Thursday, October 18, 2012
খোলা চোখে- তিন দেশের তালেবান by হাসান ফেরদৌস
খোলা চোখে- তিন দেশের তালেবান by হাসান ফেরদৌস
তারা তিন দেশের তালেবান: পাকিস্তান, আমেরিকা আর বাংলাদেশের। ভিন্ন ভিন্ন দেশের হলে কী হবে, কাজকর্মে তারা সবাই এক। পাকিস্তানি তালেবের নাম আমরা জানি না, তবে তিনি যে প্রকৃত তালেবান সদস্য, এতে কোনো সন্দেহ নেই।
খোদ তালেবানের সদর দপ্তর থেকে রীতিমতো সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, সে যা করেছে বেশ করেছে, আরও করবে। কাজের কাজ যা করেছে, তা হলো, মালালা ইউসুফজাই নামের ১৪ বছরের এক কিশোরীর মাথায় দিনে-দুপুরে গুলি করেছে। ঘটনা ঘটেছে পাকিস্তানের সোয়াতে। তালেবানি সন্ত্রাসের কারণে পাকিস্তানে অসংখ্য মেয়ের স্কুল বন্ধ হয়ে গেছে। মেয়েদের শিক্ষার অধিকার দাবি করার জন্য মালালা অনেক আগে থেকেই তালেবানের রোষের শিকার। চিঠিপত্র এসেছে, মুখে সাবধান করে দেওয়া হয়েছে। কিন্তু মালালা ভীত হয়নি। স্কুলে সে যাবেই, তালেবানরা যত হুমকিই দিক না কেন—এই ছিল তার প্রতিজ্ঞা, রীতিমতো চ্যালেঞ্জ। এতটুকু ফুটফুটে মেয়ে, আর তার চ্যালেঞ্জের ভয়ে অস্থির পুরো তালেবান নামের বিশাল নেটওয়ার্ক। আমেরিকার পেন্টাগন তাদের ভয়ে কাঁপে। পাকিস্তানের সেনা সদর দপ্তর তাদের বিরুদ্ধে অভিযানের জন্য বিমানবহর ও সাঁজোয়া বাহিনী নামায়। এমন প্রবল প্রতাপশালী যে তালেবান, তারা কিনা ভীতসন্ত্রস্ত ১৪ বছরের এক বাচ্চা মেয়ের কাছে! তালেবানের এক মুখপাত্র গর্ব করে বলেছে, শুধু মালালাকে মারার জন্য আলাদাভাবে দুজন তালেবকে প্রশিক্ষিত করা হয়েছে। মস্ত পুঙ্গবই বটে তারা!
তালেবানের এক বিবৃতিতে বলা হয়েছে, মালালা মেয়ে বা তার বয়স অল্প, সেটা কোনো ব্যাপার নয়। সে যা করছিল, তা ইসলাম ধর্মের জন্য ক্ষতিকর। এমন অপরাধের জন্য পুরুষ বা নারী, তা যে বয়সেরই হোক, তাকে খুন করা মহা পুণ্যের কাজ। করাচির ডন পত্রিকায় একজন তালেবান মুখপাত্রের কথা ছাপা হয়েছে। সেই মহা পুঙ্গব যুক্তি দেখিয়েছেন, ‘যদি কেউ ভেবে থাকে যে শিক্ষার কথা বলার জন্য মালালাকে “টার্গেট” করা হয়েছিল, তা হলে সম্পূর্ণ ভুল করা হবে। মালালাকে নিশানা করা হয়েছিল কারণ সে “সেকুলারিজম” ও তথাকথিত “এনলাইটেড এডুকেশন”-এর পক্ষে যুক্তি দেখাচ্ছিল।’
মালালা জীবন-মৃত্যু নিয়ে লড়েছে। খুব কাছ থেকে তার মাথায় গুলি করা হয়েছিল। সেই গুলি মাথায় না লেগে ঘাড়ে লাগে, অস্ত্রোপচারের পর তা বের করা গেছে, কিন্তু মেয়েটি এখনো বিপদ কাটিয়ে ওঠেনি। শেষ পর্যন্ত পুরোপুরি সুস্থ অবস্থায় সে ফিরতে পারবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
দ্বিতীয় তালেবান আমেরিকার। আসলে মিসর থেকে আসা এক কপ্টিক খ্রিষ্টান। লোকজন ভাড়া করে সে এক ফিল্ম বানিয়েছে, যার উদ্দেশ্য ইসলামের মহানবী (সা.)-এর বিরুদ্ধে কুৎসা রটানো। খুবই নিম্নমানের, কুরুচিসম্পন্ন ফিল্ম। যেসব লোক দিয়ে অভিনয় করানো হয়েছে, তারা জানত না আসলে এ রকম একটা ফিল্ম বানানো হবে। ইসলামের বিরুদ্ধে লড়াই করতে চায়, অথচ নিজের সঠিক নামটি পর্যন্ত লুকিয়ে রেখেছিল লোকটি। ইউটিউবে আরবি অনুবাদে সেই ফিল্মের সামান্য কয়েক মিনিটের একটা ট্রেইলার ছাড়া হয়েছিল, তার না আছে মাথা, না আছে মুণ্ডু। তাই নিয়ে দেশ-বিদেশে মহা হুলুস্থুল। লিবিয়ায় আমেরিকান রাষ্ট্রদূতসহ কম করে হলেও ৫০ জন মানুষ ইতিমধ্যে হতাহত হয়েছে। সেই লোক এখন জেলে। ফিল্ম বানানোর জন্য নয়; জালিয়াতি, মিথ্যা পরিচয় ও অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে। এদিকে আবার তার পক্ষ নিয়ে দাঁড়িয়েছেন ফ্লোরিডার এক পাদ্রি। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর আয়োজন করে বিস্তর নাম কুড়িয়েছেন তিনি। তাঁর সেসব কাণ্ড-কারখানার প্রতিবাদে পাকিস্তান ও আফগানিস্তানে যে হানাহানির ঘটন ঘটে, তাতে ডজন খানেক মানুষ হতাহত হয়েছে। কিন্তু তার পরও সেই লোকের টিকিটিও ছোঁয়া যায়নি, কারণ আমেরিকায় মত প্রকাশের অধিকার শাসনতান্ত্রিকভাবে স্বীকৃত। এমনকি সেই অধিকার প্রকাশের কারণে যদি খুনখারাবির মতো ঘটনা ঘটে, তবুও!
তৃতীয় তালেবান আমাদের বাংলাদেশের। মুক্তাদির নামে ছাত্রশিবিরের এক কর্মী উত্তম বড়ুয়া নামের এক বৌদ্ধ ছাত্রের ফেসবুক একাউন্টে ট্যাগ করা পবিত্র কোরআনের অবমাননাকর একটি ছবির প্রিন্ট-আউট নিয়ে রামু শহরে উত্তেজনা ও ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দেয়। আর তাই নিয়ে মানুষ—শুধু জামায়াতই নয়, অন্যান্য দলের সমর্থকেরাও আছেন—এমন আহত বোধ করেন যে ডজন খানেক বৌদ্ধমন্দির পুড়িয়ে মনের জ্বালা মিটিয়েছেন। শুনেছি, পুলিশ বাবাজিরাও দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব তাণ্ডব দেখেছেন। নিজেরা যে কত বড় ধার্মিক, তা প্রমাণ করতে হবে তো! এদের বড় ভাইয়েরাই ১৯৭১-এ ধর্মরক্ষার নামে তাণ্ডবলীলা চালিয়েছিল। ভাবা হয়েছিল, স্বাধীনতার পর গত চার দশকে ধর্মের সেই সব ভূতকে বোতলে ঢোকানো গেছে। সে কথা যে কত বড় ভুল, রামু ও কক্সবাজারের হানাহানি থেকে তা প্রমাণিত হলো।
তিন দেশের ভিন্ন ভিন্ন ঘটনা, কিন্তু তাদের মধ্যে এক সুনিশ্চিত যোগসূত্র রয়েছে। তিন দেশেই ধর্মের নামে যা করা হলো, ভদ্র ভাষায় তাকে বলা যায় ধর্মান্ধতা। পাকিস্তানি তালেবান যুবকটি ভেবেছে, মালালাকে খুন করার চেষ্টা করে সে এক মস্ত কাজ করেছে, নিজ ধর্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। আমেরিকার সেই চলচ্চিত্র নির্মাতা ও তার সেঙাত ধর্মযাজক ভেবেছেন যে অন্য ধর্মকে অবমাননা করলে নিজের ধর্ম খুব মহান বলে প্রমাণিত হয়। আর বাংলাদেশের ছাত্রটি ভেবেছে, বৌদ্ধদের ধর্মমন্দিরে আক্রমণ করে বিশেষ পুণ্যের ব্যবস্থা নিশ্চিত করা মন্দ কী!
বাংলাদেশের যুবকটির মতো এক কাণ্ড করে মস্ত নাম কিনেছেন এক পাকিস্তানি মোল্লা। রিমশা নামের ১৪ বছরের এক মানসিক প্রতিবন্ধীকে গত মাসে সে দেশের ‘ধর্মীয় অবমাননা’ আইনে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ইসলামাবাদের মেহেরাবাদ মহল্লায় মেয়েটি কুড়ানো কাগজপত্র পোড়ানোর সময় পবিত্র কোরআনের কয়েকটি পাতাও পুড়িয়ে ফেলেছে। পরে জানা গেল, মেয়েটি নয়, হাফিজ মোহাম্মদ চিশতি নামের এক মোল্লা কোরআনের দগ্ধ কাগজ অন্যান্য পোড়া কাগজের মধ্যে ঢুকিয়ে দেন। তাঁর দুই সহকারী বিচারকের সামনে সাক্ষী দেওয়ার সময় জানিয়েছেন, মোল্লা চিশতিকে এমন কাজ করতে তাঁরা নিষেধ করেছিলেন। জবাবে তিনি উল্টো সবক দিয়ে বলেন, ‘খ্রিষ্টানদের দেশ থেকে তাড়ানোর এটাই একমাত্র পথ।’
বলাই বাহুল্য, এসব দুষ্কর্মের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ইসলাম বা খ্রিষ্টধর্মে ভিন্নমত বা ভিন্ন ধর্মাচারের জন্য হত্যা করতে হবে বা অন্য ধর্মের নামে কুৎসা রটাতে হবে, এমন কোনো নির্দেশ নেই। ভিন্ন ধর্মাবলম্বীদের দেশ থেকে তাড়াতে হবে, সে কথাই বা কোথায় বলা আছে? এই দুই ধর্মের মূলে রয়েছে শান্তি ও প্রেমের বাণী। বিশ্বে কোটি কোটি মানুষ খ্রিষ্টধর্ম ও ইসলামের অনুসারী। তাদের বিশ্বাসের ভিত কি এতই ঠুনকো যে নাবালিকা হত্যার চেষ্টা চালাতে হবে, অন্যের ধর্মকে কলুষিত করতে মিথ্যাচারের আশ্রয় নিতে হবে?
এতসব কাণ্ডের পর আঁধারে আলোর মতো এক চিলতে ঝিলিক নজরে এসেছে। তালেবানি কাণ্ডের বিরুদ্ধে এই তিন দেশের প্রবল প্রতিক্রিয়া হয়েছে। পাকিস্তানে শিশু-কিশোরেরা রাস্তায় নেমে এসেছে, তাদের বুকে ব্যানার: আমরা সবাই মালালা। সরকারের মন্ত্রী বাহাদুররাও রাস্তায় নেমেছেন, এমনকি জামায়াতি মোল্লারাও। আমেরিকায় শুধু পত্রপত্রিকায় এই ইসলামের বিরুদ্ধে ফিল্মটি নিয়ে প্রতিবাদ ও সমালোচনা হয়েছে তা নয়, বিভিন্ন ধর্মের মানুষ ধর্মান্ধতার বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে মিছিল করেছে, আন্তধর্ম সমাবেশ হয়েছে। রামুর ঘটনার বিরুদ্ধে বাংলাদেশেও প্রতিবাদ হয়েছে সর্বস্তরে। শুধু ছাত্র-বুদ্ধিজীবীরা নন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও প্রতিবাদ এসেছে। কিন্তু তারা নিজেরাই যেখানে সেই ধ্বংসযজ্ঞের সঙ্গে সরাসরি জড়িত, তাদের সবার হাতেই যখন বিষ্ঠা, যত বক্তৃতা-বিবৃতিই তারা দিক না কেন, তাতে বিশ্বাস হবে না। কিন্তু আশার কথা হলো, দেশের সাধারণ মানুষ প্রতিবাদে মিলিত হয়েছে। বেসরকারিভাবে তদন্তের উদ্যোগ ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবীদের তরফ থেকে নেওয়া হয়েছে। দেশের প্রতিটি প্রধান দলকেই তারা বিচারের কাঠগড়ায় তুলেছে।
ফলে রামুর ঘটনায় আহত ও উদ্বিগ্ন হয়েছি বটে, কিন্তু সঙ্গে আশান্বিতও হয়েছি।
প্রবাসে, এই নিউইয়র্কেও একাধিক সংহতি সমাবেশ হয়েছে। তার একটির অন্যতম উদ্যোক্তা ছিল প্রবাসী চিত্রকর গোষ্ঠী। তাদের সঙ্গে যোগ দেন নাট্যকর্মী, সাংবাদিক, ছাত্র, কর্মজীবী। সেই সমাবেশে সবার চোখে আমি শুধু ক্রোধ দেখেছি, কিন্তু তার চেয়েও বেশি দেখেছি এক গভীর বেদনাবোধ। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের ছিল। সেই স্বপ্নকে হত্যার চেষ্টা চলছে। সেই চেষ্টা যেকোনো মূল্যে ঠেকাতে হবে। জ্যাকসন হাইটসের বাঙালিপাড়ায় মোমবাতি নিয়ে হাতে হাত ধরে যারা সড়ক প্রদক্ষিণ করে, তাদের চোখে সেই শপথের প্রত্যয় দেখেছি।
এর আগেও আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নাগরিক প্রতিবাদের ঘটনা দেখেছি। কিন্তু সেই প্রতিবাদ কখনো আন্দোলনে পরিণত হয়নি। কারণ অসাম্প্রদায়িকতাকে আমাদের জাতীয় নীতিবোধের অবিভাজ্য অংশ হিসেবে গড়ে তুলতে পারিনি। অন্য অনেক কিছুর মতো এই প্রশ্নেও আমরা নেতৃত্বের জন্য মুখ চেয়ে তাকিয়ে থেকেছি প্রধান রাজনৈতিক দলগুলোর দিকে। তার ফলে আমরা নিজেরা রাজনৈতিক ঘুঁটিতে পরিণত হয়েছি, কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কোনো বর্ম তৈরি করতে পারিনি। (তুলনার জন্য ঘাতক-দালালদের বিচারের প্রশ্নটি বিবেচনা করুন। এখানেও সেই একই ঘটনা।)
সাম্প্রদায়িকতাকে যদি ঠেকাতে হয়, সরকার বা রাজনৈতিক দলের ওপর নির্ভর করার পুরোনো ঐতিহ্য থেকে আমাদের সরে আসতে হবে। রাজনৈতিক দল মাত্রই সবার আগে নিজেদের ফায়দা খোঁজে। তাদের সবার জন্য ধর্ম একটি রাজনৈতিক তাস মাত্র, তাকে যখন যেমন প্রয়োজন, সেভাবে তারা ব্যবহার করেছে। রামুর ঘটনায় দেখুন, সরকারি ও বিরোধী দল—সবাই একবারে ঝাঁপিয়ে পড়েছে। না, ইসলাম রক্ষা তাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ধর্মের কথা বলে যদি কিছু রাজনৈক ফায়দা আদায় করা যায়।
ধর্মের এই রাজনৈতিক ব্যবহার যদি আমরা বন্ধ করতে চাই, তা হলে সবার আগে সেই বন্ধের দাবিটি তুলতে হবে। যে তালেবানদের কথা ওপরে উল্লেখ করেছি, তারা তো আমাদের ভেতরেই বাস করে। তাদের কেউ কেউ সামাজিকভাবে সম্মানিত, সুপ্রতিষ্ঠিত। অপরাধী অথবা অপরাধীর দোসর জেনেও এই ভীরু ও কাপুরুষদের গালিচা বিছিয়ে সংবর্ধনা দিই, অনুষ্ঠানের সভাপতি করি, ভোটের সময় ঝান্ডা হাতে মিছিল করি। আর নয়, এখন সময় এসেছে আমাদের প্রত্যাখ্যানের আওয়াজ উঁচু গলায় ঘোষণা করার।
প্রত্যাখ্যানের আগুন এবার ছড়িয়ে পড়ুক।
নিউইয়র্ক, ১৫ অক্টোবর ২০১২
হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
October
(1721)
-
▼
Oct 18
(72)
- সত্তরোর্ধ্ব শিক্ষককে হাত পিছমোড়া করে বেঁধে... কেন!...
- আবারও একা
- অপেক্ষা করতে চান রিহানা
- ঈদ-পূজায় নিরাপত্তা চাদরে রাজধানী
- শর্তসাপেক্ষে দুই মাসের জামিন পেলেন সাবেক সেনাপ্রধা...
- আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকারঃ হেনরী
- যশোর শহরের ‘শীর্ষ সন্ত্রাসী’ হাঁস সোহেলকে গুলি করে...
- লমার্ক কেলেংকারিঃ তানভীরের স্ত্রী জেসমিন গ্রেফতার ...
- কোনালকে নিয়ে ইচ্ছে গানের দুপুর
- তিন বন্ধুকে নিয়ে ‘মেট্রোপলিটন বিভ্রম’
- আবু জান্দালের তথ্য-বাংলাদেশের প্রশাসনে লস্কর-ই-তৈয়...
- থ্রিজি ফোন আর কোথায় কবে কিভাবে by কাজী হাফিজ
- ১৮ দলের গণমিছিল-'আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে'
- বাংলাদেশ-ভারত বৈঠক-আলোচনায় চরম উদ্বেগ, যৌথ বিবৃতি...
- প্রক্টরকে শোকজ ইউজিসি বলেছে চরম অসভ্যতা
- ব্লগ থেকে...
- বদলে যাও বদলে দাও মিছিল- সাইবার অপরাধের বিষমুক্তি...
- তথ্য অধিকার আইন- জবাবদিহি নিশ্চিত করা হোক by সাদ...
- দুর্নীতি-অনিয়মে বিপন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়- উপাচ...
- অচল ঢাকাকে সচল করবে কে?- বিশৃঙ্খল যান চলাচলব্যবস্থা
- চারদিক- ব্যাঙ দিয়ে মাছ ধরা by ফারুখ আহমেদ
- কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নিন্দা-প্রতিবাদ-প্রক্টর...
- দুর্ভোগ-চুলা জ্বলে টিমটিম, সিএনজি স্টেশনেও নেই গ্য...
- দুদকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে ঘুষ নেওয়ার স্বীকারোক্ত...
- চেয়ারম্যান-এমডি রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু
- এখনো অবহেলায় সূর্য সেন পল্লি by মীর আসলাম
- দুর্ভোগ সব সড়কেই
- লুট হওয়া বুদ্ধমূর্তিগুলো কোথায়? by আব্দুল কুদ্দুস
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- হামলা পাল্টা- হা...
- সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানী...
- ডেসটিনির সম্পদ বেচে গ্রাহকদের টাকা ফেরত by আবুল কাশেম
- সুহা আরাফাতকে ফরাসি তদন্তদলের জিজ্ঞাসাবাদ
- যখনই একটু অবকাশ পাই by আলতাফ শাহনেওয়াজ
- অল্প স্বল্প গল্প
- ঈদে তিন ছবি by শফিক আল মামুন
- স্মরণ- এখনো কিশোর কুমার
- গরুর হাটে এক দিন...
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- বৌদ্ধপল্লিতে হামলা- উত্তমের মা, মাসিকে আটক রাখা নি...
- প্রণোদনা কম, বাপেক্স ছাড়ছেন অনেক তরুণ বিশেষজ্ঞ
- বিলুপ্তির ঝুঁকির তালিকায় আরো ৪০০ প্রজাতি
- সবচেয়ে বড় হাসপাতাল বানাচ্ছে কাতার
- ধর্ষণের অভিযোগ-ওকিনাওয়ায় যুক্তরাষ্ট্রের দুই সেনা গ...
- মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্ক-ওবামার প্রত্যাবর্তন...
- ব্রিটিশ পার্লামেন্টারি কমিটির প্রতিবেদন-মধ্যপ্রাচ্...
- খোলা চোখে- তিন দেশের তালেবান by হাসান ফেরদৌস
- মুজিবনগর স্মৃতিকেন্দ্রে মুজিব নেই! by কুন্তল রায়...
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়- ২৩ শিক্ষক, ২২ কর্মকর্তা নিয়...
- হলমার্ক কেলেঙ্কারি- অর্থ পাচার হয়েছে কি না সেটাই এ...
- অর্থ মন্ত্রণালয়-বাংলাদেশ ব্যাংক বিরোধ!
- ভারতে বাঘের জন্য সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশে নিষেধাজ...
- কারে বলে নারীবিদ্বেষী?
- হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন-গুলি নয়, বেয়নেটের ...
- শিক্ষার্থীকে শিক্ষকের ঘুষি-মর্যাদাহানিকর এবং পরিত্...
- সবুজ ক্যাম্পাসে গুলির শব্দ by আশ্রাফ আন নূর
- আজকালের বিশ্ববিদ্যালয় by মনোজিৎ মিত্র
- অহিংসা পরম ধর্ম by মো. মামুনুর রশীদ
- নির্বাচন নিয়ে শঙ্কা by তানিম ইশতিয়াক
- শান্তি পুরস্কার by মাহবুব মোর্শেদ
- সোনালী ব্যাংক-মারি তো গণ্ডার, লুটি তো ভাণ্ডার by ম...
- কণ্ঠস্বর-বৌদ্ধবিহার থেকে মার্কিন নির্বাচন by রাহা...
- লাঞ্ছিত তৈয়ব মাস্টার-সামাজিক অবক্ষয়ের পোস্টার
- কুরিয়ারে নিষিদ্ধ পণ্য-স্ক্যানিং বাধ্যতামূলক করা হোক
- পদ্মা সেতু নিয়ে অনিশ্চয়তা-সরকারকেই আন্তরিকতার পরিচ...
- পবিত্র কোরআনের আলো-আল্লাহ মানুষের একান্ত কাছেই আছেন
- এপার-ওপার-লাহোর করে দেখাল by অমিত বসু
- বিশেষ সাক্ষাৎকার : ড. শামসুদ্দোহা খন্দকার-যাত্রীদে...
- চরাচর-ফাতেমা রানীর তীর্থোৎসব by হাকিম বাবুল
- রামুর তাণ্ডব নিয়ে দোষারোপের আড়ালে by মাহমুদুল বাসার
- তত্ত্বাবধায়ক সরকার, খাসতালুক ও অবাঞ্ছিত গণতন্ত্র b...
- কালান্তরের কড়চা-সাম্রাজ্যবাদবিরোধী যুদ্ধে বঙ্গবন্ধ...
- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষা সৈনিক অলি আহাদ by নুর...
-
▼
Oct 18
(72)
-
▼
October
(1721)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment