Tuesday, December 4, 2012
শিবির কর্মীর মৃত্যুর খবরে শেষ বিকেলে ফের হরতালের উত্তেজনা
শিবির কর্মীর মৃত্যুর খবরে শেষ বিকেলে ফের হরতালের উত্তেজনা
শেষ বিকেলে জামায়াতের হরতালে ফের উত্তাপ ছড়ালো কালসির ঘটনা। রাজধানীর মিরপুরের ওই এলাকায় শিবির কর্মীদের সঙ্গে পুলিশ-যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ১৫ জন শিবির কর্মী আহত হয় বলে খবর আসে। ওই সংঘর্ষে গুরুতর আহত একজনের মৃত্যু হয়েছে বলেও দাবি করছে প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ বা অন্য কোন সূত্র এ মৃত্যুর খবর নিশ্চিত করতে না পারলেও নগর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিকেলের ওই সংঘর্ষে শিবির কর্মীরা অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করে।
সেখান থেকে আহত ৭ জন শিবির কর্মীকে আটক করে প্রথমে পল্লবী থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
তবে এ ঘটনার আগে বেলা ১২টার পর থেকে হরতালের উত্তেজনা অনেকটাই থিতিয়ে আসছে শুরু করে। দেশব্যাপী বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ভোরে শুরু হওয়া হরতাল দুপুর গড়ানোর আগেই যেন উত্তাপ হারাতে শুরু করে।
কমে যায় হরতাল সমর্থকদের চোরাগোপ্তা হামলা, ঝটিকা মিছিল, জ্বালাও-পোড়াও, ভাঙচুর। দিনভর রাজপথে থাকার ঘোষণা দিয়েও গা ঢাকা দেয় জামায়াত-শিবির ক্যাডাররা। বিপরীতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের দাপট বাড়তে থাকে হরতালের মাঠে।
শুরু হয় হরতাল বিরোধী মিছিল। রাজপথে শোনা যায় ‘মুজিবের বাংলায়, রাজাকারের ঠাই নেই’, ‘যারা দেয় হরতাল, তাদের মাথায় ঘোল ঢাল’, ‘জামায়াত-শিবির রাজাকার, এ মুহূর্তে দেশ ছাড়’ ইত্যাদি শ্লোগান।
এমনকি জামায়াতের আখড়া হিসেবে পরিচিত মগবাজারে জামায়াত-শিবির পরিচালিত এক হাসপাতালেও ভাঙচুর চালায় যুবলীগ ক্যাডাররা।
সুপ্রিম কোর্টেও হরতাল বিরোধী মিছিল করেছে সরকার সমর্থক সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একাংশ।
যদিও হরতালের সমর্থনে জামায়াত সমর্থক আইনজীবীদের কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।
তবে দুপুরের পর কালসির ওই সঘর্ষ পুরো হরতাল পরিস্থিতিরই মোড় ঘুরিয়ে দেয়।
এর আগে ভোর থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশের জেলাসদরে বিক্ষিপ্তভাবে সংঘর্ষে লিপ্ত হয় জামায়াত-শিবির কর্মীরা। কোথাও কোথাও তারা চোরাগোপ্তা হামলা চালায় পুলিশের ওপর।
তাদের সামলাতে অনেক স্থানেই লাঠিচার্জ করে পুলিশ। ছুঁড়তে হয় কাঁদানে গ্যাস আর রাবার বুলেটও।
এসব সংষর্ষে উভয় পক্ষের শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমনকি একজন গুলিবিদ্ধ হয়েছেন সিলেটে। বিভিন্ন ঘটনাস্থল থেকে শতাধিক কর্মীকে আটকও করা হয়েছে।
এদিকে দূরপাল্লার কোন গাড়ি না ছাড়লেও হরতালে ট্রেন ও লঞ্চ চলাচল ছিলো স্বাভাবিক। তবে সকাল সাড়ে ১০টায় ২১৩টি ব্রোকার হাউজ লগ ইন করে লেনদেন শুরু করলেও শেয়ার লেনদেন ছিলো খুবই কম। ব্যাংকগুলোতে গ্রাহকের উপস্থিতি কম মনে হয়েছে। দু’একটি বাদে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
হরতালে সবিচালয়েও স্বাভাবিক কার্যক্রম চলেছে। স্বাভাবিক ছিলো হিলি স্থলবন্দরও। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত ছিলো।
সকাল সাড়ে ৯টার দিকে জামায়াত-শিবির কর্মীরা শান্তিনগর মোড়ে বাস ভাঙচুর করে। সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উভয় পাশে পুলিশের সতর্ক উপস্থিতি দেখা যায়।
মিরপুরে ৪টি বাসে আগুন ও ভাঙচুর চালায় জামায়াত কর্মীরা। এ সময় অজ্ঞাতনামা ২ জনকে আটক করে মিরপুর থানা পুলিশ।
বেলা ১টায় মুগদা থেকে চারজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে মোস্তাফিজুর রহমান (২২) এবং মো. সোইয়াব (১৯) নামে দু’জন গণধোলাইয়ের শিকার হন।
রাজধানীর গ্রিন রোডে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের কড়া পাহাড়ায় মিছিল করতে না পেরে পুরো এলাকা জুড়ে তাণ্ডব চালায়। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
সায়েন্সল্যাব থেকে পান্থপথ মোড় পর্যন্ত গ্রিন রোড এলাকায় চোরাগুপ্তা হামলা চালিয়ে তারা ৭টি গাড়ি ভাঙচুর করে। এর মধ্যে ২টি মাইক্রোবাস ও ৩টি লেগুনা রয়েছে।
সকাল সাড়ে দশটায় চিড়িয়াখানার সামনে দিশারি পরিবহনে আগুন দেয় হরতাল সমর্থকরা।
সকাল ১১টায় মিরপুর ১ নম্বরে আনসার ক্যাম্পের সামনে দু’টি বাসে আগুন দেওয়া হয়। সেখান থেকে মাংস ব্যবসায়ী সুরুজ মিয়াকে আটক করে মিরপুর থানা পুলিশ।
শ্যামলীতে গাড়ি ভাঙচুর করার সময় সোহেল (২৬) নামে এক যুবককে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ভাঙচুরের ঘটনায় এক শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।
হরতালের সর্মথনে রাজধানীর জিগাতলায় টায়ারে আগুন জ্বালায় জামায়াত কর্মীরা।
সকাল সাড়ে নয়টায় ইউল্যাব ইউনিভার্সিটির সামনে মিছিল করতে এসে একদল জামায়াত কর্মী টায়ারে আগুন ধরিয়ে দেয়। এরপর মতিঝিল থেকে ছেড়ে আসা মোহাম্মদপুরগামী মৈত্রী পরিবহনের বাস ভাঙচুর করে।
এ ঘটনায় বাসের ড্রাইভারসহ কিছু যাত্রী আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে গ্রেফতারের ঘটনা ঘটেনি।
সকাল ৮টার দিকে মহাখালী এলাকায় শাহীন কলেজের সামনে বাসে আগুন দেওয়ার চেষ্টা করে জামায়াত-শিবিরের ক্যাডাররা। তারা একটি যাত্রীবাহী চলন্ত বাসে পেট্রোল ছুঁড়ে দেয়। পরবর্তীতে হরতাল সমর্থকরা ওই বাসে আগুন ছুঁড়লে বাসের একটি সিটে আগুন লেগে যায়। এ সময় যাত্রীরা দ্রুত আগুন নিভিয়ে নেয়। তবে এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এদিকে হরতাল বিরোধী মিছিল-সমাবেশ করেছে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ। তিতুমীর কলেজের ছাত্রলীগ নেতা ছিমছং মিত্রচার্লসের নেতৃত্বে মিছিলটি তিতুমীর কলেজের আশপাশের এলাকা প্রদক্ষিণ করে তিতুমীর কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
যাত্রাবাড়ী এলাকায় হরতাল সমর্থনে পিকেটাররা ১০/১৫টি গাড়ি ভাঙচুর করে। এছাড়া তারা পুলিশের টহল গাড়িতে ইট-পাটকেল ছোঁড়ে। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে দেয় তারা।
এর আগে খিলগাঁওয়ে পুলিশ-পিকেটার সংঘর্ষে চারজন পুলিশ সদস্য আহত হন। সকাল সাড়ে ৯টার দিকে জামায়াত-শিবির কর্মীরা শান্তিনগর মোড়ে বাস ভাঙচুর করে। এ সময় পুলিশ তিনজন জামায়াত-শিবির কর্মীকে আটক করে। এ ঘটনার পর আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
সংঘর্ষের একপর্যায়ে আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে পুলিশ। তখন দ্রুত স্থান ত্যাগ করে জামায়াত-শিবিরের পিকেটাররা। সংঘর্ষ চলাকালে পিকেটাররা যাত্রীসহ একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মগবাজারের ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সোহরাব হোসেন নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ভোরে রাজধানীর হোটেল রূপসীবাংলার(শেরাটন) সামনে একটি গাড়িতে ভাঙচুর চালায় পিকেটাররা। বাংলমোটরের কাছে আগুন দেয় টায়ারে।এর আগে ফার্মগেটে কয়েকজন টি শার্ট পরা যুবক টায়ারে আগুন জ্বালিয়ে দেয়।
পুরনো ঢাকার কোতোয়ালী, সদরঘাট, বাংলাবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সূত্রাপুর, চকবাজার, বাবুবাজারসহ আশপাশের এলাকায় হরতালের সমর্থনে কোনো তৎপরতা লক্ষ করা যায়নি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় গেটে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। দুপুর নাগাদ হরতালবিরোদী মিছিলও করে তারা।
সকাল সাড়ে ১০টার দিকে সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগ কলেজের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বাহাদুর শাহ পার্ক, কোর্ট-কাচারি ও রায় সাহেব বাজার মোড় ঘুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ করে।
এছাড়া পৌনে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে লক্ষ্মীবাজার-শাঁখারীবাজার মোড়-জনসন রোড়, রায়সাহেব বাজার মোড় ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় গেটে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
সোয়া ১১টার দিকে ঘাট শ্রমিকলীগ ও বিআইডব্লিউটিএ’র শ্রমিকলীগ আলাদা আলাদা ব্যানারে টার্মিনাল এলাকা থেকে একটি মিছিল বের করে বাংলাবাজার, পাটুয়াটুলী, ইসলামপুরসহ সদরঘাটের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
বেলা সোয়া ১২টার দিকে মালিবাগ এলাকার আবুল হোটেলের সামনে থেকে জামাত-শিবির কর্মী সন্দেহে তিন জনকে আটক করে পুলিশ।
আটক হওয়া দু’জনের নাম- জয়নাল আবেদিন ও মারুফ। আরেকজনের নাম জানা যায়নি।
সকাল সাড়ে সাতটায় রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে হরতালের প্রতিবাদে ছাত্রলীগের একটি মিছিল শুক্রাবাদ, কলাবাগান ঘুরে আবার বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়।
জামায়াত-শিবিরে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করে ভাষানটেক থানা যুবলীগ। এ সময় ভ্রাম্যমাণ ট্রাকে সংগীত পরিবেশন এবং শ্লোগানের মধ্যে দিয়ে বিক্ষোভ ও সমাবেশ পালন করা হয়।
এদিকে জামায়াতের ডাকা হরতাল প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেয় ছাত্রলীগ।
হরতাল সত্ত্বেও পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ঠিক সময়ে অনুষ্ঠিত হবে বলেও জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগ নেতা-কর্মীরা শাহবাগ, শহীদ মিনার, দোয়েল চত্বর, মধুর ক্যান্টিন, নীলক্ষেত, কাঁটাবনসহ বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের অবস্থান নিয়েছে।
বেলা সাড়ে ১১টায় মধুর ক্যান্টিন থেকে হরতাল বিরোধী মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অপরাজেয় বাংলার পাদেদেশে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
বাংলানিউজের সাভারের স্টাফ করেসপন্ডেন্ট ওমর ফারুক জানান, সকাল ৭টার দিকে সাভারে একটি শ্রমিকবাহী বাসে আগুন দেয় জামায়াত কর্মীরা। এসময় আতঙ্কিত হয়ে নামাতে গিয়ে ১০ শ্রমিক আহত হন।
নয়াহাট এলাকায় হরতালের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে জামায়াত সমর্থকরা। এসময় তারা বেশ কয়েকটি যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে।
পরে সাভার ও আশুলিয়া থেকে ৩ পিকেটারকে আটক করে পুলিশ।
মঙ্গলবার ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় পিকেটিংয়ের সময় কালাম নামে এক পিকেটারকে আটক করে সাভার থানা পুলিশ।
অন্যদিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় পিকেটিংয়ের সময় রফিক (২২) ও মতিউর (২৫) নামে দুই পিকেটারকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
চট্টগ্রাম ব্যুরো জানায়, হরতালে নগরীতে যানবাহন ভাঙচুর এবং সীতাকুণ্ডে তেলবাহী ছোট গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া জামায়াত-শিবিরের কর্মীরা নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে।
পুলিশ নগরীতে বিভিন্ন ঝটিকা মিছিলে ধাওয়া দিয়ে ও যানবাহন ভাঙচুরের সময় এবং পরে এলাকায় তল্লাশি চালিয়ে পৃথকভাবে ৮ জনকে আটক করে। এছাড়া জেলার লোহাগাড়া ও সীতাকুন্ড উপজেলা থেকে ৫ জামায়াত-শিবির কর্মীকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুর পর্যন্ত মোট ১৩ শিবির কর্মীকে আটক করা হয়।
সকাল পৌনে ১০টার দিকে নাসিমন ভবনের সামনে শিবির কর্মীরা একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে।
নগরীর বাকলিয়া থানার ওসি নূরুল আবছার ভূঁইয়া বাংলানিউজকে জানান, সকাল পৌনে ৮টার দিকে ৪-৫ জন হরতাল সমর্থক পিকেটার নগরীর রাজাখালী মোড়ে জিরাত ফ্যাশন লিমিটেডের সামনে চারটি যানবাহন ভাঙচুর করে। ভাঙচুর করা যানবাহনের মধ্যে একটি বাস, দু`টি টেম্পু ও একটি সিএনজি অটোরিকশা আছে।
ঘটনাস্থল থেকে হামিদ হোসেন নামে এক শিবির কর্মীকে আটক করা হয়।
এদিকে যানবাহন ভাংচুরের পর আশপাশের বিভিন্ন দোকান ও অলিগলিতে তল্লাশি চালিয়ে আরো ২ শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ওসি নূরুল আবছার ভূঁইয়া।
এছাড়া বেলা ১১টার দিকে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির সামনে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল ও অটোরিক্সা ভাঙচুরের সময় ধাওয়া দিয়ে পুলিশ ২ শিবির কর্মীকে আটক করেছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।
নগরীর ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরেফিন জুয়েল বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে নগরীর মাঝিরঘাট এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পুলিশ ধাওয়া দিয়ে দু`জনকে আটক করে।
নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে নগরীর পতেঙ্গা থানা এলাকায় জামায়াত-শিবিরের ১০-১৫ জন কর্মী মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিন আহমদ বাংলানিউজকে জানান, ২টি মোটরসাইকেলে চড়ে জামায়াত-শিবিরের কর্মীরা চোরাগোপ্তা হামলা চালিয়ে সীতাকুণ্ডে একটি তেলবাহী গাড়িতে (ভাউচার) অগ্নিসংযোগ করেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই দ্রুতগতিতে তারা পালিয়ে যায়।
তবে পরে পন্থিছিলার শেখপাড়ায় অভিযান চালিয়ে দু`শিবির কর্মীকে আটক করে।
এছাড়া ঝটিকা মিছিল ও ভাঙচুরের চেষ্টাকালে ৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করে লোহাগাড়া থানা পুলিশ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি তানভীর আহমেদ জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ভোরে প্রায় ১ ঘণ্টা তাণ্ডব চালানোর পর পিছু হটে হরতাল আহ্বান করা জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
ভোর সাড়ে ৬টা থেকে জামায়াত ও শিবিরের কয়েক শ’ নেতাকর্মী ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও ছানারপাড় এলাকায় অবস্থান নেয়। তারা কয়েকটি স্পটে টায়ারে আগুন ধরিয়ে দেয় ও কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
এ সময় পুলিশের সামনেই জামায়াত নেতাকর্মীরা সড়কে মিছিল করে। পরে সকাল সাড়ে ৭টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এলে নেতাকর্মীরা পিছু হটে।
জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের অবস্থানের কারণে ভোর সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
একই সময়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার নেতৃত্বে একটি মিছিল বের হয়।
এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সদর উপজেলার ফতুল্লার দেলপাড়া এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট সাব্বির আহমেদ জানান, দক্ষিণ সুরমা এলাকায় হরতালের সকালে ব্যাপক সহিংসতা শুরু করে শিবির ক্যাডাররা। এসময় পুলিশের একটি ভ্যানে অতর্কিত আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায় করে তারা। ওই স্থান থেকে পুলিশ চারজনকে আটক করলে তাদের মোবাইলে হামলার নির্দেশ সংবলিত মেসেজ পাওয়া যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, হামলাকারীরা পুলিশের অবস্থান দেখে বিভিন্ন স্থানে ভাগ হয়ে হামলা চালায়। হামলার সময় হাতে ও পিঠে ব্যাগে করে ককটেল বহন করে তারা। সুযোগ বুঝে ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ সময় পুলিশ ধাওয়া করে দু’টি মোটরসাইকেল জব্দ করে ও চারজনকে আটক করে।
এরপর দক্ষিণ সুরমা থেকে উপশহর এলাকায় এসে ২টি সিএনজি অটোরিকশা ও টায়ার পোড়ায় শিবিরকর্মীরা।
এর আগে পুলিশের ছোঁড়া গুলিতে এজন হরতাল সমর্থক আহত হয়।
পরে হরতাল ঠেকাতে রাজপথে নামে আওয়ামী লীগ। সিটি মেয়র মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নেতৃত্বে মিছিল সমাবেশ করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এসব সভা সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ।
সকাল সাড়ে ১১টায় কোর্ট পয়েন্টে হরতাল বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
খুলনা প্রতিনিধি মাহবুবুর রহমান মুন্না জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আটক করা হয় জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে।
হরতাল চলাকালে জামায়াত-শিবির কর্মী ও পুলিশের সংঘর্ষে ২ পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন- সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ও কনস্টেবল মেহেদী হাসান। ঘটনাস্থল থেকে শিবির কর্মী আজীম ও জামায়াত কর্মী জাহাঙ্গীরকে আটক করে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর লায়ন্স স্কুল সংলগ্ন কাশেম সড়কে এ সংঘর্ষ হয়।
বগুড়ার স্টাফ করেসপন্ডেন্ট টিএম মামুন জানান, দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে বগুড়ার বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
এদিকে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত শাহাজানপুর, দুপচাচিয়া, শেরপুর ও সদর থেকে পুলিশ মিছিল ও পিকেটিং করার সময় ১০ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করে।
পরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে একটি রড বোঝাই একটি ট্রাকে (ঢাকা মেট্টো ট- ১৬-২৯-৩৩) আগুন ধরিয়ে দেয়।
এছাড়া সকাল থেকে বগুড়ার নন্দীগ্রামে কোপিহার সীমান্ত এলাকায় ও পার্শ্ববর্তী জেলা নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগ ও জামায়াতের সংঘর্ষে ৭ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করে।
আহতরা হলেন- আওয়ামী লীগ নেতা শিমুল (৩২), ইনুকা (২৪), জামায়াত নেতা লয়া মিয়া (২৫), মঞ্জু (২৭), মাহফুজার (২২), এছাড়া শাহজাহানপুর এলাকার আহত ২ জন হলেন- আলী ইমাম ও শ্যামল।
এ ঘটনায় শাহজাহানপরু থেকে ৬ জনকে আটক করা হয়েছে। এরা হলেন- ইদ্রিস আলী (৪৫), মামুনুর রশিদ (১৯), মোস্তফা কামাল (১৮), আল আমিন (১৮), আনোয়ার (৬০), ফারুক (১৮)।
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা মাসুক হৃদয় জানান, জামায়াত-শিবিরের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কের পীরবাড়ি এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা।
এ ঘটনায় রাকিব নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশ।
গাজীপুর প্রতিনিধি রিপন আনসারি জানান, টঙ্গিতে ৩টি বাসে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় ২ জনকে আটক করা হয়।
সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গির হোসেন মার্কেট এলাকায় হরতাল সমর্থকরা একটি মিছিল করে। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলকায় বেশ কয়েকটি টায়ারে আগুন ধরিয়ে দেয়। হরতালকারীরা চলন্ত বাসকে লক্ষ্য করে অগ্নিদগ্ধ টায়ার নিক্ষেপ করে বাসে অগ্নিসংযোগের চেষ্টা টালায়। এই ঘটনায় পুলিশ সে স্থান থেকে ২হরতাল সমর্থককে আটক করে।
রাজশাহীর স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমন জানান, বিনোদপুরে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে দিয়ে মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়।
বিনোদপুর এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করাকে কেন্দ্র করে সকাল ৭টার দিকে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সমর্থনে জামায়াতের নেতাকর্মীরা ভোর সাড়ে ৬টা থেকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কয়েকটি ককটেল বিস্ফারণ ঘটিয়ে সামনে আসার চেষ্টা করে।
পরে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়লে তারা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর ওই এলাকার পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে ২ শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানান মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল হক।
কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাস জানান, কুষ্টিয়ায় হরতালের পক্ষে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল জানান, সাতক্ষীরায় হরতালে জামায়াত-শিবির কয়েক দফা ঝটিকা মিছিল করে। পিকেটাররা প্রধান প্রধান রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ এবং শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় একটি গাড়ি ভাঙচুর করে।
পরে পুলিশ রাস্তা থেকে গাছের গুঁড়ি সরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় শহরের বিভিন্নস্থান থেকে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
ভোলা প্রতিনিধি ছোটন সাহা জানান, সকালের দিকে পিকেটাররা ভোলা-বরিশাল সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করলেও পুলিশের ধাওয়ায় সটকে পড়ে তারা।
ভোরে জেলা সদর ও দৌলতখান উপজেলা থেকে জামায়াতের ২ কর্মীকে আটক করে পুলিশ। এরা হলেন- নুরে আলম (৩২) ও মোস্তাফিজুর রহমান (২৮)।
কুমিল্লা সংবাদদাতা ইমতিয়াজ আহমেদ জানান, পিকেটাররা ভোর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২৪টি গাড়ি ভাঙচুর করে। এ সময় ১৩ জনকে আটক করে পুলিশ।
এদিকে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখা ছাত্রশিবির সভাপতি ফারুক হোসেন মজুমদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ছাত্রলীগ কর্মীরা।
এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম বিল্লাহ ও রফিকুল ইসলামকে চৌদ্দগ্রাম থেকে আটক করে পুলিশ।
পিকেটিং চলাকালে দাউদকান্দিতে ৪টি, চান্দিনায় ৬টি, নিমসার ৬টি, কালাকচুয়ায় ৪টি, নগরীর সদর সালাহউদ্দিন মোড়ে ২টি, চৌদ্দগ্রামে ১টি, বেলতলীতে ১টিসহ মোট ২৪টি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা।
পুলিশ কন্ট্রোল রুমের শাহাদাত মুঠোফোনে বাংলানিউজকে জানান, পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত শিবিরের ১৩ কর্মীকে আটক করেছে।
পাবনা প্রতিনিধি শাহীনুর রহমান শাহীন জানান, জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
হরতালে নাশকতার আশঙ্কায় সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বাংলানিউজকে জানান, সদর উপজেলায় ৯ জন, আটঘরিয়ায় ৪ জন, চাটমোহরে ১ জন, ঈশ্বরদীতে ৪ জন, সাঁথিয়ায় ৫ জন ও সুজানগরে ২ জনকে আটক করে পুলিশ।
রূপগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামায়াত-শিবির হটাও শ্লোগান দিয়ে উপজেলা আওয়াম লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভুলতাস্থ আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট ও মাহনা এলাকা প্রদক্ষিণ করে।
পরে ভুলতা গোলচত্বর এলাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল প্রতিনিধি কাওছার হোসেন জানান, ফজরের নামাজ শেষে নগরীতে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
ভোর রাতে নগরীর বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেয় তারা।
পিকেটিংকালে নগরীর বটতলা এলাকা থেকে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা শিবিরের সভাপতি আহসান হাবিবকে (২২) আটক করে পুলিশ।
লক্ষ্মীপুর প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন জানান, সকাল ৭টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকায় শিবির ও পুলিশের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় হরতালের সমর্থনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকিটিংকালে একটি সিএনজি ও একটি মাইক্রোবাস ভাঙচুর করে শিবির কর্মীরা।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পিকেটাররা। এ সময় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
দিনাজপুর প্রতিনিধি সানি সরকার জানান, হরতালে ১টি বিআরটিসি ও দুটি ট্রাকে ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনা ঘটেছে দিনাজপুরে।
মঙ্গলবার ভোরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ফুলবাড়ী বাসস্ট্যান্ডে টায়ারে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
সকাল সাড়ে ৯টার দিকে পীরগঞ্জে জামায়াত-শিবিরের কর্মীরা একটি বিআরটিসি বাস ভাঙচুর করে। এসময় পুলিশ জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করে।
দিনাজপুর সদরের দশ মাইল এলাকায় সকালে একটি খালি ট্রাক আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবিরের কর্মীরা। পরে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া তেরোমাইল এলাকায় আরও একটি ট্রাকে ভাঙচুর চালায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
নেত্রকোনা জেলা প্রতিনিধি আয়নাল হক জানান, মঙ্গলবার জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে নেত্রেকোনা পৌর শহরে শিবিরের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করে। তবে মিছিলটি ফুরকানিয়া মাদরাসা এলাকায় পৌঁছুলে পুলিশ দেখে মিছিল পণ্ড হয়ে যায়।
ঠাকুরগাঁওয় জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার জানান, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে তেলিপাড়া এলাকায় জামায়াত শিবির কর্মীরা বিআরটিসির একটি বাস ও দুটি ট্রাক ভাঙচুর করে। এ সময় ৪ যাত্রী আহত হন।
এরা হলেন- স্নিগ্ধা, জাহাঙ্গীর, মকছেদ ও অজ্ঞাতপরিচয় এক যাত্রী।
বাগেরহাট জেলা প্রতিনিধি এম আকবর টুটুল জানান, হরতালে বাগেরহাট-খুলনা মহাসড়কে গাড়ি ভাঙচুর করেছে।
মঙ্গলবার ভোর থেকে জামায়াতের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে জেলার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা দেয়।
এ সময় জেলার ফকিরহাট উপজেলার বিভিন্ন পয়েন্ট, খুলনা-বাগেরহাট ও খুলনা-মংলা মহাসড়কের বিভিন্নস্থানে পিকেটিং করে নেতাকর্মীরা। মহাসড়কের টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
রাজবাড়ী জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস জানান, শহরের ড্রাইআইচ ফ্যাক্টরি, গঙ্গাপ্রসাদপুর ও গোয়ালন্দ উপজেলার মাল্লাপট্টি থেকে তিন জামায়াত কর্মীকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি একেএস রোকন জানান, চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে হরতাল চলাকালে চাঁপাইনবাবগঞ্জে শহরে পুলিশের ১টি পিকআপ ভ্যানসহ ২টি ট্রাক ভাঙচুর করে জামায়াত-শিবিরের কর্মীরা।
এসময় জামায়াত-শিবিরের ৩ কর্মীকে আটক করে পুলিশ।
ময়মনসিংহ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন খান জানান, ময়মনসিংহ শহর ও উপজেলা পর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িতে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ শহরের কেওয়াটখালী এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী রেজিস্ট্রার নুরুল ইসলাম খানকে তার বাসা থেকে আটক করে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, জামায়াতের কর্মী মওলানা খলিল উল্লাহ ও জসীমউদ্দিনকে তাদের বাড়ি থেকে মঙ্গলবার সকালে আটক করা হয়।
দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের শিববাড়ি রোডস্থ কার্যালয় থেকে হরতালবিরোধী একটি মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় তারা ময়মনসিংহে জামায়াত-শিবিরকে প্রতিরোধের ঘোষণা দেন।
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ফজলে এলাহী স্বপন জানান, পিকেটিংয়ের প্রস্তুতিকালে পুলিশ জেলার উলিপুর উপজেলা থেকে জামায়াতের ৩ নেতাকর্মীকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন-জামায়াতের আমীর আব্দুল আজিজ, প্রচার ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের এবং জামায়াত সদস্য শহীদুল ইসলাম।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
December
(2623)
-
▼
Dec 04
(67)
- হরতালে সারা দেশে বিক্ষিপ্ত সংঘর্ষ
- জুয়েলারির বিজ্ঞাপনে জেরিন খান!
- নেহার ভয়
- শিবির কর্মীর মৃত্যুর খবরে শেষ বিকেলে ফের হরতালের উ...
- ভ্রমণে ত্বকের যত্ন by তৌহিদা শিরোপা
- সাগর-বনের হাতছানি by পল্লব মোহাইমেন
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- আ.লীগের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন- স্বাধীনতার চে...
- উচ্চাঙ্গসংগীত উৎসব- চৌরাসিয়ার বাঁশি মুখরিত প্রাণে ...
- মেট্রোরেলের জন্য অর্থ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা জাইকার
- চুক্তি আর প্রেষণে আসা লোক দিয়ে চলছে বিটিভি by কা...
- সাভারে ফের কারখানায় আগুন আহত ১৫
- লন্ডনে আলোচনা- সুষ্ঠু নির্বাচনের জন্য দুই দলই সংলা...
- জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর
- সংসদ ভবনের সামনে পদচারী-সেতু! by জাহাঙ্গীর আলম
- পদ্মা সেতু প্রকল্প- দুদক ১০ জনকে দায়ী করতে পারে?
- বিক্ষিপ্তভাবে হরতাল চলছে
- উত্তরা-মিরপুর হয়ে মতিঝিল পৌঁছাবে মেট্রো রেল by রেজ...
- মুক্তিযোদ্ধার বাঁচার লড়াই -দেশমাতৃকার জন্য যাঁরা য...
- ৩ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু
- কাউন্সিল ২৯ ডিসেম্বর-পদ হারানো আর পাওয়া-না পাওয়ার ...
- সংশোধিত গঠনতন্ত্র ইসিতে-ইসলাম ছেড়ে গণতন্ত্রের লেবা...
- প্রধানমন্ত্রীর প্রশ্ন-বিজয়ের মাসে কার স্বার্থে বিএ...
- হঠাৎ ডাকা হরতালে লণ্ডভণ্ড পরীক্ষার সূচি by অভিজিৎ ...
- হরতালের সমর্থনে ভাঙচুর, আগুন-দিনাজপুরে শিবিরকর্মী ...
- আজ জামায়াতের হরতাল বিএনপির নৈতিক সমর্থন
- শান্ত হয়নি আশুলিয়া-আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের স...
- সম্পাদকের কলাম-দেশের মানুষ চায় দুই নেত্রীর সমঝোতা ...
- আবুল হোসেনসহ ১২ জনের নামে মামলা হচ্ছে! by হায়দার আলী
- রেকর্ড দামে বিক্রি নেপোলিয়নের চিঠি
- ইউক্রেনে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার পদত্যাগ
- পাকিস্তানের সঙ্গে 'সব ভাষাতেই' কথা বলতে প্রস্তুত দ...
- ঋত্বিক ঘটকের নাতনির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের
- গবেষণা প্রতিবেদন-'লাগামহীন' কার্বন নিঃসরণে ঝুঁকি ব...
- 'রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে না সিরিয়া'
- আসছে মাইক্রোওয়েভ ক্ষেপণাস্ত্র বদলে যাবে যুদ্ধের চে...
- নারীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ!
- মিসরে গণভোট প্রত্যাখ্যান করেছেন বিচারকরা
- ইসরায়েল অস্ত্রবিরতি লঙ্ঘন করছে : হামাস
- ইইউয়ের প্রতি হানিয়া-সন্ত্রাসী তালিকা থেকে হামাসকে ...
- এখন থেকে শুধু ফিলিস্তিন
- ফিলিস্তিনের 'রাষ্ট্রের' মর্যাদা-প্রত্যাখ্যান করে ই...
- আরাফাতের দেহাবশেষ থেকে ৬০ নমুনা সংগ্রহ
- বিবৃতিতে বান কি মুন-ইসরায়েলকে অবশ্যই নতুন বসতির চি...
- বিবৃতিতে বান কি মুন-ইসরায়েলকে অবশ্যই নতুন বসতির চি...
- সরকারের আমন চাল ক্রয় -কৃষক বাঁচবে তো
- মেট্রো রেল প্রকল্প-স্বপ্নপূরণে সফল হোক বাংলাদেশ
- একাত্তরের এই দিনে
- পবিত্র কোরআনের আলো-নূহ (আ.)-এর অবাধ্য পুত্র কিনআন ...
- দেশে-বিদেশে গণমাধ্যম ও সামরিক বাহিনীর সম্পর্ক by ল...
- মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে by ড. শামসুল আলম
- চরাচর-সুগন্ধি ধান by শামস শামীম
- কথা সামান্যই-পুঁজিবাদ প্রচারে সমাজতন্ত্রের ভাষা by...
- বি শে ষ জ্ঞ ম তা ম ত
- নারীর ক্ষমতায়নের আরেক ধাপ
- প্রশ্নগুলোর উত্তর কি মিলবে না? by গোবিন্দ আচার্য্য
- চাই না এ লাশের মিছিল by অদিতি রহমান
- দিলি্লর এবার লক্ষ্মী-সাধনা by প্রেমাংশু চৌধুরী
- মন বাংলাদেশেই by সৈয়দ ইকবাল
- বেসরকারি বিশ্ববিদ্যালয়-উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণ b...
- সমকালীন প্রসঙ্গ-ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা লাভ ...
- মেট্রো রেল-শুভস্য শিঘ্রম
- বরিশালের এসপি অফিস-বেতন তুলতেও উৎকোচ!
- কল্পকথার গল্প-ফোঁস করা কি দোষের হবে! by আলী হাবিব
- 'গ্রাম উজাড়ের সাক্ষী' সে কি আমরা? by ড. মীজানূর রহ...
- সাঈদী নির্দোষ প্রমাণিত হবেনঃ রাজ্জাক
- সাঈদীর পক্ষে আইনি যুক্তি উপস্থাপন শেষ, তথ্যগত যুক্...
-
▼
Dec 04
(67)
-
▼
December
(2623)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment