Sunday, July 1, 2012
বিশেষ সাক্ষাৎকার: ইফতেখারুজ্জামান-বিশ্বব্যাংকের অভিযোগ তদন্তে বিচারিক কমিটি হোক-সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়া
বিশেষ সাক্ষাৎকার: ইফতেখারুজ্জামান-বিশ্বব্যাংকের অভিযোগ তদন্তে বিচারিক কমিটি হোক-সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়া
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট ২০০৪ সাল থেকে। অর্থনীতিতে পিএইচডি ডিগ্রিধারী ইফতেখারুজ্জামান ২০০৮ সালে প্রথম বাংলাদেশি হিসেবে বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হন।
টিআইবিতে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও কলম্বোভিত্তিক রিজিওনাল সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উন্নয়ন, সুশাসন, দুর্নীতি ও রাজনীতির বাংলাদেশ প্রসঙ্গ এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও সহযোগিতা তাঁর কাজ ও গবেষণার অন্যতম ক্ষেত্র। এসব বিষয় নিয়ে দেশ-বিদেশে অন্তত ১০টি গ্রন্থ ও অন্তত ৮০টি গবেষণা প্রবন্ধ রয়েছে তাঁর।
প্রথম আলো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরেই করে আসছিল। শেষ পর্যন্ত এই অভিযোগে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিলই করে দিল। আপনার প্রতিষ্ঠান টিআইবি দুর্নীতি নিয়ে কাজ করে, আপনার মূল্যায়ন কী?
ইফতেখারুজ্জামান পদ্মা সেতুকে কেন্দ্র করে বিশ্বব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, তা বাংলাদেশ সরকারকে একটি পরীক্ষার মধ্যে ফেলেছে। বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করায় ব্যাপারটি এখানেই শেষ হয়ে গেল এবং সরকার মালয়েশিয়া বা অন্য কোনো সূত্র থেকে অর্থ জোগাড় করে সেতু তৈরি শুরু করে দিল—বিষয়টি এভাবে দেখার কোনো সুযোগ নেই। এখন সরকারের প্রথম কাজ হচ্ছে, দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করা। কারও বিরুদ্ধে অভিযোগ ওঠা মানেই কেউ দোষী নয়, কিন্তু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তে দোষী সাব্যস্ত হলে শাস্তির বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। অন্যদিকে, যদি তদন্তে প্রমাণিত হয় যে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ সত্য নয়, তবে বিশ্বব্যাংককেও এ জন্য দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। ফলে আমি মনে করি, বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্তের মধ্য দিয়ে বিষয়টি শেষ হয়ে গেল না, বরং নতুন করে শুরু হলো।
প্রথম আলো বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন?
ইফতেখারুজ্জামান বিশ্বব্যাংক যে এ ধরনের একটি সিদ্ধান্ত নিতে পারে, তা অপ্রত্যাশিত ছিল না। তবে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত, সেটাও ভেবে দেখা জরুরি। আমরা জানি, বিশ্বব্যাংকের নিজস্ব এক নিরপেক্ষ মূল্যায়নে দেখা গেছে, উন্নয়নশীল দেশে যেসব প্রকল্পের সঙ্গে তারা জড়িত, সেখানে দুর্নীতির ঘটনায় বিশ্বব্যাংক নিজেও দায়মুক্ত নয়। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাংক স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে এ ক্ষেত্রে যে কঠোর অবস্থান নিয়েছে, তার ফলেই সম্ভবত পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করেছে। এ ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, যে প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে সবকিছুতেই বিশ্বব্যাংক জড়িত ছিল, সেখানে দুর্নীতির অভিযোগ এনে চুক্তি বাতিল করার বিষয়টি অনেকটা মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো।
প্রথম আলো আপনি তদন্তের কথা বললেন, কিন্তু বিশ্বব্যাংক অভিযোগ আনার পর দুর্নীতি দমন কমিশন তো একটি তদন্ত করেছে।
ইফতেখারুজ্জামান দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের পক্ষ থেকে প্রাথমিক যে তদন্ত হয়েছে, তার যথার্থতা ও ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। পদ্মা সেতুর মতো একটি বড় ইস্যুতে দুদক যে তদন্ত করেছে ও সিদ্ধান্ত দিয়েছে, তা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়নি। এ নিয়ে বিশ্বব্যাংক দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ তোলার পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে তথ্য-প্রমাণ দিয়েছে। এর সঙ্গে জড়িত কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে সে দেশের তদন্তে। ফলে এ ধরনের একটি বড় দুর্নীতির অভিযোগ তদন্তে দুদক তার ভূমিকা রাখতে পারেনি। এ ক্ষেত্রে যে বিষয়টি দেখা প্রয়োজন তা হচ্ছে, দুদকের পক্ষে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ও প্রভাবের ঊর্ধ্বে উঠে তদন্ত করা সম্ভব কি না। আর এ ধরনের তদন্ত খুবই টেকনিক্যাল, এটা করার মতো দক্ষতা বা সক্ষমতা দুদকের রয়েছে কি না? এই দুটি ক্ষেত্রেই দুদকের সক্ষমতা প্রশ্নবিদ্ধ।
প্রথম আলো বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করার পর এখন কাদের দিয়ে তদন্ত করা হলে তা গ্রহণযোগ্যতা পাবে?
ইফতেখারুজ্জামান আসলে তদন্তের জন্য এখন আর দুদকের ওপর ভরসা রাখার সুযোগ নেই। সরকারের উচিত একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করা। আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সরকারের উচিত বিশ্বব্যাংকের সঙ্গে সব ধরনের যোগাযোগ ও সংশ্লিষ্টতা বজায় রাখা। বিচার বিভাগীয় কমিটি গঠিত হলে তাদের তদন্তের জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে বিভিন্ন টেকনিক্যাল সহায়তার প্রয়োজন পড়বে। সেই সহায়তা তারা দেবে আশা করি।
প্রথম আলো এ ধরনের একটি আন্তর্জাতিক দুর্নীতির অভিযোগ তদন্তের ক্ষেত্রে কোনো বিশেষ নিয়ম বা নীতি আছে কি?
ইফতেখারুজ্জামান দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। বিশ্বের সব দেশেই কমবেশি দুর্নীতি হয়। এক দেশের দুর্নীতি এখন সহজেই অন্য দেশে যায়, প্রভাব ফেলে। আন্তর্জাতিক দুর্নীতির তদন্তে সাধারণত দ্বিমুখী ব্যবস্থা নেওয়া হয়। একাধিক দেশের লোকজন ও প্রতিষ্ঠান জড়িত থাকলে প্রতিটি দেশের নিজ নিজ আইনে এর বিচার হয়। কানাডার আইন অনুযায়ী কোনো কাজ পাওয়ার জন্য অন্য কাউকে ঘুষ দেওয়া যাবে না, যে কারণে এসএনসি-লাভালিনের বিরুদ্ধে তদন্ত করছে কানাডীয় সরকার। একই ধরনের দুর্নীতির কারণে কানাডীয় প্রতিষ্ঠান নাইকোকে শাস্তি পেতে হয়েছে। এ ক্ষেত্রে আমরা কী দেখলাম? নাইকো যে দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হলো, তার সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু বাংলাদেশে এই দুর্নীতির সঙ্গে যে বা যারা জড়িত, তাদের কোনো শাস্তি হলো না। এর মানে হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে কানাডার আইন কার্যকরভাবে কাজ করলেও আমাদের দেশের আইন কাজ করছে না। একইভাবে এখন যদি বাংলাদেশের কাউকে ঘুষ দেওয়ার কথিত প্রস্তাবের কারণে এসএনসি-লাভালিন কানাডায় দোষী সাব্যস্ত হয় ও অন্যদিকে বাংলাদেশের কারও কোনো শাস্তি না হয়, তবে বুঝতে হবে যে এখানে দুর্নীতিবিরোধী আইন কাজ করে না। অথচ জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনে স্বাক্ষরকারী একটি দেশ হিসেবে বাংলাদেশ দুর্নীতি দমনের অঙ্গীকার করছে। আন্তর্জাতিক দুর্নীতি তদন্তে বাংলাদেশ যেকোনো দেশের সাহায্য চাইতে পারে।
প্রথম আলো দুর্নীতির বিরুদ্ধে আপনার প্রতিষ্ঠান যে কাজ করে সে ক্ষেত্রে পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্টের ওপরই নির্ভর করেন বলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আপনাদের নিজস্ব অনুসন্ধান থাকে কি?
ইফতেখারুজ্জামান এটা আমাদের মানতেই হবে যে সংবাদমাধ্যম তথ্যের একটি বড় উৎস। তবে তা সব সময় শতভাগ সঠিক, তা আমরা বলব না। শুধু দুর্নীতি কেন, যেকোনো ধরনের গবেষণার ক্ষেত্রেই সংবাদপত্রের খবরকে তথ্য হিসেবে বিবেচনায় নেওয়া হয়। ফলে সংবাদমাধ্যমের তথ্যকে অবমূল্যায়নের সুযোগ নেই। আমরা দুর্নীতির ক্ষেত্রে যে কাজ করে থাকি, সেখানে আমরা অন্তত ৫০টি গবেষণা সূত্র ব্যবহার করে থাকি, এর মধ্যে সংবাদমাধ্যমের তথ্য হচ্ছে একটি সূত্র। আমরা বিচার বিভাগ ও পুলিশ নিয়ে যে গবেষণা করেছিলাম, সেখানে সমাজবিজ্ঞান গবেষণার যে স্বীকৃত পদ্ধতি রয়েছে, তা অনুসরণ করেই আমরা করেছি। জাতীয় খানা জরিপ পদ্ধতি অবলম্বন করেছি এবং এ ক্ষেত্রে সর্বোচ্চ উৎকর্ষ নিশ্চিত করার চেষ্টা করেছি। আর সংবাদমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সব তথ্যই আমরা গ্রহণ করি, বিষয়টি এমনও নয়। আমরা নিজস্ব যাচাই-বাছাইয়ের মাধ্যমে তথ্যের যথার্থতা নিশ্চিত হওয়ার চেষ্টা করি।
প্রথম আলো বিশ্বের সব দেশেই দুর্নীতি আছে, কিন্তু এর সহনীয় পর্যায়টি আসলে কী? কীভাবে একটি দেশে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়?
ইফতেখারুজ্জামান আমরা দুর্নীতির বিষয়টিকে ০ থেকে ১০ স্কেলের মধ্যে বিবেচনা করি। ৩-এর নিচে থাকলে বিষয়টি উদ্বেগজনক। ৫-এর ওপরে থাকার অর্থ দুর্নীতি মধ্যম পর্যায়ে ও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আমাদের সর্বশেষ অবস্থান হচ্ছে ২.৭। দক্ষিণ এশিয়ায় একমাত্র ভুটানের অবস্থান ৫-এর ওপরে। ভারত ও শ্রীলঙ্কার অবস্থান ৩-এর ওপরে। দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক পর্যায়ে সদিচ্ছা থাকলেই দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। দুর্নীতির ক্ষেত্রে কাউকে ভয় পাওয়া বা ক্ষমা করার পরিস্থিতি নেই—এমন একটি অবস্থা দেশে সৃষ্টি করা জরুরি। দুর্নীতির ক্ষেত্রে যদি ছাড় না দেওয়া হয়, বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িতরা যদি শাস্তি পায়, তবে দুর্নীতি কমে আসতে শুরু করবে। আমাদের দেশে আইন আছে, কিন্তু দুর্নীতি যে একটি শাস্তিযোগ্য অপরাধ, সেটা সমাজে প্রতিষ্ঠা করতে হবে দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে। জাতীয় সংসদের দায়িত্ব সরকারকে জবাবদিহির মধ্যে রাখা। সংসদীয় কমিটিগুলোর কাজ সরকারের সব বিভাগকে জবাবদিহির মধ্যে রাখা। সংসদ ও সংসদীয় কমিটিগুলো অকার্যকর থাকলে জবাবদিহি নিশ্চিত করা কঠিন। আর যে রাজনৈতিক সদিচ্ছার কথা বললাম, সেটা নিশ্চিত করার উপায় হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা, দুদক, বিচার বিভাগ ও প্রশাসনকে রাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখা।
প্রথম আলো ভারতে আমরা বিভিন্ন সময় বড় বড় দুর্নীতির খবর পাই। কিন্তু এরপর ধারণাটা এমন যে সে দেশের তুলনায় বাংলাদেশে দুর্নীতি বেশি। এটা কেন?
ইফতেখারুজ্জামান ভারতের দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানগুলো আমাদের চেয়ে অনেক শক্তিশালী। প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে দুর্নীতি করে এ দেশে পার পাওয়া যত সহজ, ভারতে ততটা নয়। সেখানে সরকারের উচ্চপর্যায়ের কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে পদত্যাগের রেওয়াজ আছে। তদন্তের স্বার্থে দায় নিয়ে পদত্যাগ করেন। সম্প্রতি রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশে পদত্যাগ করেছিলেন। কিন্তু এ ধরনের সংস্কৃতি আমাদের দেশে খুব নেই। এর চেয়ে বড় কথা হচ্ছে, যে প্রতিষ্ঠানগুলো দুর্নীতির বিরুদ্ধে কাজ করে, দীর্ঘ গণতান্ত্রিক অভিজ্ঞতার কারণে সেই প্রতিষ্ঠানগুলোর সুনাম ও আস্থা রয়েছে। সেখানে আইন প্রয়োগের কার্যকারিতা রয়েছে। দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে। ভারতে সিবিআইয়ের মতো প্রতিষ্ঠান তদন্তের স্বার্থে দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত ডেকেছে। বাংলাদেশে দুদকের মতো প্রতিষ্ঠান ততটুকুই কার্যকর, যতটা সরকার দেখতে চায়। ফলে রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুদক যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, কাউকে ছাড় না দিয়ে দুর্নীতির অভিযোগে তদন্ত করতে পারে, তবে বাংলাদেশের পরিস্থিতিও পাল্টাবে।
প্রথম আলো টিআইবির পক্ষ থেকে আপনারা বিচার বিভাগ ও পুলিশের ওপর দুটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এর ফলাফল কী হলো? এ ধরনের প্রতিবেদন প্রকাশ থেকে আপনারা কি সরে এসেছেন?
ইফতেখারুজ্জামান আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত রয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে, দুর্নীতির তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন ক্ষেত্রে নীতি ও কাঠামোগত পরিবর্তন আনার পরিস্থিতি তৈরি করা। বিচার বিভাগ ও পুলিশ নিয়ে আমরা যে দুটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম, তা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। কিন্তু এর ইতিবাচক ফলাফল রয়েছে। আমরা প্রতিবেদন প্রকাশের পাশাপাশি দুটি নীতি সংস্কার প্রস্তাবও দিয়েছি। আমাদের প্রস্তাব বিচার বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিবেচিত হয়েছে। উচ্চ আদালতের বিচারকেরা সম্পদে হিসাব দিতে শুরু করেছেন। বিভিন্ন অভিযোগ তদন্তে বিচার বিভাগের অভ্যন্তরীণ তদন্ত কমিটি হয়েছে। বিভিন্ন অভিযোগ গ্রহণে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসে অভিযোগ বাক্স খোলা হয়েছে। এগুলো সবই ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে। একইভাবে পুলিশের কাছেও আমরা সুপারিশ দিয়েছি। আমাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। আর আমরা যে গবেষণা প্রতিবেদন তৈরি করেছি, তা সংশ্লিষ্ট বিভাগের সহায়তা নিয়েই করেছি।
প্রথম আলো দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে সরকারের তরফে কোনো চাপ অনুভব করেন কি না?
ইফতেখারুজ্জামান চাপ একেবারে নেই, তা বলব না। সরকারের মধ্যে অনেকেই রয়েছেন, যাঁরা সমালোচনা সহ্য করতে পারেন না। সমালোচনা যে সরকারের উপকার করতে পারে, সেটা অনেক সময় তাঁরা বিবেচনায় নেন না। আমরা দেখি যে যখন যাঁরা ক্ষমতায় থাকেন, তখন তাঁরা আমাদের বিরোধিতা করেন আর বিরোধী দলে গেলে আমাদের সমর্থন করেন। যেহেতু দুর্নীতি নিয়ে কাজ করি, ফলে কিছু চ্যালেঞ্জ তো নিতেই হয়।
প্রথম আলো আপনাকে ধন্যবাদ।
ইফতেখারুজ্জামান ধন্যবাদ।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1390)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
July
(2459)
-
▼
Jul 01
(71)
- বৃষ্টিতে মন্ত্রমুগ্ধ প্রিয়াংকা চোপড়া
- মাধুরী-কঙ্গনা নাচে যুগলবন্দি
- সুতীক্ষ্ণ ফিগারের রহস্য জানালেন দীপিকা
- টুকিটাকি-ঘনত্বের কম-বেশি
- গ্যালাক্সির সদরে-অন্দরে!
- দীর্ঘতম দিনে প্রকল্প প্রদর্শনী
- শুক্র গ্রহের ট্রানজিট দেখা
- আন্তস্কুল বিজ্ঞান মেলা ও বিজ্ঞান ক্যাম্প-গ্রামে বা...
- ফের ভোট চাইলেন সরকারি প্রকৌশলী সায় দিলেন সুরঞ্জিত
- মেয়র লোকমান হত্যাকাণ্ড-১২ জনের বিরুদ্ধে চার্জশিট, ...
- ঢাকায় ফিরেই অভিনয়ে ব্যস্ত মোনালিসা
- জলাবদ্ধতা
- কবিকে মঞ্চে আনল অরিন্দম by এমিলিয়া খানম
- সংস্কৃতি সংবাদ
- নগরে অতিথি-মুহিত মোহিত করলেন চট্টগ্রাম by মেখ্যাইউ...
- পাহাড় ধসে পড়া মাটি সরানো হলো না পাঁচ দিনেও
- ছাত্রলীগে অনুপ্রবেশ ঠেকাতে সদস্য সংগ্রহ অভিযান by ...
- সরেজমিন : তেজগাঁও শিল্পাঞ্চল থানা-বাবাকে মারতে দেখ...
- ঢাকায় মশা নিয়ন্ত্রণহীন, বর্ষার শুরুতেই ডেঙ্গুর হান...
- ২০ বছর পর রেলের ভাড়া বাড়ানো হচ্ছে-মন্ত্রণালয়ের প্র...
- অদ্ভুত আইন-একা থাকা যাবে না! by শর্মিলা সিনড্রেলা
- দালিলিক প্রতারণা রোধে চাই সম্পত্তি সনদ by মোরশেদুর...
- মাদক মামলা-বিচার যেভাবে হয় by জাহিদ আহমেদ
- পুলিশি নির্যাতন-আমার ছেলে নীলের একটি জিজ্ঞাসা by প...
- মাদকাসক্ত স্বামী ও একজন গর্ভবতী স্ত্রীর গল্প by তা...
- চট্টগ্রামে খালেদা জিয়া-সরকারের দুর্নীতির কারণে পদ্...
- রেললাইন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী-ঢাকা-টাঙ্গাইল ক...
- নানা রঙের ইউরো
- সংখ্যায় ই উ রো
- ইউরো বচন
- পরিবর্তনের বড় বিজ্ঞাপন ইতালি by গোলাম সারোয়ার টিপু
- এই দিনে-কেটে গেল ছাপ্পান্নটি বছর by মৃদুলা ভট্টাচার্য
- বিশিষ্টজনদের প্রতিক্রিয়া-প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত
- সরকারের অপকর্মের খেসারত দিচ্ছে দেশ ও জনগণ : বিএনপি
- 'দুর্নীতির আখড়া বিশ্বব্যাংকই' by মুহাম্মদ শরীফ হোসেন
- পরিবেশ-সর্বনাশা ইটভাটার নেশা by মোহাম্মাদ মুনীর চৌ...
- এমএলএম-কার স্বার্থে এই আইন? by ফখরুুল ইসলাম
- দিশারিদের রক্ষার কি কেউ নেই?-আরিফাদের সংগ্রাম
- মোকাবিলায় চাই পরিকল্পিত প্রস্তুতি-বন্যা-পরিস্থিতির...
- বিশ্বব্যাংকের পিঠটান-পদ্মা সেতু : ১২০ কোটি ডলারের ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- ৯ ‘অনুসারী’র বিরুদ্ধে মামলা-সন্দ্বীপে সাংসদের কাছা...
- ট্রাইব্যুনাল বাড়লেও অবকাঠামো বাড়েনি by কুন্তল রায়
- ওয়াসার দূষিত পানি-মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই
- শেয়ারবাজারে চাঙ্গা ভাব-আর যেন কেলেঙ্কারির ঘটনা না ঘটে
- চরাচর-ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস by আহমেদ রিয়াজ
- ইতিহাস বিকৃতি তরুণ প্রজন্ম ও আমাদের দায় by মো. ফরহ...
- পদ্মা সেতু প্রকল্প-দুর্ভাগ্যজনক পরিণতি by দেবপ্রিয়...
- লোকমান হত্যা মামলা-১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র by ...
- বিশেষ সাক্ষাৎকার: ইফতেখারুজ্জামান-বিশ্বব্যাংকের অভ...
- সংবিধান সংশোধনের দাবি-নির্বাচনের আগে সংসদের বিলুপ্...
- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ-সরে গেল বিশ্ব...
- আম পাকানো নিয়ে দুর্বিপাক by ডা. এ আর এম সাইফুদ্দীন...
- সাংবাদিক ঐক্যে ফাটল by এ এম এম শওকত আলী
- এবং বাদল সরকার by নিশাত জাহান রানা
- পশ্চিমবঙ্গে নির্বাচন-আবেগই জনমনোহরণকারী শক্তির উৎস...
- পশ্চিমবঙ্গে নির্বাচন-বিশ্বের আগ্রহের কেন্দ্রে by ম...
- মিটার আবার অকেজো by ইমরুল কায়েস
- আদালত-বিচারপতিদের অভিশংসন ক্ষমতা ও প্রাসঙ্গিকতা by...
- কানেকটিভিটি-বরিশালে থেকেই প্রতিদিন ঢাকায় অফিস! by ...
- পাঠাগার সংকট-পাঠাভ্যাস নির্বাসন নয়
- বিধানসভা নির্বাচন-জনগণমন
- শ্রমজীবী মানুষের নেতা by মুহম্মদ সবুর
- দুর্গম যাত্রাপথে কিছু কঠিন সিদ্ধান্ত by এপিজে আবদু...
- নতুন ইতিহাস by মালিন্ডা লিউ
- নিজের সঙ্গেই যুদ্ধে লিপ্ত by এম আবদুল হাফিজ
- রম্য-দামদরের লম্ফঝম্ফ by সাইফুল আলম
- অর্থবছরের প্রথম দিন-নতুন বাজেট_ সমস্যা ও সম্ভাবনা ...
- কুষ্টিয়ায় নারী প্রহৃত-পুলিশকেই দায়িত্বশীল হতে হবে
- শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ-বাস্তবায়নে কার্যকর পদক্ষে...
- পল্লীকবির আসমানীকে আরো কিছুদিন হাসপাতালেই থাকতে হব...
-
▼
Jul 01
(71)
-
▼
July
(2459)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment