Tuesday, December 7, 2010
হাটে হাঁড়ি ভাঙা জুলিয়ান অ্যাসাঞ্জ by মশিউল আলম
হাটে হাঁড়ি ভাঙা জুলিয়ান অ্যাসাঞ্জ by মশিউল আলম
জর্জ অরওয়েল বেঁচে থাকলে এই মুহূর্তে দৃঢ় আলিঙ্গনে জড়িয়ে ধরতেন জুলিয়ান অ্যাসাঞ্জকে। ১৯৪৮ সালে নাইনটিন এইটি ফোর নামে যে অ্যান্টি-ইউটোপিয়ান উপন্যাসটি অরওয়েল লিখেছিলেন, তাতে এক কল্পিত টোটালিটারিয়ান রাষ্ট্রের সর্বময় কর্তার ছবি তিনি এঁকেছিলেন, যে কিনা প্রত্যেক নাগরিকের সার্বক্ষণিক আচরণ নখদর্পণে রাখার ব্যবস্থা গড়ে তুলেছে, তার ‘থট পুলিশ’ নজর রাখছে কে কী চিন্তা করছে। সারা রাজ্যের দেয়ালে দেয়ালে সেই রাষ্ট্রপ্রভুর ছবিসংবলিত পোস্টারে লেখা রয়েছে সতর্কবাণী: ‘বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ!’
এখন অরওয়েল বেঁচে থাকলে, মানবজগতের সুখ-শান্তি ও প্রাইভেসি পয়মালকারী স্বঘোষিত বিশ্বপ্রভু আমেরিকাসহ পৃথিবীর সব নিয়ন্ত্রণবাদী, গোপনীয়তাপ্রবণ রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে বলতেন: ‘জুলিয়ান অ্যাসাঞ্জ ইজ লিকিং ইউ।’
বলছি দুনিয়া-কাঁপানো ভারচুয়াল নথিভান্ডার উইকিলিকসের এডিটর ইন চিফ জুলিয়ান পল অ্যাসাঞ্জের কথা। কে এই লোক? কোত্থেকে আবির্ভাব ঘটল তাঁর? কী তাঁর চিন্তাভাবনা? কী লক্ষ্যে তিনি হাতে তুলে নিয়েছেন সভ্যতার ইতিহাসের সর্বাধুনিক প্রযুক্তি? কী মতলব ৩৯ বছর বয়সী এই যুবকের, যাঁকে কেউ বলছেন দুর্দমনীয় ‘ইন্টারন্যাশনাল ইনফরমেশন ট্রাফিকার’, কেউ বলছেন ‘গ্রেটেস্ট হুইসলব্লোয়ার অব আওয়ার টাইম’?
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ডাউন্সভিলে তাঁর জন্ম, ১৯৭১ সালের ৩ জুলাই। মা-বাবা এক ভ্রাম্যমাণ থিয়েটার কোম্পানি চালাতেন। জুলিয়ানের বয়স যখন আট বছর, তখন মা-বাবার বিচ্ছেদ ঘটে। মা বিয়ে করেন এক সংগীতশিল্পীকে। মায়ের সঙ্গে বিভিন্ন স্থানে থেকেছেন, পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন স্কুলে ও মোট ছয়টি বিশ্ববিদ্যালয়ে; পড়েছেন পদার্থবিজ্ঞান আর গণিত, দর্শন এমনকি নিউরোসায়েন্সও। আর রপ্ত করেছেন কম্পিউটার প্রোগ্রামিং। প্রকাশ্য জগৎসংসারের আড়ালে যে আরেক বাস্তব জগৎ আছে, যা গোপন, যা সাধারণ্যে প্রকাশ পায় না, তেমন কিছুর প্রতি আকর্ষণ অ্যাসাঞ্জের মনকে সব সময় তাড়া করে ফিরেছে। তাই বুঝি ১৬ বছর বয়সেই শুরু করে দেন গোপনের পিছু ধাওয়া: তথ্যমহাসড়কের আনাচকানাচে শুরু করে দেন সিঁধ কাটা, তথ্যপ্রযুক্তির ভাষায় যার নাম হয়েছে ইন্টারনেট হ্যাকিং। মজার কথা, হ্যাকার হিসেবে যে ছন্দনামটি তিনি বেছে নিয়েছিলেন, তা হলো মেনডেক্স, মানে ‘নোবলি আনট্রুথফুল’। আরও দুই হ্যাকারের সঙ্গে মিলে গড়েছিলেন একটা গ্রুপ, নাম দিয়েছিলেন ‘ইন্টারন্যাশনাল সাবভারসিভস’। অ্যাসাঞ্জ এই গ্রুপের জন্য একটা নীতিমালা তৈরি করেছিলেন; সংক্ষেপে কথাগুলো ছিল এমন: ‘কম্পিউটার নষ্ট হয়ে গেলেও ওটার সিস্টেমের ক্ষতি করো না; ওই সিস্টেমে যেসব তথ্য আছে সেগুলো পরিবর্তন করো না (শুধু লগ ছাড়া); আর তথ্য বিনিময় করো, ছড়িয়ে দাও।’ তথ্যমহাসড়কের বিভিন্ন অঙ্গনে সিঁধেল চোরের মতো ঢুকে পড়ার অভিযোগে ১৯৯১ সালে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ অ্যাসাঞ্জের মেলবোর্নের বাসায় হানা দিয়েছিল। অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় ও কানাডিয়ান টেলিকমিউনিকেশন কোম্পানি নরটেলের কম্পিউটার তথ্যব্যবস্থা এবং আরও কয়েকটি সংস্থার কম্পিউটার নেটওয়ার্কসহ ২৪ জায়গায় হ্যাকিংয়ের অভিযোগে ১৯৯২ সালে গ্রেপ্তার হয়েছিলেন; ২১ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা এবং অসদাচরণ করবেন না বলে হলফনামা দেওয়ার পর মুক্তি পান। মামলার প্রসিকিউটর অবশ্য তাঁর আচরণ সম্পর্কে বলেছিলেন, ‘একধরনের বুদ্ধিদীপ্ত অনুসন্ধিৎসা আর বিভিন্ন কম্পিউটার রাজ্যে পরিভ্রমণের আনন্দ উপভোগ ছাড়া অ্যাসাঞ্জের মধ্যে খারাপ কোনো মতলবের প্রমাণ মেলেনি।’
১৯৯৪ সাল থেকে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস শুরু করেন একজন কম্পিউটার প্রোগ্রামার হিসেবে; এমন সব সফটওয়্যার তৈরি করা শুরু করেন, যেগুলো বিনা খরচে সবাই ব্যবহার করতে পারে। আন্ডারগ্রাউন্ড: দি টেলস অব হ্যাকিং, ম্যাডনেস অ্যান্ড অবসেশান অন দি ইলেকট্রনিক ফ্রন্টিয়ার নামের একটি বই লেখার কাজেও তিনি সহযোগিতা করেন। মানবাধিকারকর্মীদের ব্যবহারের জন্যও তিনি কিছু সফটওয়্যার তৈরি করেছেন।
উইকিলিকসের আবির্ভাব
তথ্যমহাসড়কে ‘উইকিলিকস’-এর আবির্ভাব ঘটে ২০০৬ সালের ডিসেম্বরে, যার স্লোগান: ‘উই ওপেন গভর্নমেন্টস’। (উইকিপিডিয়ার সঙ্গে উইকিলিকসের কোনো সম্পর্ক নেই)। ‘ডকুমেন্ট আর্কাইভ’ ওয়েবসাইট উইকিলিকসের কাজ ‘অপ্রকাশিত’, ‘গোপনীয়’, ‘নিষিদ্ধ’ ইত্যাদি বিশেষণে কুক্ষিগত, সাধারণের পক্ষে দুষ্প্রাপ্য বা একেবারেই অপ্রাপ্য তথ্য ও নথিপত্র সারা পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করা। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, উইকিলিকসের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা জুলিয়ান পল অ্যাসাঞ্জ। কিন্তু অ্যাসাঞ্জ নিজের পরিচয় দেন এর প্রধান সম্পাদক ও মুখপাত্র হিসেবে। নয় সদস্যের এক উপদেষ্টা পর্ষদ আছে, অ্যাসাঞ্জও তাঁদের অন্যতম। কয়েকজন ভিন্ন মতাবলম্বী চীনা নাগরিক, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউরোপের বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কয়েকজন সাংবাদিক, গণিতবিদ, ছোটখাটো নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রযুক্তিবিদ মিলে এটা চালান বলে উইকিলিকস কর্তৃপক্ষ নিজে দাবি করে। বেতনভুক কোনো কর্মী নেই, মূলত পাঁচজন সার্বক্ষণিক কর্মী কাজ করেন জুলিয়ান অ্যাসাঞ্জের নির্দেশনা অনুযায়ী। অনিয়মিতভাবে তাঁদের সহযোগিতা করেন আরও প্রায় ৮০০ স্বেচ্ছাসেবী। সবাই কাজ করেন বিনা পারিশ্রমিকে। কর্মীদের পারিশ্রমিক দিতে হলে উইকিলিকসের বছরে খরচ হতো প্রায় ছয় লাখ ইউরো; এখন খরচ হয় বছরে দুই লাখ ইউরোর মতো—সার্ভার, ব্যান্ডউইডথ, যন্ত্রপাতি, ভ্রমণ ও আনুষঙ্গিক খাতে। এ টাকা আসে স্বেচ্ছাসেবী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের চাঁদা থেকে।
উইকিলিকসের কেন্দ্রীয় সার্ভার আছে সুইডেনের স্টকহোমে; পিআরকিউ নামের এক সুইডিশ ওয়েব হোস্টিং কোম্পানি উইকিলিকসকে তথ্যসমহাসড়কে সচল রাখে। অ্যাসাঞ্জ সুইডেনকে বেছে নিয়েছেন সুইডিশ সংবিধানে তথ্য প্রকাশে অবাধ স্বাধীনতার নিশ্চয়তা আছে এবং তথ্য প্রকাশকারীদের আইনি সুরক্ষার ব্যবস্থা সুইডেনে বেশ মজবুত বলে। দেশটির এক আইন বলে, সরকারি কোনো কর্তৃপক্ষ কোনো সংবাদের উৎস সম্পর্কে কোনো সংবাদমাধ্যমকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না।
গোপন নথিগুলো উইকিলিকস কীভাবে পায়
নানা সূত্রে নানা পদ্ধতিতে উইকিলিকস গোপন তথ্য ও নথিপত্র পায় এবং সংগ্রহ করে। তথ্য ফাঁসকারীদের কেউ ইন্টারনেট হ্যাকার, কেউ কোনো দপ্তরের কর্মী বা কর্মকর্তা। তাদের পরিচয় উইকিলিকস প্রকাশ করে না। কিন্তু কখনো কখনো তাদের পরিচয় প্রকাশ পেয়ে যায়। যেমন, যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণার সময় রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিনের ব্যক্তিগত ইয়াহু মেইল অ্যাকাউন্টে একজন হ্যাকার ঢুকে পড়ে মেইলবক্সের সব মেসেজ উইকিলিকস ওয়েবসাইটে পোস্ট করে দেয়। উইকিলিকস ওই হ্যাকারের পরিচয় গোপন রেখেছিল, কিন্তু এফবিআই তার পরিচয় শনাক্ত করতে পেরেছিল।
যুক্তরাজ্যের উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক দল ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) সাড়ে ১৪ হাজার সদস্যের নাম, ঠিকানা, বয়স, পেশাসম্পর্কিত তথ্যসহ একটি তালিকা উইকিলিকসে পোস্ট করেন এক ব্যক্তি ২০০৮ সালের নভেম্বরে। উইকিলিকস তাঁর পরিচয়ও প্রকাশ করেনি; বিএনপির এক নেতা দাবি করেছেন যে তিনি জানেন, কাজটা করেছেন ওই দল থেকে বের হয়ে যাওয়া এক সদস্য। উইকিলিকস ২০০৯ সালের জানুয়ারিতে জাতিসংঘের ছয় শতাধিক অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ করে, সেগুলোর মধ্যে বেশ কিছু রিপোর্ট ছিল ‘কঠোরভাবে গোপনীয়’। এগুলো কে উইকিলিকসকে দিয়েছিল, তা কেউ জানতে পারেনি। একই বছর ফেব্রুয়ারিতে মার্কিন কংগ্রেসের গবেষণা শাখা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের ছয় হাজার ৭৮০টি রিপোর্ট উইকিলিকস ফাঁস করে দেয়। এ ছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন কর্তৃপক্ষের কাছে থাকা প্রচুরসংখ্যক অত্যন্ত গোপনীয় তথ্য ও নথিপত্র উইকিলিকস অনলাইনে প্রকাশ করেছে। ই-মেইল বার্তা, মুদ্রিত নানা নথিপত্রের ইমেজ-কপি (পিডিএফ), গোপনে আড়ি পেতে রেকর্ড করা টেলিফোন সংলাপের অডিও কপি, ভিডিওচিত্রের কপি—এসব নানা পদ্ধতিতে উইকিলিকস তথ্য ফাঁস করে থাকে।
উইকিলিকস বিশ্বজুড়ে প্রথম বড় রকমের আলোড়ন সৃষ্টি করে এ বছরের জুলাই ও অক্টোবর মাসে আফগানিস্তান ও ইরাক যুদ্ধে মার্কিন বাহিনীর হত্যাযজ্ঞসহ যুদ্ধ-তৎপরতা সম্পর্কে দুটি প্রামাণ্য ভিডিওচিত্রসহ প্রচুরসংখ্যক গোপন নথি ফাঁস করার মধ্য দিয়ে। তারপর গত ২৮ নভেম্বর ওয়েবসাইটটি প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রায় আড়াই লাখ গোপন নথিপত্র: বিশ্বব্যাপী অবস্থানরত ২৭৪টি মার্কিন কূটনৈতিক মিশনের সঙ্গে মার্কিন পররাষ্ট্র সদর দপ্তরের দৈনন্দিন ভিত্তিতে যেসব তারবার্তা চালাচালি হয়েছে। উইকিলিকস এই কূটনৈতিক তারবার্তাগুলোর কপি যুক্তরাজ্যের গার্ডিয়ান, স্পেনের এল পাইস, জার্মানির ডের স্পিগেল, ফ্রান্সেরল্য মঁদ, যুক্তরাজ্যের নিউইয়র্ক টাইমসসে সরবরাহ করেছে। মূলধারার সংবাদপত্রগুলো সেসব নথিপত্রের ভিত্তিতে সংবাদ প্রতিবেদন, মন্তব্য-বিশ্লেষণ এবং সরকারসহ বিভিন্ন মহলের ক্রিয়া-প্রতিক্রিয়া প্রকাশ করছে। প্রতিদিনই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উল্লেখযোগ্য অংশজুড়ে থাকছে উইকিলিকসের ফাঁস করা নথিগুলোর ভিত্তিতে রচিত সংবাদ ও অন্যান্য লেখালেখি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ পুরো মার্কিন প্রশাসন ও প্রতিরক্ষা বিভাগ কতটা খেপে গিয়েছে, অ্যাসাঞ্জকে শায়েস্তা করার জন্য কী কী পদক্ষেপ নিতে যাচ্ছেন, উইকিলিকসে ঢোকার পথ বন্ধ করার জন্য কত ধরনের চেষ্টা চলছে, সেসব খবরও যথারীতি পাওয়া যাচ্ছে। আমেরিকায় এভরিডিএনএস নামের যে ওয়েব হোস্টিং কোম্পানিটি উইকিলিকস হোস্টিং করত, সেটি আপাতত তা বন্ধ রেখেছে, কিন্তু সে দেশে ‘উইলিকস ডট ডিই’ এবং আরও কয়েকটি ঠিকানায় ওয়েবসাইটটিতে এখনো ঢোকা যাচ্ছে। জার্মানি, চীনসহ অন্যান্য দেশেও উইকিলিকসে প্রবেশের পথ বন্ধ করার চেষ্টা চলেছে, কিন্তু সেসব চেষ্টা ব্যর্থ হয়েছে। অ্যাসাঞ্জের বিরুদ্ধে তোলা হয়েছে যৌন অপরাধের অভিযোগ, ইন্টারপোলকে দিয়ে তাঁকে গ্রেপ্তার করানোর চেষ্টা চলছে। কিন্তু জুলিয়ান অ্যাসাঞ্জ, যাঁর কোনো স্থায়ী ঘর নেই, যিনি সব সময় ছুটে বেড়ান দেশ-দেশান্তরে, মোটেও দমার পাত্র নন। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী বছরের শুরুতে আরও বিপুল পরিমাণ গোপন তথ্য ফাঁস করবেন; এবার উঠে আসবে প্রাইভেট বিজনেস সেক্টরের অন্দরমহলের চিত্র।
অ্যাসাঞ্জের প্রাণনাশের হুমকি চলছে। যেকোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারেন জেনেও বিশ্বের ক্ষমতাধর মহলগুলোর চক্ষুশূল জুলিয়ান অ্যাসাঞ্জ কেন এমন অতি বিপজ্জনক অভিযানে নেমেছেন? কী তাঁর প্রণোদনা? সারা পৃথিবীর সব সংবাদমাধ্যম মিলে এযাবৎ যত গোপন তথ্য বিশ্ববাসীর কাছে উন্মোচন করেছে, জুলিয়ান অ্যাসাঞ্জ ও তাঁর পাঁচ সহযোগী ‘হ্যাকার’ তাঁর চেয়ে অনেক বেশি করেছেন, এবং সামনে আরও করতে যাচ্ছেন। প্রায় অর্ধসহস্রাব্দের ঐতিহ্যবাহী সাংবাদিকতার খোলনলচে পাল্টে দিতেই যেন আবির্ভূত হয়েছেন জুলিয়ান পল অ্যাসাঞ্জ। গোটা বিশ্বের প্রথাগত সাংবাদিকতার ওপর ‘নিউ মিডিয়া’ বা ইন্টারনেট প্রযুক্তিনির্ভর তথ্যমাধ্যমের সুদূরপ্রসারী প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে উইকিলিকসের তৎপরতার মধ্য দিয়ে।
মশিউল আলম: সাংবাদিক।
mashiul.alam@gmail.com

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1424)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
December
(884)
-
▼
Dec 07
(29)
- আলোচনা- 'একটি 'উজ্জ্বল ভাবমূর্তির' এভারেস্ট থেকে প...
- গল্পালোচনা- 'আসি আসি করে আশিতে আসবে!' by আলী হাবিব
- খুলনা চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন জমে উঠেছে
- অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ৩৬%
- নতুন ও অনভিজ্ঞ বিনিয়োগকারীদের চাপে দেশের শেয়ারবাজার
- হাটে হাঁড়ি ভাঙা জুলিয়ান অ্যাসাঞ্জ by মশিউল আলম
- বাবরি মসজিদ ধ্বংসের দেড় যুগ আজ ভারতজুড়ে সতর্কতা
- মধ্যস্থতা করতে আইভরি কোস্টে যাচ্ছেন থাবো এমবেকি
- মিসরের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ
- স্পেনে বিমান চলাচল নিয়ন্ত্রকেরা কাজে যোগ দিয়েছেন
- রাষ্ট্র ও রাজনীতিঃ সবুজ মাঠ পেরিয়ে by শেখ হাসিনা
- পাঁচটি প্রভাবশালী পত্রিকা রয়েছে উইকিলিকসের সঙ্গে
- ওবামাকে মাইনবিরোধী চুক্তি সইয়ের আহ্বান সু চির
- সিয়াওবোর মুক্তি দাবি করেছেন ডেসমন্ড টুটু ও হাভেল
- বিষাক্ত সুগন্ধি দিয়ে সৌদি কর্মকর্তাদের হত্যার পরিক...
- ব্রিটিশ এমপির বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ
- আফগান নায়ক হামিদ হাসান
- এমিলি-এনামুলদের পাস নম্বরও দেননি রুবচিচ
- অস্ট্রেলিয়ায় উড়ে গেলেন সিডন্স
- আজ উতসেয়ার জিম্বাবুয়ে
- বাংলাদেশের প্রস্তুতির সহায় ভুটান
- মেসি-রোনালদো সমানে সমান
- ক্ষোভে পাকিস্তানের এক নির্বাচকের পদত্যাগ!
- স্মরণ- 'রবীন্দ্রনাথ—সার্ধশত জন্মবার্ষিকীতে' by সৈয়...
- স্মরণ- 'জননেতা দেওয়ান ফরিদ গাজী' by এম মুহিবুর রহমান
- আলোচনা- 'প্রধানমন্ত্রীর জাপান সফর ও দ্বিপক্ষীয় সম্...
- আলোচনা- 'কর্মপরিবেশঃ স্বর্গে তৈরি' by এ জেড এম সাই...
- গল্পালোচনা- ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া...’ by ফারুক...
- আন্তর্জাতিক- উইকিলিকসঃ হাটে হাঁড়ি ভাঙা জুলিয়ান অ্য...
-
▼
Dec 07
(29)
-
▼
December
(884)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment