Wednesday, October 24, 2012
সাদাকালো-দখলদারির এই ধারা আর কত দিন by আহমদ রফিক
সাদাকালো-দখলদারির এই ধারা আর কত দিন by আহমদ রফিক
জবরদখলের হিড়িক পড়ে গেছে। মনে হয় দেশটির কোনো অভিভাবক নেই; যিনি বলতে পারেন 'অ্যাই, কী হচ্ছে এসব।' শুধু বলা নয়, বলে ব্যবস্থা নিতে পারেন। যদি তেমন কেউ থাকতেন, তাহলে এভাবে অবাধ জবরদখল চলতে পারত?' দীর্ঘদিন ধরে এ নৈরাজ্য চলছে।
'দখলদার' বহু প্রচলিত এ শব্দটি থেকেই অবস্থার ভয়াবহতা অনুমান করা চলে। একসময় এসব দখলদারের নজর ছিল অসহায় দরিদ্রজনের জমি, বসতভিটা; সেই সঙ্গে কখনো দেবোত্তর সম্পত্তি, কখনো শ্মশানঘাট বা এজমালি সম্পত্তি।
এখন সেই লোভ বাড়তে বাড়তে মন্দির, গির্জা হয়ে শেষ পর্যন্ত নদীতে এসে ঠেকেছে। সংখ্যালঘু সম্প্রদায় এদের টার্গেট। টার্গেট হিন্দু-মুসলমান গরিব মানুষের ভালো অবস্থানের লোভনীয় জমি। বছর কয় ধরে চলছে নদীর ওপর দখলবাজি। কখনো পাড়সংলগ্ন অগভীর অংশে বেড়া দিয়ে মাটি ভরাট, কখনো চরসংলগ্ন অংশ ভরাট করে চর দখল। দেখার কেউ নেই, বলার কেউ নেই। চলছে নদীতে বেড়া দিয়ে মাছ চাষ।
বছর কয়েক আগে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যাসহ ছোট ছোট নিস্তরঙ্গ নদীতে চলেছিল দখলবাজি বা জবরদখল। সে সময় হাইকোর্টের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হয় কাঁচপুরের কাছে শীতলক্ষ্যা নদীতে জবরদখলের বিরুদ্ধে। তখন নদীর কান্না নিয়ে কলাম লিখেছিলাম। কিছুদিন পর আবার কাগজে খবর পড়ি : সেই অবৈধ দখল আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এ পর্যায়ে সরকারি ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আর কোনো খবর প্রকাশিত হয়নি।
বাংলাদেশে জবরদখল এমন রমরমা বাণিজ্যে পরিণত হয়েছে যে ভাবতে অবাক লাগে সমাজ ও শাসনযন্ত্রের স্তব্ধ নীরবতায়। উচ্চ আদালতের নির্দেশও এদের লোভের আগ্রাসন বন্ধ করতে পারছে না। সম্ভবত ব্যক্তিমালিকানার ভূ-সম্পত্তি দখল প্রায় শেষ হয়ে এসেছে- ছোট্ট বাংলাদেশে কত ভূমিই বা দখল করার মতো অবস্থায় থাকতে পারে- তাই এখন লক্ষ্য জাতীয় সম্পদ, প্রাকৃত-সম্পদ নদী-বিল ইত্যাদি জলাশয়ের দিকে। কারণ জাতীয় সম্পদ দখল সহজ। এসব নিয়ে মাথা ঘামানোর মতো লোকের অভাব। সরকারি সম্পদের কোনো হিসাব-নিকাশ নেই। যদি থাকত, তাহলে কি প্রকৃতির দান, জনগোষ্ঠীর জীবনযাপনের পক্ষে অপরিহার্য নিবিড় বনভূমি নির্বিবাদে সাবাড় হতে পারত? কিন্তু হচ্ছে তো। সংবাদপত্রের কল্যাণে আমরা অসহায় চোখে সেসব দেখি।
আমাদের সুশীল সমাজ, কথিত পরিবেশপ্রেমী ব্যক্তি ও সংগঠন 'পরিবেশ বাঁচাও' বলে ধ্বনি তোলে। কিছু কাজও যে করে না এমন নয়। কিন্তু পরিবেশবিনাশী ও প্রাকৃত-সম্পদ দখলবাজদের আগ্রাসন রুখতে নিবেদিতপ্রাণ লাগাতার তৎপরতার অভাব ঠিকই লক্ষ করা যায়। দখলদারদের লোভের হাত থেকে শাসন-কর্তৃপক্ষের অবস্থানস্থল ঢাকা মহানগরও রক্ষা পাচ্ছে না। বুড়িগঙ্গা বা তার বাঁধ থেকে ছোটখাটো সড়ক পর্যন্ত এক শ্রেণীর প্রভাবশালী মানুষের লোভের শিকার।
মাঝেমধ্যে মনে হয়, আর কত দিন ধরে চলবে এ-জাতীয় দখলবাজি- দেশটা শেষ না হওয়া পর্যন্ত কি? দিন কয় আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের এক অধ্যাপক লিখেছেন ঢাকার বুক চিরে একদা প্রবাহিত ধোলাই নদীর কথা- সে নদী ধোলাইখাল হয়ে শেষ পর্যন্ত জিয়াউর রহমানের কল্যাণে শ্বাসরুদ্ধ হয়ে একটি পচা ডোবায় পরিণত। ছোট্ট নদীটা পুরনো বাসিন্দাদের জন্যই শুধু নয়; গোটা শহর ঢাকার জন্য আশীর্বাদের মতো হয়ে থাকত। তবে অনাচার এ কালে যে পর্যায়ে বেড়ে চলেছে, তাতে বেঁচে থাকলে গোটা ধোলাইখাল বেদখল হয়ে যেত কি না বলা কঠিন।
কয়েক দিন আগে এই পত্রিকায়ই প্রকাশিত এক খবরে বলা হয়েছে, 'বাকল্যান্ড বাঁধের ওপর দিয়ে গড়ে ওঠা সদরঘাট-শ্যামবাজার-উল্টিনগঞ্জ-পোস্তগোলা সড়কটি দখল করে যানবাহন চলাচল বন্ধ করে রেখেছে শ্যামবাজার কৃষিপণ্য আড়ৎ বণিক সমিতি। দখলের কারণে সদরঘাট থেকে পোস্তগোলা মহা শ্মশানঘাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অচল।' আমরা জানি না, এর পরিণতি কী? কার হিসাবে কতটা যাবে- প্রভাবশালী ব্যবসায়ী থেকে তুখোড় রাজনীতিবিদ।
আর যে কথা বহুবার বলা ও লেখা হয়েছে তা হলো, সড়ক দখল করা অবৈধ আড়তের শত শত টন আবর্জনা প্রতিদিন উদ্দেশ্যমূলকভাবে বুড়িগঙ্গায় ফেলে পাড়সংলগ্ন অংশ ভরাট করে ফেলা হচ্ছে। এরপর এক মাহেন্দ্রক্ষণে ভরাট বুড়িগঙ্গা দখলের প্রক্রিয়া চলবে; যেমন চলছে একাধিক নদীর ক্ষেত্রে। বুড়িগঙ্গার স্রোত, তার গতি ক্রমেই কমে আসছে, কমছে তার প্রশস্ত ব্যাস। নানাবিধ আবর্জনা ও কারখানার বর্জ্যে (মূলত ট্যানারির) অগভীর ও দূষিত হচ্ছে বুড়িগঙ্গার জলস্রোত। কোথাও কোথাও পানিতে পচা গন্ধ, বিশেষ করে শীতকালে যখন পানির পরিমাণ কমতে থাকে।
একই অবস্থা শীতলক্ষ্যার। তারও আয়তন, স্রোতের গতি ক্রমেই কমে আসছে। তুরাগ একদিন রুদ্ধ হয় ধূসর ভূমি হয়ে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ আমরা দৃষ্টিহীন, আমরা অচেতন। তা না হলে পরিবেশবাদী ও ঢাকাপ্রেমী মানুষ মিলে 'নর্দমা বাঁচাও'-এর মতো একটি আন্দোলন গড়ে তুলতে পারতেন- স্লোগান : 'বুড়িগঙ্গা বাঁচাও, শীতলক্ষ্যা বাঁচাও'। দুটোই ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন নদী। কিন্তু বাংলাদেশে পরিবেশ আন্দোলনের তেমন কোনো পরিবেশ সচেতনতা দেখা যায়নি, যাচ্ছে না।
আমরা বরাবর পড়ে এসেছি 'নদীমাতৃক বাংলাদেশ'- কথাগুলো। হরহামেশা লিখিও নানা উপলক্ষে। নদীর প্রাকৃতিক সৌন্দর্যের কথা যদি বাদও দিই (আমাদের নান্দনিক বোধ তো খতম হয়ে যাওয়ার পর্যায়ে), তাহলেও মানতে হবে, নদী আমাদের অস্তিত্ব রক্ষার প্রধান অবলম্বন। আর তা নিয়ে ব্যাখ্যারও প্রয়োজন পড়ে না। এ সত্যটা আমরা সবাই জানি। তবু নদীর বহমান জলস্রোত রক্ষায় আমাদের সচেতনতার বড় অভাব। তাই নদীর কান্না আমাদের কানে পৌঁছায় না। সামগ্রিক প্রয়োজনের দিকেও আমাদের নজর কম। সীমাহীন লালসা এক শ্রেণীর মানুষকে বেপরোয়া করে তুলেছে। আমরা প্রতিরোধের ভাষা ভুলে গেছি।
প্রশাসন যেখানে নির্বিকার, উচ্চ আদালতের নির্দেশ কার্যকর করতে সেখানে সাধারণ নাগরিক সমাজ এগিয়ে আসার কথা জাতীয় স্বার্থরক্ষার উদ্দেশ্য নিয়ে। কিন্তু আমাদের সমাজ তেমন সচেতনতা দেখাতে পারছে না। বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা তাই অবৈধ দখল থেকে মুক্তি পাচ্ছে না। একটি লেখায় পড়েছি, বুড়িগঙ্গার ১৫২ কিলোমিটার এলাকায় দুই তীরে ১২৪ জন অবৈধ দখলদার চিহ্নিত হলেও তাদের অপকর্মের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
কেন? অবশ্য কায়েমি স্বার্থ ও রাজনৈতিক স্বার্থের টানে। অথচ প্রভাবশালী বা ক্ষমতাবান ঢাকাই নাগরিক (ভিআইপি বা সিআইপি) কেউ ভাবছেন না যে বুড়িগঙ্গার পানি ক্রমেই শোধনের অযোগ্য হয়ে উঠছে, যে পানি ওয়াসা নাগরিকদের জন্য 'পানীয়জল' হিসেবে সরবরাহ করে থাকে। প্রায় অপেয় এই পানির কারণে জলবাহিত রোগের এত প্রাদুর্ভাব।
আধুনিককালের স্বাস্থ্যসচেতন মানুষ আমরা। 'কোলেস্টেরল-ফ্রি' বা 'ফ্যাট-ফ্রি' খাদ্যের জন্য আমাদের কত হাহাকার। বোতলের পানি খেয়ে ভাবি, আঃ কী বিশুদ্ধ পানি পান করা গেল! ঠিকঠাক খবর নিতে পারলে হয়তো দেখা যেত, ওই বিশুদ্ধ পানির উৎস ওয়াসার ট্যাপ বা তেমনি অগ্রহণযোগ্য উৎস। বহু দিন ধরে বলা হচ্ছে ট্যানারিগুলো ঢাকার বুক থেকে সরিয়ে নিতে, পরিকল্পনাও করা হচ্ছে। কিন্তু ওই পর্যন্তই। কাজের কাজ কিছুই হচ্ছে না।
বুড়িগঙ্গার সমস্যার কথা যদি বাদও দিই, তবু আমাদের নদীর ওপর অনাচারবিষয়ক জায়গাটা একেবারে স্বস্তিতে নেই। দেশজুড়ে সর্বত্র ছোটখাটো নদীগুলোর ওপর চলছে অবিরাম অনাচার, অবৈধ দখলের কারসাজি। কখনো কখনো একদা প্রমত্তা পদ্মা বা যমুনাও বাদ যাচ্ছে না। নদী সম্পদবিষয়ক কর্তৃপক্ষ কিভাবে চোখ বন্ধ করে বসে আছে, তা ভাবতে পারা যায় না। খবরের কাগজগুলোতে প্রতিদিন না হলেও প্রায়ই নদী জবরদখলের খবর প্রকাশিত হচ্ছে, তবু আমাদের হুঁশ নেই। কখনো দেখা যায় নদীতে বাঁধ।
এই তো কয়েক দিন আগে একটা অদ্ভুত খবর এ কাগজেই প্রকাশিত হয়েছে। 'নদীর ভেতর বাজার'। সুদৃশ্য সচিত্র প্রতিবেদন। 'নদীতে ড্রেজার বসিয়ে বালু ভরাট চলছে। চলছে বাজার স্থাপনের প্রক্রিয়া। এ অপকর্মের সঙ্গে জড়িত প্রভাবশালীরা।' পাঠক, ভাবতে পারেন নদীর বুকে বাজার! আমাদের লোভ-লালসা কোথায় গিয়ে পৌঁছেছে! এ ঘটনা কিশোরগঞ্জের চৌগঙ্গা বাজারকে কেন্দ্র করে। বাজারসংলগ্ন চারটি শাখা নদী। সেখানে পড়েছে লোভের হাত।
আর বাজার পরিচালনা-সংশ্লিষ্ট প্রভাবশালীদের লোভের হাত এতটাই প্রসারিত হয়েছে যে নদী দখল করে অর্থাৎ ভরাট করে বাজারের আয়তন দ্বিগুণ করা হয়েছে। তাতে সংলগ্ন হাওরের বুকেও হাত পড়েছে। নদী থেকে বালু-মাটি দুই-ই তোলা হচ্ছে। বিক্রি করে অনেক লাভ, অনেক টাকার আমদানি। যেমন দোকানের সংখ্যা দ্বিগুণ হওয়ায়ও লাভ। নদী থেকে বালু তোলার ফলে পাড় ভাঙছে, নষ্ট হচ্ছে বাড়ি-ঘর।
ঢাকার কাছে বুড়িগঙ্গা-শীতলক্ষ্যার ওপর দখলদারি যদি প্রশাসনের চোখের সামনেই ঘটতে পারে, তাহলে দূর কিশোরগঞ্জে ছোটখাটো নদীর ওপর হামলা কে দেখতে যাবে, কে রুখতে যাবে? কেনই বা রুখতে যাবে, যখন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় প্রশাসনযন্ত্র কমবেশি জড়িত। নদীমাতৃক বাংলার প্রাণপ্রবাহ, যা অনেকটা মানবদেহের রক্তবহা নালির মতোই, তা যদি একের পর এক শুকিয়ে যেতে থাকে, তাহলে প্রধান স্রোতধারা টিকবে কিভাবে? সব কিছু দেখে এবং বুঝেশুনেও প্রশাসন কি তৎপর হবে না নদী দখল-বাণিজ্য বন্ধ করতে?
নদী দখল বন্ধ করা ছাড়াও এ লেখার আরো একটি উদ্দেশ্য সংখ্যালঘু সম্পত্তি দখলের অনাচার বন্ধে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানানো। হিন্দু সম্পত্তি তো বেশুমার দখল হয়েছে। এবার দেখা যাচ্ছে মন্দির, শ্মশান ও দেবোত্তর সম্পত্তি ছাড়িয়ে লোভের হাত খ্রিস্টানদের গির্জার ওপর। বরিশাল শহরে দুই একর ৫৩ শতাংশ সম্পত্তি বেদখল হওয়ার হাত থেকে রক্ষা করতে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অনশনের আশ্রয় নিয়েছে। তাদের সঙ্গে একাত্ম হয়েছে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের কিছুসংখ্যক মানুষ। উদ্দেশ্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। কথিত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশের ভাবমূর্তি রক্ষায় সরকার নিশ্চয়ই সচেষ্ট হবে। তবে দেশের নদী রক্ষা করাও যে অতীব জরুরি- এ সত্যও তাদের মনে রাখতে হবে।
লেখক : কবি, প্রাবন্ধিক ও গবেষক

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
October
(1721)
-
▼
Oct 24
(76)
- প্রশাসক যদি হয় ভয়ানক! by জুয়েল মাজহার
- প্রতিমা বিসর্জনে শেষ হল শারদীয় দুর্গোৎসব
- বিশ্লেষণ- আক্রমণাত্মক ওবামা, সতর্ক রমনি
- অনলাইন জরিপে পুতিনের বিরোধী নেতা নির্বাচিত
- বাশারের সাধারণ ক্ষমা, তবে ‘সন্ত্রাসী’রা পাবে না
- ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময় এখন নয়’
- মানুষের কণ্ঠ নকল করে তিমি!
- তিন জেলায় বাসের চাপায় নিহত ৪
- পটুয়াখালীতে নানা রোগে ২২ দিনে ৬০০ শিশু আক্রান্ত
- তাঁরা বিএনপির নেতা লুৎফর রহমান হত্যা এবং মজুমদার ট...
- আবাসিক এলাকায় আ.লীগ নেতার গরুর হাট! by সাইফুর রহমান
- সাতক্ষীরার সেই স্কুলশিক্ষিকাকে পুনর্বহালের নির্দেশ
- সব মহাসড়কেই যানজট, ভোগান্তিতে নাকাল মানুষ
- হল-মার্কের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ- পুলিশসহ...
- সরল গরল- আজমকে দুদকের তলব প্রশ্নবিদ্ধ by মিজানুর...
- কর্মের মাঝে বেঁচে থাকবেন চিরদিন- বিদায় সুনীল গঙ্গো...
- সত্য, ন্যায় ও শুভশক্তির জয় হোক- বিজয়া দশমী
- কয়লা খনন- ‘মাননীয় প্রধানমন্ত্রী, শেষ বিকেলে মাটি...
- স্মরণ- অধ্যাপক ডা. ফজলুল করীম by ফজলুল আলম
- উদ্যোগ by পূরবী শেখ
- এল আনন্দ দিন by ফারজানা শারমীন
- আমার ঈদ আমার আনন্দ by হাসান ইমাম
- প্রাণের মেলা বন্ধুমেলা by তোফাজ্জল হোসেন ও মিজান...
- শেষ বিতর্কে জয়ী ওবামা
- চট্টগ্রামে বাসায় ঢুকে মা ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা
- নানা রঙের স্বপ্ন-শিক্ষক হতে চাই by হাবিবা সিদ্দিকা
- সাক্ষাতে অনাগ্রহের কথা নাফিসের মুখ থেকেই শুনতে চায়...
- দুর্ভোগে ঘরমুখো মানুষ গাবতলীতেই ছয় ঘণ্টা by শরীফুল...
- টেলিটকে হঠাৎ বিপর্যয়-১০ হাজার সংযোগ বিচ্ছিন্ন by ক...
- বিশিষ্ট আইনজীবীদের মত-কম্পানির স্বাধীনতা নষ্ট হবে
- যাওয়া তো নয় যাওয়া by ইমদাদুল হক মিলন
- ভাষা হারাল লেখক দেশ হারাল বন্ধু by নওশাদ জামিল
- তাঁর প্রয়াণে by হাসান আজিজুল হক
- হেমন্তের রাতে সুনীলের প্রস্থান by সুব্রত আচার্য্য
- অধ্যাপক বলছেন... by মোহাম্মদ হায়দার আলী
- যে খাবারে মগজ খোলে by মিজানুর রহমান
- স্বাস্থ্য সংবাদঢাকা মেডিকেল কলেজে ঠোঁটকাটা ও তালুক...
- ছুটির দিনে হঠাৎ প্রয়োজনে...
- ক্ষমতায়ন- আনুশেহ আনসারি প্রথম নারী মহাকাশ পর্যটক
- প্রতিমাশিল্পী সৌভাগ্যের কথা by তানভীর হাসান
- বিদেশে খেলতে গেলেও বাবা ঈদের কাপড় কিনে দেন by তৌ...
- প্রশাসক নিয়োগের চেষ্টা নিয়ন্ত্রণমূলক অপ্রয়োজনীয়-ব্...
- তাইওয়ানে হাসপাতালে আগুন, ১২ জনের মৃত্যু
- ফিলিস্তিন-ইসরায়েল শান্তির সম্ভাবনা ক্রমেই বিলীন হচ...
- গাজায় ঐতিহাসিক সফরে কাতারের আমির
- ধর্মীয় বিভেদের নদীতে ভালোবাসার সেতু রোহিন-আমিনা!
- আফগানিস্তানে ড্রোন দ্বিগুণ করবে ব্রিটেন
- মুরসির সঙ্গে বিচার বিভাগের দ্বন্দ্ব-সাংবিধানিক পরি...
- 'সাধারণ ক্ষমা' ঘোষণা আসাদের
- ইইউ টেকসই হবে না : ব্রিটেন
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- কাল পবিত্র হজ, হাজিরা এখন মিনায় by ফেরদৌস ফয়সাল
- শেষ হলো সাক্ষ্য গ্রহণ- রাষ্ট্রপক্ষের সাক্ষী সাক্ষ্...
- ভূমিকম্পের পূর্বাভাসে ব্যর্থতা-ইতালির ছয় বিজ্ঞানীস...
- সুনীলের মহাপ্রয়াণ-তুমি হৃদয়ে থেকেই যাবে
- শুভ বিজয়া-শক্তিশালী হোক সম্প্রীতির বন্ধন
- পবিত্র কোরআনের আলো-হজ ফরজ হওয়ার বিধান ও নিয়মাবলি
- বিশেষ সাক্ষাৎকার : সুনীল গঙ্গোপাধ্যায়-বাংলাদেশের স...
- চরাচর-আন্তর্জাতিক জাতিসংঘ দিবস by পাভেল রহমান
- কয়লা খনন- ‘মাননীয় প্রধানমন্ত্রী, শেষ বিকেলে মাটি ক...
- নৌমন্ত্রীর আচরণে সবাই হতবাক (ভিডিও)
- সহজে ব্যবসা করা- বৈশ্বিক সূচকে ৭ ধাপ পিছিয়েছে বাংল...
- রেলের অর্থ কেলেঙ্কারি- প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্...
- প্রশাসক বসানোর আইনে আতঙ্কিত ব্যবসায়ীরা
- বহে কাল নিরবধি-এখনো অনিশ্চিত পদ্মা সেতুর ভাগ্য! by...
- 'লাই, ড্যাম লাই অ্যান্ড স্ট্যাটিসটিকস' by ওয়াহিদ নবি
- মোহাম্মদ শাহজাহান স্মরণে by আবু সাঈদ খান
- অশান্ত নগরে শান্তি by সুভাষ সাহা
- বিধ্বস্ত 'হলুদ ফুলের দেশে' by অদিতি ফাল্গুনী
- পর্যবেক্ষণ-নষ্ট শরৎ-কথা by হাসান আজিজুল হক
- সরাইলে হত্যা-সন্ত্রাস-আইন-শৃঙ্খলায় ছাড় নয়
- শুভ বিজয়া দশমী-সহাবস্থান ও সম্প্রীতিই হোক আরাধ্য
- সাদাকালো-দখলদারির এই ধারা আর কত দিন by আহমদ রফিক
- ‘কথা রেখে’ চলে গেলেন সুনীল গঙ্গোপাধ্যায় by পরিতোষ পাল
- সুনীলের প্রথম কবিতা
- বিয়ের প্রস্তুতিতে বিশেষ ডায়েট
-
▼
Oct 24
(76)
-
▼
October
(1721)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment