Monday, June 19, 2017
সংবাদপত্রের কণ্ঠরোধে অর্থমন্ত্রীর বাজেটাস্ত্র
সংবাদপত্রের কণ্ঠরোধে অর্থমন্ত্রীর বাজেটাস্ত্র
থমাস জেফারসন। আমেরিকার ফাউন্ডিং ফাদার। আমেরিকার ‘ডিকারেশন অব ইনডিপেন্ডেন্স’-এর প্রধান প্রণেতা। আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট। ছিলেন দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামসের আমলের (১৮৯৭-১৮০১) নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। গণতন্ত্র, রিপাবলিকানিজম ও ব্যক্তিস্বাধীনতার প্রবল সমর্থক এই ব্যক্তিত্ব আমেরিকান উপনিবেশবাদীদের উদ্বুদ্ধ করেছিলেন গ্রেট ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন জাতি গঠনে। তিনি রাষ্ট্রীয় ও জাতীয় পর্যায়ের অনেক আনুষ্ঠানিক দলিল ও সিদ্ধান্তের অনুঘটক হিসেবে কাজ করে গেছেন। তার অনন্য একটি সুপরিচিতি আছে। তিনি সরকার ও রাষ্ট্রপ্রধান হয়েও ছিলেন সংবাদপত্রের বিকাশ ও স্বাধীনতার পক্ষের ব্যতিক্রমী মানুষ। আমরা যারা সংবাদপত্র জগতের মানুষ, তারা প্রায়ই তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি তার একটি বিখ্যাত বক্তব্যের জন্য। তার উক্তিটি সাক্ষ্য বহন করে তিনি সংবাদপত্রের স্বাধীনতা ও বিকাশকে কতটুকু গুরুত্ব দিতেন। জেফারসন ১৭৮৬ থেকে ১৭৮৮ সালে এডওয়ার্ড ক্যারিংটনকে একজন প্রতিনিধি হিসেবে কন্টিনেন্টাল কংগ্রেসে পাঠিয়েছিলেন। তখন জেফারসন প্যারিস থেকে ক্যারিংটনকে যে চিঠি লিখেছিলেন, এর উপসংহার টেনে লিখেছিলন : আমাকে যদি Ôa government without newspapersÕ’ অথবা ‘Ônewspapers without a governmentÕ’Ñ এ দুয়ের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বলা হয়, তবে আমি এক মুহূর্তও না ভেবে দ্বিধাহীনভবে দ্বিতীয়টিকেই বেছে নিতাম। তিনি এমনটি উচ্চারণ করেছিলেন, সেই ১৭৮৭ সালের দিকে। কারণ, তার উপলব্ধিতে ছিল : জনগণই হচ্ছে শাসকদের সেন্সর। সংবাদপত্রে সরকারের ভুলত্রুটি সবচেয়ে ভালোভাবে ধরা পড়ে। আর সরকার চাইলে সে ভুল সহজেই শোধরাতে পারে। সে যা-ই হোক, আমাদের এই সময়ের সরকারগুলো এই সত্য উপলব্ধিতে অপারগ। তাই এরা সংবাদপত্রকে পরম শত্রু ভাবে এবং কিভাবে সংবাদপত্রের হাত-পা যথাসম্ভব আঁটসাঁট করে বাঁধা যায়, সে চিন্তাই তাদের মাথায় ঘোরে সারাক্ষণ। ফলে এটি স্পষ্ট, আমাদের সরকারপ্রধানকে যদি ‘অ্যা গভর্নমেন্ট উইদাউট নিউজপেপারস’ অথবা ‘নিউজপেপারস উইদাউট অ্যা গভর্নমেন্ট’Ñ এ দুয়ের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়, তবে নিশ্চিতভাবেই ‘অ্যা গভর্নমেন্ট উইদাউট নিউজপেপারস’ অপশনটিই বেছে নেবে। নিকট অতীতের দিকে তাকালে, এমনটিরই প্রমাণ মেলে। সম্প্রতি ২০১৭-১৮ অর্থবছরের যে বাজেট ঘোষণা করা হয়েছে, তাতে সংবাদপত্র শিল্পের ওপর নানা কায়দায় যেভাবে ভ্যাট-শুল্ক-কর বসানো হয়েছে, তার প্রেক্ষাপটেই এই কথাগুলো বলা। দোরগোড়ায় কড়ানাড়া আগামী অর্থবছরের বাজেটে সংবাদপত্রের বিভিন্ন উপকরণ ও আয়ের ওপর বাড়তি শুল্কÑ করÑ ভ্যাট চাপানো হয়েছে। সংবাদপত্রের আয়ের অন্যতম খাত বিজ্ঞাপনের ওপর ৪ শতাংশ হারের অগ্রিম কর আগে থেকেই ছিল। বিজ্ঞাপনের ওপর নতুন করে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপসহ ছাপাখানায় ব্যবহারের কালি, প্লেট ও নিউজপ্রিন্ট আমদানিসহ সব কিছুতেই ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হয়েছে। এতে সংবাদপত্র শিল্প টিকে থাকাই মুশকিল হয়ে পড়বে। ২০১৩ সালে সংবাদপত্র কর্মীদের জন্য অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হয়েছে।
তখন সংবাদপত্র শিল্পকে বাড়তি অর্থনৈতিক চাপের মুখে পড়তে হয়। তা ছাড়া তখন কাগজসহ অন্যান্য উপকরণেরও দাম বাড়ে। বাড়ে বিদ্যুতের দামও। ফলে সংবাদপত্রের ব্যয় অনেক বেড়েছে। এর ফলে অনেক সংবাদপত্র কর্তৃপক্ষ সময়মতো সাংবাদিক ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ঠিকমতো পরিশোধ করতে পারছে না। কোথাও কোথাও ব্যাপক হারে সাংবাদিক ও কর্মী ছাঁটাইয়ের মতো দুঃখজনক ঘটনা ঘটতে আমরা দেখছি। এদিকে নবম ওয়েজবোর্ড দোরগোড়ায় কড়া নাড়ছে। তখন আরেক দফা বাড়বে সংবাদপত্রে সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতার খরচ। এমনটি যে শুধু বাংলাদেশেই ঘটছে, তা নয়। দুনিয়াজুড়ে সংবাদপত্র শিল্প রীতিমতো হুমকির মধ্যে রয়েছে। বিভিন্ন দেশের বড় বড় পত্রিকাগুলো সংস্করণ কমিয়ে দিচ্ছে। সার্কুলেশন কমিয়ে দিচ্ছে। কর্মী ছাঁটাই করছে। খরচ কমানোর সম্ভাব্য উপায় উদ্ভাবন করে নানা ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করছে। সংবাদপত্রে বিনিয়োগ থামিয়ে দিয়ে কোনোমতে চালু রাখার চেষ্টা করছে। বিখ্যাত ক’টি আন্তর্জাতিক ইংরেজি দৈনিক সম্পূর্ণ দৈনিকের রূপ পাল্টে রূপান্তরিত হচ্ছে ট্যাবলয়েডে। আমাদের দেশের অবস্থা এ থেকে আলাদা কিছু নয়। এমনি অবস্থায় নতুন বাজেটে অবিবেচকের মতো নতুন করে ভ্যাট-শুল্ক-কর আরো বাড়িয়ে দেয়া সরকারের বিমাতাসুলভ আচরণ বৈ কী হতে পারে? শুধু বিমাতাসুলভ আচরণ বললে যথেষ্ট বলা হয় না, বরং বলা উচিত এখানে সরকারের ভূমিকা সংবাদপত্র হন্তারকের। এমনি অবস্থায় আমাদের দেশের সরকার যখন সংবাদপত্রের ওপর ভ্যাট-শুল্কের খড়গ হাতে নিয়ে মাঠে নেমেছে, তখন অনেক দেশ ভাবছে কী করে সংবাদশিল্পকে বাঁচিয়ে রাখা যায়। ধ্বংসের হাত থেকে বাঁচাতে যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা দিচ্ছে তাদের নিজ নিজ দেশের বেসরকারি সংবাদপত্রগুলোকে। শুধু সাংবাদিকদের কর্মসংস্থান কিংবা সংবাদপত্র টিকিয়ে রাখা কিংবা সংবাদপত্রের কাছ থেকে সমর্থন পওয়ার জন্য এসব দেশের সরকার এই সহায়তা দিচ্ছে তা নয়, বরং জনগণের তথ্য ও বিনোদন পাওয়ার অধিকার নিশ্চিত করার মাধ্যমে তথ্যভিত্তিক সমাজ গড়ার অংশ হিসেবে এসব উদ্যোগ নিচ্ছে এই দেশগুলো। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন মতেÑ যুক্তরাষ্ট্রের রাজ্য ও কেন্দ্রীয় সরকারগুলো কর ছাড় দিয়ে সংবাদপত্রের করহার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সমান করা হয়েছে। সংবাদপত্র বিক্রির আয়ের পাশাপাশি বিজ্ঞাপনের আয়ের ওপরও ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এ ছাড়া প্রচার সংখ্যা বাড়ানো ও ব্যবস্থাপনা খরচকেও কর ও ভ্যাট থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এভাবে প্রতি বছর ৯০ কোটি ডলারেরও বেশি রাজস্ব ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউনিভার্সিটি অব অক্সফোর্ড ও রয়টার্স ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজম প্রণীত এক যৌথ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন থেকে আরো জানা যায়, সংবাদপত্রসহ গণমাধ্যমে রাষ্ট্রীয় সহায়তার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে ফিনল্যান্ড। দেশটি সংবাদপত্র বিক্রির আয় ছাড়াও বিজ্ঞাপন, নিউজপ্রিন্ট, ছাপাখানা ও ছাপাখানায় ব্যবহারের সব ধরনের উপকরণকে ভ্যাট অব্যাহতি সুবিধা দিচ্ছে। এ ছাড়া সংখ্যালঘু বা আঞ্চলিক ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলোকে সে দেশে ভর্তুকি দেয়া হয়। ফ্রান্স নিবন্ধিত সংবাদপত্রগুলোর ওপর ছাড়হারে ভ্যাট আরোপ করে। তা ছাড়া সংবাদপত্রে নিয়োজিত কর্মকর্তাদের কর অব্যাহতিও দিচ্ছে। অপর দিকে, আমাদের সরকার নিয়মিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কী করে সংবাদপত্রের বিকাশকে স্তব্ধ করে দেয়া যায়। সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ করার মতো নতুন নতুন আইন প্রণয়ন, সরকারবিরোধী পত্র-পত্রিকা ও সাংবাদিক হয়রানি তো আছেই। এর ওপর আবার আরোপ করা হচ্ছে ভ্যাট-শুল্ক-করের খড়গ। একটি মিডিয়া গ্রুপের হিসাব রক্ষণ বিভাগের দেয়া হিসাব মতে, নিউজপ্রিন্ট আমদানি খাতে প্রতি মাসে গড়ে তাদের শুল্ক-কর বাবদ এখন খরচ হয় এক কেটি টাকা। আর বিজ্ঞাপনেরর ওপর ভ্যাট বসলে তাদের প্রতি মাসে গুনতে হবে কমপক্ষে আরো ৬০ লাখ টাকা। নানা ধরনের প্রিন্টিং কেমিক্যালের ওপর প্রস্তাবিত শুল্ক-কর হিসাব করে দেখা গেছে, এতে পত্রিকার প্রকাশনা খরচ প্রায় দ্বিগুণ হয়ে পড়বে।
এতদিন সংবাদপত্রে বিজ্ঞাপনদাতারাই ভ্যাট পরিশোধ করত। সংবাদপত্র কর্তৃপক্ষকে বিজ্ঞাপন খাতের অর্থ দেয়ার আগে ভ্যাটের টাকা সরকারি কোষাগারে জমা দিতে হতো। কিন্তু আগামী অর্থবছর থেকে বিজ্ঞাপন খাতের এই হিসাব পাল্টে যাবে। আমাদের দেশে সাধারণত সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপা হওয়ার দুই মাস, ছয় মাস বা তারও বেশি সময় পর এর অর্থ পত্রিকাগুলো পেয়ে থাকে। অনেক সময় বিজ্ঞাপন ছাপানোর পরও কোটি কোটি টাকা বকেয়া পড়ে যায়। কারণ, বেশির ভাগ ক্ষেত্রেই বিজ্ঞাপন ছাপা হয় মৌখিক আদেশে। এসব কারণে বাংলাদেশের অনেক পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার নজির আছে। আগামী অর্থবছর থেকে বিজ্ঞাপন ছাপানোর পর চুক্তি অনুসারে অর্থ আদায় হোক বা না হোক, কাগজ-কলমে ওই সংবাদপত্রগুলোকে বিজ্ঞাপন ছাপাতে যে অর্থ দিতে চেয়েছে, তা আয় হিসেবে দেখাতে হবে। এরপর বিজ্ঞাপন ছাপানোর জন্য যে অর্থ সংবাদপত্র কর্তৃপক্ষের পাওয়ার কথা, তা আদায় হোক বা না হোক, নির্দিষ্ট সময়ের মধ্যে সে অর্থের ১৫ শতাংশ হারের রাজস্ব এনবিআরে জমা দিতে হবে। অন্য দিকে, সংবাদপত্রের কোন পাতায় কতটুকু বিজ্ঞাপন ছাপালে কী পরিমাণ অর্থ সংবাদপত্র পাবে, তার দরও নির্ধারণ করা আছে। আগামী অর্থবছর থেকে বিজ্ঞপন খাতে ধার্য করা রাজস্ব ধরেই যিনি বিজ্ঞাপন দিচ্ছেন, তিনি মূল্য পরিশোধ করবেন। সংবাদপত্র কর্র্তৃপক্ষকে বিজ্ঞাপন খাতে পরিশোধিত অর্থ থেকেই ভ্যাট দিতে হবে। সংবাদপত্র বিজ্ঞাপনের মূল্য কমাতে পারলেও বাড়ানোর স্বাধীনতা পায় না। ফলে বিজ্ঞাপন খাতে সংবাদপত্র কর্তৃপক্ষের প্রকৃত আয় কমে যাবে। ভুললে চলবে না, সংবাদপত্র আর দশটি পণ্যের মতো সাধারণ কোনো পণ্য নয়। সমাজ ও জাতিকে তথ্যসমৃদ্ধ করে শিক্ষাদীক্ষায় এগিয়ে নেয়ার পাশাপাশি জনগণের তথ্য জানার অধিকার কার্যত নিশ্চিত করে সংবাদপত্র। তাই প্রতিটি দেশে সংবাদপত্র একটি আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত। সেজন্য সংবাদপত্র শিল্পকে শুল্ক-কর-ভ্যাট ছাড় দেয়ার একটি রেওয়াজ রয়েছে। কিন্তু আমাদের দেশের সরকারগুলো সংবাদপত্র শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহারের পণ্যগুলোর ওপর শুল্ক-কর আর ভ্যাটের বোঝা চাপিয়ে দিয়ে এই শিল্পকে কার্যত সামনে এগিয়ে যাওয়ার পথটুকু বন্ধ করে রাখে। কারণ, আমাদের দেশের সরকারগুলোর দুর্বলতার শেষ নেই। সংবাদপত্রগুলো সরকারের কোন দুর্বলতা কোন মাত্রায় কখন বের করে দেয়, সেই চিন্তায় সরকারি দলের নেতানেত্রীরা ভয়ে কণ্ঠিত থাকেন। এবারের বাজেটে সরকার অন্যান্য শিল্পের কাঁচামালের মতো সংবাদপত্র শিল্পের প্রধান প্রধান কাঁচামালের ওপর বাড়তি শুল্ক-কর-ভ্যাট বসিয়ে কার্যত সংবাদপত্রের বিকাশকেই স্তব্ধ করার প্রয়াস চালিয়েছে। পাশের দেশ ভারতেও নিউজপ্রিন্ট আমদানির ওপর কোনো আমদানি শুল্ক নেই। অথচ ভারতের তুলনায় সব দিক থেকে অনেক পিছিয়ে থাকা বাংলাদেশে নিউজপ্রিন্টের ওপর আমদানি শুল্ক কার্যকর রয়েছে। তা ছাড়া আমাদের দেশের সংবাদপত্রের পাঠক সংখ্যার তুলনায় ভারতের পাঠক সংখ্যা বহু গুণ বেশি। শত বাধার মধ্য দিয়ে এগিয়ে চলা বাংলাদেশের সংবাদপত্র শিল্পের ওপর এবারের বাজেটে বাড়তি কর-ভ্যাট-শুল্ক চাপানোর বিষয়টি বিভিন্ন মহলের প্রবল সমালোচনার মুখে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান বলেছেন, বাংলাদেশে সংবাদপত্র শিল্প এমনিতেই খুব দুর্বল। ১৬ কোটি মানুষের দেশে মাত্র ২০ থেকে ২৫ লাখ সংবাদপত্র বিক্রি হচ্ছে। সংবাদপত্রের বহুল প্রচারের জন্য এ শিল্প ও এর উপকরণগুলোকে পুরোপুরি ভ্যাট, শুল্ক ও কর থেকে অব্যাহতি দেয়া প্রয়োজন। তা না করে উল্টো অগ্রিম কর, ভ্যাাট ও শুল্ক বসানো হচ্ছে, যা খুবই হতাশাজনক। বাড়তি শুল্ক-কর-ভ্যাট আরোপের ফলে সংবাদপত্রের উৎপাদন খরচ বাড়বে, সংবাদপত্রের দাম বাড়বে। তখন সার্কুলেশন কমে যাবে। অনেক ছোট ও মাঝারি পত্রিকা বন্ধ হয়ে যেতে পারে। কর্মী ছাঁটাই চলতে পারে মূলধারার পত্রিকাগুলোতেও। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত উপায় হিসেবে দুনিয়ার সব দেশেই সংবাদপত্র শিল্প অন্যান্য শিল্পের তুলনায় বাড়তি সুবিধা পেয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত হাসান একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘সংবাদপত্রের কণ্ঠ রোধ করার ভ্যাট’ শীর্ষক এক লেখায় উল্লেখ করেন : ‘সংবাদপত্র মত প্রকাশের একটি বড় জায়গা, এটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সমাজে মানুষ কী চিন্তা করছে, তার প্রকাশ ঘটবে না। এটি সমাজ ও রাষ্ট্রের জন্য ভালো নয়। সরকার মূলত সংবাদপত্রের টুঁটি চেপে ধরতে চায়। এর জন্য সংবাদপত্র শিল্পের ওপর নানাভাবে ভ্যাট বসিয়েছে। সরকারের এমন ধরনের সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয়। সরকারের উচিত দ্রুত এ খাতের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা।
সরকার তার বিরুদ্ধে সমালোচনা দেখতে চায় না। এটি সাধারণভাবে সব সরকারেরই চরিত্র। এ কারণে নানাভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় বাংলাদেশের সরকারগুলো। সম্প্রতি সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন কমেছে। ই-টেন্ডার হওয়ার কারণে সংবাদপত্রে এখন ক্ষুদ্র আকারের বিজ্ঞাপন দিলেই হয়। ফলে সরকারি দরপত্রের যে বড় বড় বিজ্ঞাপন দেয়া হতো সেটি বন্ধ হয়ে গেছে। আবার সরকারি বিজ্ঞাপন রেট আর বেসরকারি বিজ্ঞাপন রেটের পার্থক্যও অনেক।’ এ দিকে এ প্রসঙ্গে প্রেস কাবের সাবেক সভাপতি ও নিউজ টুডের সম্পাদক বিশিষ্ট্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমদ গণমাধ্যমে বলেছেন, বাজেটে ভ্যাট ও করের যে প্রস্তাব, তা সংবাদপত্রের আর্থিক অবস্থা আরো খারাপ করবে। অবাক হওয়ার কিছু থাকবে না, যদি কিছু পত্রিকা বন্ধ হয়ে যায়। অনেক সাংবাদিক কর্মচারী বেকার হয়ে যেতে পারেন। সংবাদপত্রকে অন্য পণ্যের সাথে তুলনা করে ভ্যাট আরোপ করা হবে অনৈতিক। সংবাদপত্রকে চাপের মুখে রাখার অর্থ হলো, সমাজকে বিকশিত হতে না দেয়া। গণতন্ত্রকে বিকশিত হতে না দেয়া। এ কথাটি সরকারকে বুঝতে হবে। সমালোচকেরা বলেন, সরকার যা করছে তা বুঝেশুনেই করছে। আওয়ামী লীগের কোনো সরকারই গণতন্ত্রের বিকাশ চায় না, তা ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত। যদি আওয়ামী লীগ গণতন্ত্রের বিকাশ চাইত তবে, এক দলীয় বাকশালী ব্যবস্থা কায়েমের পদক্ষেপ নিতো না। ৫ জানুয়ারির মতো একটি অগ্রহণযোগ্য ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকার ঘো ধরতে পারত না। একইভাবে আওয়ামী লীগ সরকার কোনো কালেই সংবাদপত্রবান্ধব হতে পারেনি। পারলে সত্তরের দশকে সব ক’টি পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র চারটি দৈনিক সরকারি ব্যবস্থাপনায় প্রকাশের পদক্ষেপ নিত না। আর আওয়ামী লীগ সরকার সংবাদপত্রবান্ধব হলে সর্বশেষ বাজেটে এ শিল্পের ওপর বাড়তি ভ্যাট-শুল্ক-করের বোঝা তুলে দিত না। সংবাদপত্র ও সাংবাদিকদের দমন পীড়নে নতুন নতুন আইনি হাতিয়ার নিয়ে হাজির হতো না। এ ক্ষেত্রে সাংবাদিক ও মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণকারী আইসিটি আইন ও এর কুখ্যাত ৫৭ ধারা প্রবলভাবে সমালোচিত হলেও, এর ব্যাপক প্রয়োগ চলছে বর্তমান সরকারের আমলে। অতি সম্প্রতি তা যেন আরো জোরদার করে তোলা হয়েছে। আসলে এ সরকরের আমলে বিরোধী দলমতের মানুষকে স্তব্ধ করে দেয়ার জন্য চলছে কথায় কথায় মামলা। সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক, বিশ্লেষক ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে চলছে মামলা দায়েরের প্রতিযোগিতা। কখনো আইসিটি আইনের ৫৭ ধারার, কখনো মানহানির, আবার কখনো রাষ্ট্রদোহের মামলা চলছে কথায় কথায়। এভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে আইনের মারপ্যাঁচে। আর এবার বাজেটাস্ত্র প্রয়োগ করে চলছে সংবাদপত্রের কণ্ঠরোধের চূড়ান্তপ্রক্রিয়া। সমালোচকেরা বলেনÑ আসলে আওয়ামী লীগ কোনো কালেই সংবাদপত্রবান্ধব হতে পারল না।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
June
(1181)
-
▼
Jun 19
(71)
- ফ্ল্যাটে মিলল অভিনেত্রীর মৃতদেহ
- সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করল আমেরিকা
- মালির রিসোর্টে ভয়াবহ সন্ত্রাসী হামলা
- লন্ডনে এবার মসজিদের কাছে গাড়ি হামলা
- ফরাসি পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠত...
- ভারতে ভূমিকম্প
- লন্ডনে মসজিদের কাছে গাড়ি হামলা : হতাহত ৯
- বিশ্বে গৃহহীন ৬ কোটি ৫৬ লাখ লোক : জাতিসঙ্ঘ
- আমেরিকা ‘গুণ্ডা রাষ্ট্র’: উ. কোরিয়া
- সংসদে কড়া সমালোচনা ও তোপের মুখে অর্থমন্ত্রী
- পরিবেশ বিপর্যয় ও পাহাড়ে ধস
- কাতার-সৌদি বিরোধ ও মধ্যপ্রাচ্য নিয়ে গ্রেট গেম
- সংবাদপত্রের কণ্ঠরোধে অর্থমন্ত্রীর বাজেটাস্ত্র
- গরুর ওপর মোদির নিষেধাজ্ঞা
- দুই অর্থবছরে বিমানের লাভ ৬শ’ কোটি ১২ লাখ ৩৩ হাজার ...
- ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সরকারের নির্দেশেই বিএনপি নেতৃবৃন্দের ওপর হামলা : র...
- রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজন নিহত
- বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলার অভিযোগপত্র গ্রহণ ক...
- দুর্গম পাহাড় থেকে মুসা ইব্রাহিমকে উদ্ধার
- কাতারে পৌঁছেছে তুরস্কের সেনাবাহিনী
- ফরাসি পার্লামেন্টে ম্যাক্রোঁর নিরঙ্কুশ জয়
- পুলিশে সোপর্দের পর ‘বন্ধুকযুদ্ধে’ যুবক নিহত
- অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া অনুমোদন
- খিলক্ষেত বাজার ব্যবসায়ীদের ধর্মঘট
- রাজধানীতে ট্রান্সমিটার বিস্ফোরণে শিশুসহ একই পরিবার...
- সাফাতসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ
- ফখরুলের গাড়িবহরে হামলাকারীদের গ্রেফতার দাবি খালিদ ...
- চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচজনের মৃত্...
- ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
- স্ত্রী নির্যাতনকারী কলেজ শিক্ষক জেল হাজতে
- রাতে চা পানে লিভার থাকবে সুস্থ!
- কোহলিদের পোস্টারে আগুন, হাতে উঠলো 'কমোড কাপ'!
- পর্তুগালে দাবানলে নিহত ৬২
- ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে বড় জয়ের আশা ম্যাক্...
- ক্ষমতা কমল সৌদি যুবরাজের অপরাধ তদন্ত বিভাগ থেকে অব...
- ভানুয়াতুর প্রেসিডেন্ট বাল্ডউইনের মৃত্যু
- পাকিস্তান চ্যাম্পিয়ন
- পাহাড় ধসে খাগড়াছড়ি ও মৌলভীবাজারে নিহত ৫
- কদরের রাত্রি নামুক আমলের জায়নামাজে
- কুষ্টিয়ায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে নিহত ১ : আহত ৬
- লন্ডনের অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫০০ মানুষ
- লন্ডনে ফের গাড়ি হামলা, নিহত ২
- মহাকাশে ‘রেশম চাষ’ করবে চীন
- কুমিল্লায় পুলিশ-মাদক ব্যবসায়ী গোলাগুলি
- হাফেজ তরিকুলকে খালেদা জিয়ার অভিনন্দন
- সাফাতসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ
- ঈদের ছুটি দ্বিগুণের সিদ্ধান্ত আজ
- দুর্গম পাহাড় থেকে মুসা ইব্রাহিমকে উদ্ধার
- অস্ট্রেলিয়া-বধের ১২ বছর
- হচ্ছে না টি২০ বিশ্বকাপ
- অস্ট্রেলিয়া সিরিজে পরখ হবেন টাইগার সদস্যরা
- বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
- গরুর গোশতের চেয়ে ক্ষতিকর নারকেল তেল!
- হাতকড়াসহ পলাতক যুবক 'বন্দুকযুদ্ধে’ নিহত
- পাহাড় ধস, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
- ভারত থেকে ট্রেনে চেপে ১২ হনুমান রাজশাহীতে
- ভালুকায় স্ত্রীকে কুপিয়ে হত্যা
- চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে ফাটল
- নওগাঁয় বজ্রপাতে যুবক নিহত
- কুমিল্লার তিতাসে প্রবাসীকে কুপিয়ে হত্যা
- চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা নিয়ে বাজিতে হেরে যুবকের আ...
- ৯০০ কোটি টাকার ঋণ অনিয়ম
- চমকের নাম ফখর
- চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে সাকিব
- প্রবীণ নিবাসে কষ্টে দিন কাটে অনেক বাবার
- কর্মক্ষেত্রে ফিট থাকবেন যেভাবে
- শাহরুখের বিরুদ্ধে এফআইআর
- হুমায়ূন আহমেদের গল্পে স্পর্শিয়া
- সাত নাটক নিয়ে লাক্স চিরচেনা সৌরভের গল্প
- ঈদে আসছে তিশার কিছু আটপৌরে জীবনের গান
-
▼
Jun 19
(71)
-
▼
June
(1181)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment