Thursday, February 26, 2015
একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য by মিনার রশীদ
একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য by মিনার রশীদ
জ্ঞানভিত্তিক
সমাজ প্রতিষ্ঠার কথা অনেক গুণীজনের মুখ থেকে শোনা গেলেও কারো কাছ থেকেই
কোনো কার্যকর উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না। অনেকের কাছেই এই কথাটি একটি
বুদ্ধিবৃত্তিক বিলাসিতা ছাড়া অন্য কিছু নয়। যারা এই সমাজটিকে প্রকৃত অর্থেই
পরিবর্তন করতে পারবেন, তাদের মন ও মননে এই কথা ও ভাবনাটি প্রোথিত করা
প্রয়োজন ছিল। এ যাবৎ সে কাজটি তেমনভাবে করা হয়নি।
একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কিছু যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান থেকে তিনিই এই বিষয়টির গুরুত্ব সম্যক উপলব্ধি করেছিলেন। দেশ পরিচালনায় সমাজের মেধাবী মানুষগুলোকে জড়ো করেছিলেন। ভবিষ্যতের নেতা খুঁজতে তিনি কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন। বিভিন্ন বোর্ডে মেধাতালিকায় স্থান পাওয়া ছাত্রছাত্রীদের নিয়ে তিনি ‘হিজবুল বাহার’ নামের জাহাজে চড়ে সমুদ্র বিহারের আয়োজন করেছিলেন।
তরুণ ও মেধাবীদের মন ও মননে দেশসেবার মন্ত্র গেঁথে দিতে চেয়েছিলেন। তার এই উদ্যোগ যে কত মহান ও সুদূরপ্রসারী ছিল সেটা তার নিজের দলও সম্যক উপলব্ধি করতে পারেনি।
সত্যিই দুর্ভাগ্য আমাদের। এক ধরনের হীনম্মন্যতা এবং আত্মবিধ্বংসী ভাবনায় নিমজ্জিত হয়ে জিয়ার এই ভিশনটিকে সামনে নিয়ে অগ্রসর হতে পারিনি আমরা। ধীরে ধীরে রাজনীতি থেকে মেধা, সততা ও সাহস নির্বাসিত হয়ে পড়েছে। এই সুযোগে একটি মহল আমাদের মন ও মননের বিভিন্ন কুঠরিতে বিরাজনীতিকরণের (Depoliticization) বীজ বা বিষ ঢুকিয়ে দিয়েছে। রাজনীতিবিদ ও রাজনীতির প্রতি তরুণ সমাজকে বিভিন্ন কৌশলে ক্ষুব্ধ, হতাশ করে তোলা হয়েছে। ফলে রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ে প্রজ্ঞা, নীতি বা আদর্শের পরিবর্তে ধূর্তামি ও সুবিধাবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। সৎ, সাহসী ও ত্যাগী নেতৃত্বের পরিবর্তে অসৎ, ভোগী ও ‘নন্দলাল’ মার্কা নেতা দিয়ে রাজনৈতিক দলগুলো ভরে গেছে।
‘নীতির রাজা’ রাজনীতিকে এরা নীতিহীন পলিটিকস বানিয়ে ফেলেছেন। কেউ কারো সাথে প্রতারণা করলেই মাথা দুলিয়ে বলে, ‘হুম! তুমি আমার সাথে পলিটিকস করছ, বাছাধন?’
এরই সিকোয়েন্সিয়াল কনসিকোয়েন্সে পুরো সমাজটি হয়ে পড়েছে দুর্নীতির করাল গ্রাসে নিমজ্জিত। তখন কোথা থেকে তথাকথিত এক-এগারোতে হঠাৎ এক দল ‘ফেরেশতা’র উদয় হয়েছিল। তারা রাতারাতি দেশটিকে স্বর্গের দেশ বানিয়ে ফেলার স্বপ্ন দেখায়। সব দোষ দেশের রাজনীতি ও রাজনীতিবিদদের ঘাড়ে চাপিয়ে দেয়।
অথচ দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম হলো রাজনৈতিক, সামাজিক, নৈতিক ও অর্থনৈতিক- এই চারটি সংগ্রামের যুগপৎ প্রক্রিয়া। এই চারটি সংগ্রামই একসাথে চালিয়ে যেতে হবে। যেমন, অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল একটি জনগোষ্ঠীকে শুধু নৈতিকতার পাঠ দিয়ে কখনোই দুর্নীতিমুক্ত করা যাবে না। একইভাবে পরিপূর্ণ বাকস্বাধীনতার অধীনে (সামাজিক আন্দোলন এবং সচেতনতার মাধ্যমে অর্জিত) উদার গণতন্ত্রের থেরাপি ছাড়া পলিটিসিয়ানদের সৎ বানানো বা সৎ রাখা সম্ভব হবে নয়।
যে সমাজের মানুষ মুখ ফুটে কথা বলতে পারে না, সেথায় জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না। আর জ্ঞানভিত্তিক সমাজ ছাড়া কখনোই আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না। জ্ঞানভিত্তিক সমাজের নিক্তির বিচারে ১০ বছর আগে আমরা যে জায়গায় ছিলাম দুঃখজনকভাবে সেখান থেকেও আমরা অনেক পিছিয়ে পড়েছি।
সুশীল প্রযোজিত গত জরুরি সরকারের সময় জ্ঞানভিত্তিক সমাজের ধারণাটি খুব জোরেশোরে শোনা গিয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জ্ঞানভিত্তিক সমাজের কথা বলে ওই সুশীলরাই সমাজটিকে আরো পেশিভিত্তিক সমাজের দিকে ঠেলে দিয়ে গেছেন।
এক-এগারোর সুশীলদের কৃপায় কিংবা তাদের হাত ধরে (দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে) যে সরকার এসেছে, সেটি মানবিক, সামাজিক ও অর্থনৈতিক মাপকাঠিতে এ যাবৎকালের সবচেয়ে নিম্নমানের।
সাহিত্য, সাংবাদিকতা, সংস্কৃতি ও বিনোদন জগতের প্রজ্ঞাহীন কিছু বাচাল প্রকৃতির লোককে এরা টিয়াপাখির মতো ব্যবহার করেছেন। আওয়ামী লীগ তাদের অ্যাসেট মনে করলেও প্রকৃত বিচারে এরা লায়াবিলিটিজ। এদের সমর্থন, পরামর্শ ও উৎসাহে বর্তমান সরকার ভয়ানক বাঘের পিঠে চড়ে বসেছে।
গণতন্ত্রের ধারায় এই দেশে কোনো পরিবর্তন হলে এসব হেভিওয়েট সুশীল নেতাদের মক্তবে পাঠাতে হবে গণতন্ত্রের প্রাথমিক ছবক শেখার জন্য। হয়তো একজন মক্তবের ছাত্র গণতন্ত্র সম্পর্কে যতটুকু জ্ঞান রাখে, এদের কারো কারো ততটুকু জ্ঞানও নেই। এই অজ্ঞানরাই জাতিকে গণতন্ত্র, জ্ঞানভিত্তিক সমাজ আর আইনের শাসনের পাঠ দিয়ে এসেছেন বলেই আজ আমাদের এই দশা।
এই বিষয়গুলো বিভিন্ন আঙ্গিকে তুলে ধরে অনেক কলাম লিখেছি। দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার পাঠক সেসব লেখায় তাদের মনের ভাবনা, ক্ষোভ ও বেদনা প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন। দেশের এই ক্রান্তিলগ্নে সবার প্রতি অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। সবাই মিলে সম্মিলিতভাবে একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলুন। সেই আন্দোলনের নাম হতে পারে Action for Democracy. সংক্ষেপে সেটাকে ActionDemocracy ( দু’টি শব্দ এভাবে একসাথে থাকবে) বলা যেতে পারে। এই আন্দোলনটি শুধু বর্তমান প্রেক্ষাপটেই দরকার নয়- ভবিষ্যতেও দরকার পড়বে। একটি পরিপূর্ণ গণতান্ত্রিক ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠাকল্পে এই আন্দোলন যুগের পর যুগ চালু রাখতে হতে পারে।
কলামিস্ট হিসেবে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি। আমার পাঠকদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতার কাছকাছি পৌঁছাও আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। কেউ কেউ বিশ্বখ্যাত আন্তর্জাতিক সংস্থা বা কোম্পানির উঁচু পদে কর্মরত। অভিজ্ঞতায়, অনুভবে, মননে এবং দেশের প্রতি গভীর ভালোবাসায় তারা আমার চেয়ে অনেক সমৃদ্ধ। এদের একজন তার অভিজ্ঞতা থেকে (টেলিফোন আলাপচারিতায়) জানিয়েছেন যে, বর্তমান সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। তিনি এই সরকারের স্থায়িত্ব নিয়ে উদ্বিগ্ন নন।
পরবর্তী সরকারকে সঠিক পথে চালানোর জন্যও সর্বপর্যায়ে এই ধরনের একটা থিঙ্ক ট্যাঙ্ক গঠন জরুরি। তারা সর্বস্তরের নেতাকর্মীকে ঠাণ্ডা ও সুস্থ মস্তিষ্কে সঠিক পরামর্শটি দিতে এবং দেশকে উত্তরোত্তর ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবেন।
গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে আমরা একা নই। বিশ্বজনমত তথা বিভিন্ন বিশ্বসংস্থা ও বিশ্বশক্তি আমাদের দেশে গণতন্ত্রের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। সরকার হাস্যকরভাবে তাদের বক্তব্যকে নিজের পক্ষে টুইস্ট করতে গিয়ে আরো করুণভাবে ধরা খেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বক্তব্য বিকৃত করতে গিয়ে স্বয়ং একজন প্রতিমন্ত্রীই ধরা খাননি বরং পুরো জাতিকে হেয় প্রতিপন্ন করেছেন। কয়েক দিন আগে বিএনপির কয়েকজন অতি উৎসাহী নেতা কয়েকজন কংগ্রেসম্যানের সই জাল করে তাদের বিবৃতি প্রচার করায় বিএনপি থেকে তাদের সাথে সাথেই বহিষ্কার করা হয়েছে। কিন্তু এই প্রতিমন্ত্রী এখনো তার পদে বহাল রয়েছেন। শুধু তা-ই নয়, জাতিসঙ্ঘের সেক্রেটারি জেনারেলকে স্বয়ং আমাদের সরকারের শীর্ষস্থানীয় দু’জন ভুলভাবে উদ্ধৃত করেছেন। উভয়ের দফতর থেকে সাথে সাথেই এ ধরনের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়। লজ্জায় পুরো জাতির মাথা হেঁট হয়ে গেলেও সরকার ঘেন্নাপিত্তি লজ্জা শরম কিছুই অনুভব করেনি। হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি রহিমার মাকে দিয়ে যদি কয়েক হাজারবার ‘ছি-ছি-ছি’ বলানো হয়, তারপরও বোধ হয় মনের ক্ষোভ ও ব্যথা কমবে না।
একই ধরনের কর্মকাণ্ডে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটি লক্ষণীয়। এই সূক্ষ্ম পার্থক্যটি অনেক সুশীলের চোখে ধরা পড়ে না।
একজন আদর্শবান বাবা তার সন্তানের ক্ষতিকর দোষ গোপন রাখেন না। দরকার পড়লে তা পুলিশকেও জানিয়ে দেন। এর মানে নয় যে, তিনি তার সন্তানকে ভালোবাসেন না। আদর্শবান বাবার সন্তান যেমন কোনো খারাপ কাজ করতে ভয় পায়, তেমনি এক ঝাঁক আদর্শবান কর্মী বা সুধী (Think Tank) সমন্বিত একটি রাজনৈতিক দলও ঠিক ট্র্যাকে থাকতে বাধ্য হয়। দলকানা বুদ্ধিজীবী বা দলের টিয়াপাখিদের সাথে এই ধরনের থিঙ্ক ট্যাঙ্কের পার্থক্য অত্যন্ত স্পষ্ট।
বর্তমানে গণতন্ত্রের পক্ষে এই ধরনের একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন অপরিহার্য। অপরের রাজনৈতিক অথবা অন্য কোনো অধিকার হরণ করব না এবং নিজের অধিকারও হরণ করতে দেবো না।
ওপরের বক্তব্যের সাথে একমত পোষণ করলেই আপনি ActionDemocracy-এর সমর্থক হতে পারেন। এই আন্দোলনের সাথে পুরাপুরি সম্পৃক্ত হতে হলে আপনাকে নিম্নবর্ণিত গুণের অধিকারী হতে হবে :
১. গণতন্ত্রমনা হতে হবে।
২. কোনোরূপ উগ্রবাদী চিন্তা ও আচরণ (রাজনৈতিক অথবা ধর্মীয়) পরিহার করতে হবে।
৩. গালি নয়, যেকোনো পরিস্থিতিতে যুক্তি দিয়ে প্রতিপক্ষের আক্রমণ মোকাবেলা করতে হবে। এই তিনটি শর্ত মেনে নিলে আপনি সহজেই এই আন্দোলনের একজন কর্মী হতে পারেন।
আপনার এই ইচ্ছেটি প্রকাশ করে একটি ইমেইল actionfordemocracy@yahoo.com এই ঠিকানায় পাঠিয়ে দিন।
তারপর আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিসের কয়েকজন বন্ধু বা সহকর্মী মিলে একটি গ্রুপ গঠন করুন। নিজেদের মধ্যে বুদ্ধিবৃত্তিক আলোচনা করুন। একটি গ্রুপের সদস্যসংখ্যা পাঁচ থেকে তদূর্ধ্ব যেকোনো সংখ্যায় হতে পারে। উদাহরণস্বরূপ ActionDemocracy- Fulbaria College branch বা ActionDemocracy- Newcastle, UK branch. আপনি যে দেশে অবস্থান করবেন সে দেশের নিয়মকানুন কড়াভাবে মেনে চলুন। এটি একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন। কাজেই কোনো দেশের আইন ভঙ্গ করে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রয়োজন নেই। কেউ কোনোরূপ আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়ালে এর দায়ও এই আন্দোলনের ওপর বর্তাবে না।
আপনার কাজ হবে আপনার আশপাশের মানুষকে গণতন্ত্র ও আইনের শাসন সম্পর্কে সচেতন করা। এ ব্যাপারে যতটুকু জানেন, ঠিক ততটুকুই অন্যকে জানিয়ে দিন। আপনার জানাশোনার মধ্যে যে রাজনৈতিক কর্মী কিংবা প্রশাসনিক কর্মকর্তা গণতন্ত্র এবং আইনের শাসনের বিরুদ্ধে ভূমিকা রাখছেন, তাকে বা তাদেরকে এই ব্যাপারে বুঝিয়ে বলুন; সম্ভব হলে সতর্ক করুন। কারণ এই সরকারই
শেষ সরকার নয়।
কাজেই আসুন, কথা বলার সাথে সাথে সামান্য কিছু কাজ শুরু করি। এই দেশটি আমাদেরকে যা দিয়েছে তার সামান্য কিছু হলেও ফিরিয়ে দিই। আপনার আমার এই সামান্য উদ্যোগ জাতিকে মহাবিপর্যয় থেকে রক্ষা করতে পারে। আজ সামান্য মনে হলেও আপনার এই নীরব কাজটি গণতন্ত্রের প্রতিপক্ষের বুকে একদিন শেলের মতো বিঁধতে পারে।
পরিশেষে সবাইকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। There was a very important job. Everybody thought that somebody will do it. Anybody could do it but nobody did it.
আশা করব, আমার এই ক্ষুদ্র আহ্বানটি একই পরিণতি ভোগ করবে না।
minarrashid@yahoo.com

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
February
(1363)
-
▼
Feb 26
(40)
- না দেখা বাবার জন্য অশ্রুপাত- পিলখানা ট্র্যাজেডির ৬...
- ফায়ার বনাম ক্রসফায়ার by রোবায়েত ফেরদৌস
- ইরানকে পরমানু অস্ত্র তৈরিতে বাঁধা দিচ্ছে না বিশ্বন...
- জনতার যন্ত্রণা ক্ষমতার আনন্দ by আলমগীর মহিউদ্দিন
- হুমকির মুখে টক শো আলোচকরা
- মানসিকভাবে প্রস্তুত খালেদা জিয়া by কাফি কামাল
- ভারতীয় সমাজের প্রাণ হচ্ছে বহুত্ববাদ by কুলদীপ নায়ার
- লোকসভায় জমি বিল পেশ
- হারিয়ে যাওয়ার ভয়ে পায়ে শিকল
- দুঃসহ বেদনার সেই দিন আজ
- বাসা থেকে তুলে নিয়ে দশ দিনের রিমান্ডে মান্না
- ভুল পথে বিএনপি! by সোহরাব হাসান
- বিশ্ব মিডিয়ায় খালেদার গ্রেপ্তারি পরোয়ানা
- সর্বস্তরে বাংলার জন্য আর কত অপেক্ষা? by মিজানুর রহ...
- চোখের জলে পিলখানার শহীদদের স্মরণ
- পিলখানা হত্যাকাণ্ডের ছয় বছর, শ্রদ্ধা–ভালোবাসায় নি...
- সাবিহ উদ্দিন এবং...
- ঢাকা ছাড়ছেন শ্রমজীবী মানুষ by রোকনুজ্জামান পিয়াস
- পিলখানা হত্যাযজ্ঞ- এক হতভাগ্য পিতার হৃদয়ের রক্তক্ষ...
- ছক অনুযায়ীই চলবে আন্দোলন
- গণতন্ত্র মানে দায়িত্বশীলতা by শেখ হাফিজুর রহমান কা...
- জ্বলছে বাংলাদেশ by কে. আনিস আহমেদ
- তিস্তার ঘোলা পানি, মমতার ভাললাগা বাংলাদেশ
- অবরোধ-হরতালে ক্ষতি ১ লাখ ২০ হাজার কোটি টাকা -সংসদে...
- এক রায়ে বদলে গেল ৩ লাখ মানুষের ভাগ্য
- বিপর্যস্ত চিকিৎসাসেবা by মো. শফিকুল ইসলাম
- মতপ্রকাশের স্বাধীনতা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে: অ্যামনে...
- একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য by মিনার রশীদ
- বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- একদিন জবাবদিহি করতে হবে by সোহেল মাহমুদ
- বাংলাদেশ, চলেছ কোথায়? by মীযানুল করীম
- ব্রহ্মপুত্রে চীনের তৈরি বাঁধ বাংলাদেশ ও ভারতের জন্...
- রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ বিশ্বব্যাংকের
- বছরের পর বছর বিল দিচ্ছেন না শত শত বিদ্যুৎ গ্রাহক b...
- গুলি করে হত্যার নাম ‘গণপিটুনি’ -নির্বিচার হত্যা বু...
- রাষ্ট্রীয় বাহিনী ঘাতকের ভূমিকায় অবতীর্ণ
- গণপিটুনিতে নিহতরা গুলিতে ঝাঁঝরা -বিচারহীন হত্যার ম...
- প্রকাশনার শিকড় ও শিখর by খান মাহবুব
- ডিসিসি নির্বাচন- নির্বাচিত সংস্থা দায়িত্বে আসুক
- নেই, তারা নেই! by লবী রহমান
-
▼
Feb 26
(40)
-
▼
February
(1363)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বিশ্বকাপ ফুটবল
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট

No comments:
Post a Comment