Saturday, March 21, 2026
যুদ্ধে ইরানের জবাব সম্পর্কে ভুল হিসাব ছিল ট্রাম্প ও উপদেষ্টাদের by মার্ক মাজেট্টি, টাইলার পেজার ও এডওয়ার্ড ওয়ং
যুদ্ধে ইরানের জবাব সম্পর্কে ভুল হিসাব ছিল ট্রাম্প ও উপদেষ্টাদের by মার্ক মাজেট্টি, টাইলার পেজার ও এডওয়ার্ড ওয়ং
সাম্প্রতিক দিনে এই ভুল হিসাব স্পষ্ট হয়ে ওঠে, যখন ইরান হরমুজ প্রণালীর মাধ্যমে চলাচলকারী বাণিজ্যিক তেল ট্যাংকারগুলিকে লক্ষ্য করে হামলার হুমকি দেয়। এর প্রতিক্রিয়ায় ওই প্রণালীতে বাণিজ্যিক শিপিং বন্ধ হয়ে গেছে। তেলের দাম বেড়েছে এবং ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে, যা আমেরিকানদের জন্য গ্যাসের দাম বৃদ্ধির কারণ হয়েছে।
ইরান কীভাবে প্রতিক্রিয়া দেখাবে এই ঘটনা ট্রাম্প এবং তার উপদেষ্টারা তা কতটা ভুল আন্দাজ করেছিলেন তার প্রতিফলন। ইরান গত জুনের ১২ দিনের যুদ্ধের তুলনায় অনেক বেশি আগ্রাসীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবার। তারা মার্কিন সামরিক ঘাঁটিতে, মধ্যপ্রাচ্যের আরব শহরে এবং ইসরাইলের জনবসতি কেন্দ্রগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালাচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরিকল্পনা দ্রুত পরিবর্তন করতে হয়েছে। দূতাবাস তাড়াহুড়া করে খালি করা থেকে গ্যাসের দাম কমানোর নীতিমালা প্রণয়ন পর্যন্ত তাদেরকে সিদ্ধান্ত বদলাতে হয়েছে।
১৮ই ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসন কংগ্রেসের সদস্যদের সাথে রুদ্ধদ্বার ব্রিফিং দেয়ার পর, কানেক্টিকাটের ডেমোক্রেট সিনেটর ক্রিস্টোফার এস. মারফি সামাজিক মাধ্যমে বলেন, প্রশাসনের হরমুজ প্রণালীর জন্য কোনো পরিকল্পনা নেই এবং ‘কীভাবে নিরাপদে আবার খুলতে হবে তা জানে না।’
প্রশাসনের অভ্যন্তরে কিছু কর্মকর্তা যুদ্ধ শেষ করার জন্য স্পষ্ট কৌশলের অভাবে হতাশ হয়ে উঠছেন। তবে তারা সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে তা প্রকাশ করার ক্ষেত্রে উদ্বিগ্ন। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ঘোষণা করেছেন যে সামরিক অভিযান সম্পূর্ণ সফল। ট্রাম্প চূড়ান্ত লক্ষ্য স্থাপন করেছেন, যেমন ইরানকে এমন নেতা নির্ধারণ করতে বলবেন যিনি তাকে মানবেন। মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্পষ্টভাবে সংক্ষিপ্ত এবং কৌশলগত লক্ষ্য বর্ণনা করেছেন, যা সাময়িক সমাধান দিতে পারে।
হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, প্রশাসনের ‘একটি শক্তিশালী খেলা পরিকল্পনা’ ছিল যুদ্ধ শুরু হওয়ার আগে এবং যুদ্ধ শেষ হলে তেলের দাম কমবে। তিনি বলেন, ইরানি শাসকের উদ্দেশ্যমূলক তেল বাজারের ব্যাঘাত ঘটানো স্বল্পকালীন। এই সন্ত্রাসী ও তাদের হুমকি নির্মূল করার দীর্ঘমেয়াদি লাভ অর্জনের জন্য তা প্রয়োজনীয়।
হেগসেট মঙ্গলবার স্বীকার করেছেন যে ইরানের প্রতিবেশী দেশের প্রতি বিধ্বংসী প্রতিক্রিয়া পেন্টাগনকে কিছুটা অবাক করেছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের কর্মপদ্ধতি ব্যর্থ হচ্ছে। হেগসেট পেন্টাগনের সংবাদ সম্মেলনে বলেছেন, আমি বলতে পারি না আমরা ঠিক আশা করেছিলাম তাদের প্রতিক্রিয়া এমন হবে। তবে আমরা জানতাম এটি সম্ভব। আমার মনে হয় এটি শাসকগোষ্ঠীর হতাশার প্রদর্শন। ওদিকে ট্রাম্প তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছেন। ফক্স নিউজকে তিনি বলেছেন, তেল ট্যাংকারের ক্রুদের ‘সাহস দেখাতে’ হবে এবং হরমুজ প্রণালী অতিক্রম করতে হবে।
কিছু সামরিক উপদেষ্টা যুদ্ধের আগে সতর্ক করেছিলেন যে ইরান আক্রমণাত্মক অভিযান চালাতে পারে এবং মার্কিন-ইসরাইলি হামলাকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখবে। তবে অন্যান্য উপদেষ্টারা আত্মবিশ্বাসী ছিলেন যে ইরানের শীর্ষ নেতৃত্ব হত্যা করলে আরও প্রায়োগিক নেতা ক্ষমতা নেবে এবং যুদ্ধ শেষ হতে পারে।
ট্রাম্প যখন যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধির ঝুঁকি সম্পর্কে ব্রিফিং করেছিলেন, তিনি সম্ভাব্যতা স্বীকার করলেও এটিকে স্বল্পমেয়াদি উদ্বেগ হিসেবে হ্রাস করেছিলেন। ইরানি শাসকগোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করার মিশনকে প্রাধান্য দিয়েছিলেন। তিনি রাইট এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে বিকল্প নির্দেশ দিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট জনসাধারণের সামনে এই বিকল্পগুলোর কথা বলেননি- যেমন মার্কিন সরকারের পলিটিক্যাল রিস্ক ইনশিওরেন্স, নৌবাহিনী প্রহরা দলের সম্ভাবনা- যুদ্ধ শুরু হওয়ার ৪৮ ঘন্টার বেশি সময় পর পর্যন্ত।
রাইট মঙ্গলবার সামাজিক মাধ্যমে পোস্ট করেন যে নৌবাহিনী সফলভাবে একটি তেল ট্যাংকার হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পাহারা দিয়েছে। যা বাজারকে নিশ্চিন্ত করেছে। পরে প্রশাসনের এক কর্মকর্তা জানালেন যে, কোনো এসকর্ট বা পাহারা দেয়ার ঘটনা ঘটেনি। ফলে রাইট ওই পোস্ট মুছে ফেলেন এবং বাজার আবার অস্থির হয়ে ওঠে।
শিপমেন্ট পুনরায় শুরু করা জটিল হয়ে পড়েছে। কারণ ইরান প্রণালীতে মাইন স্থাপন করার প্রস্তুতি নিচ্ছিল এ কথা এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন পাতার জাহাজে আক্রমণ করেছে।
যুদ্ধের কারণে বৈশ্বিক বাজার অস্থির এবং রিপাবলিকানরা ওয়াশিংটনে উদ্বিগ্ন যে তেলের দাম বৃদ্ধির কারণে মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনৈতিক এজেন্ডা প্রচার ক্ষতিগ্রস্ত হবে।
ট্রাম্প প্রকাশ্য এবং ব্যক্তিগতভাবে বলছেন যে যুদ্ধের কারণে যে হতাশা আসতে পারে তা মোকাবিলায় সহায়ক হতে পারে ভেনেজুয়েলার তেল। প্রশাসন মঙ্গলবার টেক্সাসে নতুন একটি রিফাইনারি ঘোষণা করেছে, যা তেলের সরবরাহ বৃদ্ধি করতে সাহায্য করবে এবং নিশ্চিত করবে যে ইরান দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারবে না।
একটি সম্ভাব্য উপায়
হোয়াইট হাউস কর্মকর্তাদের আত্মবিশ্বাস যে শিপিং লেন খোলা থাকতে পারে- আসলে তা বিস্ময়কর। কারণ ট্রাম্প গত বছর হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান অনুমোদন করেন। হুতিরা ইয়েমেনি গ্রুপ। তাদের প্রতি ইরানের সমর্থন আছে এবং রেড সি-তে সামুদ্রিক বাণিজ্য বন্ধ করেছিল তারা।
তবে ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর ট্রাম্প ধারাবাহিক বার্তা দেননি। ব্যক্তিগতভাবে, তার সহকারীরা বলেছেন, উদ্দেশ্যগুলো জনসাধারণকে স্পষ্টভাবে জানাতে শৃঙ্খলার অভাবের কারণে তারা হতাশ। ট্রাম্প বলেছেন, যুদ্ধ এক মাসেরও বেশি সময় চলতে পারে এবং এটি ‘খুব সম্পূর্ণ, প্রায়।’ তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ‘আগের চেয়ে আরও দৃঢ় মনোভাব নিয়ে এগোবে।’
রুবিও এবং হেগসেথ আপাতত তাদের বার্তা তিনটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সমন্বয় করেছেন। রুবিও বলেছেন, এই মিশনের লক্ষ্য স্পষ্ট: এই শাসকগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র চালানোর ক্ষমতা ধ্বংস করা, তাদের ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার ধ্বংস করা; ক্ষেপণাস্ত্র তৈরি কারখানা ধ্বংস করা এবং তাদের নৌবাহিনী ধ্বংস করা।
রাষ্ট্রদূতরা এগুলো বুলেট পয়েন্টে উপস্থাপন করেছেন এবং রুবিওর ভিডিও ক্লিপ দেখিয়েছেন।
রুবিও হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রেসিডেন্টকে যুদ্ধ শেষ করতে সাহায্য করার পরিকল্পনা তৈরি করছেন। ট্রাম্প সংবাদ সম্মেলনে দাবি করেছেন মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং নৌবাহিনী ধ্বংস করেছে। তবে তিনি আরও সতর্ক করেছেন, যদি ইরানি নেতা বিশ্বব্যাপী তেলের সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, আরও আগ্রাসী পদক্ষেপ নেয়া হবে।
প্রথম ট্রাম্প প্রশাসনের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ম্যাথিউ পটিঙ্গার বলেছেন, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি উচ্চাভিলাষী যুদ্ধ লক্ষ্য বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে পারেন, যা কমপক্ষে কয়েক সপ্তাহ সময় নেবে। যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজে বের করার গুরুত্ব বেড়েছে। কারণ বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ব্যয়বহুল গোলাবারুদ ব্যবহার করছে। পেন্টাগন কর্মকর্তারা বলেছেন, যুদ্ধের প্রথম দুই দিনে সামরিক বাহিনী ৫.৬ বিলিয়ন ডলারের গোলাবারুদ ব্যবহার করেছে। ইরানি কর্মকর্তারা দৃঢ়তার সঙ্গে বলছেন তারা বিশ্বব্যাপী তেলের সরবরাহে প্রভাব দেখিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে চাপ দিতে সক্ষম। ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সামাজিক মাধ্যমে বলেছেন, হরমুজ প্রণালী হবে সকলের জন্য শান্তি ও সমৃদ্ধির প্রণালী, অথবা যুদ্ধপ্রিয়দের জন্য পরাজয় ও কষ্টের প্রণালী।
(অনলাইন নিউ ইয়র্ক টাইমস থেকে অনুবাদ)

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ▼ 2026 (1403)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment