Friday, March 9, 2012
বাংলাদেশ এখন যেখানে দাঁড়িয়ে by বদরুদ্দীন উমর
বাংলাদেশ এখন যেখানে দাঁড়িয়ে by বদরুদ্দীন উমর
সমাজ ও দেশের অবস্থার পর্যালোচনা দরকার। এর জন্য একটা কালও নির্দিষ্ট করা দরকার। এ কারণে বছর পার হওয়ার পর সাধারণত এই পর্যালোচনা করা হয়ে থাকে। ২০০৯ সালের শেষে এবারও তাই হচ্ছে। বিগত এক বছরের ঘটনাবলীর ও জনগণের জীবনের বিভিন্ন ক্ষেত্রের ইতি ও নেতিবাচক দিকগুলো নিয়ে নিজ নিজ শ্রেণী, দলগত ও ব্যক্তিগত অবস্থান থেকে, ব্যবসায়িক ও পেশাগত দিক থেকে পর্যালোচনা হচ্ছে।
২০০৯ সালের একটা বিশেষত্ব হচ্ছে যে, এই পুরো বছরটাই নতুন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের আমল। প্রকৃতপক্ষে ১৯৯০ সালের পর আওয়ামী লীগের দ্বিতীয় সরকারের আমল। এ কারণে ২০০৯ সালের পর্যালোচনায় স্বাভাবিকভাবে আওয়ামী লীগ শাসনের ওপর আলোচনা ছাড়া এ কাজ ঠিকমত হওয়ার নয়। তবে এ ক্ষেত্রে শুধু আওয়ামী লীগ নিয়ে পড়ে থাকলে পর্যালোচনা যে একদেশদর্শী, অসম্পূর্ণ ও ভারসাম্যহীন হতে বাধ্য, এতে সন্দেহ নেই।
এ প্রসঙ্গে যে বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখা দরকার তা হলো, প্রথম থেকেই বাংলাদেশের শাসক শ্রেণী নৈতিক, রাজনৈতিক ও বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ওপর নির্ভরশীলতার দিক দিয়ে ক্রমেই অবনতির দিকেই যাচ্ছে এবং একের পর এক সরকারের নীতি ও কাজকর্মের মধ্যে এর প্রতিফলন ঘটছে। এদিক দিয়ে বলা চলে যে, এরশাদের সামরিক শাসনের পরবর্তী পর্যায়ে বিএনপির প্রথম সরকারের শাসন থেকে আওয়ামী লীগের প্রথম সরকারের শাসন, তারপর বিএনপির দ্বিতীয় সরকারের শাসন, দুই বছরের বেনামি সামরিক শাসন এবং এখন আওয়ামী লীগের দ্বিতীয় সরকারের শাসন ধাপে ধাপে অবনতির পথ ধরে অনেকদূর নেমে এসেছে। কাজেই বিগত এক বছরের আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের শাসনকে এই পরিপ্রেক্ষিতেই বিচার করতে হবে।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং খাদ্য খাতে উন্নতির বিষয়ে অনেক কথা বলা হয়। এদিক দিয়ে শাসকশ্রেণী ও তাদের সরকারের একটা ইতিবাচক দিক থাকলেও এর মধ্যে যে ফাঁক আছে সে বিষয়ের উল্লেখ থেকে তাদের প্রবক্তা ও মুখপাত্রেরা বিরত থাকেন। খাদ্য সম্পর্কে বলা চলে যে, ধান উত্পাদন বাংলাদেশে যেভাবে হয়েছে তাতে দ্রুত বর্ধমান জনসংখ্যার মোটা খাদ্য সংস্থান একভাবে করা সম্ভব হলেও এ ক্ষেত্রে ঘাটতির পরিমাণ কম নয়। সারা দেশজুড়ে কোটি কোটি মানুষ যে তিনবেলা ভরপেট আহার না করে থাকেন অথবা তাদের বাধ্য হয়ে থাকতে হয় এটা বাংলাদেশে ‘সন্তোষজনক’ খাদ্য পরিস্থিতির একটা উল্লেখযোগ্য দিক। যদি দেশের সব মানুষের তিনবেলার স্বাভাবিক খাদ্য সংস্থানের বিষয় বিবেচনা করা হয় তাহলে বাংলাদেশের ধান উত্পাদন ‘সন্তোষজনক’ হলেও প্রকৃত খাদ্য ঘাটতি অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশে এখন দুর্ভিক্ষে মৃত্যুর ঘটনা নেই; কিন্তু যথেষ্ট খাদ্যের অভাবে অপুষ্টির কারণে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব আছে এবং অপুষ্টিজনিত কারণে শিশুমৃত্যু থেকে নিয়ে অন্যান্য মৃত্যুর খবর কম নয়।
কিন্তু এটাই সব নয়। খাদ্য পরিস্থিতির অন্য দিকও যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখা যাবে যে, আগে প্রয়োজনমত তেল, চিনি, ডাল, মসলা, আলু, পেঁয়াজ ইত্যাদি খাদ্যবস্তু মোটামুটিভাবে দেশেই উত্পাদিত হতো, আমদানি করতে হতো অল্প। এখন এসব জিনিসই বড় আকারে আমদানি করতে হয়। এমনকি কলা ও মাছ পর্যন্ত এখন আমদানির তালিকায় আছে। ধান চাষের এলাকা বৃদ্ধি করতে গিয়ে এসব ফসলের চাষ কমিয়ে আনা এই ঘাটতির অন্যতম প্রধান কারণ। কিন্তু খাদ্য ক্ষেত্রে যে ভারসাম্যহীনতা এখন দেখা যায় সামগ্রিক পরিকল্পনাহীনতাই এর প্রধান কারণ। সব সরকারের ক্ষেত্রেই এটা দেখা যায়। বর্তমান আওয়ামী লীগ সরকার এদিক দিয়ে কোনো ব্যতিক্রম নয়।
বাংলাদেশে নৈতিক অবনতির দিকে তাকালে পরিস্থিতির ভয়াবহ অবস্থা সহজেই লক্ষণীয়। সাধারণভাবে সমাজে মিথ্যা, প্রতারণা আগের তুলনায় সীমাহীনভাবে বৃদ্ধি পেয়েছে। যারা ক্ষমতাসীন ও নানা ক্ষেত্রে প্রভাবশালী তাদের ঘুষ, কমিশনখোরীসহ নানা দুর্নীতির সঙ্গে ব্যাপক জনগণের পরিচয় আছে। ব্যবসা-বাণিজ্য, সরকারি কাজকর্ম তো বটেই, এমনকি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এখন প্রবল প্রতাপে রাজত্ব করছে। এসবের বিস্তারিত বিবরণ দেয়া এখানে সম্ভব নয়। তবে এটা অবশ্যই বলা দরকার যে, বিগত বছরের হিসাব নিলে দেখা যাবে যে, এই পরিস্থিতির কোনো পরিবর্তন না ঘটে এর অবনতিই ঘটেছে।
বর্তমান আওয়ামী লীগ সরকার যা করছে তার উল্টো কথা বলতে তাদের নেতৃত্বের, বিশেষ করে তাদের নেত্রী ও প্রধানমন্ত্রীর কোনো অসুবিধে হয় না। তিনি এখন প্রায়ই বলেন, তাদের কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। একথা যখন তিনি বলেন, ঠিক তখনই তার ও তার পুত্রের বিরুদ্ধে জ্বালানি খাতে বিরাট অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ নিয়ে সংবাদপত্রে তোলপাড় হচ্ছে! এতে তার কিছু যায় আসে না। কথা ও কাজের নির্বাহ ফারাক যেভাবে এরশাদের সময় থেকে শুরু হয়েছে তার ধারাবাহিকতায় কোনো ছেদ পড়েনি। আওয়ামী লীগের বর্তমান সরকারের আমলে সেটা সব সীমা ছাড়িয়ে গেছে।
তাই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর একথা বলতে অসুবিধে হয় না যে, তারা ক্রসফায়ারের বিরোধী এবং দেশে এখন কোনো ক্রসফায়ার হচ্ছে না। এটা যখন তিনি বলেন তখন সরকারের নির্দেশে সারা দেশে নির্মমভাবে পুলিশ ও র্যাবের ক্রসফায়ারে হত্যাকাণ্ড চলছে। তারা বলছেন, এগুলোর বিচার করে তারা দেখেছেন প্রত্যেক ক্ষেত্রেই পুলিশ ও র্যাব আক্রান্ত হলে পাল্টা আক্রমণের কারণেই মৃত্যু হচ্ছে এবং যারা এভাবে মারা পড়ছে তারা সবাই সন্ত্রাসী। অথচ স্বভাবতই দেখা যাচ্ছে যে, এভাবে নিহত লোকদের মধ্যে কিছু সন্ত্রাসী থাকলেও বিপুল অধিকাংশই নিরীহ। এদের মধ্যে কেউ কেউ আবার নামের ভুলের জন্য মারা পড়ছেন। তাদের দিক থেকে পুলিশকে আক্রমণ করার কোনো প্রশ্নই ওঠে না। সব থেকে অদ্ভুত ব্যাপার, আক্রান্ত হলেও পুলিশ ও র্যাবের লোকের মৃত্যু হচ্ছে না। মৃত্যু হচ্ছে দ্রুত আক্রমণকারীর! এ বিষয়ে যে একঘেয়ে কাহিনী পুলিশ ও র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে তার কোনো বিশ্বাসযোগ্যতাই জনগণের কাছে নেই। কাজেই এই মিথ্যা কাহিনীর মাধ্যমে তাদের দ্বারা, অর্থাত্ সরকারের দ্বারা জনগণকে প্রতারণার চেষ্টা মাঠে মারা যাচ্ছে। বস্তুতপক্ষে বর্তমান সরকারের আমলে ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ড, জেলে আটক অবস্থায় হত্যাকাণ্ড যেভাবে বৃদ্ধি পেয়েছে এর কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। গত বছর বিডিআর বিদ্রোহের পর থেকে আটক বিডিআর জওয়ানদের মৃত্যু সংবাদ পত্রিকায় প্রায়ই দেখা যায়। এগুলো আটক অবস্থায় হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়। এর কোনো তদন্তও নেই।
শুধু এ ধরনের হত্যাকাণ্ডই নয়, সাধারণভাবে মত প্রকাশ ও প্রচারের স্বাধীনতার ওপর বিধিনিষেধ ও হামলা কোনো নতুন ব্যাপার না হলেও এর মাত্রা এখন সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মিটিং, মাইক ব্যবহার, মিছিল ইত্যাদির জন্য সরকারি অনুমতির ব্যবস্থা করে এবং নানাভাবে বিধিনিষেধ আরোপ ও হামলা করে এমন এক অগণতান্ত্রিক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে যার সঙ্গে ২০০৭-২০০৮ সালের বেনামি সামরিক শাসনের বিশেষ পার্থক্য নেই। এদিক দিয়ে মনে হয় না যে, একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে এখন একটি সংসদীয় সরকার ক্ষমতায় আছে। প্রকৃতপক্ষে নির্বাচনের মাধ্যমে শসকশ্রেণীর স্বার্থ রক্ষার জন্য এখানে এক ফ্যাসিস্ট সরকারই ক্ষমতাসীন হয়েছে।
নিজেদের ক্ষমতার ওপর দাঁড়িয়ে ফ্যাসিবাদী শাসন চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা এ দেশের শাসকশ্রেণীর কোনো সরকারেরই নেই। আওয়ামী লীগ এখন এ বিষয়টি খুব প্রকাশ্যেই আমলে এনেছে। কারণ হচ্ছে, এদের আমলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। আসলে এখন যা হয়েছে এবং অধিকতরভাবে হচ্ছে তা হলো, বাংলাদেশ উত্তরোত্তরভাবে উপরের দেশগুলোর সঙ্গে অধীনতামূলক সম্পর্কের অক্টোপাসে আবদ্ধ হচ্ছে। কাজেই এক্ষেত্রে সম্পর্কের উন্নতি এবং আরও উন্নতির অর্থ হলো, অধীনতা এবং আরও অধীনতা। এদিক দিয়ে বিগত এক বছরের সরকারের আমলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের ‘অর্জন’ সামান্য নয়।
শাসকশ্রেণীর রাজনৈতিক দলগুলোর দিকে তাকালে দেখা যায় তাদের নিজেদের অভ্যন্তরীণ সাংগঠনিক ক্ষেত্রে গণতন্ত্রের লেশমাত্র নেই। দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলে তারা নিজেদের গঠনতন্ত্রের বরখেলাপ করে যেভাবে নির্বাচন উচ্ছেদ করে দিয়ে সভাপতি বা চেয়ারম্যানকে বিভিন্ন পদে মনোনয়নের এখতিয়ার দিয়েছে এটা গণতন্ত্রের নাম-নিশানা নিশ্চিহ্ন করারই শামিল। নিজেদের দলের মধ্যেই যারা গণতন্ত্রের অবসান ঘটিয়ে একনায়কত্বের প্রতিষ্ঠা করেছে তারা দেশের জনগণের জন্য গণতন্ত্র বরাদ্দ করবে—এটা আশা করার মতো অবান্তর ব্যাপার আর কী আছে?
এ প্রসঙ্গে এটা অবশ্যই মনে রাখা দরকার যে, যে সমাজে ও দেশে গণতন্ত্রের এই অবস্থা ঘটে তাদের শাসকশ্রেণীর জন্য নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে রক্ষা করা সম্ভব নয়। এটাই এদের পরনির্ভরশীলতা, সাম্রাজ্যবাদীদের ওপর নির্ভরশীলতার মূল কারণ। এই পরিস্থিতির তাত্পর্য এই যে, জনগণের শত্রু হিসেবে এ রকম শাসকশ্রেণী অত্যান্তিকভাবে দুর্বল।
কিন্তু বাংলাদেশের এখন এমন অবস্থা যে, এখানে শক্তিশালীভাবে জনগণের প্রতিনিধিত্বকারী কোনো শক্তি সাংগঠনিকভাবে নেই। সাধারণভাবে বামপন্থী নামে যারা পরিচিত তারা দক্ষিণপন্থী শাসকশ্রেণীরই বাম অংশ ছাড়া অন্যকিছু নয়। এজন্য এরা দক্ষিণপন্থীদের বিরুদ্ধে কিছু কথা বললেও তাদেরই সঙ্গে শ্রেণীগত গাঁটছড়ায় বাঁধা। এদের কারও কিছু করার ক্ষমতা না থাকার কারণে এরা ‘ঐক্য ঐক্য’ বলে সব সময়ে আওয়াজ দিতে থাকে। এর দ্বারা তারা বোঝাতে চায় যে, বামপন্থীদের ঐক্য না থাকার জন্যই তাদের পক্ষে বিশেষ কিছু করা হচ্ছে না। কিন্তু আসল ব্যাপার হলো, তাদের মধ্যে ঐক্য নেই এটা ঠিক নয়। তারা বিভিন্ন জোটের মধ্যে ঐক্যবদ্ধ। কিন্তু তা সত্ত্বেও তাদের ঐক্য দিয়ে কিছুই হচ্ছে না, কারণ তারা নিজেরা কতকগুলো শূন্য ছাড়া আর কিছুই নয়। শূন্যের সংখ্যা যাই হোক, তার ঐক্য দিয়ে শূন্য ছাড়া আর কিছুই হয় না। বামপন্থীদের বর্তমান ঐক্য এদিক দিয়ে অর্থহীন এবং তাদের আরও ঐক্যের আওয়াজ এক তামাশার ব্যাপার ছাড়া আর কিছুই নয়।
কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে যাই হোক, এর পরিবর্তন ঘটতে বাধ্য। জনগণের প্রতিরোধ আমাদের দেশের এক পরিচিত ঐতিহাসিক ব্যাপার, এক অপরাজিত রাজনৈতিক ঐতিহ্য। এই ঐতিহ্য জনগণ অবশ্যই রক্ষা করবেন। কোনো ফ্যাসিস্ট ও সাম্রাজ্যবাদী শক্তিই এর সম্ভাবনাকে দীর্ঘদিন ঠেকিয়ে রাখতে পারে না।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1334)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 09
(84)
- আমাদের চলচ্চিত্র by আতাউর রহমান
- শিক্ষা ভাবনা ২০০৯: সেক্যুলার জাতি গড়ার রণকৌশল by ...
- প্রধানমন্ত্রীর ভারত সফরঃ প্রত্যাশা ও কিছু প্রশ্ন b...
- রাষ্ট্রীয় হেফাজতে শ্রমিকনেতার মৃত্যুঃ কোনোভাবেই গ...
- সেন্ট গ্রেগরি স্কুলের অকল্পনীয় ঔদ্ধত্যঃ সরকারকে অ...
- কিছু বলতে চাই by ড. মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন
- তুষারপাতের নীরব সৌন্দর্য by কাজী জহিরুল ইসলাম
- এই নগরীর দিনরাত্রিঃ শীতের প্রকোপে দিশেহারা by রেজো...
- পাঠ্যবই নিয়ে হ-য-ব-র-লঃ ক্লাস শুরু অনিশ্চিত
- অচল হয়ে পড়েছে টেকনাফ নদীবন্দরঃ ক্ষমতার পেশি আস্ফ...
- মহাজোট সরকারের এক বছরঃ শিল্পখাতে ধস by আবুল কাসেম ...
- রং চড়ানো ইতিহাস-৩ by মাহমুদ শামসুল হক
- কথার প্যাঁচে ঝামেলা পাকাচ্ছে সরকার by শাহ আহমদ রেজা
- বাংলাদেশ এখন যেখানে দাঁড়িয়ে by বদরুদ্দীন উমর
- বিদেশ সফরে রেকর্ডঃ ঘর সামলাবে কে?
- খসড়া ছাড়াই বৈঠক শেষঃ তিস্তার পানি বণ্টন চুক্তি অ...
- বিকল্প কর্মসূচির কথাই ভাবতে হবে-আবার হরতাল
- সরকারের কার্যকর উদ্যোগ দরকার-বিরোধী দলের সঙ্গে আলোচনা
- চারদিক-গোপীনাথের রথযাত্রা by সালেহীন রাহাত
- সরল গরল-পঞ্চদশ সংশোধনী আদালতে চ্যালেঞ্জযোগ্য by মি...
- পঞ্চদশ সংশোধনী-বাঙালি জাত্যভিমান ও উপেক্ষিত আদিবাস...
- পারিবারিক সহিংসতা-আইনি কপটতা বন্ধ করতে হবে by আইরি...
- বিশেষ সাক্ষাৎকার-দীর্ঘদিনের সন্দেহ অবিশ্বাস কাটাতে...
- সংখ্যায় বাড়ুক, মানেও এগিয়ে যাক-ঢাকায় নতুন শিক্ষাপ্...
- এই মৃত্যু কি এড়ানো যেত না?-চট্টগ্রামে পাহাড়ধস
- ধর্ম-ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে by মুহাম্মদ আব...
- কে এফ রুস্তামজির চোখে ১৯৭১-শুরুতেই রাজনৈতিক ও সামর...
- বিশৃঙ্খলা রোধে প্রচলিত আইনে ব্যবস্থা নিন-মিছিলে সর...
- কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকছেই-ক্ষুদ্র বিনিয়োগকারী...
- চারদিক-খেয়ালি বাউল পাগলা কানাই
- অল্প কথায়-ষাট বছরে দাউদ হায়দার by হাসান ফেরদৌস
- বাজারে নতুন
- যা নিয়ে আছি-বারবার পড়ি রবীন্দ্রনাথ
- নেশার পেছনে মগজের প্ররোচনা? by শেখআবদুল হাকিম
- হালুমের গাছের চারা
- টাইগার স্যার by মোস্তাক চৌধুরী
- কত্তো বড় ডিম!
- এক ঘড়া ছড়া by আখতার হুসেন
- ইতিহাসের বাঁক বদল by মেহেদি রাসেল
- সুপারম্যান by দিলওয়ার হাসান
- হালের শবপোড়া মড়াদাহের দল by মুহাম্মদ হাবিবুর রহমান
- হেমন্তগোধূলি by কাইয়ুম চৌধুরী
- আমাদের কাইয়ুম স্যার by আবুল মনসুর
- স্বাস্থ্য রক্ষায় ইসলামী বিধান by শাহীন হাসনাত
- শেন স্টোন ইসলামের ছায়ায় by জহির উদ্দিন বাবর
- এতিমদের প্রতি দায়িত্ব by মুফতি এনায়েতুল্লাহ
- বাংলার 'অভিন্ন রূপ' by আসিফ আহমেদ
- রাহুল ও কংগ্রেস ব্যর্থ হলো কেন? by প্রতাপ ভানু মেহতা
- পাকিস্তানিদের প্রচণ্ড ক্রোধ ছিল পত্রিকার ওপর by কা...
- ধর নির্ভয় গান-কোমর বেঁধে বাঁচাতে হবে বড় আদরের এই দ...
- টাঙ্গাইলে তামাক চাষ-সুফলা মাটি শস্যেই হোক শ্যামল
- কীর্তিমতী নারী-নারীশক্তির জয়গান
- পুলিশের পোশাকে সন্ত্রাসী-অন্য সন্দেহও অমূলক নয়
- রাজনৈতিক কর্মসূচিতে জনদুর্ভোগ-এ অবস্থার নিরসন প্রয়োজন
- চরাচর-ভাসমান খাঁচায় মাছের চাষ by বনরূপা
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৬৫)-তারুণ্যপ্রসূত বিপ্লব...
- নতুনের জন্য জায়গা ছাড়ুন by আবু এন এম ওয়াহিদ
- শেকড়ের ডাক-তিস্তা ও ট্রানজিট : আমাদেরও কি মমতা হতে...
- বহে কাল নিরবধি-স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করুন by এম...
- শীর্ষ ধনীর হ্যাটট্রিক
- সর্বজনীন পারিবারিক আইনের দাবি
- আন্তর্জাতিক নারী দিবস পালিত-দেনমোহর পরিশোধ by স্বপ...
- 'কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাবে'
- যুক্তরাষ্ট্রের প্রতিবেদন-ইয়াবা নিয়ন্ত্রণে বাংলাদেশ...
- জোট সম্প্রসারণ : জামায়াতের প্রভাবমুক্ত ঘোষণাপত্র ত...
- বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত-মহাসমাবেশে বাধা দি...
- ব্যাপক প্রস্তুতি বিএনপির-পুরোদমে প্রচার আজ থেকে
- ডেটলাইন ১২ মার্চ-মহাসমাবেশ বন্ধ করতে পুলিশকে আওয়াম...
- নির্বাচনের পথ কাঁটায় ভরা by আহমেদ দীপু
- ট্রেনের ধাক্কায় একই পরিবারের ছয়জন নিহত
- রাজনীতিতে ভারতের চেয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে
- নারীরা যেকোনো ক্ষেত্রে যোগ্যতা প্রমাণে সক্ষম: প্রধ...
- ‘চলো চলো ঢাকা চলো-বিভিন্ন স্থানে গ্রেপ্তার ৯১
- চট্টগ্রাম নগরের প্রবেশপথে টার্মিনাল, যানজট by একরা...
- কে এফ রুস্তামজির চোখে ১৯৭১-শুরুতেই রাজনৈতিক ও সামর...
- সময়চিত্র-১২ মার্চ ঘিরে আশঙ্কা by আসিফ নজরুল
- হে ইলিশ by ইমরান উজ-জামান
- প্রযুক্তির ৫ উদ্ভাবন
- ইরানে সম্ভাব্য হামলা-ইসরায়েলের পথে যেসব বাধা by মা...
- ধেয়ে আসছে সৌরঝড়
- জন্মদিন-আশিতেও দীপ্ত আত্মানুসন্ধান by আশীষ-উর-রহমান
- সাক্ষাৎকার: আশা ভোঁসলে-ঢাকায় শেষ গান করছি by মেহেদ...
- প্রাথমিক বাছাইয়ে বিবেচিত ১৬টি ব্যাংক। আছে রাজনৈতিক...
- বিদ্যুৎ-পরিস্থিতি নিয়ে সংসদে অনির্ধারিত আলোচনা-উপদ...
-
▼
Mar 09
(84)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment