Thursday, February 26, 2015
পিলখানা হত্যাযজ্ঞ- এক হতভাগ্য পিতার হৃদয়ের রক্তক্ষরণ by হাবিবুর রহমান
পিলখানা হত্যাযজ্ঞ- এক হতভাগ্য পিতার হৃদয়ের রক্তক্ষরণ by হাবিবুর রহমান
দুর্বিষহ
সময়ের ছয়টি বছর পেরিয়ে গেল। এক নির্মম-নিষ্ঠুর অন্তহীন যন্ত্রণা-বর্বরতা
আর নিদারুণ পৈশাচিকতার ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি থেকে আরও এক ফেব্রুয়ারি।
আমাদের জীবনের সামনে আর কয়টা ২৫শে ফেব্রুয়ারি ফিরে আসবে জানি না। যত দিন এ
দিনটি ঘুরে আসবে, তত দিন এ সন্তান হারানো সীমাহীন শোক দুঃসহ বেদনা আমাদের
জর্জরিত করে রাখবে। এ যন্ত্রণা যে কত নিদারুণ ও বেদনাময় তা শুধু
ভুক্তভোগীই বুঝবেন। তবুও আমাদের সইতে হবে, সইতে হবে অবর্ণনীয় দুঃখময় এ
দুঃসহ স্মৃতি। পিতা হিসেবে সন্তানের কফিন যে কত ভারি- তা কেউ বুঝবে না
কোনদিন। ওর মাও এ নিদারুণ কষ্ট সইতে না পেরে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে
পড়লো আজ প্রায় তিন বছর। আমি সেই হতভাগ্য পিতা, হারিয়েছি আমার প্রাণাধিক
পুত্র কর্নেল কুদরত এলাহী রহমান শফিক এনডিসি, পিএসসিকে। এলাহীর জীবন প্রদীপ
নিভে গেছে একদল বর্বর মানুষরূপী হায়েনা-ঘাতকের বুলেটে-বেয়নেটে। ২৫শে
ফেব্রুয়ারি পিলখানা সৃষ্টি করেছে ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায়। ঘাতকের
বুলেটে শহীদ হলো আমাদের সন্তান কর্নেল এলাহী। সন্তানহারা এ শোক বুকে নিয়ে
যে কিভাবে বেঁচে আছি, তা শুধু আল্লাহপাকই ভাল জানেন। আমাদের সন্তান কর্নেল
এলাহীকে আর কোন দিন ফিরে পাবো না। তার হত্যার বিচারও কি আমরা পাবো কোন দিন?
দেখতে চাই সত্যিকার বিচার, বিচারের প্রহসন নয়, সে বিচার দেখে যেন ভবিষ্যতে
কেউ কোন দিন কোন মানুষ হত্যা করতে উদ্যত না হয়। ২৫শে ফেব্রুয়ারির বর্বরতাই
যেন হয় বাংলার ইতিহাসের শেষ কলঙ্ক। তাহলেই হয়তো এলাহীর বিদেহী আত্মা
শান্তি পাবে।
আমরা তো শুধু আমাদের সন্তান কর্নেল এলাহীকেই হারাইনি। দেশ হারিয়েছে এক অসাধারণ মেধাবী সেনাকর্মকর্তাকে। এলাহী তার মেধা দিয়ে শুধু নিজেকেই গড়ে তোলেনি, দেশকেও দিয়েছে অনেক কিছু। দিয়েছে সম্মান, দিয়েছে সেবা। তার উজ্জ্বল জীবনী এবং বর্ণাঢ্য কর্মজীবন দেশের যে কোন মূল্যবান নাগরিকের জন্য একটি দৃষ্টান্ত। প্রতিটি পর্যায়ে নিজেকে সে দিবালোকের মতো সমুজ্জ্বল করে রেখেছিল। তার সামনে এসে গিয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হওয়ার সময়। ২৫শে ফেব্রুয়ারি ২০০৯-এর আর মাত্র ৫ মাস পরেই এলাহী এ পদে অভিষিক্ত হতো। এমন একজন মেধাবী সেনাকর্মকর্তার কিছুই দেখে যেতে পারলাম না আমরা। দেশও তার কাছে পেতে পারতো আরও অনেক কিছু। ভাগ্যের কি নির্মম পরিহাস!
এলাহীর জন্ম রংপুরে ১৯৬২ সালের ১লা নভেম্বর। ক্যাডেট কলেজের পাঠ সমাপ্ত করে এলাহী বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) যোগদান করে। সে কমিশন লাভ করে ১৯৮৩ সালের ১০ই জুন। ভাটিয়ারিতে সামরিক প্রশিক্ষণকালে এলাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএসসি পরীক্ষায় প্রথম স্থান লাভ করে। অতঃপর সে থার্ড বেঙ্গল রেজিমেন্টে অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করে। সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে তাকে সিলেটে স্কুল অব ইনফেন্ট্রি অ্যান্ড টেকটিকসে (এসআইএনটি) প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। যেসব অফিসার এ কোর্সে সর্বশ্রেষ্ঠ বিবেচিত হয় কেবল তাদেরই এ দায়িত্বে নিয়োগ দেয়া হয়। পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো তিনজন সেনা অফিসারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনে (আইবিএ) পড়তে পাঠানো হয়েছিল। দু’বছরের এ কোর্সে এলাহী এমবিএতে (মার্কেটিং) প্রথম স্থান লাভ করে এবং উজ্জ্বল করে সেনাবাহিনীর মুখ। এ এক অনন্য অর্জন।
কর্নেল এলাহী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেয়ার জন্য বসনিয়া যায় এক বছরের জন্য। বসনিয়া থেকে দেশে ফেরার পর এলাহী ব্রিগেড মেজর হিসেবে বান্দরবান ক্যান্টনমেন্টে যোগ দেয়। কয়েক মাস সেখানে দায়িত্ব পালন করার পর এলাহী ডিফেন্স সার্ভিসে পিএসসি ডিগ্রি লাভ করে। এ পরীক্ষায় তার বিশেষ কৃতিত্বের জন্য তাকে মালয়েশিয়ায় দ্বিতীয় পিএসসি কোর্সের জন্য পাঠানো হয়। সেখানেও সে কৃতিত্বের স্বাক্ষর রাখে এবং দুটি পিএসসি লাভ করে। এ সময় সরকার সেনানিয়ন্ত্রিত একটি সায়েন্স ও টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এখানে সামরিক অফিসার এবং বেসামরিক শিক্ষার্থীদের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং, এমবিএ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিভাগ খোলার সিদ্ধান্ত হয়। সরকার এখানে এলাহীকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ করে তার অসাধারণ মেধার স্বীকৃতিস্বরূপ। ইতিমধ্যে এলাহী লে. কর্নেল পদে উন্নীত হয়। সেনা নিয়ম অনুসারে লে. কর্নেল পদে পদোন্নতি লাভের সঙ্গে সঙ্গেই একজন সামরিক কর্মকর্তাকে একটি ব্যাটালিয়নের কমান্ডে নিয়োগ দেয়া হয়। কিন্তু কুদরত এলাহীকে গুরুত্বপূর্ণ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) নিয়োগ করা হয় প্রথম এমবিএ কোর্স সংগঠন ও পরিচালনার জন্য। এক বছর পর এলাহী পার্বত্য চট্টগ্রামে ১৮ বেঙ্গল কমান্ডিং অফিসার হিসেবে নিয়োগ পায়। সেখানে দু’বছর দায়িত্ব পালনের পর তাকে স্টাফ কলেজে ডাইরেকটিং স্টাফ পদে নিয়োগ করা হয়। এর মাত্র কয়েক মাস পরই কুদরত এলাহী ফুল কর্নেল হিসেবে পদোন্নতি পায় এবং স্টাফ কলেজের সিনিয়র প্রশিক্ষক হিসেবে দায়িত্ব লাভ করে। মাত্র কয়েক মাস পরই কর্নেল এলাহী আবার শান্তিরক্ষী বাহিনীতে সেক্টর কমান্ডার হিসেবে সুদান চলে যায়। ২০০৭ সাল থেকে সেখানে সে এক বছর দায়িত্ব পালন করে। সুদানে দায়িত্ব পালনকালে কর্নেল এলাহীকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন নিজে ‘জাতিসংঘ সাহসিকতার পদক’ পরিয়ে দেন। এটিও একটি বিরল সম্মান। জাতিসংঘে পাঠানো মাত্র কয়েকজন এ পুরস্কারে ভূষিত হয়েছেন এ পর্যন্ত। সুদান থেকে ফিরে আসার পর তাকে এক বছরের কোর্সে ন্যাশনাল ডিফেন্স কলেজে পাঠানো হয়। সাধারণত ব্রিগেডিয়ার জেনারেল এবং উচ্চ পদস্থদেরই এ কোর্সে অংশগ্রহণ করতে পাঠানো হয়। এলাহীর ক্ষেত্রে এই ব্যতিক্রম শুধু তার অসাধারণ মেধা। ২০০৮ সালের ডিসেম্বর মাসে এলাহী কৃতিত্বের সঙ্গে এনডিসি কোর্স সমাপ্ত করে। এনডিসি কোর্স সমাপ্ত করার সময়ই কর্নেল এলাহী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করে এবং সুবিধামতো সময়ে পিএইচডি ডিগ্রি লাভের পথ সুগম করেছিল। অল্প বয়সে সে যখন সেনাবাহিনীতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়, তখন আমি ও তার মা তাকে সেনাবাহিনীতে যোগ দেয়ার ব্যাপারে অনাগ্রহ দেখিয়েছিলাম। তার মেধার কারণে দেশে এবং দেশের বাইরে লেখাপড়া শেষ করে বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে বিদেশের কোন বিশ্ববিদ্যালয়ে সে অধ্যাপনা করুক, এটাই আমরা চেয়েছিলাম। তাই সেনাবাহনীতে থেকেই এলাহী পিএইচডি ডিগ্রি লাভ করে আমাদের সে আশা পূরণ করতে চেয়েছিল। কিন্তু বিধিবাম। ওর সে স্বপ্নও পূর্ণ হয়নি।
২০০৯ সালের ১১ই জানুয়ারি কর্নেল এলাহী দিনাজপুরে বিডিআরের সেক্টর কমান্ডার হিসেবে যোগ দেয়। সেখানে সে মাত্র এক মাস ১০ দিন দায়িত্ব পালন করেছিল। ২১শে ফেব্রুয়ারি ২০০৯ বিডিআর সপ্তাহ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য কর্নেল এলাহী ঢাকা আসে। বিডিআর বিদ্রোহে অন্যান্য সেনাকর্মকর্তাদের সঙ্গে বিডিআর দরবার হলে কর্নেল এলাহীও শাহাদতবরণ করে। যতদূর জানা যায়, ২৫শে ফেব্রুয়ারিতেই সে মাথায় গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় এলাহী তার কয়েকজন ঊর্ধ্বতন সহকর্মী এবং বন্ধুর কাছে মেসেজ পাঠিয়েছিল যে সে বেঁচে আছে এবং তাকে বাঁচানোর চেষ্টা করার অনুরোধ করেছিল। ভাগ্যবিরূপ! তাই তার সে করুণ আবেদন শুধু অরণ্যে রোদন মাত্র।
আমরা পরিবারের সবাই মিলে দু’দিন ধরে যখন টেলিভিশনে বিডিআরের ঘটনাবলি প্রত্যক্ষ করছিলাম, তখন তৃতীয় দিনে ২৭শে ফেব্রুয়ারি বিকালে দেখলাম কর্নেল এলাহীর নাম শহীদের তালিকায় এসে গেছে। তখন সব শেষ! এই ভয়াবহ ঘটনার সময় সে আমাদের কাছে একটি টেলিফোন কিংবা কোন মেসেজ পাঠায়নি। আমরা যন্ত্রণায় ছটফট ও ছোটাছুটি করবো বলে। ২৭শে ফেব্রুয়ারিতে বিডিআর সপ্তাহ সমাপ্ত হওয়ার পর তার সঙ্গে আমাদের দিনাজপুরে যাওয়ার কথা ছিল। আমরা অনেক আশা করেছিলাম সবাই মিলে দিনাজপুরে যাবো। সেখানে ওর সঙ্গে কয়টা দিন কাটিয়ে আসবো। ভাগ্যের এও এক নির্মম আঘাত! সেদিনই জানতে পারলাম এলাহী পৃথিবীর সব মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে না ফেরার এক অন্য জগতে।
পাঁচ মাস পর ২০০৯ সালের জুলাইয়ে সেনাবাহিনীর প্রমোশন বোর্ড বসে। ওই বোর্ডে এলাহী ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হওয়ার কথা ছিল। সে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটি উজ্জ্বল নক্ষত্র।
দু-তিন বছরের মধ্যে এলাহীর কোর্সের পাঁচজন সহকর্মী মেজর জেনারেল পদে উন্নীত হয়ে বর্তমানে সেনাবাহিনীতে বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন কিন্তু ভাগ্যের কি নির্মম লিখন, এলাহীর ভাগ্যে কর্নেলের ওপরে আর ওঠা হলো না। তার সহকর্মীরাই বলেন, এলাহী বেঁচে থাকলে সে তাদের আগেই মেজর জেনারেল হতো হয়তোবা আরও ওপরেও উঠতে পারতো। একেই বলে নিয়তি। ইংরেজ কবি লংফেলো যথার্থই বলেছেন,
“Full many a gem of purest ray serene
The dark unfathomed caves of ocean bear,
Full many a flower is born to blush unseen,
And waste its sweetness in the desert air.”
কুদরত এলাহী ছিল তার সহকর্মী, বন্ধু, আত্মীয়স্বজন এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের অতিপ্রিয় একজন মানুষ। পিতা-মাতার প্রতি তার অসীম শ্রদ্ধা এবং স্ত্রী-পুত্র, ভাই-বোন, আত্মীয়স্বজনের প্রতি অত্যন্ত দায়িত্বশীল। সে অধস্তনদের কাছে ছিল অত্যন্ত অমায়িক। মানুষকে সাহায্য-সহযোগিতা করার জন্য সে ছিল নিবেদিতপ্রাণ। তার মানবিকতার একটি অনন্য দৃষ্টান্ত আমি তুলে ধরতে চাই। যখন সে পার্বত্য চট্টগ্রামের ১৮ বেঙ্গল ব্যাটালিয়নের কমান্ডার ছিল, তখন তার সেকেন্ড ইন কমান্ড এক মেজর স্পিডবোট নিয়ে কাপ্তাই লেকে প্রহরাকালে শান্তিবাহিনীর আক্রমণে পেটে গুলিবিদ্ধ হয়। ওই মেজরকে দ্রুত হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে আনা হয়। ডাক্তাররা তার আঘাতের গভীরতা বিবেচনায় তাকে সিঙ্গাপুর অথবা লন্ডনের কোন হাসপাতালে নিয়ে যেতে পারলে ভাল ফল পাওয়া যাবে বলে মত দেন। ঊর্ধ্বতনরা তাকে সিঙ্গাপুরে চিকিৎসার সিদ্ধান্ত নেন। লন্ডনে তার চিকিৎসা আরও ভাল হবে এবং তিনি জীবনে বেঁচে যাবেন এ চিন্তায় অস্থির হয়ে উঠলো এলাহী। সেনাবাহিনীর বিধিনিষেধ ভঙ্গ করে এলাহী সরাসরি সেনাপ্রধানের সঙ্গে দেখা করে তাকে রাজি করাতে সক্ষম হয়। এ কারণে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে তিরস্কারও শুনতে হয়েছিল। শেষ অবধি চিকিৎসার জন্য ওই অফিসারকে লন্ডনেই পাঠানো হয়। অল্পদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে দেশে ফেরেন এবং কিছুদিনের মধ্যেই পদোন্নতিও পান। তার একজন অধীনস্থ অফিসারের জন্য সে এতখানি না করলেও পারতো। মানুষের বিপদে এমনিভাবে এগিয়ে আসাই ছিল তার ধর্ম।
কর্নেল এলাহীকে যখন কবরে শুইয়ে দিয়েছিলাম, তখন সেখানে দাঁড়িয়ে একজন সেনাকর্মকর্তা বলছিলেন, ‘কর্নেল এলাহীর কাছে তার জুনিয়র-সিনিয়র সবারই অনেক শেখার ছিল।’ একজন ব্রিগেডিয়ার জেনারেল সেখানে বলেছিলেন, ‘সেনাবাহিনীতে কর্নেল এলাহীর অভাব কখনোই পূরণ হবে না।’ অন্য একজন অফিসার কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘বিডিআর বিদ্রোহে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্ষতি হলো তা ৫০ বছরেও পূরণ হওয়ার নয়।’ কর্নেল এলাহী দিনাজপুরে মাত্র ১ মাস ১০ দিন দায়িত্ব পালন করেছিল। হাজার হাজার বিডিআর জওয়ানের মধ্যে হাতেগোনা মাত্র কয়েকজন তাকে চিনতো। তার কোন শত্রুও ছিল না। অথচ সেই মানুষটিকে বর্বর বিডিআর সদস্যরা কি নৃশংসভাবে গুলি করে হত্যা করলো। তার সঙ্গে আরও হারিয়ে গেল দেশের ৫৬ জন মেধাবী সেনাকর্মকর্তা। এই অভাব আর কোন দিন পূরণ হবে? হয়তো না! কি জবাব আছে এ মৃত্যুর? উদ্দেশ্য কি এই বর্বর হত্যাকাণ্ডের? হয়তো এ প্রশ্নেরও জবাব মিলবে না কোন দিন।
সন্তানকে স্মরণ করে যখন ওর কথা লিখছিলাম আমার দুচোখ অশ্রুতে ঝাপসা হয়ে আসছিল। কলম থেমে যাচ্ছিল, বুকের স্পন্দন স্তব্ধ হয়ে আসছিল আর লিখতে পারি নি। এখন আল্লাহর কাছে শুধু একটিই প্রার্থনা, তিনি যেন কর্নেল এলাহীকে এবং তার সব সহকর্মীকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
-হাবিবুর রহমান, শহীদ কর্নেল কুদরত এলাহীর হতভাগ্য পিতা

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
February
(1363)
-
▼
Feb 26
(40)
- না দেখা বাবার জন্য অশ্রুপাত- পিলখানা ট্র্যাজেডির ৬...
- ফায়ার বনাম ক্রসফায়ার by রোবায়েত ফেরদৌস
- ইরানকে পরমানু অস্ত্র তৈরিতে বাঁধা দিচ্ছে না বিশ্বন...
- জনতার যন্ত্রণা ক্ষমতার আনন্দ by আলমগীর মহিউদ্দিন
- হুমকির মুখে টক শো আলোচকরা
- মানসিকভাবে প্রস্তুত খালেদা জিয়া by কাফি কামাল
- ভারতীয় সমাজের প্রাণ হচ্ছে বহুত্ববাদ by কুলদীপ নায়ার
- লোকসভায় জমি বিল পেশ
- হারিয়ে যাওয়ার ভয়ে পায়ে শিকল
- দুঃসহ বেদনার সেই দিন আজ
- বাসা থেকে তুলে নিয়ে দশ দিনের রিমান্ডে মান্না
- ভুল পথে বিএনপি! by সোহরাব হাসান
- বিশ্ব মিডিয়ায় খালেদার গ্রেপ্তারি পরোয়ানা
- সর্বস্তরে বাংলার জন্য আর কত অপেক্ষা? by মিজানুর রহ...
- চোখের জলে পিলখানার শহীদদের স্মরণ
- পিলখানা হত্যাকাণ্ডের ছয় বছর, শ্রদ্ধা–ভালোবাসায় নি...
- সাবিহ উদ্দিন এবং...
- ঢাকা ছাড়ছেন শ্রমজীবী মানুষ by রোকনুজ্জামান পিয়াস
- পিলখানা হত্যাযজ্ঞ- এক হতভাগ্য পিতার হৃদয়ের রক্তক্ষ...
- ছক অনুযায়ীই চলবে আন্দোলন
- গণতন্ত্র মানে দায়িত্বশীলতা by শেখ হাফিজুর রহমান কা...
- জ্বলছে বাংলাদেশ by কে. আনিস আহমেদ
- তিস্তার ঘোলা পানি, মমতার ভাললাগা বাংলাদেশ
- অবরোধ-হরতালে ক্ষতি ১ লাখ ২০ হাজার কোটি টাকা -সংসদে...
- এক রায়ে বদলে গেল ৩ লাখ মানুষের ভাগ্য
- বিপর্যস্ত চিকিৎসাসেবা by মো. শফিকুল ইসলাম
- মতপ্রকাশের স্বাধীনতা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে: অ্যামনে...
- একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য by মিনার রশীদ
- বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- একদিন জবাবদিহি করতে হবে by সোহেল মাহমুদ
- বাংলাদেশ, চলেছ কোথায়? by মীযানুল করীম
- ব্রহ্মপুত্রে চীনের তৈরি বাঁধ বাংলাদেশ ও ভারতের জন্...
- রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ বিশ্বব্যাংকের
- বছরের পর বছর বিল দিচ্ছেন না শত শত বিদ্যুৎ গ্রাহক b...
- গুলি করে হত্যার নাম ‘গণপিটুনি’ -নির্বিচার হত্যা বু...
- রাষ্ট্রীয় বাহিনী ঘাতকের ভূমিকায় অবতীর্ণ
- গণপিটুনিতে নিহতরা গুলিতে ঝাঁঝরা -বিচারহীন হত্যার ম...
- প্রকাশনার শিকড় ও শিখর by খান মাহবুব
- ডিসিসি নির্বাচন- নির্বাচিত সংস্থা দায়িত্বে আসুক
- নেই, তারা নেই! by লবী রহমান
-
▼
Feb 26
(40)
-
▼
February
(1363)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বিশ্বকাপ ফুটবল
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট

No comments:
Post a Comment