Wednesday, June 27, 2012
সাক্ষাৎকার-পোশাক শিল্পের স্বার্থেই মালিক-শ্রমিক সুসম্পর্ক চাই by সফিউল ইসলাম মহিউদ্দিন
সাক্ষাৎকার-পোশাক শিল্পের স্বার্থেই মালিক-শ্রমিক সুসম্পর্ক চাই by সফিউল ইসলাম মহিউদ্দিন
সাক্ষাৎকার গ্রহণ : আবু হেনা মুহিব সফিউল ইসলাম মহিউদ্দিন। তৈরি পোশাক উৎপাদনকারী ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর বর্তমান সভাপতি। পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞানে। উদ্যোক্তা জীবনের শুরু ১৯৯২ সালে। বর্তমানে তিনি ওনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই গ্রুপের আওতায় রয়েছে ৭টি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান।
এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে ৭ হাজার শ্রমিক। এর আগে বিজিএমইএর পরিচালনা পর্ষদে নির্বাচিত সদস্য ছিলেন ৬ বার। ব্যবসায়ের পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তৈরি পোশাক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সমকালের সঙ্গে
সমকাল :রফতানিমুখী তৈরি পোশাকের সার্বিক পরিস্থিতি এখন কেমন?
মহিউদ্দিন : বিশ্ববাণিজ্যে বাংলাদেশের অংশীদারিত্ব দিন দিন বাড়ছে। ফলে বিশ্ব অর্থনীতির ওঠানামা বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্যকে প্রভাবিত করে। এ কারণে অর্থনীতির বৈশ্বিক সংকটে চলতি অর্থবছরের শুরু থেকেই দেশের রফতানি বাণিজ্য পড়তি প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে। গত অর্থবছর যেখানে ৪৩ শতাংশ প্রবৃদ্ধি দিয়ে শেষ হয়েছিল, সেখানে চলতি অর্থবছরের ১১ মাসে রফতানি প্রবৃদ্ধি ৭ শতাংশের মতো। বিশেষ করে ৮০ শতাংশ রফতানি আয়ের তৈরি পোশাক খাতের ওভেন ও নিট দুই খাতেই প্রবৃদ্ধি কমছে। গত কয়েক মাস ধরে মাসিক লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। অভ্যন্তরীণ অনেক কারণ থাকলেও আমাদের পণ্যের প্রধান বাজার ইউরোপ ও আমেরিকায় অর্থনৈতিক সংকটের কারণে এ অবস্থা দাঁড়িয়েছে।
সমকাল : মৌলিক পণ্য রফতানিকারক হিসেবে আগের বিশ্বমন্দা থেকে বাংলাদেশ সুবিধা পেয়েছিল। এবারের মন্দার চিত্র বিপরীত হওয়ার কারণ কী?
মহিউদ্দিন :গত মন্দার তুলনায় চলতি মন্দার ব্যাপকতা অনেক বেশি। সে সময় পশ্চিমা কিছু দেশ আক্রান্ত হয়েছিল। এবার গোটা উন্নত বিশ্ব মন্দার শিকার। বিশেষ করে আমাদের প্রধান রফতানি বাজার ইউরোপের গুরুত্বপূর্ণ অনেক দেশ দীর্ঘমেয়াদি ঋণ সংকটে নাকাল। কাঁচামালের আন্তর্জাতিক বাজারে চলছে ওঠানামার খেলা। কখনও ব্যাপক বেড়ে গিয়ে সংকট তৈরি করছে। আবার কখনও কমে গিয়েও সংকট তৈরি করছে। আর শুরুতে বাংলাদেশ লোয়ার এন্ডের বা কম দামের পণ্য তৈরি করলেও এখন মধ্যম এবং উঁচুমানের পোশাকও রফতানি করছে। ফলে মন্দায় ক্রেতার ব্যয় সংকোচন হলে বাংলাদেশের পণ্যও এ থেকে মুক্তি পাচ্ছে না। সেদিক থেকেও গত মন্দা থেকে ভাবনাটা এবার ভিন্ন। তাছাড়া পরিমাণে কম আদেশ এবং একই পণ্য ভিন্ন ভিন্ন উৎস থেকে সংগ্রহ করার মতো বেশ কিছু কৌশল নিয়েছে আন্তর্জাতিক ক্রেতারা।
সমকাল :তৈরি পোশাকের প্রধান বাজার ইউরোপ-আমেরিকার এ অর্থনৈতিক সংকটের মুখে রফতানি বাড়াতে বিজিএমইএ কী কী উদ্যোগ নিচ্ছে?
মহিউদ্দিন : তৈরি পোশাকের প্রধান বাজার পশ্চিমা বিশ্বের বাজার পরিস্থিতির প্রতি আমরা সার্বক্ষণিক লক্ষ্য রাখছি। পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আমাদের উৎপাদিত পণ্যের মান ও স্টাইলে বৈচিত্র্য আনার চেষ্টা করছি। এ ছাড়া প্রচলিত বাজারের পাশাপাশি বিকল্প বাজার সন্ধানে কাজ করছি আমরা। যেমন_ রাশিয়া, ব্রাজিল, মেক্সিকোসহ লাতিন আমেরিকা, আফ্রিকার বেশ কিছু দেশে নতুন বাজার সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ কাজে কিছু সাফল্যও আমরা পেয়েছি। ভারতে শুল্কমুক্ত বাজার সুবিধা কাজে লাগিয়ে রফতানি পুরোদমে এগিয়ে চললে বড় একটা সুবিধা পাওয়া যাবে আশা করি।
সমকাল : এই মুহূর্তে তৈরি পোশাক খাত আর কী কী চ্যালেঞ্জের সম্মুখীন?
মহিউদ্দিন : বহির্বাণিজ্যের কথা বাদ দিলেও অভ্যন্তরীণভাবে অবকাঠামো, গ্যাস, বিদ্যুৎ, ভূমি সংকট এবং উচ্চ হারের ব্যাংক সুদ দেশের রফতানিমুখী শিল্পের জন্য সবচেয়ে বড় সমস্যা। বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে ব্যাংক ঋণে সুদের হার সবচেয়ে বেশি। বিশ্ববাজারে মন্দা আর অভ্যন্তরীণ এতগুলো মৌলিক সমস্যা নিয়ে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল।
সমকাল :কিন্তু এটাও তো ঠিক যে, বিশ্বের সবচেয়ে সস্তা শ্রমের সুবিধাটাও তো কেবল বাংলাদেশেরই রয়েছে...।
মহিউদ্দিন : দেখুন, সস্তা শ্রমের দোহাই দিয়ে এতগুলো রিস ফ্যাক্টরকে সামাল দেওয়া সম্ভব নয়। আর আমাদের দক্ষ শ্রমিকের অভাবে মেশিনারিজের অন্তত এক-তৃতীয়াংশ উৎপাদন ক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। বৈশ্বিক সক্ষমতায় আমরা পিছিয়ে পড়ছি। চীনের রফতানি আদেশ শিফট হয়ে বাংলাদেশে না এসে শ্রীলংকা, এমনকি টার্কিসহ পশ্চিমা বিশ্বে যাচ্ছে এ কারণেই। ক্রেতারা এখন পণ্যের মান, স্বল্প সময়ে আদেশ দেওয়া পণ্য বুঝে পাওয়া এসব বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। যেখানে আমাদের অনেক ঘাটতি রয়েছে।
সমকাল : আশুলিয়ায় শ্রম অসন্তোষ এবং কোথাও কোথাও নাশকতার ঘটনায় আপনারা কয়েকদিন কারখানা বন্ধ রেখেছিলেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কী করণীয়?
মহিউদ্দিন : আশুলিয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনাসহ গোটা পোশাক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার কাজ করছে। ইতিমধ্যে একটা কমিটির ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এ কমিটি পুরো বিষয় খতিয়ে দেখবে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং একটা স্থায়ী সমাধানের সুপারিশ করবে তারা। আমরা সরকারের এসব উদ্যোগের প্রতি শতভাগ আস্থা রাখছি। আমরা মনে করি, মালিক-শ্রমিক একে অন্যের পরিপূরক। শ্রমিকের মধ্যে ৯৯ দশমিক ৯ শতাংশই ভালো। তারা এ শিল্পের কল্যাণ চান। কোনো দাবি-দাওয়া থাকলে সরকার এবং দায়িত্বশীলদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা আছে। কিন্তু ভাংচুরের পর সমাধান কঠিন হয়ে যায়। আমরা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি ব্যবসা করার জন্য। কারখানা বন্ধ রাখার জন্য নয়। একান্ত অসহায় পরিস্থিতিতে বাধ্য হয়েই কারখানা বন্ধ রাখতে হয়েছে। আবার খোলার কারণ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপে আমাদের শতভাগ আস্থা আছে।
সমকাল : শ্রমিক নেতা আমিনুল হত্যা ও আশুলিয়ার ঘটনায় 'মেইড ইন বাংলাদেশ' ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে কি-না?
মহিউদ্দিন : তৈরি পোশাকের বিশ্ববাজারে কঠিন প্রতিযোগিতা করেই বাংলাদেশ এখন দ্বিতীয় প্রধান রফতানিকারক দেশ। সারাবিশ্বে এখন 'মেইড ইন বাংলাদেশ' ব্র্যান্ড ছড়িয়ে পড়েছে। জার্মানির ম্যাকেঞ্জিসহ আন্তর্জাতিক অনেক গবেষণা সংস্থা এ খাতে বাংলাদেশের অকল্পনীয় সম্ভাবনার কথা বলেছে। সুতরাং দু'একটা বিচ্ছিন্ন ঘটনায় আমাদের ব্র্যান্ড ইমেজ ক্ষুণ্ন হয়ে যাবে না। তবে শ্রমিক নেতা আমিনুল হত্যাকাণ্ডসহ যে কোনো হত্যাকাণ্ডের নিন্দা জানাই আমরা। আমরা যে কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
সমকাল : প্রভাবশালী কয়েকজন বিদেশি রাষ্ট্রদূত এ বিষয়টি নিয়ে অনেক কথা বলছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্র্যান্ডের পোশাক হুমকির মুখে পড়তে পারে। 'ক্লিন ক্লথ ক্যাম্পেইন' নামে বাংলাদেশে বিরোধী ধারণা ইউরোপজুড়েও দ্রুত ছড়িয়ে পড়ছে।
মহিউদ্দিন : আমিনুল হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূতদের উদ্বেগ একতরফা। আমিনুল হত্যাকাণ্ডের বিষয়ে আমরা সরকারকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি। সরকারও এ বিষয়ে আন্তরিক এবং এ বিষয়ে তদন্ত চলছে। সরকারের পুলিশ বিভাগই প্রথম তার মৃতদেহ খুঁজে বের করেছে। আমি বিশ্বাস করি, সরকার এ বিষয়ে আন্তরিক। অচিরেই এর রহস্য উদ্ঘাটন সম্ভব হবে। এ জন্য কিন্তু ঢালাওভাবে মানবাধিকার লঙ্ঘনের কথা বলা যায় না। সম্প্রতি অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এবং পাকিস্তানের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো। এখানে মসজিদে হামলা নেই। সাম্প্রদায়িক দাঙ্গা নেই। দু'একটা বিচ্ছিন্ন ঘটনা আছে। প্রশ্ন হচ্ছে, সরকার এবং আমরা এ বিষয়ে কাজ করছি কি-না। সরকার যা করছে আমি তাতে আমরা আস্থাশীল। তবে আমিনুলকে কেন্দ্র করে রাষ্ট্রদূতদের আগ্রহ অনেক বেশি। একই সময়ে আশুলিয়ায় একটি কারখানার একজন ম্যানেজারও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ বিষয়ে রাষ্ট্রদূতরা একটি কথাও বলেননি। আমরা খুশি হতাম, তারা যদি এ বিষয়ে কথা বলতেন। আমিনুল হত্যা এবং আশুলিয়া ঘটনা নিয়ে সরকার কাজ করছে। ঢালাওভাবে মানবাধিকার কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতি যতটা খারাপ বলা হচ্ছে, আসলে পরিস্থিতি ততটা খারাপ নয়।
সমকাল : বাংলাদেশি ব্র্যান্ড হুমকির মুখে পড়বে_ এমন ধারণা কতটুকু বাস্তবসম্মত?
মহিউদ্দিন : বাংলাদেশ একটা ছোট দেশ। যাদের কাঁচামাল নেই, অবকাঠামো নেই, বলতে গেলে কিছু নেই এ রকম দুর্বল অবস্থান নিয়ে কিছু সাহসী উদ্যোক্তা সাধারণ শ্রমিকদের সঙ্গে নিয়ে পোশাক খাতের বিশ্ববাজারে দ্বিতীয় প্রধান রফতানিকারক দেশ_ এটা অনেকে সহজে মেনে নিতে পারে না। এর মধ্যে দেশের কিছু পরশ্রীকাতর লোক আছে। তাদের সহযোগিতায় প্রতিযোগীরা পোশাক খাতে অস্থির করতে এবং অপপ্রচারের মাধ্যমে ষড়যন্ত্র করছে। সমস্যা হচ্ছে আমরা গরিব দেশ। আমরা সব অপপ্রচারের প্রতিবাদ করতে পারি না। এ কারণে এখানে অনেকে এসে অনেক কথা বলে যান। চীনে কয়েক বছর আগে তিয়েন আনমেন স্কয়ারে বড় ধরনের হত্যাকাণ্ড হয়েছে। তখন চীন ছিল ক্রেতাদের অগ্রাধিকার দেশ। তবে সমস্যা হচ্ছে অনেক বড় দেশ যেটা করতে পারে আমরা সেটা করতে পারি না। আমি মনে করি না আমিনুল কিংবা আশুলিয়ার ঘটনা আমাদের পোশাক খাতের জন্য বড় কোনো হুমকি।
সমকাল : যুক্তরাষ্ট্র ও ইইউ দুই রাষ্ট্রদূতই বিভিন্ন সময়ে বলেছেন, কারখানা শতভাগ কমপ্লায়েন্ট হলে তাদের দেশের ক্রেতারা আরও বেশি দরে পোশাক কিনতে প্রস্তুত। আপনারা এ বিষয়ে কী ভাবছেন?
মহিউদ্দিন : আসলে কারও কথায় পণ্যের দর বাড়া কিংবা কমা নির্ভর করে না। মজিনা সাহেব যদি কোনো ক্রেতাকে নির্দেশ দেন কারও কাছ থেকে পোশাক কিনতে, ক্রেতা কিন্তু কিনবেন না। ক্রেতারা তাদের প্রতিযোগিতামূলক দরেই পোশাক কিনবেন। বিক্রেতাও প্রতিযোগিতামূলক দরে বিক্রি করবে। এটা দুই পক্ষের উইন উইন সিচুয়েশনের ব্যাপার। ক্রেতারা আসেন, দর-মান যাচাই করেই পণ্য কেনেন। এটা চ্যারিটি নয়। ব্যবসা ব্যবসাই। প্রতিযোগিতা করেই ব্যবসায় টিকে থাকতে হয়। ব্যবসার ভাষায়ই কথা বলতে হয়। ক্রেতা যদি একই মানের পোশাক অন্য কোথাও পান সেখানে তিনি চলে যাবেন। এটাই ব্যবসার রীতি। আন্তর্জাতিক সংস্থা ব্যুরো ভেরিতাস, এসজিএস, আইটিএসের মতো সংস্থা আমাদের কমপ্লায়েন্স নিয়ে সার্টিফিকেট দিয়েছে বলে ক্রেতারা আমাদের পোশাকের প্রতি আগ্রহী। এর মধ্যে বেশি কিংবা কম দরের বালাই নেই।
এ প্রেক্ষাপট আরেকটু বলি, ১৯৯৫ সালে সিনেটর হারকিনস মার্কিন সিনেটে বলেছিলেন, বাংলাদেশে পোশাক খাতে শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হয়। আমাদের পণ্য যেন না নেয় তারা। আমরা শুধু শিশু শ্রমিক বাদই দিইনি, তাদের পুনর্বাসন করেছি। তখন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, আমাদের কোটা বাড়িয়ে দেবেন তারা। কিন্তু তারা তা করেননি। কোটা বাড়িয়েছে তুরস্কের। ইইউ স্বল্পোন্নত দেশ না হওয়া সত্ত্বেও পকিস্তানকে সুবিধা দিয়েছে। অথচ এ কারণে স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি সেটা তারা বিবেচনা করেননি। সুতরাং এসব কথায় আমি আতঙ্কিত নই।
সমকাল : যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে লবিং করছে বাংলাদেশ। এটা কি আরেক দফা হোঁচট খেল?
মহিউদ্দিন : হ্যাঁ, দীর্ঘদিন ধরে লবিং করছে। তবে এ ব্যাপারে আমি খুব বেশি আশাবাদী নই। এটা আসলে তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তাদের দেশের রাজনৈতিক ঐকমত্য ছাড়া যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে না। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডবি্লউটিও) নিয়ম অনুযায়ী স্বল্পোন্নত অন্যান্য দেশ (এলডিসি) যুক্তরাষ্ট্রের রফতানির ক্ষেত্রে শুল্কমুক্ত রফতানি সুবিধা পেলেও বাংলাদেশ এ সুবিধা পাচ্ছে না। নামসর্বস্ব কিছু পণ্যে শুল্কমুক্ত রফতানি সুবিধা পেলেও প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক ও চিংড়ি রফতানি হচ্ছে অন্যান্য উন্নত দেশের মতো নিয়মিত প্রায় ২০ শতাংশ হারে শুল্ক দিয়েই। নানা অজুহাতে এখনও তারা দিচ্ছে না। একটার পর একটা চুক্তির কথা বলে যাচ্ছে তারা। এখন অপরাপর ধনী দেশের সঙ্গে প্রতিযোগিতা করে নিয়মিত শুল্ক কোনো কোনো ক্ষেত্রে দিয়েই আমাদের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। অথচ ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান ও ভারত আমাদের এ সুবিধা দিয়েছে।
সমকাল : আপনি মাঝে মধ্যে পোশাক খাত মিডিয়ার অপপ্রচারের শিকার বলে থাকেন। এটা কেন?
মহিউদ্দিন : বিদেশি মিডিয়ার কথা বাদ দিলেও দেশের দু'একট মিডিয়ার প্রতি এখনও আমার এ অভিযোগ আছে। আমাদের দেশের প্রেক্ষাপট আমাদের বুঝতে হবে। গঠনমূলক সমালোচনায় আমাদের কোনো আপত্তি নেই। সেখান থেকে আমরা শোধরাব। কিন্তু গড়ে একপেশে ভিত্তিহীন অভিযোগ দিয়ে এ খাতে অস্থিরতা সৃষ্টি করছে কোনো কোনো মিডিয়া। বলা হয়, আমরা বছরে দু'বার গাড়ির মডেল বদলাই। বিদেশ সফর করি। শুধু এসব কথাই বলা হচ্ছে। কিন্তু আড়াই হাজার কারখানা বন্ধ হয়ে গেছে, কোটি কোটি টাকা বিনিয়োগ করে সৎ উদ্যোক্তারা যে টিকতে পারলেন না_ এসব খবর ওই সব মিডিয়া লিখছে না। আমি তো ২০০২ সালের কেনা গাড়িতেই এখনও চলি। কেউ নিয়মিত শুল্ক দিয়ে গাড়ি কিনতে পারলে সমস্যা কোথায়?
সমকাল : পোশাক খাতে বিদেশি বিনিয়োগ নিয়ে আপনারা আপত্তি করছেন কেন?
মহিউদ্দিন : আমরা বিদেশি বিনিয়োগে আপত্তি করছি না। তবে কথা হচ্ছে, এ খাতে আমরা স্বয়ংসম্পূর্ণ। এ খাতে বিদেশি বিনিয়োগ এলে একটা অসম প্রতিযোগিতা তৈরি হবে। আমাদের ব্যাংক সুদের হার ১৮ থেকে ২০ শতাংশ। বিদেশিরা তাদের দেশের ব্যাংক থেকে ৫ শতাংশ হারে ঋণ পায়। ফলে তাদের সঙ্গে একটা অসম প্রতিযোগিতা হবে, যা এ খাতকে অস্থির করবে। এ ছাড়া গত ৩০ বছরে অনেক ক্ষতি মেনে নিয়ে আমরা শ্রমিকদের দক্ষতা উন্নয়ন করেছি। সুতরাং আমরা এ খাতের পশ্চাৎ সংযোগ খাতে বিনিয়োগ চাই।
সমকাল : সাক্ষাৎকার প্রদান করার জন্য ধন্যবাদ।
মহিউদ্দিন : সমকাল পাঠকদেরও ধন্যবাদ।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1355)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
June
(2957)
-
▼
Jun 27
(75)
- নিজস্ব নদী ও নিজস্ব মানুষ by ইসমত আরা
- বন্ধুর বর্ষাবিলাস
- গড়ব সোনার দেশ by শাকিল মাহবুব
- সবুজ সুইডেনে by জাহীদ রেজা নূর
- ঢাকার নিবন্ধনের সাতকাহন by সজীব মিয়া
- চাকরি @ নেট
- স প্তা হে র বা ছা ই চা ক রি
- চাকরি খুঁজছেন?
- এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’-রেভিট...
- দেশে বিনা খরচে কৃষি প্রশিক্ষণ আছে জাপানে যাওয়ার সু...
- সবুজ স্বপ্নের খোঁজে by কিঙ্কর আহ্সান
- গল্প লেখার শুরু... by সুচিত্রা সরকার
- সাউথ এশিয়ান ইউনিভার্সিটি (এসএইউ)-সার্কে উচ্চশিক্ষা...
- আ মা র এ ভা রে স্ট অ ভি যা ন-তারপর উঠতে উঠতে... by...
- সামাজিক যোগাযোগ-তারুণ্যের নতুন জানালা by আলতাফ শাহ...
- মাদকের বিরুদ্ধে লড়াই চলছেই, চলবে by অধ্যাপক শুভাগত...
- দীপা’পা, যেখানেই থাকো ভালো থেকো
- আইন সম্পর্কে সবার স্বচ্ছ জ্ঞান থাকতে হবে by সালমা আলী
- সাইবার অপরাধ-রুখব কী করে? by তৌহিদা শিরোপা
- দ্রুত সুস্থ হয়ে উঠুন আসমানী by পান্না বালা
- স্মরণ-আমার পিতার মুখ by মোমতাজুল করিম এন আহমদ
- গণপ্রতিনিধিত্ব আদেশ-যে কারণে ইসি শক্তিশালী করা জরু...
- শিক্ষা-রবীন্দ্রনাথ এবং কোচিং-বাণিজ্য by আফজালুর রহমান
- বাজার নিয়ন্ত্রণ-রোজার আগে সরকারকে যা মনে রাখতে হবে...
- শিবের গীত-বিশ্ব দুর্নীতি(মুক্ত) দিবস by সৈয়দ মনজুর...
- গতকাল সমকাল-মুরসি—মিসরের প্রথম নির্বাচিত রাষ্ট্রপত...
- সিটি করপোরেশনের কি দায়িত্বজ্ঞান লুপ্ত হয়েছে?-ছাত্র...
- খেলাপিদের ছাড় দেওয়া চলবে না-খেলাপি ঋণ
- যেকোনো সময় নাবিকদের মুক্তি
- গণতন্ত্রের পথে মিসর
- পবিত্র কোরআনের আলো-সত্য ও ন্যায়ের প্রতি বিদ্রোহীদে...
- 'নারীর অগ্রযাত্রা' : কালের কণ্ঠের বর্ষপূর্তি আয়োজন...
- উচ্চ রক্তচাপ : কিল দ্য সাইলেন্ট কিলার by ড. মুনীরউ...
- চরাচর-বৃক্ষের কী গুণ! by আজিজুর রহমান
- রঙ্গব্যঙ্গ-আড়িয়াল বিলের গল্প by মোস্তফা কামাল
- বৃত্তের ভেতর বৃত্ত-নূরজাহান থেকে হেনা : আর কত বর্ব...
- এখনো কি বলা যাবে অপরাধ নিয়ন্ত্রণের মধ্যেই আছে by এ...
- বিমানের এমডিসহ ছয় বৈমানিক চাকরিচ্যুত-ভারপ্রাপ্ত এম...
- টয়োটার চেয়ে সস্তা হবে মার্সিডিস!
- এরশাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা সচল হচ্ছে-...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- সংবর্ধনা-সবুজ দেশ গড়ার অঙ্গীকার
- পদ্মা সেতু নিয়ে দুদকের প্রেসনোট-বিশ্বব্যাংক সুনির্...
- মাদকবিরোধী আন্দোলনের সূচনা করতে হবে পরিবার থেকেই
- প্রধানমন্ত্রীর কার্যালয়ে রদবদল হচ্ছে
- সিলেটে লাখো মানুষ বন্যার্ত-সিলেট-গোয়াইনঘাট সড়ক যোগ...
- চট্টগ্রামে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু-বজ্রপাত ও পানিতে...
- পানিবন্দি চট্টগ্রাম, রেল-বিমান বন্ধ-রাতে শহরের বিভ...
- অবৈধ ড্রাইভিং স্কুল-নিয়মের আওতায় আনতে হবে
- মাদক চোরাচালান
- পবিত্র কোরআনের আলো-কল্যাণ কাজের পরিণাম বাড়তে থাকে ...
- বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য আমাদের বদনাম হচ্ছে...
- ব্যবস্থা না নিলে দেশ গভীর সংকটে নিমজ্জিত হবে by ড....
- স্মরণ-সাংবাদিক হুমায়ুন কবির বালু by গৌরাঙ্গ নন্দী
- শিবের গীত-বিশ্ব দুর্নীতি(মুক্ত) দিবস by সৈয়দ মনজুর...
- গণপ্রতিনিধিত্ব আদেশ-যে কারণে ইসি শক্তিশালী করা জরু...
- সময় বাড়ল না, ৩৫৬ পরিচালকের পদ শূন্য
- নাসার নভোচারীর সাক্ষাৎকার-পৃথিবীকে বাসযোগ্য করতেই ...
- টানা বর্ষণে চট্টগ্রাম বিচ্ছিন্ন
- মত ও মন্তব্য-অসীমান্তিক অমৃতপায়ী মেহেদি হাসান by হ...
- রোহিঙ্গা-রাখাইন দাঙ্গা এবং বাংলাদেশের নিরাপত্তা কে...
- আওয়ামী লীগ সংকট নিরসনের ঐতিহাসিক দায়িত্ব অর্জন করে...
- আন্তর্জাতিক-ক্ষমতার চূড়া থেকে কারাকক্ষের অভ্যন্তরে...
- উন্নয়ন-প্রলয়ঙ্করী সুনামি নিরিখে উন্নয়ন দর্শন by হি...
- লাঠি নিয়ে ভাবনা by জামান সরদার
- তিস্তা সেতু-আর কতবার উদ্যোগ নিতে হবে? by তুহিন ওয়াদুদ
- মুক্তিযোদ্ধাদের কল্যাণ-একটু একটু নয়, অনেক কিছুই কর...
- ডিসিসির ওয়েবপোর্টাল-তথ্যও কিন্তু সেবার অংশ
- তত্ত্বাবধায়ক সরকার-সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
- সাক্ষাৎকার-পোশাক শিল্পের স্বার্থেই মালিক-শ্রমিক সু...
- আইন পাস by একরামুল হক শামীম
- পর্যটন-পরিবেশ নষ্ট হচ্ছে তাতে আমার কী? by উপমা মাহবুব
- জনজীবন-ধানের মূল্য, কৃষকের কল্যাণ ও খাদ্য নিরাপত্ত...
- অপুষ্টির উদ্বেগজনক চিত্র-সমস্যা গরিবের, দায় রাষ্ট্রের
- লবণের মূল্যহ্রাস-নিত্যপণ্য নিয়ে কেন ছিনিমিনি খেলা?
-
▼
Jun 27
(75)
-
▼
June
(2957)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
Exclusive
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment