে, যে রাজনৈতিক আন্দোলন ব্যাপক মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়, তার সাফল্য অনিবার্য। ১১ দফা আন্দোলনের কর্মসূচির মধ্যে যেসব ধারা ছিল একবার তার পুনরাবৃত্তি করলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। ১১ দফা আন্দোলনের প্রচারপত্রই বলে দেয় এদেশের মানুষ তার নিজস্ব অধিকারের ব্যাপারে কতখানি সচেতন ছিল।
আন্দোলনের প্রচারপত্রে বলা হয়েছিল, ‘স্বৈরাচারী সরকারের দীর্ঘদিনের অনুসৃত জনস্বার্থবিরোধী নীতির ফলেই ছাত্রসমাজ ও দেশবাসীর জীবনে সঙ্কট ক্রমেই বৃদ্ধি পাইয়া চলিয়াছে। শাসনে-শোষণে অতিষ্ঠ হইয়া ছাত্র-জনতা ছাত্র-গণআন্দোলনের পথে আগাইয়া আসিয়াছেন। কিন্তু এই অবস্থায় সরকারবিরোধী রাজনৈতিক সংগঠনসমূহ ঐক্যবদ্ধভাবে আন্দোলনের দিকে আগাইয়া আসিতেছে না। সম্প্রতি দুই-একটি দিবস ঐক্যবদ্ধভাবে পালন করা হইলেও কর্মসূচিভিত্তিক কোনো ঐক্যফ্রন্ট গড়িয়া উঠিতেছে না। আমরা ছাত্রসমাজ ও দেশবাসীর স্বার্থে নিম্নোক্ত দাবিসমূহের ভিত্তিতে ঐক্যফ্রন্ট গঠন করিয়া ব্যাপক গণআন্দোলনের পথে আগাইয়া আসিবার জন্য সকল সরকারবিরোধী রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান জানাইতেছি।
১। (ক) সচ্ছল কলেজগুলিকে প্রাদেশিকীকরণের নীতি পরিত্যাগ করিতে হইবে এবং ইতিমধ্যে যেসব কলেজ প্রাদেশিকীকরণ করা হইয়াছে সেগুলিকে পূর্বাবস্থায় ফিরাইয়া আনিতে হইবে। তৃতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রদের উচ্চ ক্লাসে ভর্তি বন্ধের সিদ্ধান্ত বাতিল করিতে হইবে। কারিগরি, প্রকৌশল, চিকিত্সা ও কৃষিছাত্রদের দাবি মানিতে হইবে, ছাত্র বেতন কমাইতে হইবে, নারী শিক্ষার প্রসার করিতে হইবে এবং শিক্ষা সংকোচন নীতি পরিহার করিয়া শিক্ষার ব্যাপক প্রসার করিতে হইবে।
(খ) কুখ্যাত বিশ্ববিদ্যালয় কালাকানুন সম্পূর্ণ বাতিল করিতে হইবে। বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করিতে হইবে।
(গ) শাসক গোষ্ঠীর শিক্ষা সংকোচন নীতির প্রামাণ্য দলিল ‘জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট’ ও ‘হামুদুর রহমান কমিশন রিপোর্ট’ বাতিল করিতে হইবে এবং ছাত্রসমাজের ও দেশবাসীর স্বার্থে গণমুখী ও বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা কায়েম করিতে হইবে।
২। প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠা করিতে হইবে। রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা দিতে হইবে। দৈনিক ইত্তেফাক পত্রিকার ওপর হইতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করিতে হইবে।
৩। নিম্নলিখিত দাবিসমূহ মানিয়া লইবার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হইবে :
(ক) দেশে শাসনতান্ত্রিক কাঠামো হইবে ফেডারেল শাসনভিত্তিক রাষ্ট্রসংঘ এবং আইন পরিষদের ক্ষমতা হইবে সার্বভৌম।
(খ) ফেডারেল সরকারের ক্ষমতা দেশরক্ষা, বৈদেশিক নীতি ও মুদ্রা—এই কয়টি বিষয়ে সীমাবদ্ধ থাকিবে। অপরাপর সকল বিষয়ে অঙ্গ রাষ্ট্রগুলির ক্ষমতা হইবে নিরঙ্কুশ।
(গ) দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকিবে। এই ব্যবস্থায় মুদ্রা কেন্দ্রের হাতে থাকিবে। কিন্তু এই অবস্থায় শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট বিধান থাকিতে হইবে যাহাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হইতে না পারে। এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে, দুই অঞ্চলে দুইটি পৃথক রিজার্ভ ব্যাংক থাকিবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক অর্থনীতি প্রবর্তন করিতে হইবে।
(ঘ) সকল প্রকার ট্যাক্স, খাজনা, কর ধার্য ও আদায়ের সকল ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে। ফেডারেল সরকারের কোনো কর ধার্য করিবার ক্ষমতা থাকিবে না। আঞ্চলিক সরকারের আদায়ী রেভেনিউর নির্ধারিত অংশ আদায়ের সাথে সাথে ফেডারেল তহবিলে জমা হইবে। এই মর্মে রিজার্ভ ব্যাংকসমূহের ওপর পরীক্ষামূলক বিধান শাসনতন্ত্রে থাকিবে।
(ঙ) ফেডারেশনের প্রতিটি রাষ্ট্রের বহির্বাণিজ্যের পৃথক হিসাব রক্ষা করিতে হইবে এবং বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত মুদ্রা অঙ্গরাষ্ট্রগুলির এখতিয়ারাধীন থাকিবে। ফেডারেল সরকারের প্রয়োজনীয় বিদেশি মুদ্রা অঙ্গরাষ্ট্রগুলি সমানভাবে অথবা শাসনতন্ত্রের নির্ধারিত হার অনুযায়ী প্রদান করিবে। দেশজাত দ্রব্যাদি বিনা শুল্কে অঙ্গরাষ্ট্রগুলির মধ্যে আমদানি-রফতানি চলিবে এবং ব্যবসা-বাণিজ্য সম্পর্কে বিদেশি রাষ্ট্রগুলির সাথে চুক্তি সম্পাদনের, বিদেশে ট্রেড মিশন স্থাপনের এবং আমদানি-রফতানি করিবার অধিকার অঙ্গরাষ্ট্রগুলির হাতে ন্যস্ত করিয়া শাসনতন্ত্রে বিধান করিতে হইবে।
(চ) পূর্ব পাকিস্তানকে মিলিশিয়া বা প্যারা-মিলিটারী রক্ষীবাহিনী গঠনের ক্ষমতা দিতে হইবে। পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা নির্মাণ ও নৌবাহিনীর সদর দফতর স্থাপন করিতে হইবে।
৪। পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ সিন্ধুসহ সকল প্রদেশের স্বায়ত্তশাসন প্রদান করতঃ সাব ফেডারেশন গঠন।
৫। ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স ও বৃহত্ শিল্প জাতীয়করণ করিতে হইবে।
৬। কৃষকের ওপর হইতে খাজনা ও ট্যাক্সের হার হ্রাস করিতে হইবে এবং বকেয়া খাজনা ও ঋণ মওকুফ করিতে হইবে। সার্টিফিকেট প্রথা বাতিল ও তহশিলদারদের অত্যাচার বন্ধ করিতে হইবে। পাটের সর্বনিম্ন মূল্য মণপ্রতি ৪০ টাকা নির্ধারণ এবং আখের ন্যায্য মূল্য দিতে হইবে।
৭। শ্রমিকের ন্যায্য মজুরি ও বোনাস দিতে হইবে এবং শিক্ষা, বাসস্থান, চিকিত্সা ইত্যাদির ব্যবস্থা করিতে হইবে। শ্রমিক স্বার্থবিরোধী কালাকানুন প্রত্যাহার করিতে হইবে এবং ধর্মঘটের অধিকার ও ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান করিতে হইবে।
৮। পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ ও জলসম্পদের সার্বিক ব্যবহারের ব্যবস্থা করিতে হইবে।
৯। জরুরি আইন প্রত্যাহার, নিরাপত্তা আইন ও অন্যান্য আইন প্রত্যাহার করিতে হইবে।
১০। সিয়াটো, সেন্টো, পাক-মার্কিন সামরিক চুক্তি বাতিল করিয়া জোটবহির্ভূত স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি কায়েম করিতে হইবে।
১১। দেশের বিভিন্ন কারাগারে আটক সকল ছাত্র, শ্রমিক, কৃষক, রাজনৈতিক কর্মী ও নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি, গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া প্রত্যাহার এবং আগরতলা ষড়যন্ত্র মামলাসহ সকল রাজনৈতিক কারণে জারিকৃত মামলা প্রত্যাহার করিতে হইবে।’
এই কর্মসূচিকে বিশ্লেষণ করলে যেটা স্পষ্ট হয়ে ওঠে, তা হচ্ছে ছাত্রসমাজ দাবিনামা তৈরি করলেও খুব সঠিকভাবেই সেখানে জনইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে।
আজকের বাংলাদেশে ১১ দফা আন্দোলনের মতো একটি সর্বগ্রাসী আন্দোলন কি সম্ভব? কারণ এদেশে বঞ্চিত মানুষের সংখ্যা বাড়ছে এবং একই জাতির মধ্যে সুবিধাভোগীদের সংখ্যাও বাড়ছে, যারা বিভিন্ন উপায়ে রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণ করছেন। দলমত নির্বিশেষে এখানে অনেক অর্থনৈতিক স্বার্থের জন্ম হয়েছে, যা যে কোনো আন্দোলনকে ব্যাপক জনভিত্তি দেয়ার বিরুদ্ধে প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। তাই ১১ দফা আন্দোলনের মতো দেশব্যাপী জনসমর্থিত আন্দোলনের সম্ভাবনা প্রায় সীমিত। অনেকে ১৯৯০ সালের এরশাদবিরোধী আন্দোলনকে ব্যাপক আন্দোলন হিসেবে আখ্যায়িত করলেও সে আন্দোলন মূলত ছিল রাজধানী ঢাকাকেন্দ্রিক, যা প্রশাসনের অন্দর মহল অর্থাত্ সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রকে সরকারপ্রধান পরিবর্তনে উত্সাহী করে তোলে।
কিন্তু ১১ দফা আন্দোলনের বিস্তৃতি, কৌশল এবং সব পেশা ও শ্রেণীর মানুষের অংশগ্রহণ এই আন্দোলনকে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মর্যাদা দিয়েছে। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা রাজনৈতিক প্রশ্নে যেভাবে সচেতন, অন্যান্য প্রশ্নেও তেমনি সচেতন। এদেশের মানুষকে রাজনৈতিক স্লোগানের ফুলঝুরি ও অতীতমুখিনতা নিয়ে দীর্ঘদিন বন্দি করে রাখা সম্ভব নয়।
লেখক : পরিবেশবিদ ও সাংবাদিক
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 23
(100)
- কাক ডাকে কা কা by এবনে গোলাম সামাদ
- সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান নিয়ে সংশয়ঃ খাদ্য নি...
- ভারতে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত বাজারঃ আশ্বাস আর...
- স্মরণ- জাতীয় শিক্ষক দিবস ও শহীদ জিয়া by অধ্যাপক ...
- তাদের হাসি বাসি পোলাওয়ের মতো by আল মাহমুদ
- ‘... নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই’ by মাহবুব তালু...
- ফিরে দেখা ঊনসত্তরের অভ্যুত্থান by মাহফুজ উল্লাহ
- উত্পাদনমূলক কর্মকাণ্ডে বিনিয়োগ দরকারঃ টাকার প্রবা...
- প্রকৃতির পাঁজর খুবলে নিচ্ছে দস্যুরাঃ পাহাড় কাটা ব...
- বিস্মৃত নাম গোলাম রহমান by ফখরুজ্জামান চৌধুরী
- চালের বাজারে পাক-ভারতের দাপটঃ আমরা অসহায় by নোমান...
- বাংলাদেশের অভ্যুদয় ভারতকে এনে দিয়েছে শান্তি by আ...
- আলুচাষীরা বিপাকেঃ কৃষি বিভাগ সজাগ না হলে বিপদ
- ভারতের বাম রাজনীতির শেষ সূর্য অস্তমিতঃ চলে গেলেন ...
- বইমেলা, মেধাস্বত্ব ও লেখক-প্রকাশক সম্পর্ক by মুহম্...
- প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে দুটি কথা by ড. তা...
- বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে by হায়দার আকবর খা...
- দ্রব্যমূল্য বাড়ছেইঃ সরকারের কি কিছুই করার নেই?
- বুড়িগঙ্গার বর্জ্য অপসারণঃ সার্বিক সমন্বয়ের অভাব
- চলতি পথে-মথুরাপুর দেউলের ইতিবৃত্ত by দীপংকর চন্দ
- গণপরিবহন-উড়ালসড়কে কি সবাই ‘উড়তে’ পারবেন? by এ কে এ...
- ওসামা হত্যা-আরব ও পাশ্চাত্যের সম্পর্কের হেমন্তকাল ...
- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-মমতা-ঝড়ের আড়ালে বুদ্ধ...
- সময়ের প্রতিবিম্ব-যাহারা তোমার বিষাইছে বায়ু by এবিএ...
- দুই দেশের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে পারে-ভুটান...
- রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি-ত্রয়োদশ সংশোধনী বাতিল
- জন্মাষ্টমী-শুভবোধের উন্মেষ ঘটুক by সুব্রত ঘোষ
- মান্ধাতা ব্যবস্থাপনার গ্রন্থাগার by এম জিয়াউল হক স...
- ভারত-জনমত শাসন করছেন আন্না হাজারে by পার্থ চট্টোপা...
- ছুটি by মাহবুব মোর্শেদ
- পরিবেশ-বন্যপ্রাণী, বাণিজ্য-বাহাদুরি ও বিপন্নতা by ...
- দুর্ঘটনা-তারেক মাসুদের অসমাপ্ত জীবন, অপূর্ণ স্বপ্ন...
- রফতানি বাণিজ্য সম্প্রসারণ-মিশন হোক চৌকস ও দায়িত্বশীল
- দুর্ভোগের কপোতাক্ষ নদ-জরুরি ভিত্তিতে ড্রেজিং চাই
- চারদিক-হালুয়াঘাটের ফুল মিয়া by ইয়াসমীন রীমা
- দূরদেশ-‘সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো’ by আলী র...
- কলকাতার চিঠি-যুদ্ধশেষে ফলের অপেক্ষা by অমর সাহা
- উচ্ছেদ ও উন্নয়ন-কক্সবাজারে আরেকটি আড়িয়ল বিল? by বি...
- খোলা হাওয়া-রাষ্ট্র বনাম লিমন হোসেন by সৈয়দ মনজুরুল...
- এই আত্মঘাতী উদাসীনতার অবসান হোক-ঐতিহাসিক স্থাপনা ধ...
- প্রশাসনিক অদক্ষতা ও দীর্ঘসূত্রতা দূর করতে হবে-এডিপ...
- চারদিক-‘এইবার বাড়িত গেলে খালি খেলমু’ by শামসুজ্জাম...
- ভূ-রাজনীতি-কেমন হবে ওসামা-উত্তর দুনিয়া by পেপে এসক...
- গদ্যকার্টুন-আমরা কাটিব রগ... by আনিসুল হক
- মা দিবস-‘ভালো’ মা হতে কি অধিকার হারাতে হয়? by নাসর...
- অল্পবিদ্যা-আমিনীর জয় (!) হোক by আসিফ নজরুল
- দীনেশ ত্রিবেদি: মমতার রোষের শিকার?
- নারীর জন্য বিশ্বের সেরা এবং...নিকৃষ্ট স্থান
- স্যান্টোরামের কৌশল
- চীনে রদবদল-বো শিলাইয়ের বিদায়ের নেপথ্যে ব্য by শরি...
- সারাইখানা
- আসছে উইন্ডোজ-৮ by নুরুন্নবী চৌধুরী
- যা কিছু প্রথম
- বাজারে নতুন
- সেই সাইক্লোস্টাইল মেশিন by মোহাম্মদ মোরশেদ হোসেন
- বঙ্গবন্ধু ও ওরিয়ানা ফালাচি by হাসান ফেরদৌস
- যা নিয়ে আছি-পড়তে ভীষণ ভালো লাগে
- বঙ্গবন্ধু ও ওরিয়ানা ফালাচি by হাসান ফেরদৌস
- একাত্তরের নিশান by খালেক বিন জয়েনউদদীন
- সালাম জানাই by সারওয়ার-উল-ইসলাম
- এমন মজার দেশটি by শিরিন সুলতানা
- সকালবেলার পাখি by আলম তালুকদার
- স্বাধীনতা by দীপংকর চক্রবর্তী
- শহীদুল জহির-জীবন, বাস্তব ও ঘোরের কারবারি by মাহবুব...
- ৫ থেকে ২০ এপ্রিল ২০১২গ্যালারি: জলরঙ-দেশজ স্পন্দন b...
- চারুশিল্প-নীলিমা ও নৈরাজ্যের ছোটগল্প by জাফরিন গুলশান
- ব্যালের নাম রবিঠাকুর by গোলাম মুরশিদ
- মুক্তির গান by আবদুশ শাকুর
- ধর্ম-স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলাম by মুহাম...
- প্রতিরোধের মার্চ-ঘরে ঘরে উড়ছে বাংলাদেশের পতাকা by ...
- সংঘবদ্ধ সহিংসতার ব্যাধির প্রতিকার প্রয়োজন-ছাত্রলীগ...
- মুরগির খামারগুলো রক্ষা করুন-আকাশচুম্বী ডিমের দাম
- আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস-বিলুপ্তি রোধে সচেতনত...
- নিরাপদ আবাস, না নিরাপত্তাহীন আবাস by এ এম এম শওকত আলী
- অপচয় সম্পদের বরকত নষ্ট করে by শাহীন হাসনাত
- মাদকদ্রব্য প্রসঙ্গে ইসলাম by মুফতি মাহফূযুল হক
- পরিশুদ্ধ জীবনের জন্য তওবা by মুফতি এনায়েতুল্লাহ
- ডিমের দাম চড়া-সময় থাকতেই ব্যবস্থা নেওয়া দরকার
- রাজনীতিতে অ্যাসাঞ্জ by একরামুল হক শামীম
- ইয়াহিয়া খানরা নিজেদের ছাঁচে ইতিহাস গড়তে ব্যর্থ হয়ে...
- ধর নির্ভয় গান-দিনে দিনে বড় জমিয়াছে দেনা... by আলী ...
- ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষ-জুলুম চলতেই থাকবে?
- বাংলাদেশ বিমান-স্বচ্ছতা-দক্ষতাতেই নিশ্চিত বাণিজ্য
- নোনা পানির গ্রাস-পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থ...
- চরাচর-বিশ্ব আবহাওয়া দিবস by বিশ্বজিৎ পাল বাবু
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৬৮)-শরণার্থী জীবন by আলী...
- শেকড়ের ডাক-রাজনীতি চাই, কুরাজনীতি নয় by ফরহাদ মাহমুদ
- চৈতন্যের মুক্ত বাতায়ন-পুলিশের সদাচরণ : মুক্তিযুদ্ধ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- ঢাকা অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ
- চারদিক-আমি শহীদ পরিবারের সন্তান
- জাতীয় সংসদ-নারী সাংসদদের হাতাহাতি এবং পুরুষের চোখ ...
- খোলা হাওয়া-ভরসার স্থান একটাই by সৈয়দ মনজুরুল ইসলাম
- গরিবের সহায় সাথী আপা by এম আর আলম
- মুক্তিযুদ্ধের ৫ ওয়েবসাইট by মোহাম্মদ গোলাম নবী
- ফুর্তিবাজ এক গায়ক পাখি by শরীফ খান
- আইনজীবীর দাবি-‘পাকিস্তানের অখণ্ডতা চেয়ে অপরাধ করেন...
- একাত্তরের মুক্তিযুদ্ধ-একদল কিশোরের বিমান ছিনতাই প্...
- নিম্নমানের ওষুধ প্রস্তুত-২৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ...
- পাকিস্তান ২ রানে জয়ী-এত কাছে তবু এত দূর! by উৎপল শ...
-
▼
Mar 23
(100)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment