Sunday, May 13, 2012
ভারতে মাওবাদী বিদ্রোহ-অরণ্যে, কমরেডদের সঙ্গে by অরুন্ধতী রায়
ভারতে মাওবাদী বিদ্রোহ-অরণ্যে, কমরেডদের সঙ্গে by অরুন্ধতী রায়
দরজার নিচ দিয়ে আসা খামবন্ধ একচিলতে টাইপ করা চিঠিটি ভারতের গুরুতর নিরাপত্তা হুমকির সঙ্গে আমার মোলাকাত নিশ্চিত করেছে। মাসের পর মাস আমি তাদের জবাবের জন্য প্রতীক্ষা করছিলাম। ছত্তিশগড়ের দান্তেওয়াদার মা দান্তেশ্বরী মন্দিরে আমাকে তাদের জন্য অপেক্ষা করতে হবে।
দান্তেওয়াদা এক অদ্ভুত শহর। যেন কোনো সীমান্ত শহরকে ভারতের একদম মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটি যুদ্ধের উৎপত্তিস্থল এটি, যেখানে সবকিছু উল্টে গেছে।
ইন্দ্রাবতী নদী পেরুলেই মাওবাদী নিয়ন্ত্রিত এলাকা। পুলিশ একে বলে ‘পাকিস্তান’। সেখানে গ্রামগুলো বিরান কিন্তু জঙ্গলে গিজগিজ করছে মানুষ। বনের গ্রামগুলোর বিদ্যালয়গুলো হয় উড়িয়ে দেওয়া হয়েছে, নয়তো সেগুলোতে আস্তানা গেড়েছে পুলিশ। এখানকার অরণ্যের জনগোষ্ঠীর বিরুদ্ধে ভয়াবহ এক যুদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। প্রকাশ্যে এ যুদ্ধের অস্তিত্ব স্বীকার না করলেও, এই যুদ্ধ নিয়ে সরকার গর্বিত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী (এই যুদ্ধের সিইও) পি চিদাম্বরম বলেছেন, ‘অপরাশেন গ্রিন হান্ট’ বলে কিছু নেই, সব মিডিয়ার সৃষ্টি। অথচ বিরাট অঙ্কের টাকা ঢালা হচ্ছে এর পেছনে, জমায়েত করা হচ্ছে লাখ লাখ সেনা। এই যুদ্ধের রণাঙ্গন মধ্য ভারতের অরণ্য হলেও, আমাদের সবার জন্য এর পরিণতি গুরুতর।
বনের মধ্যে মুখোমুখি হওয়া দুই পক্ষের মধ্যে কোনো তুলনা চলে না। একদিকে রয়েছে বিপুল আধা সামরিক বাহিনী; যাদের রয়েছে অর্থ, অস্ত্রক্ষমতা, মিডিয়া ও এক উদীয়মান পরাশক্তির দম্ভ। অন্যদিকে রয়েছে মামুলি অস্ত্রে সজ্জিত সাধারণ গ্রামবাসী, যাদের পেছনে রয়েছে দারুণ সংগঠিত, প্রচণ্ডভাবে উদ্দীপ্ত মাওবাদী গেরিলাদের লড়াকু শক্তি। রাষ্ট্রের সঙ্গে তাদের লড়াইয়ের ইতিহাস অনেক পুরোনো: পঞ্চাশের দশকের তেলেঙ্গানা বিদ্রোহ, ষাটের দশকের শেষ থেকে সত্তরের দশক অবধি পশ্চিমবঙ্গ, বিহার ও অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম এবং আবার আশির দশক থেকে অন্ধ্র, বিহার ও মহারাষ্ট্রে তারা মুখোমুখি হয়েছে। এখন পর্যন্ত এই লড়াই চলছে। পরস্পরের কৌশল ও যুদ্ধপ্রণালী দুই পক্ষের কাছেই অনেক পরিচিত। প্রতিবারই মনে হয়েছে, মাওবাদীরা কেবল পরাজিতই নয়, একেবারে নির্মূল হয়ে গেছে। কিন্তু প্রতিবারই আগের থেকে সংগঠিত, সংকল্পবদ্ধ ও প্রভাবশালী হয়ে তারা ফিরে এসেছে। আজ আবার তাদের অভ্যুত্থান ছড়িয়ে পড়ছে ভারতের খনিসমৃদ্ধ ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বনাঞ্চলে। ভারতের লাখ লাখ আদিবাসীর এই মাতৃভূমি আজ করপোরেট জগতের স্বপ্নভূমিও বটে।
শহুরে সুবোধ ভদ্রলোকদের পক্ষে বিশ্বাস করা সহজ যে যারা নির্বাচনকে ভাওতাবাজি মনে করে, সংসদকে বলে শুওয়ের খোয়াড় এবং যারা খোলাখুলি ভারতীয় রাষ্ট্রকে উচ্ছেদ করতে চায়; সরকারের সঙ্গে লড়াই চলছে সেই মাওবাদীদের। তারা সহজেই ভুলে যায়, মাও-য়ের জন্মেরও শত বছর আগে থেকেই মধ্যভারতের উপজাতীয় জনগণ প্রতিরোধ চালিয়ে আসছে। না লড়লে তারা মুছে যেত। ব্রিটিশ সরকার, জমিদার ও সুদখোর মহাজনদের বিরুদ্ধে হো, ওরাঁও, কোল, সাঁওতাল, মুণ্ডা ও গণ্ডরা বারবার বিদ্রোহ করেছে। প্রতিবারই নৃশংসভাবে তাদের দমন করা হয়েছে, খুন হয়েছে হাজারে হাজারে, কিন্তু তারা বশ মানেনি। এমনকি স্বাধীনতার পরের প্রথম অভ্যুত্থানগুলোও ঘটিয়েছে তারাই। নকশালবাড়ী আন্দোলন ভারতের প্রথম মাওবাদী আন্দোলন। তখন থেকেই নকশালী রাজনীতি ও আদিবাসীদের প্রতিরোধ একাকার হয়ে গেছে।
ভারতের সরকারগুলো সব সময় তাদের প্রান্তিক করে রেখেছে। ১৯৫০ সালে গৃহীত ভারতের নতুন সংবিধানে ব্রিটিশ ঔপনিবেশিক বিধিগুলো বহাল রাখা হলে আদিবাসীদের জন্মভূমি রাষ্ট্রের হাতে চলে যায়। রাতারাতি রাষ্ট্র তাদের খেদিয়ে অল্প কিছু জায়গার মধ্যে জড়ো করে। তারা বঞ্চিত হয় বনের ফলফলাদি থেকে, তাদের জীবনযাত্রাকে বেআইনি করে দেওয়া হয়। তারা ভোটাধিকার পায়, কিন্তু হারায় তাদের জীবনধারণের উপায় আর সম্মান।
যতবার বড় বাঁধ, সেচপ্রকল্প কিংবা খনি করার প্রয়োজনে বিপুলসংখ্যক মানুষকে সরাতে হয়েছে, প্রতিবারই সরকার ‘উপজাতীয়দের মূল ধারায় সামিল’ করা অথবা তাদের ‘উন্নয়নের সুফল’ দেওয়ার কথা বলেছে। ভারতে কেবল বাঁধ বানাতেই তিন কোটি মানুষকে উচ্ছেদ হয়ে যেতে হয়েছে। তারা হলো ভারতের প্রগতির বাস্তুহারা, আর তাদের বড় অংশই হলো উপজাতীয়। তাই যখনই সরকার উপজাতীয়দের কল্যাণের কথা বলে, তখনই তারা দুশ্চিন্তায় পড়ে।
অতি সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম জানিয়েছেন, তিনি চান না উপজাতীয় সংস্কৃতি ‘জাদুঘরে থাকুক’। কিন্তু পেশাগত জীবনে করপোরেট আইনজীবী হিসেবে যখন তিনি বেশ কয়েকটি খনি কোম্পানির হয়ে কাজ করছিলেন তখন আদিবাসীদের কল্যাণে তাঁর আগ্রহ ছিল বলে জানা জায় না। গত পাঁচ বছরে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের সরকার খনি কোম্পানিগুলোর সঙ্গে শত শত বিলিয়ন ডলারের শত শত সমঝোতাপত্র সই করেছে। ইস্পাত ও লৌহ কারখানা, বিদ্যুৎকেন্দ্র, অ্যালুমিনিয়াম পরিশোধনাগার, বাঁধ ও খনির জন্য করা এসব চুক্তির সবই হয়েছে গোপনে। এসবের মাধ্যমে টাকা বানানোর স্বার্থে আদিবাসীদের বসতি ছাড়তেই হবে।
অতএব, এই যুদ্ধ।
একটি দেশ যা নিজেকে বলে গণতান্ত্রিক, তা যখন নিজ সীমান্তের ভেতরেই যুদ্ধ ঘোষণা করে, তখন কেমন হয় সেই যুদ্ধ? প্রতিরোধের কোনো সুযোগ তখন থাকে কি? মাওবাদী কারা? তারা কি কেবলই কোনো অচল মতবাদ কায়েম করতে চাওয়া নৈরাজ্যবাদী, নাকি অসহায় উপজাতিদের স্বার্থের সঙ্গী? সশস্ত্র সংগ্রাম মাত্রই অগণতান্ত্রিক?
রওনা হওয়ার আগের দিন ঘন স্বরে মা বললেন, ‘আমার কেবলই মনে হচ্ছে, ভারতের এখন একটা বিপ্লব প্রয়োজন।’
ইন্টারনেটের একটি লেখা বলছে, মাওবাদী সংগঠনগুলোকে ‘নেতৃত্বহীন’ করতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ভারতের ৩০ জন উচ্চপদস্থ পুলিশ অফিসারকে টার্গেট করে গুপ্তহত্যার প্রশিক্ষণ দিচ্ছে। সংবাদমাধ্যমে খবর আসছে, ইসরায়েল থেকে অনেকগুলো যন্ত্র কেনা হয়েছে গরিবদের বিরুদ্ধে ব্যবহারের জন্য মোক্ষম সব অস্ত্র: লেজার রেঞ্জ-ফাইন্ডার, থার্মাল ইমেজিং ইক্যুইপমেন্ট ও চালকবিহীন বিমান। মার্কিন সেনাবাহিনীতে এগুলো খুবই জনপ্রিয়।
রায়পুর থেকে দান্তেওয়াদা যাওয়ার ১০ ঘণ্টা পথের অঞ্চলটিকে বলা হয় ‘মাওবাদী উপদ্রুত’ এলাকা। উপদ্রব নির্মূল করাই নিয়ম। এভাবে গণহত্যার শব্দ আমাদের ভাষায় ঢুকে পড়েছে। রায়পুরের ঠিক বাইরেই বিরাট এক বিলবোর্ডে বেদান্ত ক্যান্সার হাসপাতালের বিজ্ঞাপন। উড়িষ্যায় এই কোম্পানি (এখানেই একসময় চাকরি করতেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী) যেখানেই বক্সাইটের খনি বানায়, সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ে টাকা দেয়। এভাবেই খনি কোম্পানিগুলো আমাদের মনের মুকুরে জায়গা করে নেয়। তাদের এই কৌশলের নাম করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)—সামাজিক ভাবে দায়বদ্ধ করপোরেট। এই সিএসআরের মাধ্যমেই তারা তাদের অর্থনৈতিক কায়কারবার লোকচুক্ষুর আড়ালে রাখে। কর্ণাটক রাজ্যের সাম্প্রতিক একটি প্রতিবেদন বলছে, প্রতি টন লোহার জন্য খনি কোম্পানি সরকারকে দেয় ২৭ রুপি আর তাদের লাভ হয় পাঁচ হাজার টাকা। বক্সাইট কিংবা অ্যালুমিনিয়াম খনিতে লাভের হার আরও আরও বেশি। এভাবেই প্রকাশ্য দিবালোকে বিলিয়ন বিলিয়ন ডলার লুট হয়ে যাচ্ছে। এই টাকা দিয়েই তারা নির্বাচন, বিচারক, সংবাদপত্র, টিভি চ্যানেল, এনজিও ও সাহায্য সংস্থাগুলোকে কিনে রাখতে পারে। তাই কোথাও ক্যান্সার হাসপাতাল দেখলেই আমার সন্দেহ হয়, আশপাশে কোথাও খনি রয়েছে। তাই অবাক হওয়ার কিছু নেই যখন একটি সরকারি প্রতিবেদনেই বলা হয়, ছত্তিশগড়ের সরকারি মদদে গঠিত খুনে বাহিনী সালভা জুদামকে প্রথম অর্থদানকারীদের মধ্যে টাটা স্টিল ও এসার স্টিল অন্যতম।
আমার পথে পড়ল ব্রিগেডিয়ার বি কে পনওয়ারের বিখ্যাত সন্ত্রাসবিরোধী ও জঙ্গলযুদ্ধ প্রশিক্ষণ কলেজ। তাঁর কাজ হলো দুর্নীতিবাজ ও বখাটে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দিয়ে জঙ্গল-কমান্ডো বানানো। প্রতি ছয় সপ্তাহে এখান থেকে ৮০০ পুলিশ সদস্য যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে বের হন। ভারতজুড়ে এ রকম আরও ২০টি কলেজ হচ্ছে। এভাবে পুলিশকে সেনা বানানো হচ্ছে (কাশ্মীরে হচ্ছে উল্টোটা। সেখানে সেনাবাহিনীই করছে পুলিশ ও প্রশাসনের কাজ)। যাই করা হোক, তাদের শত্রু হলো জনগণ।
দান্তেশ্বরী মন্দিরে সময়মতোই পৌঁছলাম। কথামতো আমার হাতে ক্যামেরা ও নারকেল, কপালে টিপ। কিন্তু ক্যাপ পরা কাউকে দেখা গেল না। কয়েক মিনিটের মধ্যে একটি কিশোর আমার সামনে এল। কিন্তু সংকেতবাক্য বলল না। সঙ্গে একটি আউটলুক পত্রিকা ও কলা আনার কথা তার, সেগুলোও দেখা গেল না। একটি চিরকুট দিল সে, তাতে লেখা: ‘আউটলুট পত্রিকা পাওয়া গেল না’। আর কলা?
‘খেয়ে ফেলেছি’, কিশোরটি বলল, ‘ক্ষুধা লেগেছিল।’
তার কাঁধে একটি ঝোলা। তার নাম মাংটু। এই নাকি ভারতের বৃহত্তম নিরাপত্তা হুমকি?
মন্দির থেকে হেঁটে কিছুটা এগোতেই সবকিছু দ্রুত ঘটতে লাগল। মোটরবাইকে করে দুটো লোক এল। তারা ইশারা করল যে ঠিক আছে। তাদের পেছনে চড়ে বসলাম। জানি না কোথায় যাচ্ছি। স্থানীয় পুলিশ সুপারের বাড়ি পার হলাম। গতবার এখানে এসে তাঁর সঙ্গে কথা হয়। সেই এসপি অকপটে বলেছিলেন, ‘দেখুন ম্যাম, খোলাখুলি বলছি, এই সমস্যার সমাধান পুলিশ বা সেনাবাহিনী দিয়ে হবে না। এসব উপজাতীয়ের সমস্যা হলো, তারা লোভ বোঝে না। তাদের লোভী করে তুলতে না পারলে আমাদের কোনো আশা নেই। আমি আমার বসকে বলেছি, বাহিনীগুলো সরিয়ে নিন আর প্রত্যেক আদিবাসীর বাড়িতে একটি করে টেলিভিশন দিয়ে দিন। দেখবেন, সবকিছু ঠিক হয়ে যাবে।’
আমরা শহর পেরিয়ে এলাম। তিন ঘণ্টা চলার পর হঠাৎ এক জায়গায় তারা থামল। আমি আর মাংটু নেমে পড়লাম। ঝোলা কাঁধে নিয়ে আমি এই পুঁচকে অভ্যন্তরীণ হুমকির পিছু পিছু রাস্তা ছেড়ে বনের ভেতর ঢুকলাম। দিনটা দারুণ সুন্দর। বনের মেঝে যেন ঝরাপাতার সোনায় মোড়া। কিছুটা যাওয়ার পর একটা নদী পড়ল।‘ওই পারে’ সেই এসপি বলেছিলেন, ‘কাউকে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া আছে।’ নদীটা পার হতে হতে আমার সেই কথা মনে পড়ল। কিন্তু মাংটুকে মনে হলো নিশ্চিন্ত। ওর পিছু পিছু আমিও ঢুকে পড়লাম মাওবাদী অধ্যুষিত দণ্ডকারণ্যের অরণ্যের আরও গভীরে। ...
অরণ্যে থাকার শেষ রাতে আমরা ক্যাম্প করলাম একটি পাহাড়ের ঢালে। এটা পার হলেই সেই রাস্তা, যেখানে আমাকে মোটরবাইক থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এই কদিনে বনটাও যেন বদলে গেছে। চিরাউঞ্জি, তুলা আর আমগাছগুলোয় ফুল আর মুকুল ফোটা শুরু করেছে।
কুদুর গ্রামবাসীরা আমার জন্য সদ্য ধরা মাছ পাঠিয়েছে। আর পাঠিয়েছে বন থেকে পাওয়া আর তাদের ফলানো একাত্তর পদের ফল, সবজি, কলাই ডাল, পতঙ্গের একটি তালিকা। সামান্য একটি তালিকা, অথচ এটাই যেন তাদের দুনিয়াকে বোঝার মানচিত্র।
বনে খবর আসে ছোট ছোট চিরকুটে করে। ওরা বলে বিস্কুট। আমার জন্য এ রকম দুটি বিস্কুট এসেছে। কমরেড নর্মদা পাঠিয়েছে একটি কবিতা আর কমরেড মাসে পাঠিয়েছে সুন্দর এক চিঠি (অথচ কখনো কি জানব, কে এই নারী?)।
কমরেড সুখদেবের কম্পিউটারে আমি ইকবাল বানোর গাওয়া কবি ফায়েজ আহমদ ফায়েজের লেখা ‘হাম দেখেঙ্গে’ গানটি তুলে দিলাম। গানটি তিনি গেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউল হকের দুঃশাসনের সময় লাহোরের একটি বিখ্যাত কনসার্টে।
যখন বাতিল আর অভিশপ্তরা বসবে উঁচুতে,
সব মুকুট আর সিংহাসন ধুলায় লুটাবে
হাম দেখেঙ্গে
জবাবে লাহোরের ৫০ হাজার দর্শক একসঙ্গে আওয়াজ তুলেছিল, ‘ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক’। এত এত বছর পর সেই আওয়াজ আবার এই অরণ্যে প্রতিধ্বনিত হচ্ছে। অদ্ভুত, এই মিল!
‘যারা ভুল করে মাওবাদীদের চিন্তা অথবা কাজ দিয়ে সাহায্য করবে’, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের হুমকি দিয়েছেন। সংগীত ভাগাভাগি করা কি সে রকম অপরাধের পর্যায়ে পড়ে?
ভোরবেলায় আমি বিদায় নিলাম। হাঁটা শুরু করার পর এই প্রথম দেখলাম নীতি আর সুখদেব তাদের একে ৪৭-এর সেফটি ক্যাচ অন করে নিল। ‘আমাদের ওপর আক্রমণ শুরু হলে আপনি কী করবেন জানেন?’, বলল সুখদেব।
‘হ্যাঁ’, বললাম আমি, ‘সঙ্গে সঙ্গে আমরণ অনশন ঘোষণা করব।’ শুনে পাথরের ওপর বসে সে হাসতে লাগল।
এক ঘণ্টা ধরে আমরা পাহাড়ে উঠলাম। নিচে সেই রাস্তা, যা দিয়ে মাওবাদী অরণ্যে ঢুকেছিলাম। লুকিয়ে আমরা মোটরবাইকের আওয়াজের জন্য অপেক্ষা করতে লাগলাম। যখন তা এল, চকিতে লাল সালাম বলে বিদায় জানাল ওরা। লাল সালাম কমরেড।
পেছন ফিরে দেখি, তারা সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। হাত নাড়ছে। ছোট্ট এক বন্ধন। যখন দুনিয়া বাস করছে দুঃস্বপ্নের মধ্যে, তখন ওই মানুষেরা স্বপ্ন নিয়ে লড়াই করছে। প্রতি রাতে আমার এই সফরের কথা মনে আসে। মনে আসে সেই সব রাতের আকাশ, সেই সব বনের পথ। আমি যেন দেখি, আমার টর্চের আলোয় ক্ষয়ে যাওয়া চপ্পলের ওপর কমরেড কমলার পা হেঁটে চলেছে। জানি, সে এখনো ছুটে বেড়াচ্ছে। ছুটছে, কেবল তার নিজের জন্য নয়, আমাদের সবার হয়ে আশাকে বাঁচিয়ে রাখার জন্য।
ভারতের আউটলুক ম্যাগাজিন থেকে সংক্ষেপিত ভাষান্তর ফারুক ওয়াসিফ।
অরুন্ধতী রায়: বুকার পুরস্কারপ্রাপ্ত ভারতীয় উপন্যাসিক।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 13
(124)
- অনলাইন আড্ডার হটসিটে এবার শখ by বিপুল হাসান
- এইদিনে-শেষের শুরু যেখানে by জাহীদ রেজা নূর
- স্বাধীনতা-বাঙালির রাষ্ট্র-সাধনা by মুহাম্মদ হাবিবু...
- ধর্ম-ইসলামে স্বাধীনতা ও সার্বভৌমত্ব by মুহাম্মদ আব...
- তথ্যপ্রযুক্তি-ভয়েস ওভার আইপি উন্মুক্ত করে দিন by জ...
- সাদাসিধে কথা-স্বাধীনতার মাস: মার্চ মাস by মুহম্মদ ...
- জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন-অব্যাহত খুন, অব্যাহত...
- এখন প্রয়োজন সামনে এগিয়ে যাওয়া-মহান স্বাধীনতা দিবস
- চারদিক-শিবমন্দির হত্যাকাণ্ড by স্বপন কুমার দাস
- সমাবর্তন বক্তৃতা-আদর্শ পুরুষের নাম কৃষক by মুহাম্ম...
- শিক্ষানীতি-ধর্মীয় শিক্ষা ও ওমানের অভিজ্ঞতা by এস এ...
- অবক্ষয়-২০ ঘর মানুষ, একটি ধর্ষণ এবং অবিরত ‘ক্রসফায়া...
- সময়ের প্রতিবিম্ব-পঁচিশের রাতে স্বাধীনতাযুদ্ধের সূচ...
- বড়দের জগতের অসহিষ্ণুতার প্রভাব নয় কি?-কিশোরদের সহি...
- জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে হবে-সংসদে মুলতবি প...
- চারদিক-তবে কি আমার বাবা মুক্তিযোদ্ধা নন? by দীপ্তি...
- কালের পুরাণ-প্রধানমন্ত্রীর নিরুত্তাপ চীন সফর by সো...
- অভিমত ভিন্নমত
- সুপ্রিম কোর্ট বার নির্বাচন-দলীয় লেজুড়বৃত্তি by মিজ...
- দূষিত পানিই যখন মহামারির ‘গণবিধ্বংসী’ উৎস-ডায়রিয়ায়...
- জনমতকে অগ্রাধিকার দিতে হবে-সরকারের বাস্তবসম্মত সিদ...
- চারদিক-ইতিহাস সংরক্ষণ করতে হলে by শিখ্তী সানী
- পার্বত্য জনপদ-এই চোখের জল: এই আতঙ্ক by সেলিনা হোসেন
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-সরকারের পদক্ষেপের ...
- মহাতীর্থের মহাস্নান-পুণ্য হবে সকল প্রাণ by তারাপদ ...
- বাঘা তেঁতুল-কেউ হাজতে আর কেউ হাসপাতালে by সৈয়দ আবু...
- অরণ্যে রোদন-এই মার্চ ওরা কীভাবে পালন করছে? by আনিস...
- মানুষের নিরাপত্তা কোথায়?-সিলেটে কলেজশিক্ষক খুন
- নিরীহ গ্রাহকেরা যেন হয়রানির শিকার না হন-ভিওআইপির অ...
- চারদিক-হূদয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর by তাসবীর শাতিল
- ভারতে মাওবাদী বিদ্রোহ-অরণ্যে, কমরেডদের সঙ্গে by অর...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-শুধু মুঠোফোনের মাধ...
- বিলবোর্ড দুর্ঘটনা-কার্যকর বিকল্পের সন্ধানে by এ জে...
- মত দ্বিমত বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এক বছরেরও ...
- মত দ্বিমত বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এক বছরেরও ...
- সব ধর্ষককে অবিলম্বে গ্রেপ্তার করুন-খিলগাঁও বিভীষিকা
- ভারতের স্বরাষ্ট্রসচিবের আশ্বাসের বাস্তবায়ন দেখতে চ...
- চারদিক-শেখর, তুই কি শুনতে পাচ্ছিস? by খালেদা নেওয়াজ
- মাই নেম ইজ খান-‘ভালো’ এবং ‘খারাপ’ মুসলমান by সুমন ...
- আলু সংকট-কৃষকের ঘাড়ে কেন লোকসানের ভার by রানা ভিক্ষু
- পাহাড়ে সংঘাত-ভয়ের সংস্কৃতিতে বেড়ে ওঠা পাহাড়ি শিশুদ...
- বিশেষ সাক্ষাত্কার-এখন তদন্তকারী সংস্থা গঠনের দিকে ...
- বিশেষ সাক্ষাত্কার-তদন্তের ওপর নির্ভর করছে কাদের বি...
- ভরাট করা জায়গা উদ্ধার করতে হবে-পেট্রলপাম্প ও একটি ...
- সহযোগিতা ও মৈত্রী প্রসারিত হোক উন্নতির শর্তে-প্রধা...
- চারদিক-অংশ নিন ‘বাংলা ম্যারাথনে’ by সজল খালেদ
- রাজনৈতিক সংস্কৃতি-একজন চার্লস দ্য গলের অপেক্ষায় by...
- সিলেটের নাহার পুঞ্জি-চার হাজার গাছের জীবন বাঁচাতে ...
- আফগানিস্তান-আমি ক্রুদ্ধ কিন্তু হতাশ নই by মালালাই জয়া
- যুক্তি তর্ক গল্প-কতদূর এগোল নারী? by আবুল মোমেন
- গ্যাস-বিদ্যুৎসহ নীতি-সহায়তা অপরিহার্য-কমে যাচ্ছে দ...
- কার্যবিধি সংশোধন করা হোক-কর্তৃত্বহীন উপজেলা পরিষদ নয়
- এইদিনে-বীর মুক্তিযোদ্ধা শহীদ হুরমত আলী by দীপংকর চন্দ
- উন্নয়ন-নির্বাচনী এলাকা উন্নয়ন, স্থানীয় সরকার ও সংব...
- ধর্ম-দেশকে ভালোবাসা ঈমানের অংশ by মুহাম্মদ আবদুল ম...
- দিল্লির চিঠি-ভগৎ সিংয়ের স্মৃতি by কুলদীপ নায়ার
- খোলা চোখে-একাত্তরের গণহত্যা ও ‘ক্ষমা প্রার্থনা’র র...
- কাশেম জুট মিল-মালিক-ঠিকাদার দ্বন্দ্বে পাটের গুদামে...
- ফেসবুক ভেঙে দিল সংসার by একরামুল হক
- বহদ্দারহাট থেকে এক কিলোমিটার-১০ মিনিটের পথ এক ঘণ্ট...
- কক্সবাজারে লোডশেডিং-হোটেল ব্যবসায় মন্দা হুমকিতে হ্...
- বিদ্যুতের কষ্ট আরও তিন মাস! by হামিদ উল্লাহ
- পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ
- কোর্ট ম্যারেজের ভিত্তি কী? by তানজিম আল ইসলাম
- ‘স্পেনের মতো দল দেখিনি’
- কথামালা
- মেলবোর্ন সিডনিতে
- কী বলেন কী হয়!
- এই দিনে-মাকে পাঠানো আবিদের খুদে বার্তা by কাজী আবদ...
- শ্রমিকদের স্বাস্থ্যসেবা বৃদ্ধির বিপক্ষে বিজিএমইএ b...
- খালেদার জনসভায় যেতে বাধা ভাঙচুর আহত ২৫
- সাগর-রুনি হত্যায় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার জড়িত ...
- গ্যালাপের জরিপ-শেখ হাসিনার কাজে ৭৭% মানুষের আস্থা
- অরক্ষিত সংসদ এলাকা-স্পিকার বললেন, আইন মানেন না এমপ...
- আজ বিশ্ব মা দিবস-এই মায়েরা ভালো নেই by শরীফা বুলবুল
- মা by ইমদাদুল হক মিলন
- গার্মেন্ট শিল্পে অসন্তোষ-এই অশুভ তৎপরতা বন্ধ হোক
- প্রতিক্রিয়া-উপাচার্যকে না সরালে সমস্যার সমাধান নয় ...
- মত দ্বিমত-হিলারির সফর ইতিবাচক by শমসের মবিন চৌধুরী
- মত দ্বিমত-যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারি উন্নয়ন by...
- প্রধানমন্ত্রীর ঘোষণা অকার্যকর থাকার তদন্ত দরকার-না...
- কথা বলার দিন শেষ, এবার কার্যকর উদ্যোগ চাই-সড়কে আর ...
- সড়ক যেন জীবনসংহারী ফাঁদ-এ অবস্থার ব্যত্যয় প্রয়োজন
- পবিত্র কোরআনের আলো-যারা সত্য ও ন্যায়কে বুঝতে চায় ন...
- দারিদ্র্য ও ক্ষুধার রাজ্য সীমানাবিহীন by ড. আবু এন...
- আমরা কেন অসুস্থ হই by ড. মুনীরউদ্দিন আহমদ
- চরাচর-মা দিবস by বিশ্বজিৎ পাল বাবু
- একটি অভিমত ও বাংলাদেশের বাস্তবতা by তারেক শামসুর র...
- বৃত্তের ভেতরে বৃত্ত-আসছে বর্ষা বাড়ছে শঙ্কা by দেবব...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- মিজানুর রহমান বললেন-রাষ্ট্র দুর্নীতির ব্যবস্থা করে...
- অবৈধ বাংলাদেশি সমস্যা-প্রতারকদের ঘাঁটি মালদ্বীপ, ঠ...
- কাপাসিয়ার জনসভায় খালেদা জিয়া-গুম-খুনের জন্য বিশেষ ...
- ড. ইউনূসের সমালোচনাকারীদের রফিক-উল হক-‘কত বড় বেকুব...
- গ্যালাপের জরিপ-শেখ হাসিনার প্রতি ৭৭ শতাংশ মানুষের ...
- বিদ্যুৎ-সংকটে জনজীবন বিপর্যস্ত by অরুণ কর্মকার
- সড়কে মৃত্যুর মিছিল-তদন্ত হয়, সুপারিশ বাস্তবায়িত হয়...
- মুক্তিযোদ্ধাদের তালিকা by বিমলেন্দু হালদার
- সাম্প্রতিক প্রসঙ্গ-হিলারি এলেন-গেলেন এবং যা শিখলাম...
- মা- একদিন প্রতিদিন by একরামুল হক শামীম
- এক্সপেরিমেন্ট অব্যাহত by এম আবদুল হাফিজ
- রম্য-খাচ্ছি কিন্তু গিলছি না by গওহার নঈম ওয়ারা
- এশিয়া-প্যাসিফিক অঞ্চল-সাংস্কৃতিক বিনিময়, সহযোগিতা ...
- নড়াইলের নদ-নদী-পানি নিয়ে নীতিমালা চাই
- সড়ক দুর্ঘটনা-প্রতিকারের জন্য আর কত অপেক্ষা?
- তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন ভাড়া by ইমরান পরশ
- কৃষকবান্ধব সরকারের প্রতি অনুরোধ by মোঃ আবদুল বাছেদ
- নিরাপদ খাদ্যের নিশ্চয়তা by মেহেরুন নেছা রুমা
- শিক্ষার মান বাড়ূক by মুহাম্মদ নাজমুল হক
- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নির্ধারণ by এ এম এম ...
- আলুচাষিরা বিপাকে
- কচ্ছপগতি by শেখ রোকন
- ইথারে ভেসে আসা সেই কণ্ঠ... by মোনায়েম সরকার
- সমকালীন প্রসঙ্গ-রাজনীতিতে আবার অশনিসংকেত by এমএম করীম
- কালের আয়নায়-পাপ বাপকেও রেহাই দেয় না :চিলির দৃষ্টান...
- অনলাইনে দরপত্র-স্বচ্ছতার পথে শুভ উদ্যোগ
- তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক-আলোচনার পথেই সমাধান খুঁজুন
- জীবন নিয়ে বাণিজ্য
- চরাচর-আর কত অত্যাচার সইবে মাটি? by মো. নূর-ই-আলম স...
- পবিত্র কোরআনের আলো-পৃথিবী ভর্তি স্বর্ণের বিনিময়েও ...
- অর্থমন্ত্রী কূটনীতিকদের যা বলেছিলেন
- ইতিউতি-পররাষ্ট্রীয় সম্পর্ক জাতীয়ভাবে বিবেচনার বিষয়...
- মুঠোফোনে নষ্ট হচ্ছে সামাজিক বন্ধন
- রাস্তায় বেপরোয়া কিশোর চালক by মোহসিন কবির
-
▼
May 13
(124)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment