Tuesday, March 3, 2015
তালিকা হচ্ছে বিএনপির নিষ্ক্রিয় নেতাদের by হাবিবুর রহমান খান
তালিকা হচ্ছে বিএনপির নিষ্ক্রিয় নেতাদের by হাবিবুর রহমান খান
প্রতিশ্রুতি
দিয়েও আন্দোলনে রাজপথে নামছেন না বিএনপির অনেক সিনিয়র নেতা। চলমান আন্দোলন
শুরুর পর থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া বারবার রাজপথে নামার তাগিদ
দিলেও তা আমলেই নিচ্ছেন না তারা। একই আহ্বান জানিয়ে লন্ডন থেকে দলের সিনিয়র
ভাইস চেয়ারম্যান তারেক রহমানও বারবার ফোনে সতর্ক করছেন। কিন্তু এসব
নির্দেশকে তোয়াক্কা না করে তারা নিজস্ব ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ
ধরনের নিষ্ক্রিয় নেতাদের তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সাবেক
মন্ত্রী, এমপি থেকে শুরু করে স্থায়ী, নির্বাহী কমিটির এমনকি অঙ্গসংগঠনের
শীর্ষ নেতারাও নিষ্ক্রিয়দের তালিকা থেকে বাদ যাবেন না। তবে তালিকা চূড়ান্ত
করার আগে শেষবারের মতো নিষ্ক্রিয়দের সুযোগ দেয়া হয়েছে। এতেও কাজ না হলে
চূড়ান্ত তালিকাভুক্ত নেতারা ভবিষ্যতে দলীয় মনোনয়নবঞ্চিত হতে পারেন। একই
সঙ্গে হারাতে পারেন গুরুত্বপূর্ণ পদও। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব
তথ্য।
জানা গেছে, নেতারা রাজপথে না থাকায় কর্মীরা সক্রিয় হচ্ছেন না। ফলে কর্মসূচি দিয়ে মাঠে থাকে না বিএনপি- এ ধরনের অভিযোগের দায় নিতে হচ্ছে দলটিকে। অথচ বিএনপির ৩৮৬ সদস্যের নির্বাহী কমিটি, ১৯ সদস্যের স্থায়ী কমিটি, ৩৮ সদস্যের উপদষ্টা কমিটি আর ১১ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির মধ্যে প্রায় ৩০ জনের মতো নেতা কারাগারে রয়েছেন। বাকিরা কারাগারের বাইরে আছেন। এদের কেউ কেউ আবার বিদেশেও অবস্থান করছেন। বারবার নির্দেশ দেয়ার পরও এলাকায় না গিয়ে তাদের অনেকেই ঢাকায় অবস্থান করছেন। তৃণমূল নেতারা বারবার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফলে কর্মসূচি সফল করতে মিছিল-মিটিং করার জন্য কর্মীরা নেতাদের মাঠে পাচ্ছেন না।
কেন্দ্রীয় নেতারা রাজপথে না থাকায় তৃণমূলে সৃষ্টি হয়েছে ক্ষোভ ও হতাশা। নিষ্ক্রিয়দের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও দাবিও তোলা হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এসব নিষ্ক্রিয় নেতাদের নিয়ে নানা কটূক্তি করা হচ্ছে। অনেকে ক্ষোভ জানিয়ে তাদের বয়কট করারও দাবি তুলেছেন। এমন বাস্তবতায় নিষ্ক্রিয় নেতাদের তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, আন্দোলনে সব নেতা রাজপথে আছেন এটা বলব না, তবে অনেকে রাজপথে না থেকেও বিভিন্ন পর্যায়ে কাজ করছেন। যারা আন্দোলনে পুরোপুরি নিষ্ক্রিয় তাদের সক্রিয় হতে দলের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেয়া হচ্ছে। এরপরও যারা কাজ করবে না তাদের বিরুদ্ধে দল গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে।
জানা গেছে, তালিকাভুক্ত নিষ্ক্রিয় নেতাদের শেষবারের মতো একটা সুযোগ দেয়া হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সাবেক এমপি, মন্ত্রী ও জেলার সিনিয়র নেতাদের এলাকায় যাওয়ার চূড়ান্ত নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে চলমান আন্দোলনে যেসব নেতাকর্মী খুন, গুম ও আহত হয়েছেন তাদের খোঁজখবর রাখা ও আর্থিক সহায়তা দিতে বলা হয়েছে। শেষবারের নির্দেশনা যারা মানবেন না তাদের নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে তাদের অনেকেই হতে পারেন দলীয় মনোনয়নবঞ্চিত। হারাতে পারেন দলের গুরুত্বপূর্ণ পদও।
ফেসবুকে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিষ্ক্রিয়দের প্রতি ক্ষোভ জানিয়ে এক স্ট্যাটাসে বলেছেন, ‘আন্দোলন করতে গিয়ে যখন তৃণমূলের নেতাকর্মীরা মার খাচ্ছে, মারা যাচ্ছে, তখন অনেক জেলা ও উপজেলা বিএনপির সভাপতি, নির্বাহী কমিটির সদস্য ঢাকায় এসি রুমে বসে ভোগ-বিলাসে মত্ত। তাদের মধ্যে কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনে অতীতে মনোনয়ন পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন বলে আশাবাদী। আন্দোলন সফল হলে এসব নিষ্ক্রিয়রাই আবার আগে থাকবেন। তাদের এখনি চিহ্নিত করতে হবে। তৃণমূল নেতারা আন্দোলন সফল করবেন আর উনারা গিয়ে শুধু নির্বাচন করবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি হয়ে গেছে।’
সূত্র জানায়, আন্দোলন শুরুর আগে দলের স্থায়ী কমিটিসহ সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময় করেন খালেদা জিয়া। ওই সব অনুষ্ঠানে নেতাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেন তিনি। আন্দোলনে রাজপথে নামবেন কিনা- জানতে চাইলে সিনিয়র নেতারা রাজপথে নামার প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রায় দুই মাস ধরে চলা আন্দোলনে বেশিরভাগ সিনিয়র নেতাকেই রাজপথে দেখা যায়নি। সম্প্রতি রাজপথে নামার কৌশল হিসেবে হরতাল-অবরোধের পাশাপাশি বিক্ষোভ ও গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। কিন্তু এসব কর্মসূচিতেও তারা রাজপথে নামছেন না।
জানা গেছে, ৩৮৬ সদস্যের নির্বাহী কমিটিতে ১২১ জন কর্মকতা ও ২৬৫ জন সদস্য রয়েছেন। নির্বাহী কমিটির অনেকে আবার জেলা বা উপজেলা বিএনপির সভাপতিও। নির্বাহী কমিটির সব মিলিয়ে ৫০ জনের মতো নেতা আন্দোলনে রাজপথে রয়েছেন। বাকিরা হাওয়া। ১৯ সদস্যের স্থায়ী কমিটির মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও সালাহউদ্দিন কাদের চৌধুরী কারাগারে। এম শামসুল ইসলাম, ড. আরএ গনি ও সরোয়ারি রহমান অসুস্থ। নজরুল ইসলাম খান গুলশান কার্যালয়ে। বাকি যারা আছেন তাদের কেউ রাজপথে নেই। একই অবস্থা ভাইস চেয়ারম্যানদেরও। ১৫ সদস্যের মধ্যে সেলিমা রহমান রয়েছেন চেয়ারপারসনের সঙ্গে গুলশান কার্যালয়ে। সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। একজন মারা গেছেন আর একজন কারাগারে। বাকিরা আন্দোলনের ধারে কাছেও নেই। ৩৮ সদস্যের উপদেষ্টার মধ্যে দু-চারজন ছাড়া সবাই নিষ্ক্রিয়। আন্দোলনে মনোযোগ না থাকলেও নিজ নিজ ব্যবসায় তারা খুবই মনোযোগী। সাতজন যুগ্ম মহাসচিবের মধ্যে একজন কারাগারে। সালাহ উদ্দিন আহমেদ অজ্ঞাত স্থান থেকে দলের নির্দেশে কাজ করছেন। মিজানুর রহমান মিনুকে প্রথমে দেখা গেলেও এখন আর নেই। সাতজন সাংগঠনিক সম্পাদকের মধ্যে এম ইলিয়াস আলী নিখোঁজ। বাকিরা বলতে গেলে নিষ্ক্রিয়। প্রথমে কয়েকজনকে রাজপথে দেখা গেলেও এখন তারা আত্মগোপনে। সম্পাদকদের মধ্যে কয়েকজন বিদেশে অবস্থান করছেন। বাকিরা প্রায় সবাই হাওয়া। সাবেক এমপিদের মধ্যে কয়েকজন কারাগারে রয়েছেন। বাকিরা ঘরে বসে টিভিতে আন্দোলনের খবর ও টকশো দেখে সময় পার করছেন।
ঢাকায় আন্দোলনে গতি আনতে পরিবর্তন করা হয় কমিটি। মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিব-উন-নবী-খান সোহেলকে সদস্যসচিব করে ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু আন্দোলন শুরুর পর থেকে কমিটির বেশিরভাগ নেতাই হাওয়া। দু-চারজন আন্দোলনের কৌশল ও তা বাস্তবায়নে আত্মগোপনে থেকে কাজ করছেন। বাকিরা নিষ্ক্রিয়। একই অবস্থা মহানগরের থানা ও ওয়ার্ড কমিটির ক্ষেত্রেও। বেশিরভাগ থানা ও ওয়ার্ড নেতারা এলাকায় নেই। নিরাপদে যার যার মতো আত্মগোপনে রয়েছেন। রাজধানীতে যেসব পিকেটিং হচ্ছে তা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াত-শিবিরের নেতৃত্বে।
১৮ ডিসেম্বর ছাত্র কনভেনশনের আয়োজন করেন নব্বইয়ের ছাত্রনেতারা। খালেদা জিয়ার উপস্থিতিতে তারা ঘোষণা দেন, যেকোনো মূল্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা রাজপথে থাকবেন। খালেদা জিয়াও তাদের কথায় আশ্বস্ত হন। কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার তো দূরে থাক নিজেদের উদ্ধারে ব্যস্ত তারা। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম খায়রুল কবির খোকন। নরসিংদী জেলা বিএনপির এ সভাপতি আন্দোলনের শুরু থেকেই রাজপথে রয়েছেন। প্রতিদিনই হরতাল-অবরোধের পক্ষে মিছিল করছেন। জানতে চাইলে খোকন যুগান্তরকে বলেন, সরকারের নানা নির্যাতন, ভয়ভীতির মধ্যেও চেষ্টা করছি। তবে রাজধানীর আশপাশের জেলাগুলোর কার্যক্রম আশাপ্রদ নয়। তারা আরও একটু সক্রিয় হলে রাজধানী থেকে সারা দেশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেত। তিনি বলেন, এখনও নিষ্ক্রিয়দের সক্রিয় হওয়ার সময় রয়েছে। আশা করি, দেশ ও দলের স্বার্থে তারা আন্দোলনে রাজপথে নামবেন।
মূল দলের পাশাপাশি অঙ্গসংগঠনগুলোরও একই অবস্থা। ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কিছুটা সক্রিয় থাকলেও বাকিরা রাজপথে নেই। যুবদল, তাঁতী দল, কৃষক দল, মৎস্যজীবী দল নামে কোন অঙ্গসংগঠন আছে তা চলমান আন্দোলনে দেখা যায়নি। মহিলা দল দলের চেয়ারপারসনের কার্যালয় অবরুদ্ধকে কেন্দ্র করে কয়েকদিন সক্রিয় ভূমিকা পালন করলেও আর দেখা যায়নি। তবে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা শুরু থেকেই খালেদা জিয়ার সঙ্গে কার্যালয়ে অবস্থান করছেন।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
March
(1092)
-
▼
Mar 03
(66)
- সরবরাহ ৪০ শতাংশ কমেছে -মাহবুবুল আলম by মাসুদ মিলাদ
- পবার নিখোঁজ মেয়রের লাশ আজিমপুর গোরস্থানে
- বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণে কী হবে?
- ‘রাজনৈতিক আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিহ...
- খালেদা জিয়ার সঙ্গে ১৬ কূটনীতিকের বৈঠক
- বাংলাদেশ পরিস্থিতিতে গভীর উদ্বেগ যুক্তরাজ্যের
- উজিরপুরে প্রেমিক খুন প্রেমিকার বাড়িতে আগুন ১০ জন আহত
- গাছ থেকে নামতেই পুলিশ ধরল জালাল উদ্দিনকে
- পরিবর্তনের বার্তাই দিয়ে গেলেন জয়শঙ্কর
- ‘পিতা হত্যার বিচার নিয়ে সন্দিহান’ by মাহমুদ মানজুর
- অচলাবস্থার শেষ কোথায়?
- সবচেয়ে বেশি ওজনের শিশু
- কী শর্তে আড়ি পাতা? by মিজানুর রহমান খান
- হরতাল সাহেব মারা গেছেন! by মনজুরুল হক
- দুই বাংলার পুনঃএকত্রীকরণ কিভাবে চাচ্ছেন? by ইকতেদা...
- ফোনালাপকারী সেই ব্যবসায়ী আটক? by তোহুর আহমদ
- অমর্ত্য সেন অন্ধকারের মধ্যে আশার আলো ছড়াতে পারতেন ...
- চুপ থাকলে চলবে না by নাতাশা ইসরাত কবির
- অভিজিৎ হত্যার পৌনঃপুনিকতা যদি রোধ করতে হয়- by আবদু...
- বার্সেলোনায় শুরু প্রযুক্তির মেসিদের সবচেয়ে বড় আসর ...
- মানুষ শান্তি চায় by মোহাম্মদ বেলায়েত হোসেন
- বিপর্যয়ের মুখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি by রা...
- সম্পাদক পরিষদের সঙ্গে আমার দ্বিমত by তৌফিক ইমরোজ খ...
- মার্চ উপাখ্যান by মাহমুদুল বাসার
- বেঙ্গল শুপ ইন্ডাস্ট্রিজ- গ্রামে কারখানা, বিদেশে বি...
- লক্ষ্মীনাথকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়- জরাজীর্ণ...
- নোয়াখালীর এক শিল্পনগরে জমি নেই, অন্যটিতে শিল্প নে...
- প্রতিভা না রক্তের অন্বেষণ by মুস্তাফা জামান আব্বাসী
- নতুন বিপদে পাটকল- জুট ব্যাচিং তেলের দাম ৪২% বৃদ্ধি...
- হার না–মানাদের জয়গাথা by সাঈদা ইসলাম
- মুক্তি মেলেনি নেপালের ‘শ্রমদাস’ কৃষকদের
- তরুণ উদ্ভাবকদের মেলায়... by শিহাব জিশান
- পুলিশ-গোয়েন্দার সামনেই অপরাধ ঘটছে- সদা সতর্ক ভূমিক...
- সুস্থ রাজনীতিতে সব সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান ...
- অভিজিৎ ও জোনাকি by মাহমুদুজ্জামান বাবু
- গাছে চড়ে বৃদ্ধের গণতন্ত্র উদ্ধারের কর্মসূচি by আবু...
- কয়লা বিদ্যুৎকেন্দ্র এলাকায় সামাজিক উন্নয়ন তহবিল by...
- আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া by মঈন উদ্দিন খান
- কনে বাজার
- খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি- সঙ্কটকে ঘনীভূত করবে
- বিজ্ঞান মেলা- খুদে বিজ্ঞানীদের বড় সম্ভাবনা
- খুলনা জাতিসংঘ পার্ক- আধুনিকায়নের নামে অনাধুনিকতা
- মমতার 'মনের কথা' by রক্তিম দাশ
- উদ্বোধন by মোস্তাক শরীফ
- শ্রীলংকার বিপক্ষে হারের পর টাইগারদের প্রতিক্রিয়া b...
- ভাইবার নিয়ে হাইপার টেনশন! by মো. রায়হান কবির
- একটি রাজনৈতিক টক শো! by রফিকুল ইসলাম কামাল
- শান্তি নাকি অশান্তি! by মাসুদ রানা আশিক
- যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক
- অতিদরিদ্র কমানোর চ্যালেঞ্জ
- সমরশক্তি বাড়াচ্ছে চীনের প্রতিবেশীরা
- তালিকা হচ্ছে বিএনপির নিষ্ক্রিয় নেতাদের by হাবিবুর ...
- শহুরে দরিদ্রদের মধ্যে পানির জন্য প্রতিযোগিতা by কল...
- কোটার অতিরিক্ত ১০ হাজার যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত...
- অভিজিতের খুনিরা ফেসবুকে সরব by তোহুর আহমেদ
- জেদ্দার ঝাড়ুদারদের গল্প
- সাংস্কৃতিক ঐতিহ্য -১৬৫ by ড. একেএম শাহনাওয়াজ
- আবারও বাড়ছে জঙ্গি তৎপরতা
- জামায়াতে মতবিরোধ by রাজীব আহাম্মদ
- দুই মাসেও ঠিক হয়নি রেলসূচি by মাহমুদ মানজুর
- সাংস্কৃতিক ঐতিহ্য -১৬৪ by ড. একেএম শাহনাওয়াজ
- আদালতে না গেলে গ্রেফতার বা তল্লাশি by জাকির হোসেন ...
- সাদ্দামের নগরী পুনর্দখলে ব্যাপক সামরিক অভিযান চলছে
- পাগলার বাঁধ অপসারণ- মুক্তপ্রবাহের বিকল্প নেই
- খালেদার কার্যালয়ে তল্লাশির পরোয়ানা থানায়
- নাশকতা নিয়ন্ত্রণ করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী b...
-
▼
Mar 03
(66)
-
▼
March
(1092)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট

No comments:
Post a Comment