Friday, January 11, 2013
যুদ্ধের জীবন ও জীবনের যুদ্ধ by মিলা মাহফুজা রহমান
যুদ্ধের জীবন ও জীবনের যুদ্ধ by মিলা মাহফুজা রহমান
ফতিমা কোমর থেকে ভারি টুকরিটা ফুটপাথে নামিয়ে রেখে সোজা হতে গিয়ে টের পেল ব্যথাটা আজ আবার চাগাড় দিয়েছে। কিছুদিন ধরে কোমরের এই বেদনা তাকে খুব জ্বালাচ্ছে। রনদা ফার্মেসির ডাক্তারের কাছ থেকে চল্লিশ টাকার বড়ি কিনে খেয়েছে।
তাতে প্রথম দিকে ব্যথা কিছু কম থাকলেও এখন আবার সেই আগের অবস্থা। ডাক্তার অবশ্য ভারি বোঝা টানা কি তোলা একদম নিষেধ করেছিল। কিন্তু সেই নিষেধ মানতে গেলে যে না খেয়ে মরতে হয়! শুধু নিজে প্রাণের দায় হলেও কথা ছিল। আব্দুল কাদের জিলানী নামের নাতিটা রয়েছে না। পীর পয়গম্বরের নামে নাম রেখেছে নাতির। নাতির যতেœর কমতি করা যায় নাকি! নাতিকে না খাইয়ে রাখার কথা সে ভাবতেই পারে না। তাছাড়া শুধু তো খাওয়াই না। জিলানীর পড়ার খরচ রয়েছে। কলেজে পড়ে ছেলেটা। পড়াশোনায় ভাল। জিলানী টিউশনি করতে চায়, ফতিমা দেয় না। টিউশনি করতে গিয়ে পড়াশোনার ক্ষতি হোক তা ফতিমা চায় না। কষ্ট যা করার সে করবে কিন্তু জিলানী ভাল করে পড়ুক। জিলানীই তার শেষকালের একমাত্র ভরসা। আর কদিনই বা সে এমন খাটতে পারবে!ফতিমা হাঁটুর ওপর দুহাতের ভর রেখে আস্তে আস্তে কোমর সোজা করার চেষ্টা করে। আজ আসতে এমনিতেই দেরি হয়ে গেছে। তিনটে বাসা বাড়ির বাসন মাজা, কাপড় কাঁচা, ঘর ঝাড়ামোছার কাজ শেষ করার পরে আর শরীর চলতে চায় না। ঘরে ফিরে বসতেই ঝিমুনি এসে যায়। আজ কখন বুঝি ঘুমই এসে গেছিল। জিলানী ডেকে দেয়নি। নাতিটার খুব মায়া তার ওপর। নানিকে কষ্ট করতে দেখলে দুঃখ পায়। “আহারে নাতিন আমার! তোর লাইগাই তো কষ্ট করতাছি রে বাপ। তুই লেহাপড়া শিকখা চাকরি কইরা আমারে আরাম দিবি নারে বাপ। তহন আর আমি বাসা বাড়িতে কাম করুম না। অবশ্য এই পিঠা বানাইবার কাম ছাড়ুম না। পিঠা বেইচা লাভ বহুত। এক টাকায় তিন টাকা। যতদিন শরীর চলে ততদিন করুম। তহন নানা জাতের পিঠা বানামু। আরও বেশি গাহক হইব। আরও বেশি ট্যাহা হইব। ট্যাহা জমাইয়া তোরে একটা জায়গা কি ঘর কইরা দিয়া যাইতে পারুম রে বাপ? নিজে তো হারা জেবন এই হানে সেই হানে কাটাইলাম। নিজে থাকি না থাকি তুই যেন নিজের ঘরে থাকবার পারিস।”
কথাগুলো নিজের মনে বলছিল। তবে ফতিমার হাত কামাই নেই। এতক্ষণে কেরোসিনের স্টোভে আগুন ভালমতো জ্বলে উঠেছে। হাঁড়ির পানিতে তাপ হচ্ছে। ফতিমা চালের গুঁড়ি, গুড় আর নারকেল গুছিয়ে নিতে থাকে। পাঁচ মিনিট পরেই গরম ভাপ ওঠা ভাপা পিঠা নামিয়ে দেবে। গ্রাহক এসে দাঁড়িয়ে গেছে এর মধ্যেই। ছোট এক বালিকা গ্রাহক বলে, ‘পিঠাওয়ালী, একটু গুড় বেশি দিতে বলছে, মা।’
ফতিমা বাটিতে চালের গুঁড়ার ওপর গুড় সাজিয়ে দিতে দিতে বলে, ‘গুড় বেশি দিলে দাম বেশি পড়ে রে মা।’
‘গুড় বেশি না দিলে কি পিঠা খেতে মজা লাগে? অন্তত আমার পিঠাটাতে বেশি গুড় দাও।’ ছোট মেয়েটার মিনতিমাখা কথা শুনে ফতিমা বলে, ‘খাড়াও, দিমুনে তোমারে বেশি গুড় দিয়ে পিঠা বানাইয়া।’
মেয়েটার পাশে আরও দুজন দাঁড়িয়ে গেছে। ফতিমা তাদের যোগান দিতে ব্যস্ত হয়ে ওঠে। শীতের এই মৌসুমে ভাপা আর চিতই পিঠাটা বেশি চলে। শহুরে মানুষ পিঠে বানানোর ঝক্বি করতে চায় না। তাই ফতিমাদের কদর দিনে দিনে বাড়ছে। আর ফতিমার পিঠার বিশেষ সুনাম আছে। তার পিঠে স্বাদ ভাল। তাই তার কিছু নিয়মিত গ্রাহক আছে। এছাড়া পথচলতি লোকজন কেউ দাঁড়িয়ে খায়, কেউ আবার দু/দশটা নিয়েও যায়। তবে সবাই চায় একদম গরম গরম পিঠা। তাই দুহাতে তাকে কাজ করতে হয়। একবার পিঠা বানানো শুরু করলে আর কোনদিকে তাকাবার ফুরসত হয় না। রাত আটটা পর্যন্ত এক নাগাড়ে পিঠা বানিয়ে চলে। পিঠা বানায়, গ্রাহকের কাছ থেকে হিসেব করে পয়সা বুঝে নেয়। প্রত্যেকটা পয়সার দাম তার কাছে অনেক। পিঠা বেচার পয়সা থেকেই সে জমি কিংবা ঘরের জন্য টাকা আলাদা করে সরিয়ে রাখে। জিলানীর পড়াশোনা শেষ হতে আরও পাঁচ ছয় বছর লাগবে। ততদিনে বেশ কিছু তো জমবেই। আর জিলানী চাকরি করে যদি কিছু দেয়Ñ হোক দূরে, তবু একটা নিজের জায়গা হবে। সেই কতকাল আগে উদ্বাস্তু হয়েছে ফতিমা। বছরের হিসাব জানা নেই তবে অনেককাল হয়ে গেছে। এমনকি এখন হয়ত সে চিনে যেতেও পারবে না জন্মভিটায়। সেখানে আপন জন বলতে কেউ আছে কিনা তাও জানা নেই। চলে আসার পর কখনও কখনও খুব যাওয়ার ইচ্ছে করত, কিন্তু যেতে হলে টাকা লাগে। সেই টাকা যোগাড় করতে পারেনি। তারপর কবে যেন অনেকদিন পার হয়ে গেছে। আগ্রহটা মিইয়ে গেছে তখন। যাবার নামে এখন কেবল এই সমস্যা ওই সমস্যার কথাই মনে আসে। তবু সেই নিজের জায়গাটার জন্যে পেট পোড়ে হঠাৎ পাওয়া কোন অবসরে। তবে সে কথা কেবল তার নিজের মনেই থাকে, কোনদিন কাউকে বলেনি।
রাস্তায় লোক চলাচল না কমলেও পিঠে কেনার লোক কমে যায় রাত আটটার পরে। শেষের কয়েকটা পিঠে বেচতে সময় লাগে। কোন কোনদিন শেষ পর্যন্ত দু’একটা পিঠে বিক্রি করাই যায় না। সেদিন সেরকমই দুটো পিঠে নিয়ে বেশ খানিকক্ষণ বসে থেকে গ্রাহক না পেয়ে ফতিমা জিনিস গুছিয়ে নিতে শুরু“ করে। পিঠেগুলো সে বিলিয়ে দেবে। কারণ ঠা া পিঠে জিলানী খায় না। আর পিঠে বানিয়ে বানিয়ে তার নিজের আর পিঠে খেতে ভালই লাগে না। তাই পিঠে দুটো হাতে নিয়ে দেবার মতো লোক খোঁজে। ঘরে ফিরে জিলানীর জন্যে দুটো গরম ভাত ফুটাতে হবে। ওদিকের ফুটপাতে ভরা পোয়াতি পাগলিটা তার গোদা পা নিয়ে শুয়ে শুয়ে চিল্লায় অন্য দিন, তাকেই এই বাড়তি পিঠে দিয়ে দেয় ফতিমা, কিন্তু আজ তাকে দেখতে পেল না। হয়ত আসেইনি। খেয়াল হয়নি এতক্ষণ। পিঠে সে সিগারেট দোকানি হামিদ কিংবা বাদামওয়ালা তমিজকেও দেয়। ওদের খোঁজে তাকাতে দেখে কাছেই ফুটপাতে খ্যাতা মুড়িয়ে পড়ে কে যেন কঁকাচ্ছে। কখন এখানে এসেছে ফতিমার তা খেয়াল হয়নি। ‘নতুন কোন হাভাইতা হইব’ ফতিমা ভাবে। ইচ্ছে করে পিঠে দুটো তাকেই দিতে কিন্তু আগ বাড়িয়ে খাতির করতে গিয়ে আবার কোন কোন চক্করে পড়ে যায়- ভেবে এগোল না। এগিয়ে গিয়ে তমিজের দিকে পিঠে বাড়িয়ে দিতে দিতে বলল, ‘কেঠায় রাইখা গেল?’
‘কইতে পারি না। দেখছি না কাউরে।’
ফতিমা একটু হেসে বলে, ‘মনে হয় আমরা আন্ধা হইয়া গেছি।’
‘প্যাটের ধান্দা করতে করতে কোনো মুহি দেখনের অবসর আমরা আর পাই কই? এই বয়সে তুমি যে খাটনি খাটতাছ!’
‘যার যেমন কপাল। আমরা আইছি খাটনের লাইগা। খাটতাছি। কি করবা কও? এহন যাইতাছি বাই, নাতিনডা একা পড়তাছে। কাইল কিন্তু দেইখো। লোক বাড়ন ভালা না। পুলিশ ঝামেলা করবো পরে।’
ফুটপাথে ব্যবসা করার অনেক হ্যাপা। মস্তান, পুলিশ সামলাতে নিজেরা এক থাকতে হয়। নইলে ওরা চাঁদার নামে জুলুম করে। হামিদ আর তমিজ বেশ অনেকদিন ধরেই এই মোড়ে ব্যবসা করে আসছে। ফতিমা ওদের সাথে তাল দিয়ে চলে নিজের স্বার্থেই।
পরদিন ফতিমা আসার খানিক পরে এক কাইসঠা চেহারার মাতারি কাঠের ঠেলায় করে এনে দুটো পা না থাকা লোকটাকে আগের দিনের জায়গায় টেনে হিচড়ে নামিয়ে দিয়ে কারো দিকে না তাকিয়ে চলে গেল। এটা ফুটপাতের নিয়ম না। নতুন কেউ জায়গা নিতে এলে পুরোনোদের সাথে কথার্বাতা বলে পরিচয় করে। কিন্তু মাতারি সেদিকে গেল না দেখে ফতিমারা চোখে চোখে বিরক্তি প্রকাশ করে, আর ভিখিরীটার দিকে কোন মনোযোগই দেয় না। এমনিতেই ভিখিরীদের তারা নিজেদের সমগোত্র বলে ভাবে না। খেটে খাওয়া আর ভিক্ষা করে খাওয়ায় বিস্তর ফারাক। তাই গায়ে পড়া হয়ে ওর সাথে ফতিমা কি তমিজরা কথা বলতে যায় না।
কয়েকদিন পরে ভিখিরীটাকে ওই ফুটপাতে পড়ে থাকতে দেখতে অভ্যস্ত হয়ে গেল অন্যদের মতো ফতিমাও। প্রায়ই লোকটা জোরে জোরে গোঙ্গায়। যন্ত্রণার গোঙ্গানী। সারাদিনে একবার ওই মাতারি এসে খাইয়ে যায়। খাওয়াতে এসে গজগজ করে বিস্তর। লোকটার গলা তেমন শোনা যায় না। এমনকি ভিক্ষেও চায় না কারও কাছে। পথচারীরা যেটুকু দেয় তা পাশের থালায় পড়ে থাকে। কোন কোন দিন বদমাশ ছেলেরা থালা থেকে কিছু টাকা উঠিয়ে নিয়ে চলে যায়। ভিখিরীটা তাতেও কিছু বলে না। রাতে ভিখিরীকে নিতে এসে মাতারি মুখ খিস্তি করে গালাগাল করে টাকা কম হওয়ার জন্য। গাল দিতে দিতে ঠেলায় তোলে ধাক্কিয়ে ধাক্কিয়ে। কাজটা সে নিতান্ত বিরক্তি নিয়ে করে বোঝা যায়। ওই নিজের বেচা-বিক্রির ফাঁকে ফাঁকে যা চোখে পড়ে তা নইলে এসব দিকে খুব বেশি মনোযোগ দেবার সময় ফতিমার হয় না। পিঠে বিক্রি শেষে দ্রুত ঘরে ফিরে জিলানীর ভাত রাঁধতে হয়। ফতিমার দিনের প্রত্যেকটা মুহূর্ত হিসেবের মধ্যে থাকে। বাড়তি সময় তার নেই মোটেই। মেয়ে ফরিদা কতবার বলে, ‘মা, তুমি আইসা কদিন আরাম কইরা যাও।’ ফতিমা যায় না। এখন আয়েস করবে কেন? আয়েস করবে যখন শরীরে জোর থাকবে না।
খাটনি ভয় পায় না ফতিমা। জানপ্রাণ দিয়ে খেটে টাকা জমিয়েছিল বলেই না মেয়েকে এমন ভাল বিয়ে দিতে পেরেছে। ফরিদার স্বামীর আয় ভালো। জিলানী ছাড়াও আরও দুটো মেয়ে আছে ফরিদার। মেয়েদের নিয়ে স্বামীর সংসারে মোটামুটি সচ্ছলভাবেই দিন কাটাচ্ছে সে। জিলানীকে ফতিমা জোর করেই নিয়ে এসেছে ফরিদার জমজ মেয়ে দুটো জন্মের পর। নাতি হলেও আসলে জিলানীর ওপর তার পুত্র স্নেহ। ফরিদার বদলে যদি একটা ছেলে থাকত তবে মেয়ের বিয়েতে যে টাকা যৌতুক দিতে হয়েছে তা দিয়েই ছেলেকে ব্যবসায় লাগিয়ে দিতে পারত। মোড়ে একটা পান সিগারেটের দোকান দিলেও অনেক আয়। অবশ্য জিলানীকে সে চট করে ছোট কোন কাজে লাগতে দেয়নি। লেখাপড়া শিখবে জিলানী। বাসা বাড়িতে ফতিমা দেখেছে সাহেবদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে কত মোটা বেতনে চাকরি পেয়ে যায়। কত সুখে থাকে তারা। জিলানীকে তাই ফতিমা যত কষ্টই হোক অনেক লেখা পড়া শেখাবেই। জিলানীরও খুব পড়ার ইচ্ছে। ফরিদারা ছেলের পড়া নিয়ে অত ভাবে না। ছেলে বড় হয়েছে, তাকে এখন কাজে ঢুকিয়ে দিতে চায় তারা। সে জন্যে জিলানী বাপ মায়ের কাছে যেতে চায় না। নানিই তার সবচেয়ে আপন। নানিই তার মা।
রাতে জিলানী যখন দুলে দুলে পড়ে তখন ফতিমা মুখে এক খিলি পান পুরে গভীর মনোযোগে তাকিয়ে থাকে। খুব সুন্দর লাগে জিলানীকে। ভুলে যাওয়া একটা মানুষের ছায়া যেন এই সময়টায় জিলানীর মধ্যে আবছাভাবে ফুটতে দেখে ফতিমা। মাত্র মাস দুয়েক কি তিনেক দেখেছিল মানুষটাকে। তাও দিনের বেলা দেখা মিলত কম। রাতে হারিকেনের আলোয় আর দিনে দূর থেকে চুরি করে দেখতে পেত। নাকের পাশে একটা বড় আঁচিল ছিল। ফতিমা সেই আঁচিল খুটত। খুঁটে একদিন রক্ত বের করে দিয়েছিল। তাও মানুষটা কিছু বলেনি। কদিনেই মানুষটা যেন জাদু করেছিল ফতিমাকে। ফতিমা তার জন্যে পাগল তখন। ইচ্ছে করত সারাক্ষণ কাছে কাছে থাকতে। খুব সোহাগ করতে জানত লোকটা। ফতিমা কি পছন্দ করে তা না জিজ্ঞেস করেই বুঝতে পারত। কোনদিন বকেনি, খারাপ কথা বলেনি। এমন সুন্দর মানুষটা যে কোথায় চলে গেল, ফতিমা কেন বাড়ির কেউ জানতে পারল না কোনদিন। যখন প্রথম গিয়েছিল তখন সকলে ধরেই নিয়েছিল সে গেছে মুক্তিযুদ্ধে। বলে যায়নি বলে ফতিমার খুব মন ভার হয়েছিল। ভেবেছিল ফিরে এলে কিছুতেই পান বানিয়ে দেবে না। কথা বলবে না। তখনও তার একবারও মনে হয়নি আর কখনই লোকটা ফিরে আসবে না। বাড়ির মানুষরা নানা জায়গায় খোঁজ খবর করেছে। উড়ো শোনা যেত ওখানে দেখা গেছে, সেখানে দেখা গেছে। নিজে দেখেছে এমন একটা লোকের সঙ্গে ফতিমাদের কারও দেখা হয়নি কোনদিন। মানুষটা চলে যাবার মাস দেড়েক পরে ফতিমার পোয়াতি অবস্থা ধরা পড়ে। পেটে মেয়েকে নিয়ে ফতিমা ঠোঁট ফুলাত থেকে থেকে। কেমন মানুষ একবারও কি আইতে পারে না? অভিমান নিয়ে প্রতিদিন পথের দিকে তাকিয়ে থাকত। আসবে নিশ্চয়ই। কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলেও যখন মানুষটা আর ফিরল না তখন সকলের মাথায় বাড়ি পড়ল। একসময় তার না ফিরে আসা নিশ্চিন্ত হয়ে গেল। সবাই বলাবলি করে যুদ্ধ করতে গিয়ে কোথাও মারা পড়েছে। ফতিমা সে কথা বিশ্বাস করে না। একদিন মানুষটা ফিরে আসবেই- এই বিশ্বাস তার ছিলই। মাঝে উড়ে খবর আসে কোথায় নাকি বিয়ে করে সংসার পেতেছে লোকটা। ফতিমা পেটে হাত রেখে সন্তান দোহাই দেয়, পোলার কিরা লাগে, একবার দেখা কইরা যান। মানুষটা আসে না। ফতিমারও ছেলে না হয়ে হয় মেয়ে। ফরিদার জন্ম হলো নিবাপ ঘরে। জন্মেই মেয়ে পড়ল গঞ্জনার মধ্যে। একটু ভালবাসা পেল না কারও। মেয়ের মাথার এক ফোঁটা তেলের জন্যে ফতিমা কতদিন কেঁদে বুক ভাসিয়েছে। বছর দেড়েক অপেক্ষা করার পর সকলের লাঞ্ছনা সহ্য করতে না পেরে একদিন কাঁদতে কাঁদতে মেয়েকে বুকে নিয়ে ট্রেনে চেপে বসে এসে নেমেছিল এই ঢাকা শহরে। বাসা বাড়িতে ঝিয়ের কাজ জুটিয়ে কোনমতে জীবন বাঁচিয়ে রাখার যুদ্ধে লড়তে লড়তে পরিচয় হারিয়ে নিজেই কবে নিরুদ্দেশ হয়ে গেছে টেরও পায়নি।
এসব কথা এখন আর তেমন মনে পড়ে না। সবই ভাগ্য। ফতিমার কপালে খোদা যা লিখেছে তাই হয়েছে। বয়স হয়েছে, আর তো কিছুদিন। তারপর মরণ হলেই সব শান্তি। ভাবতে ভাবতে ফতিমা ঘুমিয়ে পড়ে।
খুব ভোরে জিলানীকে ভাত খাইয়ে কলেজে পাঠিয়ে তবে কাজে বেরোয় ফতিমা। তিন বাড়ির কাজ শেষ করে ঘরে ফিরে ভাগের চুলোয় নিজের রান্না বসায়। জিলানীর জন্যে একটু মাছ করার চেষ্টা করে। পড়ার খাটনি অনেক। শক্তি দরকার। জিলানী কোনদিন তাড়াতাড়ি ফিরলে এক সাথে খায় দুজনে। নইলে জিলানীর ভাত বেড়ে রেখে ফতিমা খেয়ে নিয়ে বসে বসে খানিক ঝিমায়। বেশিক্ষণ সময় পায় না। পিঠের জন্য চালের গুঁড়া তৈরি করে আবার ছুটতে হয় পিঠে বেচতে।
সেদিন পিঠের সরঞ্জাম গুছিয়ে বসার পর তার ব্যস্ত চোখেই ধরা পড়ে ফুটপাথের ভিখিরীটা আজ একদম চুপচাপ। রোজকার মতোই পথচারীরা কেউ কেউ টাকা পয়সা ফেলে যাচ্ছে তার থালার ওপর। কিন্তু সে সেগুলো সামলাচ্ছে না। বাতাসে কটা টাকা উড়ে গেলে এক সদয় পথচারী নিজে তা কুড়িয়ে চাপা দিতে দিতে ফতিমাকেই ডেকে বলে, ‘ও পিঠাওয়ালী, এর সাথের মানুষ কই? অসুস্থ মনে হচ্ছে। দেখো একটু।’
ফতিমা মুখ ঘুরিয়ে নেয়। আজ পর্যন্ত কোন একটা কথা বলারও দরকার মনে করেনি নবাবের বাচ্চা ভিখিরী। তাকে এখন ফতিমা দেখতে যাবে! ভারি ঠেকা পড়েছে যেন তার! তার সামনে এখন কয়েকজন গ্রাহক লাইন দিয়ে অপেক্ষা করছে। গ্রাহক অসন্তুষ্ট করা যায় না। পথচারী আরও দুবার তাকে ডেকে সাড়া না পেয়ে নিজের পথ ধরে। তখন ফতিমার চোখ একবার অবচেতনেই ঘুরে আসে ভিখিরীর দিক থেকে। কিন্তু তার দুহাত এখন ভীষণ ব্যস্ত। উঠবার উপায় নেই। আর সে দেখেই বা করবে কী? ভিখিরীর কোন পরিচয় তো সে জানে না। যে মাতারি রোজ নামিয়ে দেয় সে কোনদিন দাঁড়ায় না। নামিয়ে দিয়েই চলে যায়। এরকম আর কেউ নেই। এই মোড়ের প্রতিদিনের বাসিন্দাদের সবার মধ্যে চিন-পরিচয়টা আছে। দায় দরকারে একে অন্যকে সাহায্য করে। কিন্তু এই নয়া আমদানিই এখনও পরিচয় করার গরজ দেখায়নি। তবে ভিখিরীটা উঠে বসে খুবই কম। সারাক্ষণ খ্যাতার ওপর পড়েই থাকে। পান-বিড়ি দোকানদার, কি বাদামওয়ালাও তাই পথচারীর ডাক শুনে চেপে গেছে। এখন কে এই ভিখিরীর ঝামেলায় যাবে?
ফতিমার পিঠা বেচা শেষ হয়। রোজকার মতোই সব গুছিয়ে ছুটছিল বাড়ির দিকে। হঠাৎ কি মনে করে বোঝা নামিয়ে বাড়তি পিঠাটা হাতে নিয়ে ভিখিরীর দিকে এগোয়। খ্যাতার ভেতর থেকে মৃদু গোঙ্গানীর শব্দ আসছে। ফতিমা ঝুঁকে বলে, ‘লও, পিঠা খাও।’
কোন নড়াচড়া নেই। তেমনি গোঙ্গানীই শোনা যায়। আকাশে মেঘ জমেছে। বৃষ্টি আসবে। জোর বাতাস হচ্ছে। তেমনি শীত পড়ছে। সকলে বলছে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। আজ পিঠা বিক্রি খুব ভাল হয়েছে। ফতিমার মনটা তাই বেশ ভাল। সে একটু উদার হয়ে থালায় জমা টাকা পয়সাগুলো গুছিয়ে দিতে দিতে বলে, ‘মেঘ আইতাছে, তোমারে তো এহনও লইতে আইল না।’
তবু উত্তর আসে না। ফতিমা উবু হয়ে খ্যাতা টেনে মুখটা আলগা করে। চুল দাঁড়িতে আচ্ছন্ন মুখ। রাস্তার আলোতে ঠিকমতো দেখাও যায় না। কিন্তু লোকটার অসাড় দশা বুঝতে অসুবিধা হয় না। ফতিমা উঠে যায় বাদামওয়ালার কাছে। দুজনে মিলে লোকটার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরাবার চেষ্টা করে। ততক্ষণে চারপাশে ভিড় জমে যায়। ফতিমা একসময় সরে আসে সেখান থেকে। এবার কেউ না কেউ একটা ব্যবস্থা নেবেই। ফুটপাথের এই মজা। কেউ দেখছে না হয়ত কিন্তু যদি একবার কেউ এগিয়ে আসে তখন আর লোকের অভাব হয় না। লোকটাকে ঠিক হাসপাতালে নিয়ে যাবে এখন।
পরদিন ফতিমা কেন যে একটু আগে ভাগে পিঠা বেচতে যায় নিজেই জানে না। ফুটপাথের লোকটা নেই। বাদামওয়ালাও নেই। পানওয়ালা বলে, ‘হগলতে তুইলা মেডিকলে লইয়া গেছে, কইব কেডা বাইচা আছে নি, নাকি মরছে। ওই মাতারিতে আইতে দেহি নাই। অহুক দেইখা মন হয় ফালাইয়া ভাগছে।’
ফতিমা পিঠা বানায়। গ্রাহক বলে, ‘পিঠা এমন ভেঙ্গেছে কেন?’
ফতিমা পিঠায় মনোযোগ দেয়। আজ শরীরটা তার জুতের লাগছে না। একটু আগে ভাগেই সে চুলো নিভিয়ে দেয়।
রাতে ফতিমার গায়ে বেশুমার জ্বর আসে। সকালবেলা জিলানীকে ভাত বেড়ে দেবার শক্তি তার হয় না। সেই জ্বরে পাঁচদিন টানা ভোগার পর একদিন ফতিমা আবার ফুটপাতে চুলা জ্বালিয়ে বসে। শৈতপ্রবাহ চলে গেছে। কনকনে ঠা ায় পিঠার চাহিদা হয় খুব। বেশ আয় হয়। সেটা এবার হলো না। মনটা খারাপ হয় ফতিমার। তবে ঠা া এখনও রয়েছে। আরও দিন দশেক ভাপা পিঠা ভালই চলবে। পরে কিছুদিন চিতই চলবে। তারপর তৈরি করবে মিষ্টি পাকান।
বাদামওয়ালা তমিজ তার খোঁজ নেয়। ‘অসুকে পড়ছিলা নাকি, জিলানীর নানি? কাহিল লাগতাছে দেহি।’
‘হ, কাল তমতি জ্বর ছাড়ে নাই। জব্বর কাহিল কইরা দিছে।’
‘আজই আইলা ক্যান। আরও দুই/চাইর দিন বিশ্রাম লইতে।’
‘জিলানীর বই কিনতে হইব। ট্যাহা দরকার।’
‘জিলানীর পড়াটা শ্যাষ হইলে তোমার কষ্ট কমতো। ম্যালা খাটনি হইতাছে তোমার। ’
চুপ করে থাকে ফতিমা, নিজের স্বপ্নের কথা কিছু বলে না। সে বাদামওয়ালাকে দুইটা গরম পিঠা দেয়। দামটা নেয় না। এরাই তার আত্মীয়র মতো। সুখে দুঃখে পাশে থাকে।
তমিজ বেশি জোর করে না। মাঝে মাঝে সেও জিলানীর জন্যে কিছু বাদাম বিনি পয়সায় দিয়ে থাকে।
নুলা ভিখিরির আর দেখা পাওয়া যায় না। ফতিমারাও তার কথা ভুলে যায় দুদিনেই। সারাবছরই এমন কত লোক আসে যায়। কে কার খোঁজ রাখে!
কয়েকদিন পরে আবার একদিন নুলা ভিখিরিকে ফুটপাথে আগের জায়গাতে দেখা গেল। চুল-দাড়ি ছোট করে কাটা। চেহারা সুরতের অবস্থাও বেশ ভাল দেখা যায়।
ফতিমাকে দেখে ছেচড়ে ছেচড়ে এগিয়ে আসে। সারা মুখে কৃতজ্ঞতার হাসি। ফতিমা পিঠের কড়াই থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকায়।
তাকিয়েই থাকে। লোকটাকে কই য্যান দেখছি, কই য্যান দেখছি- লাগে তার। ততক্ষণে লোকটা একেবারে কাছে এসে পড়ে। ফতিমার দৃষ্টি আরও ধারালো হয়ে ওঠে। এত কাছ থেকে লোকটাকে আর কখনও দেখেনি সে। দেখতে দেখতে সে হঠাৎ উঠে দাঁড়িয়ে ভয় পাওয়া গলায় চেঁচিয়ে ওঠে, ‘এই, এই!’
তার চিৎকার শুনে বাদামওয়ালা তমিজ, পানওয়ালা হামিদ ঘুরে তাকায়। পথচারীরাও থমকে দাঁড়ায়। হতভম্ব নুলা লোকটা সকলের দিকে তাকিয়ে অসহায়ভাবে বলে, ‘আমি তো কিছু করি নাই?’
ফতিমা দু পা সরে গিয়ে চিৎকার করে, ‘বেইমান, মিত্থুক। কর নাই, কর নাই? কই পালাইছিলা এতদিন?’
চারপাশের পথচারী এই চিৎকারে থমকে দাঁড়ায়।
পা ছাড়া লোকটা চোখে ঘন ঘন পলক ফেলে। ফতিমার মুখের দিকে তাকিয়ে থাকে।
ফতিমা আবার চেঁচায়। ‘পোয়াতি বউ ফালাইয়া ভাগছিলা ক্যান?’
চারদিকে জমে ওঠা ভিড় মজার গন্ধ পায়। ‘এই পিঠাওয়ালী, চিল্লাও ক্যান? কি হইছে খুইলা কও।’
ফতিমা হঠাৎ নীরব হয়ে যায়। সে নিঃসন্দেহ। কিন্তু প্রমাণ কি। লোকটা যদি অস্বীকার করে?
সকলে আবার জিজ্ঞেস করে, ‘আরে কি হইল চুপ মাইরা গ্যালা ক্যান? কি করছে নুলা বেটায়?’
মারমুখো ভিড়ের দিকে না চেয়ে ফতিমা লোকটার দিকে গভীরভাবে তাকিয়ে দেখে। যেন ভিমরি খেয়ে চোখ স্থির হয়ে গেছে। ফতিমা নাকের পাশের আঁচিলটার ওপর থেকে চোখ সরায় না। লোকটাও ক্রমে মনোযোগ দিয়ে ফতিমাকে দেখতে শুরু করে। তাদের এই ভাবান্তর জনতা খেয়াল করে না।
‘ওই মিয়া কি হইল?’ জনতা ফুঁসে ওঠে।
ফতিমাকে অবাক করে দিয়ে সহসা লোকটা নিজেই বলে, ‘হ ভাই, আমি অর জামাই আছিলাম।’
‘কয় কি বেটায়? তো এতদিন কই ছিলা মিয়া? পিঠাওয়ালীর জামাই আছে বইলা তো কোনদিন কিছু শুনি নাই?’Ñ আছড়ে পড়ে হাজার প্রশ্ন। এইসব প্রশ্নের জবাবে নুলা লোকটা এক সুদীর্ঘ গল্প শোনায়। সে গল্পে মুক্তিযুদ্ধ আছে, আছে সরাসরি যুদ্ধে পায়ে গুলি লাগার ভয়ঙ্কর গল্প, গুলি লাগা পায়ে পচন ধরার কথা, পা কেটে ফেলার কথা।
নতুন বউ ফেলেই সে মুক্তিযুদ্ধে যোগ দিতে গিয়েছিল। বললে যেতে দেবে না বলেই না বলে যাওয়া। ট্রেনিং নিয়ে নানাখানে যুদ্ধ করতে করতে ফুরসত মেলেনি একবারও দেখা করার। তাছাড়া খুব জরুরীও মনে হয়নি। দেশ স্বাধীন করাই ছিল বেশি কাজের। ঘর সংসার সব কিছু তুচ্ছ হয়ে গিয়েছিল। একদিন আক্রমণ করতে গিয়ে উল্টো পাকবাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে গেলে খুব কাছ থেকে ব্রাশ ফায়ারের শিকার হয় গোটা দল। পাকবাহিনী সবাইকে মৃত ভেবে ফেলে গেলে স্থানীয় লোকরা তাকে জীবিত পেয়ে ভারতের হাসপাতালে দিয়ে আসে। হাসপাতালে পা দুটো কেটে ফেলার পর দীর্ঘ সময় লেগেছিল সুস্থ হয়ে উঠতে। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাবার পরই পড়েছিল সবচেয়ে বড় কষ্টে। এমন পঙ্গু জীবন নিয়ে সে কি করে? এর তার সাহায্যে কয়েকদিন চললেও আপনজনের সামনে ফিরে আসার সাহস তার হয়নি। বিশেষ করে নতুন বউ ফতিমাকে কি করে মুখ দেখাবে তা ভাবতেই পারেনি। শেষ পর্যন্ত সে চলে গিয়েছিল অনেকদূরে। পটুয়াখালীর আন্ধারমানিক নদীর ফেরিঘাটে গান গেয়ে জীবিকা নির্বাহ করেছে এতদিন। সেখানেই জীবনটা কেটে যেত হয়ত। কিন্তু কদিন আগে কয়েকটা লোক জোর করে ঢাকা নিয়ে এসেছে তাকে। এখানে তাকে দিয়ে ভিক্ষে করাবে বলে।
অসহায় হাহাকার নিয়ে শেষের কথা ক’টি বলে লোকটা। জনতা উৎসুক মুখে সে কথা শোনে। তারা ক্রমশ আর্দ্র হতে থাকে সমবেদনায়।
ফতিমাও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। তার সামনে ৩৭ বছর আগের একটি মানুষ। মানুষটাকে নিয়ে ফতিমা এখন কি করে?
৪ ফেব্রুয়ারি ২০০৯, ঢাকা
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1404)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
January
(6492)
-
▼
Jan 11
(190)
- পণ্যমূল্য নিয়ন্ত্রণ_ এ মুহূর্তে জরম্নরী by নিয়ামত...
- বঙ্গবন্ধু হত্যা মামলার ঐতিহাসিক রায় বাংলায় রূপান্ত...
- আক্রোশ নয় সমঝোতাই বিশ্বায়নের চাবি- অজয় দাশগুপ্ত
- অন্য আলোকে জ্যোতি বসু- নূহ-উল-আলম লেনিন
- সার বিপণন ব্যবস্থার চালচিত্র by এ এম এম শওকত আলী
- সাত লোককবির ওপর আলোচনা গান আজ শুরম্ন শিল্পকলায়- সং...
- ফেনীতে ৬২ আসামির বিরম্নদ্ধে চার্জ গঠন, ৪০ জনের দোষ...
- মুদ্রা পাচার চক্রের হোতা শামীম চৌধুরীর জঙ্গী ও উল...
- বিএনপির কাউন্সিল নিয়ে অশানত্ম বি'বাড়িয়া, গুলি বোমা...
- চট্টগ্রাম আ'লীগের সমাবেশ আজ
- লালমনিরহাটে ঘুষ নেয়ার সময় সিভিল সার্জন হাতেনাতে আট...
- প্রাথমিক বৃত্তির ফল আজ প্রকাশ
- বিএনপির সংশোধিত গঠনতন্ত্রে ৪৪ ধারা বদল, ইসিতে জমা-...
- বন মন্ত্রণালয় জানাল ৬৯ প্রভাবশালীর দখলে সরকারী জমি
- মাদ্রাসায় পড়তে যায় ছেলে, ফেরত আসে শহীদি চিঠি- পোট্...
- শিবিরের অস্ত্রের তথ্য আদায়ে ব্যর্থ পুলিশ, রিমান্ড ...
- পিঙ্কির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল_ দাবি বখাটে ...
- নতুন কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডের তালিকাভুক্তি আট...
- দেখে মনে হতো সাগর আজ শুকনো ভূমি_ মুক্তা অতীত স্মৃত...
- মাথাপিছু আয় দ্রম্নত বৃদ্ধি পাচ্ছে by ড. আতিউর
- এমপিদের শুল্কমুক্ত গাড়ির ব্রান্ড ও সিসি নির্ধারণ ক...
- ৩ লাখ টন টন চাল কিনবে সরকার, চার দেশে চিঠি by মিজ...
- দুর্ঘটনায় ছাত্র মৃতু্যর জের- চট্টগ্রাম পলিটেকনিক এ...
- চার নদী তীরের অবৈধ স্থাপনা ৩০ দিনের মধ্যে ভাঙ্গার ...
- মইনের কোর্ট মার্শাল চান সাকা
- ১ ফেব্রম্নয়ারি থেকে পর্যটন উসব
- একটি লাশ চাই এবং তা ঢাবি থেকেই প্রস্তুতি শেষ by ম...
- এমপি-চেয়ারম্যান দ্বন্দ্বে ত্রাহি অবস্থা ইউএনওদের- ...
- আদালতের মতে রিভিউ অর্থ চাঁদে হাত দেয়া, শুনানি চলছে...
- শুরম্ন হয়েছে ঢাকা-দিলস্নী যৌথ ইশতেহার বাসত্মবায়নে...
- মিউচু্যয়াল ফান্ড মামলায় আপীল করবে না এসইসি রাইট ও ...
- প্রথম ইনিংসে এবারও কাছাকাছি থাকতে পারবে টাইগাররা? ...
- আমিন আমিন- মুখরিত তুরাগ তীর- আখেরী মোনাজাতে লাখ লা...
- ইংরেজিতে ভাল করতে করণীয়- প্রশ্নপত্র হাতে পাওয়ার পর...
- পরীক্ষার উত্তরপত্র যেমন হওয়া উচিত- গাইড লাইন
- নৈব্যক্তিক অংশে ভাল করার উপায় '- সনত্মোষ কুমার কর্...
- 'ভাল রেজাল্টের জন্য প্রয়োজন পজেটিভ চিনত্মা '- ডা. ...
- শেষ মুহূর্তে প্রস্তুতির এ টু জেড- রাহুল শর্মা
- দৈনিক নূ্যনতম ৮ ঘন্টা পড়ালেখা করতে হবে- শিৰকের পরা...
- পাবলিক পরীক্ষা অপরাধ আইন- জেনে রাখুন
- কম্পিউটার শিৰা- নিয়মিত চর্চা করতে হবে- প্রকাশ কুমা...
- কৃষি যন্ত্রপাতি কিনতে সরকারের সহায়তা by মো. তহিরম...
- হাতের মুঠোয় শেয়ার বাজার by মামুন রশীদ
- টিসু্য কালচার পদ্ধতিতে বাঁশের চারা উৎপাদন অর্থনীতি...
- আনত্মর্জাতিক বাণিজ্যমেলা by রাশেদ রাবি্ব
- কৃষিতে ২৫ শতাংশ ভতর্ুকি
- আখেরী মোনাজাত
- একুশ শতক- ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এবং তার ভিডিও ...
- সাবরেজিস্ট্রি অফিস কোথায়? দলিল কত টাকার? by ড. এ ...
- বঙ্গবন্ধু হত্যা মামলার ঐতিহাসিক রায় বাংলায় রূপান্ত...
- '৬৯-এর ঐতিহাসিক গণঅভু্যত্থান by ড. মোহাম্মাদ আজিব...
- বিশ্ব এজতেমা মুসলিম ঐক্য ও সংহতির প্রতীক মাওলানা b...
- চট্টগ্রাম মংলা বন্দর দৃষ্টি সীমায় নতুন মুসলিম লীগ ...
- পিঙ্কিকে উত্ত্যক্তকারী মুরাদ খুলনা থেকে গ্রেফতার
- বিশিষ্ট সাংবাদিক আশরাফ আলীর ইনত্মেকাল
- ছাত্রলীগের ১৪ নেতাকমর্ীর বিরম্নদ্ধে মামলা- ছাত্রদল...
- আজ ফেনীতে বিদ্রোহী বিডিআর সদস্যদের দ্বিতীয় পর্যায়ে...
- ডিএনএ টেস্টের মাধ্যমে জিয়ার লাশ শনাক্ত দাবি
- দোকান কর্মচারী থেকে শামীম চৌধুরী শত কোটি টাকার মা...
- চট্টগ্রাম জেলে জামাই আদরে ১২ শিবির ক্যাডার- রিমান্...
- বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে ৰুদ্র ও মাঝারি শিল্পে বাড়ছে ...
- তৃণমূল নেতাকমর্ীদের সঙ্গে ৰমতাধরদের ব্যবধান কমাতে ...
- জরম্নরী অবস্থার নামে ফের ৰমতা নেয়া হলে গৃহযুদ্ধ জা...
- দেখে মনে হয় রিক্ত নিঃস্ব কিন্তু ভেতরে ভেতরে সেজে ও...
- জট খুলল শিৰক কর্মচারীদের টাইমস্কেলের
- তাপমাত্রা আরেক দফা কমল
- বাদামি চোখে বিশ্বাস?
- এবার ইনসুলিন ব্যবহারের যন্ত্রণা শেষ হবে?
- বাবার দুশ্চিন্তায় শিশুর মানসিক সমস্যা
- ধলপুরে পুড়েছে ২৪টি বস্তিঘর, সদরঘাটে লঞ্চে আগুন- রা...
- অন্য রকম বিয়ের উসব
- অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বিষয়ে প্রকল্পের উদ্বোধনী অনু...
- ঢাকায় ঈভ এন্সলার- নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার...
- দেশের প্রথম স্মার্টফোন মেলা শুরু
- সস্তা কোনো স্মার্টফোন আনবে না অ্যাপল!
- যুক্তরাষ্ট্রের প্লানেটোরিয়াম বাংলাদেশের বিজ্ঞানীর ...
- স্যামসাং আনল ১১০ ইঞ্চি ইউএইচডি, ওএলইডি, এলইডি টিভি...
- এক নায়কের পাশে তিন বোন
- এক্স-ফ্যাক্টর থেকে বাদ পড়লেন ব্রিটনি
- আত্মজীবনী লিখবেন মনীষা
- ‘এই তো জীবন’ অনুষ্ঠানে হায়াত-পরিবার
- গৌরির রোষানলে প্রিয়াংকা!
- বিশ্ব ইজতেমা আজ শুরু
- আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা- তরল গ্যাস ছিটিয়ে শিক্...
- অশান্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে এক...
- শীত আরও তীব্র, রেকর্ড ছুঁই-ছুঁই
- মহাদেশের সেরা নেইমার
- পঞ্চম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ: ৭১৯ বলে ৪৯৪- হতে হ...
- ধোনিকে দ্রাবিড়ের পরামর্শ
- কোপা ডেল রে- বড় জয়ে কোয়ার্টার ফাইনালে বার্সা
- ভারতকে ৩২৬ রানের চ্যালেঞ্জ ইংল্যান্ডের
- মরনফাঁদে কচ্ছপ by মোঃ গোলাম রাব্বী
- বিজ্ঞান কণিকা- ক্যান্সারের জিন আবিষ্কার
- টাইফুন কেন হয় by ড. জাকিয়া বেগম
- তাজমহল ও ফতেহপুর সিক্রি দেখার অভিজ্ঞতা
- স্বল্প সময়ে দেখা রাঙ্গামাটি আর খাগড়াছড়ি
- কালো মানুষের দেশে
- সাভার-মানিকগঞ্জের পথে পথে by রাজীব পাল রনী
- ফ্যাশন সংবাদ
- শীতের অনুষঙ্গ- শেখ মিলন
- হিম শীতে ওম দেয়া শাল by তৌফিক অপু
- প্রয়োজন দৃষ্টান্তমূলক শাস্তি by তৌফিক অপু
- ভিনসন ম্যাসিফ জয়ে বাংলাদেশী ওয়াসফিয়া
- পশ্চিমা বিশ্বে নারীর অধিকার
- কবিতা
- দেশী-বিদেশী সাহিত্যে-২০১২ by নুরুল করিম নাসিম
- যুদ্ধের জীবন ও জীবনের যুদ্ধ by মিলা মাহফুজা রহমান
- রূপকথার বুনন কথা by ইব্রাহিম নোমান
- এক কোটি সদস্য সংগ্রহে মাঠে নেমেছে এএপি
- নির্মল সেন
- বিশ্ব এজতেমা শুরু
- ফিরে দেখা- অভ্যাস বদলায় না by শরীফুল ইসলাম
- প্রসঙ্গ ইসলাম- ইসালে সওয়াব মহফিল- অধ্যাপক by হাসা...
- ‘লোকসানী ব্যাংকশাখা সব বন্ধ করে দেয়া হোক!’ by ড. ...
- মহানায়কের স্বদেশ প্রত্যাবর্তন সরদার by সিরাজুল ইসলাম
- বিচারপতি এসএম মোরশেদ- স্মরণ
- উদার গণতন্ত্রের আধার আওয়ামী লীগ by মমতাজউদ্দীন পা...
- সীমান্ত থেকে ফের দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএ...
- কুমিল্লায় আ’লীগ বিএনপি সমর্থকদের সংঘর্ষ, গুলি আহত ২০
- আন্তর্জাতিক ছবিমেলা উৎসব শুরু ২৫ জানুয়ারি- সংস্কৃত...
- বাণিজ্যমেলায় মানুষের ঢল কনকনে ঠাণ্ডায়ও থেমে থাকেনি
- জুরাইনে আওয়ামী লীগ নেতা ইসমাইলের খুনী গ্রেফতার হয়ন...
- ওষুধের দাম আরেক দফা বেড়েছে, নেই কোন নীতি- ব্যবসায়ী...
- পটুয়াখালীর রুস্তম আলী সিকদারকে শর্তসাপেক্ষে জামিন-...
- বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি by মোরসালিন মিজান
- ম্যাকাওয়ের সংসার ভাঙ্গার পর ম্যাজিস্ট্রেট বললেন ‘এ...
- মালিকপক্ষ নির্লিপ্ত ॥ দীর্ঘায়িত হতে পারে নৌযান ধর্...
- আইনজীবী রওশন আক্তারের দুই খুনী গ্রেফতার- ভুয়া পরিচ...
-
▼
Jan 11
(190)
-
▼
January
(6492)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment