Wednesday, February 8, 2012
সাক্ষাৎকার রাশেদ খান মেনন এমপি-ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তি জনগণ চায় না-সাক্ষাৎকার গ্রহণ :সুভাষ সাহা ও মাহফুজুর রহমান মানিক
সাক্ষাৎকার রাশেদ খান মেনন এমপি-ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তি জনগণ চায় না-সাক্ষাৎকার গ্রহণ :সুভাষ সাহা ও মাহফুজুর রহমান মানিক
বামপন্থি রাজনীতিবিদ রাশেদ খান মেনন ১৯৭৯, ১৯৯১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি। ছাত্ররাজনীতি দিয়েই তার রাজনৈতিক অঙ্গনে পদচারণা শুরু। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।
ষাটের দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানে সামরিক আইনবিরোধী ও বাঙালির স্বাধিকার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। বাষট্টির শিক্ষা আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি জাতীয় রাজনীতির সামনের সারিতে চলে আসেন এবং প্রায় পাঁচ দশক এ অবস্থান ধরে রেখেছেন। স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। পাকিস্তান আমলে 'স্বাধীন পূর্ব বাংলা'র কথা বলার জন্য তাকে সাত বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ পর্যন্ত তার চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সমকালের সঙ্গে সাক্ষাৎকারে তিনি রাজনীতি ও অর্থনীতির বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেছেন
সমকাল : নির্বাচন কমিশন দিয়েই শুরু করছি। কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি হয়েছে। প্রধান বিরোধী দল বিরোধিতা করছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
রাশেদ খান মেনন : নির্বাচন কমিশন গঠন সরকারের সাংবিধানিক দায়িত্ব। এবারই প্রথম সবার মতামত নিয়ে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংবিধানের ১১৮ অনুচ্ছেদে বলা আছে, নির্বাচন কমিশন নিয়োগ দেবেন রাষ্ট্র্রপতি। নির্বাচন কমিশন সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ কাজ করার প্রস্তাব করেছিল। আমরা মনে করি, সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে একধাপ অগ্রগতি সাধিত হয়েছে এক্ষেত্রে। ৪০ বছরে কোনো নির্বাচন কমিশন গঠনে বিরোধী দলের মতামত গ্রহণ করা হয়নি। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে গঠিত কমিশন স্বাভাবিকভাবেই সবার গ্রহণযোগ্য হওয়া উচিত। বিএনপি যে প্রশ্ন তুলছে তা অবান্তর। কারণ নির্বাচন কমিশন গঠনের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সংযোগ নেই। নির্বাচন কমিশন_ এটি হচ্ছে আমাদের সংবিধানের মৌল বিষয়ের একটি। সুতরাং সেই মৌল দায়িত্ব পালন করতে গিয়ে রাষ্ট্রপতি কোনো ভুল করেছেন বলে আমি মনে করি না। আরও ভালো হতো যদি আইনটা প্রণয়ন করে যেতে পারতাম আমরা। তাহলে বিষয়টি স্থায়ী রূপ পেত। তবে এখন যে সার্চ কমিটি গঠন হয়েছে, আমরা আশা করব, সেই সার্চ কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পেঁৗছাতে সক্ষম হবে। বিরোধী দল এখানে কেবল বিরোধিতার স্বার্থেই কথা বলেছে। আজ যদি বলা হয়, তাদের মনোনীত ব্যক্তিকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে তাহলে দেখা যাবে, সেটিরও তারা বিরোধিতা করছে।
সমকাল : নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে আপনাদের আর কোনো প্রস্তাব...।
মেনন : নির্বাচন কমিশনের আর্থিক দায়িত্ব সরকার থেকে পৃথক হওয়া দরকার। কমিশনে নিজস্ব লোকবল নিয়োগের ব্যাপারটি গুরুত্বপূর্ণ। উপজেলা পর্যায়ে যদি তারা তাদের নিজস্ব জনবল নির্ধারণ করতে পারে তাহলে প্রশাসনের প্রভাবমুক্ত থেকেই নির্বাচন অনুষ্ঠানে সক্ষম হবে। দেখা যায়, লোকবলের জন্য তাদের প্রশাসনের ওপর নির্ভর করতে হয়। অনেক সময় দেখা যায়, প্রশাসন তাদের কথা শোনে না। তাছাড়া নির্বাচন কমিশনের আধুনিকায়ন জরুরি হয়ে পড়েছে।
সমকাল : তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সুপ্রিম কোর্ট 'আরও দুই মেয়াদ পর্যন্ত রাখা যেতে পারে'_ এ রকম একটা পর্যবেক্ষণ দিয়েছিল। কিন্তু সরকার তা গ্রহণ করেনি। এ ব্যাপারে আপনাদের দলগত অবস্থান?
মেনন : এ ব্যাপারে আমাদের অবস্থান ছিল তত্ত্বাবধায়ক সরকার দুই মেয়াদের জন্য রেখে দেওয়ার পক্ষে। তারপরও সমস্যা থেকে যেত। কারণ আদালতের শর্ত ছিল_ বিচার বিভাগকে এর মধ্যে ইনভলভ করা যাবে না। সরকার যদি এটি মেনেও নিত, তখনও সংকট থাকত এ জন্য যে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হতেন_ এ নিয়ে বিরোধী দল আপত্তি উত্থাপন করত। সুতরাং হাইকোর্টের রায় মেনে নিয়ে পদক্ষেপ গ্রহণ করলেই বিরোধী দল মেনে নিত_ এটি মনে করার কারণ নেই। তারপরও আমি বলব, সরকারের উচিত ছিল বিষয়টি বিবেচনা করা।
সমকাল : বিচার বিভাগের ওপর সরকার প্রভাব খাটাচ্ছে বলে কথা উঠছে...।
মেনন : আমরা একটা স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ চাই এবং এটি দুর্ভাগ্য যে, বিচারপতি নিয়োগের ব্যাপারে দলীয় প্রভাবের বিষয়টি প্রাধান্য পেয়ে থাকে। যেহেতু সুপ্রিম কোর্টের এই নিয়োগের ক্ষেত্রে প্রধান ভূমিকা রয়েছে সেহেতু আমি মনে করি, বিচার বিভাগ প্রভাবমুক্ত রাখার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের উদ্যোগী ভূমিকা গ্রহণ করা উচিত। এখন যদি সুপ্রিম কোর্টে দলীয় লোক দিয়ে থাকে তাহলে কেবল বলতে হবে_ গোড়ায় গলদ...।
সমকাল : সরকারের ব্যর্থতার দায় মহাজোটের শরিক দল হিসেবে আপনাদের ওপরও বর্তায়...।
মেনন : আমরা তো অনেক ইস্যুতে তীব্র বিরোধিতা করেছি। ২০১০ সালে আমাদের পার্টি কংগ্রেসে আমরা আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ, দ্রব্যমূল্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ভুল পদক্ষেপের সমালোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। রেন্টাল পাওয়ার প্লান্ট না করার জন্য আমি সংসদে বলি এবং বিকল্প প্রস্তাব দিই। মূল্যবৃদ্ধি রোধের জন্য রেশনিং ব্যবস্থা চালু এবং টিসিবি কার্যকর করার কথা বলি। দুর্ভাগ্যজনক যে, টিসিবি তিন বছরেও সেভাবে কার্যকর করা যায়নি আর রেশনিং ব্যবস্থার বিষয়েও সরকার উদ্যোগ নেয়নি। ফলে মূল্যবৃদ্ধি সরকার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছে না। এর বাইরেও অন্য যে প্রশ্নগুলো বলেন, টিপাইমুখ বাঁধ প্রশ্নে বলেন, ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে বলেন_ পার্লামেন্ট এবং এর বাইরে অনেক কথা বলেছি।
সমকাল : মহাজোটের শরিক দল হিসেবে সরকারে তো আপনাদের সরাসরি অংশগ্রহণ নেই...।
মেনন : আপনি ঠিকই বলেছেন। জোটের রাজনীতি করলে সর্বক্ষেত্রে জোটবদ্ধতা থাকা দরকার। কিন্তু সরকারের কোথাও এ অংশগ্রহণ নেই।
সমকাল : এ ব্যাপারে আপনাদের নেতাকর্মীদের মধ্যে কি ক্ষোভ আছে?
মেনন : ক্ষোভের প্রশ্ন নয়, এটি ন্যায়-অন্যায়ের প্রশ্ন। এ ব্যাপারে ইতিমধ্যেই আস্থার সংকট সৃষ্টি হয়েছে। কেবল আমাদের কর্মীদের মধ্যেই নয়, জনগণের মধ্যেও তা রয়েছে।
সমকাল : গণতান্ত্রিক সরকারে মাঝে মধ্যেই রদবদল হয়ে থাকে। কোনো মন্ত্রী বা কেউ যদি ঠিকমতো পারফর্ম না করেন তাহলে তাকে বাদ দেওয়া হয়। কিন্তু এ সরকারের ক্ষেত্রে তো তেমন কোনো বড় ধরনের পরিবর্তন দেখিনি।
মেনন : দেখুন, এটি প্রধানমন্ত্রীর নিজস্ব্ব ব্যাপার। আমি মনে করি, মন্ত্রিসভার পারফরম্যান্স বিষয়ে প্রধানমন্ত্রী নিয়মিত বলছেন, তিনি খুবই স্যাটিসফাইড। জনগণের পারসেপশন ভিন্ন। এটি হচ্ছে, একেকজনের একেক রকম উপলব্ধির ব্যাপার। তবে আমি মনে করি, অবশ্যই এক্ষেত্রে যে মন্ত্রণালয়গুলো পারফর্ম করছে না বা যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে অথবা প্রতীয়মান হচ্ছে কিংবা অধঃগতির কথা বলা হচ্ছে তাদের ক্ষেত্রে কালেকটিভ মেজার নেওয়া অনেক আগেই উচিত ছিল। এখনও নেওয়া যায়। এর মধ্যে লজ্জার কিছু নেই, জয়-পরাজয়ের কিছু নেই।
সমকাল : মহাজোট কি শুধু নির্বাচনী জোট? আপনারা আবার ১৪ দলও পুনরুজ্জীবিত করছেন...।
মেনন : পুনরুজ্জীবিত করার ব্যাপার নয়, আমরা তো ১৪ দলেই আছি। মহাজোট ছিল নির্বাচনী বিষয় আর ১৪ দল ২৩ দফা কর্মসূচিভিত্তিক জোট। ১৪ দলের ঐক্যের বিষয়টি রাজনৈতিক আর মহাজোটের ঐক্যের বিষয়টি নির্বাচনকেন্দ্রিক।
সমকাল : সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতা ও ইসলামকে একটি গোঁজামিল দেওয়া হয়েছে বলে অনেকে মনে করেন...।
মেনন : অনেকে কেন, আমরা তো শুরু থেকেই বিরোধিতা করেছি।
সমকাল : কিন্তু আপনারা সংসদে ওয়াকআউট বা এ ধরনের কিছু করেননি, এমনকি সইও করেছেন সংশোধনীতে।
মেনন : আপনাদের পারসেপশন ভুল। পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা ধর্মনিরপেক্ষতা পুনরুজ্জীবিত করার সঙ্গে সাংঘর্ষিক এবং বিসমিল্লাহও এর সঙ্গে সাংঘর্ষিক। আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, পার্লামেন্টে বিশেষ কমিটিতে এ ব্যাপারে নতুন ডিসিশন নিয়েছিলাম। শুধু তাই নয়, আমরা যখন পার্লামেন্টে এ বিষয়ে পর্যালোচনা করি তখন আমাদের তরফ থেকে আপত্তি উপস্থ্থাপন করেছি। আমরা ভোটে হেরে গেছি। এখানে ক্লজ ওয়াইজ ভোট হয়নি। ক্লজ ওয়াইজ ভোট হলে আমরা বলতে পারতাম, এটির পক্ষে এবং এটির পক্ষে নই। অন্য ক্লজগুলো আমি মনে করি ঠিকই আছে। সুতরাং সামগ্রিকভাবে এর বিরোধিতায় যাওয়ার কোনো অবকাশ ছিল না। সেক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে বলি, এই প্রথম সংসদের ইতিহাসে একটি বিভক্তি ভোটে আমরা নোট অব ডিসেন্ট দিয়ে তারপর ভোট দিয়েছি এবং তা সংসদের কার্যবিবরণীতে লিপিবদ্ধ করা আছে।
সমকাল : এবার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের প্রশ্নে যাই। ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে প্রথম দিকে মানুষের ইতিবাচক মনোভাব ছিল। কিন্তু তিস্তা, টিপাইমুখ, তারপর মাঝে মধ্যে সীমান্তে গুলি করে মানুষ হত্যা_ এসব কারণে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ বিশেষজ্ঞ মনে করছেন, সরকার এ ব্যাপারে ভারসাম্য রাখতে পারছে না...।
মেনন : আমি মনে করি, তিস্তা প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট। কিন্তু টিপাইমুখ প্রশ্নে নয়। টিপাইমুখের ক্ষেত্রে সরকারের অবস্থান বাংলাদেশের জনস্ব্বার্থের বিরুদ্ধে বলে প্রতীয়মান হচ্ছে মানুষের কাছে। অন্যদিকে সীমান্তে যে জুলুম-অত্যাচার হচ্ছে_ এটিও আমাদের দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা হিসেবে রয়েছে। তাছাড়া ভারত আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, বিশেষ করে প্রধানমন্ত্রীর সফরের সময় যে চুক্তিগুলো হয়েছিল এর বাস্তবায়নও হয়নি। ফলে এক ধরনের আস্থ্থার সংকট তৈরি হয়েছে, এমনকি সরকারের মধ্যেও এ মনোভাব তৈরি হয়েছে বলে মনে হয়। আস্থ্থার এই সংকট নিরসন জরুরি এবং আমাদের উদ্যোগী হয়ে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিস্তা প্রশ্নে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, অতি অল্প সময়ে এর সমাধান করবেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিন মাসের মধ্যে এর সমাধান হবে। আজ পর্যন্ত এর সমাধান হয়নি। এক্ষেত্রে কূটনৈতিক উদ্যোগ যদি পরিলক্ষিত না হয় তাহলে জনগণের ভ্রান্ত ধারণা হতেই পারে। টিপাইমুখ বাঁধ নিয়ে যৌথ সমীক্ষার কথা বলা হয়েছিল। বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট নয়_ বরং পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র্র উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন তা একপেশে। আমি জানি না, এগুলো তাদের ব্যক্তিগত অভিমত কি-না। সীমান্ত সংঘর্ষের প্রশ্নেও একই কথা। আমাদের উচিত হবে আরও দৃঢ়তার সঙ্গে আমাদের অবস্থান পরিষ্কার করা। ভারতকে এ কথা বলা যে, দু'দেশের সম্পর্ক রক্ষার দায়িত্ব আমাদের চেয়েও ভারতের বেশি।
সমকাল : আপনি কি এক্ষেত্রে প্রো-অ্যাকটিভ কূটনীতির কথা বলছেন?
মেনন : এটিই আমি বলছি।
সমকাল : অর্থমন্ত্রী বলছেন, অর্থনীতির অবস্থ্থা খুবই খারাপ।
মেনন : অর্থমন্ত্রী কেন, এটি তো সব মন্ত্রীই বলছেন। বরং তিনি তো বলেছেন_ ভালো।
সমকাল : না, তিনি একদিন...।
মেনন : তিনি একবার বলেছেন খারাপ আবার বলছেন, সাংবাদিকরা দায়ী। আমি মনে করি, অর্থনীতির অবস্থা খুব খারাপ। অর্থনীতিতে জরুরি কিছু ব্যবস্থা নেওয়া দরকার। মুদ্রানীতির ক্ষেত্রে যেভাবে সংকোচন নীতি নেওয়া হলো তা কতটা কার্যকর হবে_ জানি না। আইএমএফের ঋণ যে শর্তে নেওয়া হলো তাও গ্রহণ করা আমার বিবেচনায় ঠিক হয়নি।
সমকাল : পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে...।
মেনন : পদ্মা সেতুর দুর্নীতির ঘটনা থাকলে তদন্ত করে বের করা উচিত। কিন্তু এ সূত্র ধরে বিশ্বব্যাংক অর্থ বন্ধ করে দিল_ এটি আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। আমি মনে করি, রাজনৈতিক চাপ প্রয়োগ করে অন্য এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। এখানে দুর্নীতি থেকে উদ্ধার করাই বড় বিষয় নয়, বরং বিশ্বব্যাংকের যে দুর্নীতি তাও অনেক বড়। এ দুর্নীতি কে ধরবে_ সেটিও দেখার বিষয়।
সমকাল : যুদ্ধাপরাধীদের বিচার হবে?
মেনন : হবে মানে? হতেই হবে।
সমকাল : এ ব্যাপারে মন্ত্রীদের বক্তব্য তো বিভ্রান্তিকর...।
মেনন : কোনো মন্ত্রী যদি বেশি কথা বলেন তাহলে কিছু করার নেই। তবে আমি মনে করি, বিচার নিয়ে জনমত সংগঠিত করা প্রয়োজন। বিচার ট্রাইব্যুনালই করবে। এ নিয়ে মন্ত্রীদের মন্তব্য করা উচিত হবে না।
সমকাল : প্রধান বিরোধী দল বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা আগামী নির্বাচন করবে না। এক্ষেত্রে তারা যদি নির্বাচন না করে...!
মেনন : আমরা মনে করি, সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন হওয়া প্রয়োজন। সংবিধানের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া নব্বইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছি তা বজায় রাখতেই সব রাজনৈতিক দলের পদক্ষেপ নেওয়া উচিত। সেক্ষেত্রে আমি মনে করি, বিরোধী দলও তাদের দায়িত্ব পালন করবে। তারা যদি সংবিধান এড়িয়ে গিয়ে অন্য কিছু করতে চায় তাহলে তা দেশের জন্য ক্ষতির কারণ হবে, গণতন্ত্রেরও ক্ষতি হবে এবং তারাও ক্ষতিগ্রস্ত হবে।
সমকাল : দেশে ইতিমধ্যে একটি ক্যু চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন বিরোধী দল বলছে, তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাত করবে। গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার উৎখাতের আর কোনো...।
মেনন : গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা সরকার উৎখাত করতে চায়। কিন্তু এখন যে পদ্ধতি আমরা অনুসরণ করছি তা হলো নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়েই সরকার পরিবর্তন হতে হবে।
সমকাল : বিরোধী দলকে সংসদে আনার ব্যাপারে সরকারকে কি আরও উদ্যোগী হওয়া উচিত নয়?
মেনন : আমি তো মনে করি, বিরোধী দল সংসদে না আসার সঙ্গত কারণ নেই। সরকারের তরফ থেকে বলা হচ্ছে, যেসব কারণে তারা সংসদ বর্জন করছে সেগুলো যুক্তি হতে পারে না। বরং সংসদে এসেই তারা এ কথাগুলো ভালোভাবে বলতে পারত। এতে সংসদও প্রাণবন্ত হতো এবং মানুষও বিষয়গুলো জানতে পারত। আমি মনে করি, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। বিরোধীদলীয় নেতারা বলেছিলেন, সংসদ কখনোই বর্জন করবেন না। এখন তারা সেটিই করছেন।
সমকাল : বলা হচ্ছে, দেশ ওয়ান-ইলেভেনের চেয়ে ভয়াবহ সংঘাতের দিকে এগোচ্ছে।
মেনন : সন্দেহ নেই, সংঘাতপূর্ণ হয়ে উঠছে রাজনীতি। আমি বলব, ক্ষমতায় প্রত্যাবর্তনের জন্য বিএনপি-জামায়াত মরিয়া। মরিয়া পদক্ষেপ হিসেবে বিভিন্ন সময়ে যে কাজগুলো করছে, ১৮ ডিসেম্ব্বর যে কাজগুলো করল, ১৯ অক্টোবর যে কাজগুলো করেছে সেগুলো একেবারেই মরিয়া হয়ে করছে বলে মনে হচ্ছে এবং একটি সিচুয়েশন তৈরি করা, একটি ঘটনা তৈরি করা তাদের লক্ষ্য বলে আমার মনে হচ্ছে। এ সুযোগ নিয়ে যদি কেউ ওয়ান-ইলেভেন তৈরি করতে চায় তাহলে তা করতে পারে। তবে আমি মনে করি, তা হঠকারী পদক্ষেপ হবে। কারণ জনগণ যে এ রকম ওয়ান-ইলেভেন গ্রহণ করে না তা ২০০৮-এর নির্বাচনই প্রমাণ করেছে। সুতরাং আমি মনে করি, নির্বাচন এড়িয়ে গিয়ে এ ধরনের ওয়ান-ইলেভেন বলি বা অন্য কোনো ঘটনা বলি_ এটি হবে হঠকারী পদক্ষেপ।
সমকাল : আপনি তো শিক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি। মানুষ মনে করে, এ সরকার যে দুটি ক্ষেত্রে সফল_ শিক্ষা তার একটি। তারপরও শিক্ষার ক্ষেত্রে কিছু ত্রুটি লক্ষণীয়_ সম্প্রতি এসএসসি পরীক্ষায় কিছু কেন্দ্রে পুরনো সিলেবাসে প্রশ্নপত্র সরবরাহ, বেশি টাকা নিয়ে ভর্তি করানো ইত্যাদি। এগুলো বন্ধ করা যাচ্ছে না কেন?
মেনন : দেখুন, শিক্ষাক্ষেত্রে আমাদের যে সাফল্য তার পাশাপাশি দু'একটা ত্রুটি থাকতেই পারে। সেগুলোও অতিক্রম করা দরকার। তবে স্কুুলগুলোর ক্ষেত্রে ভর্তি নিয়ে যে কথাগুলো বলছেন, এক্ষেত্রে বেশি প্র্যাকটিক্যাল হওয়া প্রয়োজন বলে মনে করি। সরকার অর্থকড়ি দিয়ে স্কুুলগুলো দাঁড় করাতে পারছে না। সেক্ষেত্রে ব্যক্তি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ উৎসাহিত করা উচিত বলে আমি মনে করি।
সমকাল : আপনাদের বামপন্থিদের কোনো ধারা সৃষ্টির সম্ভাবনা আছে কি?
মেনন : আমাদের দলের তরফ থেকে আমরা বামপন্থিদের ভিত জোরদার করার কথা বলেছি। কিন্তু এই মুহূর্তে অন্য ধারা তৈরি খুব একটা বাস্তব বলে মনে হয় না।
সমকাল : আপনাকে ধন্যবাদ।
মেনন : ধন্যবাদ।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1337)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
February
(3241)
-
▼
Feb 08
(128)
- রবার্ট ব্লেক আসছেন ১৪ ফেব্রুয়ারি
- সংসদে প্রশ্নোত্তর-বেহাল স্বাস্থ্যসেবা তোপের মুখে স...
- রাষ্ট্রপতির কাছে নামের তালিকা, ইসি গঠন আজই হতে পার...
- ক্রীড়া অস্কার জিতলেন জোকোভিচ
- ভালোই হয়েছে ফেরাটা by মাশরাফি বিন মুর্তজা
- দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরব: যুবরাজ
- রাসায়নিক পল্লি স্থাপনের প্রস্তাব ঢাকা চেম্বারের
- বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে অর্থমন্ত্রীর সমর্থন
- এক দিনেই ডিএসইর সূচক বাড়ল ৯%
- নির্যাতনের শিকার হচ্ছেন দক্ষিণ আফ্রিকার সমকামী নারীরা
- জিসিসিভুক্ত দেশ থেকে সিরীয় রাষ্ট্রদূতদের বহিষ্কার ...
- ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করলেন ওবামা
- নির্বাচনী প্রচারণায় ২০ বছর পর ইরাবতীতে সু চি
- বিড়াল আঁকছে ছবি!
- খুলনা-এলপি গ্যাস কিনতেই গ্রাহকদের নাভিশ্বাস by শেখ...
- পটুয়াখালীতে সংযোগ সড়কের পুনর্নির্মাণ বন্ধ
- তামার দরজার খোঁজে...
- বিদ্যালয়ে ১০ পরিবারের বসবাস by সাধন বিকাশ চাকমা
- চালক ও সহযোগীকে খুন করে ট্রাক লুট-তিন ডাকাতের আত্ম...
- সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
- নার্স-কর্মচারীদের মিছিল সমাবেশ তিন ঘণ্টা অচল ঢাকা ...
- আসামি ৯ পুলিশ ও ৩ চিকিৎসক-রাজশাহীতে জামায়াতকর্মী ন...
- নতুন দুটি কমিটি গঠন ১৩টি পুনর্গঠন-সংসদীয় কমিটির সভ...
- মানবতাবিরোধী অপরাধের বিচার-সাঈদীর বিরুদ্ধে ২৪তম সা...
- সাক্ষাৎকার রাশেদ খান মেনন এমপি-ওয়ান-ইলেভেনের পুনরা...
- ডক্টর জেকিল ও মিস্টার হাইড by মাহবুব মোর্শেদ
- যে লড়াই শেষ হয়নি এখনও by সালাহ উদ্দীন আহমদ
- প্রাসঙ্গিক তিন নম্য মুরতি-সমাজ by রণজিৎ বিশ্বাস
- রাজনৈতিক স্থিতিশীলতা চাইলে সংলাপের বিকল্প নেই-রাজন...
- সদরঘাটের ইজারা-লাভের গুড় পিঁপড়াই খেয়ে যাবে?
- শেয়ারবাজার-বিনিয়োগকারীদের আকুতি শুনুন
- চারদিক-করতোয়ায় নৌকাবাইচ
- মেট্রো রেলপথ-বিমানবাহিনীর উচিত বিষয়টি ব্যাখ্যা করা...
- আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিকল্প নেই-নিরাপদে ব...
- কলকাতার চিঠি-কলকাতার বনেদিবাড়ির দুর্গাপূজা by অমর ...
- মানবাধিকার কমিশন-মিজানুর রহমানের পাগলাঘণ্টি by ফার...
- বাঘা তেঁতুল-তাঁরা ফেরেন নাই by সৈয়দ আবুল মকসুদ
- অরণ্যে রোদন-ক্ষমা করুন, বাংলার কৃষক by আনিসুল হক
- উপাচার্যের অসত্য ভাষণ-গণমাধ্যমের ওপর এত রোষ কেন?
- কৌতুক-গ্রন্থনা: তাওহিদ মিলটন
- সিনেমা এবং বাস্তবতা by নাসিফ চৌধুরী
- ক্যামোফ্লেজ by নারায়ণ গঙ্গোপাধ্যায়
- সেই থেকে by মাকিদ হায়দার
- রসকারণ-পাঁচ হাজার না আট হাজার? by আব্দুল কাইয়ুম
- চারদিক-টোকাই বলে ডেকো না, কষ্ট পাব
- কালের পুরাণ-ধন্যবাদ অম্বিকা সনি এবং ভারতে বাংলাদেশ...
- জ্ঞানকোষ-ছোটদের বাংলাপিডিয়ায় বড় ভুল by মোকারম হোসেন
- দাহকালের কথা-লীলা by মাহমুদুজ্জামান বাবু
- বিনিময়ের সময়সীমা ঘোষণা করুন-ছিটমহলবাসীর আন্দোলন
- আন্তর্জাতিক সন্ত্রাসবাদ-হাক্কানি নেটওয়ার্কের অন্দর...
- সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নিন-শাকসবজির ...
- চারদিক-কটিয়াদীর ঢাকঢোলের হাট
- অধিকার-মৃতদের জবানবন্দি by অরুন্ধতী রায়
- ভূমিকম্প-কারিগরি উপায়ে ঝুঁকি হ্রাস by মেহেদী আহম্ম...
- শিক্ষানীতি-শিক্ষানীতি বাস্তবায়নে অবকাঠামোগত সমস্যা...
- বিশেষ সাক্ষাৎকার-তত্ত্বাবধায়কব্যবস্থা পুনর্বিবেচনা...
- জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে-এমবিব...
- সংঘাতের মহড়ায় উদ্বিগ্ন দেশবাসী-নির্বাচনী রাজনীতি
- প্রকল্পের চাপে এডিপি-পরিকল্পনা কমিশনের কার্যক্রম অ...
- ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি-নিয়ন্ত্রণ করাটাই বড় চ্যালেঞ্জ
- পবিত্র কোরআনের আলো-মুমিন নর-নারীদের জন্য আল্লাহর র...
- কুড়িয়ে পাওয়া সংলাপ-জন্মের সময় বয়স আমার বেশি ছিল by...
- আস্থার অভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সরে গেছেন...
- নীতিনির্ধারকদের অসময়োচিত সিদ্ধান্ত ক্ষতি করেছে by ...
- চরাচর-গারো : একটি ঐতিহ্যবাহী সম্প্রদায় by আলম শাইন
- রবার্ট ফিস্ক-সিরিয়া : প্রকৃত অবস্থা বেনগাজির মতো নয়
- বাংলাদেশে গণতন্ত্র কত দূর? by ড. আবু এন এম ওয়াহিদ
- সময়ের প্রতিধ্বনি-প্রণব মুখার্জির আসন্ন ঢাকা সফর এব...
- ‘মিশেল চমৎকার ফার্স্ট লেডি’
- চাঁদাবাজি ও ঈদ-বাণিজ্য-বন্ধ হোক ফুটপাতের অবৈধ ব্যবসা
- আসাদের পক্ষে স্ত্রীর সাফাই
- চারদিকে পানিবন্দি মানুষ-বন্যা সমস্যা মোকাবিলায় ব্য...
- লাদেনের তথ্যদাতা পাকিস্তানের বিরুদ্ধে কাজ করেননি
- চরাচর-নারী চা শ্রমিকদের ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবা b...
- পবিত্র কোরআনের আলো-শপথের প্রকারভেদ এবং শপথ ভঙ্গকার...
- জলি আমন ধান বিষয়ক কিছু কথা by ড. জীবন কৃষ্ণ বিশ্বাস
- ইতিউতি-হায়, সভ্য ও সুশৃঙ্খল ব্রিটেন! by আতাউস সামাদ
- সড়কে মৃত্যুফাঁদ-কর্তৃপক্ষের টনক নড়বে কবে?
- চারদিক-চলচ্চিত্রে আলোকিত চ্যানেল আই
- রাজনীতি-বিএনপির যুদ্ধের আহ্বান? by মশিউল আলম
- জগন্নাথ বিশ্ব্ববিদ্যালয়-আমরা কেমন আছি
- পরিবেশ ও মানুষ-বৃক্ষমাতা ওয়াঙ্গারি নেই, আছে তাঁর ক...
- আইন ও সংবিধান-নিয়োগের কষ্টিপাথর: আইন, নাকি ক্ষমতা?...
- আইজি প্রিজনের অমার্জনীয় অসদাচরণ-কারাগার পরিদর্শনে ...
- সরকারের ভুল নীতির খেসারত?-রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক
- ঈদের আগে অজ্ঞান পার্টি তৎপর
- চরাচর-জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি by ফখরে আলম
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৩৭)-মায়ের আলমারি খুলে তা...
- আয়োজন-বিচারিক ক্ষেত্রে জেন্ডার’ শীর্ষক জাতীয় কর্মশ...
- ফলোআপ-সেই অনুপ এসএসসি দিচ্ছে by ইমাম হাসান
- আমি কী ভাবছি-উচ্চশিক্ষাই যথেষ্ট নয়, চাই আত্মবিশ্বা...
- নতুন করে অনুপ্রাণিত হলাম by তৌহিদা শিরোপা
- শেকড়ের ডাক-সুশাসন তো নেই-ই, তার ওপর এসব কী হচ্ছে? ...
- অর্থনীতির হালচাল ও মন্ত্রীদের পরামর্শ by হায়দার আক...
- আশীর্বাদ ও অনাসৃষ্টির বৃষ্টি-দুর্যোগ ব্যবস্থাপনায় ...
- দাঙ্গাক্ষুব্ধ লন্ডন-প্রশমিত হোক ক্ষোভের আগুন
- পবিত্র কোরআনের আলো-আবিসিনিয়ার উদারপ্রাণ খ্রিস্টানর...
- দূরের দূরবীনে-বহির্বিশ্বের দূতাবাস, রাষ্ট্রদূত ও র...
- চালচিত্র-পুরান ঢাকার নস্টালজিয়া ও নগরায়ণের বলি! by...
- একুশের চাওয়া একুশের পাওয়া-মুনীর কি-বোর্ড by মোস্তা...
- বিশ্ববিদ্যালয়-নিয়োগক্ষমতাশূন্য উপাচার্য চাই by তুহ...
- মধ্যপ্রাচ্য-ইসরায়েল কি ইরান আক্রমণ করবে? by মশিউল আলম
- দোষীদের কাঠগড়ায় দাঁড় করাতে হবে-শিশুশিক্ষায় লুটপাট
- সংসদে আলোচনা করতে সমস্যা কোথায়?-শেয়ারবাজার বিপর্যয়
- চরাচর-সিরাজকান্দির ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ by শফি...
- স্বাস্থ্যসেবা বনাম ডাক্তারদের দলবাজি by ড. মুহাম্ম...
- ইতি-নেতি-এই সামাজিক অস্থিরতার দায় কাউকে না কাউকে ন...
- সাদাকালো-প্রাদেশিকতা বনাম স্বতন্ত্র রাজ্য তেলেঙ্গা...
- অনুমোদনহীন নৌযান-নিরাপদ করতে হবে আমাদের নৌপথ
- ছাত্রলীগের তাণ্ডব-এই অপতৎপরতা আর কতকাল চলবে
- পবিত্র কোরআনের আলো-আবিসিনিয়ার তৎকালীন খ্রিস্টানরা ...
- কুড়িয়ে পাওয়া সংলাপ-বাঘের মাসি ও বাঘের গল্প by রণজি...
- বেলুচিস্তান কি যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট? by ...
- জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি-এস এম সুলতান : কীর্তিমানের ...
- মাছ কি জনস্বাস্থ্যের জন্য নিরাপদ? by ড. আনোয়ারা বে...
- ছিটমহল : রাষ্ট্রহীন নাগরিকের দুর্ভোগচিত্র by এস এম...
- সময়ের প্রতিধ্বনি-এখন প্রয়োজন মন্ত্রিসভার পুনর্গঠন ...
- ফরিদপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা
- বইয়ের মেলা প্রাণের মেলা-ছিমছাম মেলা, ক্রেতার স্বস্...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- মিজানুর রশিদ হত্যা মামলা-আসিফ ও রাজনের যাবজ্জীবন সাজা
- পুঁজিবাজার-স্থিতিশীলতা বাড়াতে যা যা করা দরকার by ম...
- সফলদের স্বপ্নগাথা-তরুণদের কাছ থেকে আমি শিখি by রবি...
- কালের পুরাণ-অতি-উৎসাহীদের থেকে সাবধান থাকুন! by সো...
- আমদানি খাতে অনিয়মের শীর্ষে ‘বিপি শিট’! by মাসুদ মিলাদ
- ওড়ার আগেই থুবড়ে পড়ল দোয়েল by অনিকা ফারজানা
- সেনা অভ্যুত্থানের চেষ্টা-ভীতি ছড়িয়ে সবকিছু নিয়ন্ত্...
- রাষ্ট্রপতির কাছে নামের তালিকা, ইসি গঠন আজই হতে পার...
-
▼
Feb 08
(128)
-
▼
February
(3241)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment