Tuesday, June 4, 2013
সেই ছবি- সংসদের শীর্ষ তিন আসনে তিন নারী...
সেই ছবি- সংসদের শীর্ষ তিন আসনে তিন নারী...
সংসদের শীর্ষ তিন আসনে তিন নারী। স্পিকার,
সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা। স্পিকারের আসনে ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ
নেতার আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতার আসনে বেগম খালেদা
জিয়া। বাংলাদেশের ইতিহাসে এক অভিনব দৃশ্য।
এক অন্যরকম
আবহ। এ যেন ভিন্ন এক সংসদ। গতকাল বিকাল ৫টা ৫২ মিনিট ছিল সেই
মাহেন্দ্রক্ষণ। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সংসদের
বাজেট অধিবেশনে যোগ দেয়ার সঙ্গে সঙ্গে জাতির সামনে সেই ঐতিহাসিক মুহূর্তটি
ভেসে ওঠে। ইতিহাসের চাকায় দেশ এক নতুন অধ্যায়ে পা রাখে। এ তিনজনের বাইরে
আরেকজনের কথা না বললেই নয়। তিনি সংসদের উপনেতা। তিন শীর্ষ নারী যখন
ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যুক্ত করেছেন তখন উপনেতার আসনে ছিলেন সাজেদা
চৌধুরী। এর আগে গত ৪ঠা মে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিরোধী দলকে
সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন- প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা,
স্পিকার নারী এমন নজির হয়তো আর নেই। আসুন আমরা মিলে একটি ছবি তুলি।
সংসদে কাল ছিল সেই ছবি। না, পাশাপাশি দাঁড়িয়ে কোন গ্রুপ ছবি তোলেন নি সংসদের তিন শীর্ষ জন, তিন নারী। তা না হলেও গোটা সংসদই যেন হয়ে উঠেছিল সেই ছবি।
সংসদে কাল ছিল সেই ছবি। না, পাশাপাশি দাঁড়িয়ে কোন গ্রুপ ছবি তোলেন নি সংসদের তিন শীর্ষ জন, তিন নারী। তা না হলেও গোটা সংসদই যেন হয়ে উঠেছিল সেই ছবি।

বাংলাদেশের ইতিহাসে এ প্রথমবারের মতো একজন নারী স্পিকারের নেতৃত্বে সংসদের অধিবেশন শুরু হলে অন্যরকম আবহের সূচনা হয় গতকাল। অধিবেশন শুরুর কিছু সময় পরই যোগ দেয় বিএনপি। প্রায় ১৫ মাস পর সংসদে আসেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। প্রায় ৫১ মিনিট তিনি সংসদ অধিবেশন কক্ষে ছিলেন। নামাজের বিরতির পরে তিনি আর যোগ দেননি। গত বছরের ২০শে মার্চ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সর্বশেষ সংসদে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন।
বাজেট অধিবেশন শুরু, বিরোধী দলের ওয়াকআউট: বিএনপি নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোটের অংশ নেয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে মহাজোট সরকারের শেষ বাজেট অধিবেশন। গতকাল বিকাল সাড়ে ৫টায় নবনির্বাচিত স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়। দেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার তিনি। অধিবেশনের শুরুতে এমপিরা টেবিল চাপড়ে তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। ১৫ মিনিট পরে যোগ দেন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রধান বিরোধীদলীয় জোট। এ সময় বিরোধীদলীয় নেতাকে হাত উঠিয়ে স্পিকার সালাম জানান। খালেদা জিয়াও হাত উঠিয়ে সালামের জবাব দেন। এদিকে শুরুতে নবনির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানান মহাজোটের শরীক দলের এমপিরা। তবে বিরোধী দলের পক্ষ থেকে স্পিকারকে স্বাগত জানিয়ে কোন ধরনের বক্তব্য দেয়া হয়নি। এদিকে স্পিকার তার স্বাগত বক্তব্যে রাজনৈতিক সঙ্কট সমাধানে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান। সেক্ষেত্রে স্পিকার হিসেবে তিনি যে কোন ধরনের সহযোগিতা দেবেন বলে জানিয়েছেন। এদিকে রাত আটটায় বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সভা-সমাবেশের ওপর অঘোষিত নিষেধাজ্ঞার প্রতিবাদে ওয়াকআউটের পর তারা আর অধিবেশনে যোগ দেননি।
বিএনপির যোগদান: টানা ৮৩ কার্যদিবস অনুপস্থিত থাকার পর সংসদ অধিবেশনে যোগ দেয় বিরোধীদলীয় জোট। এর আগে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে সংসদ সচিবালয়ে বিরোধী দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ৪১ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের মধ্যে ৩৮ জন বৈঠকে অংশ নেন। বৈঠকটি বিকাল ৪টা ২৫ মিনিটে শুরু হয় এবং শেষ হয় ৫টা ৩৫ মিনিটে। খালেদা জিয়ার নেতৃত্বে ৫টা ৫২ মিনিটে অধিবেশন কক্ষে উপস্থিত হন বিরোধী দলের সংসদ সদস্যরা। ১২তম অধিবেশন থেকে ১৭তম অধিবেশন পর্যন্ত টানা অধিবেশন বর্জন করেন বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল। বেগম খালেদা জিয়া এ সংসদে মাত্র ৮ কার্যদিবস উপস্থিত ছিলেন। টানা বর্জনের কারণে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুপস্থিতি ৮৩ কার্যদিবসে ঠেকেছে। বিরোধী দল গত বছরের ১৮ই মার্চ সংসেদ ফিরে মাত্র তিন কার্যদিবস ছিল। তারা ২০শে মার্চ মাগরিবের নামাজের বিরতির পর বেরিয়ে যাওয়ার পর আর অধিবেশনে ফেরেননি। সংবিধান অনুযায়ী, স্পিকারের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়।
সহযোগিতা চাইলেন স্পিকার: দেশের ইতিহাসের প্রথম নারী স্পিকার হিসেবে সরকারি ও বিরোধী দলের কাছে সহযোগিতা চাইলেন ড. শিরিন শারমীন চৌধুরী। তিনি দেশের ইতিহাসে ১২তম স্পিকার। স্পিকার তার স্বাগত বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে মতপার্থক্য ও ভিন্নতা আলোচনার মধ্য দিয়ে নিরসন সম্ভব। জাতীয় ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন। বিরোধীদলীয় নেতাসহ সদস্যদের স্বাগত জানিয়ে তিনি বলেন, নারী স্পিকার দেশে নারীর ক্ষমতায়নে অন্যান্য মাইলফলক হয়ে থাকবেন। এ বিজয় ও গৌরব দেশের সব নারীর। যে কোন সমস্যা সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমি আশা করবো, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন পরিচালনায় আমাকে সহায়তা করবেন। তিনি স্পিকার নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে বিরোধীদলীয় নেতা ও উপনেতাসহ সকল সংসদ সদস্যদের ধন্যবাদ জানান। মহিলা স্পিকার হিসেবে প্রথম কার্যদিবসে দায়িত্ব পালন করায় তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, গণতন্ত্রের অব্যাহত অগ্রযাত্রা সুসংহত করার মধ্যদিয়ে সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, আইনের শাসন ও মানবাধিকারের সমুন্নত রাখার ক্ষেত্রে সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পিকার বিরোধীদলীয় নেতাসহ সদস্যদের উদ্দেশে বলেন, আমি আশা করি আপনাদের অব্যাহত উপস্থিতি, গঠনমূলক ভূমিকা সংসদ অধিবেশনের কার্যক্রমে অংশগ্রহণ সংসদকে প্রাণবন্ত ও অধিক কার্যকর করে তুলবে। গণতন্ত্রে মতপার্থক্য থাকা কেবল স্বাভাবিক ও গ্রহণযোগ্যই নয় বরং সুষ্ঠু গণতন্ত্র চর্চার ক্ষেত্রে অনেকাংশে প্রয়োজনীয় বটে। স্পিকার বক্তব্য রাখার সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেবিল চাপড়ে স্পিকারকে ধন্যবাদ জানান।
শুরুতে স্পিকারকে অভিনন্দন: দেশের প্রথম নারী স্পিকার হিসেবে ড. শিরিন শারমিন চৌধুরীকে সংসদে মহাজোটের এমপিদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। শুরুতে হুইপ আ স ম ফিরোজ অভিনন্দন জানান। তিনি বলেন, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং স্পিকার এ তিনজনই নারী। এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের মধ্যে সংসদীয় গণতন্ত্রে নতুন ইতিহাস। এরপর অভিনন্দন জানান, বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেনন। তোফায়েল আহমেদ অভিনন্দন জানিয়ে বলেন, আপনি দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আপনি দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করতে পারবেন। এটা আমাদের বিশ্বাস। তিনি বলেন, আপনি এই আসনে যখন বসেন তখন আমার স্মৃতিতে অনেক কিছু ভেসে উঠেছে। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর আপনার পিতা ছিলেন তার সেক্রেটারি। আমিও মাত্র ২৯ বছর বয়সে বঙ্গবন্ধুর রাজনৈতিক সেক্রেটারি হই। তখন প্রায়ই আমি আপনাদের বাসায় যেতাম। আপনি ছিলেন তখন খুবই ছোট। ক্লাস ওয়ানে পড়তেন। আপনাকে আমি তখন বলতাম, আপনি ইংরেজিতে কথা বলুন। সেই সময় আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতেন। তখন আমি বলেছিলাম, আপনি অনেক বড় হবেন। আজ আপনি জাতীয় সংসদের স্পিকার হয়েছেন। বিরোধী দল সংসদে যোগ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে। বিরোধী দল আজ সংসদে যোগ দিয়েছে। সংসদ আজ কানায় কানায় পূর্ণ। তোফায়েল আহমেদ বিরোধী দলকে পুরো বাজেট অধিবেশনে থাকার আহবান জানিয়ে বলেন, আপনাদের যা বলার আছে সংসদেই বলবেন। তারপর আলোচনা করে সিদ্ধান্ত নেয়া যাবে। রাশেদ খান মেনন অভিনন্দন জানিয়ে বলেন, আপনি আজও নিরপেক্ষতার কথা বললেন। আগেও আপনি স্পিকার হিসেবে নিরপেক্ষ থাকবেন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, নারী ক্ষমতায়নের ধারাবাহিকতা চলছে। এরই অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো একজন নারীকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়েছে। এসময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধীদলীয় জোট উপস্থিত থাকলেও তারা স্পিকারকে ধন্যবাদ জানিয়ে কোন বক্তব্য রাখেননি। সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্পিকার বলেন, আপনাদের পরামর্শ দায়িত্ব পালনে সহায়ক হবে এবং আগামী দিনে চলার পথে পাথেয় হবে।
শোক প্রস্তাব: সমপ্রতি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। শোক প্রস্তাবে সাবেক সংসদ সদস্য সৈয়দ মাসুদ রেজা ও এডভোকেট মেহেরুন্নেসা খাতুন, যুক্তফ্রন্টের সাবেক প্রচার সম্পাদক এমএ হান্নান, ভাষাসৈনিক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খুরশীদ উদ্দিন আহমেদ, আবদুল জব্বার সরকার, নিবেদিতা নাগ ও অধ্যাপক সারা তৈফুর মাহমুদের নাম উল্লেখ করা হয়। এছাড়া সাভারের ভবন ধস ও ঘূর্ণিঝড়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করা হয়। সংসদে তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। আর এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন: স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে ফজলে রাব্বি মিয়া, এবিএম গোলাম মোস্তফা, মুজিবুল হক, জাফরুল ইসলাম চৌধুরী, ফরিদা রহমানকে নির্বাচন করা হয়।
বিএনপির মুলতবি প্রস্তাব প্রত্যাহার: টানা ৮৩ দিন পর বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলের যোগদানে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয় জাতীয় সংসদে। সংসদে যোগ দিলেও তত্ত্বাবধায়ক ইস্যুতে বিরোধীদলীয় এক এমপির দেয়া মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে নেয় তারা। তাদের দাবি, সরকারের পক্ষ থেকেই তত্ত্বাবধায়ক পুনর্বহাল ইস্যুটি আলোচনায় আনতে হবে। পরে সভা-সমাবেশ নিষিদ্ধ করে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিবাদে ওয়াকআউট করে বিরোধী দল। এর আগে বিকাল ৪টায় সংসদ ভবনে যান বেগম খালেদা জিয়া। তিনি সংসদ ভবনে বিরোধী নেতার কক্ষে বিরোধী এমপিদের নিয়ে দেড় ঘণ্টা বৈঠক করেন। এ সময় বিরোধী দলের এমপিরা বাজেট অধিবেশনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। তারা শেয়ারবাজার, পদ্মা সেতু, হল-মার্কসহ বিভিন্ন ইস্যুতে ৫০টির মতো মুলতবি প্রস্তাব দিয়েছেন। জমাকৃত প্রস্তাবের ওপর আলোচনা করতে চান তারা। কিন্তু সংসদে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোন প্রস্তাবের ওপর আলোচনা করতে চান না। বৈঠক শেষে তিনি নিজের কক্ষে আছরের নামাজ পড়েন। নামাজ শেষে খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধীদলীয় এমপিরা অধিবেশন কক্ষে যান। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিদলীয় এমপি ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জামায়াতের দুই এমপি শামসুল ইসলাম ও হামিদুর রহমান আজাদসহ বিরোধী জোটের ৩৭ এমপি উপস্থিত ছিলেন। তবে কারাগারে থাকায় বিএনপিদলীয় এমপি সালাহউদ্দিন কাদের চৌধুরী, বিদেশে চিকিৎসাধীন থাকায় শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম সংসদে অনুপস্থিত ছিলেন। এদিকে সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপিদলীয় মহিলা এমপি নিলোফার চৌধুরী মনি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আজ সংসদের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও স্পিকার তিনজনই নারী। আমরা আপনাকে অভিনন্দন জানাই। আপনাকে অভিনন্দিত করতেই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দল সংসদে এসেছে। তিনি নতুন স্পিকারকে বিরোধী দলের দিকে সুদৃষ্টি দেয়ার আহ্বান জানান।’
সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে ওয়াকআউট: সিনিয়র পার্লামেন্টারিয়ান ব্যারিস্টার মওদুদ আহমদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের দেয়া মৌখিক নির্দেশকে অনৈতিক মন্তব্য করে তার প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ১৯শে মে মিরসরাইয়ে বলেছেন, সভা-সমাবেশ করা যাবে না। এ অনৈতিক। এরপর তিনি আবারও বলেন, আগামী এক মাস সভা-সমাবেশ করা যাবে না। পরে বিবিসিকে বলেন, সরকারের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে পারবেন। তবে তার নিজের মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোন আদেশ জারি করা হয়নি। এমনকি মন্ত্রিসভায়ও কোন সিদ্ধান্ত হয়নি। পুলিশ সভা-সমাবেশ নিষিদ্ধের কোন নির্দেশ পায়নি। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তিনবার সভা-সমাবেশ নিষিদ্ধের কথা বলেছেন। ব্যারিস্টার মওদুদ বলেন, ১৪ দলের সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের নিন্দা করা হয়। ক্ষোভ প্রকাশ করা হয়। ১৪ দলের নেতারা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য অসাংবিধানিক। সে সভায় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ অনেকেই মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। ব্যারিস্টার মওদুদ বলেন, আমরা কোন দেশে আছি? এটা কি গণতান্ত্রিক নাকি স্বৈরতান্ত্রিক দেশে আছি? স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, আমি বাইরে ছিলাম। আপনি সুন্দর করে গণতন্ত্র, মূল্যবোধ ও আইনের শাসনের কথা বলেছেন। সুন্দর লেগেছে। কিন্তু বাস্তবতার সঙ্গে কোন মিল নেই। তিনি বলেন, বিএনপি হলো সর্ববৃহৎ জনপ্রিয় দল। সভা-সমাবেশ করতে না দিয়ে গণতন্ত্র আছে বলে আমরা মনে করি না। দেশবাসীও মনে করে না। তিনি বলেন, আইন থাকলে সভা-সমাবেশ নিষিদ্ধ করা যায়। তবে দেশে সে ধরনের কোন আইন নেই। একমাত্র জরুরি আইনেই এটা করা যায়। তাহলে কি ধরে নেব মুখের কথায় জরুরি আইন জারি করা হয়েছে? মুখের কথায় দেশ চলে এ কথা প্রথম শুনলাম। ব্যারিস্টার মওদুদ সরকারের উদ্দেশে বলেন, আপনারা চিরদিন ক্ষমতায় থাকবেন না। আমরাও চিরদিন বিরোধী দলে থাকবো না। কোন সরকারই শেষ সরকার নয়। মৌলিক অধিকার মুখের কথায় হরণ করা সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রী যা করেছেন তা এ সরকারের অন্যতম কলঙ্ক হয়ে থাকবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, তিনি দুঃখ প্রকাশ করলে তার সম্মানহানি হবে না। বরং সম্মান বাড়বে। তিনি সেটা করলে সংসদ কার্যকর করতে আমরাও ভূমিকা রাখবো। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক ঘোষণার প্রতিবাদে ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ওয়াকআউট করলাম। এরপর এমপিদের নিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান তিনি। বিরোধী জোটের ওয়াকআউটের পরই পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন সরকারদলীয় এমপি তোফায়েল আহমেদ ও আলী আশরাফ। ওয়াকআউট ঘটনাকে তারা নিন্দা জানান। তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন, আমি বিস্মিত, লজ্জিত। অবাক হয়ে গেলাম। কি কারণে বিরোধী দল ওয়াকআউট করলো তা আমার বোধগম্য নয়। তিনি বলেন, আর ৮ দিন সংসদে অনুপস্থিত থাকলে তাদের সদস্যপদ চলে যেতো। এটা রক্ষা করতেই সংসদে যোগ দেন তারা। সদস্যপদ রক্ষা করতেই যে তাদের সংসদে যোগদান- এটাই আমরা প্রমাণ পেলাম। তোফায়েল আহমেদ বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মওদুদ আহমদ যে বক্তব্য রেখেছেন তা স্ববিরোধী। অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ সভা-সমাবেশ করতে চাইলে তাদের অনুমতি দেয়া যায় না। বিএনপি সভা-সমাবেশের নামে অশুভ শক্তিকে প্রশ্রয় দিয়েছে। এমনকি সেনাবাহিনীকে ইঙ্গিত করেও বক্তব্য রেখেছেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য আমরাও সরাসরি সমর্থন করিনি। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির মুলতবি প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, কিছুক্ষণ আগে জানতে পারলাম বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মুলতবি প্রস্তাব দিয়ে তা প্রত্যাহার করে নিয়েছে। আজ সংসদের কার্যউপদেষ্টা বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, বিএনপি যদি এ ইস্যুতে আলোচনা করতে চায় তাতে আমরা রাজি। অথচ এখন দেখছি বিএনপিই ওই ইস্যু নিয়ে সংসদে আলোচনা করতে রাজি নয়।
এদিকে অধ্যাপক আলী আশরাফ বলেন, ওয়াকআউটের যে দৃষ্টান্ত স্থাপন করলো বিরোধী দল তা হাস্যকর। এর মধ্যে কি উদ্দেশ্য রয়েছে তা আমাদের কাছে স্পষ্ট। তিনি বলেন, আমরা বিরোধী দলের এ ওয়াকআউটের তীব্র নিন্দা জানাই।
মতিঝিল হত্যা নিয়ে রানুর প্রশ্ন: এর আগে বিরোধীদলীয় এমপি রেহেনা আক্তার রানু পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ধর্ম প্রতিমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করেন, ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ অবস্থানে হামলা করে তাদের হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছে। নির্বিচারে যারা আলেমদের হত্যা করেছে তাদের বিচারের কোন উদ্যোগ নেবেন কিনা। জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সেদিন শাপলা চত্বরে একটি লোকও মারা যায়নি।
মুলতবি প্রস্তাব প্রত্যাহার: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দেয়া মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছেন বিএনপিদলীয় এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সংসদে যোগদানের আগে বিরোধী দলের পার্লামেন্টারি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ মুলতবি প্রস্তাব প্রত্যাহার করা হয়। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জানান, এ ধরনের মুলতবি প্রস্তাব এর আগেও একাধিক এমপি দিয়েছিলেন। এখন রাজনৈতিক আলোচনার মূল কেন্দ্রবিন্দু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। বিরোধী দল মনে করে সরকারকে উদ্যোগী হয়েই এ ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। এ জন্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপির ব্যক্তিগতভাবে জমা দেয়া এ-সংক্রান্ত মুলতবি প্রস্তাব তিনি সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করেছেন।
এদিকে সংসদীয় দলের সভাশেষে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক জানান, আমরা এ মুলতবি প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছি। সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হয়েছে, আমরা তত্ত্বাবধায়ক সরকারের ওপর প্রস্তাব দেবো না। আলোচনা করবো না। তাই আমাদের সংশ্লিষ্ট সদস্য তার ৫ মিনিট আগে প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেন, আমরা সংসদে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে নতুন স্পিকার অতীতের স্পিকারের মতো আমাদের কথা বলার সুযোগ থেকে বঞ্চিত করবেন না, এটা আমরা ‘সাইনিং লেডি স্পিকারে’র কাছ থেকে এটাই আশা করি।
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক ইস্যুতে জাতীয় সংসদে আলোচনার জন্য বিরোধী দলের পক্ষ থেকে দু’দিন আগে জাতীয় সংসদ সচিবালয়ে মুলতবি প্রস্তাব জমা দেন নোয়াখালী-১ আসন থেকে নির্বাচিত বিএনপিদলীয় এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। কার্যপ্রণালী বিধির ৬২ ধারা অনুযায়ী ওই প্রস্তাব জমা দিয়েছিলেন তিনি। ওই প্রস্তাবে বলা হয়েছিল, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে হবে। বিধি ৬২ অনুযায়ী সংসদ মূলতবি করে এ বিষয়ে আলোচনা করা হোক।’ বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, বিভিন্ন ইস্যুতে আমরা ৫০টির মতো মুলতবি প্রস্তাব জমা দিয়েছি। আশা করি স্পিকার আমাদের প্রস্তাব গ্রহণ করে আলোচনার সুযোগ দেবেন। নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, বিগত দিনে আমাদের কথা বলা থেকে বঞ্চিত করেছেন। আশা করি এ স্পিকার আমাদের সময় দেবেন। সংসদে কত দিন থাকবেন জানতে চাইলে তিনি বলেন, সংসদের পুরো সময় আমরা থাকতে চাই। কিন্তু সরকারি দলের সদস্যদের আচার-আচরণের ওপর নির্ভর করবে কত দিন থাকতে পারবো।
আনোয়ারের সঙ্গে ইনু-মেননের হ্যান্ডশেক: রাজনীতিতে তারা প্রতিপক্ষ। রাজপথে পরস্পরের বিরুদ্ধে কড়া বক্তব্য দেন। কিন্তু জাতীয় সংসদে তারা অন্য মানুষ। দীর্ঘদিন পর বিরোধীদলীয় এমপিদের সংসদ অধিবেশনে অংশগ্রহণকে টেবিল চাপড়ে স্বাগত জানান। জাতীয় সংসদে বিরোধীদলীয় সিনিয়র পার্লামেন্টারিয়ান এম কে আনোয়ারের পাশের আসনে বসেন মহাজোটের দুই শরিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বিরোধী দল সংসদে গেলে ইনু ও মেনন দু’জনই এম কে আনোয়ারের সঙ্গে হ্যান্ডশেক করেন। এরপর অধিবেশন চলাকালে তাদের বারবার ঘনিষ্ঠ হয়ে আলাপ করতে দেখা গেছে।
অধিবেশন চলবে ৩রা জুলাই পর্যন্ত: জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৩রা জুলাই পর্যন্ত চলবে। গতকাল অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পীকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, ফজলে রাব্বী মিয়া, এডভোকেট মো. রহমত আলী, রাশেদ খান মেনন ও আবদুল মতিন খসরু উপস্থিত ছিলেন। বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত ও আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৬ই জুন সংসদে ২০১৩-২০১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। আলোচনা শেষে ওই বাজেট ৩০শে জুন পাস হবে। প্রস্তাবিত বাজেটের ওপর ৪০ ঘণ্টা আলোচনা হবে। অধিবেশন শুরু হবে প্রতিদিন বেলা ৩টায়। শেষ হবে রাত ৯টায়। অধিবেশনের মেয়াদ ৩রা জুলাই পর্যন্ত নির্ধারণ করা হলেও তা কমানো বা বাড়ানোর ক্ষমতা স্পিকারের ওপর দেয়া হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
June
(1507)
-
▼
Jun 04
(66)
- নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলিম নারীদের অসম্মান by...
- রিমান্ডে নির্যাতন ও মানবাধিকার বেপারিদের নীরবতা by...
- আওয়ামী বুদ্ধিজীবীর মহাবিপর্যয়ভীতি ও মিথ্যাচার by ফ...
- বাজেটে নতুন স্বপ্ন দেখানোর চেষ্টাঃ নির্বাচনের বছরে...
- বিনিয়োগ নেই তবু প্রবৃদ্ধির গালগল্পঃ মারাত্মক ঝুঁকি...
- বিনিয়োগ নেই তবু প্রবৃদ্ধির গালগল্পঃ মারাত্মক ঝুঁকি...
- বাজেটে বিনিয়োগের পরিবেশ তৈরি বড় চ্যালেঞ্জ: ড. আশিক...
- পারমাণবিক অস্ত্র বাড়িয়েছে তিন দেশ
- চীনে কারখানায় আগুন ১১৯ জনের মৃত্যু
- নতুন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী হামাদাল্লাহ উদারপন্থী
- সাদিকের আঘাতে রক্তাক্ত ইমরান!
- মধ্য ইউরোপে প্রবল বন্যায় চারজনের মৃত্যু
- বাড়ির আঙিনায় কুমির!
- প্রধানমন্ত্রী পদে প্রার্থী দেবে পিপলস পার্টি
- জনগণই গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে পারে
- তুরস্কে বিক্ষোভ চলছেই, প্রধানমন্ত্রীর শান্তির আহ্বান
- আত্মহত্যার চেষ্টা
- অ্যাসাঞ্জকে নিয়ে সংলাপের সম্ভাবনা
- সঙ্কটে পাটকল, সহায়তা চান মালিকরা by আহমেদ রাজু
- ব্লগারদের প্রতিবাদ
- নিমতলী ট্র্যাজেডি- কেমন আছেন প্রধানমন্ত্রীর কন্যারা
- বন্দি তানভীরের ফোনালাপ by লায়েকুজ্জামান
- দুই ভরি স্বর্ণের জন্য
- নির্বাচন স্বচ্ছ না হলে মাশুল দিতে হবে অর্থনীতিকেঃ ...
- ছদ্মবেশী খুনি ওরা
- ‘সবজি ভরা বাজার, তবুও দাম চড়া’ by ইমরান আলী
- কারণ সনাক্ত, সমাধান নেই
- দুই ঘণ্টা বক্তব্য দিয়ে চলে যাবেন নাঃ সুরঞ্জিত
- পরিবেশ দূষণের শিকার শিশু স্বাস্থ্য by মো: আলমগীর
- সেই ছবি- সংসদের শীর্ষ তিন আসনে তিন নারী...
- বার্মার রোহিঙ্গাদের দুর্দশার কাহিনী by রুশনারা আলী
- অবাধ ও সুষ্ঠু হোক সিটি নির্বাচন
- যুবক, ছুঁয়ে যাও মানবিক হৃদয়... by রিফাত মুনীর ইতি
- শিক্ষাঙ্গন-বাজেট ও শিক্ষা by তারেক শামসুর রেহমান
- কার স্বার্থে রাজনীতি
- অনলাইনে কেনাকাটা by একরামুল হক শামীম
- স্তন ক্যান্সার-আমার চিকিৎসা আমার সিদ্ধান্ত by অ্যা...
- সমকালীন প্রসঙ্গ-ভোট দিয়ে জনগণ জাতীয় সংসদে প্রতিনিধ...
- পেশাজীবীদের দায় আগে সেবা পরে রাজনীতি
- আর্থ-সামাজিক লক্ষ্য অর্জন আন্তর্জাতিক সহায়তা বাড়াত...
- সাদিকের আঘাতে রক্তাক্ত ইমরান!
- অ্যাসাঞ্জকে নিয়ে সংলাপের সম্ভাবনা
- পারমাণবিক অস্ত্র বাড়িয়েছে তিন দেশ
- বাড়ির আঙিনায় কুমির!
- জনগণই গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে পারে
- বানিয়ারচর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি
- ৬ তলার ওপর হেলে পড়েছে ৩ তলা দুটি ভবনই ভেঙে ফেলার ন...
- ২৪১ কোটি টাকায় দুটি উড়োজাহাজ কিনল নৌবাহিনী
- বরিশাল সিটি নির্বাচন সমন্বয় ছাড়া কাজ করছে তিন দপ্ত...
- প্রতিবাদের মুখে সড়কের কাজ বন্ধ
- গাইবান্ধায় ধান-চাল কেনায় অনিয়মের অভিযোগ
- নদীর তিন কিলোমিটারে আটটি বাঁধ দিয়ে রাস্তা by উজ্জ্...
- সদ্য নির্মিত সেতুর নিচ থেকে চলছে মাটি কাটা
- বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় পরিচর্যামূলক নজরদারি দ...
- অন্যান্য অপরাধ দমনেও চাই সক্রিয়তা সন্ত্রাসবাদ দমনে...
- টর্ট আইন ক্ষতিপূরণের ফাঁপা আশ্বাস by এম এম খালেকুজ...
- দেখা থেকে লেখা কেমন আছে বার্ন ইউনিট by মশিউল আলম
- ছিপছিপে শরীর শুষ্ক ত্বক! by সিদ্ধার্থ মজুমদার
- রঙিন সময় by তাওহিদা জাহান
- গরমে খাটো প্যান্ট by ইমাম হাসান
- বৃষ্টিতে জর্জেট শাড়ি by রয়া মুনতাসীর
- সাভারে ভবনধস: ৪১ দিনেও জ্ঞান ফেরেনি মনোয়ারের মায়ের...
- অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিডির পর্যালোচনা অর্থনী...
- অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সংসদে আলোচনা প্রস্তাব ...
- তানভীর হত্যা মামলা: ওসমান পরিবারের কাউকে জিজ্ঞাসাব...
- গ্যাস-সংযোগের উদ্বোধন বৃহস্পতিবার পর্যায়ক্রমে সবাই...
-
▼
Jun 04
(66)
-
▼
June
(1507)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment