Monday, February 27, 2012
কালের পুরাণ-ওসির চাপাতি, কাদেরের কান্না ও মন্ত্রীর উপদেশ by সোহরাব হাসান
কালের পুরাণ-ওসির চাপাতি, কাদেরের কান্না ও মন্ত্রীর উপদেশ by সোহরাব হাসান
আমরা এক আজব দেশে বাস করছি, যার নাম—বাংলাদেশ। এখানে রাজনীতিকেরা মানুষ নিয়ে রাজনীতি করেন, তাঁদের ভোটে ক্ষমতায় আসেন, মন্ত্রী-এমপি হন; কিন্তু গদিতে বসলেই আমজনতার কথা ভুলে যান। তাদের দুঃখ, কষ্ট, বেদনা ও বঞ্চনা রাজনীতিকদের সামান্য বিচলিত করে বলে মনে হয় না; করলে রোজার শুরুতে এই ঢাকা শহরে মানুষের জীবন যে
বিদ্যুৎ ও পানির অভাবে অতিষ্ঠ, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে দেশবাসী দিশেহারা, তা নিয়ে কিছুটা হলেও তাঁরা উদ্বিগ্ন থাকতেন। বিপন্ন, বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতেন।
রোজার আগে বাণিজ্যমন্ত্রী ফারুক খান আমাদের অনেক মিষ্টি কথা শুনিয়েছেন, রোজায় কোনো পণ্যের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন। এখন ব্যবসায়ীদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে মানুষকে কম খাওয়ার পরামর্শ দিচ্ছেন। সেই মানুষ যদি হয় সাধারণ মেহনতি মানুষ, নিম্ন ও স্বল্প আয়ের মানুষ, বলব, তারা তো সারা বছরই কম খায়, কম খেতে বাধ্য থাকে। আর যদি কথাটি তিনি ভদ্রলোক, ব্যবসায়ী, আমলা, রাজনীতিকসহ সমাজের সুবিধাভোগী শ্রেণীর উদ্দেশে বলে থাকেন, তাঁরা কোনো দিনই তা আমলে নেবেন না। প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেও ব্যবসায়ীরা ওয়াদা রাখেননি। ব্যবসায়ীরা সরকারের দুর্বলতা জানেন। তারা এ-ও জানেন, মন্ত্রীরা যতই হুমকি-ধমকি দিন না কেন, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। কেননা ব্যবসায়ীদের কাছে তাদের হাত-পা বাঁধা আছে অথবা যাঁরা মন্ত্রী তাঁরা ব্যবসায়ীও বটে। সে ক্ষেত্রে স্বার্থটা অভিন্ন।
অর্থনীতিবিদেরা সাধারণত মূল্যস্ফীতির হিসাব করেন বছরওয়ারি। এক বছরে জিনিসপত্রের দাম কত ভাগ বেড়েছে, তার ভিত্তিতে। কিন্তু এখন আমাদের হিসাব করতে হচ্ছে, গত মাসের সঙ্গে এ মাসের, গত সপ্তাহের সঙ্গে চলতি সপ্তাহের। কখনো বা গতকালের সঙ্গে আজকের হিসাবও মেলানো যাচ্ছে না।
জুলাই মাসের বাজারদরের সঙ্গে চলতি মাসের একটি তুলনামূলক হিসাব দিয়েছে প্রথম আলো ৪ আগস্ট। তাতে দেখা যায়, জুলাইয়ে ৬৫ টাকার ছোলার দাম কেজিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ৯৫ টাকায়; ৫০ টাকার কাঁচা মরিচ ১০০, ৩৫ টাকার বেগুন ৪৫, ৩৩ টাকার পেঁয়াজ ৪০, ২৫ টাকার শসা ৪৫ এবং ৩২ টাকার করলা ৪০ টাকায়। চিনির দাম কয়েক দফা বাড়িয়ে সরকার কেজিপ্রতি ৬৫ টাকা ঠিক করেছে। কিন্তু কোনো দোকানে ৬৫ টাকায় পাওয়া যায় না। বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। এই হারে জিনিসপত্রের দাম বাড়লে আগামী বছর নাগাদ মূল্যস্ফীতি দুই অঙ্ক ছাড়িয়ে তিন অঙ্কে পৌঁছে যাবে। অর্থাৎ শতভাগ বৃদ্ধি।
দেশের সাধারণ মানুষ যে কষ্টে আছে, আধপেটা খেয়ে আছে, দুই বেলার জায়গায় এক বেলা খাচ্ছে, সে খবর আমাদের জনদরদি রাজনীতিকেরা রাখেন না। রাখলে ফালতু সব বিষয় নিয়ে ব্যতিব্যস্ত থাকতেন না। পৃথিবীর সব গণতান্ত্রিক দেশে সরকারের ব্যর্থতা, দুর্বলতা তুলে ধরে বিরোধী দল; তারা দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়ায়, তাদের হয়ে প্রতিবাদ করে, লড়াই করে। কিন্তু আমাদের দেশে সরকারের মতো বিরোধী দল নিজের স্বার্থ, দলের স্বার্থ নিয়ে ব্যস্ত।
হ্যাঁ, তাঁরা প্রতিবাদ করে সভা-সমাবেশে গরম বক্তব্য দেন; কিন্তু সেটি জনগণের স্বার্থ আদায়ে নয়, মামলা থেকে বাঁচতে। ভবিষ্যতে ক্ষমতায় আসার পথ নির্বিঘ্ন করতে। টেলিভিশনের কল্যাণে আমরা প্রায় প্রতিদিনই দেখছি ঢাকা শহরের কোনো না কোনো স্থানে পানির তীব্র সংকট, নারী-পুরুষ পানির জন্য কলের সামনে লাইন দিয়ে আছে, বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করছে। কিন্তু কোথাও বিরোধী দলের নেতা-কর্মীদের তাদের পাশে দাঁড়াতে দেখিনি।
আর যাঁরা ক্ষমতায় আছেন, যাঁরা মন্ত্রী-এমপি হয়েছেন, তাঁরা মনে করছেন, জনগণ দেশটাকে তাঁদের কাছে পাঁচ বছর নয়; ৯৯ বছরের জন্য লিজ দিয়েছে। অতএব জনগণের দুঃখ-দুর্দশা মোচনে, তাদের কষ্ট লাঘবে কিছু করার প্রয়োজন নেই। তাঁরা যা করবেন, জনগণ তা মেনে নিতে বাধ্য। তাঁদের কাজের কোনো সমালোচনা করা যাবে না। সমালোচনা করলেই সংবিধান অবমাননা হবে। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কাজ হবে। ক্ষমতাসীনেরা বিরোধী দলের ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে হুঁশিয়ার করে দেন। কিন্তু নিজ দলের মাস্তান, সন্ত্রাসী, গডফাদারদের সম্পর্কে কিছু বলেন না। লক্ষ্মীপুরে তাহের বাহিনী আগে কী করেছে, এখন কী করছে, তা কারও অজানা নয়। আওয়ামী লীগের নেতা আবু তাহেরের বাড়ির সামনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের গাড়িবহরে হামলা হলো। কিন্তু পুলিশ নির্বিকার। উচ্চ আদালতে যেসব আইনজীবী গোলমাল করেছেন, তাঁদের শাস্তি হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কয়েকজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলাকারীরা ধরা পড়ে না। আইন একপেশে, বিচার পক্ষপাতমূলক।
এই যে সরকার ও বিরোধী দল সংবিধান নিয়ে অনন্ত বিতর্কে অবতীর্ণ হয়েছে, তাতে জনগণের কী লাভ হলো? পঞ্চদশ সংশোধনী পাসের পর কি পণ্যের দাম কমেছে? দেশে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি বন্ধ হয়েছে? পুলিশের দৌরাত্ম্য কি সামান্য হ্রাস পেয়েছে? মানবাধিকার সমুন্নত হয়েছে? হয়নি। তাহলে সবকিছুতে সংবিধানের দোহাই দেওয়া কেন?
২.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুবিজ্ঞান বিভাগের ছাত্র আবদুল কাদেরের একটি ছবি ছাপা হয়েছে ৪ আগস্ট প্রথম আলোর প্রথম পাতায়। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালের প্রিজন সেল থেকে বেরিয়ে আসছেন। পরনে লুঙ্গি ও গেঞ্জি। পায়ে এখনো সাদা ব্যান্ডেজ। অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না। কী উদাস ও করুণ চোখে তাকিয়ে আছেন! কাদের এখনো সুস্থ নন; জামিন পাওয়ার পর তাঁকে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি হতে হবে। কিন্তু তিনি জানেন না বিভাগটি কোথায়। এই ব্লক, ওই ব্লক ঘুরে স্বজনের সহায়তায় সেখানে পৌঁছান। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েন। ফজলুল হক হলের আবাসিক ছাত্র প্রাণবন্ত কাদেরের তো হাসপাতালে থাকার কথা নয়। হলে তাঁর নিজের কক্ষে থেকে পড়াশোনা করবেন; অথবা বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ছুটি কাটাবেন।
পুলিশ কাদেরের বিরুদ্ধে ডাকাতি, গাড়ি ছিনতাই ও অস্ত্র আইনে মামলা করেছে। কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ভাষ্য অনুযায়ী কোনোটির সঙ্গে তাঁর জড়িত থাকার প্রমাণ পওয়া যায়নি (প্রথম আলো, ৪ আগস্ট, ২০১১)। তিনি পরিস্থিতির শিকার। ১৫ জুলাই রাতে যে মুহূর্তে খিলগাঁও থানার পুলিশের ধাওয়া করা গাড়িটি সেগুনবাগিচার দুদক অফিসের সামনে দিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে কাদেরও রেড ক্রিসেন্ট হাসপাতাল থেকে হলে ফিরছিলেন। আর যায় কোথায়! পুলিশ তাঁকে পাকড়াও করে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালায়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দীন কাদেরের পায়ে কুপিয়ে কুপিয়ে চাপাতির ধার পরীক্ষা করেছেন! এই বর্বর ও অমানবিক আচরণের পরও এই লোকটি পুলিশ বিভাগে কী করে থাকেন? এই প্রশ্নটি আমরা আইজিপির কাছে রাখলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাখলাম, প্রধানমন্ত্রীর কাছে রাখলাম। আমাদের অতি দক্ষ পুলিশ বাহিনী প্রকৃত অপরাধীকে ধরতে না পারলেও নিরীহ মানুষকে ধরে পঙ্গু করে দিতে পারে। সম্প্রতি আমিনবাজারে ছয়জন ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায়ও তাই ঘটেছে। পুলিশ হত্যাকারীদের ধরতে পারেনি। ছয় ছাত্রের বিরুদ্ধে মনগড়া ডাকাতির মামলা দিয়েছে।
প্রিজন সেল থেকে বেরিয়ে এসে কাদের বলেছিলেন, ‘আমি নির্দোষ, যারা আমার মতো অসহায়ের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে, তাদের বিচার চাই। আমি সরকারের কাছে বিচারের দাবি জানাই।’ তাঁর ওপর পুলিশের অত্যাচার-নির্যাতনের কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েছিলেন। এখনো হাসপাতালের শয্যায় বসে কাঁদছেন। তিনি পুলিশের কাছে বারবার তাঁর পরিচয় দিয়ে বলেছিলেন, ‘আমি ডাকাত নই, বিশ্ববিদ্যালয়ের ছাত্র।’ পুলিশের সন্দেহ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলতে পারত, হল প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলতে পারত। কিন্তু সেসব না করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁর পায়ে চাপাতির ধার পরীক্ষা করছিলেন! একজন পুলিশ কর্মকর্তা এতটা নির্মম, এতটা বিকৃত রুচির মানুষ হতে পারেন? প্রধানমন্ত্রীও একজন মা। কাদেরের কান্না, তাঁর মা ও বোনের আহাজারি কি তাঁর কানে পৌঁছাবে না?
কাদের তাঁর ওপর পুলিশের নির্যাতনের বিচার চেয়েছেন। তাঁর সহপাঠীরা পুলিশের তদন্ত সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। তার পরও বলব, তদন্তে যদি প্রমাণ হয় কাদের অপরাধী, দেশের আইন অনুযায়ী তাঁর বিচার হবে। কিন্তু অপরাধ প্রমাণের আগেই যে পুলিশ কর্মকর্তা সন্দেহবশত বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে এভাবে পঙ্গু করে দিলেন, তাঁর বিচার করবে কে? পুলিশ কর্মকর্তা কাদেরের পায়ে চাপাতির ধার পরীক্ষা করছেন। আমরা সরকারকে আইনের ধার পরীক্ষা করতে বলব। ভবিষ্যতে আর যেন কোনো কাদের পঙ্গু না হন, কোনো লিমন পা না হারান—সেই নিশ্চয়তা চাই।
কাদের দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং স্বাভাবিক জীবন ও পড়াশোনায় ফিরে আসুক—এটাই প্রার্থনা করি।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
sohrab03@dhaka.net

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
February
(3241)
-
▼
Feb 27
(94)
- জন্মদিন-নাট্যসন্ত রামেন্দু মজুমদার by নাসির উদ্দীন...
- অরণ্যে রোদন-খাওয়া কম, কথা বেশি by আনিসুল হক
- ধর্ম-তাকওয়াভিত্তিক সমাজ গঠনে রোজা by মুহাম্মদ আবদু...
- বাঘা তেঁতুল-ইফতারের ফজিলত by সৈয়দ আবুল মকসুদ
- সাদাসিধে কথা-কারও মনে দুখ দিয়ো না... by মুহম্মদ জা...
- এই পরিকল্পিত নৃশংসতার কী জবাব দেবে পুলিশ?-কোম্পানী...
- জনগণকে দেওয়া ওয়াদা কতটা পূরণ হয়েছে?-মন্ত্রীদের কথা...
- শ্রদ্ধাঞ্জলি-কে তাঁকে মনে রেখেছে? by সুমন মোল্লা
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-বাজার নিয়ন্ত্রণে স...
- চিরকুট-গণক বানর by শাহাদুজ্জামান
- ধর্ম-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে রোজা by মুহাম্মদ আব...
- গণপরিবহন-জনপ্রতিরোধের বার্তা ও নিস্পৃহ সরকার by আস...
- পঞ্চদশ সংশোধনী-বদলে দেওয়া হয়েছে মৌলিক কাঠামোর ধারণ...
- রেলওয়ের প্রতি মনোযোগ আরও বাড়ুক-কমিউটার ট্রেন
- হাইওয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত জরুরি-পণ্য পর...
- চারদিক-ও বন্ধু হে... by শারমিন নাহার
- দ্রব্যমূল্য-কেন তবু জিনিসপত্রের দাম বাড়তেই থাকে? b...
- ধর্ম-মুসলিম পারিবারিক জীবনে মাহে রমজান by মুহাম্মদ...
- ইউরোপের চিঠি-মিসরে গণ-আন্দোলনের পুনরাবৃত্তি, না নত...
- এজলাসে উচ্ছৃঙ্খলতা আমরা সমর্থন করি না by খন্দকার ম...
- আইনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে by আমীর-উল ইসলাম
- ডিসিসি নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারে না-ভোক্তা অ...
- সরকারি শিথিলতাই প্রতারণার হাতিয়ার-প্রতারকদের হাতে ...
- শ্রদ্ধাঞ্জলি-কিংবদন্তি সন্তোষদা by অসীম সাহা
- প্রতিক্রিয়া-নাট্যকলা বিভাগ কি পরাধীন ছিল?
- কালের পুরাণ-ওসির চাপাতি, কাদেরের কান্না ও মন্ত্রীর...
- ধর্ম-তারাবির নামাজ আদায়ের ফজিলত by মুহাম্মদ আবদুল ...
- মিসর-একদা পরাক্রমশালী স্বৈরশাসকের বিচার by রবার্ট ...
- সময়চিত্র-দুই নেত্রী: বিরোধের শেষ কোথায় by আসিফ নজরুল
- আইনের যথাযথ প্রয়োগ হোক-বাড়িভাড়া নিয়ে বাড়াবাড়ি
- বিচারপতি মতিনের রায় কার্যকর হোক-সুপ্রিম কোর্ট পরিস...
- দূর দেশ-‘সমঝোতা’ না ওবামার পরাজয়? by আলী রীয়াজ
- চারদিক-‘ভাইজতে ভাইজতে বুড়ি হই গেনো’
- ধর্ম-ইফতারে অশেষ সওয়াব ও কল্যাণ by মুহাম্মদ আবদুল ...
- যৌন নিপীড়ন-নারী, তুমি সাবধান by ফারুক ওয়াসিফ
- সরল গরল-খালেদা-আমিনী এবং ‘সংবিধান পোড়ানো’র গল্প by...
- বিজিবির জবাবদিহি নিশ্চিত করুন-চিনি ও সার চোরাচালান
- চিরস্থায়ী পানি-সংকট কার দোষে?-তৃষ্ণার্ত ও তপ্ত রাজ...
- শান্তিচুক্তি বাস্তবায়ন সময়ের দাবি
- বন্ধুত্ব দিবস কোনটি! by একরামুল হক শামীম
- শিক্ষাঙ্গন-পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চাকরি নি...
- আরেক আলোকে-একটি পশ্চিমা চ্যালেঞ্জ by ইনাম আহমদ চৌ...
- মহান মে দিবস
- পবিত্র কোরআনের আলো-মুহরেম বা বিবাহনিষিদ্ধ ব্যক্তিদ...
- জন্মদিনে কথোপকথন by জোবাইদা নাসরীন
- সাক্ষাৎকার-অর্থনীতির সম্ভাবনার সঙ্গে অবকাঠামো তাল ...
- এবার আরেক খান
- অপচিকিৎসা-সরল বিশ্বাসের খেসারত
- বুড়িগঙ্গা-একটি সুসংবাদ
- বিশ্বমন্দা মোকাবিলায় শ্রমিক ও উৎপাদনবান্ধব নীতি জর...
- মে দিবস ও বাংলাদেশের শ্রমিক শ্রেণী by হায়দার আকবর ...
- চরাচর-লাল ও সবুজের মাস by ফখরে আলম
- রঙ্গব্যঙ্গ-চাল নিয়ে চালবাজি by মোস্তফা কামাল
- বৃত্তের ভেতর বৃত্ত-২০০১-এর সহিংসতা : প্রমাণ মিলল এ...
- রূপকল্প ২০২১ বাস্তবায়নে ডাক বিভাগের অভিনব পন্থা by...
- একজন বইয়ের পোকার বইময় জীবন
- বইমেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে বইগুলো সহজেই লেখা যেত
- বই কেনা by সৈয়দ মুজতবা আলী
- স্মরণ-নেত্রকোনার বাতিঘর
- সাগর-রুনি হত্যা-তদন্তকাজ অবশ্যই প্রযুক্তিনির্ভর হত...
- নির্ধারিত আয়ের মানুষের জীবন দুর্বিষহ-নিত্যপ্রয়োজনী...
- অনির্বাচিত প্রশাসক দিয়ে দীর্ঘদিন চালানো উচিত নয়-জে...
- শিবপুরে আ.লীগের বাধায় ঠিকাদার নিয়োগ হচ্ছে না
- বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে রাজশাহী নাটোরে ধর্মঘট
- বেপরোয়া বাস-এবার মেয়ের সামনে প্রাণ হারালেন মা
- মৈত্রীবন্ধন: এগিয়ে চলো-নানা খাবার আর বাউলগানে মাতা...
- তিন বছরে সেতুর পিলারও হয়নি, ঘটছে দুর্ঘটনা by জহিরু...
- বইয়ের মেলা প্রাণের মেলা-মেলা হবে শুধুই প্রকাশকদের ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- গোলটেবিল বৈঠক-ইশারা ভাষার উন্নয়নে চাই বিশেষ উদ্যোগ
- কালের পুরাণ-ক্ষমাশীল রাষ্ট্রপতি! by সোহরাব হাসান
- প্রতি কেজি বোরো ধানে ব্যয় বাড়ছে দেড় টাকা by ইফতেখা...
- কক্সবাজারে মিজানুর রহমান-সাজাপ্রাপ্তদের ক্ষমা করা ...
- বাংলাদেশ-ভারত বাণিজ্য-চুক্তি নবায়ন হচ্ছে by ফখরুল ...
- বিপ্লবের সহযোগী ‘খুনি’র দণ্ডও কমালেন রাষ্ট্রপতি!
- দরবারের দুই কোটি টাকা লুট by কামরুল হাসান
- নতুন শীতল যুদ্ধ শুরু by রবার্ট ফিক্স
- ক্ষমতার দায় by আসিফ আহমেদ
- শিক্ষা ব্যবস্থা-চৈতীর দায় কে নেবে by মাহফুজুর রহমা...
- সমকালীন প্রসঙ্গ-সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বশীল ব্যব...
- এডিপি বাস্তবায়ন-উন্নয়নের স্বার্থেই শতভাগ হওয়া দরকার
- মহাজোটে অসন্তোষ-শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে হবে
- পবিত্র কোরআনের আলো-জিহাদ ফরজে কেফায়া, সবার জন্য সব...
- সংগীত ও আমাদের মুক্তিযুদ্ধ: একটি ভাবদর্শন by এস এম...
- বিশেষ সাক্ষাৎকার : শামসুজ্জামান খান-বইমেলার জন্য শ...
- বাঙালির স্বপ্নপূরণের সারথি by মাহবুবা নাসরীন
- চেতনা-একুশ যেন ফুরিয়ে না যায় by এম আবদুল হাফিজ
- মাওয়া মৎস্য আড়ত-সুযোগ-সুবিধা বৃদ্ধি পাক
- শিক্ষা বিস্তার-সেবার অনুকরণীয় আদর্শ
- চরাচর-হাঁড়ি-পাতিলের কুমারপাড়া by সাইফুল ইসলাম খান
- সবচেয়ে ভালোবাসো মাতৃভাষাকে by আবদুল্লাহ আবু সায়ীদ
- গ্রেট ব্রিটেন সত্যিকারের গ্রেট ব্রিটেন নয় by শাহনে...
- এক খণ্ড মেঘের আকাশে লাল-নীল রং কে ফিরিয়ে দেবে by হ...
- ভিন্নমত-পদ্মা সেতুর জন্য অভ্যন্তরীণ উৎস থেকেও অর্থ...
-
▼
Feb 27
(94)
-
▼
February
(3241)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment