Tuesday, March 6, 2012
কালের পুরাণ-ভারতের আন্না, বাংলাদেশে ঈদযাত্রীদের কান্না by সোহরাব হাসান
কালের পুরাণ-ভারতের আন্না, বাংলাদেশে ঈদযাত্রীদের কান্না by সোহরাব হাসান
বাংলাদেশে ক্ষমতাসীনদের কোনো ব্যর্থতা নেই, কখনো ছিল না। তারা সব ক্ষেত্রে শতভাগ সফল। তারা ইচ্ছা করলে দেশটিকে সোনার পাতে মুড়ে দিতে পারত, জনগণকে প্রতি বেলা পোলাও-কোর্মা খাওয়াতে পারত। কিন্তু আগের সরকারের লুটপাটের কারণে সেটি করতে পারছে না। এ জন্য জনগণকে কিছুদিন কষ্ট স্বীকার করতে হচ্ছে।
সমস্যা হলো, আগের সরকারও একই কথা বলেছে। তার আগের সরকারও। তার আগের সরকারও। এভাবে আমরা ইতিহাসের চাকা ২০১১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পেছনের দিকে নিলেও একই দৃশ্য দেখব, একই কথা শুনব।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দেওয়া ভাষণে কয়েকজন মন্ত্রীর কিছু কিছু ব্যর্থতার কথা স্বীকার করেছেন। সেই সঙ্গে ব্যর্থ মন্ত্রীদের সাফাইও গেয়েছেন। বলেছেন, তাঁরা দিন-রাত কাজ করছেন। সুতরাং তাঁদের ব্যর্থতাটা যেন বড় করে দেখা না হয়। কেননা ব্যর্থ ব্যর্থ বলে চিৎকার করলে ‘শত্রুর’ হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। শত্রু কে, তা তিনি খোলাসা করে না বললেও তাঁর মন্ত্রীরা, দলের নেতারা যথার্থই চিহ্নিত করে ফেলেছেন। তাঁরা বলেছেন, একশ্রেণীর সাংবাদিক ও বিরোধী দল সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। বাংলাদেশে একজন আন্না হাজারে সৃষ্টির চেষ্টা করছে।
মন্ত্রীরা যে দিন-রাত কাজ করছেন, তাতে সন্দেহ নেই। কিন্তু সেই কাজ জনগণের কল্যাণে না অকল্যাণে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান লিখিত পরীক্ষা ছাড়া ২৪ হাজার লোককে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সুপারিশ করেছেন। এর আগেও তাঁর সুপারিশে নাকি হাজার হাজার লোক ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। এই অদক্ষ ও যথাযথ প্রশিক্ষণ না পাওয়া চালকদের হাতে মানুষ মারা গেলে তার দায় কে নেবেন?
প্রধানমন্ত্রী সংসদে সমাপনী ভাষণে আরও বলেছেন, ‘পুরো দেশকে নিয়ম-শৃঙ্খলায় ফিরিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। সমস্যা আসবে, সমাধান হবে, হতাশ হওয়ার কিছু নেই।’ সারা দেশের সড়ক-মহাসড়কে যে চরম বিশৃঙ্খলা চলছে, খানাখন্দের জন্য যানবাহন চলতে পারছে না, তা-ও কি দেশকে নিয়ম-শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা বলে তিনি মনে করেন? কিংবা এই যে সারা দেশে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা সন্ত্রাস, মাস্তানি ও চাঁদাবাজি চালাচ্ছে! এমন একটি অপকর্মের নাম বলা যাবে, যা বিএনপি আমলে যুবদল-ছাত্রদলের ক্যাডাররা করেছে, কিন্তু এখন ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা করছে না? নেই। খুন, চাঁদাবাজি, শিক্ষক প্রহার—সবকিছুই তারা করছে। তাহলে শত্রু তো ঘরেই খোঁজা উচিত।
২.
সাংবাদিক ইউনিয়নের ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের গঠনমূলক সমালোচনা করুন। কিন্তু সমালোচনার নামে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না। এই মুহূর্তে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনাও তিনি নাকচ করে দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এ বক্তব্য থেকে দেশবাসী কী বার্তা পেল? বার্তা পেল যে মন্ত্রীরা যতই ব্যর্থ ও বিতর্কিত হোন, তাঁদের সরানো হবে না। যেমন আছে, তেমনই চলবে। সাংসদদের জন্য কী বার্তা? বেশি অধৈর্য হবেন না। সরকারের বেশি সমালোচনা করা যাবে না। দু-একটি ব্যর্থতার ঘটনা বড় করে দেখে সরকারের সাফল্য আড়াল করা যাবে না।
আসলে এই অবস্থানগত সুবিধাই আওয়ামী লীগ নিয়ে থাকে। তারা মনে করে, ‘অনগ্রসর’ জনগণ ও ‘অগ্রসর’ নাগরিক সমাজ আওয়ামী লীগকে সমর্থন না করে পারবে না। কেননা আওয়ামী লীগ বিদায় নিলে বিএনপি আসবে। দেশে জঙ্গিবাদ-মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। বোমাবাজি-গ্রেনেডবাজিতে বিচারক-আইনজীবী-পুলিশ মারা যাবে। বিদেশি কূটনীতিক আহত হবে। মানুষের মধ্যে মহা আতঙ্ক ছড়িয়ে পড়বে। অতএব মন্ত্রী, নেতা ও কর্মী-ক্যাডাররা যত খারাপ কাজই করুক আওয়ামী লীগকে সমর্থন করে যেতে হবে। বামদের অবস্থান শক্ত থাকলে না হয় বিকল্প ভাবা যেত।
আওয়ামী লীগ সরকারের প্রতি নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ এখনো মুখ ফিরিয়ে নেয়নি। তারা আস্থা রাখতে চাইছে সরকার বাকি সময়টা ভালো কিছু করবে। প্রধানমন্ত্রী সাংসদ ও দেশবাসীকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। এ পরামর্শ তাঁর মন্ত্রিসভার সদস্য, দলের নেতা-কর্মীদের জন্য অনেক বেশি জরুরি। তাঁদের কথায় ও আচরণে সামান্য ধৈর্যের ছাপ নেই। তাঁরা মৃদুকণ্ঠের সমালোচনাও সহ্য করতে পারেন না।
প্রধানমন্ত্রী বলেছেন, অনেক কষ্টে ৩৫ বছর পর মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করেছেন। সত্যি সত্যি মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এলে দেশবাসী খুশি হতো। কিন্তু সংবিধানে রাষ্ট্রধর্ম রেখে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যায় না। হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে আইনের শাসনও প্রতিষ্ঠা করা যায় না। বিএনপি আমলে জিন্টুর ক্ষমা বেআইনি হলে আওয়ামী লীগ আমলে বিপ্লবের ক্ষমা আইনানুগ হয় কীভাবে?
৩.
এ মুহূর্তে আমরা মন্ত্রীদের সাফল্য-ব্যর্থতার হিসাব নেব না। দেশবাসীই ঘরে বসে দেখছে, রাস্তায় নামলে দেখছে, এমনকি ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা মিরাজুল জীবন দিয়েও দেখেছেন। কিন্তু প্রধানমন্ত্রী বলবেন কি, নৌপরিবহনমন্ত্রীর সড়কে কী কাজ? অন্য মন্ত্রণালয় কীভাবে চলবে, কারা গাড়ি চালাবে, কারা সেতু বানাবে, কারা কীভাবে লাইসেন্স দেবে, সে ব্যাপারে তাঁর বলার কি কোনো নৈতিক বা আইনি অধিকার আছে? তাঁর মন্ত্রণালয়াধীন লঞ্চ, স্টিমার, বন্দর কি ঠিকমতো চলছে? বুড়িগঙ্গায় যে ওয়াটার বাস নামানো হয়েছিল, সেগুলোর কী অবস্থা? ড্রেজারের অভাবে নৌপথ সচল রাখা যাচ্ছে না। নৌপরিবহনমন্ত্রী জ্ঞান অর্জনের জন্য যে এতবার বিদেশে গেলেন, কী জ্ঞান তিনি অর্জন করলেন দেশবাসী জানল না।
মন্ত্রিসভার সদস্যরা যদি এতই সফল ও সার্থক হয়ে থাকেন, তাহলে সব ব্যাপারে প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হয় কেন? কেন জিনিসপত্রের দাম কমাতে ব্যবসায়ীদের সঙ্গে তাঁকেই বৈঠক করতে হয়। কেন সড়ক যোগাযোগের অর্থ বরাদ্দ এবং কাজ শুরু করতেও তাঁর হস্তক্ষেপ প্রয়োজন হয়। তাহলে মন্ত্রীদের কাজ কী? শুধু হুকুম তামিল করা! সেই কাজ তো যেকোনো মন্ত্রণালয়ের জুনিয়র কর্মকর্তাও করতে পারেন।
সড়ক-মহাসড়কের বেহাল অবস্থার জন্য প্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী চারদলীয় জোট সরকারকে দায়ী করেছেন। জোট সরকার বিদায় নিয়েছে ২০০৬ সালে। এখন ২০১১ সাল। অজুহাত দেখাবেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোনো কাজ হয়নি। প্রশ্ন হলো, গত আড়াই বছরে কেন সড়কগুলো মেরামত করা হলো না? মহাবিপর্যয়ের আগে তিনি কেন সড়কগুলো পরিদর্শন করলেন না?
সরকারের ৩৫টি মন্ত্রণালয় আছে। সবগুলো সম্পর্কে তো জনগণ অভিযোগ করছে না। গণমাধ্যমও সরকারের ঢালাও সমালোচনা করে না। বরং যেসব মন্ত্রণালয় ভালো চলছে, মন্ত্রীরা ভালো কাজ করছেন, সফলতা দেখাচ্ছেন, গণমাধ্যম সেসব মন্ত্রীর প্রশংসাই করছে। উদাহরণ হিসেবে কৃষি, খাদ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলতে পারি। তাঁদেরই পদত্যাগ দাবি করা হয়, যাঁরা পদের মর্যাদা রাখতে পারছেন না।
দেশ ও মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সে সম্পর্কে কারও সন্দেহ নেই। কিন্তু মন্ত্রিসভার অধিকাংশ সদস্য তাঁর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না। শহীদ মিনারে নাগরিক সমাজ সমাবেশ ডেকে ব্যর্থ মন্ত্রীদের অপসারণের দাবি জানিয়েছে। আর কোনো কোনো মন্ত্রী হইচই করে উঠেছেন। একজন প্রতিমন্ত্রী বলেছেন, খদ্দর পরলেই নাকি আন্না হাজারে হওয়া যায় না। মুজিব কোট পরলেই বঙ্গবন্ধুর অনুসারী হওয়া যায়? যারা ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগ চেয়েছেন, তাঁরা কেউ সরকারের শত্রু নয়। তাঁরা চান ব্যর্থদের বাদ দিয়ে প্রধানমন্ত্র্রী দেশটা ভালোভাবে চালান। কেবল মুক্তিযুদ্ধের চেতনা কিংবা যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে বঞ্চিত, পীড়িত এবং সড়কের দুরবস্থার কারণে গৃহবন্দী মানুষকে শান্ত রাখা যাবে না। ঈদে বাড়ি যেতে লাখ লাখ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়েছে যোগাযোগ খাতের দুই মন্ত্রীর কারণে। অসহায় যাত্রীদের কান্না বা আহাজারি তাঁদের কানে পৌঁছায় না। কেননা বাসে-লঞ্চে-ট্রেনে তাঁদের যেতে হয় না।
৪.
ভারতে নাগরিক আন্দোলনের নেতা আন্না হাজারের জয় হয়েছে। মনমোহন সিংয়ের সরকার তাঁর সব দাবি মেনে নিয়ে সংসদে লোকপাল বিল এনেছে, আগের বিল সংশোধন করেছে। সর্বদলীয় বৈঠক করে একটি সমাধানে এসেছে। আবার আন্না হাজারে ইস্যুতে সরকারকে বেকায়দায় ফেলে বিরোধী দলও রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেনি। এরই নাম গণতন্ত্র।
প্রধানমন্ত্রী মনমোহন সিং ‘অখ্যাত ও অজ্ঞাত’ আন্না হাজারেকে চিঠি লিখে তাঁর সব দাবি মেনে নেওয়ার পর রোববার তিনি অনশন ভাঙেন। তাঁর সমর্থকেরা এটিকে জনগণের আন্দোলনের বিজয় হিসেবে দেখেছে। এর মানে সরকারের পরাজয় নয়। যেখানে জনগণের স্বার্থ জড়িত, যেখানে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলের প্রশ্ন জড়িত সেখানে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজ—সবাই মিলে যে কাজ করা যায়, সেটি ভারত দেখিয়েছে।
ঘটনাটি বাংলাদেশে হলে কী হতো? ক্ষমতার শীর্ষ অবস্থান থেকে বলা হতো, আন্না হাজারে আবার কে? ভোট পেয়ে সংসদে আসার যোগ্যতা কি তাঁর আছে? জনগণ ভোট দিয়ে আমাদের ক্ষমতায় এনেছে, অতএব আমরা যা খুশি তাই করব। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এভাবে চিঠি দিয়ে দাবি মেনে নেওয়া দূরের কথা, তাঁর কথাকে আমলেই নিতেন না। সরকার পুলিশ দিয়ে তাঁর সমাবেশ ভেঙে দিত। রাষ্ট্রদ্রোহ মামলা করত।
‘সরকারের প্রতি সহানুভূতিশীল’ কয়েকজন লেখক-বুদ্ধিজীবীর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদ উদ্যাপনের ঘোষণায় সরকারি মহল থেকে ব্যঙ্গ-বিদ্রূপ করা শুরু হয়ে গেছে। যোগাযোগমন্ত্রী বলেছেন, একজন মানুষও যদি ঈদ করতে বাড়ি যেতে না পারে, তিনিও শহীদ মিনারে ঈদ পালন করবেন। এটাই হয়তো ঈদে বিড়ম্বিত যাত্রীদের প্রতি মন্ত্রীর মশকরা। মাননীয় মন্ত্রী, আপনি ঈদের আগে রাস্তা ঠিক করতে না পারেন, ট্রেনের সময়সূচি রক্ষা করতে না পারেন, টিকিট কালোবাজারি বন্ধ না করতে পারেন, অন্তত ঘরমুখী মানুষকে নিয়ে ঠাট্টা করবেন না।
সরকারের মন্ত্রী-উপদেষ্টারা কথায় কথায় ভারতের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের উদাহরণ দেন। ডিজিটাল বাংলাদেশ, মধ্য আয়ের দেশ ইত্যাদি হওয়ার স্বপ্ন দেখান। কিন্তু ভারতের নেতারা যে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করেন, সংসদের ভেতরে-বাইরে যেভাবে গণতন্ত্র চর্চা করেন, তার ছিটেফোঁটাও যদি তাঁরা অনুসরণ করতেন, তাহলে দেশটির এ দুরবস্থা হতো না।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
sohrab03@dhaka.net

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 06
(74)
- স্মরণ-রুমীর চলে যাওয়া by আবুল বারক আলভী
- সেমুতাং গ্যাস-খাগড়াছড়িবাসীর ভাগ্যে শিকে ছিঁড়বে কি?...
- সড়ক যোগাযোগ-এ মৃত্যুর মিছিল রুখতে হবে by তোফায়েল আ...
- সড়ক যোগাযোগ-এ মৃত্যুর মিছিল রুখতে হবে by তোফায়েল আ...
- ধর্ম-রোজার ক্ষতিপূরণ ‘সাদাকাতুল ফিতর’ by মুহাম্মদ ...
- ইউরোপের চিঠি-মার্কিন ঋণসংকট: পেছন ফিরে দেখা by পিট...
- কালের পুরাণ-ভারতের আন্না, বাংলাদেশে ঈদযাত্রীদের কা...
- চিকিৎসকদের ‘উন্নতি’ বনাম গ্রামের রোগীদের বঞ্চনা-গ্...
- খেলাপি ও চুক্তিভঙ্গের পুরস্কার আরও দুটি প্রকল্প!-ভ...
- বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ
- সংসদ অধিবেশনের এক দিন by পাভেল হায়দার চৌধুরী
- নয় মাসের অন্তঃসত্ত্বাকে জবাই করেছে বড় ভাই
- নদীতে পানি নেই, তার পরও ভারতের প্রস্তাবে সম্মতি by...
- নদীর কান্না-তিস্তায় সর্বনিম্ন পানিপ্রবাহ
- ফেনী নদীর পাঁচালি by মুহাম্মদ জয়নাল আবেদীন
- ডিসিসি নির্বাচন-তফসিল সম্পর্কে এখনো সিদ্ধান্ত নেয়ন...
- জাতিসংঘের সাত দূতের উসকানিমূলক বিবৃতি-উন্মুক্ত পদ্...
- আড়াই লাখ লোকের টার্গেট জামায়াতের-হঠকারিতা এড়াতে সত...
- তত্ত্বাবধায়ক ইস্যুতে হাবিবুর রহমান-'মেড ইন বাংলাদে...
- ডেটলাইন ১২ মার্চ-সমাবেশ বিএনপির, জোর প্রস্তুতি আওয়...
- পাটকল লাভের মুখ দেখছে
- ফতোয়া নিয়ে বিতর্কের অবসান
- চরাচর-বন ছাড়ছে বনের প্রাণী by আবদুল হামিদ মাহবুব
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-২৪)-আমার ক্রিকেট খেলা by...
- শেকড়ের ডাক-রেলওয়ে নিয়ে এ ষড়যন্ত্র কেন? by ফরহাদ মা...
- প্রীতিলতার জন্মশতবর্ষ উপলক্ষে কয়েকটি কথা by হায়দার...
- ছোট্ট একটু পড়ার জায়গা by শারমিন নাহার
- ফ্যাশন-ভাবনায় রবীন্দ্রনাথ by ইমাম হাসান
- ঘুরে আসি স্মৃতিসৌধ by রয়া মুনতাসীর
- পাইপিংয়ে পার্টি পোশাক by খাদিজা ফাল্গুনী
- চলতি পথে-বাংলার মাটি দুর্জয় ঘাঁটি by দীপংকর চন্দ
- প্রচলিত আইনের লঙ্ঘন ঘটলে প্রতিকারের ব্যবস্থা নিন-প...
- কর্মসূচির নামে জনদুর্ভোগ বাড়াবেন না-সংযম দেখাতে হব...
- দক্ষ জনশক্তি-আর্থ-সামাজিক উন্নয়নে এর বিকল্প নেই
- শেয়ারবাজার-ইতিবাচক পদক্ষেপ নিতে হবে
- পবিত্র কোরআনের আলো-মানুষ আদিতে একটাই জাতি ছিল, পরে...
- মাধ্যমিক বিদ্যালয় : প্রয়োজন খুঁটিগুলোর পরিমিত সংস্...
- চালচিত্র-হাসিনা সরকারকে কি স্পেনের গণতান্ত্রিক সরক...
- চরাচর-কালের সাক্ষী কালীগঞ্জের বধ্যভূমি by সাইফুল ই...
- সহজ-সরল-নীতিনির্ধারকরা ভুল করলেও গাছগুলো তো সত্য! ...
- কল্পকথার গল্প-যন্ত্রণা থেকে মুক্তির যন্ত্র চাই by ...
- এবং নয়া সাম্রাজ্যবাদী আগ্রাসন by শহিদুল ইসলাম
- পাটকল লাভের মুখ দেখছে
- পুতিনবাদের তৃতীয় যুগ by ব্রিজেট কেনডাল
- ফিরে আসা... by আরিফ হোসেন
- জীবন যেমন-মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে by মুস্তা...
- সমকালীন প্রসঙ্গ-বাংলাদেশে ব্যবসায়ী শ্রেণীর শাসন ও ...
- র্যাবের স্বচ্ছতা ও জবাবদিহিতা
- পবিত্র কোরআনের আলো-শেষ বিচারের দিন কেউ আল্লাহর কাছ...
- চলি্লশ বছরের বাংলাদেশ :নারীর অগ্রযাত্রা by মামুন রশীদ
- কৃষিপণ্যের দাম-ফসল কেন ফাঁসির রজ্জু হবে?
- উচ্চশিক্ষা প্রতিষ্ঠান-শৃঙ্খল নয়, শৃঙ্খলা
- আমেরিকার কালো অর্থনীতি বাংলাদেশের জিডিপির ১৯ গুণ b...
- চালচিত্র-লাদেনমুক্ত হলেও পৃথিবী সন্ত্রাসমুক্ত হয়নি...
- স্মরণ-ইতিহাসের সিঁড়ি বেয়ে সা'দত আলী আখন্দ-আজ by শা...
- গ্যাস ব্যবহারে বৈষম্যমূলক নীতি by মনজুরুল হক
- রবিঠাকুরের পথেই... by রাধা কান্ত রায়
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আদিবাসী কোটা by জুয়েল...
- সুন্দরবন রক্ষা করুন by মোঃ সোহরাব হোসেন বিটুল ও ম...
- সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক পর্যায়ে by শেখ মোহাম্মদ মাহ...
- বার্লিন দেয়ালের ৫০ বছর by দাউদ হায়দার
- রবীন্দ্র-ভাবনায় বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ by কানন...
- কথায় কথায় 'ভাঙ গাড়ি' by এস এম আজাদ
- কালবৈশাখীর ঝড়ের মতো নাবিলার জীবনটা ওলট-পালট হয়ে গে...
- বগুড়া সরকারি মহিলা কলেজঃ নিবন্ধনবঞ্চিত শিক্ষার্থীদ...
- মাগুর মাস by শেখ রোকন
- ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনঃ ত্যাগ-শু...
- শিক্ষাঙ্গন-কৃষি বিশ্ববিদ্যালয়ের সুনাম প্রশ্নবিদ্ধ ...
- কালের আয়নায়-দাঙ্গার পেছনের অর্থনৈতিক কারণ দূর না ক...
- স্বরূপকাঠির ব্যাট কারখানা-অদম্য নিলুফারের পাশে থাকুন
- বিপর্যস্ত সড়কপথ-ঈদে ঘরে ফেরা যাবে তো?
- ‘রাত ১২টায় ভুল ধরা পার্টি টেলিভিশনে সক্রিয় হয়ে ওঠে...
- সাদাকালো-ফতোয়া : নানামত ভিন্নমত by আহমদ রফিক
- প্রতারক কাকে বলে! by শফিকুল ইসলাম জুয়েল
-
▼
Mar 06
(74)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment